Author: desk

  • দাম বৃদ্ধিতে অন্যত্র সার মজুদ তেঁতুলিয়ায় বিসিআইসি ডিলার মোস্তফা জামাল রাজুর ২৩৯ বস্তা সার জব্দ

    দাম বৃদ্ধিতে অন্যত্র সার মজুদ তেঁতুলিয়ায় বিসিআইসি ডিলার মোস্তফা জামাল রাজুর ২৩৯ বস্তা সার জব্দ

    মুহম্মদ তরিকুল ইসলাম, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ সারা বাংলাদেশ ব্যাপী সারের দাম পাঁচ টাকা বৃদ্ধিতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) ডিলার মোস্তফা জামাল রাজুর অবৈধভাবে মজুদ রাখা ২৩৯ বস্তা ডিএপি সার জব্দ করেন উপজেলা কৃষি অফিসার মোঃ জাহাঙ্গীর আলম। বুধবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের সরকার পাড়া গ্রামের মৃত মহিব উদ্দিনের ছেলে ফয়জুল হকের বাড়ীতে ১৬৩ বস্তা এবং কালদাসপাড়া এলাকায় মোস্তাফা জামাল রাজুর নিজস্ব চায়ের বাগান থেকে ৭৬ বস্তা ডিএপি সার জব্দ করা হয়।
    এ সময় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ তারেক হোসেন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ আব্দুল মোতালেব, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ ইলিয়াস ফারুক, ইউপি সদস্য মোঃ আইবুল হক, ইউপি সদস্য আতাউর রহমান, ইউপি সদস্য তারিফ হোসেন প্রধান, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বসাধারনগণ উপস্থিত ছিলেন।

    জানা যায়, ওই ইউনিয়নের বিসিআইসি সার ডিলার মেসার্স রুম্পা এন্টারপ্রাইজের মালিক সাবেক চেয়ারম্যান মোস্তফা জামাল (রাজু)। দেশে সারের দাম বৃদ্ধি পাওয়ার খবরে কৃষকদের বরাদ্দকৃত সার রাতের আধাঁরে ও ভোর রাতে বিভিন্ন জায়গায় মজুদ করে রাখেন মোস্তফা জামাল (রাজু)। দাম বৃদ্ধি পাওয়ার পর গত মঙ্গলবার (১১ এপ্রিল) সকাল থেকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মচারীরা ডিলার পয়েন্টে সার মজুদের তথ্য সংগ্রহ করেন এবং পূর্বের দরে বিক্রি করার পরামর্শ দেন। তারই ধারাবাহিকতায় মেসার্স রুম্পা এন্টারপ্রাইজে এমওপি-৫০ বস্তা ও টিএসপি-৫০ বস্তা মজুদের বিবরণ দেয়া হয়েছে।

    বিসিআইসি সার ডিলার মেসার্স রুম্পা এন্টারপ্রাইজ কর্তৃক অবৈধভাবে মজুদের তথ্যের গোপন সংবাদের ভিত্তিতে কয়েক জন সাংবাদিক ওই দিন সকালে ফয়জুল হক মিস্ত্রীর বাড়ীর বাহিরে তাঁর পরিবারকে অবৈধভাবে সার মজুদ রাখার কথা জিজ্ঞাসা করতেই রাগান্বিত হয় এবং বাড়ীর ভিতর প্রবেশ করতে বাঁধা দেয়। ওই সময়ে সাংবাদিকরা উপায়অন্ত খুঁজে না পেয়ে চলে আসেন শিলাইকুঠি বাজারে। এদিকে সাংবাদিকগণ ফিরে আসার ২০ মিনিটেই ফয়জুলের ছেলে মমিরুল অটো ভ্যানে সার গুলো অন্যত্রে নিয়ে যাওয়ার জন্য লোড শুরু করেন। সোর্সের মাধ্যমে তাৎক্ষনিক খবর পেয়ে সাংবাদিকগণ উপস্থিত হোন এবং ভ্যানে লোডকৃত সার গুলো ক্যামেরা বন্দি করেন। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহাকে অবগত করা হলে তিনি কৃষি অফিসার জাহাঙ্গীর আলমকে ঘটনাস্থলে পাঠিয়ে দেন। এরপর উপজেলা কৃষি অফিসার জাহাঙ্গীর আলম সরেজমিনে এসে ফয়জুল হকের বাড়ীতে থাকা ১৬৩ বস্তা ও চা-বাগানে ৭৬ বস্তা ডিএপি সার জব্দ করে চেয়ারম্যানের ও ইউপি সদস্যদের হেফাজতে রাখেন।

