আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মধুপুর উপজেলা শাখার আয়োজনে ৮ এপ্রিল শনিবার সমিতির নিজস্ব কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মধুপুর উপজেলা শাখার আয়োজনে ৮ এপ্রিল শনিবার সমিতির কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমীন। এসময় উপস্হিত ছিলেন পৌরসভার মেয়র আলহাজ সিদ্দিক হোসেন খান, মধুপুর থানার অফিসার ইনচার্জ মাজহারুল আমিন বিপিএম, আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি শোলাকুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইয়াকুব আলী, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ,মহিষমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহি উদ্দিন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির মধুপুর উপজেলা শাখার সভাপতি মো. আজিজুর রহমান, সাধারণ সম্পাদক মো.কামরুজ্জামান খান শামীম, শিক্ষক সমিতির সকল নেতৃবৃন্দ, সকল সদস্য সদস্যাগন, সুধী মহল
প্রেসক্লাব মধুপুরের সভাপতি আঃ হামিদ, কার্যকরী কমিটির সদস্য মো. মিজানুর রহমান প্রমুখ।
Author: desk
-

মধুপুরে প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ।
-

পাথরঘাটায় বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ ১০ দফা দাবি
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধিঃ
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও বিদ্যুৎ, গ্যাস নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও আওয়ামীলীগ সরকারের লাগামহীন দুর্নীতি এবং কেন্দ্র ঘোষিত দশ দফা বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বরগুনার পাথরঘাটায় বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার বেলা ৩ টা থেকে ৫টা পর্যন্ত দলীয় কার্যালয়ের সামনে দু’ঘন্টা এ অবস্থান কর্মসূচি পালন করে। এতে পাঁচ শতাধিক দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ কর্মসূচির প্রধান অতিথি ছিলেন বরগুনা-২ আসনের মনোনয়ন প্রত্যাশী ও বরগুনা জেলা বিএনপির সদস্য এডভোকেট সগির হোসেন লিওন। এতে পাথরঘাটা উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী মোহাম্মদ ফারুকের সভাপতিত্বেবক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম কামরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হারুনুর রশিদ হাওলাদার, সাধারণ সম্পাদক এম ইসমাঈল শিকদার, যুবনেতা লিটন, সোহাগ, গিয়াস, ছাত্রদল নেতা মামুন আহম্মদ, রাহাত ও খায়রুলসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অ্যাডভোকেট সগীর হোসেন লিয়ন বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের যাঁতাকলে ফেলে সাধারণ মানুষকে অন্যায় ভাবে হয়রানি ও নির্যাতন করছে সরকার। গ্যাস-বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির তীব্র প্রতিবাদ জানান তিনি।
অমল তালুকদার
পাথরঘাটা বরগুনা -

মিথ্যা সংবাদের প্রতিবাদে আক্কেলপুর পৌর মেয়রের সংবাদ সম্মেলন
স্টাফ রিপোর্টার:- নিরেন দাস
সম্প্রতি ঢাকা পোষ্ট, প্রিন্ট ও সোশাল মিডিয়া থেকে প্রকাশিত সংবাদ আক্কেলপুর পৌরসভাধীন এক ব্যাক্তির শুধুমাত্র পানি খেয়ে ৪ দিন ধরে ইফতার করার শিরোনামে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন আক্কেলপুর পৌরসভার মেয়র মো.শহীদুল আলম চৌধুরী।
