Author: desk

  • অবশেষে আইসিবি’র ভবন নির্মানে গনপূর্তের উদ্যোগে আশার সঞ্চার

    অবশেষে আইসিবি’র ভবন নির্মানে গনপূর্তের উদ্যোগে আশার সঞ্চার

    এম শিমুল খান,
    দীর্ঘ ১৩ বছর ধরে ঝুলে থাকার পর গনপূর্ত অধিদপ্তরের বর্তমান প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতারের দৃঢ় পদক্ষেপে গতি পেতে যাচ্ছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর বহুতল ভবনের নির্মান কাজ।

    অর্থ মন্ত্রনালয়ের আওতাধীন ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর রাজারবাগস্থিত নিজস্ব জমিতে প্রধান কার্যালয়ের জন্য একটি বহুতল ভবন নির্মানের জন্য ২০১০ সালে গণপূর্ত অধিদপ্তরকে দায়িত্ব দেয়া হয়।

    আইসিবি’র নিজস্ব ভবন নির্মানের কাজটি মতিঝিল গণপূর্ত বিভাগের করার কথা থাকলেও বর্তমানে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতার ঢাকা গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী আতিকুল ইসলামকে অগ্রাধিকার ভিত্তিতে কাজটি দ্রুত বাস্তবায়নের জন্য দায়িত্ব দেওয়ার উদ্যোগ গ্রহন করেছেন।

    মূলত গনপূর্ত অধিদপ্তরের তৎকালীন প্রধান প্রকৌশলীর যথাযথ তদারকির অভাব এবং নিজ বলয়ের প্রকৌশলীকে দিয়ে কাজ করানোর চেষ্টা, মতিঝিল গণপূর্ত বিভাগের কর্মকর্তাদের অযোগ্যতা, অদক্ষতা, কাজটি বাস্তবায়নে অনীহা, সময়ক্ষেপণের কারনেই গনপূর্ত অধিদপ্তরের বর্তমান প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতার বাধ্য হন কাজটি অন্য বিভাগে হস্তান্তর করার জন্য।

    গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সংস্থাপন) মো: খোরশেদ আলম স্বাক্ষরিত স্মারক নং- ৫প-৪/২০১০(অংশ)/৩৬৩০-সশা-১ তারিখ: ২১ ডিসেম্বর, ২০১০ খ্রি: তারিখে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর বহুতল ভবন নির্মান কাজের পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের প্রস্তাবপত্র মূল্যায়নের জন্য কারিগরী উপ কমিটিতে গণপূর্ত অধিদপ্তরের প্রতিনিধি হিসেবে মতিঝিল গণপূর্ত বিভাগ, ঢাকা এর নির্বাহী প্রকৌশলীকে মনোনয়ন প্রদান করা হয়।

    দীর্ঘ ১৩ বছর ধরে মতিঝিল গণপূর্ত বিভাগ, ঢাকা এর নির্বাহী প্রকৌশলী পরীক্ষা নিরীক্ষা করেই সময়ক্ষেপন করেন। তার এবং তার অন্য প্রকৌশলীদের অযোগ্যতার কারনেই এতটা দীর্ঘ সময় বিলম্ব হয়।

    অবশেষে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর ব্যবস্থাপনা পরিচালক মো: আবুল হোসেন গত ৬ মার্চ, ২০২৩খ্রি: তারিখে নং: ৫৩.১৩.০০০০.০৫৫.৩৩.০০৩.২৩/৩২২৩ স্মারকে স্বাক্ষরিত আবেদনে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীকে আইসিবি ভবন নির্মাণ প্রকল্পটি সঠিকভাবে বাস্তবায়নের নিমিত্তে প্রকল্পের পূর্ত কাজসমূহ সম্পাদনের প্রস্তাবটি অর্থমন্ত্রী অনুমোদন প্রদান করেছেন বলে জানান।

