Author: desk

  • রামপালে জমি জাল দলিল করায় সাব-রেজিস্টারসহ ৭ জনের নামে মামলা

    রামপালে জমি জাল দলিল করায় সাব-রেজিস্টারসহ ৭ জনের নামে মামলা

    এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি|| বাগেরহাটের রামপালে মৃত্যু শয্যায় থাকা বৃদ্ধের ৬০ শতাংশ জমি জাল জালিয়াতির মাধ্যমে লিখে নেওয়ায় সাব রেজিষ্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। বাগেরহাটের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে গত ২৭ এপ্রিল বেলা ১১ টায় মামলাটি করেন, ভুক্তভোগী বৃদ্ধ রণজিৎ কুমার পালের একমাত্র পুত্র বিশ্বজিৎ কুমার পাল। পিটিশন মামলা নং ২৫/২০২৩। বিজ্ঞ আদালত মামলাটি তদন্তের জন্য বাগেরহাটের পিবিআই কে নির্দেশ দিয়েছেন।

    মামলার আসামিরা হলেন, রামপাল উপজেলা সাব-রেজিস্টার নাহিদ জাহান মুনা, উপজেলার গিলাতলা গ্রামের দীনেশ পালের পুত্র ও ইউপি সচিব রতন কুমার পাল, তার পিতা (দলিল গ্রহিতা) দীনেশ চন্দ্র পাল, দলিল লেখক ওড়াবনিয়া গ্রামের সবুজ কুমার মন্ডল, সৈয়দ গালিব জামান (ইশাদী), রতিন কুমার পাল, সনাক্তকারী রীতা রানী পাল।

    এজাহারে তিনি উল্লেখ করেন, গত ইং ০৭-০২-২০২৩ তারিখ রামপাল সাব রেজিস্ট্রার অফিসে বসে ষড়যন্ত্র ও যোগসাজশের মাধ্যমে দলিল গ্রহীতা দীনেশ পালের পুত্র রতন পাল দলিল লেখক সবুজ মন্ডলের মাধ্যমে একটি জাল জালিয়াতি করে দলিলটি করান। অত্যন্ত গোপনীয়তা বজায় রেখে দলিলটি রেজিষ্ট্রি করা হলেও বিষয়টি প্রকাশ হয়ে যায়।

    এ বিষয়ে অনুসন্ধান করতে দলিল দাতা রণজিৎ কুমার পালের বাড়িতে গিয়ে দেখা যায় তিনি বার্ধক্য জনিত কারণে গুরুতর অসুস্থ অবস্থায় শয্যাশায়ী। কথা হয় তার পুত্র বিশ্বজিৎ পালের সাথে। তিনি বলেন আমার বাবার জমি ইউপি সচিব রতন কুমার পাল ও আমার সৎ মা রীতা রানী পাল সাব-রেজিস্টারের সাথে যোগসাজশে ভূয়া দলিল দাতা সাজিয়ে ৮৮ নং গিলাতলা মৌজার এসএ ৬৪০ খতিয়ানের ১৮৪৭ দাগের ০.৯৫ একরের মধ্যে ০.৬০ একর জমি জাল জালিয়াতি করে লিখে নেন। যার দলিল নং ৩৪৪/২০২৩। তিনি মামলায় উল্লেখ করেন, তার পিতা রণজিৎ কুমার দীর্ঘ দিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী অবস্থায় রয়েছেন। তার স্মৃতি শক্তি ও লোপ পেয়েছে। অথচ তার স্থলে অন্য ব্যক্তির ছবি ও ভূয়া আইডি কার্ড ব্যবহার করে মূল্যবান জমিটি রেজিষ্ট্রি করা হয়েছে।
    তার গ্রামে গিয়ে কথা হয়, মনোরঞ্জন পাল, তুষার কান্তি পাল ও সুদর্শন বিশ্বাসের সাথে। তারা বলেন, রণজিৎ বাবু ৭/৮ মাস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তার অবস্থা খারাপ। তাকে বাইরে নেওয়ার মত বা তার বের হওয়ার মত অবস্থায় নেই।

