Author: desk

  • পাইকগাছায় চৈত্র সংক্রান্তি মেলা ও বৈশাখী উৎসব উপলক্ষে ব্যস্ত মৃৎশিল্পীরা

    পাইকগাছায় চৈত্র সংক্রান্তি মেলা ও বৈশাখী উৎসব উপলক্ষে ব্যস্ত মৃৎশিল্পীরা

    ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা।।
    চৈত্র সংক্রান্তির মেলা ও বৈশাখকে কেন্দ্র করে পাইকগাছার মৃৎশিল্পীরা রং তুলিতে ব্যস্ত সময় পার করছেন। বাঙালীর প্রানের উৎসব পহেলা বৈশাখ। আর মাত্র এক দিন পরেই পহেলা বৈশাখ। পহেলা বৈশাখের প্রস্তুতি শুরু হয়ে গেছে মৃৎশিল্পীদের মধ্যে। মৃৎশিল্পীদের দম ফেলার ফুসরত নেই। হরেক রকমের মাটির বিভিন্ন রকম খেলনা পুড়ানো শেষ করে এখন ব্যস্ত হয়ে পড়েছেন রঙের আঁচড়ে ফুটিয়ে তুলতে। চৈত্র সংক্রান্তির মেলা ও পহেলা বৈশাখকে কেন্দ্র করে মৃৎশিল্পীদের কয়েকগুণ কর্মব্যস্ততা বেড়ে যায়।
    চৈত্র সংক্রান্তি বা চৈত্র মাসের শেষদিন। বাংলা মাসের সর্বশেষ দিনটিকে সংক্রান্তির দিন বলা হয়। একসময় বাংলায় প্রতিটি ঋতুরই সংক্রান্তির দিনটি উৎসবের আমেজে পালন করতো বাঙালি। কালের বিবর্তনে হারিয়ে গেছে সে উৎসব। চৈত্রের শেষ আর বৈশাখের শুরু। বাঙালির সবচেয়ে জাঁকজমকপূর্ণ উৎসব পালিত হয় এই দুই দিনে। তবে দুয়ের মধ্যে উৎসবের তালিকায় চৈত্র সংক্রান্তির পাল্লা ভারী। বাংলা বর্ষের সর্বাধিক উৎসবের সঙ্গে জড়িয়ে আছে চৈত্র সংক্রান্তির দিনটি।
    সারা বছর তেমন আয় না হলেও বৈশাখী মেলায় মাটির তৈজসপত্র বিক্রি করে আয়ের মুখ দেখেন মৃৎশিল্পীরা। মৃৎশিল্পীদের ঐতিহ্য যে একে বারে ফুরিয়ে যায়নি তা চৈত্র মাসের শেষ দিন পর্যন্ত থাকতে বুঝা যায়। এই মাসে মৃৎশিল্পীরা ব্যস্ত সময় পার করেন।বিভিন্ন তৈজসপত্র ও শিশুদের খেলনা তৈরি করেন।মৃৎশিল্পীদের হাতের কারুকাজ তৈজসপত্র গ্রামীণ মেলাতে মুগ্ধতা ছড়ায়। যা ছোট বড় সব বয়সীদেরই দৃষ্টি আকর্ষণ করে।
    পাইকগাছার বোয়ালিয়া পাল পাড়ায় প্রায ১৫টি পরিবার মৃৎশিল্পের কাজ করেন। সরেজমিনে গিয়ে দেখা যায়,বাড়ির উঠান জুড়ে মাটির জিনিস পত্র। ভোর থেকে শুরু করে মধ্যে রাত পর্যন্ত চলছে তাদের এ ব্যস্ততা। নারী-পুরুষ সকলে মিলে বিভিন্ন রকমের শিশুদের খেলনা রং করেছেন। হাড়ি-পাতিল,মশার কয়েলদানি, সানকি, কলসি, ফুলের টপ থেকে শুরু করে শিশুদের খেলনা পুতুল, হাতি, ঘোড়া, ময়ূরপাখি, নৌকা,পাতিল, জগ, কলসি, চুলা বিভিন্ন খেলনা রং করতে ব্যস্ত মৃৎশিল্পীরা। মৃৎশিল্পী তারক পাল বলেন, প্লাস্টিকের জন্য মাটির খেলনা আগের মতো বিক্রি হয় না। কিন্তু গদাইপুর মাঠে চৈত্র সংক্রান্তির মেলা ও পহেলা বৈশাখের গ্রামীণ মেলাতে মাটির বিভিন্ন তৈজসপত্র ও ছোটদের খেলনা চাহিদা প্রচুর। বেঁচাকেনা ভালো হয়। চৈত্র মাসের পুরো সময়টাতে কুমার পাড়ায় ব্যস্ত থাকে। একদিন পর পহেলা বৈশাখ। ছোটদের খেলনা রং করছি এই খেলনা মেলাতে বিক্রি করবো। মেলাকে কেন্দ্র করে প্রায এক শতটি খেলনা বানিয়েছি। মেলার আগে রংয়ের কাজ শেষ হয়ে যাবে।
    মৃৎশিল্পী সাধনা রানী পাল বলেন, চৈত্র মাসের শুরু থেকে ১০ রকমের খেলনা তৈরি করেছি। পুতুল হাড়ি,পাতিল,চুলা,পাটা,পাখি,ঘোড়া বিভিন্ন মাটির তৈরি তৈজসপত্র ও খেলনা কাজ শেষ করে এখন রং করছি। আমি আর আমার স্বামী মিলেই খেলনা তৈরি করেছি। ভোর থেকে মধ্য রাত পর্যন্ত খেলনা রং করার কাজ করতে হচ্ছে। প্লাস্টিকের জিনিস বের হওয়াতে মাটির জিনিসের কদর কমে গেছে। শুধু গ্রামীণ মেলায় মাটির জিনিসের কদর থাকে। চৈত্র সংক্রান্তির মেলা ও পহেলা বৈশাখকে কেন্দ্র করে ৫০০ খেলনা তৈরি করেছি। ছোটদের খেলনা রং করতে ব্যস্ত হয়ে পরেছি। প্রতিটি ছোটদের খেলনা ১০ থেকে ২৫ টাকা দরে বিক্রি করা হবে।
    মৃৎশিল্পী রামপদ পাল বলেন, আগের মতো মাটির জিনিস আর বিক্রি হয় না।তবে মাটির কিছু কিছু তৈজসপত্রের চাহিদা রয়েছে। আগে মাটির জিনিসের তৈজসপত্রের ভালোই চলতো,ভালো দাম পেতাম। এখন আর আগের মতো দাম পাই না।প্লাস্টিকের জিনিস বের হয়েছে তাই মাটির জিনিস চলে না। মেলায় মাটির জিনিসের কদর থাকে, ভালোই বিক্রি করা যায়। চৈত্র সংক্রান্তির মেলা ও পহেলা বৈশাখকে কেন্দ্র করে ছোটদের খেলনা তৈরি করেছি। সেই খেলনা পুড়ানো শেষ করে রং তুলিতে ফুটিয়ে তুলছি। চৈত্র মাসে কুমাররা ব্যস্ত সময় পার করে।বলতে গেলে সারা বছরের কাজ এই মাসে করে থাকি। গ্রামীণ মেলার জন্য টিয়া, ময়ূরপাখি, হাতি, ঘোড়া পুরানো শেষ করে রং করার কাজে ব্যস্ত হয়ে পরেছি। প্রায় তিন শতটি ছোটদের খেলনা তৈরি করেছি। প্রত্যেকটি খেলনা ২৫-৪০ টাকা দরে মেলায় বিক্রি হবে বলে তিনি আশা করছেন।
    চৈত্র এলেই মনটা কেমন যেন হয়৷ মনে পড়ে সেইসব ধূলিধুসর, রৌদ্রমাখা দিনগুলোর কথা৷ চারদিকে কেমন উৎসবের আমেজ৷ সব বয়সি মানুষ অপেক্ষা করে মেলার জন্য৷ মেলা আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির একটা অংশ। মেলাকেন্দ্রিক কিছু সাংস্কৃতিক আচার-অনুষ্ঠান গড়ে উঠেছে৷ এগুলো আমাদের বিনোদনধারাকে উর্বর করেছে৷

  • শৈলকুপায় ছাত্রলীগ নেতার আত্মহত্যা

    শৈলকুপায় ছাত্রলীগ নেতার আত্মহত্যা

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    প্রেমঘটিত কারণে আত্মহত্যা করেছেন ছাত্রলীগ নেতা ইনজয় আহম্মেদ (২৮)। ঘটনাটি ঘটেছে বুধবার ঝিনাইদহের শৈলকুপা উপজেলা রানীনগর গ্রামে। মির্জাপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক ইনজয় আহম্মেদ রানীনগর গ্রামের এনামুল হকের ছেলে। তিনি অনার্স ক্লাসের ছাত্র ছিলেন। খবর নিশ্চত করে মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ জানান, ইনজয় আমার সম্পর্কে ভাগ্নে। সম্ভবত প্রেম ঘটিত কারণে তিনি এমন আত্মঘাতি হয়েছেন। শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম জানান, খবরটি আমি জানি না। খোজ নিয়ে জানাচ্ছি।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান

  • প্রধান বিচারপতির কাছে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের ৩ দাবী পেশ

    প্রধান বিচারপতির কাছে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের ৩ দাবী পেশ

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের ৩ দাবী খতিয়ে দেখার আশ^াস দিয়েছেন। বুধবার এসোসিয়েশনের নেতৃবৃন্দ তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাত করে ৩ দফা দাবীর বিষয়ে আলোচনা করেন এবং বৈষম্য নিরসনের দাবী জানান। প্রধান বিচারপতি এসোসিয়েশনের দাবীর সমর্থনে লিখিত ডকুমেন্ট দিতে বললে তাৎক্ষনিক প্রয়োজনীয় ডকুমেন্ট সম্বলিত প্রতিবেদন পেশ করেন। এই সময় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোঃ রেজোয়ান খন্দকার, যুগ্ম সাধারণ সম্পাদক আসাফ-উদ-দৌলা মাসুম, সাংগঠনিক সম্পাদক জনাব তারিক আহমেদ রিংকু, কুষ্টিয়া জেলা কমিটির সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফরিদ হোসেন, মোঃ সাব্বির রহমান রাসেল ও সাধন কুমার পালসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • বিচারের নামে কোন বিচারক অবিচার করলে তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা

    বিচারের নামে কোন বিচারক অবিচার করলে তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, আমাদের সাংবিধানিক দায়িত্ব হলো এই দেশের জনগন যাতে স্বল্প সময় ও স্বল্প খরচে ন্যায় বিচার লাভ করেন। এই রাষ্ট্রের মালিক ১৭ কোটি মানুষ। এই ১৭ কোটি মানুষের মধ্যে প্রায় ৪ কোটি মানুষ নিত্যদিন আদালত চত্বরে আসেন ন্যায় বিচার প্রতিষ্ঠায়। যেহেতু এই রাষ্ট্রের মালিক জনগন, সেহেতু মানুষ যাতে আদালতে এসে স্বঃস্বিতে বসতে পারেন, তারা যাতে বুঝতে পারেন এই জায়গাটি তাদের। সেই জন্য প্রায় প্রতিটি জেলায় বিচারপ্রার্থীদের বিশ্রামাগার নির্মান করা হচ্ছে। এজন্য প্রধানমন্ত্রী ৩৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। প্রধান বিচারপতি বুধবার দুপুরে ঝিনাইদহ আদালত প্রাঙ্গনে “ন্যায়কুঞ্জ” উদ্বোধন শেষে এ কথা বলেন। তিনি বলেন, আদালতগুলোতে যে মামলা জট সৃষ্টি হয়েছে তা দ্রæত ছাড়াতে বিচারকগনকে বলা হয়েছে, যাতে মানুষ ন্যায় বিচার পান। এদিকে ঝিনাইদহ আইনজীবীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান বিচারপতি বলেন, বিচারের নামে কোন বিচারক যদি অবিচার করেন, তবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে। বিচার বিভাগের কেউ দুর্নীতি করলে তাকে রাখা হবে না। তিনি আরও বলেন, দুর্নীতি একটা ক্যান্সার। আমার হাতে পাঁচটা আঙ্গুল আছে। যদি একটি আঙ্গুলে ক্যান্সার হয় তাহলে বড় চিকিৎসা হচ্ছে সেটা কেটে ফেলা। তাই যে জজ বিচার বিক্রি করবে, সেই জজের আঙ্গুল কেটে ফেলতে আমি একটুও দ্বিধাবোধ করবো না। একজন জজ যদি বিচারের মাধ্যমে একজনের সম্পদ অন্যজনের দিয়ে দেন, তাহলে সে ডাকাতের চেয়েও খারাপ। তিনি বলেন, এমন অন্যায়ের জন্য আমরা যুদ্ধ করিনি। যদি কোন জজের বিরুদ্ধে এমন অভিযোগ পান, জানালে সাথে সাথে আমি ব্যবস্থা গ্রহন করবো। তিনি বলেন, ঝিনাইদহের বিষয়খালীর যুদ্ধ ইতিহাসের প্রথম সম্মুখ যুদ্ধ যা আমরা ভুলতে পারব না। ১৯৭১ সালে বিষয়খালী ব্রিজের এইপাশে মুক্তিযোদ্ধারা অবস্থান নিয়েছিলেন। আর অপরপাশে ছিল পাকিস্তানী বাহিনী। সেখানে দির্ঘ সময় পাকিস্তানী বাহিনীর সাথে মুক্তিযোদ্ধাদের তুমুল যুদ্ধ হয়েছিল যা আমাদের ভুলবার নয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আইনজীবী সমিতির সভাপতি এ্যাড রবিউল ইসলাম। অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের রেজিস্টার তোফায়েল হাসান, জেলা প্রশাসক এস.এম রফিকুল ইসলাম, ঝিনাইদহ জেলা জজ নাজিমুদৌলা, পুলিশ সুপার আশিকুর রহমান, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আকিদুল ইসলাম, সরকারি কৌশুলী বিকাশ কুমার ঘোষ ও পিপি অ্যাডভোকেট ইসমাইল হোসেন বিচারাঙ্গনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • নড়াইলে পুলিশের অভিযানে জুয়ার সরঞ্জামসহ গ্রেপ্তার ৪

    নড়াইলে পুলিশের অভিযানে জুয়ার সরঞ্জামসহ গ্রেপ্তার ৪

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

    নড়াইলে পুলিশের অভিযানে জুয়ার সরঞ্জামসহ গ্রেপ্তার চারজন। নড়াইলে জুয়ার আসর থেকে জুয়ার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৪ জন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে নড়াইল সদর থানা পুলিশ। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, মঙ্গলবার (১১ এপ্রিল) দিবাগত রাতে নড়াইল সদর উপজেলার শেখহাটি গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
    গ্রেপ্তারকৃতরা হলেন, মো: রিয়াজুল ইসলাম (২৭), জাহাঙ্গীর আকঞ্জি (২১), সেলিম মোল্লা (৩৫) এবং মোঃ নুরনবী সরদার (৪৩)। সকলেই নড়াইল সদর উপজেলার শেখহাটি গ্রামের বাসিন্দা।
    পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ মো: ওবাইদুর রহমানের তত্ত্বাবধানে শেখহাটি ক্যাম্পের এসআই (নিঃ) টিপু সুলতান সঙ্গীয় ফোর্সসহ মঙ্গলবার দিবাগত রাতে নড়াইল সদর উপজেলার শেখহাটি গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করেছে। এ সময় জুয়ার আসর থেকে নগদ ২ হাজার ৪৮০ টাকা ও জুয়ার সরঞ্জাম দুই সেট তাস, একটি চট জব্দ করা হয়।
    নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ওবাইদুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় জুয়ামুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে

  • পানছড়িতে বৈসাবির বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত

    পানছড়িতে বৈসাবির বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত

    মিঠুন সাহা,খাগড়াছড়ি

    খাগড়াছড়ির পানছড়িতে পাহাড়ের তিন সম্প্রদায়ের বৈসাবির বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

    চাকমা, মারমা ও ত্রিপুরাদের প্রাণের উৎসব বৈসাবি উপলক্ষে এই তিন সম্প্রদায়ের যৌথ উদ্যোগে খাগড়াছড়ির পানছড়িতে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (১২ এপ্রিল ২০২৩) পানছড়ি সরকারি মডেল উচ্চ বিদ্যালয় হতে শুরু হয়ে রাবার ড্রাম ও শান্তিপুর হয়ে পানছড়ি বাজার এর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন তারা।পরবর্তীতে ত্রিপুরা কল্যাণ সংসদ কার্যালয়ে ত্রিপুরা যুবকদের আয়োজনে ঐতিহ্যবাহী গরিয়া নৃত্য’ অনুষ্ঠিত হয়।

    এই দিকে বৈসুর বর্ণাঢ্য এই র‌্যালী ও পরবর্তী আলোচনা সভায় ত্রিপুরা যুব কল্যাণ সংসদ এর সাধারণ সম্পাদক অমল ত্রিপুরার সঞ্চালনায় ও ত্রিপুরা কল্যাণ সংসদের সভাপতি বাদশা কুমার ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানছড়ি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা।এই সময় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, এমপি পিএস খগেন্দ্র ত্রিপুরা, ৫নং উল্টাছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সুব্রত চাকমা, ত্রিপুরা কল্যাণ সংসদ এর সাবেক সভাপতি মুনিন্দ্র লাল ত্রিপুরা,স্বাগত বক্তব্য রাখেন বৈসু উদযাপন কমিটির আহ্বায়ক দেবমিত্র ত্রিপুরা।সদস্য সচিব শিবু জয় ত্রিপুরা।

    এই ছাড়া এই সময় উপস্থিত ছিলেন বৈসু উদযাপন কমিটির আহ্বায়ক সদস্য অপূর্ব ত্রিপুরা,নজর কান্তি ত্রিপুরা,মানজয় ত্রিপুরা,রুকেন ত্রিপুরা,তমল বিকাশ ত্রিপুরা সহ কার্বারী ও ত্রিপুরা কল্যাণ সংসদ ও ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম এর নেতৃবৃন্দ।

    প্রধান অতিথির বক্তব্যে মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা বলেন,পাহাড়ে সকলের প্রাণের উৎসব এই বৈসাবি । সকল সম্প্রদায় জাতি ভেদভেদ ভুলে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে পাহাড়ে শান্তি স্থাপনে কাজ করবে বলে তিনি মত প্রকাশ করে সকলকে আনন্দ-উৎসবে মেতে উঠার আহ্বান জানান।

    র‌্যালীতে চাকমা,মারমা, ত্রিপুরা ও সাঁওতাল সম্প্রদায়ের তরুণ-তরুণীরা নিজস্ব ঐতিহ্যবাহী পোশাকে শোভাযাত্রায় অংশ নেয়। এ সময় মিলন মেলায় পরিণত হয় আনুষ্ঠানিক স্থল।

  • নাচোলে ট্রাক্ট্রারের ধাক্কায় এক পথচারীর মৃত্যু

    নাচোলে ট্রাক্ট্রারের ধাক্কায় এক পথচারীর মৃত্যু

    মোঃ মনিরুল ইসলাম, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রাক্ট্রারের
    ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে।
    মৃত ব্যক্তি হচ্ছে নেজামপুর ইউনিয়নের অমৃতপুর গ্রামের মোঃ তৌহিদুল ইসলাম এর ছেলে শিহাব (১৮)।
    প্রত্যক্ষদর্শীরা ও মৃতের পরিবার সূত্রে জানা যায় আজ বুধবার আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে নেজামপুর বাজার থেকে শিহাব মুড়ি পিঁয়াজী কিনে বাড়ির উদ্দেশ্যে সাইকেলে চড়ে যাচ্ছিলেন। ঐ সময় নেজামপুর বাজারের মানিবুরের দোকান ঘর থেকে নবাব অটো রাইস মিলের ট্রাক্ট্রর গম ভর্তি করে মিলে যাওয়ার পথে পেছন থেকে সাইকেল আরোহী শিহাবকে ধাক্কা লাগলে রাস্তার পড়ে গেলে পেটের উপর দিয়ে ট্রাক্ট্রারের চাকা চলে যায়। গুরুতর অবস্থায় স্থানীয় লোকজন নাচোল স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান জানান পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে টাক্টরটি জব্দ করেন এবং ময়না তদন্তের জন্য লাশ থানায় নিয়ে যায়।
    এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা হয়নি।

  • মেধাবীদের সংবর্ধনা দিলেন ইউপি চেয়ারম্যান

    মেধাবীদের সংবর্ধনা দিলেন ইউপি চেয়ারম্যান

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :
    এইটএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছেন পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল প্রধান।
    বুধবার বিকেলে ইউনিয়ন পরিষদের হলকক্ষে আনুষ্ঠানিকভাবে ইউনিয়নের বিভিন্ন এলাকার মোট ১২ জন কৃতি মেধাবী শিক্ষার্থীকে এই সংবর্ধনা দেয়া হয়।
    এসময় চেয়ারম্যান তোফায়েল প্রধানের পক্ষ হতে প্রত্যেককে বই, ক্রেস্ট এবং ডায়েরি উপহার দেয়া হয়।
    এসময় উপস্থিত ছিলেন- পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আব্দুর রহমান ওয়াহিদ, ইউপি সদস্য আব্দুল করিম, মহর আলী, হারুন অর রশিদ, স্কুলশিক্ষক মোকাদ্দেস আলী প্রমূখ।
    তোফায়েল প্রধান বলেন, আমি প্রতিবছরই কৃতি শিক্ষার্থীদের ব্যক্তিগতভাবে সংবর্ধনা। তারই ধারাবাহিকতাই এই আয়োজন। এই সংবর্ধনা একটা উৎসাহ, যেই উৎসাহ পরবর্তীতেও ভালো রেজাল্ট করতে শিক্ষার্থীদের পাথেয় হবে। আমি চাই আমার ইউনিয়নের মেধাবীরা ভালো জায়গায় পৌঁছে এলাকার নাম উজ্জল করুক।

  • সাঘাটায় বাজারে  ইউএনও নেতৃত্বে  অভিযান

    সাঘাটায় বাজারে ইউএনও নেতৃত্বে অভিযান

    ষ্টাফ রিপোর্টার,আরিফ রববানী।
    গাইবান্ধার সাঘাটা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী তৈরি, নিষিদ্ধদ্রব মিশ্রণ,পোড়া তেল ব্যবহার না করাসহ বিভিন্ন বিষয়ে ব্যবসায়ীদের নিয়মিত সতর্ক করণ
    মোবাইল কোট পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার,মো: ফারুক সুফিয়ান ও সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড)সাঘাটা মনোরঞ্জন বর্মন।

    রমজানে দ্রব্যমূল্যের উর্ধগতি নিয়ন্ত্রণে ও ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্য দ্রব্যের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার মো: ফারুক সুফিয়ান এর নেতৃত্বে নিয়মিত উপজেলার বিভিন্ন হাট-বাজারে অভিযান চালিয়ে সতর্কতার পাশাপাশি বিভিন্ন আইনে জরিমানা করছেন ভ্রাম্যমাণ আদালত।

    সেই ধারাবাহিকতায় বুধবার (১২এপ্রিল) সকাল থেকে উপজেলার বোনার পাড়া বাজার এর চান মিয়ার মোড়ে, শিমুল তাড়ই, চিনির পটল এলাকা সহ বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট
    মো: ফারুক সুফিয়ান ও সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড)সাঘাটা মনোরঞ্জন বর্মন। এ সময় দোকানিকে প্রয়োজনীয় নির্দেশনা ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারণাও চালানো হয়েছে। মনিটরিংকালে ঈদ উপলক্ষ্য ভেজাল,সিনথেটিক রং মিশ্রিত সেমাই,অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন ও বাজারজাতকরণের দ্বায়ে চিনির কল এলাকার হরেকৃষ্ণ পালের পুত্র অনুপ পালকে সতর্কবার্তা ও শাস্তি দেওয়া হয় এবং বোনার পাড়া বাজার এর চান মিয়ার মোড়ে খাদ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রিত করায়
    অভিযুক্তকে অর্থদন্ড ও সতর্ক করার পাশাপাশি উপস্থিত জনসাধারণকে সচেতন হওয়ার আহবান জানানো হয়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারুক সুফিয়ান বলেন, রমজান মাসে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে বিভিন্ন বাজারে কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে।

