Author: desk

  • গোপালগঞ্জে ৪৮ গ্রাম হিরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

    গোপালগঞ্জে ৪৮ গ্রাম হিরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ৪৮ গ্রাম হিরোইনসহ নুরুল হক রাহাত (২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    আজ শুক্রবার (১৪ এপ্রিল) দুপুরে গোপালগঞ্জ শহরতলীর বেদগ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

    গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো: নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

    গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী নুরুল হক রাহাত শহরতলীর বেদগ্রাম এলাকা নুরুল আজমের ছেলে।

    গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো: নাজমুল আলম জানান, মাদক বেচাকেনা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে বেদগ্রাম এলাকায় অভিযান চালানো হয়। এসময় ওই স্থান থেকে মাদক ব্যবসায়ী নুরুল হক রাহাতকে গ্রেপ্তার করে পুলিশ।

    পরে তার দেহ তল্লাশী চালিয়ে প্যান্টের পকেট থেকে ৪৮ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়। এ ব্যাপারে গোপালগঞ্জ সদর থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। #

  • গোপালগঞ্জে মঙ্গল শোভাযাত্রাসহ নানা আয়োজনে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ পালিত

    গোপালগঞ্জে মঙ্গল শোভাযাত্রাসহ নানা আয়োজনে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ পালিত

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ারে লক্ষে মঙ্গল শোভাযাত্রাসহ নানা আয়োজনে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ পালিত হয়েছে।

    আজ শুক্রবার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের কায্যালয় চত্ত্বরে তৈরী মঞ্চে “এসো হে বৈশাখ এসো এসো” গানের মধ্য দিয়ে বাংলা নববর্ষের সূচনা করা হয়। পরে সেখান থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। এতে বিভিন্ন ধরনের প্লাকার্ড প্রদর্শন করে ঢোল বাজিয়ে গান গেয়ে গেছে নববর্ষকে স্বাগত জানানো হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

    পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী মাহাবুবুল আলম। এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।

    এসময় অংশগ্রহনকারীর বলেন, কোন মৌলবাদীর হুমকীতে বাঙ্গালী ঐতিহ্য বন্ধ হবে না। বাঙ্গালীর ১২ মাসে ১৩ পার্বনের মধ্য দিয়ে সকল অসাম্প্রদায়িকতা বন্ধ হবে।

    এদিকে, গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণ উৎসব-১৪৩০ উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়। সকাল সাড়ে ১০টায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা প্রশাসনিক ভবনের সামনের সড়ক প্রদক্ষিণ করে। এসময় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান এবং মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান। মঙ্গল শোভাযাত্রায় অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। #

  • আগৈলঝাড়ার রাজিহার  ইউনিয়নে বাঙালীর বর্ষ বরণ উৎসব পালন

    আগৈলঝাড়ার রাজিহার ইউনিয়নে বাঙালীর বর্ষ বরণ উৎসব পালন

    বি এম মনির হোসেনঃ-

    বিষাদের গ্লানি ভুলে, নব কেতনের ধ্বজা তুলে, মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ দেশ গড়ার শপথ নিয়ে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়ন পরিষদে পালিত হয়েছে বাংলা শুভ নববর্ষ ১৪৩০। রাজিহার ইউনিয়ন পরিষদের উদ্যোগে ১৪ এপ্রিল শুক্রবার সকালে নববর্ষ উপলক্ষে রাজিহার ইউনিয়ন পরিষদের সামনে থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে বাশাইল বাজারের বিভিন্ন গলি হয়ে বেরিবাধ হয়ে বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ ঘুরে মঙ্গল শোভাযাত্রা শেষে রাজিহার ইউনিয়ন পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছ। বর্ষবরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমীক সুপারভাইজার প্রাণ কুমার ঘটক, আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম মাসুম, সাধারণ সম্পাদক বি এম মনির হোসেন, সহ-সাধারণ সম্পাদক বিকাশ রায়, ইউপি সচিব গৌতম পাল, ইউপি সদস্যগনসহ অনেকে।

  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্য উপহার চাল পেল  ৬ হাজার পরিবার

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্য উপহার চাল পেল ৬ হাজার পরিবার

    নাজিম উদ্দিন রানাঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে লক্ষ্মীপুরে ১০ কেজি করে সাড়ে ৬ হাজার পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৪ এপ্রিল) সকালে লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া এ আয়োজন করেন। পৌর শহরের হ্যাপী হলের সামনে আলোচনা সভা শেষে উপকারভোগীদের হাতে এ খাদ্য সহায়তা চালের ব্যাগ তুলে দেন তিনি ।

    এসময় উপস্থিত ছিলেন পৌরসভার সচিব মো. আলাউদ্দিনসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারী বৃন্দ