    অভিযুক্ত ইউপি সচিব রতন পালের কাছে জানতে চাইলে তিনি জানান, সবুজ মহরীর সাথে ২ লক্ষ টাকার চুক্তি করে ১ লক্ষ ৭০ হাজার টাকার বিনিময়ে দলিল করিয়েছি। সবুজ মন্ডল সব কিছু করেছে বলে স্বীকার করেন।

    অন্যতম কুশীলব সবুজ মন্ডলকে সোমবার দুপুর ১ টায় সাবরেজিস্টারের মুখোমুখি করানো হলে থলের বিড়াল বেরিয়ে আসে। কথিত দাতা সাজিয়ে ভুয়া আইডি কার্ড ও ভূয়া ছবি ব্যবহার করে দলিল করিয়েছেন বলে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। সবুজ মন্ডল আরও জল জালিয়াতির মাধ্যমে দলিল করে বিপুল বিত্তের মালিক হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

    অনুসন্ধানে দেখা যায়, ইউপি সচিব রতন পাল মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের বিদ্যারবাহন গ্রামের মৃত যতীন্দ্র নাথ মন্ডলের পুত্র জগদীশ মন্ডলকে দাতা বানিয়ে ও ভূয়া আইডি কার্ড দিয়ে জমি দলিল করেন। সাংবাদিকরা জগদীশ মন্ডলের বাড়িতে গেলে সে কৌশলে পালিয়ে যায়। কথা হয় জগদীশ মন্ডলের সহচর এনপিএস নিউজের খুলনা বিভাগীয় চীফ জুয়েল খান জগদীশ পিএনএসের সদস্য বলে স্বীকার করেন। তিনি জানান, জগদীশ এমন একটি ঘটনা ঘটিয়েছে বলে শুনেছি।

    জমি জাল জালিয়াতি করে দলিল সম্পাদন ও বাগেরহাটের বিজ্ঞ আদালতে মামলা দায়েরের বিষয়টি নিয়ে সাংবাদিকদের সাথে কথা হয় রামপাল উপজেলা সাবরেজিষ্টার নাহিদ জাহান মুনা’র সাথে। তার অফিসে বসে ৩৪৪/২৩ নং দলিলটি দেখতে চাইলে তিনি দলিলটি এনে দেখতে পান, দলিল দাতা ও তার আইডি কার্ড জাল করা হয়েছে। উপস্থিত মহরার সমিতির নেতৃবৃন্দরা ও বিষয়টির সত্যতা পান। এ পর্যায়ে সবুজ জাল জালিয়াতির বিষয়টি স্বীকার করেন।

    রামপাল উপজেলা সাবরেজিষ্টার নাহিদ জাহান মুনা বলেন, সরল বিশ্বাসে আমি জমির দলিল রেজিষ্ট্রি করেছি। আমাকে মিস গাইড করে ভূয়া দাতা ও ভূয়া ছবি ব্যবহার করা হয়েছে। আমি অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করবো।#

  • চতুর্দেশীয় বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আবারও শুরু হচ্ছে ভিসা

    চতুর্দেশীয় বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আবারও শুরু হচ্ছে ভিসা

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় ;
    পঞ্চগড়ের বাংলাবান্ধা ইমিগ্রেশন দিয়ে ভিসা দেওয়া বন্ধ রেখেছিল ভারত। তবে শিগগিরই আনুষ্ঠানিকভাবে ভিসা দেওয়ার আশ্বাস দিয়েছেন বাংলাদেশের রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার। পঞ্চগড় বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শন করে আমদানিকারক, বন্দর কর্তৃপক্ষ ও চেম্বারের পরিচালকের সঙ্গে মতবিনিময়কালে এই আশ্বাস দেন তিনি।

    তিনি বলেন, এত দিন সীমিত পরিমাণে ভিসা ইস্যু করেছি। এখন বাংলাবান্ধা ইমিগ্রেশন দিয়ে শিগগিরই সবার জন্য ভিসা ইস্যু উন্মুক্ত করা হবে। এ সময় তিনি আনুষ্ঠানিকভাবে ভিসা চালুর দিনক্ষণ নির্ধারণ করতে সংশ্লিষ্টদের অনুরোধ জানান।

