Author: desk

  • বানারীপাড়ায় বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত

    বানারীপাড়ায় বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত

    বিশেষ প্রতিনিধি॥
    বরিশালের বানারীপাড়ায় (বানারীপাড়া-উজিরপুর) বরিশাল-২ আসনের বিএনপির কর্নধর,বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস.সরফুদ্দীন আহমেদ সান্টুর আর্থিক সহায়তায় সলিয়াবাকপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। ১০ মার্চ সোমবার বাকপুর ইউনিয়নের এ রব ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত ইফতারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক মো: শাহ আলম মিঞা। ইফতার পূর্ব সময়ে ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল লতিফের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য বশির কাজির স ালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো: রিয়াজ আহম্মেদ মৃধা, পৌর বিএনপির সদস্য সচিব হাবিবুর রহমান জুয়েল, সিনিয়র যুগ্ম আহবায়ক আ: সালাম, উপজেলা যুবদলের আহবায়ক সুমন হাওলাদার, সদস্য সচিব মিজান ফকির, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী মিরাজ মাষ্টার, ছাত্রদলের আহবায়ক রুবেল হাওলাদার, পৌর ছাত্রদলের আহবায়ক রনি খান। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুম সরদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইদুল ইসলাম, সদস্য সচিব তোফায়েল আহমেদ তপন, সলিয়া বাকপুর কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আজমল হাওলাদার সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

  • গলাচিপায় ১৭ বছর পর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

    গলাচিপায় ১৭ বছর পর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

    গলাচিপা প্রতিনিধি:
    পটুয়াখালীর গলাচিপা উপজেলার চিকনিকান্দী ইউনিয়নের পানখালী এলাকায় চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহার ভুক্ত প্রধান আসামী ১৭ বছর পরে গ্রেফতার করেছে গলাচিপা থানা পুলিশ।
    মামলা সূত্রে জানাযায়, গলাচিপা উপজেলার চিকনিকান্দী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পানখালী এলাকায় জমিজমা সংক্রান্ত জেরে ২০০৬ সালের ৮ই জানুয়ারি সুলতান খান হত্যা হয়। ঘটনার দিন সন্ধ্যা ৬টায় বাজার থেকে ফেরার পথে জাফর প্যাদা ও তার সাথে থাকা লোকজন মিলে নূর হাওলাদারের বাড়ির সামনে বসে সুলতান খানকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গলাচিপা হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ১১জনের নামেনও অজ্ঞাত লোকদের আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। অনেক কাটখড় পুরিয়ে তখন পুলিশ ও সি আই ডি এর তদন্তে আদালত থেকে ১০ জনকে খালাস দেওয়া হয়। এই মামলায় তখন প্রধান আসামী জাফর প্যাদা ১৬৪ ধারায় অপরাধ শিকার করে জবানবন্দি দেয়।

    তবে মৃত্যুর আগে মোঃ সুলতান খান নিজ মুখে বলে যান জাফর প্যাদা তাকে হত্যার করার লক্ষ্য হামলা চালায়। প্রধান আসামী জাফর প্যাদা জামিন নিয়ে আসলেও আর আদালতে হাজির হয়নি। এসব ঘটনার পরে ১৭ বছর পরে গত ৭ই এপ্রিল ২০২৩ শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এজাহার ভুক্ত আসামী জাফর প্যাদাকে গলাচিপা থানা অফিসার ইনচার্জ এর নির্দেশে চৌকস পুলিশ ফোর্স গ্রেফতার করতে সক্ষম হয়। ভুক্তভোগী পরিবার বলেন, জাফর প্যাদা সহ আরো অনেকে মিলে সুলতান খানকে পিটিয়ে মেরে ফেলেছে। আইনের ফাঁক ফোকর দিয়ে মামলার প্রধান আসামী জাফর প্যাদা ছাড়া সবাই খালাস পাইছে।