    তিনি আরো বলেন, অস্বাস্থ্যকর অবস্থায় ইফতার সামগ্রী তৈরি, মূল্যতালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অপরাধে ব্যবসায়ীদেরকে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে ও জনকল্যাণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

  • বরগুনায় স্বেচ্ছাসেবী সংগঠন ভলান্টিয়ার ফর বাংলাদেশ ইফতার মাহফিল অনুষ্ঠিত

    বরগুনায় স্বেচ্ছাসেবী সংগঠন ভলান্টিয়ার ফর বাংলাদেশ ইফতার মাহফিল অনুষ্ঠিত

    বরগুনা জেলা প্রতিনিধি।।

    সন্ধ্যায় ভলান্টিয়ার ফর বাংলাদেশ বরগুনা জেলা শাখার ইফতার মাহফিল। বেতাগী টেকনিক্যাল কলেজে মিলনায়তনে সন্ধ্যায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বরগুনা সহ ৬৪ জেলার সদস্যরা একত্রে অনলাইনে সংযুক্ত থেকে নিজ নিজ জেলার ইফতারের সময়সূচি অনুযায়ী ইফতার পালন করেন।

    ইফতার মাহফিলে বরগুনা জেলার ভলান্টিয়ার ফর বাংলাদেশ সভাপতি মো. রুবেল সভাপতিত্বে ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক ফোরামের সভাপতি লায়ন মোঃ শামীম সিকদার।
    ভলান্টিয়ার ফর বাংলাদেশ বরগুনা জেলার সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম মুন্না সঞ্চালানায় আরো উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ ইসরাত জাহান লিমা ও এলুমনাই সদস্য মোহাম্মদ আসাদুজ্জামান সহ কমিটির অন্যান্য সদস্য ও সাধারণ সদস্যরা। এসময় ঢাকার প্রধান কার্যালয় থেকে “ভলান্টিয়ার ফর বাংলাদেশ” এর প্রতিষ্ঠাতা করবী রাকসান্দ ধ্রুব সহ “ইউথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম” এর মোসাদ্দেক হোসেন রুবেল, সৌরভ সাহা ও নাজিবা নাজমি রশিদ অবণি এবং আরও অনেকে অনলাইনের মাধ্যমে সংযুক্ত ছিলেন।

    একইসাথে অনলাইনে সংযুক্ত থেকে ইফতার করতে পেরে বরগুনা সহ প্রতিটি জেলার সদস্যরা আনন্দ প্রকাশ করে এবং এই ধারাবাহিকতায় আগামী বছরগুলোতেও একইভাবে ইফতার আয়োজন করতে আগ্রহ প্রকাশ করে।

    “জাগো ফাউন্ডেশন” এর প্রতিষ্ঠাতা করবী রাকসান্দ ধ্রুব এর হাত ধরে ২০১১ সালে “ভলান্টিয়ার ফর বাংলাদেশ” এর পথচলা শুরু হলেও ধীরে ধীরে এটি বিস্তার লাভ করে। ২০২০ সালে “ভলান্টিয়ার ফর বাংলাদেশ-বরগুনা” এর পথচলা শুরু হয় এবং ২০২২ সালে “ভলান্টিয়ার ফর বাংলাদেশ” ৬৪টি জেলায় নিজেদের কার্যক্রম শুরু করতে সক্ষম হয়। “ভলান্টিয়ার ফর বাংলাদেশ” মূলত “সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস” এর ১৭ টি লক্ষ্য নিয়ে কাজ করে থাকে। এছাড়াও দেশের বিভিন্ন জরুরী প্রয়োজনে “ভলান্টিয়ার ফর বাংলাদেশ” এর সদস্যরা সব সময় নিয়োজিত থাকে।