    ২০২০ সালের ১৩ মার্চ থেকে বাংলাবান্ধা ইমিগ্রেশন দিয়ে মানুষের যাতায়াতে বিধিনিষেধ আরোপ করা হয়। ২০২২ সালের ৭ এপ্রিল বিধিনিষেধ তুলে নেওয়া হলেও ভারত সরকার বাংলাবান্ধা ইমিগ্রেশন দিয়ে ভিসা ইস্যু করা বন্ধ রাখে।

    বাংলাবান্ধা আমদানি রপ্তানি গ্রুপের সভাপতি আব্দুল লতিফ তারিন বলেন, ভারতের সহকারী হাই কমিশনারকে আমরা বাংলাবান্ধা ইমিগ্রেশন দিয়ে ভিসা ইস্যু করার অনুরোধ করেছি। তিনি আমাদের একটি দিন ঠিক করে তাকে জানাতে বলেছেন। আমরা আনুষ্ঠানিকভাবে ভিসা চালুর বিষয়ে সম্ভাব্য দিন ঠিক করেছি। আমাদের দীর্ঘদিনের দাবি এবার পূরণ হতে চলেছে।

    এর আগে সকালে ঠাকুরগাঁও পুরনো বাসস্ট্যান্ড এলাকায় ভারতীয় ভিসা আবেদন সেন্টার পরিদর্শন করেন মনোজ কুমার। সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলেন। ভারতে ভ্রমণের জন্য ভিসা আবেদনকারীরা যেন কোনো প্রকার হয়রানির শিকার না হয় এ বিষয়ে তিনি সংশ্লিষ্টদের সতর্ক করেন। মনোজ কুমার আরও বলেন, আবেদনকারীদের কাছে নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত টাকা না নেওয়ার সতর্ক বার্তা দেন।

  • গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধা আক্কাস খানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

    গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধা আক্কাস খানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

    বি এম মনির হোসেনঃ-

    বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের বাঙ্গিলা গ্রামের বাসিন্দা ভারতীয় যুদ্ধ প্রশিক্ষণ প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং গ্রাম পুলিশ মোঃ আক্কাস খানের (৭৫) দাফন সম্পন্ন হয়েছে।তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। বৃহস্পতিবার আনুমানিক সকাল ৯ ঘটিকার সময় তিনি ইন্তেকাল করেন ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।বৃহস্পতিবার বাদ যোহর তার নিজ বাড়ির উঠানে জানাজার নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় নিজ গ্রাম বাঙ্গিলায় পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়েছে।তাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদানকালে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আশীষ কুমার, এস আই মোঃ নাসির উদ্দিন, মুক্তিযোদ্ধাদের মধ্যে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সরদার আঃ হালিম, বীর মুক্তিযোদ্ধা আঃ মান্নান সরদার,বীর মুক্তিযোদ্ধা আঃ মজিদ সরদার, বীর মুক্তিযোদ্ধা আঃ মতলবে খাঁনসহ আরো অনেকে এসময় অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ২নং বার্থী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বর্তমান মেম্বর মোঃ নান্টু সরদার ও সাবেক মেম্বর লাভলু খান,উপজেলা ছাত্রলীগে নেতা ইয়াজুল হাওলাদার, বার্থী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম শিকদার(হৃদয়) প্রমুখ।

  • শাজাহানপুরে উপজেলা চেয়ারম্যানের ঈদ উপহার পেলেন  ৩ হাজার মানুষ

    শাজাহানপুরে উপজেলা চেয়ারম্যানের ঈদ উপহার পেলেন ৩ হাজার মানুষ

    মিজানুর রহমান মিলন,
    শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে এবার ঈদে বগুড়ার শাজাহানপুরে ৩ হাজার অসহায় ও দুস্থ মানুষের মাঝে উপহার হিসেবে শাড়ি-লুঙ্গি বিতরণ করেছেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।