    আজ বহু বছর পরে প্রধান আসামীকে গ্রেফতার করেছে গলাচিপা থানা পুলিশ এতে আমরা খুশি।তবে সরকারের কাছে আমাদের আকুল আবেদন আসামীর ফাঁসি দেওয়া হোক। এবিষয়ে গলাচিপা থানা অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে এজাহার ভুক্ত হত্যা মামলার আসামীকে গ্রেফতার করেছি। আদালতে প্রেরণ করবো এবং আইন তার সঠিক বিচার করবে।

  • পানছড়ি রেডক্রিসেন্ট এর  উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    পানছড়ি রেডক্রিসেন্ট এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    মিঠুন সাহা,,খাগড়াছড়ি প্রতিনিধি

    খাগড়াছড়ি জেলার পানছড়ি রেডক্রিসেন্ট ইউনিটের আয়োজনে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার (৯ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার সময় সদর ইউনিয়ন পরিষদের হলরুমে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

    এই সময় রেডক্রিসেন্ট ইউনিট এর যুব প্রধান মোঃ রিন্টুর সভাপতিত্বে ও সাবেক যুব প্রধান রায়হান আহম্মেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেডক্রিসেন্ট এর আজীবন সদস্য ও সাবেক যুব প্রধান মোফাজ্জল হোসেন।এই সময় আর উপস্থিত ছিলেন রেডক্রিসেন্ট এর আজীবন সদস্য সিরাজুল ইসলাম, আল আমিন,সাংবাদিক মিঠুন সাহা,রেডক্রিসেন্ট এর সদস্যবৃন্দ।।

    ইফতার শুরুর পূর্বে দেশ জাতির সমৃদ্ধি এবং শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

  • ক্ষেতলালে জমে উঠেছে ঈদের কেনাকাটা

    ক্ষেতলালে জমে উঠেছে ঈদের কেনাকাটা

    এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের ক্ষেতলালে মার্কেটগুলোতে গত কয়েকদিন থেকে ক্রেতাদের ভিড় বাড়ছে। অন্য বছরের তুলনায় এ বছর মার্কেট ও দোকান সংখ্যাবৃদ্ধিসহ দোকানে মানসম্পন্ন বিলাসবহুল বাহারি পোশাক পাওয়া যাচ্ছে। এ কারণে উপজেলার দোকাগুলোতে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বেশ জমে উঠেছে ঈদের কেনাকাটা। গতকাল শনিবার সাপ্তাহিক ছুটির দিনে উপজেলা সদরের দোকানগুলোতে ক্রেতাদের ভীড় চোখে পড়ার মতো ছিল। দোকানীদের ব্যস্ত সময় পার করতে দেখা গেছে। তবে দুই-তিনদিন পর থেকে ভীড় আরো বাড়বে এমন প্রত্যাশা দোকানীদের।

    দুই সপ্তাহ পরে পবিত্র মাহে রমজান শেষে ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। সেই খুশিকে কয়েকগুন বাড়িয়ে দেয় নতুন কসমেটিকস, জুতাসহ জামাকাপড়। এ জন্য শিশুসহ সব বয়সি নারী-পুরুষ তাদের পছন্দের সব কসমেটিকস, জামাকাপড় কিনতে দোকানগুলোতে ভিড় করেন। উপজেলা শহরসহ জেলা শহরে কিনাকাটা করতে ছুটে গেলেও এ বছর জেলা শহর ও অন্য উপজেলায় লোকজন কম যাচ্ছেন। ক্ষেতলাল উপজেলায় গত বছরের তুলনায় এ বছর মার্কেটের সংখ্যা বৃদ্ধিসহ কাপড়সহ অন্যান্য দোকানের সংখ্যা অনেক বেড়েছে। এ সব দোকানগুলোতে থরে থরে বাহারি সব ধরনের ড্রেস সাজানো রয়েছে।

