Author: desk

  • নলছিটিতে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

    নলছিটিতে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

    ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে তরিকুল ইসলাম সুমন (৪২)নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

    বুধবার রাত ১০ টার দিকে শহরের হাইস্কুল রোডে এ ঘটনা ঘটে। নিহত তরিকুল ইসলাম সুমন শীতলপাড়া এলাকার মৃত আমজেদ হোসেনের ছেলে। সে যুবলীগের রাজনৈতিক কর্মী হিসেবে পরিচিত।

    রাত ১০ টার দিকে হাইস্কুল রোডে তাকে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত সুমন ঘটনাস্থলের পাশে একটি চায়ের দোকানে দাড়িয়ে ছিলেন এসময় কয়েকজন লোক ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপাতে শুরু করে। সুৃমন দৌড়ে পাশ্ববর্তী একটি তেলের দোকানে আশ্রয় নিলে। সেখানে বসে তাকে কুপিয়ে আহত করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয় ।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করে।

    নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, পূর্ব শত্রুতার জেরে সুমনকে হত্যা করা হতে পারে। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ ।ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার আফজুরুল হক টুটুল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)মো. মহিতুল ইসলাম।

  • তেঁতুলিয়ায় পাথর-বালু উত্তোলণের দায়ে তিন ব্যক্তির কারাদন্ড

    তেঁতুলিয়ায় পাথর-বালু উত্তোলণের দায়ে তিন ব্যক্তির কারাদন্ড

    মুহম্মদ তরিকুল ইসলাম,তেতুলিয়া প্রতিনিধিঃ তেঁতুলিয়ায় হাইওয়ে সড়কের সেতু সংলগ্ন স্থানে বালু ও মাটি কেটে পাথর-বালু উত্তোলণের দায়ে তিন জনকে তিন দিনের কারাদন্ড প্রদান হয়েছে।

    বুধবার (৫ এপ্রিল) সকালে তেঁতুলিয়া-পঞ্চগড় জাতীয় মহাসড়কের ডাহুক সেতু সংলগ্ন এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনাকালে এই কারাদন্ড প্রদান করা হয়।

    জানা যায়, তেঁতুলিয়া-প গড় জাতীয় মহাসড়কের ডাহুক সেতু সংলগ্ন এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনাকালে ডাহুক নদী হতে বালু ও মাটি কেটে পাথর-বালু উত্তোলণ করাকালীন সময়ে মশিউর, মেহেদি হাসান ও সফিকুল নামের তিন ব্যক্তিকে ঘটনাস্থলে আটক করা হয়। আটককৃত তিন জনকে তাৎক্ষনিক বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ মোতাবেক ৩দিনের কারাদন্ড প্রদান করা হয়।
    দন্ডপ্রাপ্তরা হলেন, বুড়াবুড়ি ইউনিয়নের ডাহুকগুচ্ছগ্রামের মাহবুর রহমানের ছেলে মশিউর(২৭), শালবাহান ইউনিয়নের পেদিয়াগছ গ্রামের আব্দুল জব্বারের ছেলে মেহেদি হাসান(২০) এবং মাঝিপাড়া গ্রামের কুদ্দুসের ছেলে সফিকুল(৩৫)।
    এছাড়াও ঘটনাস্থল হতে জব্দকৃত ২০সিএফটি পাথর প্রকাশ্য নিলামে বিক্রয় পূর্বক নিলামলদ্ধ অর্থ সরকারি কোষাগারে জমা করা হয়।

    উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা এ দন্ডাদেশ প্রদান করেন।

    এ সময় তেঁতুলিয়া মডেল থানার উপপরিদর্শক (এস.আই) আব্দুল মালেক মিয়াসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

    এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা জানিয়েছেন।

    মুুহম্মদ তরিকুল ইসলাম।।

  • নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতির ইন্তেকাল

    নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতির ইন্তেকাল

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
    নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি ও নড়াইল বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক নাইমুর
    রহমান ফিরোজ (৬৬) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হৃদরোগে বুধবার (৫ এপ্রিল) ভোরে খুলনার একটি হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও মেয়েসহ আত্মীয়-স্বজন রেখে গেছেন। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, তার পরিবার জানান, সাংবাদিক ফিরোজ গত মঙ্গলবার (৪ এপ্রিল) ভোরে নড়াইল শহরের কুড়িগ্রামস্থ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হন। তাকে প্রথমে নড়াইল সদর হাসপাতালে নেয়া হয়। উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেয়া হলে সেখানে তার
    মৃত্যু হয়। বুধবার জোহরের নামাজ বাদ জানাজা শেষে তাকে নড়াইল আলাদাতপুরস্থ
    পৌর কবরস্থানে দাফন করা হবে। এছাড়া নড়াইল প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে
    শেষ শ্রদ্ধা জানানো হবে। এদিকে, সাংবাদিক ফিরোজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নড়াইল জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, সাবেক সভাপতি দৈনিক ওশান পত্রিকার সম্পাদক অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, সাধারণ সম্পাদক শামীমূল ইসলাম টুলু, সাবেক সহ-সভাপতি সুলতান মাহমুদসহ
    সদস্যবৃন্দ।