    বুধবার (৫ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বরে নিজস্ব অর্থায়নে মাঝিড়া ইউনিয়নের দুঃস্থদের হাতে উপহার সামগ্রি তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। এ সময় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহিদুল হক আরজু,উপজেলা ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহমদ,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাদশা আলমগীর, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আসাদুজ্জামান লিটন, খোট্টাপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল ফারুক,চোপিনগর ইউপি চেয়ারম্যান মাহফুজার রহমান বাবলুসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    পরে উপজেলার চোপিনগর ও খোট্টাপাড়া ইউনিয়নে ঈদ উপহার সামগ্রি বিতরণ করা হয়।

  • সুনামগঞ্জ পৌর শহরে ঝগড়া থামাতে গিয়ে ১জন খুন ৩ জন আটক

    সুনামগঞ্জ পৌর শহরে ঝগড়া থামাতে গিয়ে ১জন খুন ৩ জন আটক

    সুনামগঞ্জ প্রতিনিধিঃ
    সুনামগঞ্জ পৌর শহরের নবীনগর এলাকায় ২পক্ষের ঝগড়া থামাতে গিয়ে ৩য় পক্ষ এক ব্যাবসায়ী খুন হয়েছেন। মৃত ব্যক্তির নাম ফারুক মিয়া(৩২)সে নবীনগর পয়েন্টের মুদির দোকানদার। ঘটনাটি ঘটেছে ৬ই এপ্রিল বৃহস্প্রতিবার দুপুরে। এঘটনায় ৩জনকে আটক করেছে সদর থানা পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,
    সুনামগঞ্জ সদর মডেল থানাধীন নবীনগর পয়েন্টে জনৈক কাজল মিয়ার ওয়ার্কশপের সামনে সরকারি পাকা রাস্তার উপর এবং নবীনগর পয়েন্টের জামে মসজিদের সামনে রাস্তার উপরে।
    অদ্য ০৬/০৪/২০২৩ইং তারিখ সকাল অনুমান ১১.৪৫ ঘটিকার সময় সদর থানাধীন মাইজবাড়ী গ্রামের বাসিন্দা রুমান (২৪), পিতা ফজর আলী, এর টমটম গাড়ি ও বিবাদী নাজমুল (১৯) বনানী পাড়া এর টমটমের গাড়ির সাথে নবীনগর পয়েন্টে কাজল মিয়ার ওয়ার্কশপ দোকানের সামনে রাস্তার উপরে সংঘর্ষ হয়। এনিয়ে দুই ড্রাইভারের কথা কাটাকাটির একপর্যায়ে মারামারি শুরুহয়। এসময় স্থানীয় লোকজন উক্ত ঘটনা দেখে দুই ড্রাইভারের মধ্যপ মিল মিশ করে বিদায় করে দেয়। পরে নাজমুল তাহার টমটম গাড়ি নিয়ে নিজ এলাকা বনানী পাড়ায় গিয়ে অজ্ঞাতনামা ( ১০-১২) জন সহযোগী নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র সজ্জতি হইয়া নবীনগর পয়েন্টে এসে টমটম গাড়ির ড্রাইভার রুমন মিয়াকে নবীনগর পয়েন্ট জামে মসজিদের সামনে রাস্তার উপরে পেয়ে অতর্কিতভাবে হামলা করে। এসময় রুমন মিয়ার বুকের বাম পাশে ছুরি দিয়ে আঘাত করে কাঁটা রক্তাক্ত জখম করে।ঐ সময় নবীনগর পয়েন্টের দোকানদার ফারুক মিয়া (৩২) পিতা ওয়ারিস আলী থানা সুনামগঞ্জ সদর উক্ত ঘটনা দেখে রুমন মিয়াকে বিবাদীদের হাত থেকে রক্ষা করতে গেলে বিবাদী নাজমুল মিয়া সহ অজ্ঞাতনামা (১০-১২) জন তার উপর অতর্কিতভাবে হামলা করে। হামলা করার একপর্যায়ে হামলাকারীরা দাড়ালো অস্ত্র ছুরি দিয়ে তাহার পিঠের মাঝখানের ডানপাশে দুইটি আঘাত করে কাটা রক্তাক্ত গুরুতর জখম করে । এসময় স্থানীয় লোকজন দেখে সঙ্গবদ্ধ হয়ে বিবাদীগণদেরকে ধাওয়া দিলে তারা ঘটনার স্থল থেকে পালিয়ে যায়। আঘাতপ্রাপ্ত ফারুক ও রোমনকে উদ্ধার করে স্থানীয় লোকজন সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যায়। জরুরী বিভাগে নেওয়ার পরে কর্তব্যরত চিকিৎসক ফারুক মিয়াকে মৃত ঘোষণা করেন এবং রোমান মিয়াকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। আহত-রুমন মিয়া (২৪) পিতা ফজর আলী, বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এবং