    সরজমিনে গতকাল শনিবার উপজেলা সদরের মন্ডল সুপার মার্কেট, বাঁধন সুপার মার্কেট, মুনির কমপ্লেক্স, হাজী সুপার মার্কেট, স্কুল মার্কেট ও নিউ মন্ডল টাওয়ার মার্কেট ও তালুকদার শপিং কমপ্লেক্স ও চৌধুরী ম্যানশনে দোকানগুলোতে ক্রেতাদের ভিড় দেখা যায়। তবে মহিলাসহ শিশুদের সংখ্যায় তুলনামুলক বেশি দেখা গেছে। দোকানীরা ক্রেতাদের পছন্দের কাপড় দেখানোর জন্য ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন, দিনের বিক্রি শেষে সেগুলো গুছিয়ে রাখেন। তবে দুপুরে দোকানগুলোতে ভীড় কম থাকলেও সকাল ও সন্ধ্যায় ভীড় বেশি থাকে এবং বেচাবিক্রি বেশি হয় বলে দোকানীরা জানান।

    মন্ডল সুপার মার্কের্টের দোকানী আবু হোসেন বলেন, গত তিন-চার দিন থেকে ক্রেতাদের উপস্থিতি বেশি হওয়ায় আল্লাহর রহমতে বিক্রিও বেড়েছে।

    নতুন উদ্বোধন হওয়া মুনির কমপ্লেক্সে মার্কেট করতে আসা ক্রেতা নিশাত সুলতানা বলেন, আমি আগে কালাই গিয়ে ঈদের কিনাকাটা করতাম। এ বছর ক্ষেতলালেই অনেক ভালো কাপড় পাওয়া যাচ্ছে। এ কারণে ক্ষেতলালেই নিজের জন্য থ্রি পিস, স্বামীর জন্য পাঞ্জাবি, শার্ট ও মেয়েদের জন্য কসমেট্রিকস ও কাপড় কিনলাম।

    মুনির কমপ্লেক্সের দোকানী আল আমিন বলেন, নতুন মার্কেট এটি। এখনো অনেকে জানেনা। তবে মোটামুটি ক্রেতা আসছে। এই মার্কেটের সব দোকানে ঈদ উপলক্ষে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে। ক্রেতারা পছন্দসই জামাকাপড় কিনতে পারবেন।

  • তেঁতুলিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

    তেঁতুলিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

    মুহম্মদ তরিকুল ইসলাম,তেতুলিয়া প্রতিনিধিঃ তেঁতুলিয়ায় ভেরসা নদীর ভেরসা ব্রিজের পশ্চিমে জাতীয় মহাসড়কে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে সাইফুল ইসলাম তারেক (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

    রোববার (৯ এপ্রিল) বিকেল ৪টায় উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের বুড়াবুড়ি বাজার সংলগ্ন প গড়-বাংলাবান্ধা জাতীয় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
    নিহত সাইফুল ইসলাম তারেক ওই ইউনিয়নের মান্দুল পাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম তারেক নামে মোটরসাইকেল আরোহী প গড় থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে বাংলাবান্ধা-প গড় জাতীয় মহাসড়কের বুড়াবুড়ি বাজার সংলগ্ন ভেরসা নদীর ভেরসা ব্রিজ এলাকায় পৌঁছাতে প গড়গামী একটি ট্রাককে পাশ কাটতে গিয়ে সংঘর্ষে সড়কে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই সাইফুল ইসলাম নিহত হন। পরে তেঁতুলিয়া হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে যান।

    তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লা যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ট্রাকটিকে জব্দ করে থানায় নিয়ে আসা হলেও চালক পলাতক রয়েছেন।

    মুুহম্মদ তরিকুল ইসলাম।।

  • নওগাঁয় প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত

    নওগাঁয় প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত

    নওগাঁ প্রতিনিধিঃ প্রকৃতি ও জীবন ক্লাব নওগাঁ জেলা কমিটির উপদেষ্টা পরিষদের এক সভা অনুষ্ঠিত হয়েছে।

    গতকাল শুক্রবার সকাল সাড়ে দশটায় নওগাঁ জেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের অন্যতম উপদেষ্টা অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম খান।

