Author: desk

  • পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

    পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

    পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি।।
    খুলনার পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
    শনিবার সকাল ১০টায় প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এফ এম এ রাজ্জাক এর সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এ সময়ে উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি তৃপ্তি রঞ্জন সেন, আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক এন ইসলাম সাগর, কোষাধক্ষ্য বাবুল আক্তার, সাবেক সভাপতি জি,এ গফুর, সাবেক সম্পাদক এস,এম,আলাউদ্দিন সোহাগ, নজরুল ইসলাম, স্নেহেন্দ্র বিকাশ, বিভাসিন্দু সরকার, ইমদাদুল হক, আবুল হাশেম, আব্দুর রাজ্জাক বুলি, কৃষ্ণ রায়, অমল মন্ডল,পূর্ণ চন্দ্র মন্ডল প্রমুখ।
    সভায় সকলের সিদ্ধান্ত মোতাবেক সভায় গৃহীত হয় প্রেসক্লাবের পক্ষ থেকে ২৮ রমজানে, ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হবে।
    উল্লেখ্য পাইকগাছা প্রেসক্লাবের অন্তভূক্ত যে সকল প্রতিষ্ঠাতা সদস্য, সাধারন সদস্য মৃত্যু বরণ করেছেন, তাদের রুহের মাগফেরাত ও বর্তমান অসুস্থ সদস্যদের সুস্থতা কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হবে।
    সভা শেষে সকল উপস্থিত সদস্য প্রেসক্লাবের দ্বিতল ভবনের চলমান কাজ পরিদর্শন করেন।

  • পাইকগাছায় স্কাউট দিবস পালিত

    পাইকগাছায় স্কাউট দিবস পালিত

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
    বাংলাদেশ স্কাউটস পাইকগাছা উপজেলা কর্তৃক স্কাউটস দিবস পালিত হয়েছে। পাইকগাছা সরকারী বালক মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে স্কাউট দিবস উপলক্ষে পতাকা উত্তোলণ, সাতার, স্কাউটওনসহ নানা কর্মসুচী পালিত হয়েছে। বিদ্যালয়ের স্কাউট দল শনিবার সকালে এ উপলক্ষে আয়োজিত ‘ডে ক্যাম্প ‘ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্কাউটস পাইকগাছা উপজেলা শাখার কমিশনার আশুতোষ কুমার মন্ডল, সহকারী কমিশনার দীপক কুমার মন্ডল, সহকারী কমিশনার রতেœশ্বর সরকার, স্কাউট লীডার প্রদীপ কুমার শীল, স্কাউট অমরেন্দ্র না‍থ সরকার ও স্কাউট বৃন্দ।

  • নড়াইলের এসপি সাদিরা খাতুন গত এক সপ্তাহে পুলিশের অর্জন ও সার্বিক কার্যক্রমের বর্ণনা দেন

    নড়াইলের এসপি সাদিরা খাতুন গত এক সপ্তাহে পুলিশের অর্জন ও সার্বিক কার্যক্রমের বর্ণনা দেন

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

    নড়াইলে এক সপ্তাহে জেলা পুলিশের অর্জন ও সার্বিক কার্যক্রম সংক্রান্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শনিবার (৮ এপ্রিল) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এ সময় পুলিশ সুপার মোসা. সাদিরা খাতুন গত এক সপ্তাহে পুলিশের অর্জন ও সার্বিক কার্যক্রমের বর্ণনা দেন।
    তিনি বলেন, গত এক সপ্তাহে রমজান মাসে ক্রেতাদের মাঝে স্বস্তি ফেরাতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিভিন্ন শ্রেণির মানুষের সাথে মতবিনিময় সভা, হত্যা মামলার তদন্ত করেছে জেলা পুলিশ। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণায় ৯৩০ পিস ইয়াবা ও ৪ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার এবং মাদক বিক্রয়ের ৩৫০০ টাকাসহ মোট ৪ জনকে গ্রেফতার করেছে। ২টি পুরাতন ব্যাটারী চালিত ভ্যান উদ্ধারসহ ১ জন চোর ও ৩ জন ছিনতাইকারিকে আটক করা হয়েছে। ওয়ারেন্ট তামিল, বিট পুলিশিং এবং নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস এবং যথা সময়ের মধ্যে ১২৫টি পুলিশ ক্লিয়ারেন্স প্রদান করা হয়েছে।
    এছাড়াও নড়াইল ট্রাফিক পুলিশ গত এক সপ্তাহে ৩৬৭৯টি যানবহন চেক করে মোট ৫৫টি মামলায় ১,৭৭,০০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ৬১ টি মামলা নিষ্পত্তি করে ২,০৯,২৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। নিয়মিত পুলিশের এসব কার্যক্রম অব্যহত থাকবে।
    এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্তি পুলিশ সুপার মো: রিয়াজুল ইসলাম, অতিরিক্তি পুলিশ সুপার মো: দোলন মিয়া, অতিরিক্তি পুলিশ সুপার তারেক আল মেহেদি, গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাজেদুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুর রহমান।

