Author: desk

  • নোয়াখালীতে সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্দ্যোগে চিকিৎসা-শিক্ষা ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা প্রদান

    রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী)

    নোয়াখালীর সেনবাগে
    দুরারাগ্য ব্যাধিতে আক্রান্ত রোগী, মেধাবী শিক্ষার্থী ও দড়ি গোরকাটা হাজারী বাড়ির অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে সৈয়দ হারুন ফাউন্ডেশনের সহযোগিতায় চিকিৎসা, শিক্ষা এবং আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। উপজেলার অর্জুনতলা ইউপির ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে হত-দরিদ্রদের মাঝে এই সহায়তা প্রদান করা হয়।মো: ফরহাদ হোসেনের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উক্ত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লায়ন সৈয়দ হারুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান শাখাওয়াত হোসেন রিপন,ছিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অব্দুস সাত্তার বি এস সি সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
    এসময় লায়ন সৈয়দ হারুন সেনবাগের ছিলোনীয়ায় সৈয়দ হারুন ফাউন্ডেশন দড়িগোরকাটা হাজারী বাড়ীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬ টি পরিবারকে একং কৃতি শিক্ষার্থী সহ দুরারোগ্য রোগে আক্রান্তদেরকে নগদ অর্থ প্রদান করেন মানবতার ফেরিওয়ালা লায়ন সৈয়দ হারুন।শিক্ষা, চিকিৎসা ও অগ্নিকান্ডে এই তিন টি ক্যাটাগরিতে অসহায়দের মধ্যে তিনি এই অনুদান তুলে দেন।
    অনুষ্ঠানে লায়ন সৈয়দ হারুন বলেন, সমাজের মানবিক ও দু:স্থ অসহায় মানুষের পাশে সবসময় পাশে থাকবেন। দেশ ও সমাজের কল্যাণে সবসময় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

  • সেনবাগে ফসলি জমির মাটি কাটায় ২ ইউপি সদস্যে’র জরিমানা

    সেনবাগে ফসলি জমির মাটি কাটায় ২ ইউপি সদস্যে’র জরিমানা

    রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী)
    নোয়াখালীর সেনবাগে ফসলী জমির মাটি কেটে বিক্রি করার অপরাধে, পরিবেশ অধিদপ্তর আইন ও বালুমহাল আইনে
    ৭নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের মেম্বার সানা উল্লাকে ১ লাখ টাকা ও জহিরুল ইসলাম স্বপন মেম্বার কে ১লাখ ৫০ হাজার টাকা সহ মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাজমিন আলম তুলি।

  • প্রধানমন্ত্রীর নির্দেশে ১২ হাজার নিন্ম আয়ের অসহায় পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ

    প্রধানমন্ত্রীর নির্দেশে ১২ হাজার নিন্ম আয়ের অসহায় পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ

    কুমিল্লা প্রতিনিধি :মোঃতরিকুল ইসলাম তরুন,
    ইফতারের জন্য দলীয়ভাবে মাহফিল বা বড় কোন আয়োজন না করে হতদরিদ্র ও নিন্ম আয়ের অসহায়দের মধ্যে সেই খাবার বিতরণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সেই নির্দেশনা মেনেই দেশের বিভিন্ন স্থানের ন‍্যায় কুমিল্লার মুরাদনগরে ও প্রতিবন্ধী, অসহায়, নিন্ম আয়ের হতদরিদ্র পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেন স্থানীয় আওয়ামী লীগ নেতা কর্মীরা।

    বুধবার (১২ এপ্রিল) সকালে উপজেলার ২২টি ইউনিয়নের নিন্ম আয়ের হতদরিদ্র পরিবারগুলো চিহিৃত করে উত্তর ত্রিশ গ্রাম থেকে এই ঈদ উপহার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। প্রথম দিনে প্রায় ৬শ পরিবারকে ঈদ উপহারের প্যাকেট বিতরণ ও দুঃস্থ অসহায় প্রতিটি পরিবারের জন্য চাল, ডাল, তেল, দুধ, চিনিসহ বিভিন্ন ইফতার ও খাদ্য সামগ্রী রয়েছে। পর্যায়ক্রমে সবগুলো ইউনিয়নে সুসম বল্টন করা হবে।