    প্রকৃতি ও জীবন ক্লাব নওগাঁর সমন্বয়কারী ইমরুল কায়েসের আহবানে আয়োজিত এই সভায় সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য নওগাঁ সরকারি বিএমসি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হামিদুল হক, মহাদেবপুর জাহাঙ্গীরপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আব্দুল মজিদ, অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক মোঃ আব্দুল খালেক, সিনিয়র সাংবাদিক ও আইনজীবী অ্যাডভোকেট শেখ আনোয়ার হোসেন, বিশিষ্ট সমাজকর্মী মোঃ সামসুল আলম, বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী রফিকুদ্দৌলা রাব্বি, নারী উদ্যোক্তা পারুল আক্তার এবং বিশেষভাবে আমন্ত্রিত হয়ে পরিবেশবিদ মহিদুর রহমান উপস্থিত ছিলেন।

    সভায় নতুন নতুন সদস্যদের অন্তর্ভুক্তিকরণ এবং প্রকৃতি ও পরিবেশ রক্ষায় স্থানীয়ভাবে কি কি কার্যকর পদক্ষেপ গ্রহণ করা যায় সে ব্যাপারে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।#

    রওশন আরা শিলা
    নওগাঁ জেলা প্রতিনিধি।।

  • বিদেশী ফল মালবেরী চাষ করে সফলতা পেয়েছেন নওগাঁ’র সাপাহারে কৃষি উদ্যোক্তা সোহেলরানা

    বিদেশী ফল মালবেরী চাষ করে সফলতা পেয়েছেন নওগাঁ’র সাপাহারে কৃষি উদ্যোক্তা সোহেলরানা

    নওগাঁ প্রতিনিধি : নওগাঁ জেলার বরেন্দ্র অধ্যুষিত এলাকায় বিদেশী জনপ্রিয় ফল মালবেরী উৎপাদনের উজ্জল সম্ভাবনা প্রতিফলিত হয়েছে। ঠা ঠা বরেন্দ্র বলে খ্যাত সাপাহার উপজেলায় সফল কৃষি উদ্যোক্তা সোহেল রানা তাঁর সমন্বিত বরেন্দ্র এগ্রো খামারে মালবেরী চাষ করে তার প্রকৃষ্ঠ উদাহরন সৃষ্টি করেছেন। তাঁর এই সফলতা দেখতে প্রতিদিন আগ্রহ উদ্যোক্তাবৃন্দ তাঁর খামারে আসছেন এবং নিজেরাও মালবেরী চাষে আগ্রহ প্রকাশ করছেন।

    মালবেরী প্রধানত পাহাড়ী এবং শীত প্রধান দেশের একটি জনপ্রিয় ফল। বিশেষ করে অষ্ট্রেলিয়া, আমেরিকা, থাইল্যান্ড, তাইওয়ান এসব দেশে মালবেরী চাষ হয়ে থাকে। পার্শ্ববর্তী দেশ ভারতের কিছু কিছু এলাকায় মালবেরী চাষ হচ্ছে। সোহেল রানা তাঁর ধারাবাহিক অনুসন্ধানী উদ্যোগের অংশ হিসেবে এখন থেকে চার বছর আগে তাঁর এগ্রো খামারে অন্যান্য অনেক ফলের সাথে প্রায় ৫০টি মালবেরী গাছের চারা রোপন করেন। থাইলান্ড থেকে সরাসরি এবং ঢাকা থেকে বিভিন্ন প্রজাতির মালবেরী চারা সংগ্রহ করেন। তিনি তাঁর এই খামারে ৮ প্রজাতির মালবেরী চারা রোপন করেন। রোপনের এক বছর পর থেকেই ফল ধরতে শুরু করেছে। তারই ধারাবাহিকতায় চলতি বছর সবচেয়ে বেশী মালবেরী উৎপাদিত হয়েছে। এ বছর প্রতিটি গাছে প্রচুর পরিমাণ ফল ধরেছে। চলতি বছর মুল সিজনে প্রতিটি গাছে গড়ে কমপক্ষে ১০ কেজি করে মোট ৫০০ কেজি মালবেরী উৎপাদনের প্রত্যাশা করছেন তিনি। বর্তমানে বাজারে তিনি প্রতি কেজি ৪০০ টাকা দরে বিক্রি করছেন। সেই হিসেবে এ বছর মুল সিজনে ২ লক্ষ টাকার মালবেরী বিক্রি করবেন। এ ছাড়াও গাছ গুলোতে বছরে আরও একবার মালবেরী উৎপাদিত হবে। সেখান থেকেও আসবে অতিরিক্ত আয়। অথচ খরচ তেমন নাই বললেই চলে। ব্যবহার করেন কেবলমাত্র জৈবসার। রোগবালাই কিংবা পোকা মাকড়ের কোন আক্রমন নাই। নিরাপদেই চাষ করেন তিনি।

