Author: desk

  • পানছড়িতে মানবসেবা ও শিক্ষা কল্যাণ ফাউন্ডেশন এর মাসিক সভা অনুষ্ঠিত

    পানছড়িতে মানবসেবা ও শিক্ষা কল্যাণ ফাউন্ডেশন এর মাসিক সভা অনুষ্ঠিত

    মিঠুন সাহা,খাগড়াছড়ি প্রতিনিধি

    খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় সামাজিক ও মানবিক সংগঠন মানবসেবা ও শিক্ষা কল্যাণ ফাউন্ডেশন এপ্রিল মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (৭ এপ্রিল) বিয়কাল ৩ টার সময় পানছড়ি অনির্বাণ শিল্পীগোষ্ঠী কার্যালয়ে এই মাসিক সভা অনুষ্ঠিত হয়।

    এতে সংগঠন এর সাধারণ সম্পাদক মিঠুন সাহার সঞ্চালনায় ও সভাপতি মতিউর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন পানছড়ি উপজেলা সংগঠন এর সহ-সভাপতি হারুনর রশীদ, অরুণ শীল,যুগ্ন সম্পাদক নজর ত্রিপুরা,শিক্ষা ও মানবসেবা বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম,উপদেষ্টা মন্ডলির সদস্য নিমাই দেবনাথ

    এই সময় উপস্থিত ছিলেন সংগঠন উপদেষ্টা মন্ডলির সদস্য মুক্তিযোদ্ধা আলী আকবর সদস্য আছিয়া বেগম, কাজী ইসমাইল বিন ইউসুফ, মোঃআক্তার হোসেন,ফারুক হোসেন,ইমতিয়াজ উদ্দিন হেলাল, ফাল্গুনী সাঁওতালসহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

    আলোচনা সভায় ডিসেম্বর থেকে এপ্রিল মাসের সকল প্রাপ্তি ও খরচ এর হিসাব তুলে ধরা হয়।এবং পরবর্তীতে সকল সদস্যদের মাসিক টাকা স্ব উদ্যোগে নিয়মিত পরিষদের জন্য বলা হয়।এবং আগামী ঈদুল ফিতরে দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ এর সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং এর জন্য ছয় সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এবং আগামী জুনে সংগঠন এর প্রতিষ্ঠা বার্ষিকী পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়

    আলোচনা সভায় সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং সংগঠন এর উত্তরোত্তর সাফল্য কমনা করেন। সদস্যবৃন্দ।

    পাঁচ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির মধ্যে রয়েছেন আহবায়ক ও সহ সভাপতি হারুনর রশীদ, সদস্য সচিব শহিদুল ইসলাম। সদস্য হিসেবে রয়েছে মিঠুন সাহা, নজর কান্তি ত্রিপুরা,ফাল্গুনী সাঁওতাল।

  • সুনামগঞ্জে অবস্থানরত জামালগঞ্জ উপজেলা বাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

    সুনামগঞ্জে অবস্থানরত জামালগঞ্জ উপজেলা বাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

    সুনামগঞ্জ প্রতিনিধিঃ
    সুনামগঞ্জে অবস্থানরত জামালগঞ্জ উপজেলা বাসীদের আয়োজনে সুনামগঞ্জ পৌর শহরের পানঁসী রেষ্টুরেন্ট এর ২য় তলা হল রুমে, আমরা জামালগঞ্জ বাসী সংগঠনের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে ইফতারের পূর্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । আলোচনা সভায় আমরা জামালগঞ্জ বাসী সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল হক আফিন্দির সভাপতিত্বে ও সংগঠনের ক্যাশিয়ার মো: সিরাজুল হক অলি”র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌর সভার মেয়র নাদের বখত্। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আসাদ উল্লাহ সরকার, আলহেরা জামিয়া ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক মো: নজরুল ইসলাম, সংগঠনের সদস্য মো: মদরিছ মিয়া চৌধুরী, ইসলামী ব্যাংকের ম্যানাজার (অপারেশন) নেছার আহমেদ চৌধুরী, সংগঠনের সদস্য আব্দুল মতিন, সেলিম আহমদ, এডভোকেট শাহিনুর রহমান, এডভোকেট আব্দুল খালেক, সদস্য মহসীন রেজা মানিক, প্রভাষক নজরুল ইসলাম, সদস্য রঞ্জিত তালুকদার, লিটন সরকার , সাংবাদিক দিলাল আহমদ , এমরান আহমদ, আবু হানিফ প্রমূখ । প্রধান অতিথি নাদের বখত্ বলেন আমার বড় ভাই প্রয়াত সাবেক পৌর মেয়র আইয়ূব বখত্ জগলুল সুনামগঞ্জ জেলার তাহিরপুর, জগন্নাথপুর, ছাতক সংগঠনকে অফিসের ব্যবস্থা করে দিয়েছেন । আজ আপনাদের এই বন্ধন জামালগঞ্জ বাসীর জন্য একটি আনন্দগণ পরিবেশের সৃষ্ঠি করেছে । আপনাদের উপজেলা বাসীর এই বন্ধনকে আরও জোরদার করতে প্রয়োজনের শহরে অফিসরে প্রয়োজন হলে সংগঠনকে অফিসের ব্যবস্থা করা হবে এবং আপনাদের সহযোগিতা করতে আমি আপনাদের পাশে থাকব। আলোচনা শেষে সকলে একসঙ্গে ইফতার প্রার্টিতে মিলিত হন ।

