Author: desk

  • নিরাপদ সড়কের দাবিতে সুন্দরগঞ্জে  শিক্ষার্থীদের মানববন্ধন

    নিরাপদ সড়কের দাবিতে সুন্দরগঞ্জে শিক্ষার্থীদের মানববন্ধন

    মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
    গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।

    শনিবার সকালে সুন্দরগঞ্জে নিরাপদ সড়কের দাবিতে ‘ইচ্ছা’ সংগঠনের আয়োজনে সুন্দরগঞ্জ টু বামনডাঙ্গা রোডের ছাইনতানতলা নামক স্থানে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
    এ সময় উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব জয়ন্ত সরকার, সংগঠক আমিনুল ইসলাম, সংগঠক শাহীন মিয়া, লেখক ও সংগঠক আল আমিন মোহ, সংগঠক বকুল মিয়া, শিক্ষার্থী ও সংগঠক রুুুবাই আখতার রাফি, জাহাঙ্গীর আলম, তাজরুল ইসলাম, রবিন, নাফিম প্রামাণিক, আরিফ ইসলাম, রুশান, অন্তর ও অর্ক প্রমুখ।

    মানববন্ধনে সুন্দরগঞ্জে সদ্য সংস্কারকৃত রোডগুলোর সংস্কার নিয়ে নিন্দা, ক্ষোভ ও আপত্তি জানায় শিক্ষার্থীরা। তারা জানায়, বর্তমানে সংস্কারকৃত রোডগুলো যাতায়াতে অনিরাপদ, বিড়ম্বনার ও অস্বস্তির। একদিকে যেমন এসব রোডে ঠিক মতো হেটে যাওয়া দুস্কর, তেমনি সাইকেল কিংবা যে কোনো যানবাহনে যাতায়াতও রিস্কি! শুধু তাই নয় সাম্প্রতিক এসব রোডে চাকা পাম্সার ওহ দূর্ঘটনাও বেড়ে গেছে বহুগুণ। রোডগুলোর পরিপূর্ণ সংস্করণ না করায় এরূপ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে তাদের দাবি। এমন দশা বদলাতে পুনরায় নিরাপদ সড়ক সংস্করণের দাবি জানায় শিক্ষার্থীরা

  • গোপালগঞ্জে সূর্যমূখী প্রদর্শনী ও মাঠ দিবস অনুষ্ঠিত

    গোপালগঞ্জে সূর্যমূখী প্রদর্শনী ও মাঠ দিবস অনুষ্ঠিত

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি এবং ভোজ্য তেলের আমদানী কমানোর লক্ষ্যে গোপালগঞ্জের কোটালীপাড়ায় সূর্যমূখী প্রদর্শনী ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

    আজ রোববার (০২ এপ্রিল) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ প্রদর্শনী ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ দেবাশীষ দাস।

    সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সমর চাঁদ মৃধা খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপ সহকারী কৃষি কর্মকর্তা বিজন বিহারী দত্ত, রমেন্দ্র নাথ হালদার, স্বপন মহালদার, মনি হালদার, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কৃত্তিবাস পান্ডে বক্তব্য রাখেন। অনুষ্ঠিত এ প্রদর্শনী ও আলোচনা সভায় উপজেলার দুইশত কৃষক-কৃষানী অংশ নেন।

    চলতি মৌসুমে কোটালীপাড়া উপজেলায় প্রায় ১৫ হেক্টর জমিতে সূর্যমূখী ফুলের আবাদ করা হয়েছে। যার উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৫ টন। #

  • গোপালগঞ্জে ১৬তম বিশ্ব অটিজম দিবস পালিত

    গোপালগঞ্জে ১৬তম বিশ্ব অটিজম দিবস পালিত

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ১৬তম বিশ্ব অটিজম দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন, জেলা সমাজ সেবা কায্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এ কর্মসূচীর আয়োজন করে।

    “রূপান্তরের অভিযাত্রায় সবার জন্য নিউরোবান্ধব অন্তর্ভূক্তিমূলক বিশ্বগঠন” এ প্রতিপাদ্য নিয়ে আজ রোববার (০২ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের কায্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।