  • নড়াইলে নিখোঁজের ২১ দিন পর এসএসসি পরীক্ষার্থীকে বান্ধবীর বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ

    নড়াইলে নিখোঁজের ২১ দিন পর এসএসসি পরীক্ষার্থীকে বান্ধবীর বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি।

    নড়াইলে নিখোঁজের ২১ দিন পর এসএসসি পরীক্ষার্থীকে বান্ধবীর বাসা থেকে
    উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৭ এপ্রিল) বিকেলে ১৭ বছরের ওই কিশোরীকে
    পরিবারের জিম্মায় হস্তান্তর করে নড়াইল সদর থানা পুলিশ। ছাকিব মোল্লা, নড়াইল (সদর) প্রতিনিধি জানান, ওই কিশোরী নড়াইল সদরের একটি স্কুল থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নেবে।
    নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওবাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৮ মার্চ সকালে ওই শিক্ষার্থী
    বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে বের হন। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও সে বাড়িতে
    না ফেরায় পরিবারের লোকজন দুশ্চিন্তায় পড়ে যান। অনেক খোঁজাখুঁজির পরও
    সন্ধান না পেয়ে শিক্ষার্থীর মা সদর থানায় সব তথ্য সংযুক্ত করে একটি
    সাধারণ ডায়েরি (জিডি) করেন।
    নড়াইল জেলা পুলিশের একাধিক টিম এসএসসি পরীক্ষার্থীর সন্ধানে সম্ভাব্য সব
    জায়গায় খোঁজাখুঁজির পাশাপাশি ছায়া তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে
    তথ্যপ্রযুক্তির সহায়তায় ২১ দিন পর ঢাকা মেট্রোপলিটনের কদমতলী থানা এলাকায়
    শিক্ষার্থী অবস্থান শনাক্ত করেন।
    ঢাকা মেট্রোপলিটন পুলিশের সার্বিক সহায়তায় নড়াইল সদর থানা পুলিশের
    উপ-পরিদর্শক মোঃ আমির হোসেনের নেতৃত্বে একটি দল জান্নাতি নামের এক মেয়ে
    বান্ধবীর বাসা থেকে শুক্রবার ভোরে নিখোঁজ ওই শিক্ষার্থীকে উদ্ধার করে।
    নড়াইল জেলা পুলিশ সুপার (এসপি) সাদিরা খাতুন বলেন, এসএসসি পরীক্ষার্থী
    নিখোঁজ জিডির পরপরই আমাদের প্রথম চ্যালেঞ্জ ছিল সুস্থভাবে তাকে উদ্ধার
    করা। জেলা পুলিশের একাধিক টিমের সমন্বিত প্রচেষ্টায় মেয়েটির অবস্থান
    শনাক্ত করে তাকে সুস্থ উদ্ধার করতে পেরেছি। তিনি আরও বলেন,ওই
    পরীক্ষার্থীকে মা ও ভাইদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। পরিবারকে সতর্ক
    করা হয়েছে তরুণীকে যেন বাল্যবিবাহ দেওয়া না হয়।
    পরীক্ষার্থীকে উদ্ধার করতে ২১ দিন সময় লাগার কারণ জানতে চাইলে পুলিশ
    সুপার বলেন, মেয়েটির পরিবার কুয়েত প্রবাসী এক ছেলের সঙ্গে বিয়ে ঠিক করে।
    মেয়েটি পড়াশোনা করতে চায়, এই মুহূর্তে সে বিয়ে করবে না সেজন্য কাউকে কিছু
    না বলে বাড়ি থেকে পালিয়ে যায়।ফেসবুকের মাধ্যমে পরিচিত হওয়া তার ঢাকার
    বান্ধবীকে শনাক্ত করতে বেশ বেগ পেতে হয়েছে।##