    নিহত-ফারুক মিয়া (৩২)
    পিতা ওয়ারিশ আলী, সাং মাইজবাড়ি আল-হেরা থানা সুনামগঞ্জ সদর এর মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
    উক্ত ঘটনার সংবাদ পেয়ে সদর থানার অফিসার ফোর্স ঘটনাস্হলে পৌঁছে গ্রেফতার অভিযান অব্যাহত রেখে আইনানুগ ব্যবস্থা নিচ্ছেন এবং সাথে সাথে ৩ জনকে আটক করা হয়েছে।
    এব্যাপারে সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ঘটনার সঙ্গে জড়িত সন্দেহ তিন জনকে আটক করা হয়েছে বাকিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এবং মৃত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

  • পটিয়ায় নজির ফাউন্ডেশনের উদ্যোগে ২০০ পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ

    পটিয়ায় নজির ফাউন্ডেশনের উদ্যোগে ২০০ পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ

    মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টারঃ
    মানবিক সংগঠন পটিয়া নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সাবেক ছাত্রনেতা ডক্টর জুলকারনাইন চৌধুরী জীবনের পক্ষে অসহায় ২০০ পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ৬ এপ্রিল (বৃহস্পতিবার) বিকেলে পটিয়া উপজেলার কমলমুন্সির হাটস্থ একটি কমিউনিটি সেন্টারে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা ও পটিয়া উপজেলা আওয়ামীলীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী মোহাম্মদ মোরশেদ। এতে বক্তব্য রাখেন- পটিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজেদা বেগম, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের কৃষি বিষয়ক সম্পাদক আবদুল কাদের, ফাউন্ডেশনের অর্থ সচিব নজরুল ইসলাম, যুবলীগ নেতা মোহাম্মদ ফারুক, ছাত্রলীগ নেতা মোহাম্মদ মারুফ প্রমুখ। পটিয়া উপজেলার কচুয়াই ও পাশর্^বর্তী খরনা ইউনিয়নের অসহায় ২০০ পরিবারের মাঝে চলমান কর্মসূচির অংশগ্রহণ হিসেবে এ ইফতার সামগ্রী দেওয়া হয়।

  • “আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ গৌরনদীরতে ইফতার সামগ্রী বিতরণ করেন”

    “আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ গৌরনদীরতে ইফতার সামগ্রী বিতরণ করেন”

    বি এম মনির হোসেনঃ-

    পবিত্র মাহে রমজান উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনায় ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহর নিজ অর্থায়নে বরিশালেরর গৌরনদীর সাতটি ইউনিয়নে দের হাজার গরীব অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করার পরিকল্পনা গ্রহন করেছেন, তারই অংশ হিসাবে ৬ এপ্রিল বৃহস্পতিবার মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ্ (এম পি) নলচিড়া ইউনিয়নে এই ইফতার সামগ্রী বিতরণ করেন।এসময়ে গৌরনদী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পৌরমেয়র হারিছুর রহমান হারিছ সহ আওয়ামীলীগের অঙ্গসংগঠন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