  • তাহিরপুরের বিন্নাকুলি মসজিদের উন্নয়নে  ১০ লক্ষ টাকা অনুদান  দিলেন  জননেতা   সেলিম আহমদ

    তাহিরপুরের বিন্নাকুলি মসজিদের উন্নয়নে ১০ লক্ষ টাকা অনুদান দিলেন জননেতা সেলিম আহমদ

    কে এম শহীদুল সুনামগঞ্জঃ

    সুনামঞ্জের তাহিরপুর উপজেলার বিন্নাকুলি বাজার মসজিদের উন্নয়ন কাজের জন্য নগদ ১০(দশ) লক্ষ টাকা অনুদান মসজিদ কমিটির হাতে তুলে দিয়েছেন সুনামগঞ্জ ১আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী মোঃ সেলিম আহমদ। বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক মোঃ জিয়াউল হক এবং বালিজুরী ইউনিয়নের চেয়ারম্যান আজাদ হোসেন। ঐ তিন জনের উদ্যোগে তাদের ব্যক্তিগত তহবিল থেকে মসজিদের উন্নয়ন কাজের জন্য এই বড় অংকের অমুদান প্রদান করা হয়েছে। শুক্রবার বাদ জুম্মা নামাজের পর বিন্নাকুলি বাজারের নব নির্মিত (চলমান কাজ) বাজার মসজিদে নামাজ আদায়ের পর মুসল্লীদের উপস্থিতিতে এই অনুদান প্রদান করেন সুনামগঞ্জ ১আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী সেলিম আহমদ। এসময় সেলিম আহমদের সাথে উপস্থিত ছিলোন বাদাঘাট ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন, লাউরেড়গড় বাজার কমিটির সভাপতি আবু সুফিয়ান,মসজিদ কমিটির সভাপতি ফুলবক্স মিয়া,বাজার মসজিদ কমিটির ইমাম মাওলানা বশির উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
    অনুদানকালে সুনামগঞ্জ ১আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী মোঃ সেলিম আহমদ বলেন পবিত্র রমজান মাসে আল্লাহর ঘর মসজিদের জন্য আমিও আমার সাথে আমার শ্রদ্ধাভাজন দুই ব্যাবসায়ী মিলে আমাদের ব্যক্তিগত তহবিল থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করেছি। তিনি আরও বলেন যেহেতু বিন্নাকুলি বাজারে দূরদূরান্তর থেকে অনেক ব্যবসায়ীরা এবং ১০/১৫টি গ্রামের মানুষ এখানে জমায়েত হন তাই এই মসজিদটি নামাজের জন্য খুবই জরুরী একটি স্থান। এখানে গ্রামের মুসল্লীরা নামাজ আদায় করবেন এটাই আমাদের বড় পাওয়া। তিনি আর বলেন বর্তমান সরকার সরাদেশে যে ভাবে উন্নয়ন করে যাচ্ছেন। আমরা যারা দলের সঙ্গে জড়িত আমরা আমাদের অবস্থান থেকে যতটুকু সম্ভব সরকারের পাশাপাশি তারই অংশ হিসেবে এ জেলার অসহায় মানুষের কল্যাণে বঙ্গবন্ধুর আদর্শের সপ্ন পূরণ করতে কাজ করে যাচ্ছি। এছাড়াও তিনি সুনামগঞ্জ ১আসনের জনগনকে সাথে নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন পেলে নির্বাচনের অংশ গ্রহণ করবেন বলে জানান। ###