    সার ডিলার মোস্তফা জামাল রাজু মুঠোফোনে জানান, সার গুলো আমার ক্রয়কৃত।

    উপজেলা কৃষি অফিসার মোঃ জাহাঙ্গীর আলম বলেন, একটি লিখিত’র মাধ্যমে সার গুলো চেয়ারম্যানের হেফাজতে রাখা হয়েছে। মোস্তফা জামাল রাজু সার গুলো তার ক্রয়কৃত বলে দাবী করেন। সার ডিলার রাজুকে ক্রয়কৃত সারের উপযুক্ত মেমো বা রশিদ প্রদর্শন পূর্বক উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার বরাবরে আবেদনের মাধ্যমে বুঝে নেয়ার জন্য বলা হয়েছে ব্যর্থতায় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

    এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) সোহাগ চন্দ্র সাহা বলেন, ‘আমি উপজেলা কৃষি অফিসারকে থানার মাধ্যমে মামলা করে ব্যবস্থা নিতে বলেছি।’

    বিসিআইসি নীতিমালা অনুসারে জানতে পারা যায়, বিসিআইসি সার ডিলারদের সরকারি নীতিমালা অনুযায়ী নিজস্ব দোকান অথবা গুদাম ব্যতীত নিজ বাড়িতেও সার মজুদ রাখার কোন সুযোগ নেই। উপরোক্ত নিয়মের ব্যত্যয় ঘটলে প্রয়ো জনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।এবং সারের দোকানে কীটনাশক ব্যতীত অন্য কোন পন্য রাখা যাবে না বা বিক্রয় করা যাবে না। বিক্রয় প্রতিনিধির মাধ্যমে সার বিক্রয় করতে চাইলে অবশ্যই দোকানে যার নামে লাইসেন্স তার নামে সাইনবোর্ড ব্যবহার করতে হবে। এবং লাইসেন্স এর ফটোকপি দোকানে সংরক্ষণ করতে হবে। বিসিআইসি ডিলারগন বরাদ্দের কম পক্ষে ৫০% সার খুচরা ডিলারদের সরবরাহ করতে হবে। যথা সময়ে সার উত্তোলনে নব্য আগমনী বার্তা দাখিল করতে হবে। এক ইউনিয়নের সার অন্য ইউনিয়নে কার্তৃপক্ষের নির্দেশনা ব্যতীত বিক্রয় করা যাবে না। যে ওয়ার্ড অথবা ইউনিয়নের জন্য লাইসেন্স প্রদান করা হয়েছে সেইসব জাইগায় নিজস্ব দোকান এবং গ্রদাম নিশ্চিত করতে হবে। বিসি আইসি অধীনস্থ খুচরা বিক্রেতাগণ অবশ্যই নিজ ডিলারের কাছ থেকে সার সংগ্রহ করবেন। মূল্য তালিকা লাল সালু কাপড় অবশ্যই দোকানের বাহিরে প্রদর্শন করতে হবে। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশী দামে সার বিক্রয় করা যাবে না। যার নামে লাইসেন্স তাকেই ব্যবসা করতে হবে।মজুদ রেজিষ্টার ফর্মেট অনুযায়ী সংরক্ষণ করতে হবে। বিক্রয় রেজিষ্টারে অবশ্যই কৃষকের নাম এবং মোবাইল নাম্বার থাকতে হবে। সার বিক্রয়ের রশিদ অবশ্যই সরবরাহ করতে হবে এবং রশিদে ক্রেতার স্বাক্ষরের পাশাপাশি ক্রেতার মোবাইল নাম্বার অবশ্যই উল্লেখ করতে হবে, মূল্য তালিকা অবশ্যই থাকতে হবে।