  • নলছিটিতে শ্রমিকদলের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    নলছিটিতে শ্রমিকদলের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে আজ ৬ এপ্রিল বৃহস্পতিবার নলছিটি উপজেলা ও পৌর শ্রমিকদলের উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    এতে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমান। বক্তব্য রাখেন জেলা শ্রমিক দল সভাপতি টিপু সুলতান, সাধারণ সম্পাদক মামুন অর রশিদ, এসময় উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান খান হেলাল, সাধারণ সম্পাদক সেলিম গাজী,সাংগঠনিক সম্পাদক মাসুম শরিফ, পৌর বিএনপির সভাপতি মজিবুর রহমান,সিনিয়র সহ-সভাপতি সরোয়ার হোসেন তালুকদার,যুগ্মসাধারণ সম্পাদক লিটন খান,সাবেক উপজেলা ছাত্রদল সভাপতি আসলাম খান,নলছিটি উপজেলা যুবদল নেতা ও সাবেক কাউন্সিলর জিয়াউল কবির মিঠু, নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দল সদস্যসচিব সাইদুল কবির রানা, উপজেলা শ্রমিকদল সাধারণ সম্পাদক জাকির গাজী,পৌর শ্রমিক দল সভাপতি সেলিম হাওলাদার, উপজেলা ছাত্রদল আহবায়ক সাইদুর রহমান রনি,পৌর ছাত্রদল যুগ্ম আহবায়ক আদিফ হাসান প্রমুখ।

    দোয়া মোনাজাতে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দেশ ও জাতির কল্যান কামনা করে মহান আল্লাহতায়ালার দরবারে দোয়া করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মনির হোসেন।

  • সোনাইমুড়ীতে হত্যা মামলায়  যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী ঢাকা হতে গ্রেফতার

    সোনাইমুড়ীতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী ঢাকা হতে গ্রেফতার

    রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী)
    নোয়াখালীর পুলিশ সুপার মোঃ শহিদুল ইসলাম( পিপিএম) এর সার্বিক দিক নির্দেশনায়, সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউল হক এর তত্ত্বাবধানে এসআই মো: বাছিরউদ্দিন ও সঙ্গীয় ফোর্সসহ ০৬/০৪/২০২৩ খ্রিঃ তারিখ রাতে গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় আসামীকে সনাক্ত করতঃ ঢাকা মগবাজার এলাকা হতে জিআর-১১৩৩/০৯, দায়রা-৯৬/১১ এর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং ৫,০০০/-টাকা অর্থদন্ড অনাদায়ে অতিরিক্ত ০৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামী মোঃ ইউসুফ, পিতা-রফিক উল্যাহ,
    সাং-বারাহিনগর,থানা-সোনাইমুড়ী, জেলা-নোয়াখালীকে গ্রেফতার করা হয়। উক্ত আসামি দীর্ঘদিন যাবত গ্রেফতার এড়াতে বিভিন্ন ছদ্মবেশে আত্মগোপনে ছিলো। গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

  • গোপালগঞ্জে সড়ক দূর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

    গোপালগঞ্জে সড়ক দূর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে মোটর সাইকেল ও ইঞ্জিন চালিত ভ্যানগাড়ীর সংঘর্ষে আহত সানভির আলম (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

    বুধবার (০৫ এপ্রিল) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবক মারা যান। একই দিন সকালে গোপালগঞ্জ-পয়সারহাট সড়কের গোপালগঞ্জ সদর উপজেলার দত্তডাঙ্গায় এ দূর্ঘটনা ঘটনা ঘটে।

    গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল আহমেদ ঘটনার সতস্যা নিশ্চিত করেছে।

    নিহত সানভির আলম গোপালগঞ্জ সদর উপজেলার মানিকদাহ গ্রামের মঞ্জিল আলম শেখের ছেলে। সে মোবাইল ব্যাংকিং কোম্পানী নগদের ডিএসও পদে কর্মরত ছিলেন।

    এসআই রাসেল আহমেদ জানান, মোটর সাইকেলে করে নিজ বাড়ী মানিকদাহ থেকে অফিসের কাজে কোটালীপাড়া যাচ্ছিলেন। এসময় গোপালগঞ্জ-পয়সারহাট সড়কের দত্তডাঙ্গায় পৌঁছালে একটি ইঞ্জিন চালিত ভ্যানগাড়ীর সাথে মোটর সাইকেলটির সংঘর্ষ ঘটে।

    এতে মোটর সাইকেল চালক সানভির আলম মারাত্মক আহত হলে প্রথমে তাকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিস্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে সানভির আলম মারা যান। #