Author: desk

  • পটুয়াখলীতে ৬৫ মাদক মামলার বৃহত্তম পরিবারের কর্তা শাহআলম ইয়াবাসহ ডিবির জালে

    পটুয়াখলীতে ৬৫ মাদক মামলার বৃহত্তম পরিবারের কর্তা শাহআলম ইয়াবাসহ ডিবির জালে

    এস আল-আমিন খাঁন পটুয়াখালী জেলা প্রতিনিধি।

    চিহ্নিত মাদক ব্যাবসায়ী ১১ মামলার আসামি শাহআলম মাতবর (৫৯) কে ১৫০ পিচ ইয়াবাসহ আটক করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ। আটককৃত শাহ আলম মাতবর পৌর শহরের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত হযরত আলী মাতবরের ছেল। এছাড়াও তার পরিবারের সদস্য স্ত্রী, ছেলে,মেয়ে, দুই পুত্রবধূ ও মেয়ে জামাইয়ের বিরুদ্ধে পটুয়াখালী বরিশাল সহ বিভিন্ন থানায় মোট ৬৫ টি মামলা রয়েছে। পটুয়াখালীর বৃহত্তম মাদক মামলার পরিবার চিহ্নিত শাহআলম পরিবার।

    ডিবি পুলিশ সুত্রে, জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ এ,কে,এম আজমল হুদার নির্দেশনায়, ডিবি পুলিশের উপ-সহকারী এসআই (নিঃ)/সম্বিত রায়, সংগীয় অফিসার ও ফোর্স এর সহায়তায় পৌরসভার ০৬নং ওয়ার্ড স্বনির্ভর রোড চরপাড়া এলাকায় বুধবার (০৫-এপ্রিল-২০২৩ ইং) তারিখ রাত আনুমানিক ৯ টা ৫ মিনিটের সময় অভিযান পরিচালনা করে ১৫০ পিচ ইয়াবা সহ শাহআলম মাতবর কে আটক করা হয়েছে। চরপাড়া ওয়ায়েজীয়া কামিল মাদ্রাসার পশ্চিম পার্শ্বে ধৃত আসামী শাহ আলম মাতবর এর বসত ঘরের পশ্চিম পার্শ্বের কক্ষের দরজার সামনে সাদা পলিথিন দ্বারা বিশেষভাবে তৈরী মালা আকৃতির ০৫ টি ছড়া যার প্রতিটি ছড়ায় ৩০(ত্রিশ) পিচ করে ইয়াবা ট্যাবলেট, সর্বমোট ০৫ x ৩০=১৫০(একশত পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট, যার ওজন ১.৫ গ্রাম, মূল্য অনুমান ১৫০ x ৩০০= ৪৫,০০০/-(পয়তাল্লিশ হাজার) টাকা।

    উল্লেখ্য যে, ধৃত আসামী শাহ আলম মাতবর এর বিরুদ্ধে পটুয়াখালী থানায় ০৯ টি এবং বিএমপি কোতয়ালী থানায় ০১টি মামলা, ধৃত আসামীর স্ত্রী মোসাঃ নিলুফা বেগম এর বিরুদ্ধে পটুয়াখালী থানায় ০৮ টি মামলা, ধৃত আসামীর মেয়ে সালমা বেগম এর বিরুদ্ধে পটুয়াখালী থানায় ১২টি মামলা, ধৃত আসামীর ছেলে সোহেল মাতবর এর বিরুদ্ধে পটুয়াখালী থানায় ১৯টি মামলা, ধৃত আসামীর ছেলে সোহেল এর ছোট স্ত্রী মোসাঃ দোলা বেগম এর বিরুদ্ধে পটুয়াখালী থানায় ০৫ টি মামলা, ধৃত আসামীর ছেলে সোহেল এর বড় স্ত্রী মোসাঃ শিল্পী বেগম এর বিরুদ্ধে পটুয়াখালী থানায় ০৪ টি, ধৃত আসামীর মেয়ে রুপা বেগম এর বিরুদ্ধে পটুয়াখালী থানায় ০৬ টি মামলা, ধৃত আসামীর মেয়ে তানিয়া আক্তার এর বিরুদ্ধে পটুয়াখালী থানায় ০১ টি মামলা, ধৃত আসামীর মেয়ে সালমার জামাই জলিল শরীফ এর বিরুদ্ধে পটুয়াখালী থানায় ০৪ টি সর্বমোট ৬৫ মামলার আসামি একই পরিবারের সদস্য। এরা পটুয়াখালীতে চিহ্নিত মাদক ব্যাবসায়ী ও মাদক মামলায় সবচেয়ে বৃহত্তম পরিবার।

