Author: desk

  • বেতাগীতে সিআইপিআরপি’র আঁচল স্কুল পরিদর্শন করলেন যুগ্নসচিব ফেরদৌসী বেগম

    বেতাগীতে সিআইপিআরপি’র আঁচল স্কুল পরিদর্শন করলেন যুগ্নসচিব ফেরদৌসী বেগম

    বেতাগী (বরগুনা) প্রতিনিধি
    বরগুনার বেতাগীতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ন সচিব মোসা. ফেরদৌসী বেগম সিআইপিআরবি পরিচালিত ভাসা প্রকল্পের আওতায় আঁচল স্কুল পরিদর্শন করেন।
    শনিবার (৮ এপ্রিল) সকাল ১টায় উপজেলা বুড়ামজুমদার ইউনিয়নের ১টি ও বেতাগী পৌরসভার ২টি আঁচল স্কুল এবং কিশোর-কিশোরী ক্লাব পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি আঁচল স্কুল শিক্ষার্থী, অভিভাবক ও কমিটির সদস্যদের সাথে মতবিনিময় করেন। এ সময়ে তাঁর সাথে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. সুহ্রদ সালেহীন, জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপ পরিচালক মেহেরুন্নাহার মুন্নি, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, বেতাগী নাগরিক ফোরামের সভাপতি লায়ন মো. শামীম সিকদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা সুলতানা, সিআইপিআরবি’র ফিল্ড টিম ম্যানেজার মোতাহার হোসেন ও এরিয়া কো অর্ডিনেটর রজত দাস, কিশোর-কিশোরী ক্লাবের জেলা সুপারভাইজার আব্দুল জব্বার, জেন্ডার প্রমোটর মো. আরিফুল ইসলাম পলাশ ও এনসিটিএফ’র উপজেলা সভাপতি মো. খাইরুল ইসলাম মুন্না।
    যুগ্ন সচিব মোসা. ফেরদৌসী বেগম আঁচল স্কুল এবং কিশোর কিশোরী ক্লাবের কার্যক্রমের প্রশংসা করেন। এছাড়াও শিশুদের অভিভাবকদের সাথে মতবিনিময় করেন। পরিদর্শন শেষে সিআইপিআরবি’র বেতগী প্রজেক্টের স্টাফদের সাথে মতবিনিময় করেন।

  • ত্রিশালের বইলরে গরীব-অসহাদের মাঝে ইউপি চেয়ারম্যানের ইফতার বিতরণ

    ত্রিশালের বইলরে গরীব-অসহাদের মাঝে ইউপি চেয়ারম্যানের ইফতার বিতরণ

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    পবিত্র রমজান মাস উপলক্ষ্যে গরিব ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বইলর ইউনিয়ন আওয়ামী লীগ।।

    আওয়ামী লীগ সভানেত্রী ও দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী ইফতার মাহফিলের আয়োজন না করে বরং সেই টাকা দিয়ে দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে
    শনিবার (৮এপ্রিল) বিকালে উপজেলার বইলর ইউনিয়ন পরিষদ চত্বরে ইফতার পার্টির বদলে গরীব ও দুস্থদের ইফতার বিতরণের এ উদ্যোগ নেয় ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তরুণ রাজনীতিবিধ খন্দকার মশিহুর রহমান শাহানশাহ।

    এই উপলক্ষে আয়োজিত আয়োজিত এক অনুষ্ঠানে ইফতার বিতরণ পুর্বে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম শামসুদ্দিন বলেন, শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে যেমন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, দেশ তার নেতৃত্বে থাকলে ভবিষ্যতেও আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারব।

    এতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার মশিহুর রহমান শাহানশাহ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশানুযায়ী ইফতার পার্টির বদলে গরীব ও দুস্থদের ইফতার বিতরণের এ উদ্যোগ নেওয়া হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেত্বত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, দেশ তার নেতৃত্বে থাকলে ভবিষ্যতেও আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারব। তিনি বলেন-আমরা ইফতারের আয়োজন না করে পার্টির পক্ষ থেকে, যারা কষ্টে আছেন, যারা গরীর মানুষ তাদের হাতে খাবার তুলে দেব।

    এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম শামসুদ্দিন আরো বলেন, ‘পবিত্র রমজান মাসকে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনগুলো কোনো ইফতার মাহফিলের আয়োজন করবেন না। আমাদের নেত্রী নির্দেশ দিয়েছেন। সেই টাকা দিয়ে দরিদ্র মানুষের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করবেন।’

