Author: desk

  • জাতীয় সাংবাদিক সংস্থার দেবিদ্বার উপজেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

    জাতীয় সাংবাদিক সংস্থার দেবিদ্বার উপজেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

    মোঃতরিকুল ইসলাম তরুন,

    জাতীয় সাংবাদিক সংস্থার কুমিল্লার দেবিদ্বার উপজেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল মঙ্গলবার সন্ধায় স্থানীয় ডায়না হোটেল এন্ড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
    জাতীয় সাংবাদিক সংস্থা দেবিদ্বার উপজেলা শাখার সভাপতি ভিপি ময়নাল হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ফখরুল ইসলাম সাগর এর সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লার জেলা পরিষদ সদস্য ভিপি বাবুল হেসেন রাজু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লার উত্তর জেলা যুবলীগ নেতা প্রভাষক মোঃ সাইফুল ইসলাম শামিম, জাতীয় সাংবাদিক সংস্থার কুমিল্লার জেলার সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম তরুন,চৌধুরী ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক মোঃ মফিজ চৌধুরী, দেবিদ্বার মুন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শাহজালাল।
    এসময় উপস্থিত ছিলেন, জাতীয় সাংবাদিক সংস্থা দেবিদ্বার উপজেলা শাখার সহ সভাপতি মোঃ এনামুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহামুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক প্রভাষক মোঃ আবুল বাসার, অর্থ সম্পাদক মোঃ ফারুক হোসাইন জনি, দপ্তর সম্পাদক প্রভাষক মোঃ ওমর ফারুক সরকার, নির্বাহী সদস্য সোহেল রানা , মোঃ কামরুল ইসলাম ও মোঃ সাইফুল ইসলাম সজিব প্রমূখ।

  • ত্রিশালে নূরজাহান প্লাজার উদ্বোধন, দোয়া ও ইফতার মাহফিল

    ত্রিশালে নূরজাহান প্লাজার উদ্বোধন, দোয়া ও ইফতার মাহফিল

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার ৫নং ওয়ার্ড (পশু হাসপাতালের পূর্ব পাশে) কমিশনার রোডে নবনির্মিত নূরজাহান প্লাজার শুভ উদ্বোধন, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    ১১ই এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় নবনির্মিত নূরজাহান প্লাজার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মার্কেটটির উদ্বোধন করেন ত্রিশাল পৌরসভা জনপ্রিয় মেয়র আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান আনিছ।

    ত্রিশাল উপজেলা যুবলীগের সাবেক সফল সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও ত্রিশাল পৌরসভার ৫নং ওয়ার্ড থেকে দুই দুইবার বিপুল ভোটে নির্বাচিত জননন্দিত সফল কাউন্সিলর, মেহেদী হাসান নাসিমের সভাপতিত্বে শুভ উদ্বোধন ও দোয়া এবং ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ত্রিশাল পৌরসভার তিন তিনবার বিপুল ভোটে নির্বাচিত জননন্দিত সফল মেয়র এবং বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক জননেতা আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান।
    অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর প্যানেল মেয়র-১ ও ২নং ওয়ার্ড কাউন্সিলর রাশিদুল হাসান বিপ্লব, ৬নং ওয়ার্ড কাউন্সিলর আলমগীর কবির, ৯নং ওয়ার্ড কাউন্সিলর আনিছুজ্জামান (বাবুল) বিশিষ্ট ক্রীড়াবিদ মশিউর রহমান দীপক, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি সুয়েল মাহমুদ সুমন ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সুমননূরজাহান প্লাজার স্বত্বাধিকারী ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মাহবুবুল বারী, বিশিষ্ট ব্যবসায়ী আবুল ফজল মুহাম্মদ রেজাউল হক (রাসেল) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হাসান নাহিদ, পৌর নিম্নমান সহকারী কাম-মুদ্রাক্ষরিক কর্মকর্তা ইকবাল হোসেন রাজু প্রমুখ।
    উদ্বোধনী অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মুফতি আতিকুর রহমান নোমানী সাহেব।উদ্বোধনী ও দোয়া শেষে মাহে রমজান উপলক্ষে প্রায় ৬ (ছয়) শতাধিক মানুষকে ইফতার করানো হয়।

