Author: desk

  • বেতাগীতে পৌর ও কলেজ শাখা ছাত্রলীগের কমিটি প্রকাশ

    বেতাগীতে পৌর ও কলেজ শাখা ছাত্রলীগের কমিটি প্রকাশ

    বেতাগী বরগুনা প্রতিনিধি।।
    বরগুনার বেতাগী উপজেলার বেতাগী পৌর ও সরকারি কলেজ ছাত্রলীগের আংশিক কমিটি আগামী ১ বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

    বরিবার রাত সাড়ে ১১টায় জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা এবং সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরান স্বাক্ষরিত এ কমিটি প্রকাশ করা হয়। পৌর কমিটির নেতৃবৃন্দরা হলেন সভাপতি তাইফুল ইসলাম। সহ-সভাপতি প্রদীপ দাস, মো. রাকিবুল ইসলাম, রাকিব গাজী ও মো. আজমির সিকদার। সাধারণ সম্পাদক মো. নাদিম হাওলাদার। যুগ্ন সাধারণ সম্পাদক আল সিয়াম শিকদার নবীন ও নাজমুল হাসান শাওন খান। সাংগঠনিক সম্পাদক মরিয়ম আক্তার ও সাব্বির মাহমুদ।

    সরকারি কলেজ কমিটির নেতৃবৃন্দরা হলেন সভাপতি টুটুল রায়,সহ-সভাপতি সায়েম শিকদার, মেহেদী মৃধা ও রাফি ইসলাম। সাধারণ সম্পাদক মেহেদী হাসান মুসা। । যুগ্ন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রাজু ও খায়রুল ইসলাম মুন্না। সাংগঠনিক সম্পাদক অর্ক বিশ্বাস ও আরিফ হাসান রাব্বি।

    বেতাগী পৌর ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি তাইফুল ইসলাম বলেন , আমার অভিভাবক বরগুনা জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি ও সাধারণ সম্পাদক যে দায়িত্ব দিয়েছে বঙ্গবন্ধু আদর্শ ছাত্রলীগের গঠনতন্ত্র মেনে যথাসাধ্য চেষ্টা করব পালন করার।

    বেতাগী পৌর ছাত্রলীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক নাদিম হাওলাদার বলেন, সামনে আমাদের জাতীয় সংসদ নির্বাচন আমরা পৌর ছাত্রলীগ ঐক্যবদ্ধ ভাবে কাজ করব। পৌর ছাত্রলীগের রোল মডেল হিসেবে সবার কাছে পরিচিতি করে দেবো।

    বেতাগী সরকারি কলেজ ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি টুটুল রায় বলেন , আমার উপর ভরসা করে আমাকে দায়িত্ব দেওয়ার জন্য আমি জেলা ছাত্রলীগের সভাপতি সেক্রেটারির প্রতি চির কৃতজ্ঞ। আমি চেষ্টা করব বঙ্গবন্ধু আদর্শ মেনে ছাত্রলীগের গণতন্ত্র অনুযায়ী বেতাগী সরকারি কলেজ ছাত্রলীগে পরিচালনা করার জন্য। সকলের কাছে দোয়া চাই।

    বেতাগী সরকারি কলেজ ছাত্রলীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মেহেদী হাসান মুসা বলেন, জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি এবং সাধারণ সম্পাদক প্রতি আমি চির কৃতজ্ঞ আমার উপর ভরসা করে তারা যে দায়িত্ব দিয়েছে আমি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার চেষ্টা করব। সরকারি কলেজ ছাত্রলীগকে একটি রোল মডেল ছাত্রীকে রূপান্তিত করব। সকলের সহযোগিতা কামনা করছি।

  • প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে ডিবি পুলিশের হাতে রক্ষা পেলেন না মামুন ইয়াবা সহ আটক

    প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে ডিবি পুলিশের হাতে রক্ষা পেলেন না মামুন ইয়াবা সহ আটক