    প্রধানমন্ত্রী নির্দেশনা পালনে মুরাদনগরে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষকে খুঁজে বের করে তাদের কাছে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিচ্ছেন কুমিল্লা (উওর) জেলা আওয়ামী লীগের (সাবেক) সাধারণ সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকার।

    ইফতার বিতরণ প্রসঙ্গে তিনি বলেন, জনকল্যাণে সততার সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করে জনগণের জীবনমান উন্নয়নই জননেত্রী শেখ হাসিনার রাজনীতির মূল কথা। তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই গত প্রায় দেড় দশকে বদলে যাওয়া বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে বিশ্ব দরবারে।

    তিনি আরোও বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা আজ ডিজিটাল বাংলাদেশের পথ পরিক্রমায় দ্রুত ধাবমান অন্তর্ভুক্তিমূলক স্মার্ট বাংলাদেশের স্বপ্ন পূরণে কাজ করছে।

    এসময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার (কিশোর), কুমিল্লা (উওর) জেলা আ’লীগের (সাবেক) শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাসুকুল ইসলাম মাসুক, উপজেলা আ’লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আওয়াল, উপজেলা মুক্তিযোদ্ধা কাউন্সিলের সাবেক কমান্ডার মো. হারুনুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস খন্দকার, উপজেলা আ’লীগের সাবেক দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা, কুমিল্লা জেলা আ’লীগের সদস্য মতিন মাষ্টার, নবীপুর (পশ্চিম) ইউনিয়ন আ’লীগের সভাপতি হাজী সুধন মিয়া, দারোরা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক জামিল চৌধুরী, পূর্ব ধৈইর (পূর্ব) ইউনিয়নের সাবেক সভাপতি মকবুল হোসেন, বাঙ্গরা পূর্ব ইউপি’র চেয়ারম্যান শেখ জাকির, যাত্রাপুর ইউপি’র চেয়ারম্যান আবুল কালাম আজাদ, রামচন্দ্রপুর (উওর) ইউপি’র চেয়ারম্যান ইকবাল সরকার, যুবলীগ নেতা মোহাম্মদ বশির, উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জাকারিয়া সরকার, কুমিল্লা (উওর) জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আল-আমিন সরকার, বাঙ্গরা বাজার থানা সেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ আকরাম প্রমূখ।

  • বেতাগীতে আগুনে পুড়ে দোকান ঘর ছাই, নিঃস্ব দোকানি

    বেতাগীতে আগুনে পুড়ে দোকান ঘর ছাই, নিঃস্ব দোকানি

    বেতাগী (বরগুনা) প্রতিনিধি।।
    বরগুনার বেতাগীতে বেইলী ব্রীজ এলাকায় আগুনে পুড়ে গেছে দোকান ঘর। তবে হতাহতের কোনো ঘটেনি। এতে অন্তত দের লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী সদর ইউনিয়নের কেওড়াবুনিয়া গ্রামের বাসিন্দা মো: জলিলুর রহমান। বুধবার ১২ (এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বেইলী বাজারে এ অগ্নিকান্ডে ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। স্থানীয়রা জানায়,সকালে বেইলী ব্রীজ এলাকায় দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে মালামাল সহ দোকানটির ব্যাপক ক্ষতি হয়। এ ঘটনায় দোকান ঘর পুড়ে ছাইয়ে হয়ে যাওয়ায় নি:স্ব হয়ে দোকানি। বর্তমানে চরম মানবেতর জীবন যাপন করছে দোকানি ও তার পরিবার। এখনো কোন সহায়তা মেলেনি।

  • কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে তেঁতুলিয়ায় আশ্রয়ণ প্রকল্পে পেশাভিত্তিক প্রশিক্ষণ

    কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে তেঁতুলিয়ায় আশ্রয়ণ প্রকল্পে পেশাভিত্তিক প্রশিক্ষণ

    মোহাম্মদ বাবুল হোসেন পঞ্চগড়:
    তেঁতুলিয়ায় আশ্রয়ণ প্রকল্পে পুনর্বাসিত ২১১জন উপকারভোগীকে নিয়ে বিভিন্ন ট্রেডে ৬টি ব্যাচে ১০ দিনব্যাপী আয়বর্ধকমূলক ও পেশাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি চলমান রয়েছে।