    অর্থমন্ত্রীর অনুমোদন এবং আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালকের চিঠির পরিপ্রেক্ষিতেই গনপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতার আইসিবি’র ভবন নির্মানের কাজটি দ্রুততম সময়ে সম্পন্ন করার উদ্দেশ্যে একজন চৌকস ও অভিজ্ঞ নির্বাহী প্রকৌশলী আতিকুল ইসলামকে দায়িত্ব দেয়ার উদ্যোগ গ্রহন করেছেন।

  • কোতোয়ালি পুলিশের অভিযানে চোরাকারবারিসহ আটক ২৫, ভারতীয় কাপড় ও মাহিন্দ্র উদ্ধার

    কোতোয়ালি পুলিশের অভিযানে চোরাকারবারিসহ আটক ২৫, ভারতীয় কাপড় ও মাহিন্দ্র উদ্ধার

    স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের পৃথক অভিযানে চোরাকারবারী ও অটো, পিকআপ চোর সহ বিভিন্ন অপরাধের দায়ে ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় তাদেরকে পৃথকভাবে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
    কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, ঈদুল ফিতরকে সামনে রেখে চোরাকারবারি, মাদক ব্যবসায়ী, পকেটমার, ছিনতাইকারীচক্রকে আইনের আওতায় আনতে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ২৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
    এ সময় ৭২০ পিস ভারতীয় শাড়ি এবং ৩৮ পিস ভারতীয় লেহেঙ্গা ও ১টি বাস জব্দ করে পুলিশ।
    এর মাঝে এসআই তানভীর আহম্মেদ সিদ্দিকী, সংগীয় ফোর্স সহ শম্ভুগঞ্জ গোল চত্ত্বর সংলগ্ন এলাকা থেকে চোরাচালানরে মাধ্যমে অবধৈভাবে ভারতীয় শাড়ী ও লেহেঙ্গা এনে বিক্রয়ের উদ্দেশ্যে বহন করার অপরাধে ৩ চোরাকারবারীকে গ্রেফতার করে। তারা হলো, মোঃ আতাউর রহমান, মোঃ মজিউর রহমান ও ওলিউল্লাহ আহমেদ জয় তাদের বাড়ি নেত্রকোণা বলে জানা গেছে। গ্রেফতারকৃরা দীর্ঘদিন যাবৎ পলাতক আরো কতক চোরাকারবারিদের সহায়তায় ময়মনসিংহ সহ বিভিন্ন এলাকায় চোরাকারবারির মাধ্যমে অবধৈভাবে ভারতীয় শাড়ী ও লেহেঙ্গা এনে বিক্রয় করছে। তাদের কাছ থেকে ৭২০ টি ভারতীয় বিভিন্ন রংয়ের শাড়ি এবং ৩৮ পিস ছোট বড় বিভিন্ন রংয়ের ভারতীয় তৈরী লেহেঙ্গা এবং মালামাল পরিবহন কাজে ব্যবহৃত ‘‌‌‌‌‌‌‌মা আছিয়া’ পরিবহন নামক একটি বাস গাড়ী জব্দ করে পুলিশ। যার আনুমানিক মুল্য প্রায় সাড়ে ৯ লাখ টাকা।
    এসআই মাসুদ জামালী সংগীয় এএসআই ওমর ফারুক ও ফোর্স সহ সাহেব কাচারী বাজার কিশোরগঞ্জ গামী মহাসড়কের উপর থেকে ৪ চোরকে গ্রেফতার করে। তারা হলো, মোঃ আব্দুল খালেক, মোঃ জজ মিয়া, হাফিজুল ইসলাম ও মোঃ বুলবুল মিয়া। তাদের কাছ থেকে অটো ও মাহিন্দ্র পিকআপ চোর চক্রের ৪ সদস্যকে ১টি অটো ও ১টি মাহিন্দ্র পিকআপ উদ্ধার করে পুলিশ। যার মুল্য প্রায় সাড়ে চার লাখ টাকা। এসআই আজগর আলী, এএসাই মাহমুদুল ও ছাত্তার সকলে সংগীয় ফোর্স পৃথকভাবে অন্যান্য মামলার ৮ আসামীগ্রেফতার করেন। তারা হলো, মোঃ বিল্লাল, আব্দুর রাজ্জাক, হৃদয় হোসেন, কুদরত, ইমরান, হাবিব, মোঃ আলী রাজ বাপ্পী ও মোঃ রোমান। এছাড়া এএসআই হুমায়ুন কবির সংগীয় অফিসার ও ফোর্সদের সহায়তায় চর বড়বিলা থেকে ৫ জুয়াড়ীকে জুয়ার সামগ্রী সহ গ্রেফতার করে। তারা হলো, শাহ আলম, ফয়েজ উদ্দিন, সোহেল, জাকারিয়া ও শাহ আলম।
    এসআই রুবেল মিয়ার নেতৃত্বে একটি টীম ব্রাহ্মপল্লী এলাকা থেকে ডাকাতির চেষ্টা মামলার আসামী সোহেল মিয়াকে গ্রেফতার করে। এছাড়াও এসআই আনোয়ার হোসেন, এএসআই নুর, হুমায়ুন, রেজাউল পৃথক অভিযানে আরো চার পরোয়ানা ভুক্ত পলাতক আসামি গ্রেফতার করে। তারা হলো, মোঃ খলিল মিয়া, ঝন্টু ঋষি, মোঃ শরিফুল ইসলাম ও মোঃ সোহেল মিয়া। তাদেরকে পৃথক মামলায় রবিবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

