Author: desk

  • ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবীতে পঞ্চগড়ে মানববন্ধন

    ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবীতে পঞ্চগড়ে মানববন্ধন

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় প্রতিনিধি: সাংবাদিক সামসুজ্জামানের বিরুদ্ধে হয়রানিমুলক মামলা বাতিল করে নিঃশর্ত মুক্তি ও প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের নামে মামলা প্রত্যাহার করে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবীতে পঞ্চগড়ে মানববন্ধন কর্মসুচী পালন করেছে পঞ্চগড়ের সুশীল সমাজ ও গণমাধ্যম কর্মীরা।
    সোমবার দুপুরে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসুচী পালন করা হয়।
    মানববন্ধনে প্রথম আলোর পঞ্চগড় প্রতিনিধি রাজিউর রহমান রাজুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সিনিয়র সহ-সভাপতি এ রহমান মুকুল, সাবেক সভাপতি সফিকুল আলম, বোদা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাসেদুজ্জামান বাবু সহ অনেকে।
    মানববন্ধনে বক্তারা অবিলম্বে সাংবাদিক সামসুজ্জামানের হয়রানিমুলক মামলা বাতিল করে নিঃশর্ত মুক্তি ও প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের নামে মামলা প্রত্যাহার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের জোর দাবী জানান।

    মো. বাবুল হোসেন, পঞ্চগড়।

  • নীলফামারীর জেলা পুলিশ আয়োজনে পদোন্নতি প্রাপ্তদের  র‌্যাংক ব্যাজ পরিধান

    নীলফামারীর জেলা পুলিশ আয়োজনে পদোন্নতি প্রাপ্তদের র‌্যাংক ব্যাজ পরিধান

    মোঃ হামিদার রহমান নীলফামারীঃ-
    অদ্য ০৩ এপ্রিল ২০২৩ খ্রিঃ সোমবার বিকাল ১৫.৩০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ে নায়েক হতে এএসআই (সশস্ত্র) পদে সদ্য পদোন্নতি প্রাপ্তদের র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন নীলফামারী জেলার সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম ।

    পদোন্নতি প্রাপ্তরা হলেন-

    নায়েক আব্দুর রউফ, এএসআই (সশস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত৷
    ,নায়েক রুনা খাতুন, এএসআই (সশস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত৷
    , নায়েক শাজাহান কবির, এএসআই (সশস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত৷
    নায়েক নিকুঞ্জ কুমার, এএসআই (সশস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্তদের
    পুলিশ সুপার সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের অভিনন্দন জানান এবং পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বানসহ বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

    এ সময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) নীলফামারী; আব্দুর রহিম, আরওআই, রিজার্ভ অফিস, নীলফামারী।

  • আগৈলঝাড়ায় বেকার যুব নারীদের কর্মসংস্থানের  লক্ষে সেলাই মেশিন প্রশিক্ষন উদ্বোধন

    আগৈলঝাড়ায় বেকার যুব নারীদের কর্মসংস্থানের লক্ষে সেলাই মেশিন প্রশিক্ষন উদ্বোধন

    বি এম মনির হোসেনঃ-

    বরিশালের আগৈলঝাড়ায় হতদরিদ্র নারীদেরকে স্বাবলম্বী করার প্রত্যয়ে ও বেকার যুব নারীদের কর্মসংস্থানের লক্ষে সেলাই মেশিন প্রশিক্ষন এর উদ্বোধন করা হয়। ৩ এপ্রিল
    সোমবার সকালে উপজেলার বাগধা ইউনিয়নের জোবারপাড় চার্জ অব বাংলাদেশ মিশন ও ঘোড়ারপাড় ক্যাথলিক চার্চে গ্রামীণ নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন প্রশিক্ষনের উদোধন করা হয়। জোবারপাড় চার্জ অব বাংলাদেশ মিশন এর সভাপতি শান্তি মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বৈশাখী মেন্ডিজ।
    এসময় আরও বক্তব্য রাখেন, মি. নোয়েল গ্রেগবী মেন্ডিজ, চার্জের সম্পাদক মাইকেল বায়েন, সিষ্টার প্রধান ডরথী, জর্জ বেপারী, জন বেনেট রায় ও সেলাই প্রশিক্ষক সন্ধ্যা হালদার প্রমুখ।বৈশাখী ম্যান্ডিজ সেলাই প্রশিক্ষন সেন্টারের নির্বাহী পরিচালক বৈশাখী ম্যান্ডিজ জানান, উপজেলার জোবারপাড় চার্জ অব বাংলাদেশ মিশন ও ঘোড়ারপাড় ক্যাথলিক চার্চে গ্রামীণ নারীদের স্বাবলম্বী করতে প্রাথমিক পর্যায়ে ১০ জন করে ২০ জন নারী বিনামূল্যে সেলাই কাজ শিখতে পারবেন।

  • পাচঁবিবিতে বালু উত্তোলনে প্রায় ১০ কোটি টাকার সেতু হুমকির মুখে পরার অভিযোগ

    পাচঁবিবিতে বালু উত্তোলনে প্রায় ১০ কোটি টাকার সেতু হুমকির মুখে পরার অভিযোগ

    এস, এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
    জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা বাগজানা ছোট যমুনা নদীর উপর নির্মাণাধীন সেতু বালু উত্তোলনের কারণে সেতু, কৃষি জমি এবং বসতবাড়ি হুমকির মুখে পরার অভিযোগ পাওয়া গেছে।