  • আওয়ামী লীগ সরকার কৃষিবান্ধব সরকারঃ কৃষিমন্ত্রী

    আওয়ামী লীগ সরকার কৃষিবান্ধব সরকারঃ কৃষিমন্ত্রী

    (রিপন ওঝা,খাগড়াছড়ি)

    খাগড়াছড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে আজ ৫এপ্রিল কাজুবাদাম ও কফি গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় স্থাপিত কাজুবাদাম ও কফি প্রদর্শনী এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নাধীন অন্যান্য প্রকল্পের কার্যক্রম পরিদর্শন ও কৃষক সমাবেশ উপলক্ষে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    খাগড়াছড়ি জেলার সদর উপজেলার মিলেনিয়াম ভাইবোনছড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সাংসদ ও জেলা আওয়ামী লীগ সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা বক্তব্য বলেন বর্তমান আওয়ামী লীগ সরকার কৃষিবান্ধব সরকার। এই কৃষিবান্ধব সরকারকে পুনরায় ক্ষমতায় আনতে হলে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানান। তিনি আরো বলেন আজ তিন পার্বত্য অঞ্চলে কৃষিমন্ত্রী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তিনি দেখেছেন আমাদের খাগড়াছড়ি জেলা সহ তিন পার্বত্য জেলার মাটি কতটা উর্বর। এই মাটিতে যা লাগানো হচ্ছে তাই উৎপাদিত হচ্ছে। তাই দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ও মহান সংসদে প্রতিনিধিত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যাকে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে পেতে নৌকায় ভোট পাওয়ার জন্যে মাঠ পর্যায়ে কাজ চালাতে সকল দলীয় নেতাকর্মীদের প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
    কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তারের সভাপতিত্বে কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক, এমপি এসব কথা বলেন যে, খাগড়াছড়ি জেলায় বৈচিত্র্যময় সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে বাস্তবে কাজে লাগিয়ে আমরা এখানকার উৎপাদিত কাজু বাদাম, কফি, আনারস, আমসহ বিভিন্ন ফল-ফলাদি বাইরে রপ্তানি করবো। সোনার বাংলাদেশ হিসেবে গড়তে হলে কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এছাড়াও কৃষির উন্নয়নে তিন পার্বত্য জেলায় কৃষকদের মাঝে বিশ লক্ষ চারা বিতরণের ঘোষণা দেন মন্ত্রী।

    এ সমাবেশে মন্ত্রী আরো বলেন, সামনে নির্বাচন, একটি গোষ্ঠী নানাভাবে নির্বাচন বর্জনের হুমকি দিয়ে আসছে। তিনি বলেন সকলকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপি জামাতের নির্বাচন বাঞ্চাল প্রতিহত করতে হবে। একই সাথে আগামী নির্বাচনেও বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন বলেও সমাবেশে উল্লেখ করেন কৃষিমন্ত্রী কৃষিবিদ ড. মোঃ আব্দুর রাজ্জাক,এমপি।

    এ সময় বিশেষ অতিথি হিসেবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং-এমপি, খাদ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি’র সভাপতি দীপংকর তালুকদার-এমপি, ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্স’র চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা-এমপি, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, খাগড়াছড়ি জেলা পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী(অপু), জেলা প্রসাশক মোঃ সহিদুজ্জামান, জেলা পুলিশ সুপার নাইমুল হক, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক কিশোর কুমার মজুমদার, কৃষিতে জাতীয় পুরস্কার বঙ্গবন্ধু কৃষি পদক প্রাপ্ত কৃষকলীগ নেতা ক্রা এ এ এগ্রো ফার্মের মালিক হ্লাশি মং চৌধুরী উপস্থিত ছিলেন।

  • আদীতমারীতে ফেন্সিডিলসহ দুইজন গ্রেফতার

    আদীতমারীতে ফেন্সিডিলসহ দুইজন গ্রেফতার

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।

    লালমনিরহাটের আদিতমারী থানার বিশেষ অভিযান চালিয়ে ০৬ নং ভাদাই ইউপির কিসামত বড়াইবাড়ী হইতে মাদকদ্রব্য ফেন্সিডিলসহ ২জন কে গ্রেফতার করেন আদিতমারী থানার পুলিশ।

