Author: desk

  • বেতাগীতে  ৫ হাজার কৃষকদের মাঝেবীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

    বেতাগীতে ৫ হাজার কৃষকদের মাঝেবীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

    বেতাগী (বরগুনা) প্রতিনিধি।

    বরগুনার বেতাগীতে ৫ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

    রোববার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে ২০২২-২৩ অর্থ বছরে খরিপ-১/২০২৩-২৪ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মনুচির আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের স্থানীয় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ কৃষি উপকরণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করে।

    উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইছার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান, বিশেষ অতিথি ছিলেন উপেেজলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহামুদা খানম,উপজেলা মৎস্য কর্মকর্তা সমাত্বি সাহা, বেতাগী নাগরিক ফোরামের সভাপতি লায়ন মোঃ শামীম সিকদার সহ অন্যান্যরা। এ সময় কৃষক প্রতি ৫ কেজী বীজ, ১০ কেজী এমওপি ও ১০ কেজী ডিএপি সার বিতরণ করা হয়।

  • গোপালগঞ্জে স্ত্রী হত্যা মামলার প্রধান পলাতক আসামী স্বামী গ্রেফতার

    গোপালগঞ্জে স্ত্রী হত্যা মামলার প্রধান পলাতক আসামী স্বামী গ্রেফতার

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরের চাঞ্চল্যকর স্ত্রী শ্রাবনী আক্তার হত্যা মামলার প্রধান পলাতক আসামী স্বামী হাসান বেপারীকে (২৩) গ্রেফতার করেছে র‌্যাব-৬। ফরিদপুর জেলার ভাংগা উপজেলার রশিদপুর এলাকায় অভিযান চালিয়ে আসামীকে গ্রেফতার করা হয়।

    প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-৬ জানায়, গত ২৬ মার্চ মুকসুদপুর উপজেলার সৈর্দ্দী গ্রামের দেলোয়ার শেখের মেয়ে শ্রাবনী আক্তারকে ইফতার পার্টির কথা ডেকে নেয় শ্বশুরবাড়ির লোকজন। পরদিন ২৭ মার্চ শ্রাবনী অসুস্থ বলে তার বাবার বাড়িতে খবর দেয়া হয়। পরে পরিবারের সদস্যরা বাড়ীতে এসে শ্রাবনীকে মৃত অবস্থায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহু দেখতে পায়। এ ঘটনায় নিহতরে মা বাদী হয়ে মুকসুদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

    পরে র‌্যাব-৬ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার ভাংগা উপজেলার রশিদপুর এলাকায় অভিযান চালিয়ে প্রধান হাসান বেপারীকে আসামী গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামীকে মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। #

  • প্রতি শনিবার বিনা মূল্যে কিডনী প্রতিস্থাপন করার সিদ্ধান্ত-জাতীয় কিডনি হাসপাতালের পরিচালক

    প্রতি শনিবার বিনা মূল্যে কিডনী প্রতিস্থাপন করার সিদ্ধান্ত-জাতীয় কিডনি হাসপাতালের পরিচালক

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালের নব নিযুক্ত পরিচালক অধ্যাপক ডা: মো: বাবরুল আলম বলেছেন, এই হাসপাতালে আগে শয্যা সংখ্যা ছিল ১৫০টি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক ইচ্ছায় ১৫০ থেকে ৫০০ শয্যায় উন্নীত করা হয়েছে। আগামী মাস থেকে ৫০০ বেডে রোগী ভর্তির চেষ্ঠা করা হবে। সর্বাধুনিক কিডনী ডায়ালোসিস ও কিডনী প্রতিস্থাপন চালু করা হয়েছে।

    গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

    তিনি আরো বলেন, সেবা এগিয়ে নিতে প্রতি শনিবার বিনা মূল্যে কিডনী প্রতিস্থাপন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। উন্নত দেশে যেভাবে কিডনীর পাথর নিরাময় করা হয় সেভাবেই এখানেও অধুনিক চিকিৎসার মাধ্যমে কিডনীর পাথর নিরাময় করা হবে। না কেটেই পাথর অপসারন করাসহ অন্যান্য অপারেশনও নিশ্চিত করা হবে।

    এর আগে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুস্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান তিনি। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এসময় তার সাথে ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালের চিকিসকবৃন্দ, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