  • পুলিশ লাইন্স পঞ্চগড়ে “অগ্নি নির্বাপণ মহড়া-২০২৩”

    পুলিশ লাইন্স পঞ্চগড়ে “অগ্নি নির্বাপণ মহড়া-২০২৩”

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় ঃ
    পঞ্চগড়ে “অগ্নি নির্বাপণ মহড়া-২০২৩” অনুষ্ঠিত ০৫ এপ্রিল ২০২৩ খ্রিঃ পঞ্চগড় পুলিশ লাইন্স মাঠে অগ্নি নির্বাপণ সম্পর্কে সচেতনতামূলক আলোচনা সভা ও অগ্নি নির্বাপণ মহড়া-২০২৩ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত থেকে মহড়া পর্যবেক্ষণ করেন পুলিশ সুপার, পঞ্চগড় এস, এম, সিরাজুল হুদা পিপিএম ম উক্ত অগ্নি নির্বাপণ মহড়ায় পুলিশ সদস্যদেরকে অগ্নি নির্বাপণের বিভিন্ন কৌশল সম্পর্কে ধারণা দেন তুষার কান্তি রায় স্টেশন অফিসার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পঞ্চগড়।

    পঞ্চগড় পুলিশ লাইন্স মাঠে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণ করার বিভিন্ন কৌশল উপস্থিত পুলিশ সদস্যদেরকে দেখান এবং পরবর্তীতে পুলিশ সদস্যরা তা অনুশীলন করেন।

    উক্ত মহড়ায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, (প্রশাসন ও অর্থ) এস. এম. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ রাকিবুল ইসলাম সহ জেলা পুলিশ পঞ্চগড়ের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ।

  • নড়াইলে পুলিশের অভিযানে ৩১০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

    নড়াইলে পুলিশের অভিযানে ৩১০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইলে পুলিশের অভিযানে ৩১০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। দীর্ঘদিনের পলাতক ও মাদক মামলায় ৩ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত মাদক ব্যবসায়ী হাসান শেখ (৩২) কে গ্রেপ্তার করেছে নড়াইলের লোহাগড়া থানা পুলিশ। পূর্বেও পুলিশ তাকে কয়েকবার গ্রেপ্তার করেছে, থানায় তার নামে একাধিক মামলা রয়েছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে ৪ এপ্রিল রাতে নড়াইলের লোহাগড়া উপজেলার কুচিয়াবাড়ীয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। এ সময় তার নিকট থেকে ৩১০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের ৩৫০০ টাকা জব্দ করা হয়। সে অত্র গ্রামের রুস্তম শেখের ছেলে। তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার পুলিশ সুপার নির্দেশনায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

  • পানির নিচে রাঙ্গাবালীর নিম্নাঞ্চলের রবিশস্য. হতাশায় কৃষক

    পানির নিচে রাঙ্গাবালীর নিম্নাঞ্চলের রবিশস্য. হতাশায় কৃষক

    রফিকুল ইসলাম, রাঙ্গাবালী (পটুয়াখালী)
    অসময়ের বৃষ্টির পানিতে তলিয়ে গেছে পটুয়াখালীর নিম্নাঞ্চলের রবিশস্য ক্ষেত। এদিকে পানি অপসারণ করতে না করতেই আকাশে রোদ উঠছে। তাই পানি গরম হয়ে মরে যাচ্ছে গাছ। এতে দিশেহারা কৃষক।

    সরজমিনে দেখাগেছে, ক্ষেতের মধ্যে থৈথৈ পানি। কষ্টের ফসল ডুবে আছে বৃষ্টির পানিতে। তাই কৃষক মনির মৃধার মাথায় হাত! এবছর সে চার একর জমিতে প্রায় তিন লাখ টাকা ব্যয় করে মুগডাল, মরিচ এবং তরমুজ আবাদ করেন। এর অধিকাংশই এখন ক্ষতির মুখে। তাই চরম দুশ্চিন্তায় সে।
    শুধু এই কৃষকের জমি নষ্ট হয়েছে এমন নয়। গত কয়েক দিনের বৃষ্টিতে তলিয়ে যায় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বাহেরচর, চর মোন্তাজ ও চালিতাবুনিয়ার নিম্নাঞ্চলের ফসলি ক্ষেত। পানি জমে নষ্ট হচ্ছে মুগডাল, ফেলন ডাল, তরমুজ, মরিচ, আলু, বাদাম ও সূর্যমূখী সহ অন্যান্য রবিশস্য। এমন অবস্থায় দিশেহারা কৃষকরা।

