Author: desk

  • বুড়িচংয়ে এতিমদের সাথে ইফতার করলেন বন্ধু সেবা সংগঠন

    বুড়িচংয়ে এতিমদের সাথে ইফতার করলেন বন্ধু সেবা সংগঠন

    মোঃতরিকুল ইসলাম তরুন, কুমিল্লা থেকে,

    কুমিল্লার বুড়িচং-ব্রাহ্মণপাড়া বন্ধু সেবা সংগঠনের আয়োজনে শনিবার বিকেলে পীরযাত্রাপুর ইউনিয়নের গোবিন্দপুর ডাক্তার ছিদ্দিকুর রহমান হাফিজিয়া এতিমখানা কমপ্লেক্সের ছাত্রদের সাথে ইফতার মাহফিল করা হয়।

    উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক ও পীরযাত্রাপুর ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন ঠিকাদার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার সাঃসম্পাদক সম্পাদক এবং দৈনিক মানবকন্ঠের কুমিল্লা জেলা প্রতিনিধি মোঃতরিকুল ইসলাম তরুন, ব্রাহ্মণপাড়া প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক সৈয়দ আহমেদ লাভলু, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সদস্য ও শিক্ষানুরাগী আব্দুল জলিল মাস্টার,
    পীরযাত্রাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ও উক্ত কমপ্লেক্সের সভাপতি সফিউল্লাহ, উপজেলা যুবলীগের নেতা শামীমুল ইসলাম হাবুল।সংগঠনের সভাপতি সাংবাদিক সাইফুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জি.আবু ইউসুফ,সিনিয়র সহ-সভাপতি ও জাতীয় সংবাদিক সংস্থার বুড়িচং উপজেলা শাখার সাধারণ সম্পাদক আক্কাস আল মাহমুদ হৃদয়,সংগঠনের সাংগঠনিক সম্পাদক সামছুল আলম,প্রচার সম্পাদক গোবিন্দ গোসামী,সদস্য সারোয়ার আলম,মনির হোসেন সহ সংগঠনের সকল সদস্য।সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেডি বাইকার ও সাংবাদিক পুতুল।
    ইফতার মাহফিলের দোয়া পরিচালনা করেন ক্বারী মো: মেহেদী হাসান।

  • আওয়ামী লীগ সরকার ঘরে ঘরে আলো পৌছে দিচ্ছেঃ কুজেন্দ্র লাল ত্রিপুরা

    আওয়ামী লীগ সরকার ঘরে ঘরে আলো পৌছে দিচ্ছেঃ কুজেন্দ্র লাল ত্রিপুরা

    (রিপন ওঝা,খাগড়াছড়ি)

    খাগড়াছড়ি সদরস্থ কমলছড়ি ইউনিয়নে সোলার হোম সিস্টেম বিতরন করা হয়েছে।

    উক্ত অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ সভাপতি, সাংসদ টাস্কফোর্স’র চেয়ারম্যান(প্রতিমন্ত্রী) জননেতা কুজেন্দ্র লাল ত্রিপুরা প্রধান অতিথির বক্তব্য বলেন বর্তমান সরকার আওয়ামী লীগ সরকার, কৃষিবান্ধব সরকার, শিক্ষাবান্ধব সরকার, সড়ক সেতু ও উড়ালসেতু নির্মাণের সরকার, বয়স্ক ভাতা, প্রেগন্যান্সি ভাতা, বিধবা ভাতাসহ নানা ভাতা ও সেবা প্রদানের সরকার।

    তিনি আরো বলেন বর্তমান সরকার বিদ্যুৎ এর উন্নয়নের বিপ্লব ঘটিয়েছেন এমনকি যেখানে বিদ্যুৎ পৌছে নি এবং দুঃস্থ অসহায় পরিবারের মাঝে সোলার প্যানেল বিতরণ করা হচ্ছে, সেই ধারাবাহিকতায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়ন পার্বত্য অঞ্চলে কাজ করে যাচ্ছে। তাই উপস্থিত পরিবারের সকল জনগণ ও নেতাকর্মীদের উদ্দেশ্যে বলরস আগামী জাতীয় নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও দেশের আপামর জনগণের একমাত্র আদর্শের প্রতীক নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান।

    এ সময়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড প্রতিনিধি, জেলা পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, সদস্য মিসেস শতরুপা চাকমা, সদস্য আশুতোষ চাকমা, সদস্য নীলোৎপল খীসা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বার ও মহিলা মেম্বারসহ,হেডম্যান কার্বারীসহ স্থানীয় নেতাকর্মী, জনগণ ও সোলার গ্রহীতা সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