  • গোপালগঞ্জে ডাকাতের ছুরিকাঘাতে কেয়ারটেকার নিহত, মালিক আহত

    গোপালগঞ্জে ডাকাতের ছুরিকাঘাতে কেয়ারটেকার নিহত, মালিক আহত

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে লন্ডন প্রবাসীর বাড়ীতে ডাকাতিকালে ডাকাতের ছুরিকাঘাতে আহাদ আলী (৪৫) নামে বাড়ীর কেয়ারটেকার নিহত হয়েছেন। এ ঘটনায় বাড়ীর মালিক লন্ডন প্রবাসী শেখ মুরাদ হোসেনকে (৬৫) কুপিয়ে আহত করেছে ডাকাতদল।

    আহত মুরাদ হোসেনকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০শয্যা বিশিষ্ট্ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে ইতোমধ্যে পুলিশের সব ক’টি শাখা তদন্তকাজে নেমে পড়েছেন।

    গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

    আজ রোববার (০৯ এপ্রিল) ভোর রাতে সদর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আহাদ আলী ওই বাড়ীতে কেয়ারটেকার হিসেবে কাজ করতেন। তার বাড়ী কাশিয়ানী উপজেলার নিজামকান্দি গ্রামে।

    স্থানীয় সূত্রে জানাগেছে, আজ রোববার ভোর রাত ৩ টার দিকে ৮ থেকে ১০ জনের স্বসস্ত্র একদল ডাকাত লন্ডন প্রবাসী শেখ মুরাদ হোসেনের বাড়িতে ডাকাতি করতে যায়। এ সময় ডাকাতদের আটকাতে গেলে বাড়ির মালিক শেখ মুরাদ হোসেন ও কেয়ারটেকার আহাদ আলীকে কুপিয়ে মারাত্মক আহত করে নগদ টাকা, স্বর্নালংকার ও ল্যাপটপ নিয়ে পালিয়ে যায়।

    এতে ঘটনাস্থলে কেয়ারটেকার আহাদ আলী নিহত হয় এবং শেখ মুরাদ হোসেন আহত হন। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।

    বাড়ির মালিক কেয়ার টেকারকে নিয়ে বাড়িতে থাকতেন। মুরাদ হোসেন প্যারালাইসিস রোগে আক্রান্ত। গত ৩ মাস ধরে তিনি বাড়ীতে অবস্থান করছেন। বাড়ীর গরুর খামার ও অসুস্থ মালিককে কেয়ারটেকার আহাদ আলী দেখাশোনা করতেন।

    গোপালগঞ্জ সদর থানার ওসি জাবেদ মাসুদ জানিয়েছেন, প্রাথমিকভাবে এটি ডাকাতি হয়ে বলে ধারনা করা হচ্ছে। ঘটনাস্থলে ইতোমধ্যে পুলিশের সব ক’টি শাখা তদন্তকাজে নেমে পড়েছেন। #

  • ময়মনসিংহে  পিবিআই এর অভিযানে ৪৭ লাখ টাকার সুপারি ডাকাতি মামলায় ৪ ডাকাত গ্রেপ্তার

    ময়মনসিংহে পিবিআই এর অভিযানে ৪৭ লাখ টাকার সুপারি ডাকাতি মামলায় ৪ ডাকাত গ্রেপ্তার

    আরিফ রববানী , ময়মনসিংহ

    ময়মনসিংহে চলন্ত ট্রাক আটক করে ৪৭ লাখ টাকার সুপারি ভর্তি ট্রাক ডাকাতির ঘটনায় ডাকাত দলের চার ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ঘটনার প্রায় ৭মাসের ব্যবধানে তথ্য প্রযুক্তির সহায়তায় নারায়নগঞ্জ থেকে চার ডাকাতকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের আদালতে তোলা হলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। আটককৃত ডাকাত দলের সদস্যরা হলেো- বাগেরহাটের শুভ শেখ (২৪), পটুয়াখালীর মো. বাপ্পি (৩০), রিগান খান (২৬), চাঁদপুরের মো. মামুন প্রধানকে (৪০)।

    ররিবার (৯ এপ্রিল) দুপুরে পিবিআই ময়মনসিংহের পুলিশ সুপার মো. রকিবুল আক্তার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