    দেবনগর ইউনিয়নে ঝালেঙ্গীগছ আশ্রয়ণ প্রকল্পে দুইটি ব্যাচে ৭৩ জন উপকারভোগীদের নিয়ে চলমান মৎস্য চাষ, গবাদি পশু (ছাগল, ভেড়া এবং গরু) ও পাখি (হাঁস, মুরগি এবং কবুতর) পালন, পাখির রোগ প্রতিরোধ এবং বসত বাড়িতে সবজি চাষ বিষয়ে চলমান এই প্রশিক্ষণ কর্মসূচি পরিদর্শন করেন আব্দুল কাদের, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), পঞ্চগড়

    এ সময় তেঁতুলিয়া উপজেলা পরিষদের সন্মানিত চেয়ারম্যান জনাব কাজী মাহমুদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার জনাব সোহাগ চন্দ্র সাহা সহ উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম এবং প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) মো: আকতার হোসেন উপস্থিত ছিলেন।

    উল্ল সদর ইউনিয়নে পাপোষ তৈরি ও হস্তশিল্প বিষয়ক ট্রেডে ৩০ জন উপকারভোগী এবং ভজনপুর ইউনিয়নে ব্লক, বাটিক ও হস্তশিল্প বিষয়ক ট্রেডে ৩৮ জন উপকারভোগীকে নিয়ে এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয় এবং দেবনগর ইউনিয়নের ঝালেঙ্গীগছ আশ্রয়ণ প্রকল্পের দুইটি ব্যাচে ৭৩ জন উপকারভোগী নিয়ে মৎস্য চাষ, গবাদি পশু (ছাগল, ভেড়া এবং গরু) ও পাখি (হাঁস, মুরগি এবং কবুতর) পালন, পাখির রোগ প্রতিরোধ এবং বসত বাড়িতে সবজি চাষ বিষয়ক ও তেঁতুলিয়া সদর ইউনিয়নের তেঁতুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নকশি কাঁথা তৈরি বিষয়ক প্রশিক্ষণে ৩৫ জন এবং কাগজের ব্যাগ ও ঠোঙ্গা তৈরি বিষয়ক প্রশিক্ষণে ৩৫ জন উপকারভোগীদেরকে ১০ দিনব্যাপী আয়বর্ধকমূলক এই প্রশিক্ষণ প্রদান কর্মসূচির উদ্বোধন করা হয়।

    ২০২২-২৩ অর্থ বছরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমোদিত “আশ্রয়ণ-২ প্রকল্প (দারিদ্র বিমোচন ও পুনর্বাসন)” শীর্ষক প্রকল্পের আওতায় জেলা প্রশাসনের তত্বাবধানে ও উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় আশ্রয়ণ প্রকল্পে পুনর্বাসিত পরিবারের মধ্য হতে এ উপজেলার ৭টি ইউনিয়নের ৭২৭ জন প্রশিক্ষণার্থীকে ১০ দিন করে পর্যায়ক্রমে গবাদি পশু (ছাগল, ভেড়া এবং গরু) পাখি (হাঁস, মুরগি এবং কবুতর) পালন, পাখির রোগ প্রতিরোধ এবং বসত বাড়িতে সবজি চাষ, মৎস্য চাষ, হস্তশিল্প বিষয়ক, পাপোষ তৈরি, নঁকশী কাথা তৈরি, কাগজের ব্যাগ ও ঠোঙ্গা তৈরিসহ বিভিন্ন ট্রেডে আয়বর্ধকমূলক পেশাভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হবে।

    এই প্রশিক্ষণ কর্মসূচি প্রধানমন্ত্রীর কার্যালয় হতে পরিচালিত আশ্রয়ণ-২ (দারিদ্র বিমোচন ও পুনর্বাসন) প্রকল্প বাংলাদেশ সরকারের অন্যতম দারিদ্র বিমোচন প্রকল্প। এ প্রকল্পে পুনর্বাসিত পরিবারবর্গ সমবায় সমিতি গঠনের মাধ্যমে দলভুক্ত হবে এবং সমবায় বিভাগে নিবন্ধিত হবে। সমিতির সদস্য ও তাদের পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যদেরকে বিভিন্ন বিষয়ের উপর ১০ দিনের পেশাভিত্তিক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে উপকারভোগীদের দক্ষ জনশক্তি ও সাবলম্বী হিসেবে গড়ে তোলার পাশাপাশি বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টি করা এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য।

