Author: desk

  • প্রধানমন্ত্রীর নির্দেশে ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন সিটি মেয়র আলহাজ্ব রেজাউল করিম চৌধুরী

    প্রধানমন্ত্রীর নির্দেশে ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন সিটি মেয়র আলহাজ্ব রেজাউল করিম চৌধুরী

    মোঃ শহিদুল ইসলাম
    সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

    চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম রেজাউল করিম চৌধুরী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়তে চেয়েছিলেন। রাস্ট্র নায়ক শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগ সেই সপ্ন বাস্তবে রূপ দিয়েছে।

    শুক্রবার (১৪ এপ্রিল) বিকাল ৩টা ৩৭নং মুনির নগর ওয়ার্ডস্থ মুন্সিপাড়া স্কুল মাঠে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারন সম্পাদক আলহাজ্ব মাইনুল হাসান খান নিখিলের নির্দেশনায় রাস্ট্র নায়ক শেখ হাসিনার খাদ্য সহায়তা কর্মসুচীর অংশ হিসেবে বাংলাদেশ আওয়ামী যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৪০০অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ কালে প্রধান অতিথি বক্তব্য এসব কথা বলেন সিটি মেয়র এম রেজাউল করিম।

    প্রধান অতিথির বক্তব্যে এম রেজাউল করিম চৌধুরী আরো বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিশ্বাসঘাতকরা নির্মমভাবে হত্যার মধ্যে দিয়ে স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করতে দেন নাই। কিন্তু বর্তমানে তাঁর সুযোগ্যকন্যা জননেত্রী শেখ হাসিনা জাতির জনকের সেই স্বপ্নের সোনার বাংলা গড়তে দিন রাত নিরলস ভাবে কাজ করে চলেছেন। আর যুবলীগ বঙ্গবন্ধুর সেই স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রীর নির্দেশে দিন রাত কাজ করে যাচ্ছে।প্রধানমন্ত্রী সফল রাষ্ট্র নায়ক শেখ হাসিনার নির্দেশে যুবলীগ আজ সারা দেশে নিম্র আয়ের সুবিধাবঞ্চিত অসহায় মানুষের ঘরে ঘরে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও ঈদ উপহার পৌঁছে দিচ্ছে।’

    মহানগর যুবলীগ নেতা সালাউদ্দিন বাবরের সভাপতিত্বে ও যুবলীগ নেতা সাজিবুল ইসলাম সজীব ও আবু নাসের জুয়েলের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা ও সংগঠক দেবাশীষ পাল দেবু।

    বিশেষ অতিথি বক্তব্য দেবাশীষ পাল দেবু বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে মহানগর যুবলীগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। রাষ্ট্রনায়ক শেখ হাসিনার আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জননেত্রীর ভ্যানগার্ড হিসেবে কাজ করে যাবে।

    এসময় উপস্থিত ছিলেন ৩৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জানে আলম, ৩৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর আবদুল মান্নান, ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোঃহোসেন।
    এসভায় আরো উপস্থিত ছিলেন মহানগর যুবলীগ নেতা আনিফুর রহমান লিটু, সুফিউর রহমান টিপু, মোঃফরিদ, নুরনবী পারভেজ, মারুফ আহমেদ সিদ্দিক, ইমতিয়াজ আহমেদ বাবলা, জাহিদ হোসেন খোকন, আবুল কাশেম,ফরহাদ আবদুল্লাহ, নির্মল চনদ্র, রেজাউল করিম মামুন, তানভীর হাসান, ফাতেমা মিজান, জনি, মোস্তাফা মামুন, আরমান, মাহামুদুর রহমান বাপ্পি, মাকসুদুর রহমান, আকবর জুয়েল, সৈয়দ সুলতান ফাহিম, আবিদ হাসান, সৌরেন বড়ুয়া রিও, জালাল উদ্দীন, সজীব কান্তি পাল, আলী আকবর নয়ন, নুর ইসলাম রিয়াদ, মাইনুল হাসান সোহান, মামুন হোসেন আবির, রিয়াদ হোসেন, ওমর ফারুক, কৌশিক রায়,পলাশ চক্রবত্তী,নাজমুল হক নোমান, ওমর শরীফ, ফজলে রাব্বি প্রমুখ।