  • বেতাগীতে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় ছাগল বিতরণ

    বেতাগীতে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় ছাগল বিতরণ

    বেতাগী বরগুনা প্রতিনিধি

    বরগুনা বেতাগীতে উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজসেবায় এই প্রতিপাদ্যে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় দুস্থ্যদের মাঝে মাঝে ছাগল, অটো রিকসার ব্যাটারী, দোকানের মালামাল এবং নগদ আর্থিক সহায়তা বিতরণ করা হয়।

    রবিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. সুহৃদ সালেহীন। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. মাকসুদুর রহমান ফোরকান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. মাহামুদা খানম ও উপজেলা সমাজসেবা অফিসার মো. মাসুম বিল্লাহ। এ সময়ে উপস্থিত ছিলেন বেতাগী নাগরিক ফোরামের সভাপতি লায়ন মো. শামীম সিকদার ও এনসিটিএফ সভাপতি মো. খাইরুল ইসলাম মুন্না প্রমুখ।
    পরে ২২ জন দুস্থ্যদের মাঝে ছাগল, অটো রিকসার ব্যাটারী, দোকানের মালামাল এবং নগদ আর্থিক সহায়তা তুলে দেয়া হয়।

  • মাদক সেবনের দায়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এম্বুলেন্স ড্রাইভার কারাগারে

    মাদক সেবনের দায়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এম্বুলেন্স ড্রাইভার কারাগারে

    ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    মাদক সেবনের দায়ে ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এম্বুলেন্স ড্রাইভারকে কারাগারে প্রেরন করা হয়েছে। শনিবার রাতে নলছিটি থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত এম্বুলেন্স ড্রাইভারকে ২০(বিশ) গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে।

    আটককৃত রোমেন হাওলাদার(৩৯) বরিশাল সদরের মহম্মদপুর এলাকার বাসিন্দা। তার পিতা মৃত আবদুল মন্নান হাওলাদার। তিনি নলছিটি উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে এম্বুলেন্স ড্রাইভার হিসেবে কর্মরত আছেন।

    পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত এগারোটার দিকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাড়ী রাখার গ্যারেজের ভিতর মাদক বেঁচাকেনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় রোমেন হাওলাদারকে তল্লাশি করে তার সাথে ২০(বিশ) গ্রাম গাঁজা পাওয়া যায়।

    নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মু. আতাউর রহমান জানান,তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

  • জীবননগর থানাধীন শাহাপুর পুলিশ ক্যাম্প কর্তৃক বিশেষ অভিযানে সাজা পরোয়ানাভুক্ত  আসামী ১ জন আটক

    জীবননগর থানাধীন শাহাপুর পুলিশ ক্যাম্প কর্তৃক বিশেষ অভিযানে সাজা পরোয়ানাভুক্ত আসামী ১ জন আটক

    আল আমিন মোল্লা
    চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি।।

    জীবননগর থানাধীন শাহাপুর পুলিশ ক্যাম্প কর্তৃক বিশেষ অভিযানে সাজা পরোয়ানাভুক্ত আসামী ১ জন আটক ।
    চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব আবদুল্লাহ্ আল মামুন স্যারের নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ আবু তারেক মহোদয় এর সার্বিক তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জ জনাব মোঃ নাসির উদ্দিন মৃধা এর নেতৃত্বে শাহাপুর পুলিশ ক্যাম্পের আইসি এসআই(নিঃ) মোঃ জাহাঙ্গীর হোসেন, সঙ্গীয় অফিসার ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে ইং-০৮/০৪/২৩ তারিখ কাশিপুর গ্রাম হইতে ০১(এক) বছরের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ জান্টু রহমান, পিতা-মৃত আবুল হোসেন, সাং-কাশিপুর, থানা-জীবননগর, জেলা-চুয়াডাঙ্গাকে গ্রেফতার করেন।

  • চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও গুলিসহ ১০ ডাকাত গ্রেফতার

    চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও গুলিসহ ১০ ডাকাত গ্রেফতার

    মোঃ শহিদুল ইসলাম
    সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

    রমজান মাসের পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সক্রিয় ডাকাত দলের ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও গুলিসহ ১০ ডাকাত হাতেনাতে গ্রেফতার করেছে র‌্যাব-৭,চট্টগ্রাম।