    অভিযোগ সুত্রে জানা যায় ড্রেজার মেশিন দিয়ে ছোট যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ছোট যমুনা নদীর উপর প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রিজ, জমি ও নদীতীরবর্তী বসতবাড়ি হুমকির মুখে পড়েছে। এ ব্যাপারে পাঁচবিবি উপজেলা প্রকৌশলী আব্দুল কাইয়ুম ও এলাকাবাসী পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন। কিন্তু কিছু অদৃশ্য কারণে এখন পর্যন্ত ব্যবস্থা নেওয়া হয়নি, সেই বালু উত্তোলনকারী যুবলীগ নেতা রনির বিরুদ্ধে।
    কুটাহারা-বাগজানা এলাকায় বালুমল ইজারা নিয়েছেন আবু সাঈদ রনি। তিনি পাঁচবিবি উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক, সেতুর পাশ থেকে বালু উত্তোলনের ব্যাপারে উপজেলা প্রকৌশল বিভাগ অভিযোগ দিয়েছিল ইউএনওকে। কিন্তু এরপরও কোনো ব্যবস্থা নেয়া হয়নি বলে জানিয়েছেন পাঁচবিবি উপজেলা প্রকৌশলী আব্দুল কাইয়ুম।

    নাম প্রকাশের অনিচ্ছুক কিছু ব্যক্তি বলেন, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু এই অসাধু চক্রের মূলহোতা বালু ব্যবসায়ী রনির বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে না আমরা বুঝতে পারছি না।

    এ বিষয়ে পাঁচবিবি উপজেলা আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক, আবু সাইদ রনির সাথে দেখা করে জানতে চাইলে, তিনি সাংবাদিকদের বলেন,আমি কিভাবে বালু উত্তোলন করছি সেটা আপনি ইউএনও অফিস, ডিসি অফিসে খোঁজ নেন। আমি আপনাদের বলতে বাধ্য নয়। আর আপনারা আমাকে না বলে কেনো বালুর ঘাটে গেছেন।

  • আশুলিয়ায় আলী নুর পরিবহন ২বাস রেষারেষিতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

    আশুলিয়ায় আলী নুর পরিবহন ২বাস রেষারেষিতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

    বিশেষ প্রতিনিধিঃ ঢাকার আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের জিরাবো রাস্তায় আলী নুর পরিবহনের দুইটি বাস রেষারেষিতে সড়ক দুর্ঘটনা ঘটে, এ দুর্ঘটনায় একজন মোটরসাইকেল আরহী নিহত হয়েছেন।
    রবিবার (২এপ্রলি ২০২৩ইং) সকাল ৭ টার দিকে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন জিরাবো হইতে বাইপাইলগামী এক মোটরসাইকেল আরহীর সাথে বাইপাইল হইতে আসা আশুলিয়াগামী আলী নুর পরিবহনের দুটি বাসের রেষারেষিতে ওই মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই মটরসাইকেল আরহী নিহত হয়েছেন। মোটরসাইকেল আরহী নিহতের নাম মেহেদী হাসান (২৫), নিহত মেহেদী ঢাকা জেলার ডেমরা থানার থুলথুলিয়া এলাকার মোঃ মাজেদ বাহাদুরের ছেলে, তিনি আশুলিয়ায় ইলেকট্রিশিয়ান এর পেশায় কর্মরত ছিলেন।
    এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন গণমাধ্যমকে বলেন, রবিবার (২ এপ্রিল ২০২৩ইং) সকাল ০৭.২০ ঘটিকায় আশুলিয়ার জিরাবো হইতে একজন মোটরসাইকেল আরহীর সাথে বাইপাইল হইতে আসা আশুলিয়াগামী আলী নুর পরিবহনের দুটি বাস (ঢাকা মেট্রো ব-১৫-৭৭৬৫) এবং (ঢাকা মেট্রো ব-১৩-১১৭৩) ধাক্কাধাক্কির কারণে আশুলিয়া থানাধীন জিরাবো বেঙ্গল প্লাস্টিক ফ্যাক্টরির সামনে মোটরসাইকেল আরহীকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যায়। এ সময় উত্তেজিত জনতা উক্ত আলী নুর পরিবহনের দুটি বাসে আগুন ধরিয়ে দেয়। পুলিশ অফিসার মাসুদ আরও বলেন, বর্তমানে মোটরসাইকেল আরহীর লাশ উদ্ধারের পর মোটরসাইকেলটি ও নিহতের লাশ আশুলিয়া পুলিশ ক্যাম্পের হেফাজতে আছে। পুলিশ জানায়, ওই ২টি পুড়ে যাওয়া বাস রেকারের সাহায্যে রাস্তার পাশে সরিয়ে রাখা হয়েছে। বর্তমানে রাস্তায় যান চলাচল স্বাভাবিক আছে বলে পুলিশ জানায়।
    পথচারি ও এলাকাবাসী জানায়, আলী নুর পরিবহনসহ কিছু গাড়ি অবৈধভাবে চলাচল করছে সড়কে, রেষারেষি করে গাড়ি চালানোর কারণে মাঝে মধ্যেই সড়ক দুর্ঘটনা ঘটে এই রোডে। সচেতন মহলের প্রশ্ন: অবৈধ গাড়িগুলো কোন খুঁটির জোরে চলছে?। আলী নুরসহ কিছু গাড়ি রেষারেষি করে চলে, এর কারণে সড়ক দুর্ঘটনা বাড়ছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী ও সচেতন মহল।