    জেলা সমাজ সেবা কায্যালয়ের উপ-পরিচালক মো: হারুন-অর-রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খানসহ সরকারী কর্মকর্তা ও প্রতিবন্ধী শিশুরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও শিশুদের মাঝে টিফিন বক্স বিতরণ করা হয়। #

  • গোপালগঞ্জে বাসের চাপায় কলেজ ছাত্র নিহত

    গোপালগঞ্জে বাসের চাপায় কলেজ ছাত্র নিহত

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাসের চাপায় সুদ্বীপ্ত বিশ্বাস (১৭) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে।

    আজ রোববার (০২ এপ্রিল) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার মান্দারতলায় এ দূর্ঘটনা ঘটে।

    গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাবেদ মাসুদ দূর্ঘটনার বিষযটি নিশ্চিত করেছেন।

    নিহত কলেজ ছাত্র বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার চুনখোলা সাচিয়াদাহ গ্রামের সুব্রত বিশ্বাসের ছেলে। সে শহরের হাজী লালমিয়া সিটি বিশ্ববিদ্যালয় কলেজের এইচএসসি ২য় বর্ষের শিক্ষার্থী।

    ওসি মো: জাবেদ মাসুদ জানিয়েছেন, মান্দারতলা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক পারাপারের সময় দোলা পরিবহনের দ্রুতগামী একটি যাত্রীবাহী বাসে কলেজ ছাত্র সুদ্বীপ্ত বিশ্বাসকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে সে মারা যায়।

    পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। #

  • শিক্ষা প্রতিমন্ত্রীর স্বাক্ষর জাল করে নিয়োগ প্রদান, মূল হোতা পঞ্চগড়ে গ্রেফতার

    শিক্ষা প্রতিমন্ত্রীর স্বাক্ষর জাল করে নিয়োগ প্রদান, মূল হোতা পঞ্চগড়ে গ্রেফতার

    মোহাম্মদ বাবুল হোসেন পঞ্চগড় প্রতিনিধি: দিনাজপুরে শিক্ষা প্রতিমন্ত্রীর স্বাক্ষর জাল করে ভূয়া নিয়োগপত্র প্রদান করার অভিযোগে দায়ের করা মামলায় প্রতারক চক্রের মূল হোতা জ্যোতিষ চন্দ্র রায়কে (৩৮) পঞ্চগড় থেকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩। এর আগে গত ১৯ ফেব্রুয়ারি মাসুদ আলী (৩৯) নামে এক ব্যক্তি প্রতারণার শিকার হয়ে দিনাজপুরের কোতয়ালী থানায় মামলা দায়ের করে।
    বৃহস্পতিবার (৩০ মার্চ) দিনগত গভির রাতে পঞ্চগড় সদরের উত্তর খালপাড়া এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার (৩১ মার্চ) সন্ধায় র‍্যাব-১৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
    জানা যায়, প্রতারক চক্রের মূল হোতা জ্যোতিস পঞ্চগড়ের উত্তর খালপাড়া এলাকার দ্বিজেন্দ্রনাথ রায়ের ছেলে।
    প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, আসামী জ্যোতিষ পঞ্চগড় জেলাসহ দেশের বিভিন্ন জেলার সহজ-সরল মানুষদের বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানে চাকুরী দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। গোপন তদন্তে জানা যায় যে, সে তার নিজ এলাকা পঞ্চগড়সহ দিনাজপুরের বিভিন্ন থানা এলাকার মানুষকে চাকুরী দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাদের সাথে সখ্যতা গড়ে প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিতো। এরই ধারাবাহিকতায় দিনাজপুরের কোতয়ালী থানা এলাকার সুইহারী গ্রামের মাসুদ আলীকে (৩৯) চাকুরীর প্রলোভন দেখিয়ে বিভিন্ন ধাপে ৬ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে শিক্ষা প্রতিমন্ত্রীর স্বাক্ষর নকল করে ভুক্তভোগী মাসুদকে একটি ভূয়া নিয়োগপত্র দেয় জ্যোতিস। পরবর্তীতে মাসুদ নিয়োগপত্রটি ভূয়া বুঝতে পেরে গত ১৯ ফেব্রুয়ারি দিনাজপুর জেলার কোতয়ালী থানায় একটি প্রতারণা মামলা দায়ের করেন। এর পর কোতয়ালী থানা পুলিশ আসামীকে গ্রেফতারের জন্য তৎপর হয়। এদিকে র‍্যাব-১৩, সিপিসি-২ এর নীলফামারীর সদস্যরা অভিযান পরিচালনা করে এজাহার নামীয় মূল আসামী জ্যোতিষকে পঞ্চগড়ে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে একটি প্রতারণা মামলা দিনাজপুর জেলার কোতয়ালী থানায় তদন্তাধীন রয়েছে।