    ০৮এপ্রিল রাতে অভিযানে আসামী ০১। নুরে আলম প্রকাশ নুরু (২৬),০২। মোঃ হায়দার আলী (২৬),০৩। রিমন মজুমদার (২২),০৪। মোঃ রবিউল প্রকাশ রুবেল (২৪), ০৫। মোঃ মামুন (২২), ০৬। মোঃ বাদশা (২৮),০৭। মোঃ শামীম (২৬),০৮। মোঃ রাকিব (২৬),০৯। মোঃ শাহাদৎ (২৫), ১০। মোর্শেদ খান প্রকাশ হৃদয় (২৪),কে আটক করে।

    গোপন সংবাদের ভিত্তিতে দুষ্কৃতিকারীরা ডাকাতি করার উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ফৌজদারহাট কালুশাহ মাজার সংলগ্ন মহাসড়ক এর আশেপাশে অবস্থান নিয়েছে। উক্ত তথ্যের ভিত্তিতে আসামিদের আটক করে।

    আসামীদের হেফাজতে থাকা দেশীয় প্রযুক্তিতে তৈরী আগ্নেয়াস্ত্র, গুলি এবং ধারালো চাকু উদ্ধারসহ আসামী
    ’দেরকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই ডাকাত দলটি হাইওয়ে ডাকাতির সাথে জড়িত। এ দলের বেশিরভাগ সদস্যই চট্টগ্রামের বিভিন্ন জেলার বাসিন্দা এবং জঙ্গল সলিমপুর এলাকায় ডাকাতি করতে জড়ো হয়েছিল। তারা সবাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি করার জন্য কালু শাহ মাজার সার্কেলের পাশে ন্যানো ফ্যাক্টরি কর্পোরেশনের কাছে অপেক্ষারত ছিল। তারা বর্ণিত স্থানে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ঘরমুখী সাধারন মানুষের চলাচলের স্থানে পথচারীকে আটক করে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তাদেরকে জিম্মি করে ভীতি প্রদর্শনের মাধ্যমে মূল্যবান জিনিসপত্র, স্বর্ণালংকার ও নগদ টাকা-পয়সা ছিনতাই/ডাকাতি করে থাকে বলে নিজ মুখে স্বীকার করেছে।

    জিজ্ঞাসাবাদে জানা যায়,সেডান/মাইক্রোবাস এ ধরনের যানবাহন থামিয়ে ডাকাতি করার পরিকল্পনা করছিল। তারা আকস্মিক আক্রমণ করে যত দ্রুত সম্ভব সবকিছু ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করে।ডাকাত দলের নেতা জানায়, রমজান মাস এবং ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে সাধারণ মানুষ প্রায়ই মোটা অংকের টাকা নিয়ে চলাচল করে,বিশেষ করে যারা ব্যক্তিগত গাড়িতে যাতায়াত করে তারা ডাকাত দলের মূল টার্গেট। এছাড়াও তাদের কাছে সীতাকুন্ড এলাকার এক ব্যবসায়ীরও ব্যবসাস্থল হতে নগদ টাকাসহ গমনাগমনের তথ্য ছিল,যিনি বায়েজিদ লিংক রোড ব্যবহার করে শহরের এলাকায় যাওয়ার কথা। তারা বিভিন্ন ভাবে ও সময়ে স্থান পরিবর্তন করে ওই ব্যবসায়ীসহ ২-৩টি হাইওয়েতে ডাকাতি করার পরিকল্পনা করেছিল।

    সিডিএমএস পর্যালোচনা করে ডাকাত দলের ৪ সদস্যের নামে বিভিন্ন থানায় বিভিন্ন ধারায় ফৌজদারি মামলা পাওয়া যায়। আসামী এবং উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

  • কুড়িগ্রামে নিরাপদ পানি সরবরাহে গভীর নলকূপ স্থাপন

    কুড়িগ্রামে নিরাপদ পানি সরবরাহে গভীর নলকূপ স্থাপন

    এম এস সাগর,
    কুড়িগ্রাম প্রতিনিধি:

    সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ এবং মানব সম্পদ গ্রামীণ পানি সরবরাহ, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি প্রকল্পের মাধ্যমে কুড়িগ্রাম জেলার জনগণের স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে কমিউনিটি বেইজড পাইপড ওয়াটার সাপ্লাই স্কিমে গভীর নলকূপ স্থাপনের কাজ চলমান রয়েছে।

