Author: desk

  • নড়াইলে পুলিশের অভিযানে ৬০০ পিস ইয়াবা উদ্ধার, একজন গ্রেপ্তার

    নড়াইলে পুলিশের অভিযানে ৬০০ পিস ইয়াবা উদ্ধার, একজন গ্রেপ্তার

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
    নড়াইলে পুলিশের অভিযানে ৬০০ পিস ইয়াবা উদ্ধার, একজন গ্রেপ্তার। নড়াইলে ৬০০ পিস ইয়াবাসহ রাহাবুল মীনে (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে নড়াইলের লোহাগড়া থানা পুলিশ। পেশায় ভ্যান চালক রাহাবুল নড়াইলের লোহাগড়া উপজেলার বাগডাঙ্গা-সারোল গ্রামের কামরুল মীনের পুত্র। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, গোপন সংবাদের ভিত্তিতে নড়াইলের লোহাগড়া থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে ২ এপ্রিল (রবিবার) রাতে নড়াইলের লোহাগড়া থানাধীন চর বকজুড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার নিকট থেকে ৬০০ পিস ইয়াবা জব্দ করা হয়। নড়াইল জেলার পুলিশ সুপার নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়তে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

  • উমরা পালনে থেকেও কেন্দুয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য খাদ্যসহায়তা পাঠালেন নাজমুল হাসান

    উমরা পালনে থেকেও কেন্দুয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য খাদ্যসহায়তা পাঠালেন নাজমুল হাসান

    হুমায়ুন কবির কেন্দুয়া প্রতিনিধিঃ

    নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মোজাফরপুর ইউনিয়নের চৌকিধরা নয়াপাড়া গ্রামে গত রবিবার ভয়াবহ এক অগ্নিকাণ্ডে ১৩ পরিবারের বসতঘর পুড়ে ভস্মিভূত হয়। এতে সব হারিয়ে অসহায় হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্তরা।

    বিষয়টি জানতে পেরে সৌদি আরবে উমরা পালনে থেকেও দলীয় নেতাকর্মীদের মাধ্যমে সোমবার (৩ এপ্রিল) বিকেলে ক্ষতিগ্রস্তদের জন্য খাদ্যসহায়তা পাঠালেন কেন্দ্রীয় জিয়া পরিষদের সহকারী মহাসচিব ও নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে মনোনয়ন প্রত্যাশী রোটারিয়ান এম. নাজমুল হাসান।

    রোটারিয়ান নাজমুল হাসানের পক্ষে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্যসহায়তা পৌছে দেন
    কেন্দুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রবিন আহম্মেদ, কেন্দুয়া সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক মিজান, কলেজ ছাত্রদল নেতা সাগর দেবনাথ, পৌর ছাত্রদল নেতা সৌরভ, মামুন ও নাভিল। এ সময় স্থানীয় মোজাফরপুর ইউনিয়ন বিএনপি ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

    কেন্দুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রবিন আহম্মেদ বলেন, আমাদের নেতা রোটারিয়ান এম. নাজমুল হাসান সৌদি আরবে উমরা পালনে থেকেও দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য খাদ্যসামগ্রী পৌছে দেওয়ার ব্যবস্থা করেছেন।

    তিনি আরও বলেন, রোটারিয়ান নাজমুল হাসান দীর্ঘদিন ধরে নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের জনসাধারণের সেবায় কাজ করে আসছেন। এরকম একজন নেতা ও সমাজসেবক পেয়ে আমরা খুবই গর্বিত।