    সোহেলরানার এই এগ্রো খামারের সফলতার কাহিনী লোকের মুখে মুখে। তার উপর বিদেশী ফল মালবেরী চাষ ও লাভের কথা শুনে প্রতিদিন প্রচুর আগ্রহী লোকজন দেখতে তার খামারে ভীড় করছেন। নিজেরাও মালবেরী চাষ করতে আগ্রহ প্রকাশ করছেন। প্রয়োজনীয় পরামর্শ নিচ্ছেন সোহেল রানার কাছ থেকে।

    মালবেরী চাষের অপরা সম্ভাবনার কথা জানিয়ে কৃষি সম্প্রসারন অধিদপ্তর নওগাঁর উপ-পরিচালক আবুল কালাম আজাদ বলেছেন এই ফল উচ্চমানের পুষ্টিগুন সম্পন্ন। বিশেষ করে হৃদরোগ ও ডায়াবেটিস রোগাক্রান্ত ব্যক্তিদের জন্য মালবেরী খুবই উপকারী। সাপাহারের সোহেল রানার মত যদি কেউ মালবেরী চাষে এগিয়ে আসেন কৃষি বিভাগ সবরকমের পরামর্শসহ সব ধরনের সহযোগিতা প্রদান করবে।#

    রওশন আরা শিলা
    নওগাঁ জেলা প্রতিনিধি।।

  • নড়াইলে ডিবি পুলিশের অভিযানে শপিং ব্যাগে মিলল ইয়াবা ও গাঁজা আটক ৩

    নড়াইলে ডিবি পুলিশের অভিযানে শপিং ব্যাগে মিলল ইয়াবা ও গাঁজা আটক ৩

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
    নড়াইল ডিবি পুলিশের অভিযানে শপিং ব্যাগে মিলল গাঁজা, ইয়াবা ও একটি ডিজিটাল পরিমাপক যন্ত্র। এ সময় ৩ মাদক ব্যবসায়ীকে আটক করে ডিবি পুলিশের একটি চৌকশ টিম।
    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, ৮ এপ্রিল (শনিবার) রাতে নড়াইল সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের বাঁশভিটা গ্রামের প্রদীপ বিশ্বাসের মৎস্য ঘেরের পাড় থেকে তাদের আটক করা হয়। তারা অত্র এলাকার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে মাদক বিক্রয় ও সরবরাহ করে থাকে। গ্রেপ্তারকৃতরা হলেন- নড়াইল সদর উপজেলার মৃত সাঈদ শিকদারের ছেলে মোঃ হাদিউজ্জামান শিকদার হাদি (৪৩), মৃত তাইজেল মোল্যার ছেলে রুবেল মোল্যা(৩৫) ও রফিক বিশ্বাসের ছেলে ইসমাইল বিশ্বাস(৩৮)। সকলেই অত্র উপজেলার ভওয়াখালি গ্রামের বাসিন্দা।
    ডিবি পুলিশ পরিদর্শক সাজেদুল ইসলামের তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) জয়দেব কুমার বসু সঙ্গীয় ফোর্সসহ তাদের গ্রেপ্তার করে। এ সময় মাদক ব্যবসায়ী হাদির হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে ২৭০ গ্রাম গাঁজা, ১০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি ডিজিটাল পরিমাপক যন্ত্র ও তার নিজ হাতে বের করে দেওয়া মাদক বিক্রয়লব্ধ ১,৮০০ টাকা এবং তার সহযোগী রুবেলের নিকট থেকে ১০ গ্রাম গাঁজা এবং ইসমাইলের নিকট থেকে ২০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে পুলিশ সুপার নির্দেশনায় জেলা পুলিশ নিরলসভাবে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে।

  • বাংলাদেশ প্রেসক্লাব আনোয়ারা ও  কর্ণফুলী শাখা কমিটির যৌথ উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