    মো. বাবুল হোসেন, পঞ্চগড়

  • গোপালগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব পেল ৩৪২ মেধাবী শিক্ষার্থী

    গোপালগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব পেল ৩৪২ মেধাবী শিক্ষার্থী

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ট্যাব পেয়েছে ৩৪২ মেধাবী শিক্ষার্থী। সদর উপজেলা প্রশাসন ও সদর উপজেলা পরিসংখ্যান অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে।

    আজ রোববার (০২ এপ্রিল) দুপুরে শহরের শেখ ফজলুল হক মণি স্মৃতি অডিটোরিয়ামে ট্যাব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।

    গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বদরুদ্দোজা বদর, জেলা পরিসংখ্যান অফিসের উপ পরিচালক মুহাম্মদ আরিফুল ইসলাম, মেধাবী শিক্ষার্থী ফাতেমা সোহেল সেজুতি, দেবলীন অধিকারী মহিন বক্তব্য রাখেন।

    শহরের বিণাপাণি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির মেধাবী শিক্ষার্থী ফাতেমা সোহেল সেজুতি বলে, আগামীর বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। এই লক্ষ্যে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের ট্যাব উপহার দিয়েছেন। এই ট্যাবের মাধ্যমে আমরা জ্ঞান-বিজ্ঞানে নতুন নতুন শাখায় প্রবেশ করে নিজেকে তথ্য প্রযুক্তি সম্পর্কে আরো সমৃদ্ধ করতে পারব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে আবদান রাখতে পারব। এই ট্যাব প্রদান করার জন্য আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, গোপালগঞ্জ জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান অফিসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

    শহরের এসএম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির মেধাবী শিক্ষার্থী দেবলীন অধিকারী মহিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশর বিজয় নিশান উড়িয়েছেন। এই নিশান আমরা সমুন্নত রেখে সামনের দিকে এগিয়ে যাব। ট্যাব দিয়ে স্মার্ট বাংলাদেশের কারিগর হতে সহযোগিতা করার জন্য ওই শিক্ষার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান।

    আনুষ্ঠানের সভাপতি ও গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দীন বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে গোপালগঞ্জ সদর উপজেলার সরকারি ও এমপিও ভূক্ত ৫০টি মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম ও ১০ শ্রেণির মোধাবী ৩৪২ জন শিক্ষার্থীর হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহোরের এই ট্যাব বিতরণ করা হয়েছে। ট্যাবগুলো আধুনিক মানের। কনফিগারেশনও বেশ ভাল। শিক্ষা ক্ষেত্রে শিক্ষার্থীদের এই ট্যাব বেশ ভাল কাজে আসবে।

    গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম ট্যাব ব্যবহার সম্পর্কে সকল শিক্ষার্থীকে সচেত হতে আহবান জানিয়ে বলেন, ট্যাব তোমরা কল্যাণার্থে ব্যবহার করবে। তোমরাই ২০৪১ এ প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে। ব্যক্তি, সমাজ, পরিবার বা রাষ্ট্রের জন্য অকল্যাণকর কোন কাজে তোমার এই ট্যাব ব্যবহার করবে না। #

  • গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের সার্টিফিকেট বাণিজ্য, তোপের মুখে হাসপাতাল প্রশাসন

    গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের সার্টিফিকেট বাণিজ্য, তোপের মুখে হাসপাতাল প্রশাসন

    গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে সার্টিফিকেট বাণিজ্যের প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধনে উঠে আসা বিভিন্ন অভিযোগের ব্যাখ্যা দিতে অনুষ্ঠিত প্রেস বিফ্রিং-এ তোপের মূখে পরে হাসপাতাল প্রশাসন।

    এসময় আগামী ৭ দিনের মধ্যে সার্টিফিকেট বাণিজ্যের মুলহোতা আরএমও ফারুক আহমেদকে প্রত্যাহার করার সকল ব্যবস্থা গ্রহন করা হবে বলে আশ্বাস দেয়া হয়।

    আজ রোববার (০২ এপ্রিল) দুপুরে হাসপাতালের সম্মেলন কক্ষে এ প্রেস বিফ্রিং অনুষ্ঠিত হয়।

    প্রেস বিফ্রিং-এ লিখিত বক্তব্য পাঠ করেন হাসপাতালের সহকারী পরিচালক ডা: অসিত কুমার মল্লিক। এসময় তিনি বলেন, হাসপাতাল আন্তঃ বিভাগ থেকে প্রতিদিন দেড়শ থেকে থেকে দুইশত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে যায়। প্রতিদিন বহিঃ বিভাগ থেকে এক হাজার থেকে ১২’শ রোগী সেবা পায় এবং সরকারী ঔষধ পায়। আমাদের হাসপাতালে চিকিৎসা সেবায় কোন ক্রুটি নেই। হাসপাতালের আরএমও ডা: ফারুক আহমেদের বিরুদ্ধে মেডিকেল সার্টিফিকেট বাণিজ্যের অভিযোগ উঠেছে। তা তদন্তে করে দেখা হবে। একই সাথে এই অভিযোগের ভিত্তিতে তাকে প্রত্যাহার বা বদলি করার জন্য উর্ধ্বতন কতৃপক্ষের নিকট আবেদন করা হবে। আগামী ৭ দিনের মধ্যে আরএমও ফারুক আহমেদকে প্রত্যাহার করার সকল ব্যবস্থা গ্রহন করা হবে।

    এসময় হাসপাতালের বিভিন্ন অভিযোগের ব্যাখ্যা দিতে গিয়ে হাসপাতাল প্রশাসন সাংবাদিকদের তোপের মূখে পড়েন। উপস্থিত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রায় অর্ধ-শতাধিক সাংবাদিক অভিযোগের পাহাড় তুলে ধরেন। তবে ব্যাপারে আরএমও ফারুক আহমেদের কোনো সদুত্তর দিতে পারেননি।

    ডা: অসিত কুমার মল্লিক আরো বলেন, সাংবাদিক নেতৃবৃন্দদের নিয়ে এক সাথে কাজ করে এই হাসপাতালে সঠিক চিকিৎসা সেবা ও দুর্নিতিমুক্ত প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলা হবে।

    এ প্রেস বিফ্রিং-এ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: মো: জাকির হোসেন, শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: মনোয়ার হোসেন, সিভিল সার্জন ডা: নিয়াজ মোহাম্মাদ, বিএমএ-এর সাধারন সম্পাদক ডা: হুমায়ুন কবীর উপস্থিত ছিলেন। #

  • আগৈলঝাড়ার রাজিহার ইউনিয়ন বাশাইল আওয়ামী লীগের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

    আগৈলঝাড়ার রাজিহার ইউনিয়ন বাশাইল আওয়ামী লীগের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