    পিবিআই জানায়, গত বছরের ২৩ সেপ্টেম্বর ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের ঈশ্বরগঞ্জের হারুয়া এলাকায় ট্রাক ভর্তি ৪৭ লাখ টাকার সুপারি ডাকাতি হয়। নেত্রকোণা জেলার দূর্গাপুরের ব্যবসায়ী অনুকুল পাল ভোলা জেলার বোরহান থানা এলাকার ব্যবসায়ী মো. মনিরের কাছ সুপারি কিনেছিলেন। সেই সুপারি মেসার্স জুলেখা ট্রান্সপোর্টের মাধ্যমে সরবরাহ করতে গিয়ে ডাকাত দলের খপ্পরে পড়ে। ট্রাকের চালক বাবুল একা ট্রাকটি চালিয়ে যাবার সময় প্রাইভেকটারে ৬ সদস্যসের একদল ডাকাতদল ট্রাকের সামনে ব্যারিকেট সৃষ্টি করে।

    ডাকাত দলের সদস্যরা ট্রাকে উঠে অস্ত্রের ভয় দেখিয়ে রশি দিয়ে ট্রাক চালকের হাত-পা বাধে এবং গামছা দিয়ে মুখ চোখ বেঁধে ফেলে। ডাকাতরা সম্পূর্ণ ট্রাকের নিয়ন্ত্রণ নেয়ার পর ট্রাক ঘুরিয়ে পূনরায় কিশোরগঞ্জের ভৈরব হাজী হাসমত আলী কলেজের কাছে রাস্তায় ড্রাইভার বাবুলকে হাত-পা বাঁধা অবস্থায় ফেলে দিয়ে ট্রাক নিয়ে চলে যায়। এ ঘটনায় মেসার্স জুলেখা ট্রান্সপোর্ট এর মালিক কামাল হোসেন বাদী হয়ে ওই বছরের ২৪ সেপ্টেম্বর ঈশ্বরগঞ্জ থানায় মামলা হলে পুলিশ নারায়নগঞ্জ থেকে ট্রাকটি উদ্ধার করে। কিন্তু থানা পুলিশ ও ডিবি পুলিশ মামলাটির রহস্য উন্মোচন করতে না পারলে চলতি বছরের ৫ মার্চ মামলাটি তদন্তের দায়িত্ব পায় পিবিআই।

    প্রযুক্তির সহায়তায় পিবিআই ডাকাত দলের সদস্য বাগেরহাটের শুভ শেখকে (২৪) গ্রেপ্তার করা হয়। ট্রাকচালকের মোবাইলসহ নারায়নগঞ্জ থেকে তাকে গ্রেপ্তারের পর চক্রের অপর সদস্য পটুয়াখালীর মো. বাপ্পি (৩০), রিগান খান (২৬), চাঁদপুরের মো. মামুন প্রধানকে (৪০)। তাদের সবাই নারায়নগঞ্জের বিভিন্ন এলাকায় থেকে অপরাধমূলক কাজ করতেন। তাদের হেফাজত থেকে ডাকাতিতে অংশ নেওয়া প্রাইভেটকারটি সিদ্ধিরগঞ্জ থানা এলাকা হতে জব্দ করা হয়। গ্রেপ্তারের পর তাদের ময়মনসিংহ আদালতে তোলা হলে সবাই স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেয়।

    পিবিআই ময়মনসিংহের পুলিশ সুপার মো. রকিবুল আক্তার বলেন, এটি বেশ চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা। অজ্ঞাত ডাকাত দল সুপারি ভর্তি ট্রাক ডাকাতি করে নিয়ে যায়। মোট ছয় ডাকাত অংশ নেয়। ইতোমধ্যে ডাকাত দলের চারজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করেছি। গ্রেপ্তারকৃত ডাকাত দলের সদস্যরা ঘটনার সাথে জড়িত থাকার বিষয় স্বীকার করেছে আদালতে। অন্য সদস্যদের গ্রেপ্তারে চেষ্টা চলছে বলে জানিয়েছেন পিবিআই ময়মনসিংহের পুলিশ সুপার মো. রকিবুল আক্তার।

  • পঞ্চগড় ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান ও সম্পাদক রোকনুজ্জামান

    পঞ্চগড় ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান ও সম্পাদক রোকনুজ্জামান

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় ;
    তারেকুজ্জামান ও রোকনুজ্জামান (ডানে)
    পঞ্চগড় জেলা ছাত্রদলের ছয় সদস্যবিশিষ্ট নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে তারেকুজ্জামানকে সভাপতি ও রোকনুজ্জামানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