  • বেতাগীতে জেলেদের ভিজিএফ ১০০ বস্তা চাল জব্দ

    বেতাগীতে জেলেদের ভিজিএফ ১০০ বস্তা চাল জব্দ

    বেতাগী বরগুনা প্রতিনিধি।
    বরগুনার বেতাগীর উপজেলার মোকামিয়া ইউনিয়নের বটতলার বিলের বাড়ির কবির হাওলাদারের ঘর থেকে মৎস্য ভিজিএফ এর ১০০ বস্তা চাল জব্দ করা হয়েছে।
    উপজেলা মৎস্য কর্মকর্তা সমাপ্তা সাহা বরিবার রাত সাড়ে ১০টায় এ চাল জব্দ করেন। মৎস্য ভিজিএফ কর্মসূচির এ চাল বিতরণ না করে কবির হাওলাদারের ঘরে মজুদ করে রাখা হয়। এমন অভিযোগের ভিত্তিতে উপজেলা মৎস্য কর্মকর্তার পুলিশসহ উক্ত বাড়িতে গিয়ে অভিযোগের সত্যতা পান। ঐ ঘরে এক শত বস্তা চাল দেখতে পান। পরে তিনি উক্ত চাল জব্দ করনে।
    উপজেলা মৎস্য কর্মকর্তা সমাপ্তি সাহা এসকে টিভিকে বলেন, একশ বস্তা জব্দ করা হয়েছে। জব্দকৃত চাল থানায় নেয়া হবে।
    উপজেলা নির্বাহী অফিসার মো. সুহৃদ সালেহীন এসকে টিভিকে বলেন, আমার নির্দেশে উক্ত চাল জব্দ করা হয়েছে।

  • নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশনের উদ্যােগে পটিয়ায় ইফতার সামগ্রী বিতরন

    নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশনের উদ্যােগে পটিয়ায় ইফতার সামগ্রী বিতরন

    মহিউদ্দীন চৌধুরী, ষ্টাফ রিপোর্টারঃ
    পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের নাইখাইন গ্রামে মানবিক সংগঠন নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে। রবিবার বিকেলে নাইখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আনুষ্ঠানিকভাবে এ ইফতার সামগ্রী বিতরন করেন। এতে প্রধান অতিথি ছিলেন নজির আহমেদ ফাউন্ডেশনের মুখ্যসচিব ইউছুফ খাঁন। এতে বক্তব্য রাখেন- ফাউন্ডেশনের অর্থ সচিব নজরুল ইসলাম, সাবেক ইউপি মেম্বার আবদুর রাজ্জাক রানা, ছাত্রলীগ নেতা মোহাম্মদ মারুফ।