    এখনো অনেক ফসলই পাকেনি। তাই ক্ষেত থেকে তুলে ঘরে নিতেও পারছেন না। এদিকে পানি নিষ্কাশন করতে না করতেই আকাশে রোদ উঠেছে। রোদের তাপে মরে যাচ্ছে ফসল।

    জেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানাগেছে, পটুয়াখালীর রাঙ্গাবালীতে এবার এক লাখ ৬৪ হাজার ৯৬ হেক্টর জমিতে রবিশস্য আবাদ হয়। এরমধ্যে বৃষ্টির পানিতে ক্ষতিগ্রস্ত হয় প্রায় ২০ হাজার হেক্টর জমির ফসল।

    রাঙ্গাবালী উপজেলার বাহেরচর গ্রামের কৃষক স্বপন ডাক্তার জানান, অন্যের জমি বর্গা নিয়ে মুগডাল এবং মরিচ চাষ করেছি। ধারদেনা করে ৫০ থেকে ৬০ হাজার টাকা খরচ করছি। চিন্তা করছিলাম এবার ভালো ফলন হবে। দুই থেকে আড়াই লাখ টাকা বিক্রি হবে। তা দিয়ে পুরো বছরের সংসারের খরচ এবং ছেলেমেয়েদের পড়াশোনার খরচ চলে যাবে। কিন্তু অসময়ের বৃষ্টির পানিতে ক্ষেত তলিয়ে গেছে। সব ফসলই এখন পচনের মুখে পরেছে। যদি এগুলো পাকা থাকতো তাহলে তুলে আনতে পারতাম। কিন্তু কাচাঁ জিনিস তুলে এনেওবা কি লাভ! তাই ক্ষেতের মধ্যেই নষ্ট হচ্ছে। আমাদের এখন আর কোন উপায়ন্ত নেই। কি খাব? কি নিয়ে সংসার চালাবো?

    রাঙ্গাবালী উপজেলা কৃষি কর্মকর্তা মো.ইকবাল মাহমুদ জানান, জলাবদ্ধ জমি থেকে পানি নিষ্কাশনের জন্য কৃষকদের পরামর্শ দিয়ে সহযোগীতা করা হচ্ছে। এছাড়াও ক্ষতিগ্রস্থদের তালিকা করে ব্যবস্থা নেয়া হবে।

    রফিকুল ইসলাম ,
    রাঙ্গাবালী পটুয়াখালী।

  • বানারীপাড়ায় স্বাস্থ্য সুরক্ষা  বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বানারীপাড়ায় স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    এস মিজানুল ইসলাম, বিশেষ সংবাদদাতা: বুধবার ৫ এপ্রিল সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি (এসএসকে) এর বাস্তবায়ন এবং সফল সম্প্রসারণের লক্ষে উপজেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও অন্যান্য অংশীজনদের সাথে মতবিনিময় ও পরামর্শমূলক কর্মশালায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন(ভার্সুয়াল্লী) স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক ডক্টর মোঃ ইনামুল হক। সভাপতিত্ব করেন উপজেলা জেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বী। অনুষ্ঠানে প্রকল্পের বিষয়ে আলোচনা করেন স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের (গবেষক) পরিচালক ডক্টর মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কনসালন্টে ডাক্তার ইসরাত শারমিন, পৌরমেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হুদা, ওসি (তদন্ত) মোঃ মমিন উদ্দিন প্রমূখ।