    এসময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম মন্ডল,ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি গোলাম মুস্তফা,কৃষক লীগ নেতা শাহাদাত হোসেন বাবুলসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং ইউনিয়ন পরিষদের সদস্যগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

  • গৌরনদী রিপোর্টার্স ইউনিটির  উদ্যোগে ইফতার মাহফিল ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত

    গৌরনদী রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার মাহফিল ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত

    বি এম মনির হোসেনঃ-

    পবিত্র মাহে রমজান উপলক্ষে গৌরনদী রিপোর্টার্স ইউনিটির আয়োজিত ইফতার মাহফিল ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি কাজী আল-আমীনের সভাপতিত্বে ৮ এপ্রিল শনিবার গৌরনদী রিপোর্টার্স ইউনিটির আয়োজিত ইফতার মাহফিল ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হারিছুর রহমান হারিছ। এ সময় আরো উপস্থিত গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার আশিস কুমার,গৌরনদী উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আবু সাঈদ নান্টু, গৌরনদী উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সী, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ গোলাম রসুল মোল্লা,পৌর আওয়ামীলীগ সভাপতি মনির হোসেন মিয়া, সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান শামীম, উপজেলা যুবলীগ সভাপতি আনিসুর রহমান, গৌরনদী উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ জুবায়ের হোসেন সান্টু, এনামুল হক মিঠু সহ সভাপতি গৌরনদী উপজেলা যুবলীগ। গৌরনদী কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পদক মোঃ রাতুল শরীফ, পৌর ছাত্রলীগ সভাপতি মোঃ মিলন খলিফা, সিনিয়র সাংবাদিক মাই টিভি প্রতিনিধি গিয়াস উদ্দিন, গৌরনদী প্রেসক্লাব সভাপতি মোঃ লুতফুর রহমান দিপ, আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক বি এম মনির হোসেন, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খন্দকার আবু সাঈদ, সহ-সভাপতি লোকমান হোসেন রাজু, সাবেক সভাপতি সৈয়দ নকিব উদ্দিন, বি এম বেল্লাল হোসেন, আলোকিত বরিশাল পত্রিকার গৌরনদী প্রতিনিধি রাজিব ইসলাম তারীম, আগৈলঝাড়া প্রেসক্লাবের সাংবাদিক ওমর আলী সানি, মোঃ আমিন মোল্লা, জামিল আহম্মেদ, মোঃ মনির হোসেন, সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পদক মোঃ ফারহান হোসেন নান্নু, লিটন হোসেন, আব্দুল্লাহ নোমান, মোঃ মেহেদী হাসান, জাতীয় মানবাধিকার ইউনিটির গৌরনদী উপজেলা শাখার সভাপতি আবদুছ ছালেক মামুন, শেখ রায়হান শাওন, মোঃ ইয়াদুল ইসলাম, সোহাগ দাস, মোঃ বেল্লাল হোসেন, মোঃ রনি কাজী, মোঃ নাসির উদ্দিন প্রমূখ

  • মালদ্বীপের আইল্যান্ডে  প্রবাসীদের ইফতার ও দোয়া অনুষ্ঠিত

    মালদ্বীপের আইল্যান্ডে প্রবাসীদের ইফতার ও দোয়া অনুষ্ঠিত

    মোঃ আবদুল্লাহ কাদের, মালদ্বীপ থেকে ঃ- দ্বীপ রাস্ট্র মালদ্বীপের হা -আলিফ দিদ্ধু আইল্যান্ডে প্রবাসী বাংলাদেশীরা পবিত্র মাহে-রমজান কে ঘিরে প্রতি বছরের মতো এবারো ইফতার ও দোয়ায় আয়োজন করেন শুক্রবার (৭ এপ্রিল) ২০২৩ আয়োজনে থাকছে মালদ্বীপে বসবাসরত বাংলাদেশী, মিশরী, পাকিস্তান, ভারতের নাগরিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাক্তার মোঃ সোহেল আহমেদ , প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমাম ও খতিব জাউহারি, আলী মাসজিদুননুর।
    অনুষ্ঠানের সঞ্চালনা করেন হাফেজ মোঃ মিজানুর রহমান
    কোরআন শিক্ষক চৈন জামিয়া মালদ্বীপ।পবিত্র কোরআন তেলওয়াত করেন হাফেজ তাইয়্যুবুর রহমান ইমাম পাকিস্তান।