    বাংলাদেশ প্রেসক্লাব আনোয়ারা ও কর্ণফুলী শাখা কমিটির যৌথ উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

    মোঃ শহিদুল ইসলাম
    সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

    বাংলাদেশ প্রেস ক্লাব আনোয়ারা ও কর্ণফুলী শাখা কমিটির যৌথ উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে।

    শনিবার ৮ ই এপ্রিল বিকাল ৫টায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চৌমুহনী বাজারের স্কুল রোড চাতুরী আবুল হোসেন মার্কেটের ৩য় তলায় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।

    বাংলাদেশ প্রেসক্লাব আনোয়ারা শাখার আহ্বায়ক মো: জামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাংবাদিক রাসেল মির্জার সঞ্চালনায় এবং সংগঠনের সদস্য সচিব শহিদুল আলম সাজ্জাদ তত্ত্বাবধানে উক্ত অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
    ভাস্কর ডি. কে. দাশ (মামুন)গবেষক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয, বীর মুক্তিযোদ্ধা আলহার গোলাম নবী- লেখক, গবেষক ও সংগঠক।
    বীর মুক্তিযোদ্ধা রাখাল চন্দ্র ঘোষ-যুদ্ধকালিন গ্রুপ কমান্ডার। জনাব মোহাম্মদ হোসেন- বিশিষ্ট আলেম, ইসলামী চিন্তাবিদ।
    শিল্পী সমীর চন্দ্র সেন- বিশিষ্ট সঙ্গীত পরিচালক বাংলাদেশ বেতার ও টেলিভিশন।
    সাংবাদিক সফিউল আজম – উপদেষ্টা-কর্ণফুলী প্রেসক্লাব।মোঃ মোজাম্মেল হক – সভাপতি-আনোয়ারা, প্রেসক্লাব। এডভোকেট লোকমান শাহ, চট্টগ্রাম জজ কোর্ট। আরো উপস্থিত ছিলেন আনোয়ার উপজেলার জোনের টিআই হাফিজুর ইসলাম। পুলিশ সার্জেন্ট রেজাউল ইসলাম। এটিআই মো:নিজাম উদ্দিন। অনুষ্ঠান পরিচালনায় এমডিএইস রাজু, চেয়ারম্যান আর জি বাংলা টিভি। অনুষ্ঠান সহযোগিতায় ছিলেন সাংবাদিক শওকত হোসেন মুন্না, বাংলাদেশ প্রেস ক্লাব আনোয়ারা কর্ণফুলী থানা শাখার আহবায়ক।আরো উপস্থিত ছিলেন কর্ণফুলী প্রেস ক্লাবের উপদেষ্টা শফিউল আজম , বর্তমান সভাপতি ইয়াকুব আলী, জাহের মোঃ আলাউদ্দিন খান উপদেষ্টা আনোয়ারা প্রেসক্লাব।আরো উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ হেলাল উদ্দিন। দৈনিক আলোচিত প্রতিদিন এর স্টাফ রিপোর্টার জাহিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • বানারীপাড়ায় স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

    বানারীপাড়ায় স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

    বরিশালের বানারীপাড়ায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে অসহায় দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।রবিবার (৯ এপ্রিল) বেলা ১১ টায় বানারীপাাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ ইফতারসামগ্রী বিতরণ করা হয়।
    ইফতার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও উপজেলা শ্রমিকলীগের সভাপতি শাহজাহান হাওলাদার,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এইচ এম হাফিজুর রহমান মামুন, সাধারণ সম্পাদক সুলতান সিকদার, সহ-সভাপতি শামসুল হক ও নাহিদ খান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুজন মোল্লা, উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন হোসেন মোল্লা, উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মনির খান, পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মেদ শাওন, যুগ্ম সাধারণ সম্পাদক সজিব হোসেন, প্রচার সম্পাদক শাহিন শেখ, সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মনির হোসেন ভাসানী, সাধারণ সম্পাদক রুবেল ডাকুয়া সৈয়দকাঠি ই্উনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সাংবাদিক আব্দুল আউয়াল প্রমুখ

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি।।