    বক্তারা বলেন, নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর জুলকারনাইন চৌধুরী জীবনের পক্ষে দীর্ঘদিন পটিয়াতে মানবিক কাজ পরিচালিত হচ্ছে। চলমান কর্মসুচীর অংশ হিসেবে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ইফতার সামগ্রী বিতরন চলছে৷

  • চাঁন মিয়ার ডাক্তার হবার স্বপ্ন পূরন করলেন প্রযুক্তিবিদ মোঃশাহবাজ মিঞা শোভন

    চাঁন মিয়ার ডাক্তার হবার স্বপ্ন পূরন করলেন প্রযুক্তিবিদ মোঃশাহবাজ মিঞা শোভন

    বি এম মনির হোসেনঃ-

    রাজশাহীর বিনোদপুরের রিকশাচালক জাহিদ মিয়ার সন্তান চাঁন মিয়ার ডাক্তার হবার স্বপ্ন পূরন করলেন প্রযুক্তিবিদ মোঃশাহবাজ মিঞা শোভন। পড়ার জন্য একটি চেয়ার কিংবা টেবিল পাননি চান মিয়া। খাটের উপর উরু হয়ে বসে ঘন্টার পর ঘন্টা পড়ালেখা করতে গিয়ে মেরুদণ্ড ব্যাথা হয়ে গিয়েছে তার। আর এমন ব্যাথাতুর সাধনাতেই পেয়েছেন এবছর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ।রাজশাহীর বিনোদপুর এলাকার পূর্ব ধরোমপুরের রিকশাচালক জাহিদ মিয়ার ছেলে চাঁন মিয়া। চাঁন মিয়া চান ডাক্তার হতে, কিন্তু খরচ যোগাবে কে? শিরোনামে ডিবিসি নিউজে গত ১৯ মার্চ সংবাদ প্রকাশিত হলে নজরে আসে প্রযুক্তিবিদ মোঃশাহবাজ মিঞা শোভনের এবং তিনি তাৎক্ষণিকভাবে চাঁনমিয়ার পরিবারের সাথে যোগাযোগ করেন। গত ২২ তারিখ প্রযুক্তিবিদ শোভন তিনি তার বরিশালের বাসায় চাঁন মিয়াকে আমন্ত্রন জানান এবং ২৩ তারিখ তাকে বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজে ভর্তি করান। মেডিকেল কলেজে ভর্তি হতে পেরে ওআইসি কর্তৃক আন্তর্জাতিক স্বীকৃতি প্রাপ্ত ইয়ুথ লিডার শোভন এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে চাঁন মিয়া জানান”আলহামদুলিল্লাহ্,সফটওয়্যার ইঞ্জিনিয়ার শোভন ভাইয়ের প্রতি আমার অনেক ভালোবাসা ও দোয়া থাকবে সবসময়। শোভন ভাই আমার দেখা একজন সেরা ভালো মনের মানুষ। এইভাবে আমিসহ অনেক চান মিয়ার পাশে আপনি থাকবেন ইনশাআল্লাহ। দোয়া করি আল্লাহ্ আপনাকে আরো বড় করুক। ” চান মিয়ার চাচা বলেন “শোভন সাহেবের আতিথিয়েতায় আমি মুগ্ধ, আমার ভাইয়ের ছেলেকে মেডিকেল কলেজে ভর্তির সম্পূর্ণ অর্থ প্রদান, থাকা, খাওয়াসহ সকল ধরনের দায়িত্ব নেবার জন্য ও সার্বিক সকল সহযোগিতা করার জন্য আমাদের পরিবার তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

  • রাষ্ট্রের ক্ষতির উদ্দেশ্যে সংবাদ পরিবেশন মোটেও কাম্য নহে-বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন

    রাষ্ট্রের ক্ষতির উদ্দেশ্যে সংবাদ পরিবেশন মোটেও কাম্য নহে-বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন

    মোঃ শহিদুল ইসলাম
    সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

    একটি বাচ্চা ছেলেকে দিয়ে স্বাধীনতার বিরুদ্বে যদি কাজ করে একজন সাংবাদিক এবং শিশুটিকে ভুল তথ্য শিখিয়ে সংবাদ পরিবেশ, এমনটা আমাদের সাংবাদিকদের চরম ভাবে সমাজ ও রাষ্ট্রের কাছে প্রশ্নবিদ্ধ করেছে। যা আমাদের জন্য লজ্জাজনক।
    সাংবাদিকরা সততা ও স্বচ্ছতা বজায় না রেখে ইচ্ছে মত ক্ষতির উদ্দেশ্যে সংবাদ পরিবেশন করে রাষ্ট্রের ক্ষতি করবে এটা মোটেও কাম্য নয়। বেসিক রিপোর্টিং সেন্স, সংবাদ লেখা, সংবাদ সংগ্রহ, প্রযুক্তি জ্ঞান থাকা, মানবিক দক্ষতা, সংবাদ সম্পাদনার মত বেসিক ও মৌলিক বিষয়গুলো শিখে, জেনে, বুঝে প্রয়োগ করা হচ্ছে কি না সে দিকে নজর দেওয়া প্রয়োজন বলে মনে করছেন নেতৃবৃন্দ।

    এদিকে ডিজিটাল নিরাপত্তা আইন সাংবাদিকদের জন্য একটি কালো আইন। এভাবে সাংবাদিদের নামে মামলা করলে সরকারের জন্য ক্ষতিকর হতে পারে।
    আমরা সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে হয়রানী করার তীব্র নিন্দা জ্ঞাপন করছি। অবিলম্বে গ্রেফতারকৃত সকল সাংবাদিকদেরকে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব মোঃ সোহেল আহমেদ সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান।

  • মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টি প্রতিবন্ধী অজিত মোহন ত্রিপুরার একটি পাঁকা ঘরের দাবী

    মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টি প্রতিবন্ধী অজিত মোহন ত্রিপুরার একটি পাঁকা ঘরের দাবী

    মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধি

    খাগড়াছড়ির পানছড়ি উপজেলা লোগাং ইউনিয়নের
    ৮নং ওয়ার্ডের পশ্চিম নীলাধন পাড়ার বাসিন্দা ও জন্ম থেকে দৃষ্টি প্রতিবন্ধী অজিত মোহন ত্রিপুরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটি সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘর পাওয়ার দাবী জানিয়েছেন।

    জানা যায়, ভাঙা ও জীর্ণ ঘরে অনেক কষ্টে দিনযাপন করছেন তিনি ও তার স্ত্রী।এবং মাস সাত এক আগে পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার বরাবর সরকারি ঘর পাওয়ার জন্য আবেদন করেছিলেন তিনি।।

    এই বিষয়ে তিনি ও তার স্ত্রী জানান,মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাদের একটি সরকারি ঘর ব্যবস্থা করে দেন তাহলে আমাদের অনেক উপকার হবে।আমাদের বর্ষা ও শীত কালে অনেক কষ্ট করে চলতে হয়।

  • আগৈলঝাড়ায় এক হাজার পরিবারের মধ্যে আওয়ামী লীগের ইফতার সামগ্রী বিতরণ

    আগৈলঝাড়ায় এক হাজার পরিবারের মধ্যে আওয়ামী লীগের ইফতার সামগ্রী বিতরণ

    বি এম মনির হোসেনঃ-

    পবিত্র মাহে রমজান উপলক্ষে আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এক হাজার পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ শুরু হয়েছে। বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি, জাতির পিতার ভাগ্নে, মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহর নির্দেশে দলীয় ইফতার মাহফিল স্থগিত রেখে ইফতার মাহফিলের বরাদ্দকৃত অর্থর সাথে মন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে প্রদান করা চালসহ উপজেলার পাঁচটি ইউনিয়নে এক হাজার দরিদ্র পরিবারকে ইফতার সামগ্রী প্রদান করা হচ্ছে। শনিবার বিকেলে উপজেলার গৈলা মডেল ইউনিয়নে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, উপজেলা ভাইস-চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, গৈলা মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুল হোসেন টিটু তালুকদার। এসময় অন্যান্যতের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল সরদার, সাংগঠনিক সম্পাদক অনিমেষ মন্ডল, উপজেলা আওয়ামী লীগ এর প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরহাদ তালুকদার, উপজেলা যুবলীগের নবনির্বাচিত সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, সাধারণ সম্পাদক সহিদ তালুকদার, গৈলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম চানসহ ইউপি সদস্যরা।এসময় মন্ত্রীর দেয়া ১০ কেজি করে চাল এর সাথে ৫ কেজি আলু, ১ কেজি ডাল, ১কেজি চিনি, ১ কেজি করে তেল বিতরন করা হয়। উপজেলার পাঁচটি ইউনিয়নের একহাজার পরিবারের মধ্যে এই ইফতার সামগ্রী বিতরণ করবে আওয়মী লীগ।

  • বাবুগঞ্জে পূর্বশত্রুতার জেরে দুই বোনকে রক্তাক্ত জখম

    বাবুগঞ্জে পূর্বশত্রুতার জেরে দুই বোনকে রক্তাক্ত জখম

    কে এম সোহেব জুয়েল :-বাবুগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে একই পরিবারের দুই বোনকে বেধড়ক মারপিট ও কামরিয়ে রক্তাক্ত যখম করে হাসপাতালে পাঠিয়েছেন একই বাড়ির চাচি চাচাতো ভাই ও ভগ্নিপতি।

    গতকাল শুক্রবার (৩১ মার্চ) জাহাঙ্গীর নগর ইউনিয়নের জাহাজপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের স্হানীয়রা উদ্ধার করে গতকাল রাতেই গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় মামলার প্রস্হতি চলছে বলে জানিয়েছেন আহত পরিবারের লোকজন। ভুক্তভোগী জাহাজপুর গ্রামের মন্টু মোল্লার মেয়ে টিসা আক্তার জানান গতকাল সন্ধ্যায় জমি সংক্রান্ত পূর্বশত্রুতার জেরে একই বাড়ির চাচাত ভাই সান্টু মোল্লার পুত্র সুমন মোল্লা ১৮ সোহাগ ২৫ তার ভগ্নিপতি লুৎফর ৩৫ বোন টিয়া ও তার মাকে অতর্কিত হামালা চালিয়ে রক্তাক্ত যখম করেছেন। এ ঘটনায় অপরাধীদের সর্বচ্ছ শাস্তি দাবি জানিয়েছেন প্রশাসনের সর্ব মহলে।