  • পরশখিলা ও গঙ্গানগর গ্রামের মাঝে সংঘর্ষের মূল কারণ ৪৪৯ নং খতিয়ানভুক্ত জমি নিয়ে

    ষ্টাফ রিপোর্ট।।
    পরশখিলা ও গঙ্গানগর গ্রামের মাঝে সংঘর্ষের মূল বিষয় পরশখিলা ঈদগাহ মাঠের পাশে পরশখিলা গ্রামের ১২ জন ব্যক্তির নামে রেকর্ডকৃত ৪৪৯ নং খতিয়ানভুক্ত জমি নিয়ে।
    এ জমির ইতিহাসের বিবরণ হলো এই যে সিএস মালিকগণ উক্ত জমি পরশখিলার গ্রামের লোকদের নিকট বিক্রি করে।৬/১০/১৯৮৩ সালে সাফ কাওলা দলিল দ্বারা সিএস মালিকগণ তাদের দখলদারিত্ব ও স্বত্ব হারান। তা হতে পরশখিলা গ্রামবাসী ২০/১/১৯৮৭ ইং তারিখে ১৩১ নং দলিল মূলে ক্রয় করিয়া নিজেদের নামে আরওআর ও বিআরএস রেকর্ডভুক্ত করিয়া তাহা ভোগদখলরত আছে আজ ৩৩ বছরের উপরে।

    সেমতে সিএস পরবর্তী রেকর্ড আরওআর রেকর্ডে পরশখিলা গ্রামবাসীর নামে রেকর্ডভুক্ত হয়। আরওআর রেকর্ডের ধারাবাহিকতাক্রমে সর্বশেষ বিআরএস রেকর্ডেও ৪৪৯ নং খতিয়ানে তা পরশখিলা গ্রামবাসীর নামে রেকর্ডভুক্ত হয়। সুতারাং জমির মালিকানা ইতিহাসটি খুবই পরিষ্কার।

    এবং এ জমিটি বিগত ৩৩ বছর ধরে পরশখিলা গ্রামবাসীর দখলে ও ভোগদখলকৃত।

    এ জমিতে গঙ্গানগর গ্রামের কারো কোন স্বার্থ জড়িত নেই। উক্ত জমিটিতে কাপাসাটিয়া গ্রামের একজন মহিলা তার উত্তরাধিকার সিএস মালিকদের একজন ছিল এরুপ মিথ্যা দাবি করে আদালতে একটি মামলা দায়ের করেন যার নং ৩১৩/২০২১। মামলা চলমান থাকা অবস্থায় গঙ্গানগর গ্রামবাসী এ জমি জোরপূর্বক দখল করার চুক্তি নেয়। এই জায়গাটিতে গঙ্গানগর গ্রামবাসী কর্তৃক শান্তি শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কা রয়েছে এ মর্মে পরশখিলা গ্রামবাসী মদন থানায় ১০৭/১১৭ ধারায় নির্বাহী ম্যাজিস্ট্রেট এর বিচারাধীন ২০/২০২২ নং মামলা দায়ের করেন।
    জোরপূর্বক জমিটি বেদখলে ইন্ধন দিচ্ছেন গঙ্গানগরের কতিপয় লোক। এ জমির পুকুর হতে তারা মাছ চুরি করে নিয়ে যাচ্ছে নিয়মিত। নতুন করে জোরপূর্বক দোকান ঘর তুলেছে ৪/৫ টি গঙ্গানগর গ্রামবাসী।

    এরই সূত্র ধরে বিগত রবিবার পরশখিলা গ্রামবাসীর কতিপয় লোকের সাথে কথা কাটাকাটি হয়। এর প্রেক্ষিতে গঙ্গানগরের কতিপয় লোক পরদিন সোমবার সকাল ৯ টার দিকে পরশখিলা গ্রামবাসীর উপর অতর্কিত হামলা চালায়। এতে একজন গুরতর আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। যার নাম বজলু মিয়া(৪০) ধারালো অস্ত্রের আঘাতে তার মুখের মেণ্ডিবল ফ্র্যাকচার হয়েছে যা তার অবস্থার অবনতি করছে দিন দিন।