শনিবার(০৮ এপ্রিল) দুপুরে শহরের বৈড়াগীর মোড়ে ফ্রেন্ডস গার্ডেন রেস্তরায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় পৌর মেয়র লিখিত বক্তব্যে বলেন, প্রকাশিত সংবাদে উল্লেখ রয়েছিলো আক্কেলপুরর পৌর এলাকার ৬ নাম্বার ওয়ার্ডে হাস্তাবসনন্তপুর মহল্লার মৃত. কায়েব মন্ডলের মেয়ে স্বামী পরিত্যাক্তা চম্পা বেগম চারদিন ধরে শুধু মাত্র পানি খেয়ে ইফতার করেন, তিনি বিগত দিনে সরকারি ভাবে কোনো প্রকার সাহায্য প্রনোদনা পাননি ,এমনকি কেউ খোজ খবর নেননি। সরকারের ভাবমূর্তি দেশ বিদেশের নিকট ক্ষুন্ন করার জন্য অসত্য তথ্য তুলে ধরেন অনলাইন পোটার্ল ঢাকা পোষ্টে। এরপর জয়পুরহাট জেলা প্রতিনিধি চম্পক কুমারের তার নিজ নামীয় ফেসবুক আইডিতে নিউজটি শেয়ার করন। তার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ছড়িয়ে পড়ে। পরবর্তীতে নিউজটি ঢাকা পোষ্ট ও জেলা প্রতিনিধি ফেইসবুক আইডি থেকে তা সরিয়ে নেওয়া হয়।
তিনি আরো বলেন চম্পা বেগমের পৌর এলাকায় ৭ শতক জমি ও আধাপাকা বাড়ি, আলু শুকটির স্টক ব্যাবসা এবং দাদন ব্যাবসা সহ বাড়ি আরো উন্নত করনের জন্য প্রায় ১২ হাজার ইট মজুদ রয়েছে। এছাড়াও পৌরসভা থেকে ইতিপূর্বে ভিজিএফ চাল ও টিসিবি ফ্যামেলি কার্ড, করোনা কালীন চাল সহ অনন্য সহযোগীতা দেওয়া হয়েছে।
এছাড়াও বলেন, দূরভিসন্ধি মূলক ঘটনা প্রমাণ করে ১৯৭৪ সালে বঙ্গবন্ধু সরকারকে বেকায়দায় ফেলতে যেমন কুড়িগ্রামের চিলমাড়িতে ‘বাসন্তী’ কে কাপড়ের পরিবর্তে জাল পড়িয়ে দেশের মানুষকে সরকারের বিরূদ্ধে ক্ষেপিয়ে তোলার নীল নকশা এটে ছিলেন। সরকারের উচ্চ পযার্য়ের গয়েন্দা সংস্থার মাধ্যমে এই ঘটনার সুষ্ঠ তদন্তের দাবি জানাচ্ছি।
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আক্কেলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সালাম আকন্দ, জয়পুরহাট চেম্বার অব কমার্সে সভাপতি ও আক্কেলপুর উপজেলা আ”লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আহসান কবীর এপ্লব, উপজেলা আ”লীগের সভাপতি অধ্যক্ষ মোকছেদ আলম, প্যানেল মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেকুর রহমান রহমান, উপজেলা আ”লীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক আতিকুর রহমান মিঠু সহ আরো অনেকেই।
এ বিষয়ে ঢাকা পোষ্টের মফস্বল সম্পাদক সোহাগ বলেন, যেহেতু ভিকটিম নিজে ভিডিও বক্তব্য দিয়েছে সেহেতু ভিকটিম নিজে মিথ্যা সাক্ষাৎকার দিয়েছে সে দায় ভিকটিমের।
নিরেন দাস,জয়পুরহাট।
-

বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন, যে দেশের মানুষ ভাল থাক পঞ্চগড়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী
মোঃ বাবুল হোসেন পঞ্চগড় ;
পঞ্চগড়ে বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি বলেছেন, বঙ্গবন্ধু সপ্ন দেখেছিলেন, যে দেশের মানুষ ভাল থাক। তিনি দীর্ঘ ৪০ বছর ধরে এ দেশটিকে সাজিয়েছিলেন। তারই কন্যা আজকে দেশকে এগিয়ে যাচ্ছেন। আমরা যে পাকিস্তানে ছিলাম তারা আমাদের ধোঁকা দিয়েছে। তারা আমাদের উপর জুলুম করেছে। আজকে আমাদের চাইতে ভারত, পাকিস্তান সহ অনেক দেশ আমাদের পেছনে পড়ে আছে। পাকিস্তানে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছিলেন, আমরা পাকিস্তানকে সুইডেন বানাবো। তাদের এক অধ্যাপক বলেছিলেন আপনি আগে বাংলাদেশ বানিয়ে দেখান।