  • কিশোর গ্যাং মাদক সন্ত্রাসীদের কাছে সাধারণ মানুষ জিম্মি-বাড়ছে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড

    কিশোর গ্যাং মাদক সন্ত্রাসীদের কাছে সাধারণ মানুষ জিম্মি-বাড়ছে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড

    হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ায় কিশোর গ্যাং মাদক সন্ত্রাসীদের কাছে সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়েছে। খুন ও শশুর কর্তৃক পুত্রবধুকে ধর্ষণসহ বাড়ছে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড (ক্রাইম)। সূত্র জানায়, মাদক সন্ত্রাসী শক্তিশালী সিন্ডিকেটের মাধ্যমে নানারকম মাদকদ্রব্য অবাধে বিক্রি করছে মাদক ব্যবসায়ীরা। এসব মাদক সেবন করে জামগড়ার তাজিবুল মীর (৩১) এর মতো অনেক যুবকের অকালে মৃত্যু হচ্ছে, নষ্ট হচ্ছে যুবসমাজ। ২০০ থেকে ৫০০ টাকা দিলে মাদক সেবনকারীদের দিয়ে যেকোনো অপরাধমূলক কর্মকান্ড করাতে পারছেন লিডার ও প্রভাবশালীরা।
    সরেজমিনে গিয়ে জানা গেছে, আশুলিয়ার জামগড়া রূপায়ন আবাসন-১ এর মাঠের পাশে এক পুলিশ অফিসার ভাই মোঃ মোসলেম এর বাড়ির ভাড়াটিয়া মোঃ লতিফ শেখ (৪৫) তার আপন ছেলের বৌ-নববধূকে জোরপূর্বক ধর্ষণ করেছে বলে অভিযোগ করেন ভিকটিম (১৭) এর বাবা। এই ভুক্তভোগী পরিবার জানায়, ১নং বিবাদী আসামির নাম লতিফ শেখ, পিতা-দিদার আলী, গ্রাম-সোনামরি, পোষ্ট-জাউয়াল, থানা-গোপালপুর, জেলা টাংগাইল, বর্তমান ঠিকানা,আমিনুরের বাড়ির ভাড়াটিয়া, জামগড়া রূপায়ন, আশুলিয়া ঢাকা। বিবাদীর বিরুদ্ধে এই মর্মে অভিযোগ দায়ের করিতেছি যে, বিবাদী সম্পর্কে আমার মেয়ের শশুর, উক্ত বিবাদীর ছেলে, মোঃ আরিফ (২১) এর সহিত আমার মেয়ের গত ৪ মাস আগে পারিবারিক ভাবে বিবাহ হয়। বিয়ের পর থেকে আমার মেয়ে (১৭) কে নিয়ে বর্তমান ঠিকানায় আমার মেয়ে জামাইসহ বাসা ভাড়া থাকিয়া আসিতেছিলো, আমার মেয়ে জামাই গার্মেন্টসে চাকরির সুবাধে কারখানায় থাকায় ও আমার মেয়েবাসায় একা থাকার সুযোগে গত ২৮/০১/২০২৩ইং সকাল ১১টার দিকে আমার মেয়ের ইচ্ছার বিরুদ্ধে তাকে জোরপূর্বক ভাবে ধর্ষণ করে তার আপন শশুর। এ ব্যাপারে আমার মেয়ে প্রতিবাদ করতে গেলে তাকে মেরে ফেলার হুমকি প্রদান করে। আমি আমার মেয়ের ফোন পেয়ে বর্তমান ঠিকানায় আসিয়া মেয়ের মুখে সবকিছু শুনিয়া আইনের সহায়তা নেওয়ার কথা বলিলে বাড়িওয়ালা মোসলেম বিষয়টি দেখবেন বলে জানান। তিনি আরো বলেন, আমার মেয়ের সাথে যে এমন ঘটনা করতে পারে তার শশুর এটা মেনে নিতে পারছিনা, এ ঘটনার আসামি লতিফ শেখকে ছাড়বো না, আইনে বিচার না হলে আমি আইন নিজে হাতে তুলে নিবো বলে কান্না করছিলো এই ভুক্তভোগী বাবা। উক্ত নববধূ ধর্ষণের বিষয়ে জানতে ভিকটিমের কাছে প্রশ্ন করলে সে স্বীকার করে বলেন, আমার ধর্ষণকারী শশুরের কঠিন শাস্তি চাই, যাতে আর কোনো মেয়ের জীবন নষ্ট করতে না পারে এই খারাপ লোকটা।