    গঙ্গানগর গ্রামের এ লোকগুলো যুগযুগ ধরে আদিম বর্বরতার চর্চা করে যাচ্ছে অত্র এলাকায়। আশপাশের গ্রামের সাথে ঝগড়া এদের নিত্যনৈমিত্তিক ব্যাপার।
    এর সুষ্ঠু ও ন্যায়বিচার নিশ্চিত হলে অত্র এলাকাটিতে শান্তি ফিরে আসবে।

  • সেনবাগের দক্ষিণ রাজারামপুরে শতাধিক অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

    সেনবাগের দক্ষিণ রাজারামপুরে শতাধিক অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

    রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী)

    নোয়াখালীর সেনবাগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দক্ষিণ রাজারামপুর ওলিকাজী বাড়ী মসজিদ কেন্দ্রিক সমাজ কমিটির উদ্দ্যোগে শতাধিক অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।১২ এপ্রিল, বুধবার বিকেলে উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউপির দক্ষিণ রাজারামপুরে অবস্থিত ওলি কাজী বাড়ী মসজিদ প্রাঙ্গণে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
    ওলি কাজী বাড়ী মসজিদ কমিটির সভাপতি মোঃ আবদুল খালেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জোবায়ের হোসেন এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী ২ আসনের সাংসদ আলহাজ্ব মোরশেদ আলম এমপির স্থানীয় প্রতিনিধি ও উপজেলা আওয়ামীলীগ নেতা কামাল উদ্দিন চৌধুরী, এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী কামাল উদ্দিন মিয়াজি, ওলি কাজী মসজিদ কেন্দ্রিক সমাজ কমিটির উপদেষ্টা গোলাম সারওয়ার, মসজিদ কমিটির সভাপতি মোঃ কামাল উদ্দিন, ওলি কাজী বাড়ী মসজিদ কেন্দ্রিক সমাজ কমিটির সহসভাপতি মোঃ মাহফুজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান, উপদেষ্টা আলাউদ্দিন সোহেল,সহ সভাপতি জামাল উদ্দিন, মসজিদ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম,জেলা ছাত্রলীগ নেতা নুর আরিফ সহ অনেকেই ।এসময় প্রতিটি পরিবারের মাঝে ইফতার সামগ্রী হিসেবে বুট,মুড়ি, চিনি শেমাই,দুধ ও আলুসহ বিভিন্ন সামগ্রী বিতরন করা হয়। ইফতার সামগ্রী বিতরণ শেষে দেশবাসীর মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করে শতাধিক মুসুল্লীদের নিয়ে ইফতার করেন অনুষ্ঠানের আয়োজকবৃন্দগন।

  • গৌরনদীতে সততা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

    গৌরনদীতে সততা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

    দীর্ঘদিনের কাংখিত বহুল আলোচিত গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের সাকোকাঠি গ্রামে স্বাস্থ্যকর ও মনোরম পরিবেশে বিলাশ বহুল ভবনে অবস্থিত সেবাদান প্রতিষ্টান সততা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার গতকাল মঙ্গলবার ১১ এপ্রিল শুভ উদ্বোধনের সুচনা করা হয়েছে। সরিকল ইউনিয়নের চেয়ারম্যান মো: ফারুক হোসেন মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন সরিকল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও গৌরনদী উপজেলা মুক্তি যোদ্ধা কমান্ডার মো: মেজবাহ উদ্দিন আকন, আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের প্রধান ইন্সপেক্টর অব পুলিশ বাবু সনজিৎ চন্দ্র শীল, হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য আলহাজ্ব মো : সাজ্জাদ হোসেন বাবুল প্রমুখ।

  • রাজশাহীতে এন্টি টেররিজম পুলিশের অভিযানে ৫ অনলাইন জুয়াড়ী গ্রেপ্তার

    রাজশাহীতে এন্টি টেররিজম পুলিশের অভিযানে ৫ অনলাইন জুয়াড়ী গ্রেপ্তার

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীতে পুলিশের এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) একটি দল ৫ অনলাইন জুয়াড়ীকে গ্রেপ্তার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানার তকিপুরসহ বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তারকৃতরা হলো তকিপুর মধ্যপাড়া এলাকার নসিমের ছেলে সিরাজুল ইসলাম ওয়াসিম (৩৩), লক্ষিপুর এলাকার মৃত সাদেক আলীর ছেলে মনিরুল ইসলাম মুন্না (৩৪), মোল্লাপাড়া এলাকার রইসের ছেলে শরিফুল ইসলাম (৪৫) কাটাখালির শ্যামপুরের খবির আলীর ছেলে আব্দুল হাকিম এবং কাশিয়াডাঙ্গা নগরপাড়ার ফজলুল হকের ছেলে তারভির ইসলাম সোহাগ (৩৫)।