    পৌরসভা সূত্র জানায়, লক্ষ্মীপুরে ১৫ টি ওয়ার্ডে সাড়ে ৬ হাজার পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফের আওতায় আনা হয়। এসব পরিবারের মধ্যে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। আগামি তিন দিন এ কার্যক্রম চলবে।
    লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার ভূঁইয়া বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারাদেশে ভিজিএফের চাল বিতরণ করা হয়।এটি নিন্ম আয়ের মানুষের জন্য প্রধানমন্ত্রীর উপহার।

  • বাবুগঞ্জে মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

    বাবুগঞ্জে মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

    কে এম সোহেব জুয়েল : বাবুগঞ্জে বীর মুক্তিযোদ্ধাকে সশস্ত্র সালাম দিয়েছেন উপজেলা প্রশাসন। উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের শিলনদিয়া গ্রামের মৃত সৈইজউদ্দিন হাওলাদারের পুত্র বীর মুক্তিযোদ্ধা মো: নুরমহম্মদ হাওলাদার ৯০ আজ শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ৭ টায় নিজ গ্রামের বাড়িতে ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহ —- রাজেউন।

    মৃতকালে স্ত্রী ৫ পুত্র দুই কন্যা সন্তান সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। বীরমুক্তিযোদ্ধা মো: নুরমহম্মদ হাওলাদারকে আজ বেলা ৪ টায় বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় তার প্রতিনিধি হিসাবে বাবুগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার মো: সাইফুল ইসলাম উপস্থিতিতে আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের প্রধান ইন্সপেক্টর অব পুলিশ বাবু সনজিৎ চন্দ্র শীলের নেতৃত্বে একদল চৌকস পুলিশ গার্ড অব অনার প্রদান করেন।

    এ সময় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আব্দুল করিম হাওলার জাহাঙ্গীর নগর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মো: মিজানুর রহমান ও ইউনিয়ন মুক্তি যোদ্ধা বৃন্দ।।,

  • বাংলা নববর্ষ-১৪৩০ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পুলিশ সুপার নীলফামারী

    বাংলা নববর্ষ-১৪৩০ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পুলিশ সুপার নীলফামারী

    মোঃ হামিদার রহমান নীলফামারী প্রতিনিধিঃ
    ১৪ এপ্রিল২০২৩ খ্রিষ্টাব্দ বাংলা নববর্ষ-১৪৩০ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন নীলফামারী এর আয়োজনে নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ের সামন হতে পঙ্কজ ঘোষ জেলা প্রশাসক নীলফামারী এবং মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম, পুলিশ সুপার, নীলফামারী অংশগ্রহণে মঙ্গল শোভাযাত্রা বের হয়। মঙ্গল শোভাযাত্রা টি চৌরঙ্গী মোড় হয়ে বাটার মোড় ঘুরে ডিসি’স গার্ডেনে এসে শেষ হয়। অতঃপর রমজানের পবিত্রতা ও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ডিসি’স গার্ডেনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ মেলা অনুষ্ঠিত হয়।

    পুলিশ সুপার, নীলফামারী মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভায় উপস্থিত সকলকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানান। বাঙালি জাতির একমাত্র অসম্প্রদায়িক উৎসব হলো পহেলা বৈশাখ তাই সকলকে বাঙালি চেতনা ধারণের জন্য আহ্বান জানান।

    এ সময় মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন ডাঃ শতরুপা ঘোষ, সভাপতি, লেডিস ক্লাব নীলফামারী; মৌসুমী ওয়াদুদ চাঁদনী, সভানেত্রী, পুনাক নীলফামারী; মোস্তফা মঞ্জুর পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) নীলফামারী; জেসমিন নাহার, উপজেলা নির্বাহী অফিসার নীলফামারী সদর; জয়ন্ত কুমার সেন, সহকারি পুলিশ সুপার (শিক্ষানবিশ) নীলফামারী; শাহিদ মাহমুদ, চেয়ারম্যান উপজেলা পরিষদ নীলফামারী সদর; বীর মুক্তিযোদ্ধা কান্তি ভূষণ কুন্ডু, সাবেক ডেপুটি কমান্ডার, নীলফামারী জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড; জেলা প্রশাসন নীলফামারী এর ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ; বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী; প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ নীলফামারী জেলার সর্বস্তরের জনগণ।