    গতকাল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ স্বাক্ষরিত এক চিঠিতে এই কমিটি ঘোষণার কথা জানানো হয়েছে। নবঘোষিত ছয় সদস্যবিশিষ্ট কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

  • এসএসসি পরীক্ষার সময় বাণিজ্য মেলা অভিভাবকদের মাঝে তীব্র ক্ষোভ প্রকাশ।

    এসএসসি পরীক্ষার সময় বাণিজ্য মেলা অভিভাবকদের মাঝে তীব্র ক্ষোভ প্রকাশ।

    মোঃ হামিদার রহমান নীলফামারী ঃ এ যেন মগের মুল্লুক। দেশের সবচেয়ে বড় পাবলিক পরীক্ষা এসএসসি যখন দোড় গোড়ায়। করোনাকাল কাটিয়ে কোমলমতি শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে সরকার যখন নানা উদ্যোগ নিচ্ছেন, তখন এসএসসি পরীক্ষার সময় নীলফামারীতে বাণিজ্য মেলার আয়োজন নিয়ে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
    নীলফামারী চেম্বার অব কমার্স কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকল মহলকে পাশ কাটিয়ে নীলফামারী হাইস্কুল মাঠের (বড় মাঠ) বিরাট এলাকা ঘিরে মেলার প্রস্তুতি নেয়ায় এসএসসি পরীক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সাধারণ মানুষের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। আসছে ৩০ এপ্রিল থেকে এসএসসি পরীক্ষা শুরু হবে। পরীক্ষার মূল কেন্দ্র নীলফামারী সরকারী উচ্চ বিদ্যালয় থেকে মাত্র ৫০ গজ এবং উপ-কেন্দ্র রাবেয়া বালিকা বিদ্যা নিকেতন ও ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজ থেকে মাত্র ৬০-৭০ গজ দূরে এ মেলার আয়োজন নিয়ে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। অথচ চেম্বার কর্তৃপক্ষ মে মাসের শুরু থেকেই মেলা আয়োজনের উদ্যোগ নিয়ে মোটা অংকের টাকায় মেলা বেচে দিয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় ক্ষুব্ধ অভিভাবকরা স্থানীয় সংসদ সদস্য আসাদুজ্জামান নূর সহ বিভিন্ন দপ্তরে পরীক্ষার সময় মেলা আয়োজন বন্ধের দাবী জানিয়ে লিখিত আবেদন করেছেন।

    জানতে চাইলে নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ বলেন , বাণিজ্য মেলার ব্যাপারে আমার কিছুই জানা নেই

  • বিশেষ পুলিশ সুপার (অর্থ) স্পেশাল ব্রাঞ্চ, বাংলাদেশ পুলিশ, ঢাকা কর্তৃক ডিএসবি, নীলফামারী বার্ষিক পরিদর্শন

    বিশেষ পুলিশ সুপার (অর্থ) স্পেশাল ব্রাঞ্চ, বাংলাদেশ পুলিশ, ঢাকা কর্তৃক ডিএসবি, নীলফামারী বার্ষিক পরিদর্শন

    মোঃ হামিদার রহমান নীলফামারীঃ ৯ এপ্রিল ২০২৩,রোজ রোববার ডিএসবি, নীলফামারী বার্ষিক পরিদর্শন করেন এস এন নজরুল ইসলাম, বিশেষ পুলিশ সুপার (অর্থ) স্পেশাল ব্রাঞ্চ, বাংলাদেশ পুলিশ, ঢাকা।
    বিশেষ পুলিশ সুপার নীলফামারী পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান নীলফামারী জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম।

    এরপর ডিএসবির সার্বিক অবস্থা ও নথিপত্র পর্যবেক্ষণ করেন এবং পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে ডিএসবি নীলফামারীর অফিসার্স ও ফোর্সদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময় কালে বিশেষ পুলিশ সুপার মহোদয় ডিএসবি নীলফামারীর সকল অফিসার্স ও ফোর্সদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন এবং ডিএসবির কার্যক্রম কে কিভাবে আরো বেশি গতিশীল করা যায় সেই বিষয়ে আলোচনা করেন। বিশেষ পুলিশ সুপার মহোদয় বার্ষিক পরিদর্শন শেষে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।

    এসময় আরো উপস্থিত ছিলেন আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নীলফামারী; আঃ রাজ্জাক, ডিআইও-১ সহ ডিএসবি নীলফামারীর অফিসার্স ও ফোর্সবৃন্দ।

