আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ কামাল আকন্দ, পিপিএম (বার)। কোতোয়ালী মডেল থানা এলাকার অপরাধ নির্মুলে দায়িত্বশীল ভুমিকা রেখে জনগনের আস্থা ও বিশ্বাস অর্জন করায় কোতোয়ালী পুলিশসহ জেলা পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করাসহ অভিন্ন মানদন্ডে জেলায় আবারো শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন তিনি। মার্চ/২০২৩ মাসের বিভিন্ন কর্মকান্ডের জন্য তিনি এই শ্রেষ্ঠত্ব লাভ করেন। এছাড়া মাদক উদ্ধার সফলদায়িত্বশীল ভুমিকা, জনগনের আস্থা ও বিশ্বাস অর্জন করায় কোতোয়ালী পুলিশসহ জেলা পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।তায় শ্রেষ্ঠ এবং সার্বিক বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেন এসআই মোঃ আলাউদ্দিন। অপরদিকে গুরুত্বপূর্ন মামলার রহস্য উদঘাটনের সফলতায় পুরস্কার গ্রহন করেন এসআই মোঃ আনোয়ার হোসেন, এসআই নিরুপম নাগ, এসআই শাহ মিনহাজ উদ্দিন, কং/১৪৬২ মোঃ মিজানুর রহমান। অপরদিকে শ্রেষ্ঠ এএসআই হিসাবে পুরস্কার গ্রহন করেন, এএসআই মোঃ আমীর হামজা। বুধবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় এ সকল শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তাদেরকে পুরস্কার ও সম্মাননা প্রদান করেন পুলিশ সুপার মাছুম আহাম্মেদ ভুঞা।
কোতোয়ালি মডেল থানা পুলিশ সুত্রে জানা গেছে, পুলিশ পরিদর্শক শাহ কামাল আকন্দ ওসি হিসেবে কোতোয়ালি মডেল থানায় যোগদান করে আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধসহ সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় কঠোর ভুমিকা নেন। এই সময় অসহায় ও সাধারণ মানুষজনের পাশে অতন্ত্র প্রহরীর ভুমিকা পালন করছেন। ওসির দায়িত্বশীল ভুমিকা, জনগনের আস্থা ও বিশ্বাস অর্জন করায় কোতোয়ালী পুলিশসহ জেলা পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। নগরবাসীর মতে, কোতোয়ালির ওসি রাতদিন ২৪ ঘন্টার মধ্যে ২০ ঘন্টা মাঠে থাকেন। তিনি রাতে নগরী ঘুরে ঘুরে মাঠে দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের অবস্থান, ডিউটি এবং কর্মকাণ্ড নজরদারি ও নির্দেশনা দেন। ফলে বিভাগীয় নগরীতে অপরাধ অনেকটা কমে এসেছে। এছাড়া মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছেন। এই সময়ে বিপুল পরিমাণ ইয়াবা, হেরোইন, গাজা উদ্ধার করা হয়েছে। চুরি ছিনতাই রোধ, ফুটপাত হকারমুক্ত করণে নজির স্থাপন করেছেন। অপরদিকে একাধিক হত্যাকান্ডের রহস্য অল্প সময়ে উদঘাটন এবং হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার ব্যাপক প্রশংসিত হয়েছেন। ফলে বিভাগীয় নগরীসহ কোতোয়ালী থানা এলাকায় অপরাধ কমে এসেছে। সার্বিক বিবেচনায় পুলিশ অভিন্ন মানদণ্ডে কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দকে সম্মাননা প্রদান করা হয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার রায়হানুল ইসলাম, মোহাইমিনুর রশিদ, ফাল্গুনী নন্দী, শাহিনুল ইসলাম ফকির সহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Author: desk
-