  • ৫শতাধিক ছিন্নমুলের মাঝে বাংলাদেশ ভূঁইয়া সোসাইটি (বিবিএস) এর ইফতার বিতরণ

    ৫শতাধিক ছিন্নমুলের মাঝে বাংলাদেশ ভূঁইয়া সোসাইটি (বিবিএস) এর ইফতার বিতরণ

    রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী

    বাংলাদেশ ভূঁইয়া সোসাইটি (বিবিএস) এর উদ্যোগে নোয়াখালীরচৌমুহনী রেলওয়ে স্টেশন প্লাটফর্মে ৫শতাধিক ছিন্নমূল নারীপুরুষের মাঝে ইফতার বিতরন করা হয়।
    ১৪ এপ্রিল শুক্রবার আয়োজিত
    উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ভূঁইয়া সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিরেড ফারুক হোসেন রাজডা ভূইয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন একেএম এমরান হোসেন ভূঁইয়া ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, (বিবিএস), মোঃ মজিবুর রহমান ভূঁইয়া সাংগঠনিক সম্পাদক ( বিবিএস), মোঃ রহিম ভূঁইয়া সদস্য কেন্দ্রীয় নির্বাহী কমিটি (বিবিএস), মোঃ মহসিন ভূঁইয়া সদস্য কেন্দ্রীয় নির্বাহী কমিটি (বিবিএস), রহমত উল্লাহ ভূঁইয়া আহবায়ক নোয়াখালী জেলা শাখা (বিবিএস), আমন্ত্রিত অতিথি জনাব জাহাঙ্গীর হোসেন কমিশনার ৪ নং ওয়ার্ড চৌমুহনী পৌরসভা, মোঃ কামাল হোসেন বিশিষ্ট সমাজসেবক, মোঃ আহসান উল্লাহ বিশিষ্ট সমাজসেবক,
    বক্তারা বাংলাদেশ ভূঁইয়া সোসাইটি ভূঁইয়া পরিবারের সদস্যদের ঐক্যবদ্ধ হওয়ার এ সুযোগ সৃষ্টির জন্য বিরেড ফারুক হোসেন রাজডা ভূইয়া কে ধন্যবাদ জ্ঞাপন করেন।
    সারা দেশে ভূঁইয়া পরিবারের সদস্যদের ঐক্যবদ্ধ হয়ে সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ, এবং সকল দল,মতের উর্ধে থেকে সামাজিক ও অরাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকার আহবান জানান।
    এসময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডভোকেট মোঃ আনোয়ার হোসেন ভূঁইয়া যুগ্ন আহবায়ক বাংলাদেশ ভূঁইয়া সোসাইটি নোয়াখালী জেলা শাখা।

  • লক্ষ্মীপুরে পৌর টোল আদায়ের নামে চাঁদাবাজি মানছে না নিয়মনীতি

    লক্ষ্মীপুরে পৌর টোল আদায়ের নামে চাঁদাবাজি মানছে না নিয়মনীতি

    নাজিমউদ্দীন রানা।
    পৌর টোল আদায় করার টিকেটের গায়ে কি নির্দেশনা লেখা আছে আর সেই নির্দেশনা কতটুকু গুরুত্বপূর্ণ পাচ্ছে?নাকি টোল নামে চাঁদাবাজি হচ্ছে?পৌর শহরের বিতরে যেখানে লোডআনলোড হবে সেখানে টোল আদায় করার কথা থাকলেও দক্ষিণ তেমনি তে দেখা গেছে ভিন্ন রূপ।

    বিভিন্ন জেলা থেকে গাড়িগুলো লক্ষ্মীপুর শহর হয়ে যখন বিভিন্ন উপজেলা গুলোতে যাতায়াত করে সেই গাড়ি থেকে টোল আদায় করা বৈধ কি?ছবিটি টি শহরের দক্ষিণ তেমুহনী থেকে তোলা।

  • নাগেশ্বরীতে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ

    নাগেশ্বরীতে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ

    এম এস সাগর,
    কুড়িগ্রাম প্রতিনিধি:

    কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্র অসহায় মানুষের মাঝে চাল বিতরণে চেয়ারম্যান শাহাদত হোসেন মন্ডলের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে।

    এদিকে চেয়ারম্যান ইউনিয়ন পরিষদে চাল বিতরণ না করে তার বাড়ী চন্দ্রার মোড় সংলগ্ন তিনি নিজের প্রধান শিক্ষক ইন্দ্রগড় বহুমুখী উচ্চ বিদ্যালয়ে তার নেতা-কর্মীদের নিয়ে চাল বিতরণ করছেন। সে সময় ইউপি সদস্যদের কোন উপস্থিতি পাওয়া যায় নি।

    ১০কেজি করে চাল বিতরণের কথা থাকলেও চেয়ারম্যান ৭কেজি থেকে ৮কেজি করে চাল দিচ্ছেন। চাল কম দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন উপকারভোগীরা ও সংশ্লিষ্ট ইউপি সদস্যরা। এ বিষয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন কুড়িগ্রাম জেলা প্রশাসক।