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড়; পঞ্চগড় সদর উপজেলায ব্যবসায়ীক দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষকে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন মামুনুর রশিদ ওরফে মামুন (৩৫) নামে এক ব্যবসায়ী। এসময় গ্রেফতার করা হয় মামুনের সহযোগী তুষার আলম প্রধান (৪০) কে।

    রবিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের ফুলপাড়া থেকে মামুনকে ও পঞ্চগড় পৌরসভার রামের ডাংগা এলাকা থেকে তুষারকে গ্রেফতার করা হয়। তবে রায়হান (৩২) নামে মামুনের অপর এক সহযোগী পলাতক রয়েছে।

    পরে তাদের বিরুদ্ধে রবিবার (৯ এপ্রিল) রাতেই পঞ্চগড় সদর থানায় মাদকদব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন করেছে ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) লিপন কুমার বসাক। পরে গ্রেফতারকৃতদের সোমবার দুপুরে আদালতে তোলা হলে আদালত তাদের জেলহাজতে পাঠিয়েছে বলে জানায় ডিবি পুলিশ।

    গ্রেফতার হওয়া আসামি মামুনুর রশিদের বাড়ি উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের ফুলপাড়া এলাকায়। তিনি ওই এলাকার মশিউর রহমানের ছেলে।

    এছাড়া মামলার অপর দুই আসামি তুষার আলম প্রধানের বাড়ি পঞ্চগড় পৌরসভার রামের ডাংগা এলাকায় এবং রায়হানের বাড়ি পঞ্চগড় পৌরসভার পুরাতন ক্যাম্প এলাকায়।

    ডিবি পুলিশ ও মামলার এজহার সূত্রে জানা যায়, পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের ফুলপাড়া এলাকার টমেটো চাষী ও ব্যবসায়ী মাসুদ রানা (৩৮)’র সাথে একই এলাকার টমেটো ব্যবসায়ী মামুনুর রশিদের ব্যবসায়ীক দ্বন্দ্ব ছিল। পরে গেল শনিবার (০৮ এপ্রিল) মামুন তার সহযোগী রায়হানের মুঠোফোন থেকে মাসুদকে কল করে ঠাকুরগাঁও জেলা শহরের মেসার্স রশিদ বীজ ভান্ডারের সত্ত্বাধিকারী পরিচয় দিয়ে তার টমেটো ক্ষেতে সাথী ফসল হিসেবে ঢেঁড়স চাষাবাদ করতে পারমর্শ দেন। পরামর্শ মোতাবেক মামুন মাসুদকে রবিবার দুপুরে বাসযোগে বাসের হেলপার জহিরুল ইসলামের মাধ্যেমে ঢ়েড়স বীজ পাঠানোর কথা জানান। পরে হেলপার জহিরুল ইসলাম রবিবার বিকেলে মাসুদকে মুঠোফোনে কল করে বীজগুলো গ্রহণ করার অনুরোধ করেন। পরে ব্যাংকে ব্যাক্তিগত কাজ শেষে মাসুদ তার ব্যবসায়ীক পার্টনার চাঁদপুর জেলার টমেটো ব্যবসায়ী খোরশেদ আলমকে সাথে নিয়ে পঞ্চগড় পৌরসভার ধাক্কামারা এলাকায় ঢেঁড়স বীজ আনতে যান টমেটো ব্যবসায়ী মাসুদ। পরে মামুনের সহযোগী তুষার ডিবি পুলিশকে ফোন করে জানায় ধাক্কামারা এলাকায় প্রকাশ্যে ইয়াবার বেচাকেনা চলছে। খবর পেয়ে ডিবি পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৪ প্যাকেট ঢেঁড়স বীজ ও একটি প্যাকেটের ভেতর ৯৫ পিছ ইয়াবা উদ্ধার করে। যার আনুমানিক বাজার মূল্যে ১৯ হাজার টাকা বলে জানায় ডিবি পুলিশ। পরে মাসুদ ও খোরশেদকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যান ডিবি পুলিশের সদস্যরা। পরে তাদের দুজনকে জিজ্ঞাসাবাদ করলে ব্যবসায়ী মাসুদ রশিদ বীজ ভান্ডার থেকে ঢেঁড়স কেনার ঘটনাটি খুলে বলেন। পরে ডিবি পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে তদন্তে নামে। পরে অল্প সময়ের মধ্যে মাসুদকে কল করা নম্বর ও তথ্য দাতাদের নম্বর ও অবস্থান ঘেটে পুলিশ মামুন, তুষার ও রায়হান নামে তিনজন এ ঘটনায় জড়িত থাকার সত্যতা পায়। পরে রবিবার সন্ধ্যায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে মামুন ও তুষারকে গ্রেফতার করে। তবে অভিযানের খবর টের পেয়ে মামুনের সহযোগী রায়হান পালিয়ে যায়।

    মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান আসাদ বলেন, সোমবার দুপুরে আসামিদের আদালতে তোলা হলে আদালত তাদের জেলহাজতে প্রেরণ করেন। মামলার অপর আসামিদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

    ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, ঘটনাটি আমাদের কাছে রহস্যজনক মনে হলে আমরা তদন্তে নামি। পরে আমরা তদন্তে পাই যে এক নিরীহ ব্যবসায়ীকে ব্যবসায়ীক দ্বন্দ্বের জেরে ফাঁসানোর জন্য হেলপার জহিরুলকে ১০০ টাকা দিয়ে ৪ প্যাকেট ঢেঁড়সের বীজ ধরিয়ে দিয়ে ব্যবসায়ী মাসুদকে দিতে বলা হয়েছিল। পুরো ঘটনাটি মামুন নামে এক ব্যবসায়ী সাজিয়েছেন। পরে আমরা মামুন ও তুষারকে গ্রেফতার করি এবং ব্যবসায়ী মাসুদ, খোরশেদ ও বাস হেলপার জহিরুলকে ছেড়ে দেই। আমরা চাই যেন কোন নিরীহ মানুষকে এভাবে ফাঁসানো না হয়। এ ব্যাপারে আমরা সজাগ দৃষ্টি রাখছি।

  • মাদারীপুরের পূর্ব  শত্রুতার  জের ধরে হামলা, আহত ২

    মাদারীপুরের পূর্ব শত্রুতার জের ধরে হামলা, আহত ২

    আরিফুর রহমান।
    মাদারীপুর প্রতিনিধি:
    মাদারীপুরের কালিকাপুর নাওটানা গ্রামে জমি নিয়ে র্পূব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় দুইজন আহত হয়েছে। গত ৯ (এপ্রিল) রবিবার বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
    হামলায় আহতরা হলেন, আব্দুল জব্বার মাদবর (৬৫) মো: আলমগীর মাদবর (৫০) তাদেরকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
    আহতের স্বজনরা জানান, মো: হোচেন মাদবর গংদের সাথে জমি নিয়ে আব্দুল জব্বার মাদবরের সাথে দীর্ঘদিন ধরে জামেলা চলছিল। এ ব্যাপারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলাও দায়ের করেন তিনি। মামলা নং (১৫৭/২০২৩)। সেই কারনেই হ্মিপ্ত হয়ে এই হামলা চালিয়েছে।
    এজাহার সুএে জানা যায়, গতকাল উক্ত মামলার সাহ্মি দিয়ে বাড়িতে আসার পথে আনুমানিক বিকাল ৫টার সময় মো: হোচেন মাদবর গংসহ অঙ্গাতনামা ৮/৯ জন মিলে চারপাশ থেকে ঘেরাও করে হাতুরি দিয়া মাথার ওপর আঘাত করলে রক্তাক্ত জখম হয় আলমগীর। তাদের এলোপাথারি হামলায় দুইজন গুরুতর আহত অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করানো হয়।
    চিকিৎসাধীন অবস্থায় থাকা আহত আব্দুল জব্বার মাদবর বলেন, আমাদেরকে হত্যার উদ্দেশ্য এলোপাথারি হামলা করা হয় এবং আমার ভাতিজা আলমগীরের পকেট থেকে ২০ হাজার টাকা নিয়ে যায় । আমি এর বিচার চাই।
    এ ব্যাপারে অভিযুক্ত মো: হোচেন মাদবরের স্এী ও ছেলের বউয়ের কাছে জানতে চাইলে তারা বলেন, আমরা এ বিষয় কিছু জানিনা এখন আপনাদের কাছেই শুনলাম। এমন কিছু ঘটেনাই, আমার শশুর তাবলীগে গেছে।
    এ বিষয়ে মাদারীপুুুর সদর মডেল থানার অফিসার ইনচার্য মনোয়ার হোসেন চৌধুরী বলেন, থানায় অভিযোগ করেছেন তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