তিনি শনিবার দুপুরে পঞ্চগড়ের সদর উপজেলার দাড়িয়া পাড়া এলাকায় বাংলাদেশ ও প্রতিবেশী দেশগুলোর জনসাধারণের উন্নত মানের সেবা দেয়ার লক্ষ্যে আন্তর্জাতিক মানের টারশিয়ারি কেয়ার ১ হাজার শয্যা বিশিষ্ট নর্থ পয়েন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন এ অঞ্চলে একটি ফুড প্রসেসিং কারখানা নির্মাণ করা যায় কিনা। আমি আপনাদের পঞ্চগড় জেলা ঘুরে দেখেছি। আমরা এখানে একটি ফুড প্রসেসিং কারখানা তৈরী করবো চীনের সহযোগিতায়। এ জেলার মাটি অনেক উর্বর। কম খরচে ভাল ফসল উৎপাদন করা যায়। পঞ্চগড়ে আগামী জুনে চায়ের তৃতীয় নিলাম কেন্দ্র উদ্বোধন হবে। আপনাদের এখানে একটি বিশ্বমানের বেসরকারী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল হচ্ছে। বাইরে থেকে অনেক ছাত্রছাত্রীরা এখানে এসে পড়াশোনা করবে। বাংলাদেশ, ভারত, নেপাল, ভূটান সহ বিশ্বের অনেক দেশের মানুষ এখানে চিকিৎসা সেবা নিবে। অনেক জটিল কঠিন রোগের চিকিৎসা এখানে হবে। দেশের মানুষকে আর বাইরে যেতে হবেনা। দেশের টাকা দেশেই থাকবে। চীন আমাদের অনেক উন্নয়ন কাজের অংশীদার। তারা এখানে তাদের এক ব্যবসায়ী এই বেসরকারী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অর্থায়ন করছে। এখানকার (পঞ্চগড়ের) অর্থনীতির উন্নয়ন হবে। অনেকের কর্মসংস্থান হবে। এখানকার মানুষের জীবনমান উন্নত হবে।
এসময় মন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, বিশ্বের অনেক দেশে দ্রব্যমূল্যে বেড়েছে। আমরা চিনি, তেল সহ নানা আমদানি পন্য বিদেশের উপর নির্ভর। দেশের বাজারেও দেশীয় উৎপাদিত পন্যর উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় দব্যমূল্য বাড়ছে। আমরা চেষ্টা করছি পন্যর দাম কমানোর জন্য।
নর্থ পয়েন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান মিঃ জুয়াং লিফেং এর সভাপতিত্বে ভিত্তি প্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানিটর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এইচ এম জাহাঙ্গীর আলম রানা।
এসময় অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন, চীনে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মাহবুব উজ জামান, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মইনুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রশাসক জহুরুল ইসলাম, পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা, ভারপ্রাপ্ত সিভিল সার্জন আফরোজা বেগম রীনা, জেলা পরিষদের চেয়ারম্যান হান্নান শেখ,জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট প্রমুখ।
অনুষ্ঠানে নর্থ পয়েন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্বিক দিক তুলে ধরেন প্রকল্প পরিচালক তৌফিক হাসান।
পরে নর্থ পয়েন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের ফলন উন্মোচন ও মাটি কাটা কাজের শুভ সূচনা করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী। এসময় দেশ ও জাতীর কল্যাণ কামণায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
উল্লেখ্য, চীনের ব্যবসায়ী মিঃ জুয়াং লিফেং ও বাংলাদেশের ব্যবসায়ী এইচ এম জাহাঙ্গীর আলম রানার যৌথ অর্থায়নে ২ হাজার ৫০০ কোটি টাকা ব্যায়ে ৩২ একর জমির উপর স্থাপিত হচ্ছে মেডিক্যাল কলেজ ও হাসপাতালটি।
-

লক্ষ্মীপুরে বিএনপির অবস্থান কর্মসূচি
লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেগম খালেদা জিয়ার মুক্তি, বিদুৎ, গ্যাসসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ও আওয়ামী লীগের দুর্নীতির প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি।