    মুহম্মদ তরিকুল ইসলাম।।

  • মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও মানবিক চিকিৎসক ডা. জাফরুল্লাহ চৌধুরী–রওশন এরশাদ এমপি

    মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও মানবিক চিকিৎসক ডা. জাফরুল্লাহ চৌধুরী–রওশন এরশাদ এমপি

    প্রেস বিজ্ঞপ্তিঃ
    বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

    গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত সাড়ে ১১টায় মৃত্যুবরণ করেন( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

    বুধবার (১২এপ্রিল)বাংলাদেশ জাতীয় সংসদের
    মাননীয় বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মামুন হাসান প্রেরিত এক শোক বাণীতে
    বিরোধীদলীয় নেতা বলেন,১৯৭১ সালে জাফরুল্লাহ চৌধুরী যুক্তরাজ্য থেকে দেশে ফিরে ভারতের আগরতলায় গেরিলা প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য ভারতের ত্রিপুরায় বাংলাদেশ ফিল্ড হাসপাতাল গড়ে তোলায় বিশেষ ভূমিকা ছিল জাফরুল্লাহ চৌধুরীর।

    তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও মানবিক চিকিৎসক ডা. জাফরুল্লাহ চৌধুরী শুধু নিজেকেই দেশের সেবায় নিয়োজিত করেননি, উদ্বুদ্ধ করেছেন আরও এক গুচ্ছ মানুষকে।প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এর রাষ্ট্র পরিচালনার সময় জাতীয় ওষুধ নীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। আজকের বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রের উজ্জ্বল অনেক মানুষই ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রেরণা, তাগাদা এবং দিশা ধরে দেশকে এগিয়ে দিয়েছেন। তার এ অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।

    বিরোধীদলীয় নেতা মরহুমের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

  • গোপালগ‌ঞ্জে ট্রেনের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

    গোপালগ‌ঞ্জে ট্রেনের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগ‌ঞ্জের কা‌শিয়ানীতে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ব‌্যাটারীচা‌লিত ইজিবাইকের চালক মিরাজ শেখ (৫৫) নিহত হয়েছে।

    আজ বুধবার (১২ এপ্রিল) সকাল ৮টার দিকে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া ফ্লাইওভারের নিচে রেলক্রসিং-এ দূর্ঘটনা ঘটে।

    কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ আলম দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

    নিহত ইজিবাইক চালক মিরাজ শেখ কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের চর পদ্মবিলা গ্রামের মৃত ধলা মিয়া শেখের ছেলে।

    ওসি ফিরোজ আলম জানান, নিহত মিরাজ শেখ তার ব‌্যাটারীচা‌লিত ইজিবাইক নিয়ে ভাটিয়াপাড়া গোলচত্বর থেকে চরপদ্মবিলা যাচ্ছিলেন। এসময় ভাটিয়াপাড়া ফ্লাইওভারের নিচে রেলক্রসিং পার হতে গেলে টুঙ্গিপাড়া থেকে ছেড়ে আসা রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি ট্রেন ইজিবাইকটিকে ধাক্কা দিলে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে ইজিবাইকের চালক মিরাজ শেখ মারা যান। পরে খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

    তিনি আরো জানান, রাজবাড়ী রেলওয়ে পুলিশকে খবর দেয়া হয়েছে। তারা আসলে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিবে। #

  • ঝগড়া কিনলেন গঙ্গানগর গ্রামের কতিপয় লোক

    ঝগড়া কিনলেন গঙ্গানগর গ্রামের কতিপয় লোক

    পরশখিলা ও গঙ্গানগর গ্রামের মাঝে সংঘর্ষের মূল বিষয় পরশখিলা ঈদগাহ মাঠের পাশে পরশখিলা গ্রামের ১২ জন ব্যক্তির নামে রেকর্ডকৃত জমি নিয়ে।
    এ জমির ইতিহাসের বিবরণ হলো এই যে সিএস মালিকগণ উক্ত জমি পরশখিলার গ্রামের লোকদের নিকট বিক্রি করে। সেমতে সিএস পরবর্তী রেকর্ড আরওআর রেকর্ডে পরশখিলা গ্রামবাসীর নামে রেকর্ডভুক্ত হয়। আরওআর রেকর্ডের ধারাবাহিকতাক্রমে বিআরএস রেকর্ডেও ১৪৯ নং খতিয়ানে তা পরশখিলা গ্রামবাসীর নামে রেকর্ডভুক্ত হয়। সুতারাং জমির মালিকানা ইতিহাসটি খুবই পরিষ্কার। এবং এ জমিটি বিগত ৪৯/৫০ বছর ধরে পরশখিলা গ্রামবাসীর দখলে ও ভোগদখলকৃত।