  • ২২ তম রাষ্ট্রপতি শাহাবুদ্দিন এর সাথে পটিয়া সাংস্কৃতিক জোট নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

    ২২ তম রাষ্ট্রপতি শাহাবুদ্দিন এর সাথে পটিয়া সাংস্কৃতিক জোট নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

    মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টারঃ
    ২২ তম মহামান্য রাষ্ট্রপতি জনাব সাহাব উদ্দিন চুপ্পুর সাথে গত ৯ই এপ্রিল সৌজন্য সাক্ষাৎ করেন পটিয়া সাংস্কৃতিক জোট নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ এ সময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এর সভাপতি মোহাম্মদ আব্দুল আজিজ সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুর রহমান শুক্কুর, পটিয়া উপজেলা ছাত্রলীগ সহ সভাপতি মোহাম্মদ রমিজ উদ্দিন রিয়াজ,শাহানাজ পারভীন রানী,ইসরাতুন মারজান ইকরা সহ অন্যান্য নেতৃবৃন্দ। সৌজন্য সাক্ষাৎকালে মহামান্য রাষ্ট্রপতি বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে সব চেয়ে বেশি সামাজিক দায়বদ্ধতা তরুণ প্রজন্ম কে সুশিক্ষায় শিক্ষিত হয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

  • নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স চালক রোমেন বরখাস্ত

    নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স চালক রোমেন বরখাস্ত

    ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    মাদক মামলা থেকে রাতারাতি জামিন লাভ করলেও নিজের কর্মস্থলে যোগদান করতে পারেননি ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি অ্যাম্বুলেন্সের চালক মো. রোমেন হাওলাদার ( ৩৯ )। দাপ্তরিক ভাবে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

    বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শিউলি পারভীন। মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে মুঠোফোনে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন তিনি।

    এর আগে গত শনিবার (৮ এপ্রিল) রাত এগারোটার দিকে ওই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাড়ি রাখার গ্যারেজ থেকে রোমেন হাওলাদারকে মাদকদ্রব্য গাঁজাসহ গ্রেফতার করে নলছিটি থানা পুলিশ।

    পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হওয়ার পরে রবিবার ( ৯ এপ্রিল ) সকালে নলছিটি থানা পুলিশ আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে প্রেরণ করলেও রাতারাতি সোমবার (১০ এপ্রিল) জামিনে মুক্তি পান রোমেন হাওলাদার।

    বরখাস্তের বিষয়ে জানতে চাইলে রোমেন হাওলাদার বলেন, “আমি আপনাদের সাথে কথা বলতে রাজি নয়। আপনি আমার উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেন।”

    নলছিটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শিউলি পারভীন বলেন, “অ্যাম্বুলেন্স চালক মো. রোমেন হাওলাদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আপাতত তাঁর কর্মস্থলে যোগদানের সু্যোগ নেই।”

    ঝালকাঠি জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (সিভিল সার্জন) ডাক্তার এইচ, এম জহিরুল ইসলাম বলেন, “মাদক মামলার জন্য তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরবর্তীতে মামলায় সাজা হলে তাঁকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে।”

  • পটিয়ায় নজির আহমেদ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

    পটিয়ায় নজির আহমেদ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

    মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টারঃ
    প্রেস বিজ্ঞপ্তি॥ পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নে মানবিক সংগঠন নজির
    আহমেদ দোভাষ ফাউন্ডেশনের উদ্যোগে ২০০ অসহায় পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ
    করা হয়েছে। মঙ্গলবার বিকেলে কুসুমপুরা ইউনিয়ন পরিষদের হল রুমে আয়োজিত
    ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুসুমপুরা ইউনিয়ন
    পরিষদের চেয়ারম্যান জাকারিয়া ডালিম। এতে বক্তব্য রাখেন- পটিয়া উপজেলা
    আওয়ামী লীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী মো: মোরশেদ, ফাউন্ডেশনের
    অর্থ সচিব নজরুল ইসলাম, ইউপি সদস্য রুজি আকতার, শান্তিরহাট সিএনজি সমিতির
    সাধারণ সম্পাদক আবদুর ছত্তার, মো: টিপু, ছাত্রলীগ আবদুল্লাহ আল মারুফ।