আজ শনিবার বিকেলে লক্ষ্মীপুর উত্তর তেমুহনীস্থ বিএনপি নেতা সাবুর বাসভবন প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়। সদর থানা (পূর্ব), চন্দ্রগঞ্জ থানা বিএনপি ও স্থানীয় বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন এ কর্মসূচির আয়োজন করেন।
সদর থানা (পূর্ব) বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু। এতে সঞ্চালনা করেন সদর থানা বিএনপি সদস্য সচিব মোখলেছুর রহমান। -

কেন্দুয়ায় বিএনপির অবস্থান কর্মসূচি পালিত
হুমায়ুন কবির কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কেন্দুয়ায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেগম খালেদা জিয়ার মুক্তি, বিদ্যুৎ
গ্যাসসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ও আওয়ামী লীগের দুর্নীতির প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।শনিবার বিকালে কেন্দুয়া পৌর শহরের খাদ্য গুদামের সামনে সড়কে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সাবেক পৌর মেয়র, সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক তিন বারের সাধারণ সম্পাদক এবং জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি দেলোয়ার হোসেন ভূইয়া দুলাল এর নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়।
এ সময় উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সঞ্জুর রহমান ভূইয়া, বিএনপি নেতা শহীদুল ইসলাম, নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক উপজেলা যুবদলের সাবেক আহবায়ক উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ফরিদ আহমেদ, উপজেলা যুবদলের সদস্য সচিব ও উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক আতাউল হক মিন্টু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাওন খন্দকার জুয়েল, যুগ্ম আহবায়ক রহমত উল্লাহ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান রিপন, যুগ্ম আহবায়ক সারোয়ার হোসেন খান, যুবদল নেতা এমদাদ, পৌর ওলামা দলের আহবায়ক হুমায়ূন কবীর রতন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আলমগীর আকন্দ, মিজানুর রহমান সাব্বিরসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক শতাধিক নেতা-কর্মী অবস্থান কর্মসূচিতে অংশ নেন।
হুমায়ুন কবির কেন্দুয়া নেত্রকোনা থেকে।।
-

ডাসারে ছাত্রলীগের নেতা আহত! বিএনপির কেন্দ্রীয় নেতাসহ আটক ৪
রতন দে, মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের ডাসার উপজেলায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি চলাকালীন সময় ছাত্রদল ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। শনিবার
বিকেল সাড়ে ৩টায় উপজেলার কাঁঠালতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে হামলার ঘটনায় বিএনপির কেন্দ্রীয় নেতাসহ চার জনকে আটক করেছে ডাসার থানা পুলিশ। তারা হলেন কেন্দ্রীয় বিএনপির
নির্বাহী কমিটির উপ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান ওরফে খোকন তালুকদার (৪৫), ডাসার যুবদল নেতা নুরু তালুকদার (৪৩), ডাসার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মন্নান সরদার (৫৫) কালকিনি উপজেলা স্বে”ছাবেসক দলের আহ্বায়ক শহিদুল ব্যাপারী (৪০)। হামলায় আহত বিএনপি ও ছাত্রদলের ১০ জনের নাম পাওয়া গেছে। তারা হলেন কালকিনি উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলু ব্যাপারী (৬০), ছাত্রদল নেতা শামীম মোল্লা (৩০), তরিকুল ইসলাম (২৮), রাসেল মাতুব্বর (৩০), রাজ্জাক সরদার (৫০), বনি আমিন (২৫), বায়েজিদ