    সরেজমিন উপজেলার কচাকাটা ইউনিয়নের চন্দ্রার মোড় সংলগ্ন ইন্দ্রগড় বহুমুখী উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুক্রবার (১৪এপ্রিল) সকাল থেকে গরিব অসহায় মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হচ্ছে। ট্যাগ কর্মকর্তা নাগেশ্বরী এলজিইডির এমদাদুল হকের অনুপস্থিতিতে চাল বিতরণ করছেন চেয়ারম্যান নিজেই। কাটাতে চাল ওজন করে দেওয়ার পরিবর্তে দেওয়া হচ্ছে প্লাস্টিকের বালতিতে করে। চাল পাওয়া কয়েকজনের চাল আবার কাটায় ওজন করে ৭কেজি থেকে ৮কেজি করে পাওয়া যায়।

    সৈইফুল ইসলাম, বাবলা, জিয়া, আব্দুল খালেক বলেন, শুক্রবার সকাল থেকে চেয়ারম্যান নিজের মতো করে তার বাড়ী সংলগ্ন ইন্দ্রগড় বহুমুখী উচ্চ বিদ্যালয়ে চাল বিতরণ করছেন। চাল ওজন করে দেখি ১০কেজি করে দেওয়ার কথা থাকলেও জনপ্রতি ৭কেজি থেকে ৮কেজি করে চাল বিতরণ করছেন। আমদের এলাকার লোক কেন ২‐৩কেজি করে চাল কম নেবে। গরিব মানুষদের ১০কেজি করে চাল বুঝিয়ে দেয়া হোক।

    নাম প্রকাশে অনিচ্ছুক ইউপি সদস্য বলেন, চেয়ারম্যান ইউনিয়ন পরিষদে চাল বিতরণ না করে নিজের স্বার্থ হাসিলে তার বাড়ী সংলগ্ন ইন্দ্রগড় বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ইউপি সদস্যদের বাদ দিয়ে চাল বিতরণ করছেন।

    অভিযোগের বিষয়ে কচাকাটা ইউপি চেয়ারম্যান শাহাদত হোসেন মন্ডল বলেন, কচাকাটা ইউনিয়নে ৫হাজার ৪৫জনকে ভিজিএফের চাল দেয়া হচ্ছে। এই বলে দ্রুত চাল দেয়া বন্ধ করে বাড়ীতে চলে যান।

    নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা জাহান বলেন, প্রত্যেককে ১০কেজি করে চাল দেয়ার নিয়ম। কিন্তু কেন চাল কম দেওয়া হচ্ছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

    কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বলেন, প্রধানমন্ত্রী দেয়া ইদ উপহার ভিজিএফের চাল কম দেয়ার সুযোগ নেই। অনিয়মের অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

  • সিরাজগঞ্জ ২০ কেজি ৪৫০ গ্রাম গাঁজাসহ নারী মাদক সম্রাজ্ঞী আয়শা ও মুর্শেদাকে আটক করেছে র‌্যাব-১২

    সিরাজগঞ্জ ২০ কেজি ৪৫০ গ্রাম গাঁজাসহ নারী মাদক সম্রাজ্ঞী আয়শা ও মুর্শেদাকে আটক করেছে র‌্যাব-১২

    প্রেস বিজ্ঞপ্তি

    ১। র‌্যাব-১২ সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় ১২ এপ্রিল ২০২৩ খ্রিঃ রাত ১১.৪৫ ঘটিকায় র‌্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড সয়দাবাদ ভাল্ব ষ্টেশন এর সামনে ভারায় চালিত একটি প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে ২০ কেজি ৪৫০ গ্রাম গাঁজাসহ ০২ জন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এছাড়াও তাদের সাথে থাকা মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০২ টি মোবাইল জব্দ করা হয়।

    ২। গ্রেফতারকৃত আসামীঃ ১। মোসাঃ আয়শা খাতুন (৪০) স্বামী- মোঃ মজলু, সাং-তলেগ্রাম, থানা-বোরুড়া, ২। মোসাঃ মুর্শেদা খাতুন (৪৫) স্বামী-কবির হোসেন, সাং-কলা বাগান, থানা-চৌদ্দগ্রাম, উভয় জেলা- কুমিল্লা।

    ৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীরা দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলো।

    ৪। গ্রেফতারকৃত নারী মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।

    এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

    র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

    বিশেষ দ্রষ্টব্যঃ উপরোক্ত সংবাদ বিজ্ঞপ্তিটি ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়াতে প্রদর্শনের জন্য অনুরোধ করা হলো। যে কোন প্রয়োজনে ফোন করুন মিডিয়া সেল মোবাইল নং- ০১৭৭৭-৭১১২৪৩

    স্বাক্ষরিত…….

    মোঃ আবুল হাসেম সবুজ

    লেফটেন্যান্ট কমান্ডার বিএন

    কোম্পানী কমান্ডার

    র‌্যাব-১২,সিপিএসসি,সিরাজগঞ্জ

    ফোন-০২-৫৮৮৮৩১৮৫৯(অফিস)