  • জামালগঞ্জের সাচনা বাজারে মন্দিরের জায়গা দখল মুক্ত করতে আদালতে মামলা দায়ের

    জামালগঞ্জের সাচনা বাজারে মন্দিরের জায়গা দখল মুক্ত করতে আদালতে মামলা দায়ের

    কে এম শহিদুল্লাহ,
    সুনামগঞ্জ প্রতিনিধি
    সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউপির সাচনা বাজরে এক মন্দিরের জায়গা দখল মুক্ত করতে আরেকটি মন্দির কমিটির বিরুদ্ধে আদালতে সত্ত¦ মোকাদ্দমা দায়ের করা হয়েছে। যার মোকাদ্দমা নং-১০৩/২০২৩ইং সহকারী জজ আদালত , জামালগঞ্জ সুনামগঞ্জ। সাচনা বাজারের শ্রী,শ্রী দেবতার আখড়া মন্দিরের পক্ষে , গোপাল আখড়া বাড়ী মন্দির কমিটির সভাপতি বিশ^জিৎ রায় বাদী হয়ে ৪ জনকে আসামী করে আদালতে এ মামলাটি দায়ের করেন। আসামীরা হলেন জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার গ্রামের সৎসঙ্গঁ আশ্রম কমিটির সভাপতি, গৌরাঙ্গ চন্দ্র পাল, সৎসঙ্গঁ আশ্রম কমিটির সম্পাদক কামলাবাজ গ্রামের মধু সুদন রায়,সাচনা বাজারের বাসিন্দা ও কমিটির সদস্য গিরিধারী পাল,সদস্য দ্বীজ রাজ পাল ।

    মামলার অভিযোগ সূত্রে জানা যায় সুনামগঞ্জ জেলার সাচনা বাজার মৌজার এস,এ,জে,এল নং-১৯,আর এস জে এল নং-১৯, যার এসএ খতিয়ান নং-৩৩১ এবং আর এস খতিয়ান নং-৪,দাগ নং-১৫৯৮, আর এস দাগ নং-৪৬৪২,পরিমান ০.১৪ একর আখড়া বাড়ী রকম ভূমি। এই নালিশা ভূমি মন্দিরের আখড়া কখনো ক্রয় বিক্রয় হয়নি। এজন্য এই জায়গার তায়দাদ এক লক্ষ টাকা ধার্য করা হয়। মামলায় বাদী উল্লেখ করেন তিনি দেবতার পরিচালনা কমিটির সভাপতি ও এই জায়গা ক্রয় বিক্রয়ের অযোগ্য। তাই এই ভূমির মুল্য একলক্ষ টাকা ধার্য করে Ad velorem কোর্ট ফি আদায় ক্রমে এই মামলা দায়ের করা হয়। জানা যায় এই ভূমির এস এ ১৫৯৮দাগের মোট ০.২৮ একরভূমির মালিক বাদী দেবতা থাকার অবস্থায় ১৯৫২ইংরেজী সনেএস এ জরিপে সাচনা বাজার মৌজার ৩৩১ নং খতিয়ানে শ্রী শ্রী গোপাল পক্ষে তৎকালীন সেবায়িত মুকুন্দ দাস বৈঞ্চব নামে অন্তভূক্ত হয়। এমতাবস্তায় সাচনা বাজারের হিন্দু জনগণ দেবতার বাড়ী আখড়া মন্দির হিসেবে সেখানে পূজা অর্চনা করিয়া থাকাবস্তায় বিবাদীগণ ২৪/১২/১৯৮৮সালে তাহাদের সৎসঙ্গের আশ্রম হিসেবে কিছুদিনের জন্য ব্যবহার করার জন্য দেবতার আখড়া মন্দিরের কাছ থেকে চেয়ে নিয়ে সৎসঙ্গ আশ্রম কমিটি জায়গাটি ব্যবহার করে আসছে। এখানে শর্ত ছিল দেবতার আখড়া কমিটি যখনই বলবেন তখনি সৎসঙ্গ কমিটি জায়গা ছেড়ে দিবেন । কিন্তু সৎসঙ্গ কমিটির লোকেরা তা না করে দেবতার আখড়া মন্দিরের জায়গা জোর পূর্বক দখল করে রেখেছেন। দেবতার আখড়া মন্দিরের কমিটি তাদের বার বার জায়গার দখল ছেড়ে দেওয়ার জন্য অনেকবার সালিশ বৈঠক করে ও সৎসঙ্গের কমিটির কাছ থেকে জায়গার দখল ছাড়াতে না পারায় অবশেষে উকিল নোটিশ পর্যন্ত পাঠাতে বাধ্য হন । এতেও কোন লাভ হয়নি পরে দেবতার আখড়া মন্দিরের জায়গার দখল মুক্ত করতে দেবতার আখড়া মন্দিরের সভাপতি বাদী হয়ে আদালতে সৎসঙ্গ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন। বর্তমানে মামলাটি আদালতে চলমান রয়েছে।

    এ ব্যাপারে অভিযুক্ত সৎসঙ্গঁ আশ্রম কমিটির সভাপতি, গৌরাঙ্গ চন্দ্র পাল জানান,এই জায়গাটুকু সৎসঙ্গ আশ্রম কমিটির তাই এ ধরনের মামলা হলে তা বিজ্ঞ আদালতের মাধ্যমে মোকাবেলা করার কথা জানান। ##

  • সংবাদ প্রকাশ, সেই বৃদ্ধার পাশে দাঁড়ালেন ইউএনও

    সংবাদ প্রকাশ, সেই বৃদ্ধার পাশে দাঁড়ালেন ইউএনও

    মো. বাবুল হোসেন, পঞ্চগড়:
    পঞ্চগড় পৌর শহরের শতবর্ষী বৃদ্ধা জরিনা বেগম। তিন মেয়ে এবং চার ছেলে থাকলেও তার দায়িত্ব নিতে চান না কেউ। বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সেই বৃদ্ধার পাশে দাঁড়ালেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুল হক।
    রোববার বিকেলে পৌর শহরের রৌশনাবাগ এলাকায় বৃদ্ধার বাড়িতে ছুটে যান তিনি। সেখানে বৃদ্ধার থাকার ঘরের ব্যবস্থা করতে টিন কিনে দেন। একই সঙ্গে বৃদ্ধার হাতে নগদ ছয় হাজার টাকা, নতুন কাপড় এবং খাদ্যসামগ্রী তুলে দেন।
    এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, পৌর কাউন্সিলর আরিফ হোসেন, উপজেলার প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রশিদসহ বৃদ্ধার স্বজনরা উপস্থিত ছিলেন।
    এর আগে, গত ৩০ মার্চ বিভিন্ন সংবাদ মাধ্যমে ‘৭ সন্তানের কেউ চান না শতবর্ষী মাকে’ শিরোনামে সংবাদ প্রকাশ পায়। সেখানে তুলে ধরা হয় বৃদ্ধার অসহায়ত্বের কথা।
    পৌর কাউন্সিলর আরিফ হোসেন বলেন, বিষয়টি ইউএনওর নজরে আসলে তিনি ছুটে আসেন এবং বৃদ্ধার ঘর করার ব্যবস্থা করে দেন। বৃদ্ধার সন্তানরাও অনুতপ্ত হয়েছেন। তারা তাদের মাকে দেখভাল করার প্রতিশ্রুতি দিয়েছেন।
    উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুল হক বলেন, বৃদ্ধার সন্তানরা সবাই দরিদ্র। বৃদ্ধাও সন্তানদের ছেড়ে অন্য কোথাও যেতে চাননা। এজন্য এখানেই ঘর করে দেয়া হচ্ছে। যতদিন বেঁচে থাকবে ততদিন যেন বৃদ্ধা ভালোভাবে থাকতে পারে এজন্য তার সন্তানদের খোঁজ খবর রাখতে বলা হয়েছে।

    বাবুল হোসেন
    পঞ্চগড়

  • গৌরনদীর সততা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্ভোদন ১১ এপ্রিল

    গৌরনদীর সততা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্ভোদন ১১ এপ্রিল

    কে এম সোহেব জুয়েল :-দীর্ঘদিনের কাংখিত বহুল আলোচিত গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের সাকোকাঠি গ্রামের স্বাস্থ্যকর ও মনোরম পরিবেশে বিলাশ বহুল ভবনে অবস্থিত সেবাদান প্রতিষ্টান সততা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারটি উদ্ভোদনের অপেক্ষিত হাজারো মানুষের দিন খনের প্রহরের অবসান ঘটিয়ে অবশেষে ১১ এপ্রিল মঙ্গলবার শুভ উদ্ভোদনি অনুষ্ঠানের সময় নির্ধারন করেছেন বার বার নির্বাচিত গৌরনদী উপজেলা পৌর মেয়র মো: হারিছুর রহমান হারিচ।

    সময় নির্ধারনিতে গৌরনদী উপজেলা পৌর মেয়রের বাস ভবনে সকাল ১০ টায় উপস্থিত ছিলেন, সততা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে পরিচালনা পর্ষদের উপদেষ্টা মন্ডলির সদস্য আলহাজ্ব মো :সাজ্জাদ হোসেন বাবুল,মো: মোসারফ হোসেন হাওলাদার, বাবু উপেন চন্দ্র মন্ডল, মো: মেহেরব আলম শুভ,মো: আবুল হোসন সরদার। সার্বিক সহোযোগিতায় ছিলেন, প্রতিষ্টানটির চেয়ারম্যান মো: হাফিজুর রহমান মান্না মোল্লা।

  • তফসিল ঘোষণার পরপরই পূবাইলে আনন্দ মিছিল

    তফসিল ঘোষণার পরপরই পূবাইলে আনন্দ মিছিল

    রবিউল আলম গাজীপুর প্রতিনিধিঃ

    আগামী সিটি কর্পোরেশনে ২০২৩ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনারপ কাজী হাবিবুল আউয়াল। সবার আগে গাজীপুরের ভোটের তারিখ রেখে দেশের পাঁচ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।তফসিল ঘোষণার পরপরই পূবাইলে ৪০নং ওয়ার্ডে আনন্দ মিছিল বের করে ওয়ার্ড আওয়ামী লীগ এর পক্ষ থেকে তার অঙ্গ-সহযোগী সংগঠন।

    এ উপলক্ষে সোমবার (০৩এপ্রিল) সন্ধ্যা ৭টায় নির্বাচনের দিন ঘোষণার পরপরই পূবাইল মেঘডুবী নগরীর ৪০নং ওয়ার্ড কাউন্সিলর এর কার্যালয় অফিস থেকে আনন্দ মিছিল শুরু হয়।এতে অংশ নেন ৪০নং ওয়ার্ড কাউন্সিলর ও পূবাইল থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আজিজুর রহমান শিরিষ সহ দলীয় নেতাকর্মীরা।

    মিছিলটি মেঘডুবীর মৃধা বাড়ি থেকে খোরাইদ কলের বাজার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় মেঘডুবী আদর্শ উচ্চ বিদ্যালয় এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।আনন্দ মিছিলে যুবলীগ-ছাত্রলীগ-শ্রমিক লীগসহ আওয়ামী লীগের সকল সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

  • বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত ভূমি সচিবের শ্রদ্ধা

    বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত ভূমি সচিবের শ্রদ্ধা

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ভূমি মন্ত্রণালয়ের নব-নিযুক্ত সচিব মো: খলিলুর রহমান।

    আজ সোমবার (০৩ এপ্রিল) দুপুরে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্য এবং মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী ৩০ লক্ষ শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।

    এ সময় গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাজমুন নাহার, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আল-মামুন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইলিয়াস হোসেনসহ ভূমি মন্ত্রণালয়ের উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। #

  • গোপালগঞ্জে ট্রাক চাপায় ব্যবসায়ী নিহত

    গোপালগঞ্জে ট্রাক চাপায় ব্যবসায়ী নিহত

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রাক চাপায় মনোয়ার শিকদার (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

    আজ সোমবার (০৩ এপ্রিল) বিকালে ভাটিয়াপাড়া-মাইজকান্দি সড়কের কাশিয়ানী উপজেলার খায়েরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

    নিহত মনোয়ার শিকদার কাশিয়ানী উপজেলার খায়েরহাট এলাকার বাসিন্দা ও কাঁচামাল ব্যবসায়ী।

    ওসি ফিরোজ আলম জানিয়েছেন, মনোয়ার শিকদার খায়েরহাট এলাকায় ভাটিয়াপাড়া-মাইজকান্দি সড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

    পরে খবর পেয়ে পুরিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহরে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-ময্যাবিশিস্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

  • ঝালকাঠিতে অসহায় মানুষের মাঝে শেখ রাসেল স্মৃতি সংসদ পৌর শাখার ইফতার বিতরণ

    ঝালকাঠিতে অসহায় মানুষের মাঝে শেখ রাসেল স্মৃতি সংসদ পৌর শাখার ইফতার বিতরণ

    ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    পবিত্র মাহে রমজান উপলক্ষে শেখ রাসেল স্মৃতি সংসদ ঝালকাঠি পৌর শাখার উদ্যোগে অসহায় দরিদ্র ও খেটে খাওয়া মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৩ এপ্রিল বিকালে জেলা শহরের টাউন হলে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

    ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নুরুল আমিন খান সুরুজ ইউপি চেয়ারম্যান শেখেরহাট
    ইউনিয়ন পরিষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ খান সাধারণ সম্পাদক শেখ রাসেল স্মৃতি সংসদ ঝালকাঠি জেলা শাখা।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ রাসেল স্মৃতি সংসদ ঝালকাঠি পৌর শাখার সভাপতি জাহিদ আহম্মেদ জিতু, অনুষ্ঠান সঞ্চালনা করেন আসলাম হোসেন সাধারণ সম্পাদক শেখ রাসেল স্মৃতি সংসদ ঝালকাঠি পৌর শাখা,এছাড়াও উপস্থিত ছিল সংগঠনের বিভিন্ন নেতাকর্মী প্রমূখ।

    এসময় ঝালকাঠি পৌর শাখা শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি বলেন শেখ রাসেল স্মৃতি সংসদ হলো মানময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজের হাতে গড়া সংগঠন। তিনি একজন মমতাময়ী মানবিক ব্যাক্তি তার মানবিকতার দৃষ্টান্ত আমরা সব সময় দেখেছি এবং ওনার হাতে গড়া সংগঠনের ঝালকাঠি জেলা কমিটির পক্ষ থেকে সর্বদা চেষ্টা করি অসহায় দরিদ্র গরীব দুঃখী মানুষের পাশে থাকতে।

    এসময় জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নুরুল আমিন খান সুরুজ এ সংগঠনের সাফল্য কামনা করে এবং এ ধরনের মহৎ কাজে সব সময় নিজেকে সর্বদা নিয়োজিত রাখবে বলেন।

  • ১লা বৈশাখ’কে সামনে রেখে আন্দিকুটের  সুনীলপাল মৃৎশিল্প তৈরীতে ব্যাস্ততায় দিনকাটাচ্ছেন

    ১লা বৈশাখ’কে সামনে রেখে আন্দিকুটের সুনীলপাল মৃৎশিল্প তৈরীতে ব্যাস্ততায় দিনকাটাচ্ছেন

    কুমিল্লা থেকে, মোঃতরিকুল ইসলাম তরুন,

    কুমিল্লার বাঙ্গরাবাজার থানাধীন আন্দিকুট আশ্রম সংলগ্ন সুনীল পাল,পিজুষপাল,সুমিতাপাল
    ১ লা বৈশাখ কে সামনে থেকে দিন রাত মৃৎশিল্পের নানা রকম প্রসাদনী তৈরীতে ব্যাস্ত দিন কাটাচ্ছেন।

    তারা মৃৎ শিল্পের বাচ্চা দের ও বাসার আসবাবপত্র সামগ্রীর মধ্যে তৈরী করতেছে যেমন হরা,ঘটি,পুতুল,বাংঙ্ক, পাটা পাতিল মালশা, তাওয়া, খেলনা ঘোড়া,গ্রামের বধু সহ নানা রকমের মৃৎশিল্প তৈরীতে সাফল্য অর্জন করেন।তাদের তৈরীকৃত সামগ্রী কুমিল্লা সহ দেশের বিভিন্ন অঞ্চলের পাইকারা ক্রয় করে নিয়ে অন্যত্র বিক্রি করে মুনাফা অর্জন করে।

    এ ব্যাপারে সুনিতা পাল জানান ১ লা বৈশাখ কে সামনে রেখে মাটির পুতুল, ঘটি,ডেগ,পাতিল,পুতুল হরা সহ,নানা রকম খেলনা তৈরীতে ব্যাস্ত আছেন তিনি, এই কাজ তিনি বিবাহের পূর্ব থেকেই করে আসছেন,তার বাবা বাড়ি একই উপজেলার কামাল্লা পাল বাড়ি। ত্রিঁশ বছর যাবত এই পেশায় নিয়োজিত। অন্যান্যদের একই পেশায় জীবন নির্বাহে চলছে মৃৎশিল্পী হয়ে পরিচিতি।
    ,তারা পৈরদাদার আমল থেকে এই পেশায় সময় কাটান,তারা আরো জানান বর্ষা মৌসুমে মাটি কিনে রেখেন,আর এই মাটি থেকে মৃৎশিল্প তৈরীকরে দেশের বিভিন্ন স্থানে চালান দেন,তাদের বাপ দাদার ব্যাবসা করে পরিবার নিয়ে ভালো ই দিন কাটাচ্ছেন।সুনীলপাল একই বক্তব্য দেন।