  • সম্মাননা পেলেন শীর্ষ সংবাদ এর সিনিয়র  সাংবাদিক

    সম্মাননা পেলেন শীর্ষ সংবাদ এর সিনিয়র সাংবাদিক

    সাংবাদিকতায় বিশেষ ভূমিকা রাখায় সম্মাননা পেলেন শীর্ষ সংবাদ এর সাংবাদিক তাবারক হোসেন আজাদ সহ তিন সংবাদকর্মী। পবিত্র রমজান উপলক্ষে রায়পুর সাংবাদিক ইউনিয়ন এই সম্মাননা প্রদান করে। একই সাথে একাধারে দুইবার নির্বাচিত হওয়ায় লক্ষ্মীপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মামুন বিন জাকারিয়াকেও সংবর্ধিত করা হয়।

    পৌর আ’লীগের সাধারন সম্পাদক আবু সাঈদ জুটনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক সাবেক মেয়র রফিকুল হায়দার বাবুল পাঠান সংবর্ধিত সাংবাদিকদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

    সংবর্ধিত সাংবাদিকরা হলেন, শীর্ষ সংবাদ এর সাংবাদিক ও রায়পুর প্রেসক্লাবের সহ-সভাপতি তাবারক হোসেন আজাদ, দৈনিক খোলা কাগজের প্রতিনিধি ও সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওয়াহিদুর রহমান মুরাদ ও সংবাদকর্মী মোঃ মাসুদ।

    শনিবার সন্ধায় ইফতার মাহফিল ও দোয়ার অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ইয়াহিয়া মামুন বিন জাকারিয়া, পৌর আ’লীগের সভাপতি কাজি জামশেদ কবির বাকি বিল্লাহ, প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন ঢালী, সম্পাদক এমআর সুমন, বিটিবির জেলা প্রতিনিধি জহির উদ্দিন, পৌরসভার কাউন্সিলর আবু ইউসুফ, সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহসভাপতি আবদুর রহমান তুহিন চৌধুরী, সম্পাদক জহির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ রনি, সাংবাদিক ক্লাবের সভাপতি মোঃ আজম ও সমাজ সেবক তাহসিন হাওলাদার প্রমুখ।

    এ অনুষ্ঠানের আয়োজন করে রায়পুর সাংবাদিক ইউনিয়ন। সংগঠনের সভাপতি ও দৈনিক খোলা কাগজের প্রতিনিধি ওয়াহিদুর রহমান মুরাদের সভাপতিত্বে এবং শিক্ষক শিমুল অনুষ্ঠান সঞ্চালনা করেন।