    এসময় তাদের নিকট থেকে ৯টি মোবাইল ফোন, এক লক্ষ সতের হাজার দুই শত টাকা, ১ টি সিঙ্গার অ্যান্ড্রয়েড
    টিভি, ১ টি রাউটার, ১ টি ডায়েরি এবং ১ টি মিনি প্যাড জব্দ করে।

    রাজশাহী এন্টি টেররিজম ইউনিটের উপ পুলিশ কমিশনার রাকিব জানান, এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) ঢাকা হেডকোয়ার্টার থেকে রাজশাহীতে অনলাইন জুয়াড়ীদের তথ্য সংগ্রহ করে তদন্ত করছিলো। গত কাল মঙ্গলবার ঢাকা থেকে একটি টিম আসে এবং এন্টি টেররিজম ইউনিটের রাজশাহী অফিসের সহায়তায় রাজশাহীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৫ অনলাইন জুয়াড়ীকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা দায়ের করা হয়েছে।

    তিনি আরো জানান, এই জুয়ারিরা বিভিন্ন অনলাইন জুয়া অ্যাপস ব্যবহার করে অনলাইন ক্যাসিনো-জুয়া খেলার মাধ্যমে সাধারণ মানুষকে বিভিন্ন ধরণের প্রলোভন দেখিয়ে প্রতারণার উদ্দেশ্যে অনলাইনে জুয়া খেলায় উদ্বুদ্ধ করে মোবাইল ব্যাংকিং (নগদ/বিকাশ/ রকেট) ব্যবহার করে অবৈধ ই-ট্রানজেকশন এবং নগদ টাকা লেনদেনের মাধ্যমে বিপুল পরিমাণ টাকা অবৈধ ভাবে হাতিয়ে নিচ্ছিল। এতে অনলাইন জুয়া প্ল্যাটফর্মে আসক্ত হয়ে যুবসমাজসহ সাধারণ জনগণ সর্বশান্ত ও ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে।
    এসব প্রতিরোধ করতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এমন অভিযান অব্যাহত থাকবেও বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • রাঙ্গাবালী উপজেলায় ওয়ার্ড কমিটি অনুমোদন

    রাঙ্গাবালী উপজেলায় ওয়ার্ড কমিটি অনুমোদন

    রাঙ্গাবালী প্রতিনিধিঃ
    রাঙ্গাবালী উপজেলায় বড়বাইশদিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কমিটি অনুমোদন দেওয়া হয়।বড়বাইশদিয়া ইউনিয়নের সভাপতি হেল্লাল উদ্দিন ও সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন এর স্বাক্ষরিত কাগজে এই কমিটি অনুমোদন করা হয়। এতে সভাপতি নির্বাচিত করা হয় কাটাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সভাপতি ও বড়বাইশদিয়া এ হাকিম মাঃবিদ্যালয়ের সাবেক সভাপতি বিশিষ্ট সমাজ সেবক লোটাস মুন্সী কে।দীর্ঘ ১৮ বছর পর ওয়ার্ডের সভাপতি মহাসিন হাসানের অকাল মৃত্যুতে ওয়ার্ড টি শুন্য ছিল।ভারপ্রাপ্ত সভাপতি মাধ্যমে ওয়ার্ডের কার্যক্রম চালানো হত। ঝিমিয়ে পড়া ওয়ার্ডটি কার্যক্রম গতিশীল করার জন্য গত ১১এপ্রিল ২০২৩ ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি অনুমোদন দেওয়া হয়।
    এ সময় উপস্থিত ছিল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব এইচ এম মোশারেফ হোসেন,ইউনিয়ন সভাপতি হেলাল উদ্দিন সান্টু, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন,সাংগঠনিক সম্পাদক রিপন হাওলাদার, দপ্তর সম্পাদক কামরুজ্জামান হীরা,সাবেক দপ্তর সম্পাদক স্বপন মিয়া,ও ইউনিয়ন কমিটির সদস্য বৃন্দ সহ যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ।