Author: desk

  • মহালছড়িতে এতিমখানায় ইফতারে ছাত্রলীগ

    মহালছড়িতে এতিমখানায় ইফতারে ছাত্রলীগ

    রিপন ওঝা,মহালছড়ি

    মহালছড়িতে উপজেলা ছাত্রলীগ কর্তৃক পবিত্র মাহে রমযান উপলক্ষ্যে ইফতার ও দোয়া মাহফিল ৮এপ্রিল রোজ শনিবার আয়োজন করা হয়।

    উক্ত ইফতার ও দোয়া মাহফিলে দেশের উন্নয়নের দেশরত্ন ও কৃষিতে সমৃদ্ধির কৃষকরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শারিরীক সুস্থতা দীর্ঘায়ু ও বাংলাদেশ আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ দেশের জনগণের মঙ্গল ও কল্যাণ কামনা করা হয়।

    মহালছড়ি উপজেলা ছাত্রলীগ কর্তৃক পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে নূরে মদিনা হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাত্রদের সাথে ইফতার ও দোয়া মাহফিলে সভাপতি রনজিৎ দাশ, সহসভাপতি মনিশংকর চৌধুরী, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাজীব, সাংগঠনিক সম্পাদক অভিরাজ দেবনাথ মান্না, মোঃ রবিউল হোসেন, বাপ্পা মজুমদার, কলেজ ছাত্রলীগের সাবেক সহসভাপতি নাজমুল হোসেন, প্রকাশ আচার্য্য, উজ্জ্বল মিয়াসহ কৃতি শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

  • রামপালে দুই নেতাকে গ্রেফতার করায় বিএনপির নিন্দা

    রামপালে দুই নেতাকে গ্রেফতার করায় বিএনপির নিন্দা

    এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি|| বাগেরহাটের রামপাল উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাটোয়ারী হালিম ও সাবেক দপ্তর সম্পাদক কাজী জাহিদুল ইসলামকে পুলিশ গ্রেফতার করেছে। শুক্রবার রাতে ফয়লাস্থ নিজ বাড়ি থেকে মোস্তফা কামাল পাটোয়ারী ও ঝনঝনি গ্রামের বাড়ি থেকে কাজী জাহিদুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক ইন্জিনিয়ার এ, টি, এম আকরাম হোসেন তালিম। পুলিশ জানায় তাদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা রয়েছে। বিএনপি নেতারা বলছেন, বাড়ি থেকে মামলা ছাড়া গ্রেফতার করেছে পুলিশ। তারা বলেন, শুক্রবার সকাল সাড়ে ১০ টায় ডিবিসি নিউজ টিভিতে সাক্ষাৎকার দেয়ার পরই পুলিশ অভিযান শুরু করে। তারা প্রত্যেক নেতার বাড়িতে শুক্রবার রাতে অভিযান চালায়। ওই সময় হালিম পাটোয়ারী ও জাহিদুল ইসলামকে বাড়ি থেকে পুলিশ তুলে নিয়ে যায়। তারা বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের বাড়িতেও অভিযান চালায়। বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছে। বিএনপি সহাবস্থানে বিশ্বাস করে। আমরা কেন্দ্র ঘোষিত ১০ দফা দাবি আদায়ে কর্মসূচি পালন করার জন্য সভা করেছি। ডক্টর শেখ ফরিদুল ইসলাম শুক্রবার ডিবিসি টিভিতে সাক্ষাৎকার দিয়েছেন। এরপর পুলিশ অভিযান শুরু করে। তারা বাড়িতে বাড়িতে গিয়ে অভিযান পরিচালনা করে। সরকার গনতন্ত্র বিশ্বাস করে না বলে হামলা মামলা করে নাগরিকদের মধ্যে ভীতিকর পরিবেশ সৃষ্টি করছে। তিনি সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তি ও হয়রানি না করার আহবান জানান। অনুরূপ বিবৃতি দিয়েছেন, রামপাল উপজেলা যুবদলের সিনিয়র আহবায়ক মাসুদুর রহমান পিয়াল, সদস্য সচিব আলমগীর কবির বাচ্চু, সেচ্চাসেবক দলের আহবায়ক কাজী অজিয়ার রহমান, ছাত্রদলের সভাপতি মোল্লা তরিকুল ইসলাম শোভনসহ বিভিন্ন পর্যায়ের উপজেলা নেতৃবৃন্দ।#

  • ফুলবাড়িয়া ৭নং বাক্তা ইউনিয়নের ওয়ার্ড পযার্য়ে  কার্যকরী কমিটি সভায় অনুষ্ঠিত

    ফুলবাড়িয়া ৭নং বাক্তা ইউনিয়নের ওয়ার্ড পযার্য়ে কার্যকরী কমিটি সভায় অনুষ্ঠিত

    মো. সেলিম মিয়া ফুলবাড়িয়া) প্রতিনিধিঃ
    ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ৭নং বাক্তা ইউনিয়ন আওয়ামী লীগের ৭নং ওয়ার্ড শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
    শনিবার (৮ এপ্রিল) বিকেলে বাক্তা ইউনিয়ন নিশ্চিন্তপুর নতুন বাজার আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ সুরুজ (বাঙ্গালি) সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম। বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এড. আব্দুর রাজ্জাক, সাবেক জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস। উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনজুরুল হত মুঞ্জু, সাধারণ সম্পাদক নাজমুল হক সোহেলসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ,সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় করেন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল মিয়ার ।

  • নিখোঁজের ৩ দিন পর মিলল বি এম কলেজছাত্রের মরদেহ

    নিখোঁজের ৩ দিন পর মিলল বি এম কলেজছাত্রের মরদেহ

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় নিখোঁজ হওয়ার তিনদিন পর পুকুর থেকে আরিফুল ইসলাম (১৯) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    দুপুরে মরদেহ উদ্ধারের পর প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

    এর আগে এদিন সকাল ১১টার সময় উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের বুড়াবুড়ি গ্রামে তার নিজ বাড়ির পাশে থাকা পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
    নিহত আরিফুল বুড়াবুড়ি এলাকার জসিমউদ্দীনের ছেলে।

    তিনি পঞ্চগড় বিএম কলেজের ছাত্র।
    বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তারেক হোসেন জানান, গত তিনদিন ধরে নিখোঁজ ছিলেন আরিফুল।

    পরে পরিবারের লোকেরা গত বৃহস্পতিবার (০৬ এপ্রিল) তেঁতুলিয়া মডেল থানায় তার নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরি করেন। এর মধ্যে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
    তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, মরদেহটি সন্দেহজনকভাবে উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে। আর পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

  • টাকার অভাবে থেমে গেছে ব্রেন টিউমারে আক্রান্ত শিশু সম্পূর্নার চিকিৎসা

    টাকার অভাবে থেমে গেছে ব্রেন টিউমারে আক্রান্ত শিশু সম্পূর্নার চিকিৎসা

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : ব্রেনে পানি জমতে জমতে ইতিমধ্যে শিশুটির মাথার ওজন হয়েছে ৭ কেজি। জমানো ও বিভিন্ন সময় জমি বিক্রি করা ৯ লাখ টাকা খরচ করে চিকিৎসা করালেও একমাত্র মেয়েটি সুস্থ্য হয়নি। বর্তমানে টাকার অভাবে থেমে আছে চিকিৎসা।

    বলা হচ্ছিল গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার লেবুতলা গ্রামের মোহন গাইন ও প্রজ্ঞা গাইন দম্পতির ৫ বছরের শিশু কন্যা সম্পূর্না গাইনের কথা।

    পাঁচ বছরের শিশু কন্যা সম্পূর্না গাইনের বাবা মোহন গাইন একটি বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তা প্রহরী ও মা প্রজ্ঞা গাইন গৃহিণী। শিশুটিকে সুস্থ্য করতে পরিবারটির চেষ্টা যেন শেষই হচ্ছে না।

    জানাগেছে, ২০১৮ সালে মোহন গাইন ও প্রজ্ঞা গাইন দম্পতির সংসারে সুস্থ্য শিশু হিসাবে জন্ম গ্রহণ করে সম্পূর্ণা। মাত্র চার মাস বয়সে জ্বর হওয়ার পর থেকেই বড় হতে শুরু করে শিশুটির মাথা। দীর্ঘদিন এলাকায় চিকিৎসা করানোর পরও কোন উন্নতি হয়নি। পরে উন্নত চিকিৎসার জন্য নেয়া হয় ঢাকার নিউরো সাইন্স হাসপাতালে। সেখানে দু’টি অপারেশন করার পরও সুস্থ্য হয়নি সম্পূর্ণা।

    পরে স্থানীয়দের পরামর্শে ভারতে নিয়ে কয়েক মাস চিকিৎসা করালেও সম্পূর্ণার মাথার আকার কমেনি। পরে চিকিৎসকেরা জানায় অপারেশন মাধ্যমে শিশুটিকে সুস্থ্য করা সম্ভব। কিন্তু খরচ হবে বাংলাদেশী টাকায় প্রায় দশ লাখ। কিন্তু শিশুটির জন্মের পর থেকে চিকিৎসার জন্য খরচ হয়েছে প্রায় ৯ লাখ টাকা।

    বর্তমানে দশ লাখ টাকা জোগার করতে না পাড়ায় থেমে আছে সম্পূর্ণার চিকিৎসা। তাই শিশুটির চিকিৎসা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা চেয়েছেন এলাকাবাসী ও স্বজনেরা।

    সম্পূর্ণার চিকিৎসা পাঠাতে পারেন বিকাশ নাম্বারে ০১৯৮২ ৬৩২১৭৮ (পার্সোনাল) বা মোহন গাইন, অ্যাকাউন্ট নাম্বার-২০৫০ ৪০০ ৬৮ ০০০০০৫০৯, ইসলামী ব্যাংক লিমিটেড, টুঙ্গিপাড়া শাখা, গোপালগঞ্জ।

    সম্পূর্নার বাবা মোহন গাইন বলেন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ, খুলনা, ঢাকা ও ভারতের বেঙ্গালুরে নিয়ে চিকিৎসা করানোর পরেও একমাত্র মেয়েকে সুস্থ্য করতে পারিনি। বেঙ্গালুরু থেকে ভারতের মাদ্রাজে নিয়ে চিকিৎসা করানোর পরামর্শ দিয়ে চিকিৎসকেরা। কিন্তু সেখানে ব্যায় হবে দশ লাখ টাকার বেশি। জমানো ও জমি বিক্রি করা টাকা দিয়ে এতদিন চিকিৎসা করাতে করাতে এখন আর ভারতের মাদ্রাজে নিয়ে চিকিৎসা করানোর সামর্থ্য নেই। তাই একমাত্র মেয়েকে সুস্থ্য করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা কামনা করি।

    শিশুটির মা প্রজ্ঞা গাইন বলেন, মেয়েটি হাঁটাচলাও করতে পারে না। সব সময় কোলে রাখতে হয়। বেশিরভাগ সময় কান্নাকাটি করে। একমাত্র মেয়ের দুশ্চিন্তায় রাতে ঘুমাতেও পারিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সমাজের বিত্তবানদের কাছে অনুরোধ আমার মেয়েটিকে বাঁচাতে আপনারা সাহায্য করুন।

    স্থানীয় ইউপি সদস্য বিজয় বাড়ৈ বলেন, পাঁচ বছরের মেয়েটাকে সুস্থ্য করতে অনেক টাকা খরচ করেছে মোহন। কিন্তু কোন লাভ হয়নি। চিকিৎসার জন্য জমি বিক্রি করতে করতে এখন শুধুমাত্র বাড়ির জায়গা টুকুই আছে। আর ভারতের মাদ্রাজে নিয়ে চিকিৎসা করানোর সামর্থ্য নেই ওদের। তাই সবাইকে যার যার অবস্থান থেকে ওদের সাহায্য করার অনুরোধ করি।

    টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আল-মামুন বলেন, শিশুটির অসুস্থ্যতার ব্যাপারে আপনাদের (সাংবাদিক) মাধ্যমে জানতে পারলাম। শিশুটির সুচিকিৎসা নিশ্চিত করতে উর্ধ্বতন কর্তৃপক্ষের আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। #

  • গোপালগঞ্জে অগ্নিকান্ডে পুড়ে গেছে তিনটি দোকান, ২০ লাখ টাকার ক্ষতি

    গোপালগঞ্জে অগ্নিকান্ডে পুড়ে গেছে তিনটি দোকান, ২০ লাখ টাকার ক্ষতি

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জ শহরে ভয়াবহ অগ্নিকান্ডে গোড়াউনসহ পুড়ে গেছে তিনটি দোকান। এতে অন্তত ২০ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়ে বলে দাবী করেছে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।

    গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়ারহাউস ইন্সেপেক্টর মো: রাজীব হোসেন অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

    শুক্রবার (০৭ এপ্রিল) দিবাগত গভীর রাত ২ টার দিকে শহরের কাপড় পট্টির ফেন্সি শাড়ী হাউজের দো-তলায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

    ওয়ার হাউস ইন্সেপেক্টর মো: রাজীব হোসেন জানান, বৈদ্যুতির সট সার্কিট থেকে প্রথমে আগুনের সূত্র হয়। এতে আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে তপু বিশ্বাসের কাপড়ের গোডাউন, মো: হামিম মজুমদারের টেইলার্স ও লিটন মীরের কাপড়ের গোডাউন আগুনে পূড়ে ছাই হয়ে যায়। পরে খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘন্টা চেষ্ঠার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।

    ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী তপু বিশ্বাস ও মো: হামিম মজুমদার জানান, ঈদ উপলক্ষে গোডাউন দুটিতে নতুন কাপড় রাখা হয়েছিল। এছাড়া টেইলার্সের দোকান বিভিন্ন ক্রেতার অর্ডারের মালামাল ছিল। কিন্তু অগ্নিকান্ডে সব কিছুই পুড়ে ছাই হয়ে গেছে। এমনকি টেইলার্সে থাকা ১০টি সেলাই মেশিন পুড়ে নষ্ট হয়ে গেছে। এ অগ্নিকান্ডে অন্তত ২০ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। আমরা এখন নি:স্ব হয়ে পড়েছি। #

  • মামা বাড়ী বেড়াতে এসে প্রান গেলো শিশুর

    মামা বাড়ী বেড়াতে এসে প্রান গেলো শিশুর

    ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার উপজেলার সরমহল এলাকায় ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মো. ‍মুয়িন(০৭)। সে তার বাবা ও মায়ের সাথে মামা বাড়ী বেড়াতে এসেছিল।

    স্থানীয় বাসিন্দা মোহাম্মদ রুবেল জানান,সরমহলের বাসিন্দা কবির মল্লিকের বাসায় তার বোন ও ভাগিনা গতকাল বেড়াতে আসেন। শনিবার সকালে শিশু মুয়িনকে কোথাও না পেয়ে অনেক খোঁজাখুজির পর বাড়ীর পাশে পুকুরের পানিতে ভেসে উঠতে দেখেন।

    পরিবারের লোকজন তাকে দ্রুত নলছিটি উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। নিহত শিশুর বাবা মাইনুল ইসলাম রাজাপুরে উপজেলার উত্তমপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তারা রাজাপুর সদরের বাসিন্দা।

  • কুমিল্লার হোমনার শ্রীমোদ্দিতে বাঁশি তৈরীতে ২২ পরিবার ব্যাস্ত

    কুমিল্লার হোমনার শ্রীমোদ্দিতে বাঁশি তৈরীতে ২২ পরিবার ব্যাস্ত

    কুমিল্লা থেকে মোঃতরিকুল ইসলাম তরুন, কুমিল্লার হোমনা পৌর এলাকার শ্রীমোদ্দিতে ২২ পরিবার ১ লা বৈশাখ কে সামনে রেখে ব্যাস্ততম সময় কাটাচ্ছেন। মুলি বাঁশ ক্রয় করে তাদের বাড়িতে গত দুমাস যাবত বাশ দ্বারা তৈরী হচ্ছে হরেক রকমের বাশি।বিমবাশি,খিলাবাশি,আর বাশি,মোহনমুরালি বাশি,এছাড়াও বিভিন্ন নামে তৈরী হচ্ছে রংবেরঙ্গের বাশি।এ ব্যাপারে শ্রীমুদ্দির বাসিন্দা কৃষ্ণকান্তবিশ্বাস, জানায় আমাদের পৈত্রিক শিল্প এই পেশা,এছাড়াও বাশি শিল্পের সাধারন সম্পাদক জতিন্দ্রবিশ্বাস জানান প্রতি বছর ১ লা বৈশাখকে সামনে রেখে এই পাড়ার ২২ পরিবার দু তিন মাস বাশি তৈরীতে ব্যাস্ত সময় কাটান,এখানে বাশি তৈরীতে কাচা মাল মুলীবাশ আর মান্দারী কাছের কাঠ ব্যাবহার করা হয়।এবছর প্রায় ছয় লক্ষ বাশি দেশের বরিশাল,যশোহর, কুমিল্লা,সিলেট,নরশিংদিসহ বিদেশে রপ্তানী হবে।এই পেশায় নিয়জিত অনিল বিশ্বাস,অমিল বিশ্বাস, চিত্তরঞ্জন বিশ্বাস,জানান সরকার আমাদের দিকে না তাকালে এই শিল্প টিকিয়ে রাখা অসম্ভব। গত করুনায় আমরা ধ্বংস হয়ে গেছি।সরকারের কোন লোক আমাদের শিল্প বাঁচা তে এগিয়ে আসেনা,বা সহযোগিতা করেনা।

  • ময়মনসিংহে হিজড়াদের সাথে পুলিশের মতবিনিময় কাউকে হয়রানী না করার আহবান

    ময়মনসিংহে হিজড়াদের সাথে পুলিশের মতবিনিময় কাউকে হয়রানী না করার আহবান

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহে হিজড়াদের সমস্যা যেন দিন দিন বাড়ছে। এদের নিয়ে প্রশাসনও থাকে উভয় সংকটে। যাত্রাপথে নাগরিকরাও দিন দিন হিজড়াদের উৎপাতে রীতিমত বিরক্ত। ঈদ উপলক্ষে ঘরমোখো মানুষকে এর থেকে মুক্তি পেতে প্রাথমিক পদক্ষেপ হিসেবে হিজড়াদের সচেতন করার উদ্যোগ নিয়েছে কোতোয়ালী থানা পুলিশ। এরই অংশ হিসেবে শনিবার দুপুরে হিজড়াদের সাথে সরাসরি কথা বলেন এএসপপি(সদর সার্কেল) মো:শাহিনুল ইসলাম ফকির, কোতোয়ালী মডেল থানা ওসি শাহ্ কামাল আকন্দ, ইন্সপেক্টর তদন্ত ফারুক হোসেন।

    এসময় হিজড়াদের উদ্দেশে পুলিশ কর্মকর্তারা বলেন, কোন অবস্থায় যাত্রী হয়রানি করা যাবেনা। বাসে উঠে টাকা তোলা যাবেনা। রাস্তায় দস্তাদস্তি করা যাবেনা। বাসের জানালা দিয়ে টাকা চাইতে হবে। অবশ্যই গলায় কার্ড ঝুলাতে হবে। কোন প্রকার অপ্রীতিঘটনা ছাড় দেওয়া হবেনা।

    তারা আরো বলেন, কোনোভাবেই পথে-ঘাটে মানুষকে হয়রানী বা চাঁদাবাজি করা যাবে না। অপরদিকে হিজড়ারা তাদের আর্থিক সংকট ও মানবতের জীবন সর্ম্পকেও পুলিশকে অবহিত করে। পুলিশ যথাসম্ভব হিজড়াদের সাহার্য্য সহযোগিতায় পাশে থাকবে বলে জানায়। তবে নাগরিকদের কোনোভাবেই হয়রানী করা যাবে না বলে পুলিশ কর্মকর্তারা জানান। তবে এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে ওসি জানান।

    ওসির আহবানকে সাড়া দিয়ে হিজড়া সম্প্রদায়ের পক্ষ থেকে তাদের নেতৃবৃন্দ জানান , কাউকে হয়রানী করা হবে না। কোতোয়ালী ওসি শাহ কামাল আকন্দ ব্যাক্তিগত ইচ্ছা ও আন্তরিকতায় এ সভায় নগরীর হিজড়াদের একটা বড় অংশ যোগ দেয়। সভায় ওসি শাহ কামাল নাগরিকদের অভিযোগ সর্ম্পকে হিজড়াদের অবগত করেন।

  • রামপালে বিএনপির অবস্থান কর্মসূচি পালন

    রামপালে বিএনপির অবস্থান কর্মসূচি পালন

    এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি || রামপালে কেন্দ্র ঘোষিত ১০ দফা কর্মসূচী পালন করা হয়েছে। উপজেলার ফয়লাহাট কার্যালয়ের পরিবর্তে গৌরম্ভা বাজার সংলগ্ন সড়কে এ কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার সকাল ১০ টায় দলীয় কার্যালয়ের সামনে পালন হওয়ার কথা থাকলেও সেখানে পুলিশ ঘিরে রাখে। পরে গৌরম্ভা বাজার সংলগ্ন রাস্তায় সংক্ষিপ্ত অবস্থান কর্মসূচী পালন শেষে মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। বিদ্যুৎ, গ্যাস, দ্রব্য মূল্যের উর্ধগতি, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতি ও পূর্ব ঘোষিত ১০ দফা আদায়ের জন্য এ কর্মসূচি পালন করে বিএনপি। ১১ এপ্রিল সকাল ইউনিয়ন পর্যায়ে কর্মসূচী পালনের সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে শনিবারের কর্মসূচী সম্পন্ন হয়। অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন, লায়ন ডক্টর শেখ শেখ ফরিদুল ইসলাম। এ সময় রামপাল উপজেলা ও সকল ইউনিয়ন বিএনপি, অংগ এবং সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ কর্মসূচীতে অংশ গ্রহণ করেন। নেতৃবৃন্দ অবিলম্বে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাটোয়ারী হালিম ও সাবেক দপ্তর সম্পাদক কাজী জাহিদুল ইসলামসহ আটক নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবী করেন।#