সরদার (৩২), সারাফাত ব্যাপারী (২৫), দুলাল বিশ্বাস (৩৫), মামুন শিকদার (৩৭)। এ ছাড়াও হামরায় ছাত্রলীগ তিন জন ও স্বে”ছাসেবক লীগের একজন আহত হয়েছেন। তারা হলেন ডাসার উপজেলা
ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শরিফ আশিক (২৫) ও অর্থ সম্পাদক কাজল আহমেদ (২৩), যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজুল কবির (২৬) ও স্বে”ছাসেবক লীগের নেতা মিল্টন ঢালী (৩৫)। এদিকে
শনিবার সন্ধ্যায় গুরতর অবস্থায় ছাত্রলীগ নেতা আশিক ও কাজলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে
পাঠানো হয়েছে। ডাসার উপজেলা বিএনপি, পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কেন্দ্রীয় বিএনপির ১০ দফা বাস্তবায়নের লক্ষ্যে মাদারীপুরের পাঁচটি
উপজেলায় একযোগে অবস্থান কর্মসূচি পালন করেন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিকেল ৩টায় ডাসার উপজেলায় ডাসার ইউনিয়ন বিএনপির সভাপতি আলাউদ্দিন তালুকদারের সভাপতিত্বে উপজেলার কাঁঠালতলা বাজার এলাকায় প্যান্ডেল করে
অবস্থান কর্মসূচি শুরু হয়। অনুষ্ঠান চলাকালীন সময় ডাসার বাজার আওয়ামী লীগের কার্যালয় থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা বিএনপির অনুষ্ঠানে এসে অনুষ্ঠান বন্ধ করতে বলেন। এতেই বিএনপির ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে ছাত্রলীগের নেকাকর্মীদের বাকবিতন্ডা বাঁধে। এ সময় ছাত্রদল ও
ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া শুরু হয়। দুপক্ষের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে ডাসার থানা পুলিশ ৪ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনা স্থান থেকে বিএনপির চার নেতাকে আটক করে পুলিশ। বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, ডাসার উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা বিএনপির কর্মসূচিকে পন্ড করতে এই হামলা চালিয়েছে। হামলায় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মী বেশি। ডাসার ইউনিয়ন বিএনপির সভাপতি আলাউদ্দিন তালুকদার বলেন, ‘পূর্ব ঘোষিত আমাদের অবস্থান কর্মসূচি
যথা সময় শুরু করি। নেতাকর্মীরা সবাই আালোচনা শুরু করে। তখনই আওয়ামী লীগের নির্দেশে ছাত্রলীগের নেতাকর্মীরা এসে আমাদের অনুষ্ঠানে হামলা চালায়। চেয়ার টেবিল ভাঙচুর করে। পরে
আমাদের ছাত্রদলের নেতাকর্মীরা প্রতিরোধ শুরু করে। পুলিশ আমাদের রক্ষা না করে তাদের উপস্থিতিতে ছাত্রলীগের ছেলেরা হাতে দের্শী অস্ত্র নিয়ে হামলা চালায়। পরে আবার আমাদের কেন্দ্রীয় এক
নেতাসহ চার জনকে ধরে নিয়ে যায়। পুলিশ একক ভাবে আমাদের নেতাকর্মীদের আটক করতে পারে না। আমরা এ হামলা ও আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’ অভিযোগের বিষয় ডাসার উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক সৈয়দ সাখাওয়াত হোসেন বলেন, ‘বিএনপি অন্য জেলা থেকে লোক ভাড়া করে এনে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের
সামনে বিক্ষোভ শুরু করে। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়েও কটুক্তিমূলক বক্তব্য দিচ্ছিলো। আমাদের ছাত্রলীগের ছেলেরা তাদের এ ধরণের কথা বলতে নিষেধ করায় তারা উল্টো আমাদের ছেলেদের