    উক্ত অনুষ্ঠানে পবিত্র কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন হাফেজ মোঃ আদিল আহমেদ কেরাত ডিপার্টমেন্ট পাকিস্তান, আসিফ আহমেদ স্কুল শিক্ষক ভারত ডিপার্টমেন্ট।

    উল্লেখ্য অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশী এবং অন্যন্য প্রবাসীদের উপস্থিতে প্রায় তিন শতাধিক প্রবাসীদের নিয়ে এই আয়োজন করেন মালদ্বীপের আইল্যান্ডে বসবাস প্রবাসী বাংলাদেশীরা। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন হা-আলিফ দিদ্ধু আইল্যান্ডের সকল প্রবাসীরা।

    অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন পবিত্র মাহে-রমজানে প্রবাসীদের জন্য প্রতি বছরের মতো এই মহতি উদ্যোগ নিয়ে ইফতার আয়োজন করেন মালদ্বীপ আইল্যান্ডে বসবাসরত বাংলাদেশী প্রবাসীরা এট প্রশংসনীয় তারা প্রবাসীদের মাঝে যে মানবতার দৃষ্টান্ত স্হাপন করেন।
    এবং অনেক সুন্দর ভাবে প্রবাসীদের চাহিদা মতো ইফতার সাজানো হয়েছে রোজাদারদের জন্য।

    পরিশেষে অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত করে এবং পবিত্র মাহে-রমজানের ইফতারের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।