  • ৫শতাধিক ছিন্নমুলের মাঝে বাংলাদেশ ভূঁইয়া সোসাইটি (বিবিএস) এর ইফতার বিতরণ

    ৫শতাধিক ছিন্নমুলের মাঝে বাংলাদেশ ভূঁইয়া সোসাইটি (বিবিএস) এর ইফতার বিতরণ

    রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী

    বাংলাদেশ ভূঁইয়া সোসাইটি (বিবিএস) এর উদ্যোগে নোয়াখালীরচৌমুহনী রেলওয়ে স্টেশন প্লাটফর্মে ৫শতাধিক ছিন্নমূল নারীপুরুষের মাঝে ইফতার বিতরন করা হয়।
    ১৪ এপ্রিল শুক্রবার আয়োজিত
    উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ভূঁইয়া সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিরেড ফারুক হোসেন রাজডা ভূইয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন একেএম এমরান হোসেন ভূঁইয়া ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, (বিবিএস), মোঃ মজিবুর রহমান ভূঁইয়া সাংগঠনিক সম্পাদক ( বিবিএস), মোঃ রহিম ভূঁইয়া সদস্য কেন্দ্রীয় নির্বাহী কমিটি (বিবিএস), মোঃ মহসিন ভূঁইয়া সদস্য কেন্দ্রীয় নির্বাহী কমিটি (বিবিএস), রহমত উল্লাহ ভূঁইয়া আহবায়ক নোয়াখালী জেলা শাখা (বিবিএস), আমন্ত্রিত অতিথি জনাব জাহাঙ্গীর হোসেন কমিশনার ৪ নং ওয়ার্ড চৌমুহনী পৌরসভা, মোঃ কামাল হোসেন বিশিষ্ট সমাজসেবক, মোঃ আহসান উল্লাহ বিশিষ্ট সমাজসেবক,
    বক্তারা বাংলাদেশ ভূঁইয়া সোসাইটি ভূঁইয়া পরিবারের সদস্যদের ঐক্যবদ্ধ হওয়ার এ সুযোগ সৃষ্টির জন্য বিরেড ফারুক হোসেন রাজডা ভূইয়া কে ধন্যবাদ জ্ঞাপন করেন।
    সারা দেশে ভূঁইয়া পরিবারের সদস্যদের ঐক্যবদ্ধ হয়ে সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ, এবং সকল দল,মতের উর্ধে থেকে সামাজিক ও অরাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকার আহবান জানান।
    এসময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডভোকেট মোঃ আনোয়ার হোসেন ভূঁইয়া যুগ্ন আহবায়ক বাংলাদেশ ভূঁইয়া সোসাইটি নোয়াখালী জেলা শাখা।

  • ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) কে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন রংপুর রেঞ্জের ডিআইজি ও পুলিশ সুপার, নীলফামারী

    ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) কে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন রংপুর রেঞ্জের ডিআইজি ও পুলিশ সুপার, নীলফামারী

    মোঃ হামিদার রহমান নীলফামারী প্রতিনিধিঃ
    নীলফামারীতে বৃহস্পতিবার ১৩ এপ্রিল ২০২৩ খ্রিস্টাব্দ ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বিপিএম (বার) পিপিএম রংপুর জেলা সফর উপলক্ষে সৈয়দপুর বিমান বন্দরে আগমন করলে তাকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম ডিআইজি, বাংলাদেশ পুলিশ, রংপুর রেঞ্জ, রংপুর এবং নীলফামারী জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম।