ময়মনসিংহে জেলায় আবারও শ্রেষ্ঠত্বের সম্মাননা পেলেন কোতোয়ালীর শাহ কামাল আকন্দ
-

আজ পাহাড়ে ফুল বিঝু, মূল বিঝুতে নানা আয়োজন
রিপন ওঝা, মহালছড়ি
মহালছড়ি উপজেলায় সকল ইউনিয়নের সকল ওয়ার্ডের চাকমা ও তংচঙ্গ্যা ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর আজ ১২এপ্রিল রোজ বুধবার ফুল বিঝু, ১৩-১৪এপ্রিল মূল বিঝু
পুরাতন বছরের দুঃখ, জরা, গ্লানি ও হতাশা মুছে নতুন বছরে অনাবিল সুখ, শান্তি ও সানন্দের প্রত্যাশায় গঙ্গাদেবীর উদ্দেশ্যে চেঙ্গীর জলে ফুল ভাসিয়ে চাকমা ও তংচঙ্গ্যা ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর বিজু উৎসব শুরু হয়েছে।
তিনদিন ব্যাপী এই উৎসবের প্রথম দিনে চেঙ্গী নদীর জলে ফুল ভাসিয়ে ফুল বিজু পালন করেছে চাকমা ও তংচঙ্গ্যা ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর হাজারো মানুষ।
তবে উক্ত ফুল বিঝুতে পাহাড়ের চাকমা ও তংচঙ্গ্যা সম্প্রদায়ের শিশু-কিশোর, তরুণ-তরুণী সহ সবাই স্ব স্ব সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পোশাক পড়ে নানা আনন্দ, উৎসাদের মধ্যেদিয়ে নদীর জলে ফুল ভাসায়।
বিঝু পালনকারী লোকদের সাথে কথা বলে জানা যায়, তিনদিন ব্যাপী বিঝু উৎসবের আজ প্রথম দিন। বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে প্রতিবছরের ন্যায় বিঝু প্রতি ঘরে ঘরে উৎসব পালন করা হচ্ছে। আগামী ১৩-১৪এপ্রিল রোজ বৃহস্পতিবার হতে শুক্রবার মূল বিঝুর পাচন তরকারি খাওয়ার উৎসব। তাই তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন দেশের ধর্ম যার যার উৎসব সবার।
ফুল বিঝু পালনের মধ্যে দিয়ে বিশ্বের সকল জাতির মঙ্গল কামনা, পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানানো সহ সর্বস্থরের মানুষকে নতুন বছরের শুভেচ্ছা জানানো হয়।
-

সন্দ্বীপে সাবেক এমপি কামালের ভাতিজা রোমানের আর্থিক অনুদান ও ইদ উপহার বিতরণ
মোঃ শহিদুল ইসলাম
সিনিয়র স্টাফ রিপোর্টারঃসন্দ্বীপে বিএনপির সাবেক সাংসদ মোস্তফা কামাল পাশার ভাতিজা সাবেক ছাত্রনেতা আবদুল বাকের রোমান নেতা-কর্মী ও স্থানীয়দের মাঝে আর্থিক অনুদানসহ ঈদ উপহার বিতরণ করেছেন।
আজ ১২এপ্রিল বুধবার দুপুরে স্থানীয় সেনেরহাট এলাকায় নিজস্ব বাসভবন রোমান ম্যানশনে এ অনুদান প্রদান করেন।
১২টি মসজিদ ও শতাধিক স্থানীয়দের মাঝে আর্থিক অনুদান প্রদানসহ নেতা-কর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন।বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির নেতা জয়নাল আবেদীন বাকের, মুছাপুর ইউনিয়ন বিএনপি নেতা এটিম সেলিম, যুবদল নেতা সোহাগ ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শহীদুল ইসলামসহ প্রমুখ।
-

আশুলিয়ায় পাঁচ বছরের শিশু ধর্ষণের চেষ্টার অপরাধে ১ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ
বিশেষ প্রতিনিধি ঃ ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের জামগড়া মীরবাড়ি এলাকায় একটি বাড়িতে লোকজন না থাকার সুযোগে প্রতিবেশী এক বাড়ির ভাড়াটিয়া যুবক কর্তৃক ৫ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অপরাধে তাকে গ্রেফতার করেছেন থানা পুলিশ।
জানা গেছে, গতকাল মঙ্গলবার (১১ এপ্রিল ২০২৩ইং) বিকেল ৪টার দিকে আশুরিয়ার জামগড়া মীরবাড়ি এলাকায় এক যুবক কর্তৃক ৫ বছরের শিশু ধর্ষণের চেষ্টা ঘটনা ফাঁস হয়। জানা যায়, গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার রামদিয়া এলাকার ধীরাইল গ্রামের শেখবাড়ির মৃত মিজানুর রহমান শেখের ছেলে মিলন শেখ (৩০), আশুলিয়া থানাধীন ইয়ারপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের জামগড়া মীরবাড়ির ওমর মীরের বাড়ির ভাড়াটিয়া প্রতিবেশী এক পোশাক কারখানার শ্রমিকের শিশু কন্যা (০৫) কে চকলেট কিনে দেওয়ার কথা বলে বাসায় ডেকে নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করলে মেয়েটি ব্যথা পেয়ে রক্তাক্ত অবস্থায় এই নরপশুর হাত থেকে ছুঁটে দৌড়ে তার বাসায় চলে আসে এবং ভিকটিম শিশুর মা বাবাকে জানায়, এসময় ইয়ারপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক মীরসহ স্থানীয়রা উক্ত ধর্ষণ চেষ্টাকারীকে আটক করে আশুলিয়া থানা পুলিশকে খবর দেন, এরপর পুলিশ ঘটনাস্থলে এসে সেখান থেকে ধর্ষণ চেষ্টাকারী মিলনকে গ্রেফতার করেন।
আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ ফজলুল হক মীর বলেন,৫ বছরের শিশু কন্যা মেয়েটিকে যে শয়তানের মতো ধর্ষণের চেষ্টা করেছে, এই সংবাদ পেয়ে আমরা সচেতন নাগরিক হিসেবে বসে থাকতে পারিনা, তাকে আটক করে আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করেছি।
বুধবার (১২ এপ্রিল ২০২৩ইং) আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নোমান ছিদ্দিক বলেন,গতকাল মঙ্গলবার বিকেলে আশুলিয়ার জামগড়া মীরবাড়ি এলাকার ওমর মীরের বাড়িতে ৫ বছরের শিশু ধর্ষণের চেষ্টার ঘটনা ঘটেছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে গিয়ে ভিকটিম শিশুটির কাছ থেকে ধর্ষণ চেষ্টাকারীর বিষয়ে বিস্তারিত জেনে শোনে ওই ধর্ষণ চেষ্টাকারী মিলন শেখকে গ্রেফতার করি, এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার এই মামলার আসামীকে আদালতে হাজির করা হয়েছে। সেই সাথে ভিকটিমকে ডাক্তারী পরিক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও পুলিশের এই চৌকস অফিসার জানান। -