  • সমাজসেবক বিকাশ দাশ গুপ্তের মায়ের রোগমুক্তি কামনায়  দোয়া ও আর্শীবাদ

    সমাজসেবক বিকাশ দাশ গুপ্তের মায়ের রোগমুক্তি কামনায় দোয়া ও আর্শীবাদ

    প্রেস বিজ্ঞপ্তি।।
    বিশিষ্ট সমাজসেবক বিকাশ দাশ গুপ্তের মা
    স্বর্গীয় সতিন্দ্র লাল দাশের স্ত্রী রেভা দাশ অসুস্থ হয়ে অনেকদিন যাবত অসুস্থ হয়ে ঢাকা ও চট্টগ্রামেের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসারত অবস্থায় আছেন। উল্লেখ্য তিনি রাঙ্গামাটি জেলার কমিটির সভাপতি ও কেন্দ্রীয় শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের আজীবন সদস্য বিকাশ দাশ গুপ্তের মায়ের জন্য দেশ বাসির কাছে দোয়া ও আর্শীবাদ কামনা করেন।

  • গভীর নলকূপের পাইপ দিয়ে অনবরত বের হচ্ছে গ্যাস, এলাকায় আতঙ্ক,  ফায়ার সার্ভিসের সতর্কতা জারি

    গভীর নলকূপের পাইপ দিয়ে অনবরত বের হচ্ছে গ্যাস, এলাকায় আতঙ্ক, ফায়ার সার্ভিসের সতর্কতা জারি

    ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির রাজাপুরের মোল্লারহাট পল্লী বিদ্যুতের সাব স্টেশন সংলগ্ন মো. মোফাজ্জেল হাওলাদারের
    নির্মানাধীন বাড়িতে গভীর নলকূপ স্থাপন করতে গিয়ে প্রাকৃতিক গ্যাসের সন্ধান পেয়েছেন
    শ্রমিকরা। রোববার (৯এপ্রিল) সকাল থেকেই নলকূপ বসানোর সময় নয় শত ষাট ফুট নিচের পাইপ দিয়ে
    অনবরত এ গ্যাস বের হচ্ছ। বিষয়টি মুহুর্তের মধ্যে ওই এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা
    সেখানে ভিড় জমায়। একাধিক স্থানীয়রা জানান, এ ঘটনায় এলাকায় গ্যাস থেকে আগুন ধরে তা
    ছড়িয়ে যেতে পারে এবং পাশের পল্লী বিদ্যুতের সাব স্টেশনটিও ঝুকিতে রয়েছে বলে স্থানীয়
    লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বাড়ির মালিক মো. মোফাজ্জেল হাওলাদার বলেন, নলকূপে
    বসানোর এক পর্যায়ে নয়শত ষাট ফুট মাটির নিচে পাইপ যাওয়ার পর সেখান থেকে অনবরত
    প্রাকৃতিক গ্যাস বের হয়। একই সাথে পানি ও বালুর উপচে পড়ছে। রাজাপুর ফায়ার সার্ভিসের
    স্টেশন কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর টিম
    ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে অনবরত প্রাকৃতিক গ্যাসই বের
    হচ্ছে। গ্যাস বের হওয়ায় সেখানের সকল কাজ বন্ধ করে দেয়া হয়েছে। ওই স্থান থেকে সকলকে
    নিরাপদ দূরত্বে আবস্থা করার জন্য সতর্কতা জারি করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট উর্ধ্বতনদের
    জানানো হয়েছে। পরীক্ষা নিরীক্ষা ছাড়া সঠিকভাবে কিছুই বলা যাচ্ছে না। উপজেলা জনস্বাস্থ্য
    প্রকৌশলী আনিসুর রহমান জানান, ঘটনাস্থল পরির্দশন করে সকলকে সতর্ক থাকতে বলা হয়েছে।
    কেহ যেন ওই স্থানে আগুন না জ্বালায়। পাইপের বন্ডিং সঠিকভাবে না হলে মাঝে মাঝে এ রকম
    ঘটনা বিভিন্ন স্থানে ঘটে এবং এটি প্রাকৃতিক গ্যাস। তাই প্রাকৃতিক গ্যাস বের
    হচ্ছে। বিষয়টি পর্যবেক্ষন করা হচ্ছে। হয়তো থেমে যাবে।