    বি এম মনির হোসেনঃ-

    পবিত্র মাহে রমজান উপলক্ষে আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ২০০ পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি, জাতির পিতার ভাগ্নে, মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহর নির্দেশে দলীয় ইফতার মাহফিল স্থগিত রেখে ইফতার মাহফিলের বরাদ্দকৃত অর্থর সাথে মন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে প্রদান করা চালসহ উপজেলার রাজিহার ইউনিয়নে ২০০ দরিদ্র পরিবারকে ইফতার সামগ্রী প্রদান করা হচ্ছে। ২ এপ্রিল রোববার বিকেলে উপজেলার রাজিহার ইউনিয়নের বাশাইল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ,উপজেলা মহিলা
    ভাইস-চেয়ারম্যান মলিনা রানী রায়, উপজেলা ভাইস -চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাজিহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইলিয়াস তালুকদার। এসময় অন্যান্যতের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইদুল সরদার, উপজেলা আওয়ামী লীগ এর প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরহাদ তালুকদার, আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বি এম মনির হোসেন, বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি বি এম মনিরুল ইসলাম মন্নান ভূইয়া, মোঃ ছিদ্দিকুর রহমান মৃধা, উপজেলা যুবলীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক সহিদ তালুকদার, রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মুরাদ হোসেন শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন তালুকদার, কাজী ইদ্রিস, বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক তানবীর হাসান পান্না, মোঃ রেজাউল ইসলাম, ৯নং ওয়াড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল হক মোল্লা, মোঃ রবিউল ইসলাম মৃধা, মোঃ ইমরান হোসেন, রাজিহার ইউনিয়ন ছাত্র লীগ মোঃ সেলিম মোল্লা, মোঃ রাজ্জাক মোল্লা,মোঃ রাজিব শিকদার, মোঃ সুলতান শিকদারসহ ইউপি সদস্যরা। এসময় মন্ত্রীর দেয়া ১০ কেজি করে চাল এর সাথে ৫ কেজি আলু, ১ কেজি ছোলা ডাল, ১ কেজি মশুরী ডাল, ১কেজি চিনি, ১ কেজি তেল বিতরন করা হয়। উপজেলার রাজিহার ইউনিয়নে ২০০ পরিবারের মধ্যে এই ইফতার সামগ্রী বিতরণ করেন আওয়মী লীগ।

  • বেতাগী’র বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান সিকদারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

    বেতাগী’র বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান সিকদারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

    খাইরুল ইসলাম মুন্না,
    বেতাগী (বরগুনা) প্রতিনিধি
    বরগুরার বেতাগী উপজেলার সবুজ কানন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহ- প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মো. মতিউর রহমান সিকদারের জানাজা নামাজ রবিবার (২ এপ্রিল) সকাল ১০টায় বিদ্যালয় মাঠে অনুষ্ঠান শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে উপজেলার সদর ইউনিয়নের কেওড়াবুনিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে ম্যাজিষ্ট্রেট মো: আরিফুর রহমানের নেতৃত্বে গার্ড অব অর্ণার দেওয়া হয়। জানাজা নামাজে রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, পুলিশ, শিক্ষক, মুক্তিযোদ্ধা, গণমাধ্যম কর্মিসহ বিভিন্ন পেশার মানুষ অংশ গ্রহণ করে।
    মতিউর রহমান সিকদার শনিবার (১ এপ্রিল) বিকাল সোয়া ৩ টায় বেতাগী পৌরসভার ৮ নং ওয়ার্ডের মাদ্রাসা রোডস্থ বাসায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যূকালে দুই ও ছেলে দুই মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। তার মৃত’্যতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

  • নীলফামারী সার্কেল মোহাম্মদ মোস্তফা মঞ্জুর, পিপিএম-সেবা কে ফুলেল শুভেচ্ছা

    নীলফামারী সার্কেল মোহাম্মদ মোস্তফা মঞ্জুর, পিপিএম-সেবা কে ফুলেল শুভেচ্ছা

    মোঃ হামিদার রহমান নীলফামারী।
    নীলফামারী নবাগত যোগদানকৃত অতিরিক্ত পুলিশ সুপার নীলফামারী সার্কেল কে ফুলেল শুভেচছা ও অভিনন্দন জানান আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নীলফামারী।

    এ সময় আরো উপস্থিত ছিলেন আঃ রাজ্জাক, ডিআইও-১, ডিএসবি নীলফামারী; মুক্তারুল আলম, ইন্সপেক্টর (তদন্ত), নীলফামারী থানা; রওশন কবির, ইন্সপেক্টর (নিরস্ত্র) ডিবি নীলফামারী ৷