    এ সময় আরো শুভেচ্ছা জ্ঞাপন করেন বাসুদেব বণিক, কমান্ড্যান্ট, পিটিসি রংপুর; নূরে আলম মিনা বিপিএম (বার), পিপিএম পুলিশ কমিশনার, (ডিআইজি) রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর ; পঙ্কজ ঘোষ, জেলা প্রশাসক, নীলফামারীসহ রংপুর রেঞ্জ পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা বৃন্দ।

    আইজিপি শুভেচ্ছা গ্রহন শেষে রংপুরে পুলিশ অফিসার্স মেস; রংপুর পিটিসির একাডেমিক ভবন; মাল্টিপারপাস সেড এর উদ্বোধন করেন। অতঃপর রংপুর জেলা পুলিশের ফোর্সের সাথে বিশেষ কল্যান সভায় যোগদান এবং রংপুর জেলার অফিসারদের সাথে মতবিনিময় সভায় যোগদানসহ সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। মাননীয় আইজিপি ঢাকায় ফেরার উদ্দেশ্যে পুনরায় সৈয়দপুর বিমানবন্দরে উপস্থিত হলে ডিআইজি রংপুর রেঞ্জ, রংপুর; পুলিশ সুপার, নীলফামারীসহ পুলিশের অন্যান্য ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ মাননীয় আইজিপি কে বিদায় জানান।

  • রমজানের তাৎপর্য অনুস্মরণ করলে সহজেই আল্লাহর সন্তুষ্টি অর্জিত হবে-    আলহাজ্ব ইদ্রিস মিয়া

    রমজানের তাৎপর্য অনুস্মরণ করলে সহজেই আল্লাহর সন্তুষ্টি অর্জিত হবে- আলহাজ্ব ইদ্রিস মিয়া

    মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টারঃ
    বায়তুশ শরফ আন্জুমানে ইত্তেহাদ বাংলাদেশ পটিয়া শাখার উদ্যোগে পটিয়া ইন্দ্রপুলস্থ বায়তুশ শরফ কমপ্লেক্সে ইফতার ও দোয়া মাহফিল গতকাল (বুধবার) অনুষ্ঠিত হয়। আন্জুমানে ইত্তেহাদ বাংলাদেশ পটিয়া শাখার সভাপতি মোহাম্মদ মফিজুর রহমানের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন বায়তুশ শরফ আনজুমানে ইত্তেহাদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস মিয়া। বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যাংকার মফিজুর রহমান, ব্যাংকার সেলিম উদ্দীন, ব্যাংকার তৌহিদুল আলম, আবু তালেব, আইয়ুব আলী, জসীম উদ্দীন, জাহাঙ্গীর আলম প্রমুখ। মাহফিলে তকরির করেন বায়তুষ শরফ মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ সারোয়ার আলম, মাওলানা মোহাম্মদ আনিছ, মাওলানা মোহাম্মদ ছগীর। মাহফিলে শেষে মাওলানা সারোয়ার আলম মোনাজাত পরিচালনা করেন। এতে প্রধান অতিথি আলহাজ্ব ইদ্রিস মিয়া বলেন,
    পবিত্র মাহে রমজান মহান আল্লাহর কাছে খুবই প্রিয়। যারা এ রমজানে সিযাম সাধনা ও ইবাদত
    বন্দেগি করে তাদের জন্য মহান আল্লাহ বিশেষ বিশেষ পুরুস্কারের ব্যবস্থা করেছেন। এ মাসে ইবাদত করলে ৭০ গুন অতিরিক্ত সওয়াব পাওয়া যায়। তিনি আরো বলেন, মহান আল্লাহ কোরআনে বলেছেন যারা ৩০ রমজান পেয়ে ও নিজের গুনাহ মাফ করতে পারেন না তারা বড়ই দূর্ভাগা। তাই আমাদের কে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা
    ও ইবাদত বন্দেগী করতে হবে। সকলকে রমজানের আবেদন মেনে জীবন গঠন করার আহবান জানান