  • বৃষ্টির কারণে পাইকগাছার তরমুজ চাষীরা সর্বশান্ত; কোটি কোটি টাকার ক্ষতি

    বৃষ্টির কারণে পাইকগাছার তরমুজ চাষীরা সর্বশান্ত; কোটি কোটি টাকার ক্ষতি

    ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা।।
    সমিতি থেকে ঋণ নিয়ে বিঘা প্রতি ৫ হাজার টাকা হিসেবে ১২ বিঘা জমিতে তরমুজের আবাদ করেছিলাম। ভালো ফলনও ধরা শুরু করেছিল। গত বছরের ন্যায় এ বছরও ভালো লাভ হবে বলে আশা করেছিলাম। কিন্তু প্রকৃতি সব আশা নিরাশায় পরিণত করেছে। পর পর ৩ দফা বৃষ্টিপাতে ১২ বিঘা জমির সব তরমুজ গাছ মরে সাবাড় হয়ে গিয়েছে। এ পর্যন্ত ৩ লাখ টাকা খরচ হয়েছে। এখন আমি কি করবো, কিভাবে ঋণ পরিশোধ করবো, কিভাবে পরিবার পরিজনকে বাঁচিয়ে রাখবো, আমি সর্বশান্ত হয়ে গিয়েছি, আমার সব শেষ হয়ে গিয়েছে।
    এখন কি হবে আমার! এভাবেই সোমবার দুপুরে প্রখর রৌদ্রের মধ্যে ক্ষেতের মধ্যে বসে বর্ষায় ক্ষতিগ্রস্থ তরমুজ গাছ হাতে নিয়ে মাথায় হাত দিয়ে দুশ্চিন্তা এবং হতাশা প্রকাশ করছিল খুলনা জেলার পাইকগাছা উপজেলার সুন্দরবন সংলগ্ন গড়ইখালী ইউনিয়নের হুগলারচক গ্রামের তরমুজ চাষী বিষ্ণুপদ মন্ডল (৬০)। বিষ্ণুপদ মন্ডলের ন্যায় গড়ইখালী ইউনিয়নের দুই শতাধিক কৃষক চলতি রবি মৌসুমে তরমুজের আবাদ করেছিল। কিন্তু শিলা বৃষ্টি সহ কয়েক দফা বৃষ্টিপাতে বেশিরভাগ কৃষকের তরমুজ গাছ মরে গিয়ে কয়েক কোটি টাকার ক্ষতির সম্মুখিন হয়েছেন তরমুজ চাষীরা। সুন্দরবনের কোল ঘেষে অবস্থিত উপজেলার গড়ইখালী ইউনিয়ন। ইতোপূর্বে এ ইউনিয়নের মানুষের বেশিরভাগ জীবন—জীবিকা নির্বাহ করত সুন্দরবনের সম্পদের উপর। সুন্দরবনের উপর সরকার নানা বিধিনিষেধ আরোপ করায় এলাকার মানুষ ধীরে ধীরে ঝুঁকে পড়েছে কৃষি কাজে।
    বিশেষ করে বর্তমান ইউপি চেয়ারম্যান জিএম আব্দুস সালাম কেরু চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর ইউনিয়ন মধ্যদিয়ে প্রবাহিত বদ্ধ ঘোষখালী নদীতে মিষ্টি পানি সংরক্ষণ করে তা কৃষি কাজে ব্যবহারের প্রয়োজনীয় ব্যবস্থা করায় কৃষি ফসল উৎপাদনে বিপ্লব ঘটিয়েছে ইউনিয়নের মানুষ। বিশেষ করে রবি মৌসুমে এলাকার কৃষকরা তরমুজ, ধান ও অন্যান্য সবজি উৎপাদন করে বছরে কোটি কোটি টাকা আয় করে থাকে।
    বিগত বছরের ন্যায় এ বছরও এলাকার দুই শতাধিক কৃষক দক্ষিণ কুমখালী শিবসার ধার, উত্তর কুমখালী, উত্তর বাইনবাড়ী, পশ্চিম বাইনবাড়ী, হুগলারচক, আমিরপুর ও কানাখালী এলাকায় প্রায় সাড়ে ৩শ হেক্টর জমিতে তরমুজের আবাদ করে। প্রায় প্রতিটি ক্ষেতে ভালো ফলন ধরা শুরু করছিল। কিন্তু প্রকৃতি সর্বশান্ত করে দিয়েছে এলাকার তরমুজ চাষীদের। ইতোমধ্যে কয়েকদিনের ব্যবধানে শিলা বৃষ্টি সহ দুই দফা ভারী বৃষ্টিপাত হয়। এতে বেশিরভাগ তরমুজ ক্ষেত নষ্ট হয়ে যায়। কারো পুরো ক্ষেত, কারো ৭৫ ভাগ, কারো অর্ধেক ক্ষেতের ফসল নষ্ট হয়ে গিয়ে সর্বশান্ত হয়ে গিয়েছে তরমুজ চাষীরা।
    হুগলারচক গ্রামের কিংশুক মন্ডল জানান, গত বছর ৫ বিঘা জমিতে তরমুজ চাষ করে সাড়ে ৫ লাখ টাকা বিক্রি করেছিলাম। এ বছর ১৪ বিঘা জমিতে আবাদ করেছি। প্রচুর ফলও ধরেছিল। কিন্তু বৃষ্টির কারণে বেশিরভাগ তরমুজ গাছ মরে গিয়েছে। এ পর্যন্ত ৩ লাখ টাকা খরচ হয়েছে। খরচের টাকা কিভাবে উঠবে এটা নিয়ে দুশ্চিন্তায় আছি।
    অতিব মৃধা ও প্রকাশ মৃধা ৭ বিঘা করে জমিতে তরমুজের চাষ করে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছেন। কুমখালী গ্রামের রাখাল বর্মণ জানান, আমার ৫ বিঘা জমির সব ফসল নষ্ট হয়ে গেছে।
    কানাখালী গ্রামের গৌর মন্ডল জানান আমার ৬ বিঘা জমির তরমুজ নষ্ট হয়ে গিয়েছে। ফলে আমার পথে বসার উপক্রম হয়েছে। এতো ক্ষতি কিভাবে পুষিয়ে উঠবে এ নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছে এলাকার তরমুজ চাষীরা। অনেকেই আবার বীজ বপন করে নতুন ভাবে স্বপ্ন দেখছে।
    চাষীদের পাশে সর্বক্ষণ থাকারপরও প্রকৃতির কারণে তাদের ক্ষয়ক্ষতি রোধ করা সম্ভব হয়নি বলে জানান, ইউপি চেয়ারম্যান জিএম আব্দুস সালাম কেরু। তিনি বলেন এবছর আগে ভাগেই ঘোষখালী নদীতে পর্যাপ্ত পরিমাণ মিষ্টিপানি সংরক্ষণের ব্যবস্থা করেছিলাম। কিন্তু প্রকৃতির কাছে সব চেষ্টা ব্যর্থ হয়ে গিয়েছে। তারা যাতে ক্ষতি পুষিয়ে নিতে পারে এ জন্য ইউনিয়ন পরিষদ থেকে ক্ষতিগ্রস্থ কৃষকদের সবধরণের সহযোগিতা করা হবে বলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান।
    উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম জানান, তরমুজ মূলত রবি মৌসুমের ফসল। কিন্তু তরমুজ কোন ধরণের পানির চাপ সহ্য করতে পারে না। স্বাভাবিক বৃষ্টির পাশাপাশি শিলা বৃষ্টির কারণে তরমুজ ফসলের বেশি ক্ষতি হয়েছে। ফলে আমন ফসলের প্রণোদনা দিয়ে তাদের ক্ষতি পুষিয়ে নিতে কৃষিবিভাগ থেকে সহায়তা করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে কৃষিবিভাগের এ কর্মকর্তা জানিয়েছেন।