  • সাংবাদিক গিয়াস উদ্দীন চৌধুরী কুসুমের মাগফিরাত কামনায় ইফতার মাহফিল

    সাংবাদিক গিয়াস উদ্দীন চৌধুরী কুসুমের মাগফিরাত কামনায় ইফতার মাহফিল

    মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টারঃ
    দৈনিক আজকের চট্টগ্রাম পএিকার বার্তা সম্পাদক, ইংরেজি পএিকা
    দি পিপলস লাইফ ও পীস পএিকার সম্পাদক মরহুম গিয়াস উদ্দিন চৌধুরী (কুসুম) এর আত্মার মাগফিরাত কামনায় ও তথ্য ও সম্প্রাচার মন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ এর
    সুস্বাস্থ্য ও দীর্ঘ হায়াত কামনায়
    খতমে কোরান ও ইফতার মাহফিলের আয়োজন করেন লোহাগাড়া চুনতি মিলেনিয়াম রেসিডেন্সিয়াল স্কুলের সহকারী শিক্ষক মোহাম্মদ ফোরকান উদ্দীন। এসময় উপস্থিত ছিলেন চুনতি ফাতেমা বতুল মহিলা মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোহাম্মদ নাছির উদ্দীন, বিশিষ্ট ব্যাবসায়ী মোহাম্মদ শাহাদাত হোসেন মাষ্টার শাহাদাত,রিদুয়ানুল হক সানি, ইমরান হোসেন, প্রিন্স রায়হান, হাফেজ রিদুয়ান, জিয়াবুল, তুষার ইমরান, সাইমুন তৌহিদ সহ আরো অনেকেই।এ সময় মরহুম গিয়াস উদ্দিন চৌধুরী কুসুমের আত্নার মাগফেরাত কামনা ও তথ্য ও সম্প্রাচার মন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘ হায়াত কামনায় মোনাজাত পরিচালনা করেন হাফেজ রিদুয়ান আকবর সাহেব।

  • কুমিল্লায় সিআইপি আবুল আয়েছ খানের নিজেস্ব তহবিল থেকে ১২০০ হতদরিদ্রের মাঝে  নগদ অর্থ বিতরণ

    কুমিল্লায় সিআইপি আবুল আয়েছ খানের নিজেস্ব তহবিল থেকে ১২০০ হতদরিদ্রের মাঝে নগদ অর্থ বিতরণ

    মোঃতরিকুল ইসলাম তরুন, কুমিল্লা থেকে,

    কুমিল্লার মুরাদনগর উপজেলার কামাল্লা গ্রামের প্রয়াত সাবেক চেয়ারম্যান ফিরোজ খানের পুত্র সিআইপি আবুল আয়েছ খানের নিজেস্ব তহবিল থেকে মুরাদনগর উপজেলার ২০ নং পাহাড়পুর ইউনিয়নে অন্যান্য ইউনিয়নের ন্যায় জন প্রতি ১০০০ টাকা করে মোট ১২০০ জন কে নগদ অর্থ প্রদান করেন।
    শুক্রবার বাদ জুম্মা ঐ ইউনিয়নের প্রান্তী বাজার বালুর মাঠে সহাস্রাধিক জনগনের উপস্থিতিতে নগদ অর্থ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে পাহাড়পুর ইউনিয়নের চেয়ারম্যান হাজী আঃ সামাদের সভাপতিত্বে ব্যাবসায়ী আবুল কালাম আজাদের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শিল্প পতি ও সিআইপি আবুল আয়েছ খান,বিশেষ অতিথি ছিলেন কামাল্লা ইউনিয়নের চেয়ারম্যান আবুল বাসার মাষ্টার, জাহাপুর ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ ইন্জিঃ শওকত আহমেদ, বাবুটিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃআরমান,জেলা পরিষদের মহিলা সদস্য মিসেস মমতাজ বেগম,কামাল্লা ইউনিয়নের ইউপি সদস্য আনোয়ার হোসেন,জজমিয়া,মোঃ জাহাঙ্গীর আলম, দেলোয়ার হোসেন, নজরুল ইসলামএছাড়া ও উপস্থিত ছিলেন চৌহদ্দি গ্রামের মেম্বার ইউসুফ, আওয়ামীলীগ নেতা মোঃ হারুন অর রশিদসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে

    কার্ডধারী ব্যাতিত অনেক দরিদ্রজনগোষ্ঠীর মাঝে বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি বলেন মুরাদনগরের প্রত্যাকটি ইউনিয়নে দেয়ার আশা প্রকাশ করেন।সমাজে ধন্যাঢ্য ব্যাক্তিরা যদি এভাবে এগিয়ে আসতো তাহলে দরিদ্র লাগব হতো।

  • বেতাগীর KSDO সংগঠন এর সহযোগিতা দু’শত পরিবারের মুখে হাসি

    বেতাগীর KSDO সংগঠন এর সহযোগিতা দু’শত পরিবারের মুখে হাসি

    খাইরুল ইসলাম মুন্না বেতাগী বরগুনা

    ‘মোরা গরিব মানুষ। মোগো ধারে ইফতার কেনা সম্ভব না। তিন জন অসুস্থ রোগীও আছে ঘরে। খাইয়া না খাইয়া রোজা থাইক্কা আবার পানি দিয়া রোজা খুলি। এহন যা ইফরাত পাইলাম তা দিয়া অনেকদিন ভালোই খাইতে পারমু। মোরা অনেক খুশি, এহন আরামে রোজা খুলতে পারমু। আসলেই মোগো অনেক উপকার হইলো।’

    শুক্রবার (৭ এপ্রিল) সকালে বরগুনার বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের কুমরাখালী বাজারে সুবিধা বঞ্চিত, অসহায়, গরিব ও দুস্থ মানুষদের মাঝে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করে ‘কাজিরাবাদ সমাজ উন্নয়ন সংস্থা’ নামের স্থানীয় একটি সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন।

    এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাজিরাবাদ সমাজ উন্নয়ন সংস্থারর উপদেষ্টা, মোঃ নকিব নিজাম উদ্দিন,মোঃ মিজানুর রহমান,মোঃ মোস্তাফিজুর রহমান, বেতাগী নাগরিক ফোরামের সভাপতি লায়ন মোঃ শামীম সিকদার, দিপ্ত টিভি বরগুনা জেলা প্রতিনিধি শাহ্ আলী , সাবেক সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন,বর্তমান সাধারণ -সম্পাদক,মোঃ সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক,মোঃআঃ রহিম , এনসিটিএফ বেতাগী উপজেলা সভাপতি মোঃ খাইরুল ইসলাম মুন্না,কাজিরাবাদ সমাজ উন্নয়ন সংস্থারর সহ-সম্পাদক রাজিব গাজী, সেচ্ছাসেবী মোঃ আরিফ হোসেন প্রমুখ।

    এসময় সংগঠনটির দেয়া ইফতার সামগ্রী উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে এ কথাগুলো বলেছেন রিনা বেগম নামের এক সুবিধা বঞ্চিত নারী।

    রিনা বেগম ছাড়াও ইফতার সামগ্রী উপহার পেয়েছেন দুই শতাধিক পরিবার।

    সংগঠনটির সভাপতি এজেডএম শিমুল বলেন, আমাদের সংগঠনটি অল্প অল্প করে এগিয়ে যাচ্ছে। ২০২০ সাল থেকে বিভিন্ন সামাজিক উন্নয়নে আমরা ৫০ সদস্যর কমিটি কাজ করে যাচ্ছি। মসজিদ, মাদ্রাসা সহ অসচ্ছল শিক্ষার্থীদের আর্থিক সহায়তা করে যাচ্ছি।

  • পটিয়ায় ইফতার সামগ্রী বিতরণকালে চেয়ারম্যান জাকারিয়া ডালিম শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ

    পটিয়ায় ইফতার সামগ্রী বিতরণকালে চেয়ারম্যান জাকারিয়া ডালিম শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ

    মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টারঃ
    পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও
    কুসুমপুরা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি জাকারিয়া ডালিম বলেছেন, জাতির
    পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা দেশরত্ম শেখ হাসিনার নেতৃত্বে
    এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। দেশের প্রতিটি জেলা, উপজেলায় দৃশ্যমান উন্নয়ন কাজ
    হয়েছে। এর ধারাবাহিকতা বজায় রাখতে হলে আগামীতেও শেখ হাসিনার বিকল্প নেই।
    ৭ এপ্রিল (শুক্রবার) পটিয়া নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশনের উদ্যোগে পটিয়ার
    জিরি ইউনিয়নে ৩০০ অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণকালে প্রধান
    অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জিরি ইউনিয়ন পরিষদের মেম্বার মো: নাছের
    উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় বিশেষ অতিথি ছিলেন পটিয়া
    নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশনের উপদেষ্টা কাজী মোহাম্মদ মোরশেদ, অর্থ সচিব
    নজরুল ইসলাম, যুবলীগ নেতা ইউছুফ খাঁন, দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা আবদুল
    কাদের, মোহাম্মদ মারুফ।

  • ঈদকে সামনে রেখে প্রবাসী সমাজ কল্যাণ সংগঠনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

    ঈদকে সামনে রেখে প্রবাসী সমাজ কল্যাণ সংগঠনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

    হুমায়ুন কবির কেন্দুয়া( নেত্রকোনা) প্রতিনিধি
    নেত্রকোনার কেন্দুয়ায় ঈদুল আযহার কে সামনে রেখে উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন স্বেচ্ছাসেবী সংগঠন কেন্দুয়া উপজেলা প্রবাসী সমাজ কল্যাণ সংগঠন।

    শুক্রবার বিকালে কেন্দুয়া পৌরশহরের বাহার সুপার মার্কেটে উপজেলার বিভিন্ন ইউনিয়নের মানুষের মাঝে বিতরনের জন্য ঈদ উপহার পাঠানো হয়।

    এসময় উপস্থিত ছিলেন,সংগঠনটির স্থানীয় প্রতিনিধি, মো: বোরহান উদ্দিন উজ্জ্বল, আব্দুর রহমান মো: আরমান, মো: রোমান মিয়া প্রমুখ।

    প্রবাসী সমাজ কল্যাণ সংগঠনের সভাপতি মোঃ সৈয়দ সাইদুল ইসলাম (সাঈদ) জানান, ২০১৯ সালে
    মাহে রমজান ও ইসলামী চিন্তা চেতনা সামনে রেখে শুরু করেছিলাম স্বেচ্ছাসেবী সংগঠন কেন্দুয়া উপজেলা প্রবাসী সমাজ কল্যাণ সংগঠন।
    সুন্দর ও মডেল কেন্দুয়া উপজেলা প্রবাসী সমাজ কল্যাণ সংগঠন বিনির্মাণে নিরলস ভাবে কাজ করে চলছে এই সংগঠনটি।
    ঐক্য,সহযোগীতা,উন্নয়ন এই সংগঠনের মূলনীতি।
    ইতি মধ্যে এই সংগঠনটি সামাজিক,মানবিক ও দ্বিনী কাজের জন্য পেয়েছে কেন্দুয়া উপজেলার সকল শ্রেণির মানুষের ভালবাসা।
    যেখানেই অসহায় ও দারিদ্রতা সেখানে যতোটুকু সামর্থ্য আছে তা নিয়ে কেন্দুয়া উপজেলা প্রবাসী সমাজ কল্যাণ সংগঠনের টিম এগিয়ে আসছে সাহায্যের হাত বাড়িয়ে। মসজিদ,মাদ্রাসা,এতিমখানা, গরিব অসহায় মানুষ, সহ সবখানেই সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে এই সংগঠনটি।
    সংগঠনটির প্রতিষ্ঠাতা হবার পর থেকে বছরে তিনটি ইভেন্ট করে থাকে গরিব অসহায় মানুষের জন্য। আমরা সমাজের সমস্যা গুলো নিরসনে কাজ করে চলছি,সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করছি। পাশাপাশি যুব-সমাজকে ভাল কাজে উদ্বোদ্ধ করার চেষ্টা করছি।
    কারণ যুব-সমাজ ঐক্যবদ্ধ হলে সমাজ থেকে সব ধরনের নৈরাজ্য দূর করা সম্ভব।
    আমরা সবাই একসাথে একহয়ে হাতে হাত রেখে কাজ করব সমাজ ও সমাজের গরীব অসহায় মানুষের কল্যাণে।

    সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ রাসেল তালুকদার জানান, কেন্দুয়া উপজেলা প্রবাসী সমাজ কল্যাণ সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনকে আরো উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের ৪৩ জন সদস্যকে নিয়ে
    নতুন কমিটি গঠন করা হয়েছে।

    সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম (রফিক) বলেন, আমাদের সংগঠনে প্রবাসে থাকা বিভিন্ন দেশের সদস্য মিলে কেন্দুয়া উপজেলা প্রবাসী সমাজ কল্যাণ সংগঠন মেহনতের টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করার অঙ্গীকার। এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা দেশ ও দেশের বাহিরে সকলের সহযোগিতা কামনা করছি।

    হুমায়ুন কবির কেন্দুয়া নেত্রকোনা থেকে।।

  • পঞ্চগড়ে স্বরাষ্ট্রমন্ত্রীর স্বাক্ষর জাল করে পুলিশকে চিঠি, প্রতারক গ্রেপ্তার

    পঞ্চগড়ে স্বরাষ্ট্রমন্ত্রীর স্বাক্ষর জাল করে পুলিশকে চিঠি, প্রতারক গ্রেপ্তার

    মোহাম্মদ বাবুল হোসেন পঞ্চগড় প্রতিনিধি: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও প্রধানমন্ত্রীর মূখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়ার স্বাক্ষর জাল করে পুলিশের কর্মকর্তাদের চিঠি দিয়ে প্রতারণার মাধ্যমে নিজের মামলার সুবিধা নেয়ার অভিযোগে মোজাম্মেল হক নামে এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
    বৃহস্পতিবার রাতে পঞ্চগড় পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ঘটনার বিস্তারিত তুলে ধরেন পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা।
    মোজাম্মেল হকের বাড়ি পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের পানিমাছপুকুরী এলাকায়। বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করা হয়। মোজাম্মেল প্রতারক চক্রকে ভাড়া করে স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর মূখ্য সচিবের সাক্ষর জাল করে পুলিশের কর্মকর্তাদের চিঠি দিয়ে নিজের মামলায় সুবিধা নেয়ার চেষ্টা করছিলেন। এ ঘটনায় পঞ্চগড় সদর থানায় দুটি মামলা হয়েছে।
    পুলিশ সুপার বলেন, তাকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে। সেই সাথে তদন্তের মাধ্যমে স্বাক্ষর জালকারী প্রতারক চক্রের অন্য সদস্যদের আইনের আওতায় আনা হবে বলে জানায়। এ সময় জাল স্বাক্ষরের কাগজপত্র গণমাধ্যমকর্মীদের সামনে উপস্থাপন করেন তিনি। সংবাদ সম্মেলনে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

  • আবু তাহের এর মৃত্যুতে জাতীয় সংসদে শোক প্রস্তাব গৃহীত

    আবু তাহের এর মৃত্যুতে জাতীয় সংসদে শোক প্রস্তাব গৃহীত

    নাজিম উদ্দিন রানা ঃলক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক মেয়র, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু তাহের এর মৃত্যুতে জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে একটি শোক প্রস্তাব গৃহীত হয়েছে। এসময় ৫ বিশিষ্টজনের ও দুজন সাবেক মন্ত্রী, সাতজন সাবেক সংসদ সদস্যের মৃত্যুতে মহান জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করে।

    স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বিশেষ অধিবেশন ও একাদশ জাতীয় সংসদের ২২তম অধিবেশনের প্রথম কার্য দিবসে এ শোক প্রস্তাব উত্থাপন করেন।

    শোক প্রস্তাবে মাদারীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আহমেদ খান, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, মহান মুক্তিযুদ্ধকালীন ছবির চিত্রগ্রাহক ও জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ফটোসাংবাদিক জালালউদ্দিন হায়দার, একুশে পদকপ্রাপ্ত ভাস্কর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক শামীম সিকদার এবং র‍্যাংগস গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আ. রউফ চৌধুরীর মৃত্যুতে সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করে।

    এছাড়া বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, মাদারীপুরের শিবচরে এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনা, তুরস্ক ও সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্প, মোজাম্বিক ও মালাবিতে উপকূলীয় ঘূর্ণিঝড় ফ্রেডির আঘাত, সৌদি আরবের মক্কায় ওমরাহ করতে যাওয়ার সময় বাস দুর্ঘটনা, ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সড়ক দুর্ঘটনাসহ দেশ-বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের স্মরণে জাতীয় সংসদ গভীর শোক প্রকাশ, সব বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানায়।