  • আশুলিয়ায় বাড়ি ঘরে দূষিত পানি ডুকে বেহাল অবস্থা-নয়নজুলি খালটিও উদ্ধার হয়নি

    আশুলিয়ায় বাড়ি ঘরে দূষিত পানি ডুকে বেহাল অবস্থা-নয়নজুলি খালটিও উদ্ধার হয়নি

    হেলাল শেখঃ ঢাকার প্রধান শিল্পা ল আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের নরসিংহপুরে প্রায় দুই শতাধিক বাসা বাড়ি ঘরের ভেতরে দূষিত পানি গিয়ে বেহাল অবস্থা। একদিকে ড্রেন ভেঙে পড়েছে, অন্যদিকে অপরিকল্পিত বাড়ি ঘর ও কল কারখানা নির্মাণ করা, রাস্তায় পানি ছেড়ে দেয়ায় বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। এর কারণে প্রতিদিন হাজার হাজার শ্রমিকসহ জনগণের চরম ভোগান্তি হচ্ছে বলে ভুক্তভোগীরা জানায়। এ বিষয়ে প্রতিকার চেয়ে একাধিকবার মানববন্ধন করেন স্থানীয়রা তবুও কোনো ফায়দা হয়নি বলে অনেকেই অভিযোগ করেন।
    ঢাকার আশুলিয়ার নরসিংহপুর এলাকাবাসীসহ একাধিকবার মানববন্ধন করেন, মানববন্ধনে ঢাকা থাই লিমিটেডের দূষিত পানি বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেন স্থানীয়রা। অন্যদিকে আশুলিয়ার জামগড়া, ইউনিকসহ বিভিন্ন সড়কের দুইপাশের ফুটপাত হকারদের দখলে রয়েছে আর খোলা ড্রেন ভেঙ্গে পড়েছে, পাশে সরকারি নয়নজুলি খালটিও প্রভাবশালিদের দখলে রয়েছে বলে অভিযোগ করেন এলাকাবাসী, এই নয়নজুলি খালটি উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়েছেন সংশ্লিষ্ট প্রশাসন।
    দেখা যায়, আশুলিয়ার জামগড়াসহ বেশিরভাগ রাস্তার পাশে বাঁশের মাচাল দিয়ে রেখেছে ড্রেনের উপর। মহাসড়ক ও শাখা রোডগুলোর বেশ কয়েকটি রাস্তায় মানুষের চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। প্রায় বেশিরভাগ রাস্তার বেহাল অবস্থা। অন্যদিকে সরকারি আইনের তোয়াক্কা না করে অপরিকল্পিত ভাবে বাড়ি ঘর নির্মাণ করাসহ সরকারি রাস্তা ও ফুটপাত দখল করে রেখেছে প্রভাবশালীরা, কিছু মার্কেটের মালিকরাও হকারদের কাছ থেকে মোটা অংকের অর্থ নিয়ে থাকেন দালাল চক্রের মাধ্যমে, দেখা যায়, জামগড়া পল্লীবিদ্যুৎ জোনাল অফিসের আওতায় অবৈধ ভাবে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে জানতে চাইলে তারা এ বিষয়ে এড়িয়ে যান, সংশ্লিষ্ট প্রশাসন নিরব ভুমিকায় থাকার কারণে এলাকাবাসী নাগরিক সুবিধা থেকে বি ত হচ্ছেন বলে অনেকেই অভিমত প্রকাশ করেন।
    এ বিষয়ে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের মেম্বার মোঃ আব্দুল জলিল (রাজন ভুঁইয়া) বলেন, আমি সরেজমিনে গিয়ে দেখছি, এলাকায় অপরিকল্পিত বাসা বাড়ি করা হয়েছে, ড্রেনেজ ব্যবস্থা নেই, সেই সাথে পানি যাওয়ার যায়গা না থাকায় সমস্যা হচ্ছে, নয়নজুলি খালটি উদ্ধার করা না হলে আশুলিয়ার নরসিংহপুরসহ পুরো আশুলিয়ার বাড়ি ঘর ও রাস্তায় পানি জমে থাকবে সবসময়। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাসহ সবার সহযোগিতা চেয়েছেন।
    এ ব্যাপারে ঢাকা থাই লিমিটেডের এডমিন জিএম ফিরোজ সাহেব বলেন, আমাদের কোনো সমস্যা নেই, একাধিক পোশাক কারখানার দূষিত পানি গিয়ে এলাকার বাসা বাড়িতে ডুকে পড়ে এই অবস্থা হয়েছে, তিনি বলেন, রাজন মেম্বার এই এলাকায় এসে পরিদর্শন করেছেন। আমাদের করার কিছু নেই।