ওপর হামলা করেছে। তাদের উপর কোন হামলা চালানো হয়নি। তাদের হামলায় আমাদের ছাত্রলীগের দুজন গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল নেওয়া হয়েছে। আমরা এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
জানতে চাইলে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
হাসানুজ্জামান বলেন, ‘আমরা বিএনপির এক
কেন্দ্রীয় নেতাসহ চার জনকে আটক করেছি। আটককৃতদের নেতৃত্বে ছাত্রদল যুবদলের নেতাকর্মীরা ছাত্রলীগের দুই জন কর্মীর ওপর হামলা করছে। ছাত্রলীগের দুজন হাসপাতালে ভর্তি আছে। এ
কারণে বিএনপির চারজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। -

বেতাগীতে স্কাউটস দিবস ২০২৩ উদযাপন
বেতাগী বরগুনা প্রতিনিধি।
উপকূলীয় জনপথ বরগুনার বেতাগীতে স্কাউটিং করবো, স্মার্ট বাংলাদেশ গড়বো’ প্রতিপাদ্যে পালিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ স্কাউটস দিবস-২০২৩’।
শনিবার (৮ এপ্রিল) ‘স্কাউটিং করবে,স্মাট বাংলাদেশ গড়বো বাংলাদেশ স্কাউটস দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এর আয়োজনে বিশেষ ডে ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত।
বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ও উপজেলা স্কাউট কমিশনার গোলাম কবির এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউট এর সভাপতি সুহৃদ সালেহীন।
বিশেষ ডে ক্যাম্প ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা স্কাউট এর সহ-সভাপতি শহিদুল রহমান, উপজেলা স্কাউট এর সাধারণ সম্পাদক ও বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় স্কাউট দলের ইউনিট লিডার লুৎফর রহমান স্বপন, সিনিয়র সহকারী মোঃ শাজাহান কবির,বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সহকারী শিক্ষকা শেলিনা আক্তার, বেতাগী সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ এর সিনিয়র রোভার মেট মোঃ খাইরুল ইসলাম মুন্না প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউট এর সভাপতি সুহৃদ সালেহীন বলেন, সৃষ্টিকর্তার প্রতি দায়িত্ব, অপরের প্রতি কর্তব্য এবং নিজের প্রতি কর্তব্য পালন– এই তিন মূলনীতির মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বব্যাপী স্কাউটিং পরিচালিত হচ্ছে। বর্তমানে বাংলাদেশ স্কাউটসের সদস্য সংখ্যা ২৪ লাখ ৩৪ হাজার। ২০৩০ সালের মধ্যে দেশে ৫০ লাখ স্কাউট তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।
-

ঠাকুরগাঁওয়ে দেশব্যাপী বিএনপির সন্ত্রাস নৈরাজ্য ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত
গীতি গমন চন্দ্র রায় গীতি।।
স্টাফ রিপোর্টার।।
ঠাকুরগাঁওয়ে জেলা আওয়ামী লীগের অফিসের সামনে শনিবার দেশব্যাপী বিএনপি’র সন্ত্রাস নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপ-রাজনীতির বিরুদ্ধে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।উক্ত শান্তি সমাবেশ অনুষ্ঠান বাংলাদেশ আ’লীগ সদর উপজেলা শাখার আয়োজনে সমাবেশে সদর উপজেলা আ’লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড.অরুনাংশু দত্ত টিটোর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ সাদেক কুরাইশী।