  • ফারাক্কা ও অনাবৃষ্টির প্রভাবে ঝিনাইদহে গভীর অগভীর নলকুপে পানি সংকট

    ফারাক্কা ও অনাবৃষ্টির প্রভাবে ঝিনাইদহে গভীর অগভীর নলকুপে পানি সংকট

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহ পৌর এলাকার নতুন কোর্টপাড়ার মাঠে ধান চাষ তদারকী করেন কৃষক মহিউদ্দীন। দুই মাস আগেও তার সেচ পাম্পে পর্যাপ্ত পানি উঠতো। দিন যতই যাচ্ছে পাম্পে পানির পরিমান কম উঠছে। দিনের বেলায় কম ও রাত ১১টার পর পানি বেশি উঠছে বলে তিনি জানান। ভারি বৃষ্টি না হলে কৃষক মহিউদ্দীনের মতো ঝিনাইদহের হাজারো কৃষকের কপালে চিন্তার ভাজ পড়বে বলে মনে করা হচ্ছে। এদিকে ফারাক্কা ও অনাবৃষ্টির প্রভাবে ঝিনাইদহে প্রায় ৫০ হাজার টিউবওয়েলে কম পানি উঠছে। ইতিমধ্যে পানির স্তর ২০ থেকে ৩০ ফুট নিচে নেমে গেছে। পানির স্তর নেমে যাওয়ায় কৃষকের পাশাপাশি বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। সংশ্লিষ্টদের দাবি, ইরি ধানের মাঠে সেচকাজে মাত্রাতিরিক্ত ভুগর্ভস্থ পানি উত্তোলন করায় এমনটি হয়েছে। চলতি শুষ্ক মৌসুমে জেলার বেশিরভাগ বিল-ঝিল, জলাশয় ও পুকুর-নদীর পানি শুকিয়ে গেছে। বিশেষ করে জেলার উপর দিয়ে প্রবাহিত ১০ নদী ও ২টি নদের প্রায় ৮০ শতাংশ পানি শুকিয়ে গেছে। এসব নদীর তলদেশে কৃষকরা এখন ধানচাষ করছেন। খোঁজ নিয়ে জানা গেছে, জেলার ছয় উপজেলায় প্রায় অর্ধ লক্ষাধীক নলকূপে পানি কম উঠছে। শ্রমিকরা বলছেন, সাধারণত ২০ থেকে ৩০ ফুট মাটির নিচে পানির স্তর পাওয়া যায়। কিন্তু এখন নলকূপ স্থাপন করতে গিয়ে ৩০ থেকে ৩৫ ফুট নিচেও পানির লেয়ার মিলছে না। জেলা কৃষি উন্নয়ন করপোরেশন বলছে, তাদের অনুমতি নিয়ে জেলায় ১৭০টির মতো গভীর এবং ৭ হাজার ৯২১টি অগভীর নলকূপ রয়েছে। তবে তাদের অনুমতি ছাড়া ব্যক্তি উদ্যোগে জেলার বিভিন্ন এলাকায় আরও কয়েক হাজার গভীর ও অগভীর নলকূপ রয়েছে। এসব নলকূপ থেকে নিয়ম না মেনে যত্রতত্র পানি উত্তোলন করায় পানির স্তর নেমে যাচ্ছে। যার প্রভাব পড়ছে বাসা বাড়ির অগভীর নলকূপে। জেলা জনস্বাস্থ্য অধিদপ্তর, বিএডিসি এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, প্রায় ৮ মাস বৃষ্টি না হওয়ায় পানির উৎসগুলো ক্রমেই শুকিয়ে যাচ্ছে। অনুসন্ধানে জানা গেছে, জেলার মধ্যে শৈলকুপাতেই রয়েছে ৩৭ হাজার ৫০০ নলকূপ। যার ভেতরে এই মুহূর্তে বেশিরভাগ নলকূপে পানি কম উঠছে। এরমধ্যে অনেক টিউবওয়েল পানি না ওঠায় অকেজো হয়ে পড়েছে। অথচ উপজেলায় সরকারি নলকূপ রয়েছে মাত্র ১৫০০টি। টিউবয়েল ব্যবসায়ী সিরাজুল ইসলাম জানান, তাদের শ্রমিকরা গ্রামাঞ্চলে নলকূপ বসিয়ে থাকে। সাধারণত ২০ থেকে ২৪ ফুট মাটির নিচে পানির লেয়ার বা স্তর পাওয়া যাচ্ছে। কিন্তু এখন নলকূপ স্থাপন করতে গিয়ে ৩২ থেকে ৪০ ফুট নিচে পানির লেয়ার মিলছে। তবুও পর্যাপ্ত পানি উঠছে না। জেলার পরিবেশ ও জীব বৈচিত্র সংরক্ষণ কমিটির সভাপতি মাসুদ আহম্মদ সঞ্জু জানান, দেশের মধ্যে চরম ক্ষরাপ্রবণ এলাকা এই ঝিনাইদহসহ আশপাশের অঞ্চল। গবেষণা বলছে মরু এলাকার দিকে এগিয়ে যাচ্ছে এটি। তাছাড়া দেশের অন্য এলাকা থেকে জলাশয়ও কম। এক কিলোমিটারের মধ্যে গভীর নলকূপ না বসানোর নিয়ম থাকলেও কেউ মানছে না। পানি প্রবাহের উৎস নদ-নদী ভরাট করে দখল হয়ে যাচ্ছে। যার ফলে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এখন পানির স্তর স্বাভাবিক রাখতে নদী খনন করতে হবে। নিয়ম মেনে গভীর নলকূপ স্থাপনে নজরদারি করতে হবে। জনস্বাস্থ্য অধিদপ্তর ঝিনাইদহের নির্বাহী প্রকৌশলী আমিনুল ইসলাম জানান, জেলাজুড়ে কত হাজার বেসরকারি বা ব্যক্তি উদ্যোগে নলকূপ রয়েছে তা আমাদের পরিসংখ্যানে নেই। তবে সরকারিভাবে জেলায় ১৬ হাজার গভীর ও ১৭ হাজার অগভীর নলকূপ রয়েছে। এসব নলকূপে পানির স্বাভাবিক অবস্থা রয়েছে। তিনি জানান, বিভিন্ন ফোরামে বা সরকারের নীতি নির্ধারণী মহলে তারা জানিয়েছেন যেন ডিজাইন মাফিক নলকূপ স্থাপনের আইন পাস হয়। প্রকৌশলীদের পরামর্শ নিয়ে নলকূপ স্থাপন করলে শুষ্ক মৌসুমে পানির সংকট কমবে। ঝিনাইদহ কৃষি উন্নয়ন করপোরেশনের সহকারী প্রকোশলী (ক্ষুদ্র সেচ) সামিউল পারভেজ জানান, সময়টা এখন শুষ্ক এবং উষ্ণকাল। এ সময় নদ-নদীর পানি কমে আসে। যে কারণে ভূগর্ভস্থ পানির স্তর কিছুটা নেমে যায়। তাই এ সময় পানি ব্যবহারে সচেতন হতে হবে। বিশেষ করে সংশ্লিষ্ট দপ্তরের নিয়ম মেনে পাম্প স্থাপন করলে সমস্যা কিছুটা কমবে।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান

  • মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সুজানগর পৌর শাখার জনি সভাপতি,বাবু সম্পাদক নির্বাচিত

    মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সুজানগর পৌর শাখার জনি সভাপতি,বাবু সম্পাদক নির্বাচিত

    এম এ আলিম রিপন ঃ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ এর অঙ্গ সংগঠন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সুজানগর পৌর শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স কার্যালয়ের হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সুজানগর পৌর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নতুন সভাপতি নির্বাচিত হন বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আলহাজ্ব তোফাজ্জল হোসেনের পুত্র ও সুজানগর পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর জায়দুল হক জনি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোফাজ্জল হোসেন বাবু। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড সুজানগর উপজেলা শাখার সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল হাই এর সভাপতিত্বে ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সুজানগর উপজেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক মো.জহিরুল ইসলাম লিটুর স ালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড সুজানগর উপজেলা শাখার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মজিদ সরদার। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সুজানগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ। এর আগে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সুজানগর উপজেলা শাখার সভাপতি কামরুজ্জামান জুয়েল। সম্মেলনে অন্যদের মাঝে বক্তব্য দেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সুজানগর উপজেলা শাখার সহ সভাপতি আবু হেনা লিমন, যুগ্ন সম্পাদক ফরিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, সুজন হোসেন,আলাউদ্দিন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সাগরকান্দি ইউনিয়ন শাখার সভাপতি গোলাম রসুল বকুল, সাতবাড়ীয়া ইউনিয়ন শাখার সভাপতি আব্দুল আলিম,সাধারণ সম্পাদক নুরুল ইসলাম জুয়েল, তাতীবন্দ ইউনিয়ন শাখার সভাপতি ইকবাল হোসেন,সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, নাজিরগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি মোস্তফা কামাল,দুলাই ইউনিয়ন শাখার সভাপতি রিপন প্রমুখ। অতিথিরা তাদের বক্তব্যে সুজানগরের বীর মুক্তিযোদ্ধার সন্তানদেরকে ঐক্যবদ্ধ করে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে সুজানগর পৌর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড অগ্রণী ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা রাখেন।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি

  • এনপিপি’র সিলেট বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিল

    এনপিপি’র সিলেট বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিল

    বিশেষ প্রতিনিধি //

    পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) সিলেট বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয় ।

    আজ ৮ এপ্রিল শনিবার বিকালে সিলেট শহরে হোটেল হিলটাউনে সিলেট মহানগর ও জেলা এনপিপির আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এনপিপি সিলেট মহানগর এর সভাপতি ও যুগ্ম মহাসচিব মোঃ ইউছুফ আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনপিপির প্রেসিডিয়াম সদস্য মোঃ আনিসুর রহমান দেওয়ান।

    সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি আনিসুর রহমান দেওয়ান বলেন, রমজান আসলেই নিত্যপণ্যের দাম বৃদ্ধি পায়। ফলে হতদরিদ্র মানুষগুলো পরিবার-পরিজন নিয়ে কিছুটা হলেও কোণঠাসা হয়ে পড়ে। মানুষ দরিদ্র থেকে হতদরিদ্র হচ্ছে। মুষ্টিমেয় মানুষ ধনী থেকে অতি ধনী হচ্ছে। এর শেষ কোথায়, আমরা জানি না। মানুষের আয় বাড়ছে না; কিন্তু জিনিসপত্রের দাম বাড়ছে প্রতিদিন। এ সময়ে বিত্তবানদের একটু সহায়তা, হতে পারে তাদের জন্য বিরাট সহায়ক শক্তি। আমাদের উচিত রমজানে দরিদ্রদের সাধ্য অনুযায়ী সাহায্য ও সহযোগিতা করা।
    এ সময় তিনি স্থানীয় জনসাধারণকে আগাম ঈদ শুভেচ্ছা জানান।

    সিলেট জেলা এনপিপির সভাপতি মনোয়ার হোসেন এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, এনপিপির প্রেসিডিয়াম সদস্য ও হবিগন্জ জেলা এনপিপির আহবায়ক শ্রী পরেশ চন্দ্র দাস, ভাইস চেয়ারম্যান ও মৌলভী বাজার এনপিপির সভাপতি শ্যামল কান্তি বিশ্বাস, এনপিপির যুগ্ম মহাসচিব ও ন্যাশনাল পিপলস স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মোঃ এমাদুল হক রানা, এনপিপির সহ সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা এনপিপির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন।

    নেতাকর্মীদের বক্তব্য শেষে এনপিপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম শেখ শওকত হোসেন নিলুসহ সমগ্র মুসলিম উম্মাহর জন্য বিশেষ মোনাজাত করা হয়।

  • নীলফামারী জেলার পূজা উদযাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

    নীলফামারী জেলার পূজা উদযাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

    মোঃ হামিদার রহমান নীলফামারী প্রতিনিধিঃ
    ০৮ এপ্রিল ২০২৩ খ্রিষ্টাব্দ সকাল ১১:০০ ঘটিকায় নীলফামারী পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম, পুলিশ সুপার, নীলফামারী সভাপতিত্বে নীলফামারী জেলার পূজা উদযাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    উক্ত মত বিনিময় সভায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখাসহ আইন-শৃঙ্খলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পুলিশ সুপার গুজবে কান না দিয়ে অতীতের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।

    উক্ত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নীলফামারী; মোহাম্মদ সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল), নীলফামারী; মোহাম্মদ মোস্তফা মঞ্জুর পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল নীলফামারী; বীর মুক্তিযোদ্ধা কান্তি ভূষণ কুন্ডু, সাবেক ডেপুটি কমান্ডার নীলফামারী জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড; জনাব উত্তম কুমার রায় বাদল, সভাপতি, পূজা উদযাপন পরিষদ নীলফামারী জেলা শাখা; মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ নীলফামারী জেলা শাখা; বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ নীলফামারীর জেলা শাখার নেতৃবৃন্দ এবং উপজেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ; বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ; সকল থানার অফিসার ইনচার্জ সহ নীলফামারী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।

  • পাথরঘাটা উপজেলা নরসুন্দর সমিতির নির্বাচন সম্পন্ন  বাসুদেব সভাপতি সমীর সম্পাদক

    পাথরঘাটা উপজেলা নরসুন্দর সমিতির নির্বাচন সম্পন্ন বাসুদেব সভাপতি সমীর সম্পাদক

    পাথরঘাটা( বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার পাথরঘাটায় ৭ এপ্রিল শনিবার বেলা দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত একটানা ভোট গ্রহণের মধ্য দিয়ে উপজেলা নরসুন্দর সমিতির নির্বাচন -২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

    নির্বাচনে সাবেক সভাপতি বাসুদেব চন্দ্র শীল ৬৫ ভোট পেয়ে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন। তার প্রতিদন্দী প্রার্থী মানিক চন্দ্র শীল ৪৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। এছাড়াও সমীর চন্দ্র শীল সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হন। উপজেলা নরসুন্দর সমিতির মোট ভোটার সংখ্যা ১৪৮। এ নির্বাচনে সাধারন সম্পাদক পদে সমীর চন্দ্র শীল এবং অর্থ সম্পাদক পদে নরোত্তম শীল সহ বেশক’টি পদে একাধিক প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় নির্বাচন কমিশন তাদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করেন। এই নির্বাচন কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পঙ্কজ চন্দ্র শীল প্রধান নির্বাচন কমিশন হিসেবে দ্বায়িত্ব পালন করেন#

    অমল তালুকদার