    এ জমিতে গঙ্গানগর গ্রামের কারো কোন স্বার্থ জড়িত নেই। উক্ত জমিটিতে কাপাসাটিয়া গ্রামের একজন মহিলা তার উত্তরাধিকার সিএস মালিকদের একজন ছিল এ দাবি করে আদালতে একটি মামলা দায়ের করেন। মামলা চলমান থাকা অবস্থায় গঙ্গানগর গ্রামবাসী এ জমি জোরপূর্বক দখল করার চুক্তি নেয়।
    এতে ইন্ধন দিচ্ছেন গঙ্গানগরের কতিপয় লোক। এ জমির পুকুর হতে তারা মাছ চুরি করে নিয়ে যাচ্ছে নিয়মিত। নতুন করে জোরপূর্বক দোকান ঘর তুলছে গঙ্গানগর গ্রামবাসী।

    এরই সূত্র ধরে বিগত রবিবার পরশখিলা গ্রামবাসীর কতিপয় লোকের সাথে কথা কাটাকাটি হয়। এর প্রেক্ষিতে গঙ্গানগরের কতিপয় লোক পরদিন সোমবার সকাল ৯ টার দিকে পরশখিলা গ্রামবাসীর উপর অতর্কিত হামলা চালায়। এতে একজন গুরতর আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। যার নাম বজলু মিয়া(৪০)। তার মেণ্ডিবল ফ্র্যাকচার হয়েছে যা তার অবস্থার অবনতি করছে দিন দিন।
    এ বিষয়ে গঙ্গানগর গ্রামের কতিপয় লোকের বিরুদ্ধে একটি ফৌজদারী মামলা থানায় রুজু করা হয়েছে। একজন আসামী গ্রেফতার হয়েছে ইতোমধ্যে। সচেতন নাগরিকগণ ও এলাকাবাসী এর ন্যায়বিচার দাবি করছে।

  • লালমনিরহাটে জুয়ার সরঞ্জামাদি সহ ০১জন গ্রেফতার

    লালমনিরহাটে জুয়ার সরঞ্জামাদি সহ ০১জন গ্রেফতার

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।

    লালমনিরহাটের আদীতমারী থানার বিশেষ অভিযান চালিয়ে ৩নং কমলাবাড়ী ইউনিয়নের হাজীগঞ্জ জুয়া সরঞ্জামাদিসহ আনোয়ার হোসেন (৩২), কে গ্রেফতার করেন আদিতমারী থানার পুলিশ।

    লালমনিরহাটের আদিতমারী থানার অফিসার ইনচার্জ ওসি মোজাম্মেল হক, এর নেতৃত্বে এসআই/কমল কিশোর ঘোষ , এসআই/হামিদুল, এএসআই/সিরাজুল সহ আদিতমারী থানাধীন ৩নং কমলাবাড়ী ইউনিয়নের হাজীগঞ্জ মৌজাস্থ জামতলা শ্মশানঘাট সংলগ্ন বাশঝাড় হতে জুয়া খেলা অবস্থায় জুয়া খেলার সরঞ্জামাদিসহ এক জন কে গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃত জুয়ারু আসামী হলেন মোঃ আনোয়ার হোসেন (৩২), পিতা মোঃ বাদশা মিয়া, সাং কমলাবাড়ী, থানা আদিতমারী, জেলা- লালমনিরহাটকে।গ্রেফতারকৃত জুয়াড়ুকে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করলে জনাব রওজাতুন জান্নাত, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আদিতমারী, লালমনিরহাট উক্ত জুয়াড়ুকে ০৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। গ্রেফতারকৃত আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

    লালমনিরহাটের আদিতমারী থানার অফিসার ইনচার্জ ওসি মোজাম্মেল হক,জানান গোপন সংবাদের ভিত্তিতে ৩নং কমলাবাড়ী ইউনিয়নের হাজীগঞ্জ জুয়া সরঞ্জামাদিসহ০১জন জুয়ারু কে গ্রেফতার করেন আদিতমারী থানার পুলিশ।

    হাসমত উল্লাহ।।

  • মহালছড়ি জোন কর্তৃক পবিত্র রমযান ও বৈ-সা-বি তে খাদ্য সামগ্রী বিতরণ

    মহালছড়ি জোন কর্তৃক পবিত্র রমযান ও বৈ-সা-বি তে খাদ্য সামগ্রী বিতরণ

    রিপন ওঝা,মহালছড়ি।।

    খাগড়াছড়ি রিজিয়নের মহালছড়ি জোনের আওতাধীন এলাকায় পবিত্র মাহে রমজান ও বৈ-সা-বি উৎসব উপলক্ষে দুর্গম এলাকায় বাড়ি বাড়ি গিয়ে উপহার সামগ্রী বিতরণ করেছে।

    পবিত্র মাহে রমজান ও বৈ-সা-বি উৎসবের মাঝে আমাদের আনন্দ ও ত্যাগের মহিমা ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মাঝে ছড়িয়ে দিতে মহালছড়ি জোনের পক্ষ থেকে এটি একটি ক্ষুদ্র প্রয়াস।

    আজ ১২ এপ্রিল রোজ বুধবার দাতকুপিয়া ক্যাম্পের আওতাধীন রাঙ্গাপানি ছড়া ও ক্যায়াংঘাট গুচ্ছগ্রাম এলাকায় এবং বিজিতলা ক্যাম্পের আওতাধীন গুগড়াছরি, লেমুছড়ি, গামারিঢালা, নোয়াপাড়া, বাহাদুরপাড়া, নুনছড়ি ও গড়গুজ্জাছড়ি এলাকায় শতাধিক স্থানীয় বাঙালি ও পাহাড়ি জনগণের মাঝে চাল, ডাল, তেল, আটা, চিনি, লবন, পেঁয়াজ, আলু সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

    উপহার সামগ্রী পেয়ে সাধারণ মানুষ অত্যন্ত খুশি এবং তারা সকলেই বাংলাদেশ সেনাবাহিনী তথা মহালছড়ি জোনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে।

  • বানারীপাড়ায় জেলেদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

    বানারীপাড়ায় জেলেদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

    বরিশালের বানারীপাড়ায় বুধবার ১২ এপ্রিল দুপুরে উপজেলা চত্ত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে জেলেদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল -০২ আসনের এমপি মোঃ শাহে আলম। উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হুদা, প্রাণী সম্পদের সাবেক ডিডি ডাক্তার খোরশেদ আলম সেলিম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সুব্রত লাল কুন্ড, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন প্রমূখ।অনুষ্ঠানে ৪০ জন উপকারভোগীকে ৮০ টি ছাগলসহ ঘর খাবার এবং ৭ প্যাকেট বৈধ সুতোর জাল দেয়া হয়।

  • বানারীপাড়ায় মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ট্যাব বিতরণ

    বানারীপাড়ায় মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ট্যাব বিতরণ

    বিশেষ সংবাদদাতা: বুধবার ১২ এপ্রিল বেলা ১১ টায় প্রধান মন্ত্রীর উপহার জনশুমারী ও গৃহগননা প্রকল্প হতে মাধ্যমিক পর্যায়ের নবম- দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ট্যাব বিতরণ করেন বরিশাল -০২ আসনের এমপি মোঃ শাহে আলম। উপজেলা পরিসংখ্যান বিভাগের আয়োজিত এবং উপজেলা প্রশাসনে উদ্যোগে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বী। বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হুদা, উপজেলা পরিসংখ্যান অফিসার মো: নুরুল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সুব্রত লাল কুন্ডু, প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক মোঃ জাহিদ হোসেন প্রমূখ। অনুষ্ঠানে ২০৪ জনকে ট্যাব বিতরণ করা হয়।#

  • বানারীপাড়া বাইশারীতে বিএনপির ইফতার ও দোয়া অনুষ্ঠিত

    বানারীপাড়া বাইশারীতে বিএনপির ইফতার ও দোয়া অনুষ্ঠিত

    বরিশাল প্রতিনিধি॥
    বরিশালের বানারীপাড়ায় ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মোনাজাতে মানুষের ঢল নেমেছে। (বানারীপাড়া-উজিরপুর) বিএনপির কর্নধর, দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস.সরফুদ্দীন আহমেদ সান্টুর সার্বিক সহযোগীতায় উপজেলার
    বাইশারী বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। ১২ মার্চ মঙ্গলবার ইউনিয়নের গার্লসস্কুল সংলগ্ন ঈদগাহ প্রাঙ্গনে অনুষ্ঠিত ইফতারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক মো: শাহ আলম
    মিঞা। ইফতার পূর্ব সময়ে ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আব্দুর সবুর খানের সঞ্চালনায়
    বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো: রিয়াজ আহম্মেদ মৃধা, পৌর বিএনপির আহবায়ক নান্না হাওলাদার, সিনিয়র যুগ্ম-আহবায়ক আব্দুস সালাম,
    উপজেলা যুবদলের আহবায়ক সুমন হাওলাদার, পৌর যুবদলের আহবায়ক কাইউম উদ্দিন ডালিম, ছাত্রদলের আহবায়ক রুবেল হাওলাদার, পৌর ছাত্রদলের আহবায়ক রনি খান।
    ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহবায়ক দেলোয়ার মল্লিক,উপজেলা বিনপির সদস্য মোস্তফা কামাল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সোহরাব হোসেন,পাভেল হাওলাদার, সদস্য মাকসুদুর রহমান ডালিম, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: তাওহিদুল ইসলাম, শ্রমিক দলের সাধারন সম্পাদক জহিরুল ইসলাম জকু,উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক রাজু
    লস্কর, কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আজমল হাওলাদার প্রমূখ।

  • পীরগঞ্জ মোবারক আলী চক্ষু হাসপাতালে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত

    পীরগঞ্জ মোবারক আলী চক্ষু হাসপাতালে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত

    পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ মোবারক আলী চক্ষু হাসপাতালে অপারেশন থিয়েটার (ওটি), চিকিৎসক, প্রশাসনিক কর্মকর্তা, সেবিকা ও কর্মচারী নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
    আজ মঙ্গলবার বেলা ১১টায় চক্ষু হাসপাতালে প্রশাসনিক ভবনের এ উপলক্ষে আলোচনা সভা হয়। সভায় সভাপতিত্ব করেন মোবারক আলী চক্ষু হাসপাতালের সভাপতি, পীরগঞ্জ পৌর সভার মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. ইকরামুল হক। প্রধান অতিথির বক্তব্য দেন, ঠাকুরগাঁও-৩ আসানের সাবেক সংসদ সদস্য ও হাসপাতালের ট্রাস্টি বোর্ডের মো. জাহিদুর রহমান জাহিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহরিয়া নজির।
    অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য দেন, হাসাপাতালে সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. এমদাদুর রহমান, সহসভাপতি ও সাবেক ব্যাংক কর্মকর্তা শাহাজান আলী, সহ সাংগঠনিক সম্পাদক মো. গোলাম রব্বানি, সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল করিম,অর্থ সম্পাদক মো. মঈনুল হোসেন সোহাগ। আরও বক্তব্য রাখেন, প্রথম আলোর সাংবাদিক ও কার্যকরি সদস্য কাজী নুরুল ইসলাম, রেজওয়ানুল হক, রুহুল আমিন, রহমত আলী, আইয়ুব আলী সরকার, মোজাহারুল ইসলাম, সমকাল প্রতিনিধি মোকাদ্দেস হায়াত মিলন, দৈনিক নতুন বাজার প্রতিনিধি আবু জাহেদ, ব্যবসায়ী কামরুজ্জামান, মো. আতিক ও ফারুক হোসেন, আরিফুজ্জামান প্রমুখ।

    মো. আবু জাহেদ
    পীরগঞ্জ, ঠাকুরগাঁও