কামারগাঁ ইউপি আওয়ামী লীগের বর্ধিত সভা
আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরের কামারগাঁ ইউনিয়ন (ইউপি) আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা আয়োজন করা হয়েছে।
জানা গেছে, ১২ এপ্রিল বুধবার ইউপি আওয়ামী লীগের উদ্যোগে, সভাপতি এবং চেয়ারম্যান ফজলে রাব্বি ফরহাদ মিঞার সভাপতিত্বে ও সম্পাদক সুফি কামাল মিন্টুর সঞ্চালনায় পাড়িশো উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন
উপজেলা ভাইস-চেয়ারম্যান আবু বাক্কার ও সোনীয়া সরদার,উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন, সম্পাদক আবুল কালাম আজাদ প্রদিপ সরকার, উপজেলা কৃষক লীগের সভাপতি রাম কমল সাহা, বিশিষ্ট সমাজসেবক ও তরুণ শিল্পপতি আলহাজ্ব আবুল বাসার সুজন, মুন্সেফ আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শামসুল আলম ও সদস্য সচিব রামিল হাসান সুইটপ্রমুখ। এছাড়াও ইউপি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সাংগঠনিক নেতাগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বলেন, আগামি নির্বাচন হব চ্যালেন্জিং আমাদের মধ্যকার সকল মতপার্থক্য পরিহার করে আমাদের মতৈক্য পৌঁছাতে হবে। তিনি বলেন, আগামি নির্বাচনে নৌকা যার মাননীয় প্রধানমন্ত্রী তার, নৌকা যার আমরা তার, নৌকা যার ভোট তার, নৌকা প্রতিক ব্যতিত কেউ যদি নিজেকে আওয়ামী লীগ দাবী করে তাহলে তাকে বিতাড়িত করতে হবে। আমরা সবাই মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার লোক আমাদের একটার পরিচয় আমরা নৌকার কর্মী।এদিকে একইদিন বিকেলে চাঁন্দুড়িয়া ইউপি আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।# -

নওগাঁর আত্রাই হাসপাতালে ডায়রিয়া রোগী বাড়ছে
নওগাঁ প্রতিনিধিঃ- অতিরিক্ত গরমের কারণে নওগাঁর আত্রাই হাসপাতালে ডায়রিয়া রোগী বাড়ছে যাদের মধ্যে শিশু রোগীর সংখ্যাই বেশি। আত্রাই উপজেলা হাসপাতাল সূত্রে জানায়, গত এক সপ্তাহ ধরে গরমের তীব্রতা বাড়ায় ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। এসব রোগীর মধ্যে বয়স্ক মানুষের চেয়ে শিশু রোগীর সংখ্যা বেশি। প্রতি দিন বিশ থেকে পঁচিশ জন শিশু ও বয়স্ক মানুষ চিকিৎসা নেয়। তথ্য অনুযায়ী গত এক সপ্তাহে প্রায় প্রতিদিন প্রচন্ড গরমে বিশ/পঁচিশ জন শিশু ও বয়স্ক মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভতি হয়েছিণ। তবে বর্তমানে কিছুটা নিয়ন্ত্রণে আছে। গত চব্বিশ ঘন্টায় উনিশ জন ডায়রিয়া রোগী হাসপাতালে ভতি হয়ে চিকিৎসা নিচ্ছে। আত্রাই উপজেলা হাসপাতালের টিএইচএ ডাঃ রোকসানা হ্যাপী জানান প্রচন্ড গরম বাড়ার সাথে সাথে ডায়রিয়া রোগীর সংখ্যা প্রতিবছরই বাড়ে। সকলকে সতক থাকার আহ্বান জানান তিনি।#
রওশন আরা পারভীন শিলা
নওগাঁ জেলা প্রতিনিধি।। -