  • নড়াইলের নবাগত জেলা প্রশাসক’র জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন

    নড়াইলের নবাগত জেলা প্রশাসক’র জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি
    নড়াইলের নবাগত জেলা প্রশাসকের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
    সমাধিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, (৭ এপ্রিল শুক্রবার) গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন নড়াইলের নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।
    এসময় আরও উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা
    ম্যাজিস্ট্রেট জনাব কাজী মাহবুবুল আলম। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে জাতির
    পিতাসহ ১৫ আগস্ট ও মহান মুক্তিযুদ্ধের সকল শহিদের আত্মার মাগফিরাত এবং
    মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের শান্তি ও উত্তরোত্তর
    সমৃদ্ধি কামনা করে দু’আ করা হয়।
    উল্লেখ্য,৩মার্চ সোমবার বেলা ১১টায় নবাগত জেলা প্রশাসক মোহাম্মাদ আশফাকুল
    হক চৌধুরী দায়িত্ব গ্রহন করেন। নবাগত জেলা প্রশাসক মোহাম্মাদ আশফাকুল হক
    চৌধুরী পৌঁছালে ফুলেল শুভেচ্ছা জানান বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ
    হাবিবুর রহমান।
    রাষ্ট্রপতির আদেশক্রমে গত (১২ মার্চ) রোববার উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি
    স্বাক্ষরিত প্রজ্ঞাপনে মোহাম্মাদ আশফাকুল হক চৌধুরীকে নড়াইল জেলা প্রশাসক
    ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়।
    গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের সাথে নড়াইল জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে
    মতবিনিময় সভা হয়।
    সেখানে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল হক চৌধুরী বলেন, আমি ঘৃনা
    দূর্নীতিকে করি। দূর্নীতিতে জিরো টলারেন্স নিতি অবলরম্বন করবো। অন্যায়ের
    সাথে আপোস করবোনা। নড়াইলের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক
    চৌধুরী নড়াইল জেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় ও পরিচতি সভায় এ সব কথা
    বলেলন।
    জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল হক চৌধুরী নড়াইল জেলাকে “স্মাট নড়াইল ”
    গড়ার জন্য সাংবাদিকদের সাথে নিয়ে এক সাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন
    এবং জেলার সকল কর্মকান্ডে প্রশাসনকে সহযোগীতার জন্য আহবান জানান । তিনি
    জেলা প্রশাসনের পক্ষ থেকেও সাংবাদিকদের সকল প্রকার সহযোগীতার আশ্বাস
    প্রদান করেন।

  • নড়াইলে ৪ কেজি গাঁজা উদ্ধার, এক নারী গ্রেপ্তার

    নড়াইলে ৪ কেজি গাঁজা উদ্ধার, এক নারী গ্রেপ্তার

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
    নড়াইলে ৪ কেজি গাঁজা উদ্ধার, এক নারী
    গ্রেপ্তার। মিনাক্ষী বেগম (৩২) নামের এক নারীকে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে নড়াগাতি থানা পুলিশ। ৭ এপ্রিল (শুক্রবার) দুপুরে নড়াগাতি থানাধীন চোরখালী (আশ্রয়ণ প্রকল্প-১) এলাকা থেকে তার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়েছে। সে অত্র গ্রামের উজ্জ্বল বিশ্বাসের স্ত্রী। নড়াগাতি থানার অফিসার ইনচার্জ সুকান্ত সাহা এর তত্ত্বাবধানে এএসআই (নিঃ) জাহাঙ্গীর হোসাইন সঙ্গীয় ফোর্সসহ তাকে গ্রেপ্তার করেছে। এ সময় তার নিকট থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদকমুক্ত নড়াইল গড়তে পুলিশ সুপার নির্দেশনায় জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