  • পাইকগাছার পল্লীতে সুপেয় পানির তীব্র সংকট

    পাইকগাছার পল্লীতে সুপেয় পানির তীব্র সংকট

    ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা।।
    পাইকগাছার গড়ইখালী ইউনিয়নে সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। সংকট নিরসনে সরকারি এবং বেসরকারিভাবে নানা উদ্যোগ নিলেও এখনো ইউনিয়নের বেশীরভাগ মানুষ সুপেয় পানির সুবিধা থেকে বি ত রয়েছে। বি ত পরিবারের নারীদের প্রতিদিন পানির জন্য সংগ্রাম করতে হয়। কোথাও কোথাও সপ্তাহে ১ দিন মেলে সুপেয় পানি।
    উল্লেখ্য, উপজেলার প্রতিটি এলাকায় রয়েছে সুপেয় পানির সংকট। তবে সুন্দরবনের কোল ঘেষে শিবসা ও মিনহাজ অববাহিকায় অবস্থিত উপজেলার গড়ইখালী ইউনিয়ন। এই ইউনিয়নে চারিপাশে পানির ছড়া-ছড়ি থাকলেও সুপেয় পানির বড়ই অভাব। ইউনিয়নের নদ-নদীর পানি যেমন লবণ, ভূগর্বস্থ পানিও তেমনি লবণ ও আয়রণ যুক্ত। ফলে এলাকার মানুষের খাওয়ার পানির অন্যতম উৎস হচ্ছে পুকুর ও বৃষ্টির পানি সংরক্ষণ।
    ইতোমধ্যে সরকারি এবং বেসরকারিভাবে ট্যাংকি বিতরণ সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ এবং বাস্তবায়ন করা হয়েছে। কিন্তু চাহিদার তুলনায় তা যথেষ্ঠ না হওয়ায় এখনো বেশীরভাগ মানুষ সুপেয় পানির সুবিধা থেকে বি ত রয়েছে। কোথাও কোথাও কয়েক কিলোমিটার পায়ে হেটে গিয়ে পানি সংগ্রহ করতে হয়। কোথাও আবার নছিমন-করিমন ও ইঞ্জিন ভ্যানের মাধ্যমে পানি সংগ্রহ করা হয়। ইউনিয়ন পরিষদের পাশেই ফকির আলমশাহ নামে একটি পুকুর রয়েছে।
    বেসরকারি একটি সংস্থা পুকুরের পানি ফিল্টার করে পাইপের মাধ্যমে গড়ইখালী ও আশপাশ এলাকায় সরবরাহ করে থাকে। এলাকার বিভিন্ন স্থানে ১২টি পয়েন্ট স্থাপন করা হয়েছে। এসব এক একটি পয়েন্টে সপ্তাহে একদিন পানি দেওয়া হয়। যেদিন পানি দেওয়া হয় সেদিন পানি নেওয়ার জন্য অনেকটাই যুদ্ধ করতে হয় এলাকার নারীদের।
    গৃহবধু রহিমা বেগম জানান, একদিন পানি নিয়ে ১ সপ্তাহ চলে না। অন্যান্য উৎসের মাধ্যমে বাকি ৬ দিনের পানি সংগ্রহ করতে হয়। এছাড়া পানি নিতে গিয়েও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়। ইউপি চেয়ারম্যান জিএম আব্দুস সালাম কেরু জানান, সরকারি এবং বেসরকারিভাবে অনেকগুলো উদ্যোগ নেওয়া হয়েছে। যার মধ্যে পানির ট্যাংক বিতরণ ও বিভিন্ন স্থানে পানির পয়েন্ট স্থাপন করা হয়েছে। কিন্তু ইউনিয়নটি লবণাক্ত এলাকায় হওয়ায় এখানো ইউনিয়নের বেশীরভাগ মানুষকে সুপেয় পানির সুবিধার আওতায় আনা সম্ভব হয়নি। তবে ইউনিয়ন পরিষদ থেকে সবধরণের চেষ্টা অব্যাহত রয়েছে।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।।

  • সুজানগরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    সুজানগরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    এম এ আলিম রিপনঃ পাবনার সুজানগর উপজেলার পদ্মা নদী থেকে অজ্ঞাত পরিচয় পুরুষ এক ব্যক্তির(৪৬) মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার(০৫ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার সাতবাড়ীয়া ইউনিয়নের পদ্মা নদীর নৌ-ঘাটের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এদিন রাতে পদ্মা নদীতে ভাসমান একটি মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয় জেলেরা। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে সুজানগর থানার ওসি আব্দুল হান্নান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পদ্মা নদীর পানিতে ভাসমান অবস্থায় পুরুষ এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের পরিচয় উদঘাটনের চেষ্টা করছে পুলিশ। প্রাথমিকভাবে ওই ব্যক্তির শরীরে কোন ধরণের আঘাতের ক্ষত দেখা যায়নি। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান ।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

  • ঝালকাঠির নলছিটিতে সাবেক কাউন্সিলরের ভাইকে কুপিয়ে হত্যা

    ঝালকাঠির নলছিটিতে সাবেক কাউন্সিলরের ভাইকে কুপিয়ে হত্যা

    ইমান বিমান,
    ঝালকাঠি প্রতিনিধি :

    ঝালকাঠি জেলার নলছিটিতে সাবেক মহিলা কাউন্সিলর শিউলি আক্তারের ভাই মোঃ তরিকুল ইসলাম সুমন ওরফে কানপচাঁ সুমনকে দূবৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। ৫ এপ্রিল দিবাগত রাত আনুমানিক ১০টার সময় নলছিটি হাসপাতাল সড়কের মাথায় একটি দোকানের সামনে কুপিয়ে মারাত্ম জখম করে।

    পরে আহত অবস্থায় স্থানীয়রা সুমনকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। তরিকুল ইসলাম সুমন পৌর এলাকার শীতলপাড়া গ্রামের বাসিন্দা আমজেদ হোসেনর ছেলে ও সাবেক মহিলা কাউন্সিলর শিউলি আক্তারের ভাই।