    লালমনিরহাট জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, এর দিকনির্দেশনায় আদিতমারী থানার অফিসার ইনচার্জ ওসি মোজাম্মেল হক, এর নেতৃত্বে এসআই মিজানুর রহমান, এএসআই সিরাজুল ইসলাম, ও সঙ্গীয় ফোর্সসহ ০৬ নং ভাদাই ইউপির কিসামত বড়াইবাড়ী মৌজাস্থ জনৈক মোঃ ফজলার রহমান মাস্টারের বসতবাড়ি সংলগ্ন পূর্ব পার্শ্বে পাকা রাস্তার উপর হইতে চালিয়ে ৩৩ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিলসহ দুইজন কে গ্রেফতার করেন।

    গ্রেফতারকৃত আসামী হলেন শফিকুল ইসলাম (২৪), পিতা- মৃত আবেদ আলী, মশিয়ার রহমান (২৮), পিতা- মোঃ আব্দুল মজিদ, উভয় সাং- বোতলা ২ নং ওয়ার্ড, থানা- কালীগঞ্জ, জেলা- লালমনিরহাট। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আদিতমারী থানায় একটি মামলা হয় মামলা নং-০৪, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ১৩(খ)/৩৮ রুজু করা হয়।

    লালমনিরহাটের আদিতমারী থানার অফিসার ইনচার্জ ওসি মোজাম্মেল হক, জানান গোপন সংবাদের ভিত্তিতে ০৬ নং ভাদাই ইউপির কিসামত বড়াইবাড়ী হইতে বিশেষ অভিযান চালিয়ে মাদকদ্রব্য ফেন্সিডিলসহ ২জন কে গ্রেফতার করেন আদিতমারী থানার পুলিশ।

    হাসমত উল্লাহ।।

  • ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনকে জনবান্ধবে পরিণত করেছেন ইউএনও শফিকুল ইসলাম

    ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনকে জনবান্ধবে পরিণত করেছেন ইউএনও শফিকুল ইসলাম

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহ সদরের একজন সফল ও জনবান্ধব উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলামের। ময়মনসিংহ সদরে যোগদানের পর থেকে স্বচ্ছ ও দুর্ণীতি মুক্ত জনপ্রশাসনকে জনগণের দোরগোড়ায় পৌছে দেওয়ার মাধ্যমে সফলতার প্রায় এক বছর কাটিয়ে উপজেলা প্রশাসনকে জনগণের সেবামূলক ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করে একজন কর্মদক্ষ হাস্যজ্জল অফিসার হিসাবে জনগণের ব্যাপক সুনাম কুড়িয়েছেন ইউএনও মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি-৩৩তম বিসিএস ব্যাচ এ উত্তীর্ণ হয়ে ক্যাডার সার্ভিসে যোগদান করেন। গত ২৭শে এপ্রিল ২০২২ ইং তারিখে তিনি ময়মনসিংহ সদরে যোগদান করেন। এর আগে জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় প্রশাসনের উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন। মেধায় মননে একজন সু-দক্ষ সরকারি প্রশাসনের ক্যাডার অফিসার হিসেবে মোহাম্মদ শফিকুল ইসলামের প্রশংসাও রয়েছে। অত্যন্ত সু-দক্ষ প্রশাসনিক সমন্বয়, বিচক্ষনতার সাথে সদাশয় সরকারের উন্নয়ন কর্মকান্ড তদারকি করছেন।

    গত ১বছরে বিভিন্ন সফলতার মধ্য দিয়ে তিনি সফল উপজেলা নির্বাহী অফিসার হিসাবে ইতিমধ্যে সুনাম অর্জন ও সদর উপজেলার মানুষের নজর কেড়েছেন।