  • পঞ্চগড়ে শব্দ দূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান

    পঞ্চগড়ে শব্দ দূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :
    পঞ্চগড়ে জেলা প্রশাসনের ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে জরিমানা প্রদান করা হয়েছে।

    মঙ্গল বার ১১ এপ্রিল ২০২৩ খ্রি. তারিখের সকালে পঞ্চগড়ে জেলা প্রশাসনের ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যাগে পরিবেশ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘‘শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’’ এর আওতায় পঞ্চগড় জেলার সদর উপজেলার পঞ্চগড়-তেঁতুলিয়া রোডের পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ০১(এক) টি ট্রাক ও ০১(এক) টি বাস এর ড্রাইভারকে মোট ১০০০/-(এক হাজার) টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয় এবং নির্ধারিত মানমাত্রার অতিরিক্ত শব্দের হর্ণ ব্যবহারকারী ০৪(চার) টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।

    পঞ্চগড় জেলা প্রশাসন, এর সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফরহাদ হোসেন ও আব্দুল-আল-মামুন কাওসার শেখ অভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং পঞ্চগড় জেলা পরিবেশ অধিদপ্তর, কার্যালয়ের সহকারী পরিচালক মো: ইউসুফ আলী প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।পঞ্চগড় জেলা পুলিশ, এর একদল সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যহত থাকবে।

  • গোপালগঞ্জে ছিনতাইকালে ৪ ছিনতাইকারীকে গণপিটুনী

    গোপালগঞ্জে ছিনতাইকালে ৪ ছিনতাইকারীকে গণপিটুনী

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে মোবাইল ব্যাংকিং সেবা নগদের এক কর্মকর্তার কাছ থেকে টাকা ছিনতাইয়ের পর তাকে ফেলে যাওয়ার সময় চার ছিনতাইকারীকে আটক করে গনধোলাইয়ের দিয়েছে স্থানীয় জনতা। এসময় ছিনতাই কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার আটক করে তাদের পুলিশের হাতে তুলে দেয়া হয়।

    আজ মঙ্গলবার (১১ এপ্রিল) বিকালে মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়নের নয়াকান্দী গ্রাম এ ঘটনা ঘটে।

    মুকসুদপুর থানার ওসি (তদন্ত) খন্দকার আমিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

    আটককৃতরা হলেন, মুকসুদপুর উপজেলার পশারগাতি গ্রামের দেলোয়ার হোসেন দুই ছেলে মেহেদি হাসান (২০) ও মিজান শরীফ (২৫), মাদারীপুর সদরের ব্রাহ্মন্দি গ্রামের মৃত সিরাজ হাওলাদারের ছেলে ফেরদৌস হাওলাদার (৩৫) এবং টেকনাফের নতুন কল্যানপাড়া এলাকার সাব্বির আহম্মেদের ছেলে জাহাঙ্গীর আলম (৩২)।

    ছিনতাইয়ের শিকার ওই ব্যক্তির নাম ইমদাদুল হক শিপন। তিনি নগদের কাশিয়ানি উপজেলা ডিস্ট্রিবিউশন অফিসার হিসেবে কর্মরত আছেন।

    নগদের ওই কর্মকর্তার বরাত দিয়ে ওসি (তদন্ত) খন্দকার আমিনুর রহমান জানান, নগদের ওই কর্মকর্তা ইমদাদুল হক শিপন ব্যাংক থেকে আট লাখ টাকা তুলে কাশিয়ানী উপজেলার বিভিন্ন দোকানে লেনদেন করতে বের হয়েছিলেন। ঘটনার আগ পর্যন্ত তিনি চার লাখ টাকা লেনদেন করেন।

    বাকি টাকা লেনদেন করতে তিনি কাশিয়ানীর শিনতা গ্রামে পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে ছিনতাইকারীরা প্রাইভেটকার দিকে তার মোটর সাইকেলের গতিরোধ করে। এসময় ওই কর্মকর্তা বাইক নিয়ন্ত্রণ করতে না পেরে প্রাইভেটকারে গিয়ে ধাক্কা দিলে তিনি আহত হন।

    পরে তাকে চিকিৎসার কথা বলে প্রাইভেটকারে তুলে নিয়ে ছিনতাইয়ের পর মুকসুদপুর উপজেলার নয়াকান্দী গ্রামে ফেলে যাওয়ার সময় স্থানীয় লোকজনের সন্দেহ হয়। পরে তাদের আটক করে গনধোলাইয়ের দিয়ে পুলিশে সোপর্দ করেন স্থানীয় জনতা।

    তিনি আরা জানান, অভিযুক্ত ওই চারজনকে আটকের পর তাদের কাছ থেকে পনেরো হাজার টাকা ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। নগদের ওই কর্মকর্তার তথ্যমতে প্রায় চার থেকে সাড়ে চার লাখ টাকার মত ছিনতাই হয়েছে। তদন্ত শেষে বলতে পারবো তার কাছ থেকে সঠিক কত টাকা ছিনতাই হয়েছে। #

  • কবিরহাটে নবম শ্রেণীর অপহরণকৃত ছাত্রী উদ্ধার, আটক ০৮

    কবিরহাটে নবম শ্রেণীর অপহরণকৃত ছাত্রী উদ্ধার, আটক ০৮

    রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী)

    নোয়াখালীর কবিরহাট থানার মামলা নং-০২, তারিখ-১১/০৪/২০২৩ইং, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ সালের (সংশোধনী/২০০৩) এর ৭/৩০ তৎসহ১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩৮০/৫০৬ পেনাল কোড-১৮৬০।
    ঘটনার বিবরণে জানা যায়-বাদীনি সুলতানা আক্তার (৩৮), স্বামী-মৃত রফিক উল্যাহ, মাতা-ছলেমা খাতুন, সাং-যাদবপুর (এবাদ উল্যাহ মুন্সী বাড়ী), ৩নং ওয়ার্ড, ১নং নরোত্তমপুর ইউনিয়ন, থানা-কবিরহাট,জেলা-নোয়াখালী অদ্য থানায় হাজির হয়ে লিখিতভাবে জানান যে, বাদীনির মেয়ে ফাহমিদা আক্তার (১৪) নরোত্তমপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী। বাদীনির মেয়ে স্কুলে আসা যাওয়ার সময় ১নং বিবাদী প্রায়ই উত্যক্ত করিত এবং অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টায় লিপ্ত ছিল। বর্ণিত ঘটনার তারিখ ও সময়ে বাদীনির মেয়ে ফাহমিদা আক্তার (১৪) বর্ণিত ঘটনাস্থল কবিরহাট থানাধীন ১নং নরোত্তমপুর ইউপির ৩নং ওয়ার্ডস্থ যাদবপুর সাকিনের বাদীনির বসত ঘরে ইফতার করার সময় অভিযোগে বর্ণিত ১নং বিবাদীর নেতৃত্বে অন্যান্য বিবাদীগন সহ অজ্ঞাতনামা ৪/৫ জন বিবাদী বেআইনি জনতাবদ্ধে দলবদ্ধ হইয়া বাদীনির বসত ঘরে অনধিকার প্রবেশ করতঃ বাদীনিকে ও বাদীনির পূত্রবধু মোমেনা আক্তার প্রঃ পিংকিকে মারধর করিয়া বাদীনির মেয়ে ভিকটিম ফাহমিদা আক্তার (১৪) কে টানা হেঁছড়া করিয়া ১নং বিবাদী অপরাপর বিবাদীগনের সহায়তায় জোর পূর্বক অপহরণ করিয়া নিয়া যায়। বিবাদীগন যাওয়ার সময় বাদীনির বসত ঘরের টেবিলের উপর থাকা তাহার ব্যবহৃত ভ্যানিটি ব্যাগে থাকা ০১টি স্যামসাং গ্যালাক্সি জে-২ মডেলের মোবাইল সেট সীমসহ, মূল্য অনুমান ১৫,০০০/- টাকা, ০২টি স্বর্ণের চুড়ি, ওজন ০১ ভরি, মূল্য অনুমান ৯৫,০০০/- টাকা ও ০২টি স্বর্ণের আংটি, ওজন অনুমান ০৬ আনা, মূল্য অনুমান ৩৫,০০০/- টাকা এবং সংসার খরচের জন্য রাখা নগদ ৫,০০০/- টাকা নিয়া যায়। বাদীনি ও বাদীনির পূত্রবধু শোর চিৎকার করিলে বিবাদীগন আমাদেরকে এলোপাতাড়ি মারধর করা সহ বিভিন্ন প্রকার হুমকি প্রদান করিয়া ঘটনাস্থল ত্যাগ করে।পুলিশ সুপার নোয়াখালী জনাব মোঃ শহীদুল ইসলাম (পিপিএম) মহোদয়ের নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল স্যারের তত্ত্বাবধানে রফিকুল ইসলাম, অফিসার ইনচার্জ, কবিরহাট থানার নেতৃত্বে এসআই (নিঃ) বিকাশ সাহা সঙ্গীয় অফিসার ও ফোর্স এবং কুমিল্লা জেলার দাউদকান্দি থানা পুলিশের সহায়তায় অদ্য
    ১১/০৪/২০২৩ইং তারিখ ভোর অনুমান ০৬.৩০ ঘটিকার সময় ভিকটিম ফাহমিদা আক্তার (১৪) কে ঢাকাগামী একটি কালো রংয়ের হায়েস গাড়ী, যাহার
    নাম্বার-চট্টমেট্রো-চ-১১-৫৮১৪ যোগে নিয়ে যাওয়ার সময় দাউকান্দি ব্রিজের মুখে উক্ত গাড়িটি তল্লাশী করিয়া গাড়ীতে থাকা ভিকটিম ফাহমিদা আক্তার (১৪) কে উদ্ধার ও অপহরণের মূলহোতা এজাহারনামীয় ১নং আসামী মোঃ সুমন (৪০) সহ এজাহারনামীয় ২। হাছান (২০), ৩। আলাউদ্দিন প্রঃ ইমন (২৫), ৪। মিজানুর রহমান প্রঃ মিজান (২৮) এবং সন্ধিগ্ধ ১। আব্দুর রহিম (২০), ২। মোঃ সাগর (২৮) সহ গাড়ীচালক ১। মোঃ ইয়াছিন আরাফাত প্রঃ সাকিব (২৩) এবং গাড়ীর হেলপার ২। সাবের হোসেন প্রঃ সাব্বির (২১) সহ মোট ০৮ জন আসামীকে গ্রেফতার করেন।

  • জয়পুরহাট জেলা হাসপাতালের উপ -সেবা তত্ত্বাবধায়ককে চর থাপ্পর মারলেন সুপার ভাইজার

    জয়পুরহাট জেলা হাসপাতালের উপ -সেবা তত্ত্বাবধায়ককে চর থাপ্পর মারলেন সুপার ভাইজার

    এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
    কথা কাটাকাটির জেড়ে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের নার্স ইনচার্জকে (উপ-সেবা তত্ত্বাবধায়ক) নাজমা খাতুনকে চর থাপ্পড় মারার অভিযোগ উঠেছে একই হাসপাতালের নার্স সুপারভাইজার সামছুন নাহার বেলীর বিরুদ্ধে।
    এতে নাজমা অসুস্থ হয়ে পড়লে ওই হাসপাতালে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
    মঙ্গলবার দুপুরে হাসপাতালের নার্স ইনচার্জের রুমে এ ঘটনা ঘটে।
    জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের নার্স ইনচার্জ (উপ- সেবা তত্ত্বাবধায়ক) নাজমা খাতুন জানান, মঙ্গলবার দুপুরের দিকে তিনি তার রুমে বসে থাকার সময় নার্স সুপারভাইজার সামছুন নাহার বেলী অন্য দুই নার্সকে তার রুমে আসেন। এসময় নাজমা তাদের জিজ্ঞেস করেন ডিউটি ফেলে একসাথে তিনজন কেন এখানে এসেছেন। এসময় অন্য দুই নার্স চলে গেলে এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে বেলী নাজমাকে চড়-থাপ্পড় মারেন। এসময় তিনি অসুস্থবোধ করলে ওই হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন।
    এ ব্যাপারে নাহার বেলী বলেন, আমাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল। তবে মারপিটের কোন ঘটনা ঘটেনি। আমার নামে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।
    হাসপাতালে আরএমও শহীদ হোসেন বলেন, আমি নার্সিং ক্লাস নিচ্ছিলাম পরে এসে আমি শুনেছি।
    এ বিষয়ে আধুনিক জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক সরদার রাশেদ মোবারক জুয়েল জানান, তাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল এমনটা শুনেছি। ঘটনা তদন্ত করা হচ্ছে।

  • কুড়িগ্রামে সরঞ্জাম ও নগদ অর্থসহ ৮ জুয়ারি গ্রেফতার

    কুড়িগ্রামে সরঞ্জাম ও নগদ অর্থসহ ৮ জুয়ারি গ্রেফতার

    এম এস সাগর,
    কুড়িগ্রাম প্রতিনিধি:

    কুড়িগ্রামে জুয়া খেলার সরঞ্জাম, মোটরসাইকেল ও নগদ অর্থ উদ্ধারসহ ৮জনকে জুয়া খেলা অবস্থায় গ্রেফতার করেছে পুলিশ।

    জেলা পুলিশের প্রেস ব্রিফিংমতে, কুড়িগ্রাম জেলার সুযোগ্য পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম এর সার্বিক প্রচেষ্টা ও নিদেশক্রমে নাগেশ্বরী থানা পুলিশের অভিযানে (১১এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১টা ২০মিনিটে নাগেশ্বরীর কালিগঞ্জ ইউনিয়নের শালমারা গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে জলিল মিয়ার ফাঁকা জমিতে অর্থের বিনিময়ে ডাবু দিয়ে জুয়া খেলা চলাকালীন অবস্থায় নাগেশ্বরী থানার ভবানন্দেরকুটি এলাকার শ্রী অমৃত কুমার (৫২), বাহারবন্দ এলাকার মোঃ হাসেন আলী (৪৭), কালীগঞ্জ বাজার এলাকার শ্রী রাজচন্দ্র বিশ্বাস (২৮) মোঃ যাদু মিয়া (৪২), মন্নেয়ারপাড় এলাকার মোঃ মোজাফ্ফর হোসেন (৩০), ভিতরবন্দ এলাকার মোঃ শহিদুল ইসলাম (৩২), ধনীরভিটা এলাকার মোঃ সাইফুল রহমান (৪৫) ও কুড়িগ্রাম সদরের নিধিরাম এলাকার মোঃ আলতাফ হোসেন (৪৭) দের জুয়া খেলার সময় জুয়া খেলার নগদ-৬৫হাজার ৬১০টাকা, জুয়া খেলার কাজে ব্যবহৃত একটি কমলা বেগুনী রংয়ের ছামিয়ানা, ১টি ফর, যাহার উপর ঝান্ডি, মুন্ডি, রুইতন, হরতন, চিরাতন, রিক্সাবন অঙ্কন আছে, দুইটি মটরসাইকেল এর ব্যাটারী যার মধ্যে ০১টি লুকাস ১২ভোল্ট এবং একটি ম্যানটেনেন্স ফ্রি ১২ভোল্ট, ১টি এলইডি বাল্ব, বৈদ্যুতিক তার, ১৫টি মোবাইল ফোন উদ্ধার সহ হাতেনাতে গ্রেফতার করে নাগেশ্বরী থানার একটি চৌকস টিম।

    কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম এবং কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, কুড়িগ্রামে আমরা প্রায় প্রতিদিনই প্রত্যন্ত অঞ্চলে জুয়ারুদের গ্রেফতার করছি। নানাভাবে মানুষকে সচেতন করছি। কুড়িগ্রাম জেলায় জুয়া নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।