  • নড়াইলে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৭

    নড়াইলে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৭

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
    নড়াইলে চুরি, মাদক, মারামারি, নারী ও শিশু নির্যাতন এবং কারাদণ্ডপ্রাপ্ত আসামিসহ বিভিন্ন মামলার ৭ জন আসামিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। ৬ এপ্রিল (বৃহস্পতিবার) রাতে জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, গ্রেপ্তারকৃতরা হলেন- মাদক মামলায় ৬ মাসের কারাদণ্ডপ্রাপ্ত আসামি নয়ন শেখ(২৩)। সে সদর উপজেলার মহিষখোলা গ্রামের জনৈক সোনা মিয়া শেখের ছেলে। এছাড়া মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা মূলে সদর থানাধীন ভওয়াখালী গ্রামের প্রদীপ বিশ্বাস (৩০) ও কৌশুল্য বিশ্বাস, ভাদুলীডাঙ্গা গ্রামের রফিকুল ইসলাম (৪৫), রতডাঙ্গা গ্রামের ইবাদুল ইসলাম(২৩), নড়াগাতি থানাধীন কলাবাড়িয়া এলাকার ফুরকান শেখ (৩৪) এবং খুলনা জেলার তেরখাদা থানা এলাকার বাসিন্দা সুমন বিশ্বাস (২৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
    নড়াইল জেলার পুলিশ সুপার নির্দেশনায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

  • নড়াইলের ভৈরব নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

    নড়াইলের ভৈরব নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি

    নড়াইলের ভৈরব নদীতে ডুবে আইয়ান ফকির (৩) ও আড়াই বছরের তাহসীন ফকির নামের
    দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) সন্ধ্যায় সদর থানাধীন
    আফরা গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া ভৈরব নদীর কাঠের ব্রিজের পাশ থেকে
    শিশুদের মরদেহ উদ্ধার করা হয়। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, নিহতরা হলো- নড়াইল সদর থানাধীন শেখহাটি ইউনিয়নের আফরা গ্রামের সুলতান
    ফকিরের ছেলে তাহসীন ফকির ও দবির ফকিরের ছেলে আইয়ান ফকির। তারা সম্পর্কে
    আপন চাচাতো ভাই।
    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় গতকাল বৃহস্পতিবার
    বিকেল সাড়ে ৫টার দিকে দুই ভাই বাড়ির পাশের নদের পাড়ে খেলা করছিল। ইফতারের
    আগে তাদের মায়েরা শিশু দুটিকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করেন।
    পরিবার ও প্রতিবেশীরা তাদের খোঁজাখুঁজির একপর্যায়ে ইফতারের আগে ভৈরব
    নদের কাঠের ব্রিজ এলাকায় ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন। পরে দ্রুত
    তাদেরকে যশোরের বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি
    বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
    নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান
    বিষয়টি নিশ্চিত করে বলেন, একই পরিবারের দুই শিশুর এমন মৃত্যুর ঘটনা
    দুঃখজনক। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে। শিশুদের মরদেহ
    পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। তদন্ত করে দেখা হবে এটি দুর্ঘটনা
    নাকি অন্য কোনো বিষয় জড়িত আছে।

  • দিনাজপুর পুলিশ সুপারের ট্রাফিক বিভাগের সাথে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মতবিনিময় সভা

    দিনাজপুর পুলিশ সুপারের ট্রাফিক বিভাগের সাথে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মতবিনিময় সভা

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।
    স্টাফ রিপোর্টার।।

    দিনাজপুর জেলা পুলিশ সুপারর আয়োজনে রমজান ও আসন্ন পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে দিনাজপুর জেলা পুলিশের ট্রাফিক বিভাগের সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিতকরণের লক্ষ্যে পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এ মতবিনিময় সভার সভাপত্বিত করেন দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব শাহ ইফতেখার আহমেদ পিপিএম মহোদয়।

    এ অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে বলেন,রমজান ও আসন্ন পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে ট্রাফিক ব্যবস্থাপনা আরও বেশি সুষ্ঠু ও সুন্দর এবং নিরাপদ করতে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ ও যানজট নিরসন করতে হবে। যাহাতে যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন হয় এ লক্ষেই ট্রাফিক পুলিশকে কাজ করতে হবে।

    সে সময় উপস্থিত ছিলেন জনাব শেখ মোঃ জিন্নাহ আল মামুন,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল),দিনাজপুর, ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) সহ টিআই,সার্জেন,এটিএসআইগণ প্রমুখ উপস্থিত ছিলেন।