পাইকগাছায় গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী আটক-১
পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি।।
খুলনার পাইকগাছায় গাঁজা গাছ সহ এক মাদক ব্যবসায়ীকে পুলিশ আটক করেছে। বুধবার সকালে তার বাড়ি থেকে গাছ সহ তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নামে থানায় মামলা হয়েছে।
মামলার বাদী উপ পুলিশ পরিদর্শক সঞ্জিত কুমার বিশ্বাস জানান, গোপন সংবাদে বুধবার সকালে উপজেলার কপিলমুনি ইউনিয়নের মাহমুদ কাটি গ্রামের সবুজ গাজীর ছেলে মনজুরুল গাজী (৩৫)তার বাড়ির উঠানে কোনায় গাঁজা চাষ করে। এ সংবাদে আমি তাদের বাড়িতে অভিযান চালিয়ে গাঁজা গাছ সহ তাকে আটক করি। পাইকগাছা থানার অফিসার্স ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদে গাঁজা গাছসহ একজনকে আটক করা হয়। আটক ব্যক্তিকে বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।ইমদাদুল হক,
পাইকগাছা,খুলনা।। -

টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচমের জিআই আবেদন
আঃ হামিদ টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচমের জিআই নিবন্ধন পেতে আবেদন করেছে টাঙ্গাইলের জেলা প্রশাসক
জসীম উদ্দীন হায়দার।
বুধবার বেলা ১২টায় তার নিজ কার্যালয়ে হলফনামা স্বাক্ষর করে শিল্পমন্ত্রণালয়ের পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর (ডিপিডিটি) বরাবর টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচমের আবেদন করেছেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপপরিচালক স্থানীয় সরকার, শামীম আরা রিনি, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আবুল হাসেম, সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্চিতা বিশ্বাস, ই-কমার্স ডেভেলপমেন্ট সেন্টার (ইডিসি) সদস্য প্রতাপ পলাশ ও মো. দেলোয়ার হোসেন প্রমুখ।
জানা যায়, ২০০ বছরের ঐতিহ্য টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচমের এর সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে টাঙ্গাইলে ইতিহাস ও সংস্কৃতি। ধলেশ্বরী নদীর অববাহিকায় পোড়াবাড়ি গ্রামে দশরথ গৌড়ের হাতে চমচমের যাত্রা শুরু হয় ব্রিটিশ আমলে। পোড়াবাড়ির সন্নিকটে যমুনা নদীর পানি, চারণভূমির বিচরণ করা গরুর খাঁটি দুধের কারণে স্বাদ ও মানের কারণে হয়েছে অনন্য। তৎকালীন পোড়াবাড়ির ঘাটের লঞ্চ, স্টিমারের যাত্রীদের মাধ্যমে চমচমের সুনাম ছড়িয়ে পড়ে চারদিকে। একই ধারা বয়ে চলছে যুগযুগ ধরে। পোড়াবাড়ি চমচমের রপ্তানি পথ সুগম করতে এবং দেশ বিদেশে আরও প্রচার বাড়াতে জিআই নিবন্ধনের উদ্যোগ নেওয়া হয়েছে।
জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার জানান, ২০০ বছরের ঐতিহ্য বহনকারী পোড়াবাড়ির চমচম দেশে-বিদেশে টাঙ্গাইলের ব্র্যান্ডিং শক্তিশালী করেছে। এর সাথে জড়িত আছে জেলার হাজার হাজার মানুষের কর্মসংস্থান। অদূর ভবিষ্যতে টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম যেন বিদেশেও রপ্তানি হয় এবং দেশ বিদেশে আরও বেশি প্রচার হয় তাই আমরা জিআই নিবন্ধনের উদ্যোগ গ্রহণ করেছি। আশাকরি শীঘ্রই জিআই স্বীকৃতি মিলবে চমচমের। জেলা ব্র্যান্ডিংকে গুরুত্ব দিয়ে সামনের দিনে টাঙ্গাইলের শাড়ি, মধুপুরের আনারসসহ সম্ভাব্য সকল পণ্য জিআই তালিকাভুক্ত করতে আমরা কাজ করব। চমচমের জিআই ডকুমেন্টেশনে সহযোগিতা করায় আমি ই-কমার্স ডেভেলপমেন্ট সেন্টার (ইডিসি)-কে আন্তরিক ধন্যবাদ জানাই। -