  • নীলফামারী থানার আয়োজনে “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত

    নীলফামারী থানার আয়োজনে “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত

    মোঃ হামিদার রহমান নীলফামারী প্রতিনিধিঃ
    অদ্য সোমবার ১০ এপ্রিল ২০২৩ খ্রিষ্টাব্দ চড়াইখোলা ইউনিয়নের বাবড়ীঝাড় হাট বাজারে নীলফামারী থানার আয়োজনে “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), নীলফামারী । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তফা মঞ্জুর পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার,নীলফামারী সার্কেল,নীলফামারী।

    প্রধান অতিথি “ওপেন হাউজ ডে” তে উপস্থিত বিভিন্ন পেশাজীবি মানুষের কথা শোনেন এবং তাদের উত্থাপিত বিভিন্ন প্রশ্নের জবাব দেন। পুলিশি সেবা পেতে কোন অসুবিধা হলে কিংবা সেবা পেতে বিলম্ব হলে তা জানানোর অনুরোধ জানান। এছাড়া তিনি বাল্যবিবাহ, যৌতুক, ইভটিজিং, মাদক, জুয়া, নারী ও শিশু নির্যাতন, চুরি, গরু চুরি,সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখাসহ আইন-শৃঙ্খলার বিভিন্ন বিষয় নিয়ে দিকনির্দেশনামুলক ও জনসচেতনতা মূলক বক্তব্য রাখেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর বাংলাদেশে, পুলিশ আছে জনতার পাশে। জনগনকে পুলিশের পাশে থাকার জন্য তিনি অনুরোধ জানিয়ে বলেন, পুলিশ এবং জনগণের দূরত্ব কমিয়ে একসঙ্গে কাজ করতে হবে। অপরাধ নির্মূল করতে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার জন্যও তিনি উপস্থিত সকলকে আহ্বান জানান।

    উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাসুম রেজা, চেয়ারম্যান চড়াইখোলা ইউনিয়ন পরিষদ, নীলফামারী; চড়াইখোলা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সদস্যবৃন্দ; চড়াইখোলা ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনগণ।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পলাশ চন্দ্র মন্ডল, ইন্সপেক্টর (অপারেশন্স) নীলফামারী থানা, নীলফামারী।

  • বানারীপাড়ায় পিকআপের ধাক্কায় বৃদ্ধা নিহত

    বানারীপাড়ায় পিকআপের ধাক্কায় বৃদ্ধা নিহত

    এস মিজানুল ইসলাম, বিশেষ সংবাদদাতা: সোমবার বেলা সারে ১১ টায় বরিশাল -বানারীপাড়া সড়কের বোর্ড স্কুল নামক স্থানে পিকআপের চাপায় মাহমুদা বেগম(৬৫) এর মৃত্যু হয়। নিহতর বাড়ি বাবুগঞ্জের মাধবপাশা ইউনিয়নের মুশুরিয়া গ্রামে।
    এ ব্যপারে নিহতর আত্মীয় এবং পিকআপের মালিকের মধ্যে রফা হয়েছে। কোন অভিযোগ হয়নি। তদন্তকারী কর্মকর্তা এস আই অপূর্ব চন্দ্র জানান।#

  • বানারীপাড়ায় এনজিও বিষয়ক মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

    বানারীপাড়ায় এনজিও বিষয়ক মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

    এস মিজানুল ইসলাম, বিশেষ সংবাদদাতা ।। সোমবার ১০ এপ্রিল সকাল ১০টায় এনজিও বিষয়ক মাসিক সমন্বয় সভা উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বী সভাপতিত্ব করেন। এনজিও সমন্বয় পরিষদের সম্পাদক সিনিয়র সাংবাদিক এস মিজানুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন, ব্রাকের জয় মালা মন্ডল, রুপান্তরের মুঞ্জিলা মুন, সংগ্রামের মো: আবুল হাসান, কারিতাসের মো:সোহাগ সিকদার, ডাক দিয়ে যাইয়ের মোঃ মোস্তাফিজুর রহমান, কোস্ট ফাউন্ডেশনের মোঃ আলাউদ্দিন প্রমৃখ।
    সভায় বিভিন্ন বেসরকারী সংস্থা প্রধান তাদের স্ব স্ব প্রতিবেদন উস্থাপন করেন।#

  • চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটি (সিআরইউ)’র ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

    চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটি (সিআরইউ)’র ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

    মোঃ শহিদুল ইসলাম
    সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

    চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটি (সিআরইউ)’র ইফতার ও দোয়া মাহফিল গত ৯ এপ্রিল নগরীর কেসিদে রোড ইসলামীয়া সিটি কনভেনশন হলস্থ সিআরইউ’র কনফারেন্স হলে ইউনিটির সভাপতি সৈয়দ দিদার আশরাফীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলমগীর নূর এর সঞ্চালণায় অনুষ্ঠিত হয়।

    এতে বক্তব্য রাখেন-চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি কামরুল হুদা, সহ-সভাপতি আলী আহমদ শাহিন, হারাধন চৌধুরী, কোষাধ্যক্ষ আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক জান্নাতুল নঈম চৌধুরী রিকু, সহ সম্পাদক পারভিন আক্তার চৌধুরী, প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাইফুর রহমান সাইফুল, সহ সম্পাদক জাবেদ রকি, নির্বাহী সদস্য মোঃ হোসেন মিন্টু, মোঃ শহিদুল ইসলাম, রূপন দাশ, রাশেদুল মাওলা, জয়নুল আবেদীন, আতিয়ার রহমান ও আমিনুল হক লিটন প্রমুখ।

    ইফতার ও দোয়া মাহফিলে বক্তারা বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে সাংবাদিকদের আরও বেশি বেগমান হওয়ার আহ্বান জানান।

    ইফতারের আগে নূর মোহাম্মদ কাদেরী মোনাজাত করেন। তিনি দেশ-জাতির কল্যাণ, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করেন। এ সময় সিআরইউ’র কল্যাণ ও উন্নতি কামনা করা হয়।

  • ইউএনও মারুফকে চোখের জলে বিদায় জানালেন সুন্দরগঞ্জবাসী

    ইউএনও মারুফকে চোখের জলে বিদায় জানালেন সুন্দরগঞ্জবাসী

    মোঃ আনিসুর রহমান আগুন,গাইবান্ধা থেকেঃ
    গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারকে অশ্রুসিক্ত হৃদয়ে বিদায় জানালেন সুন্দরগঞ্জের সাধারণ মানুষজন।
    জানা গেছে, প্রমোশনজনিত কারণে চলতি মাসের ০৩/০৪/২৩ ইং তারিখে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল- মারুফ বদলি হন। তিনি বগুড়া জেলায় এডিসি হিসেবে ১০/০৪/২৩ ইং তারিখে যোগদান করবেন বলে জানা গেছে। যার কারণে সোমবার সকালে তিনি সুন্দরগঞ্জের দীর্ঘদিনের কর্মস্থল ত্যাগ করার সময় জনসাধারণ তাঁকে গাড়িতে উঠতে না দিয়ে পায়ে হেটে হেটে পৌর শহরের কাঁঠালতলী মোড় পর্যন্ত নিয়ে যান। সেই সাথে চোখের জলে বিদায় জানান বিদায়ী ইউএনও মারুফকে। পাশাপাশি তাঁর জন্য নতুন কর্মস্থলের সফলতা কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন, বিভিন্ন দলের রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, সুধী,১৫টি ইউনিয়নের চেয়ারম্যানসহ অসংখ্য সাধারণ মানুষ। এখন থেকে তদস্থলে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ মাসুদুর রহমান ভারপ্রাপ্ত নির্বাহী অফিসারের দায়িত্ব পালন করবেন। বিদায়কালে সুষ্ঠু ও সুন্দরভাবে দায়িত্ব পালনের জন্য সদ্য ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুর রহমান সকলের নিকট সহযোগিতা কামনা করেন।

  • চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটি (সিআরইউ)’র ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

    চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটি (সিআরইউ)’র ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

    মোঃ শহিদুল ইসলাম
    সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

    চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটি (সিআরইউ)’র ইফতার ও দোয়া মাহফিল গত ৯ এপ্রিল নগরীর কেসিদে রোড ইসলামীয়া সিটি কনভেনশন হলস্থ সিআরইউ’র কনফারেন্স হলে ইউনিটির সভাপতি সৈয়দ দিদার আশরাফীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলমগীর নূর এর সঞ্চালণায় অনুষ্ঠিত হয়।

    এতে বক্তব্য রাখেন-চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি কামরুল হুদা, সহ-সভাপতি আলী আহমদ শাহিন, হারাধন চৌধুরী, কোষাধ্যক্ষ আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক জান্নাতুল নঈম চৌধুরী রিকু, সহ সম্পাদক পারভিন আক্তার চৌধুরী, প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাইফুর রহমান সাইফুল, সহ সম্পাদক জাবেদ রকি, নির্বাহী সদস্য মোঃ হোসেন মিন্টু, মোঃ শহিদুল ইসলাম, রূপন দাশ, রাশেদুল মাওলা, জয়নুল আবেদীন, আতিয়ার রহমান ও আমিনুল হক লিটন প্রমুখ।

    ইফতার ও দোয়া মাহফিলে বক্তারা বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে সাংবাদিকদের আরও বেশি বেগমান হওয়ার আহ্বান জানান।

    ইফতারের আগে নূর মোহাম্মদ কাদেরী মোনাজাত করেন। তিনি দেশ-জাতির কল্যাণ, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করেন। এ সময় সিআরইউ’র কল্যাণ ও উন্নতি কামনা করা হয়।

  • বিনিনিহারা তজবিদুল কোরআন হাফেজিয়া ইসলামিয়া সুন্নীয়া মাদ্রাসায় পাঞ্জাবি ও পায়জামা বিতরণ

    বিনিনিহারা তজবিদুল কোরআন হাফেজিয়া ইসলামিয়া সুন্নীয়া মাদ্রাসায় পাঞ্জাবি ও পায়জামা বিতরণ

    নিজস্ব প্রতিনিধিঃ চট্টগ্রামের পটিয়া উপজেলার বিনানিহারা তজবিদুল কোরআন হাফেজিয়া ইসলামিয়া সুন্নীয়া মাদ্রাসা ও এতিমখানা’র কোরানের পাখি ছাত্র, শিক্ষকদের জন্য পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পাঞ্জাবি ও পায়জামা উপহার প্রদান করেছেন প্রবাসী তরুন ব্যবসায়ী ও সমাজসেবক আবছার উদ্দীন (অপু)।
    এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসা
    পরিচালনা কমিটির সভাপতি নুরু রশীদ ছিদ্দিকী, সাধারণ সম্পাদক মঈনুল আলম ছোটন সহ আরো অনেকেই। উল্লেখ্য তরুণ সমাজসেবক ও ব্যবসায়ী আবছার উদ্দীন (অপু) ইতিপূর্বে ও অএ মাদ্রাসার ছাত্র, শিক্ষক ও সেবকদের জন্য বিভিন্ন ধরনের উপহার প্রদান ও আর্থিক সহযোগিতা দিয়েছেন।সবাই মহান রাব্বুল আলামিনের দরবারে তার উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু জীবন কামনা করেন।