    জানা গেছে, সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ’ শীর্ষক প্রকল্প জিওবি অর্থায়নে গভীর নলকূপ স্থাপনের কাজ চলছে। এরই ধারাবাহিকতায় কুড়িগ্রাম জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়নে কুড়িগ্রামের ৯টি উপজেলায় সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ (১০টি পরিবার) প্রকল্পে নলকূপ ৪৫৪টি এবং মানব সম্পদ গ্রামীণ পানি সরবরাহ, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি (৩০টি থেকে ৪০টি পরিবার) প্রকল্পে নলকূপ ৩১৬টির কাজ চলমান। অপরদিকে নাগেশ্বরী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়নে সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের ঠিকাদার আমিনুর ইসলামের মাধ্যমে ১০টি পরিবারের পানি সরবরাহে ৭৪টি নলকূপ এবং মানব সম্পদ গ্রামীণ পানি সরবরাহ, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি প্রকল্পে মনির ইঞ্জিনিয়ারিং ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে ৪০টি পরিবারের পানি সরবরাহে ৩৫টি কমিউনিটি বেইজড পাইপড ওয়াটার সাপ্লাই স্কিম এর নলকূপ স্থাপন বাস্তবায়ন কাজ চলমান রয়েছে। প্রকল্প দুটি বাস্তবায়িত হলে কুড়িগ্রাম জেলাসহ নাগেশ্বরী উপজেলার গ্রামীণ এলাকায় নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে। এতে জনস্বাস্থ্য সার্বিকভাবে উন্নীত হবে।

    নাগেশ্বরীর সন্তোষপুর ইউনিয়নের উপকারভোগী আলমগীর হোসেন, ভিতরবন্দের মনিরুজ্জামান বাবলু ও কচাকাটার মাইদুল ইসলাম বলেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়নে গভীর নলকূপ স্থাপনের কাজ চলমান রয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়িত শেষ হলে আমাদের গ্রামীণ এলাকায় নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করণ সম্ভব হবে এবং জনস্বাস্থ্যর উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে।

    ঠিকাদার আমিনুর ইসলাম, মনির ইঞ্জিনিয়ারিং ঠিকাদারী প্রতিষ্ঠান জানায়, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে জেলার জনগণের স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে বিধি মোতাবেক কমিউনিটি বেইজড পাইপড ওয়াটার সাপ্লাই স্কিম এর নলকূপ স্থাপন বাস্তবায়ন কাজ চলছে।

    জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নাগেশ্বরী উপজেলার উপ-সহকারী প্রকৌশলী মো. ফিরোজ কবীর বলেন, সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহে জনগণের জনস্বাস্থ্য উন্নয়নে ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা নিরলসভাবে কাজ করছি। নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ হবে।

    কুড়িগ্রাম জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. হারুনুর রশিদ প্রকল্প প্রসঙ্গে বলেন, কুড়িগ্রামের গ্রামীণ জনস্বাস্থ্য ও মানুষের জীবনমান উন্নত করতে কাজ করে যাচ্ছি। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের চ্যালেঞ্জ নিরাপদ পানি সরবরাহ কভারেজ বৃদ্ধিতে আমরা সফল।

  • পটিয়ায় নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশনের উদ্যােগে আবারো ২০০ ইফতার সামগ্রী বিতরন

    পটিয়ায় নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশনের উদ্যােগে আবারো ২০০ ইফতার সামগ্রী বিতরন

    মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টারঃ
    পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের মনসা গ্রাম এলাকায় অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে। শনিবার সকালে নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর জুলকারনাইন চৌধুরী জীবনের পক্ষে এ ইফতার সামগ্রী বিতরন করা হয়।
    এসময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী মোঃ মোরশেদ, ফাউন্ডেশনের অর্থ সচিব নজরুল ইসলাম, দক্ষিণ জেলা ছাত্রলীগের কৃষি বিষয়ক সম্পাদক আবদুল কাদের, কুসুমপুরা ইউনিয়ন পরিষদের মেম্বার মোহাম্মদ নেজাম উদ্দিন, মোহাম্মদ রহিম, মোহাম্মদ মারুফ। মাসব্যাপী কর্মসুচীর অংশ হিসেবে মনসা গ্রামে ২০০ অসহায় পরিবারের মাঝে এ ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে। মানবিক এ কাজে সকলকে সহযোগিতা করার আহবান জানান।

  • গোপালগঞ্জে আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে যুবলীগের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

    গোপালগঞ্জে আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে যুবলীগের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে সদর উপজেলা যুবলীগের উদ্যোগে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

    আজ রোববার সকালে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অর্ধ শতাধিক মানুষের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন প্রধান অতিধি জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান। সদর উপজেলা যুবলীগের নেতা-কর্মীদের নিজস্ব অর্থায়নে পোলাও চাল, চিনি, দুধ, সেমাই, কিসমিচ ও আলু বিতরন করা হয়।

    এসময় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহেদ মাহমুদ বাপ্পি, সহ-সভাপতি রিপন কাজী, রাসেল সিকদার, সাংগঠনিক সম্পাদক শেখ নুরুল হুদা, প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহেল চৌধুরী, বৌলতলী ইউনিয়ন যুবলীগের সভাপতি সাগর সরকারসহ যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • রাজশাহীতে নতুন কারিকুলামের উপর শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের প্রশিক্ষণ  অনুষ্ঠিত

    রাজশাহীতে নতুন কারিকুলামের উপর শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহী।। রাজশাহীতে নতুন কারিকুলামের উপর শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত ৩ টি গ্রুপে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওয়াধীন এসইডিপি প্রকল্প ডিসেমেনিশন অফ নিউ কারিকুলাম স্কিমের অধীনে মাধ্যমিক পর্যায়ে প্রতিষ্ঠান প্রধানগণের অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কোর্সে রাজশাহী জেলার সকল উপজেলার ৭ শ ৩৮ জন প্রতিষ্ঠান প্রধানগণ অংশ গ্রহন করেন। ৪ দিনব্যপি রাজশাহী মুসলিম উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণি কক্ষে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে স্কুল, কলেজ, মাদ্রসার প্রধান প্রধানগণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় শিক্ষাক্রম ২০২২ বিস্তরণ ও নতুন করিকুলাম মাঠ পর্যায়ে বাস্তবায়নই এ প্রশিক্ষণের মূল উদ্দোশ্য বলে জানান টেনারগন।

    এর আগে জেলার সকল উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সহকারি শিক্ষক, সহকারি প্রধান শিক্ষকদের নতুন করিকুলামের উপর প্রশিক্ষন দেয়া হয়। ৬ষ্ঠ ও ৭ম. শ্রেনিতে নতুন বই ও শিক্ষকদের জন্য টিজি প্রদান করা হয়েছে।

    রাজশাহী জেলা শিক্ষা অফিসার মোহাঃ নাসির উদ্দীন বলেন, ৭ শ ৩৮ জন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের প্রশিক্ষণ সফলভাবে শেষ করা হয়েছে। প্রশিক্ষণ শেষে প্রধানগণ শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে ইন হাউস প্রশিক্ষনের ব্যবস্থা করবেন। ৬ষ্ঠ ও ৭ম. শ্রেনির সকল শিক্ষার্থীর অভিভাবকদের নিয়ে সমাবেশ করতে হবে। নতুন বই ও শিক্ষকদের জন্য টিজি প্রদান করা বই ও টিজি নিয়ে পাঠদান করাতে হবে। বিষয়ভিক্তিক শিক্ষক নিয়ে উপজেলায় এ কারিকুলামের উপর প্রশিক্ষন প্রদান করা হবে। নতুন কারিকুলামের বাস্তবায়নের জন্য শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে শিক্ষা বিভাগের কর্মকর্তাদের মনিটারিং জোরদার করা হবে। সরকারি নির্দেশনা মোতাবেক শিক্ষা প্রতিষ্ঠান সকাল ১০ টা থেকে ৪টা ১০ মিনিট পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান চালাতে হবে। না হলে আইনগতভাবে ব্যবস্থা নেয়া হবে। আপনারা দেখেছেন ইতিমধ্যে রাজশাহী, চাঁপাই নবাবগঞ্জ, নওগাঁ, সিরাজগজ, জয়পুরহাট জেলাসহ দেশের বিভিন্ন উপজেলার ৯৫ জন শিক্ষক শিক্ষিকাগণকে সোকজ দেয়া হয়েছে। পাঁচ কর্মদিবসের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে স্ব- শরীরে উপস্থিত হয়ে জবাব দিতে হবে। তাই এব্যপারে সর্তক থাকতে হবে। মাষ্টার ট্রেনার তানিমা রহমান, নাসিমা আকতার বানু। এ প্রশিক্ষণে অংশ গ্রহন করে বিভিন্ন পর্বে বক্তব্য উপস্থাপন করেন মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী, গোগ্রাম আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, গুনিগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, গোগ্রাম স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল বারি, মোহনপুর উপজেলার মিরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন।

    মোঃ হায়দার আলী
    নিজস্ব প্রতিবেদক,
    রাজশাহী