এছড়া অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড.আ.স.ম গোলাম ফারুক রুবেল,সহ সভাপতি মাহাবুবুর রহমান খোকন,যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. মোস্তাক আলম টুলু, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন,মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক,পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা,সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার প্রমুখ।
এ শান্তি সমাবেশ অনুষ্ঠানে সদর উপজেলা আ’লীগের বিভিন্ন কমিটির সদস্য,জেলা আ’লীগ, যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ,মহিলা লীগ,যুব মহিলা লীগ,ছাত্রলীগসহ আ’লীগের বিভিন্ন সহযোগি অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকগণ অংশ গ্রহণ করেন।
এ সময় বক্তারা বিএনপিকে সন্ত্রাস নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপ-রাজনীতি থেকে বের হয়ে সুষ্ঠু ধারার রাজনীতি করতে আহবান জানিয়েছেন বলে জানা যায়।
গীতি গমন চন্দ্র রায় গীতি।।
স্টাফ রিপোর্টার।। -

সুশীল সমাজের একটি অংশ জনগণকে বিভ্রান্ত করতে তৎপর : শেখ পরশ
স্টাফ রিপোর্টারঃ- নিরেন দাস
বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, দেশের সুশীল সমাজের একটি অংশ এখন জনগণকে বিভ্রান্ত করতে তৎপর হয়েছেন।
শনিবার(০৮ এপ্রিল) তুরাগ থানাধীন কামারপাড়া স্কুল এন্ড কলেজ মাঠে পবিত্র মাহে রমজান উপলক্ষে ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগ উদ্যোগে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা’র পক্ষ থেকে খাদ্যসামগ্রী উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শেখ ফজলে শামস পরশ বলেন, একটা ব্যাপারে সতর্ক থাকতে হবে। সরকারকে ব্যর্থ প্রমাণের এক পরিকল্পিত নীলনঁকশার বাস্তবায়নের চেষ্টা চলছে। এমন পরিস্থিতি তৈরি করার চেষ্টা চলছে যে, সাধারণ মানুষ যেন সরকারের প্রতি আস্থা হারিয়ে ফেলে।
তিনি বলেন, দেশের সুশীলসমাজের একটি অংশ এখন জনগণকে বিভ্রান্ত করতে তৎপর হয়েছেন। আর এ নীলনঁকশার বাস্তবায়নে মাঠে নেমেছেন এক-এগারোর কুশীলবরা। বাংলাদেশের বিরুদ্ধে জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্ত এখন বেশ জোরেশোরে চলছে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।
শেখ পরশ বলেন, কিছু গণমাধ্যম এখন খুবই নগ্নভাবে বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ। যার ন্যাক্কারজনক বহিঃপ্রকাশ সম্প্রতি জনগণের সম্মুখে এসেছে প্রথম আলোর হলুদ সাংবাদিকতার মাধ্যমে। এটাকে শুধু হলুদ সাংবাদিকতা বলা যায় না। এই ধরণের সাংবাদিকতা সাংবাদিক পেশাজীবীদের কলঙ্কিত করেছে। এর মাধ্যমে শিশুর সরলতাকে ব্যবহার করে রাষ্ট্রদ্রোহিতা করা হয়েছে।
তিনি বলেন, সাম্প্রতিককালে ঘন ঘন অগ্নিসন্ত্রাসের ঘটনা খুবই দুঃখজনক ও সন্দেহজনক ঘটনা। বিএনপির যেহেতু অগ্নিসন্ত্রাসের রেকর্ড আছে স্বাভাবিকভাবে সন্দেহভাজনদের তালিকায় তাদেরকে গুরুত্বের সাথে দেখতে হবে। তাদেরকে সন্দেহের বাইরে ছেড়ে দেয়া যায় না। আর ফখরুল সাহেবের কথা শুনে মনে হয়েছে, সে অনেক কিছু জানে।
ঢাকা মহানগর যুবলীগ উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুলের সভাপতিত্বে সংসদ সদস্য হাবিব হাসান, যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মামুনুর রশীদ, সুভাষ চন্দ্র হাওলাদার, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দপ্তর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন পাভেল, উপ-দপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন শাহজাদা প্রমুখ বক্তব্য রাখেন।