    এ ব্যাপারে ইয়ারপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার হাজী হালিম মৃধা বলেন, আশুলিয়ার বাইপাইল থেকে জিরাবো সড়ক, জামগড়া-বাগবাড়ি রোড, জামগড়া-মধ্যপাড়া থেকে শাহজাহান মার্কেট পর্যন্ত এবং জামগড়া হিয়ন মোড় থেকে মনির মার্কেটের রাস্তার মুখ পর্যন্ত, জামগড়া-সরকারি প্রাথমিক বিদ্যালয় রোড ও মোল্লাবাড়ি রোডসহ বিভিন্ন রোডের পাশে অনেকেই অপরিকল্পিত ভাবে বাড়ি ঘর উঁচু করে নির্মাণ করায় রাস্তা নিচু হয়ে যায়। এর কারণে সবসময় রাস্তায় পানি জমে থাকে। সেই সাথে এলাকার কিছু বাড়ি ও পোশাক কারখানার ময়লা পানি রাস্তায় ছাড়ায় প্রায় সময় নিচু রাস্তায় সেই পানি জমে থাকে। রাস্তা দেখে মনে হয় ড্রেনের মতো, জমে থাকা ময়লা পানি গাড়ির চাকায় ঢেউ খেলে রাস্তায়। বৃষ্টি না হলেও রাস্তায় পানি জমে থাকে আর বৃষ্টি হলেতো রাস্তায় হাটু পানি হয়।
    আশুলিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী জহিরুল ইসলাম খাঁন (লিটন) বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান ও উপজেলা প্রশাসনকে এলাকার সমস্যার বিষয়ে জানানো হয়েছে, তারা নয়নজুলি খাল ও রাস্তা পরিদর্শন করলেও কোনো কাজ হয়নি। তিনি আরও বলেন, রাস্তার বেহাল অবস্থার কারণে আমরা যারা নামাজের সময় মসজিদে আসা যাওয়া করি আমাদের নানারকম সমস্যা হয়, এর সমাধান করার কেউ নেই। তিনি আরও বলেন, এলাকার মসজিদের সাথে সংযুক্ত রাস্তা নির্মাণ কাজ করাসহ ড্রেনেজ ব্যবস্থা করা হলে এবং নয়নজুলি খালটি উদ্ধার করা হলে এই সমস্যার সমাধান হবে।
    ১ এপ্রিল ২০২৩ইং আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা’র ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক ও আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ) বলেন, বর্তমান সরকার পদ্মা সেতুসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন এর জন্য ধন্যবাদ কিন্তু আশুলিয়া ইয়ারপুর ইউনিয়নের জামগড়াসহ বিভিন্ন রাস্তার বেহাল অবস্থা, ড্রেনেজ ব্যবস্থাও ভেঙ্গে পড়েছে। শত বছরের সরকারি নয়নজুলি খালটিও উদ্ধার হয়নি। বিশেষ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান, ঢাকা-১৯ আসনের এমপি’র এলাকা এটি, এই এলাকায় রাস্তার বেহাল অবস্থা ও ড্রেনেজ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। বৃষ্টি না থাকলেও রাস্তায় নোংরা পানি থাকে সবসময়, এই সমস্যা দেখবে কে? এ ব্যাপারে এলাকার কয়েক লক্ষ শ্রমিক ও এলাকাবাসীর পক্ষ থেকে প্রতিমন্ত্রী’র হস্তক্ষেপ কামনা করেছেন।
    দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান বলেছেন, এলাকাবাসী ও জনপ্রতিনিধিসহ দলীয় নেতা কর্মীরা সহযোগিতা করলে নয়নজুলি খালটি উদ্ধার করা হবে, সেই সাথে ড্রেনেজ ব্যবস্থা করা যাবে, তাহলে রাস্তার বেহাল অবস্থা আর থাকবে না। তিনি আরও বলেছেন, চলমান রাস্তার কাজ করা হচ্ছে, সরকার উন্নয়নমূলক কাজ করছে। তিনি আরও বলেছেন, উন্নয়নমূলক যেকোনা কাজে আপনাদের পাশে আমি আছি, থাকবো।