পূর্ব শত্রুতার জের ধরে হামলা, ভাংচুরের অভিযোগ উঠেছে
আরিফুর রহমান,
মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুর শিবচরের ছলু বেপারীর কান্দি গ্রামে জমি নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপহ্ম হামলা ভাংচুর ও লুটপাট চালায়।
বুধবার (১১ এপ্রিল) দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূএে যানা জায়, ভুক্তভোগী পারুলের সাথে দীর্ঘদিন ধরে অভিযুক্ত নেছার উদ্দিন বয়াতী গংদের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিলো উক্ত বিরোধের জের ধরিয়া গতকাল দুপুর ১২ টার দিকে ফাকা বাড়িতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অবৈধ দলবদ্ধ হয়ে বাড়িতে প্রবেশ করিয়া গরু ও ছাগলের ফার্ম ভাংচুর করে এক লহ্ম পঁচিশ হাজার টাকার হ্মতি সাধন করে এবং ফার্মে থাকা সাতটি ছাগল নিয়ে যায় যাহার মূল্যে এক লহ্ম চল্লিশ হাজার টাকা।
ভুক্তভোগী পারুল বলেন, আমি বাড়িতে এসে দেখি নেছার উদ্দিন বয়াতী ও তার দলবল বাড়িতে প্রবেশ করিয়া গরু ও ছাগলের ফার্ম ভাংচুর করে আমার সাতটি ছাগল নিয়ে গেছে। সমস্ত ঘটনা আমার ছেলে মোবাইলে ভিডিও ধারন করে রাখে। আমি এর বিচার চাই।এ বিষয়ে শিবচর থানার ওসি বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
-

পটুয়াখালীতে ৪ লক্ষ ২০ হাজার টাকার ইয়াবাসহ ডিবি পুলিশের জালে আটক ১
এস আল-আমিন খাঁন পটুয়াখালী জেলা প্রতিনিধি।
পটুয়াখালী পৌরসভার ০৭ নং ওয়ার্ড হোটেল সাউথ কিং এলাকায় অভিযান পরিচালনা করে টিপু সুলতান (৩৩), নামের এক মাদক ব্যাবসায়ীকে ১৪০০ পিচ ইয়াবা সহ আটক করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ। আটককৃত টিপু সুলতান ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার পৌরসভার ৭ নং ওয়ার্ড দক্ষিন আড়পাড়া দরগাপাড়া এলাকার বাসিন্দা মোঃ আমিরুল ইসলাম, মাতা- মোসাঃ রাকি বেগম এর ছেলে।
ডিবি পুলিশ সুত্রে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ, একেএম আজমল হুদার নির্দেশনায়, এসআই (নিঃ)/সম্বিত রায়, সংগীয় অফিসার ও ফোর্স এর সহায়তায় বুধবার (১২-এপ্রিল-২০২৩ ইং) তারিখ আনুমানিক সন্ধ্যা ৭.৩৫ মিনিটের পটুয়াখালী পৌরসভার ৭ নং ওয়ার্ড গোরস্থান রোড হোটেল সাউথ কিং সংলগ্ন এলাকায় প্রাপ্ত সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টিপু সুলতান (৩৩) কে আটক করেন। এ সময় একটি কফি কালারের সাইড ব্যাগ (যাহার গায়ে ইংরেজীতে (ঘঅঝঅ লেখা) এর মধ্যে সাদা টিস্যু পেপারের উপরে সাদা কসটেপ দ্বারা মোড়ানো প্যাকেটে রক্ষিত ০৭(সাত) টি নীল রংয়ের এয়ার টাইট জীপার যাহার প্রতিটি জীপারের মধ্যে ২০০ পিচ করে সর্বমোট ৭×২০০= ১৪০০(এক হাজার চারশত) পিচ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। অবৈধ মাদক ইয়াবা ট্যাবলেটের ওজন ১৪০ গ্রাম, যার অবৈধ বাজার মূল্য ১৪০০×৩০০= ৪,২০,০০০/- (চার লক্ষ বিশ হাজার) টাকা।
এ বিষয়ে ডিবি পুলিশের অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।