    এছাড়াও মাদক, সন্ত্রাস, যানজট, বাল্যবিবাহরোধসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড নির্মুল করে ময়মনসিংহ সদর উপজেলাকে একটি আধুনিক ও মডেল এলাকা হিসাবে গড়ে তুলতে তিনি কাজ করে যাচ্ছেন।
    মোবাইল কোর্ট পরিচালনা ও নিয়মিত বাজার মনিটরিং থেকে শুরু করে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তার সরব উপস্থিতি জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছেন।ইতিমধ্যে তার সততা ,কর্মদক্ষতা ও পরিশ্রম দিয়ে মানুষের কাছে প্রিয় ব্যক্তিত্ব হয়ে উঠেছেন। ময়মনসিংহে যোগদানের পর সফলতার সাথে গত বছরের ২১শে জুলাই মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক মুজিববর্ষ উপলক্ষ্যে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের ৩য় পর্যায়ের ২য় ধাপে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের ময়মনসিংহ সদর উপজেলায় ৫৫ জন ভূমিহীনকে নতুন ঘর হস্তান্তর করেন এবং চলতি বছরের ২২শে মার্চ প্রধানমন্ত্রীর চতুর্থ পর্যায়ে প্রথম ধাপে ১১৪ জন ভূমিহীনকে ঘর হস্তান্তর করেন। আশ্রয়ন প্রকল্পসহ সরকারের সকল সেবা মূলক বিষয়গুলো নিবিড় তদারকিও করছেন সমাজের মানুষের প্রেরণাদানকারী এই ইউএনও। এছাড়াও আইন শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে নিয়ে কাজ করছেন। তাছাও মোবাইল কোর্ট পরিচালনা ও নিয়মিত বাজার মনিটরিং থেকে শুরু করে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তার সরব উপস্থিতি ছাড়াও রাত জেগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ,সহ মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান, যেকোনো বিষয়ে আর্থিক সহায়তা প্রদান ও জাতির জনকের শতবর্ষ পালনসহ ইত্যাদি উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে গত ১বছরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম
    উপজেলার জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছেন।
    ইতিমধ্যে তার সততা ,কর্মদক্ষতা ও পরিশ্রম দিয়ে সদর উপজেলার মানুষের কাছে প্রিয় ব্যক্তিত্ব হয়ে উঠেছেন

    উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ ভিশন বাস্তবায়ন ও একটি আধুনিক উন্নত উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি। এটি আমার নৈতিক দায়িত্ব।আগামীতেও সবাইকে সাথে নিয়ে কাজ করে যাব ইনশাআল্লাহ।

  • সুনামগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবীতে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

    সুনামগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবীতে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

    সুনামগঞ্জ প্রতিনিধি:

    সুনামগঞ্জ শহরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী চান মিয়া (চাঁদ সওদাগর) এর পেট্রোল পাম্পের দেওয়া বরাদ্দকৃত মসজিদের জায়গা জোরপূর্বক দখল করার পায়তারা এবং জোরপূর্বক ভাবে অবৈধ স্হাপনা তৈরী করার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

    গত ৪ এপ্রিল রাত ১০ঘটিকায় শহরের পুরাতন বাসস্ট্যান্ড পানসী রেস্টুরেন্ট এর ২য় তলায় সাংবাদিকদের উপস্থিতিতে ন্যায় বিচারের দাবী জানান ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

    সংবাদ সম্মেলনে লিখিতভাবে একটি অভিযোগ পত্র পাঠ করেন বলাকা
    ফিলিং স্টেশন এর ম্যানেজার শামীম আহমদ। এসময় তার সাথে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের উপ সাংস্কৃতিক সম্পাদক ফজলে রাব্বী স্মরণ, বাস,মিনিবাস,কোষ্টার,মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন রেজি: নং ১৮৬৫ এর কার্যকরী পরিষদের সভাপতি সেজাউল হক,সহ সভাপতি আনোয়ার হোসেন, লন্ডন প্রবাসী রিগান আহমদ, ব্যাবসায়ী রাজন আহমদ,জাহাঙ্গীর আলম ও আলী হোসেন প্রমুখ।

    এসময় বক্তারা, সুনামগঞ্জ সদর মডেল থানায় দায়েরকৃত অভিযোগটি উল্লেখ করে বলেন, সুনামগঞ্জ পৌরসভার ওয়েজখালীর ইছাক আলীর পুত্র আব্দুল মছব্বির, মৃত কুতুব আলীর পুত্র জাহেদ আলী,শহীদের পুত্র মাছুম,কদ্দুছ এর পুত্র সুমন,আদিলের পুত্র সারোয়ার,হালুয়ারগাওয়ের উকিল আলীর পুত্র ফরিদ মিয়া,মল্লিকপুরের আব্দুল জাহান,গোপাল দাস ও ওয়েজখালীর নুর উদ্দিনসহ অজ্ঞাত আরো ১২ জন জবরদখলকারী গত ৩রা এপ্রিল সোমবার ভোর রাত ৩টায় ব্যাবসায়ী মরহুম চাঁন মিয়ার মালিকানাধীন ওয়েজখালী বলাকা পেট্রোল পাম্প সংলগ্ন উত্তর পার্শ্বের মসজিদের জায়গার সংলগ্ন অবৈধ ভাবে দখলে নেয়ার লক্ষ্যে জায়গার মালিকের কোনপ্রকার অনুমতি ছাড়াই জোরপূর্বকভাবে টিনশেড ঘর তৈরী করে। মালিকপক্ষ অবৈধ দখলে বাঁধা দিলে উক্ত সন্ত্রাসীরা তাদের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবী করে। চাঁদা না দেয়ায় চিহ্নিত এ চক্রটি পুলিশ প্রশাসন,বাস মালিক ও শ্রমিকদের বিঁধিনিষেধ অমান্য করে জোরপূর্বক টিনসেড ঘর নির্মাণ করে। এ ব্যাপারে শহরের হাছননগর নিবাসী মরহুম চাঁন মিয়ার পুত্র মশিউর রাজা প্রকাশিত টিংকু বাদী হয়ে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
    অভিযোগের প্রক্ষিতে জানা যায়,দখলবাজীর আগে সুনামগঞ্জ আন্ত: জেলা বাস মালিক সমিতি ও সুনামগঞ্জ জেলা বাস,মিনিবাস,কোস্টার,মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন রেজি: নং ১৮৬৫ কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ সুনামগঞ্জ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপারের সাথে সদর মডেল থানায় বৈঠক করে আসামীদেরকে বর্ণীত জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণ থেকে বিরত থাকার জন্য নিষেধ প্রদান করেন। তারপরও অদৃশ্য শক্তির খুঁটির জোরে চাঁদাবাজ সন্ত্রাসীরা জোরপূর্বকভাবে বর্ণিত জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণ করেছেন। এসময়ে এই শহরের মনিরুল ইসলাম মনির বলেন,বর্ণিত জায়গাটি চাঁন মিয়া জীবীত অবস্থায় মসজিদের জন্য রেখে যান। এবং ছেলের কাছে ২৫ লাখ টাকাও প্রদান করেন। কিন্তু কথিত ট্রাক মালিক চালকসহ চিহ্নিত চাঁদাবাজদের জোরপূর্বক দখলবাজী ও অবৈধ ট্রাকস্ট্যান্ড স্থাপনের অপচেষ্টার কারণে মসজিদ নির্মাণের উদ্যোগটিও বেহাত হচ্ছে।
    ভুক্তভুগীরা সংবাদ সম্মেলনে দাবী করেন উক্ত সিসি টিভির ফুটেজ দেখে অবৈধ চাঁদাবাজ সন্ত্রাসীদের গ্রেফতার করলে শহরে প্রকাশ্য দিবালোকে দখলবাজী ও চাঁদাবাজী বন্ধ হবে। অন্যথায় অবৈধ দখলদার চাঁদাবাজ সন্ত্রাসীদের দাপট বেড়ে যাবে। সাংবাদিকদের উদ্যেশ্য করে বলেন,এই ভূমি দখলবাজ ও চাঁদাবাজদের খুঁটির জোর কোথায় আপনারা খোঁজে বের করার দাবী জানান।####

  • কুমিল্লার ত্রিশগ্রামে গোমতী নদীতে ভ্রাম্যমানে সরকারদলীয় নেতাকে এক লক্ষ টাকা জরিমানা

    কুমিল্লার ত্রিশগ্রামে গোমতী নদীতে ভ্রাম্যমানে সরকারদলীয় নেতাকে এক লক্ষ টাকা জরিমানা

    মোঃতরিকুল ইসলাম তরুন, কুমিল্লা থেকে,

    কুমিল্লার মুরাদনগরের কোম্পানি গঞ্জের পশ্চিম পাশে গোমতী নদীর উত্তর ত্রিশ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আলাউদ্দীন ভুঞা জনী এবং উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল হুদা।

    মুরাদনগরে যুবলীগ ও ছাত্রলীগ নেতার ড্রেজার জব্দ এক লাখ টাকা জরিমানা ও ৫শ’ পাইপ বিনষ্ট ।

    কুমিল্লার মুরাদনগরে গোমতী নদীর বালু-মাটি লুট করার অভিযোগে উত্তর ত্রিশ ও দক্ষিণ ত্রিশ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে সেই যুবলীগ ও ছাত্রলীগ নেতার দু’টি ড্রেজার জব্ধ, এক লাখ টাকা জরিমানা, ৫শ’ পাইপ বিনষ্ট করেছে উপজেলা প্রশাসন। অভিযানের নেতৃত্ব দেন উপজেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আলাউদ্দীন ভুঞা জনী এবং উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল হুদা।

    জানা যায়, ড্রেজিংয়ের মাধ্যমে গত ৩ বছর যাবত গোমতী নদীর মাটি এবং বালু লুট করছে উপজেলা যুবলীগের সদস্য জাহাঙ্গীর আলম। সে উত্তর ত্রিশ গ্রামের রূপ মিয়ার ছেলে। অপর দিকে দক্ষিণ ত্রিশ এলাকায় ড্রেজিংয়ের মাধ্যমে গোমতী নদীর মাটি এবং বালু লুট করছে উপজেলা ছাত্রলীগ সভাপতি সফিক তুহিন। সে দক্ষিণ ত্রিশ গ্রামের হুমায়ুন মিয়ার ছেলে। তারা দলীয় শেল্টারে মাটি এবং বালু বিক্রি করে এখন আঙ্গুল ফুলে কলাগাছ। 

    এ নিয়ে বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকায় একাধিক সংবাদ প্রকাশ করা হয়। মঙ্গলবার দুপুরে উপজেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আলাউদ্দীন ভুঞা জনী এবং উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল হুদার নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় অবৈধ ড্রেজার পরিচালনাকারী উপজেলা যুবলীগের সদস্য সেই জাহাঙ্গীর আলমকে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে উভয় নেতার ২টি ড্রেজার মেশিন জব্দ ও ৫শ’ ফুট পাইপ বিনষ্ট করে দেওয়া হয়। 

    মুরাদনগর উপজেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আলাউদ্দীন ভুঞা জনী বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উপজেলার কৃষি জমি রক্ষায় অসাধু ড্রেজার ব্যবসায়ী চক্রকে নির্মূল করার লক্ষে এ অভিযান অব্যাহত থাকবে।

  • ইউএনওর উদ্যোগে প্রাথমিক বিদ্যালয় রক্ষায় গাইড ওয়াল নির্মাণ

    ইউএনওর উদ্যোগে প্রাথমিক বিদ্যালয় রক্ষায় গাইড ওয়াল নির্মাণ

    ময়মনসিংহের তারাকান্দায় সড়কের ভাঙ্গনের ফলে ঝুকিতে থাকা মনোরঞ্জন ভৌমিক সরকারি প্রাথমিক বিদ্যালয়টিকে রক্ষায় এগিয়ে আসলেন ইউএনও মিজাবে রহমত। স্কুলের প্রবেশ রাস্তা ভাঙনের হাত থেকে রক্ষায় গাইড ওয়াল নির্মাণ করা হয় বিসকা ইউনিয়ন এর মনোরঞ্জন ভৌমিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। এর আগে পরিদর্শনে গেলে উক্ত বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী এবং বিদ্যালয়টির সভাপতি আনন্দ মোহন কলেজের সাবেক অধ্যক্ষ নারায়ন চন্দ্র ভৌমিকসহ এলাকাবাসী স্কুলটির সড়কের ভাঙন রোধে এবং স্কুলের নিরাপত্তার স্বার্থে স্কুলের সম্মুখ ভাগের পুকুরে গাইড ওয়াল নির্মাণের জন্য ইউএনও’নিকট জোর দাবি জানান। সেই দাবীর প্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে আধুনিকতার সাথে কার্যকর ও জাগ্রত করতে শিক্ষা বান্ধব ইউএনও মিজাবে রহমত স্থানীয় চেয়ারম্যানের সহযোগিতায় ৮০ ফুট গাইডওয়ালটি নির্মাণ করেন। ফলে স্কুলের সড়কটি ভাঙনের কবল থেকে রক্ষা পেলো, রক্ষা পেলো বিদ্যালয়টি। ইউএনও এর এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে স্কুল কমিটি, স্কুলের শিক্ষক, শিক্ষার্থীসহ গ্রামবাসী ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। আজ ৫ এপ্রিল গাইড ওয়ালের নির্মাণ কাজ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মিজাবে রহমত, সাথে ছিলেন উপজেলা শিক্ষা অফিসার জনাব জীবন আরা বেগম, আনন্দ মোহন কলেজের সাবেক অধ্যক্ষ নারায়ন চন্দ্র ভোমিক, শিক্ষকবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

    বিসকা এলাকায় দেখা গেছে, সড়কটির অনেক অংশই পাশ্ববর্তী পুকুরে ধসে গেছে। একই সাথে ভাঙ্গনের ফলে
    মনোরঞ্জন ভৌমিক সরকারি প্রাথমিক বিদ্যালয়টিও শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণে ঝুঁকিপুর্ণ হয়ে উঠে।
    সিসি ঢালাইয়ে নির্মিত সড়কটি রক্ষায় পুকুরের পাড়ে কোনো ধরনের গাইড ওয়াল নির্মাণ করা হয়নি। সামান্য বাঁশের বেড়া দিয়ে সড়কটি টিকিয়ে রাখার চেষ্টা করা হলেও স্কুলটি হয়ে উঠে বেশ ঝুকিপুর্ণ। এলাকাবাসী এব্যাপারে ইউএনও মিজাবে রহমত কে অবগত করলে তিনি গাইড ওয়াল নির্মাণ করে দিয়ে স্কুলটিকে রক্ষায় এগিয়ে আসেন। তার এই মানবিকতায় তিনি এলাকায় মানুষের মাঝে ব্যাপক সুনাম কুড়িয়েছেন।

  • বেস্ট ইলেক্ট্রনিক্স ফ্রিজ কিনে ১০০% ক্যাশব্যাক পেলেন অনিক

    বেস্ট ইলেক্ট্রনিক্স ফ্রিজ কিনে ১০০% ক্যাশব্যাক পেলেন অনিক

    বাবুল হোসেন পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বেস্ট ইলেক্ট্রনিক্স থেকে ফ্রিজ কিনে ১০০% ক্যাশব্যাক পেয়েছেন অনিক হাসান নামে এক ক্রেতা।
    বেস্ট ইলেক্ট্রনিক্সের ঈদ সালামী অফার এর আওতায় ফ্রিজ কিনে ম্যাজিক এসএমএস এর মাধ্যমে ক্যাশব্যাক পান তিনি।
    বাবা-মায়ের জন্য মাত্র ৩১ হাজার ৯০০ টাকায় বেস্ট ইলেক্ট্রনিক্সের ফ্রিজ কিনে ১০০% ক্যাশব্যাক পাওয়ায় মহাখুশি তিনি।
    এ সিজনে ক্রেতাদের জন্য রয়েছে ‘ঈদ সালামী অফার’ শীর্ষক বিশেষ সুবিধা। এর আওতায় দেশের যেকোনো বেস্ট ইলেক্ট্রনিক্স শো-রুম কিংবা অনলাইনের ই-প্লাজা থেকে ফ্রিজ ও ওয়াশিং মেশিন সহ বিভিন্ন পণ্য ক্রয়ে ম্যাজিক এসএমএসে ১০০% পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন।
    বুধবার দুপুরে পঞ্চগড় শহরের বেস্ট ইলেক্ট্রনিক্স শো-রুমে এ ক্যাশব্যাক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ক্রেতা অনিক হাসানের হাতে নগদ ৩১ হাজার ৯০০ টাকায় তুলে দেন বেস্ট ইলেক্ট্রনিক্স পঞ্চগড় শাখার ব্যবস্থাপক মো. আমিরুল ইসলাম।
    এসময় উপস্থিত ছিলেন, বেস্ট ইলেক্ট্রনিক্স পঞ্চগড় শাখার সেলস এডভাইজার এএসএম ফজলে রাব্বি, সোহাগ পারভেজ, সুজন সখি প্রমুখ।
    ক্রেতা অনিক হাসান পেশায় একজন টাইলস মিস্ত্রি।
    তিনি পঞ্চগড় সদর উপজেলার পশ্চিম মৌলানিপাড়া এলাকার আব্দুর রশিদের ছেলে। তিনি বাবা-মার ব্যবহারের জন্য সম্প্রতি বেস্ট ইলেকট্রনিক্স থেকে
    ৩১ হাজার ৯০০ টাকায় ফ্রিজটি কেনেন তিনি। এরপর তার নাম, মোবাইল নম্বর ও ফ্রিজের মডেল, বারকোড ইত্যাদি তথ্য ডিজিটাল রেজিস্ট্রেশনে যুক্ত করা হয়। সেইসঙ্গে তাকে একটি ম্যাজিক এসএমএস দেওয়া হয়।
    অনিক হাসান বলেন, ম্যাজিক এসএমএস ১০০% ক্যাশব্যাক দেখে আমি যেন আকাশ থেকে পড়েছি। আমার ধারণা ছিল কোম্পানিগুলো বিভিন্ন অফার দিলেও ক্রেতারা হয়তো পায় না। কিন্তু বেস্ট ইলেকট্রনিক্স ফ্রিজ কিনে ১০০% ক্যাশব্যাক পেয়ে আমার সেই ধারণা পাল্টে গেছে। ক্রেতাদের দেওয়া প্রতিশ্রুতি শতভাগ রক্ষা করায় এবং তাদের জন্য এমন সুযোগ দেওয়ায় বেস্ট ইলেক্ট্রনিক্স কর্তৃপক্ষকে ধন্যবাদ

  • ভেজাল কেমিক্যালে তৈরি হচ্ছে  আইসক্রিম কাগজপত্র বিহীন: ভোক্তা অধিকারের তদারকি  নিয়ে প্রশ্নবিদ্ধ

    ভেজাল কেমিক্যালে তৈরি হচ্ছে আইসক্রিম কাগজপত্র বিহীন: ভোক্তা অধিকারের তদারকি নিয়ে প্রশ্নবিদ্ধ

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :পঞ্চগড় জেলার সদর কামাত কাজলদিঘী ইউনিয়ন দলুয়া বোতলডাঙ্গা রোড মোঃ সাইদুল ইসলাম বাড়িতেই তৈরি হয়েছে অবৈধ কারখানা কারখানার নামকরণ করেছে জয়দেবপুরের বিখ্যাত স্পেশাল মধু আইসক্রিম অথচ কাগজপত্র দেখতে চাইলে আপনাদের কি আছে সব লেখেন কারন আমরা ঘাটে ঘাটে ম্যানেজ করেই চালাই।

    রমজানেও থেমে নেই কারখানায় কারখানার কার্যক্রম স্থানীয়দের মধ্যেও দেখা দিয়েছে নাম প্রকাশ্যে অনিচ্ছুক বলেন যে কোমলমতি শিশুরা এই আইসক্রিম খেয়ে অনেকেই পেটের পিরায় ভুগছে। সকলেই শুধু অভিযোগ চায় অভিযোগ ভোক্তা অধিদপ্তর পঞ্চগড় নিয়মিত পঞ্চগড় জেলায় অভিযান চালালেও ওই বারবার একই দোকানে যায় কয়েকজন ভুক্তভোগী দোকানদার জানান প্রতিটি অভিযানের সংবাদদাতা থাকেন সোলেমান আলী কে এই সোলেমান আলী।
    এসব বিষয় জানার জন্য পঞ্চগড় ভোক্তা অধিদপ্তর সহকারী পরিচালক পরেশ চন্দ্র এর মুঠোফোনে একাধিকবার ফোন করেও কোন লাভ হয়নি তিনি ফোন রিসিভ করেননি.. বিস্তারিত আসছে পরবর্তীতে?

  • কালকিনিতে কমান্ডার হিসেবে মনোনয়নপত্র ক্রয় করলেন আব্দুল মালেক

    কালকিনিতে কমান্ডার হিসেবে মনোনয়নপত্র ক্রয় করলেন আব্দুল মালেক

    রতন দে, কালকিনি প্রতিনিধিঃ
    আসন্ন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিল নির্বাচন উপলক্ষে মাদারীপুরের কালকিনি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করলেন সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক। বুধবার (৫ এপ্রিল) সকালে তার সমর্থকদের সঙ্গে নিয়ে উৎসব মূখর পরিবেশের মধ্যেদিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও রিটানিং অফিসার পিংকি সাহার অফিস কার্যালয় থেকে তিনি এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।

    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও রিটানিং অফিসার পিংকি সাহা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, বীর মুক্তিযোদ্ধা মো. মজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ, বীর মুক্তিযোদ্ধা এসকান্দার আলী, বীর মুক্তিযোদ্ধা আলমগীর হাওলাদার ও আব্দুল হান্নান। উল্লেখ্য, এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২৮৯জন। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২০ মে।