    এদিকে আশুলিয়ার জামগড়া রূপায়ন আবাসন-১ এর মাঠের পাশে পুলিশ অফিসার ভাইয়ের বাড়ির মালিকের দায়িত্বে থাকা মোঃ মোসলেম এর কাছে শশুর কর্তৃক নববধুকে ধর্ষণের বিষয়ে জানতে চাইলে তিনি এ ঘটনার সত্যতা আছে বলে স্বীকার করেন এবং উক্ত ধর্ষণকারীকে পুলিশ বা র‌্যাবের কাছে ধরিয়ে দিতে সহযোগিতা করবেন বলে জানান। অন্যদিকে আশুলিয়ার জামগড়া উত্তর মীর বাড়ির বাসিন্দা তাজিবুল মীর (৩১) কে মদ সেবন করানোর কারণে মৃত্যুর জন্য দোষীদের বিরুদ্ধে আশুলিয়া থানায় গত ১৮ জানুয়ারি ২০২৩ইং তারিখে একটি মামলা দায়ের করেছেন নিহত তাজিবুল মীরের বাবা ওয়াহিদ মীর। ১৪ দিন অতিবাহিত হলেও পুলিশ কোনো আসামীকে গ্রেফতার করতে পারেননি বলে বাদীর অভিযোগ। উক্ত মামলা নং ৩৯/৩৯, তারিখ ১৮/০১/২০২৩। গত কয়েকদিন আগে রূপায়ন আবাস-১ এর মাঠের ভেতর থেকে আতিক (৫২) এর হাত পা বাধা লাশ উদ্ধার করেন আশুলিয়া থানা পুলিশ।
    ঢাকার আশুলিয়ায় ও টাঙ্গাইলের গোপালপুর থানায় একাধিক মাদক মামলার আসামী মোছাঃ নুর জাহান ওরফে ফিরোজা বেগম (৪২) এর দাপটে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। তার শক্তিশালী মাদকের সিন্ডিকেট রয়েছে। মাদক ব্যবসা ও অসামাজিক কর্মকান্ডের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ রয়েছে, এরকম অনেক মাদক সন্ত্রাসীদের কাছে এলাকাবাসী জিম্মি হয়ে পড়েছেন বলে ভুক্তভোগীরা জানান। এদিকে মাদক ও দেহ ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ করায় আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার হাজী হালিম মৃধা’র বিরুদ্ধে একাধিক মামলা করা হয়েছে বলে তিনি জানান। অনুসন্ধান করে জানা যায়, টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট দড়িসয়া গ্রামে মোবাইল কোর্ট পরিচালনাকালে হাতে নাতে গাঁজাসহ ফিরোজা বেগমকে আটকের পর দুই বছরের সাজা প্রদান করেন। গাঁজা সেবন ও নিজ হেফাজতে গাঁজা সংরক্ষণ যা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬ (১) এর ২১ ধারা লঙ্ঘন ও দ-নীয় অপরাধ। এই ধারা মতে তাকে দোষী সাব্যস্ত করে ২ (দই) বৎসর বিনাশ্রম কারাদন্ড ও অর্থদন্ডে দন্ডিত করা হয়।
    জানা গেছে, টাঙ্গাইল জেলার গোপালপুরের দড়িসয়া গ্রামের আলী আকবরের স্ত্রী মোছাঃ নুর জাহান ওরফে ফিরোজা বেগমের বিরুদ্ধে ঢাকার আশুলিয়া থানাসহ বিভিন্ন থানায় মাদকের একাধিক মামলা রয়েছে। এবারের গল্পটাই যেন ভিন্ন: স্বামী একজন রিক্সা চালক আর স্ত্রী বাসা বাড়িতে কাজের বোয়া থেকে এখন বিশাল প্রভাবশালী মাদক সিন্ডিকেটের পরিচালনাকারী নারী ফিরোজা বেগম। তিনি এখন টাঙ্গাইল জেলার গোপালপুরের দড়িসয়া গ্রামে ইটের দালানকোঠা তৈরি করে বাড়িতে চারসাইড দিয়ে লাগিয়েছে সিসিটিভি ক্যামেরা। এলাকাবাসীর দাবি-সিসি ক্যামেরা লাগিয়ে দেখে তার বাড়িতে কারা কখন আসছে, প্রতিবেশি কেউ তার বাড়িতে প্রবেশ করলে তাকে বিভিন্ন হুমকি প্রদান করাসহ মামলা দিয়ে হয়রানি করা হয়। অনেকেরই প্রশ্ন: কি তার উপার্জন আর কি বা তার ব্যবসা? দীর্ঘদিনের অনুসন্ধানে উঠে আসে কে এই নুর জাহান ওরফে ফিরোজা বেগম। জানা গেছে, একজন দিনমজুর আলী আকবরের অপ্রতিরোধ্য স্ত্রী ফিরোজা বেগম মানুষের বাসা বাড়িতে কাজ করেন, এরপর এখন ক্ষমতাধরের খাতায় নাম লিখেছে মাদক ব্যবসা ও অনৈতিক কর্মকান্ডকে পুঁজি করে। সরেজমিনে গিয়ে জানা যায়, টাঙ্গাইলের দড়িসয়া পাড়া গ্রামের একবেলা খেয়ে আর অন্যবেলা না খেয়ে অনাহরে অর্ধাহারে থাকা সেই দিনমজুর স্বামী আলী আকববসহ পরিবারের সবাইকে নিয়ে ফিরোজা বেগম কাজের উদ্দেশ্যে ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকার মোশারফ ম্যানশন নামের একটি বাড়ির কক্ষ ভাড়া নিয়ে ওই বাড়ির মালিকের বিশাল ক্ষমতাকে কাজে লাগিয়ে প্রায় ১০বছর ধরে বিভিন্ন মাদক ব্যবসা করে আসছে। সিরাজগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ, আশুলিয়াসহ বিভিন্ন এলাকায় তিনি এই মাদকের কারবার করে লাখ লাখ টাকার মালিক বনে গেছেন। এলাকাবাসী জানায়, ফিরোজা বেগমের মাদকের বিশাল শক্তিশালী সিন্ডিকেট রয়েছে, দেশের সীমান্ত দিয়ে আসা বিদেশী মদ, ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন মাদক তার মাধ্যমে বিভিন্ন এলাকায় চালান পাঠানো হয়। ২০১২ সালে সিরাজগঞ্জ, ২০১৭ সালে আশুলিয়া, ২০২১ইং সালে টাঙ্গাইলে মাদকসহ হাতে নাতে আটক হয় ফিরোজা বেগম। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে অনেকবার গ্রেফতার হলেও আইনের ফাঁকফোকড় দিয়ে তিনি ও তার দুই ছেলে কৌশলে বেড়িয়ে এসে ক্ষমতা ও টাকার দাপটে অবাধে চালাচ্ছে তাদের বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড।
    এলাকাবাসী-মাদককে না বলে পৃথক ভাবে একাধিকবার মাদক বিরোধী মিছিল ও মানববন্ধনসহ সাংবাদিক সম্মেলন করেন। মাদক নির্মূলের দাবিতে সামাজিক ভাবে অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন তারা। মাদক ব্যবসায়ীদের দ্বারা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা বন্ধের জন্য সামাজিক প্রতিরোধে এলাকার যুবসমাজকে বাঁচাতে সবার সহযোগিতা চেয়েছেন এলাকাবাসী। এ বিষয়ে দড়িসয়া গ্রামের ইউপি সদস্য (মেম্বার) আব্দুস সামাদ বলেন, পূর্বের ইতিহাস তারা আগে জামগড়ায় থাইকা কাম কাজ করছে। ১৫-১৬ বছর যাবতসেখানেই থাকতো তারা। তার দুই ছেলে বিভিন্ন মাদকসহ পুলিশের হাতে গ্রেফতার হয়েছে একাধিকবার, ফিরোজা বেগমও গাঁজাসহ আটক হয়, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে দুই বছরের সাজা দেন। তিনি আরও বলেন, এই ফিরোজা বেগমের পরিবারের লোকজন সবাই এখন মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়েছেন। শীতের মধ্যে মানুষ গরম পোশাক ও মুখোশ ব্যবহার করেন, এই সুযোগ কাজে লাগিয়ে মাদক বিক্রেতারা সিন্ডিকেটের মাধ্যমে আসন্ন ইউপি নির্বাচনে আশুলিয়াসহ বিভিন্ন এলাকায় মাদকের জমজমাট কারবার করছে। কিছু মাদক সেবনকারী নির্বাচনে মিছিল মিটিং করাসহ বিভিন্ন ভাবে তাদেরকে ব্যবহার করছেন প্রার্থী অনেকেই।
    উক্ত বিষয়ে জানতে সরেজমিনে গিয়ে আশুলিয়ার জামগড়া ও টাঙ্গাইল জেলার গোপালপুরের দড়িসয়া গ্রামে মোছাঃ নুর জাহান ওরফে ফিরোজা বেগমের বাড়িতে তাকে পাওয়া যায়নি। মোবাইল ফোনেও তার সাথে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে গোপালপুর থানা পুলিশ ও আশুলিয়া থানা পুলিশ এবং র‌্যাব জানায়, অপরাধী সে যেই হোক না কেন তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। সচেতন মহলের প্রশ্ন কিশোর গ্যাং মাদক সন্ত্রাস ও খুনি, ধর্ষণকারীদের খুঁটির জোড় কোথায়?।

  • নওগাঁয় জেলা পুলিশের সংবাদ সম্মেলন

    নওগাঁয় জেলা পুলিশের সংবাদ সম্মেলন

    নওগাঁ প্রতিনিধি : নওগাঁ’র জেলা পুলিশ দু’টি পৃথক ডাকাতির ঘটনায় বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ১৮ সদস্যকে গ্রেফতার করেছে। সেইসাথে ডাকাতি’র মালামাল উদ্ধার করেছে। শুক্রবার দুপুর ১২টায় পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক তাঁর সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য প্রদান করেছেন।

    সংবাদ সম্মেলনে তিনি জানান গত ২২ মার্চ রাত দেড়টায় শহরের বাইপাস সড়কের পাশে ইকরতারা নামকস্থানে সড়কে গাছের গুড়ি ফেলে ৮ জন ডাকাত একটি চাল বোঝাই ট্রাক আটকায়। ট্রাকের চালক ও হেলপারের হাত পা মুখ বেঁধে ফেলে রেখে ট্রাকসহ ঐ ট্রাকের ৪০০ বস্তা আতপ চাল লুট করে নিয়ে যায়। ভোরে লোকজনের সহায়তায় হাত পায়ের বাঁধন খুলতে সক্ষম হন। পরে তারা বিয়য়টি পুলিশকে জানায়।

    পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হকের নির্দেশান ও পরিকল্পনা অনুযায়ী অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান এবং নওগাঁ সদর মডেল থানার অফিসার্স ইনচার্জ ফায়সাল বিন আহসাস প্রয়েজনীয় ফোর্সসহ অভযান শুরু করেন। এরই এক পর্যায় বগড়ার শেরপুর থানার রানির হাট থেকে পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি উদ্ধার করা হয়। ২৮ মার্চ সেখানে অভিযান চালিয়ে প্রথমে দুই ক্রেতাকে আটক করে। তাদের স্বীকারোক্তি মত সোহাগের বাড়ি থেকে ৯০ বস্তা এবং বগুড়ার নিশিন্দারা হতে আরও ২০ বস্তা চাল উদ্ধার করা হয়। পর দিন ২৯ মার্চ কাহালু থানা এলাকা থেকে শাজির উদ্দিন মন্ডল ওরফে মিলনকে গ্রেফতার এবং তার নিকট থেকে আরও ১১১ বস্তা চাল উদ্দার করা হয়। ঐ দিনই অন্যতম ডাকাত জিয়াকে কাহালু থানা কাহালু থানা এলাকা থেকে এবং ৩০ মার্চ রাতে জয়পুরহাট ও নওগাঁ’র বিভিন্ন ঐরাকা থেকে শাহজাহান ওরফে লালন, মেহেদী এবং ইউসুফকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মেহেদী হাসান ও ইউসুফ বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী প্রদান করেন। অবশেষে ৩১ মার্চ রাতে বগুড়া সদরে অভিযান চালিয়ে ডাকাত দলের মুল হোতা মাহফুজ, রাজু পালোয়ান এবং রতনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাজু পালোয়ানকে নিয়ে সিরাজগঞ্জে অভিযান চালিয়ে চাল ক্রয় বিক্রয়ের সাথে জড়িত শরীফকে গ্রেফতার করা হয়। তার নিকট থেকে ১১১ বস্তা চাল বিক্রির ২ লাক্ষ ১৬ হাজার ৪৫০ টাকা উদ্ধার করা হয়। সেই সাথে ডাকাািতর কাজে ব্যবহৃত দেশয়ি অস্ত্র, হাসুয়া, দা, প্লাস ও হাতুড়ি উদ্ধার করা হয়। এই ডাকাতির ঘটনায় মোট ১২ জনকে গ্রেফতার করা হয়

    পুলিশ সুপার জানিয়েছেন গ্রেফতারকৃত ডাকাতদের মধ্যে জিয়ার বিরুদেদ্ধ ডাকাতিসহ ৭টি, আব্দুল মজিদের বিরুদ্ধে ডাকাতিসহ ৪টি, মেহেদীর বিরুদ্ধে ডাকাতিসহ ২টি, রতনের বিরুদ্ধে ডাকাতিসহ মগটি এবং রাজু পালোয়নের বিরুদ্ধে খুন-ডাকাতিসহ বিভিন্ন থানায় ৮টি মামলা রয়েছে।

    অপরদিকে গত ২২ মার্চ রাত অনুমান ১০টা ২০ মনিটে জেলার পোরশা উপজেলার সরাইগাছি – অড্ডা সড়কে তাইতর মোড় সামকস্থানে কতিপয় দুষ্কৃতকারী একটি মোটর সাইকলে আটকিয়ে অঅরোহগী মিলনের নিকট থেকে একটি স্যামসং মোবাইল ফোন ও নগদ ১৮ হাজার টাকা ছিনিয়ে নেয়। ঐ সময় একটি মাইক্রো আসে। দুষ্কৃতকারীরা মাইক্রো যাত্রী রাফিয়া জান্নাতের নিকট থেকে ২২ হাজার টাকা মুল্যের স্বর্নের গহনা, অপর যাত্রী আমেনা খাতুনের নিকট থেকে নগদ ১৪ হাজার টাক ছিনিয়ে নেয়। মোছাঃ আমিনা খাতুনের ছেলে আমিনুল ইসলাম রাজু বাদী হয়ে মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোঃ বাচ্চু মৃধা, বদিউজ্জামান তোতা, হাফিজুর রহমান ওরফে হাফিজুল, মোঃ মোশারফ, মোঃ সাদেকুল এবং মোঃ শাহিন আলমকে গ্রেফতার করেছে।#

    রওশন আরা শিলা
    নওগাঁ জেলা প্রতিনিধি।।

  • নওগাঁর বদলগাছি উপজেলায় পুলিশের নির্যাতনের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে এক পরিবার

    নওগাঁর বদলগাছি উপজেলায় পুলিশের নির্যাতনের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে এক পরিবার

    নওগাঁ প্রতিনিধি : নওগাঁর বদলগাছী উপজেলায নিজের বাড়ীর চৌহদ্দী আর সৌন্দর্য সম্প্রসারণের লক্ষে পার্শ্ববর্তী লোকের বাড়ি দখলের আশা পূরণ না হলে পুলিশ দিযে নির্মমভাবে পিটিযেছে এক প্রভাবশালী নারী।

    বিশ্ব কবি রবীন্দ্রনাথের বিখ্যাত কবিতা দুই বিঘা জমির আদলে এই ঘটনাটি বদলগাছি উপজেলার ঢেকড়া গ্রামের। সাবিনা ইয়াসমিন নামের ঐ প্রভাবশালী নারী প্রতিবেশী এবং আত্মীয় মো: আব্দুস সালামের নিকট খেকে চাহিদা মত জমি না পেয়ে বদলগাছি থানায বিভিন্ন মিথ্যা অভিযোগ করে।

    এই অভিযোগের ভিত্তিতে থানার অফিসার্স ইনচার্জ মো: আতিযার রহমান ও দুইজন এ এস আই এসে জমি ও বাড়ির মালিক আব্দুস সালামকে চড় থাপ্পর, কিল ঘুষি এবং বুট জুতা পাযে লাথি মেরেছে। শুক্রবার দুপুরে নওগাঁ জেলা প্রেসক্লাব মিলনায়তনে ভুক্তভোগীর পরিবার এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেছেন। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আব্দুস সালাম এর স্ত্রী ঝরনা বেগম।

    লিখিত বক্তব্যে উল্লেখ করা হয় উক্ত আব্দুস সালাম পরিবার-পরিজন নিয়ে দীর্ঘদিন ধরে এখানে বাস করে আসছেন। কিন্তু হঠাৎ করে উক্ত সাবিনা ইয়াসমিন তার নিজের বাড়ির সম্প্রসারণ এর লক্ষ্যে আব্দুস সালাম এর বাড়ি ঘর দখল করার পাঁয়তারা শুরু করে। এক পর্যায়ে তার বাড়ি কিনে নেয়ার ও প্রস্তাব দেয়। কিন্তু আব্দুস সালাম এতে রাজি না হওয়ায় আব্দুস সালামের বিরুদ্ধে সাবিনা ইয়াসমিন পুলিশের নিকট বিভিন্ন মিথ্যা অভিযোগ দায়ের করেন।

    এই অভিযোগের ভিত্তিতে গত ২৭ মার্চ দুপুর আনুমানিক সোয়া দুটায় ম বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিউর রহমান, বালুভরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল ইমরান, থানার এ এস আই জালাল হোসেন এবং আরো তিন কনস্টেবল সহ উক্ত আব্দুস সালামের বাড়িতে আসেন। এসময়ী আব্দুস সালামকে বাড়ি থেকে ডেকে নিয়ে ওসি আতিউর রহমান চড় থাপ্পর মারে। এ এস আই জালাল হোসেন বুট জুতো দিয়ে আব্দুস সালামকে কয়েকটি লাথি মারে। এতে আব্দুস সালাম মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ে। পরে পুলিশ তাকে গ্রেপ্তার এবং বিভিন্ন মিথ্যা মামলা দেয়ার ভয় দেখিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। সংবাদ সম্মেলনে আব্দুস সালামের পরিবার এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

    সংবাদ সম্মেলনে বালুভরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মেছের উদ্দিন, সাধারণ সম্পাদক শেখ আহসানুল্লা, বীর মুক্তিযোদ্ধা মোঃ সাজ্জাদ হোসেন, বালুহারা ইউনিয়ন সভাপতি জিল্লুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য বিপুল চন্দ্র মন্ডল, বালুভরা ইউনিয়ন আওয়ামী লীগের সহ: সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র ও শেখ জয়নাল আবেদীন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শেখ মোঃ আরমান হোসেনসহ গ্রামের কমপক্ষে ২৫/৩০ জন বাসিন্দা উপস্থিত ছিলেন। #

    রওশন আরা শিলা
    নওগাঁ জেলা প্রতিনিধি।।

  • নওগাঁয় বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে

    নওগাঁয় বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে

    নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় ২ এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে। রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান।

    “রুপান্তরের অভিযাত্রায় সবার জন্য নিউরোবান্ধব অন্তর্ভুক্তিমূলক বিশ্বগঠন” শিরোনামে এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নূর মোহাম্মদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহতাসিম বিল্লাহ। আলোচনাসভায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন, জেলাnabi প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা হুমায়ন কবির, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট সাবেরা সুলতানা, আশার আলো অটিষ্টিক ও বুদ্ধি প্রতি্বন্ধী স্কুলের প্রধান শিক্ষক মোঃ অছিম উদ্দিন, আমবাটি প্রতিবন্ধী স্কুলের সহকারী শিক্ষক নাসরিন সুলতানা।

    সমাজসেবা অধিদপ্তর নওগাঁ জানিয়েছে এ জেলায় মোট ৭০ হাজার ৩শ ৩১ জন অটিজম, শারিরীক প্রতিবন্ধী, দীর্ঘস্থায়ী মানষিক অসুস্থতা জনিত প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী, শ্রবণ দৃষ্টি প্রতিবন্ধী, সেরিব্রালসি, বহুমাত্রিক প্রতিবন্ধী, ডাউন সিনড্রম এবং অন্যান্য প্রতিবন্ধী রয়েছে।

    পরে প্রতিবন্ধী শিশু ও অটিজম বিদ্যালয় সমূহের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।

    রওশন আরা শিলা
    নওগাঁ জেলা প্রতিনিধি।।

  • নড়াইলে মসজিদের টাকার হিসাব চাওয়ায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ-আহত-৬-আটক ৪

    নড়াইলে মসজিদের টাকার হিসাব চাওয়ায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ-আহত-৬-আটক ৪

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
    নড়াইলে মসজিদের টাকার হিসাব চাওয়ায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ-আহত-৬-আটক ৪।
    মসজিদের টাকার হিসাব চাওয়াকে কেন্দ্র করে নড়াইলে দুই গ্রামবাসীর মধ্যে
    সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুই গ্রামের উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হন। পরে
    সংঘর্ষে জড়িত ৪ জনকে আটক করেছে পুলিশ। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত
    কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, আটককৃতরা হলেন- সদর উপজেলার বোড়ামারা গ্রামের মৃত আবুল সিকদারের ছেলে ও
    মসজিদ কমিটির কোষাধ্যক্ষ আমিনুর সিকদার, আলোকদিয়া গ্রামের মৃত নিছার
    উদ্দিন মোল্যার ছেলে ও মসজিদ কমিটির সভাপতি আবু দাউদ মোল্যা, ইউনুচ
    মোল্যার ছেলে লিয়াকত মোল্যা ও আবুজার মোল্যার ছেলে মাবিবর হোসেন।
    শনিবার (১ এপ্রিল) তারাবির নামাজের পর রাত ৯টার দিকে সদর উপজেলার
    আলোকদিয়া গ্রামের আলোকদিয়া ঈদগাহ জামে মসজিদের সামনের রাস্তায় এ ঘটনা
    ঘটে।
    আহতরা হলেন-মসজিদ কমিটির সভাপতি আবু দাউদ মোল্যা সমর্থিত সদর উপজেলার
    শাহাবাদ ইউনিয়নের আলোকদিয়া গ্রামের সাদ্দাম হোসেন (৩২), ছিরু মোল্যা
    (৪৫) ও রিয়াদ মোল্যা (১৫) এবং মসজিদ কমিটির কোষাধ্যক্ষ আমিনুর সিকদার
    সমর্থিত ওই উপজেলার মাইজপাড়া ইউনিয়নের বোড়ামারা গ্রামের শরিফুল সিকদার
    (৩০), তরিকুল মোল্যা (৩২) ও ভুট্টো সিকদার (৫০)।
    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নড়াইল সদরের শাহাবাদ ও মাইজপাড়া
    ইউনিয়নের সীমান্তবর্তী কয়েকটি গ্রামের স্থানীয় মুসল্লিরা আলোকদিয়া ঈদগাহ
    জামে মসজিদে নামাজ পড়েন। মসজিদ কমিটির অনুমতি ব্যতিত কোষাধ্যক্ষ আমিনুর
    সিকদার মসজিদের দুটি পুরাতন সিলিং ফ্যান চার থেকে পাঁচ দিন আগে ২ হাজার
    ৮০০ টাকায় বিক্রি করেন।
    শনিবার (১ এপ্রিল) রাতে তারাবির নামায শেষে মসজিদ কমিটির সভাপতি আবু দাউদ
    মোল্যা, কমিটির অনুমতি ব্যতিত কার নির্দেশে কেন সিলিং ফ্যান বিক্রি করা
    হয়েছে কোষাধ্যক্ষ আমিনুরের কাছে জানতে চান এবং সেই টাকার হিসাব দিতে
    বলেন। প্রতি উত্তরে আমিনুর তেমন কোনো সন্তুষ্টজনক উত্তর দিতে না পারায়
    সভাপতির সাথে বাকবিতন্ডার সৃষ্টি হয়।
    একপর্যায়ে মসজিদের সামনের রাস্তায় মসজিদ কমিটির সভাপতি সমর্থিত শাহাবাদ
    ইউনিয়নের আলোকদিয়া ও কোষাধ্যক্ষ সমর্থিত মাইজপাড়া ইউনিয়নের বোড়ামারা দুই
    গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি
    নিয়ন্ত্রণে নিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান এবং ঘটনার সাথে জড়িত
    চার জনকে আটক করে থানা হেফাজতে রাখেন।
    নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রেজওয়ানুল হক
    বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের
    মধ্যে আবু দাউদ মোল্যার ছেলে সাদ্দাম হোসেনের অবস্থা আশংকাজনক হওয়ায়
    উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেলে স্থানান্তর করা হয়েছে।
    নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান বলেন, খবর
    পেয়ে তাৎক্ষণিক পুলিশের একাধিক টিমসহ ঘটনাস্থলে উপস্থিত হই। গ্রামবাসীদের
    ঠেকিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই। ঘটনার সাথে জড়িত চারজনকে আটক
    করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে ও সংঘাত
    এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। এলাকার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক
    রয়েছে।