  • মহালছড়িতে গৃহবধু ধর্ষণের চেষ্টার অভিযোগে ধর্ষক আটক

    মহালছড়িতে গৃহবধু ধর্ষণের চেষ্টার অভিযোগে ধর্ষক আটক

    রিপন ওঝা,মহালছড়ি

    খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সিলেটি পাড়ায় গৃহবধুকে ধর্ষনের চেষ্টার অভিযোগে মোঃ জুনু মিয়া(৪৩) নামে এক ধর্ষককে আটক করেছে থানা পুলিশ। গৃহবধুকে ধর্ষনের চেষ্টার ও শ্বাশুড়িকে বেগতিক অকথ্য গালিগালাজ ও কাঠের বাটাম দ্বারা মারধরের স্বীকার ওই গৃহবধু ও শ্বশুড় ঘরেই চিকিৎসাধীন রয়েছেন।

    আজ ১৪এপ্রিল সকাল বেলায় সিলেটিপাড়া থেকে তাকে আটক করা হয়। এছাড়া তাকে জেলহাজতে প্রেরন করা হবে বলে জানিয়েছেন থানার পরিদর্শক মোঃ আবুল হাসান খান।
    তিনি আরো জানান উক্ত মামলাটি ৯(৪) (খ) ২০০৩ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ ৯(৪) (খ) তৎসহ ৩২৩/৫০৬ প্যানেল কোডে মামলা রুজু করা হয়েছে। মামলা নং-০৩/১২।

    এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে সিলেটিপাড়ায় এ ঘটনাটি ঘটে। পরে এ ঘটনায় রাতে ধর্ষনের চেষ্টার কথা স্বীকার ঐ গৃহবধু বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। আটককৃত মোঃ জুনু মিয়া উপজেলার একই এলাকার মৃত আনফাজ আলীর ৪পুত্রের মধ্যে মোঃ জুনু মিয়া বড়।

  • ময়মনসিংহ সদর ও ত্রিশালে ড্রেজার মেসিনে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে ফসলি জমিসহ বসতবাড়ি

    ময়মনসিংহ সদর ও ত্রিশালে ড্রেজার মেসিনে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে ফসলি জমিসহ বসতবাড়ি

    আরিফ রব্বানী,
    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহ সদর উপজেলার ভাবখালী ইউনিয়নের তোরার মোড় এলাকাসহ পাশ্ববর্তী ত্রিশাল উপজেলার কাঁঠাল ইউনিয়নের কালির বাজার ফাতেমা নগর এলাকার কয়েকটি মৌজা থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছে একটি প্রভাবশালী মহল। বালু উত্তোলনের ফলে ভাঙার আশঙ্কা রয়েছে বসত-বাড়িসহ ফসলি জমি।

    অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন বন্ধ করতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেছেন স্থানীয় আবুল কাশেম সরকার,শহিদুল ইসলাম, শাহজাহান ও সবুজ নামে কয়েকজন ভুক্তভোগী।

    লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, স্থানীয় তোরার মোড় ও ফাতেমা নগর এলাকার কয়েকটি মৌজায় ব্রহ্মপুত্র নদে ড্রেজারের মাধ্যমে বালু মাটি উত্তোলন করায় বসত বাড়ি সংলগ্ন খালের পাড় ভেঙ্গে যাইতেছে। ভবিষ্যতে তাদের ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ার আশংকা রয়েছে। প্রতি বছরের একই জায়গায় ড্রেজারের মাধ্যমে মাটি উত্তোলন করায় প্রায় কয়েক একর আবাদি জমি ধ্বসে গেছে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রহ্মপুত্র নদ থেকে প্রতিনিয়ত অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছেন কালির বাজার ফাতেমা নগর এলাকার শফিকুল ইসলামর পুত্র লিটু,জেন্ডু মিয়ার পুত্র বিল্লাল,মৃত নুরুল ইসলামের পুত্র ইসমাইল, মৃত জবেদ আলীর পুত্র সালাম, নুরনবী পিতা অজ্ঞাত ও ফারুক ফকিরসহ আরো ৭/৮ জনের একটি সিন্ডিকেট বাহীনী। ড্রেজার মেশিন দিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গভীর থেকে বালু উত্তোলন করা হচ্ছে। পানির তলদেশ থেকে বালু উত্তোলন করায় হুমকির মুখে পড়েছে ফসলি জমি, বসত-বাড়ি। বালু উত্তোলনে নিষেধ করায় উল্টো হুমকি দেয়া হচ্ছে স্থানীয়দের।

    সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্রহ্মপুত্র নদে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছে। নদ থেকে বালু উত্তোলন করে বিক্রি করা হচ্ছে। প্রতি বছরে বালু উত্তোলনের ফলে ভাঙ্গন ধরেছে কয়েক জায়গায়। ব্রহ্মপুত্রের পাড়ের ফসলি জমিও বসতবাড়ি ভাঙ্গনের আশঙ্কায় রয়েছে।

    অভিযোগকারী শাহজাহান বলেন, প্রতি বছরই একই জায়গায় মেশিন বসিয়ে বালু উত্তোলন করেছে। এভাবে প্রতি বছর বাল উত্তোলনের ফলে আমার জমি ভেঙে গেছে। আবার এ বছরে একই জায়গায় মেশিন বসিয়ে বালু তোলা শুরু করেছে। এখন আমার ফসলিজমিসহ আশপাশের বাড়ীঘর ও জমি ভাঙ্গার আশঙ্কায় রয়েছে। নদ থেকে তাদেরকে বালু তুলতে কয়েকবার নিষেধ করেছি। নিষেধ করায় আরো আমাদেরকে উল্টো হুমকি দিচ্ছে। সে জানায়-তোরার মোড় এলাকা হতে জোড় পুর্বক বালু উত্তোলন করছে এই বাহীণী। যা চলমান রয়েছে।এর ফলে ফসলী জমি নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে।জরুরি ভিত্তিতে এই বালু উত্তোলন বন্ধের দাবী জানিয়ে ময়মনসিংহ সদর আসনের জাতীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের বিরোধী দলিয় নেতা বেগম রওশন এরশাদ এমপির স্বরনাপন্ন হলে তিনি ময়মনসিংহে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর নিখিত অভিযোগ দিতে পরামর্শ দেন। পরে অভিযোগটির তদন্তপুর্বক ব্যবস্হা নেয়ার জন্য সুপারিশও করেন, বিষয়টি যথাযথ কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন সহ আইনগত প্রয়োজনীয় ব্যবস্হা করার জন্য বিনয়ের সাথে অনুরোধ জানিয়েছে স্থানীয় এলাকাবাসী ভুক্তভোগীরা।

    এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, অবৈধ ড্রেজার মেশিন বন্ধ করতে আমরা আরো কয়েকবার ব্যবস্থা নিয়েছি। আমাদের পক্ষ থেকে একাদিক বার অভিযান চালিয়েছি,আমাদের এই অভিযান অব্যাহত রয়েছে।

  • জয়পুরহাটে নানা আয়োজনে বাংলা নববর্ষ উৎযাপিত

    জয়পুরহাটে নানা আয়োজনে বাংলা নববর্ষ উৎযাপিত

    স্টাফ রিপোর্টারঃ- নিরেন দাস

    মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে সূচি হোক ধরা, প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাট জেলা প্রশাসনের উদ্যেগে বর্ণিল নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩০ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
    এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ খাজা সামছুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মামুন খান চিশতীসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের ব্যাক্তিরা।

    দিবসটি উপলক্ষে সকাল ৮ টায় জয়পুরহাট রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে কালেক্টরেট মাঠে এসে শেষ করে দেশাত্মবোধক ও বর্ষ বরণের সংগীত এবং নৃত্য পরিবেশন করে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পী গোষ্ঠীরা।

    পরে দেশীয় খেলা কাবাডি ও লাঠি খেলা, শিশুদের জন্য হাড়িভাংগা খেলা, কুইজ, রচনা, কবিতা আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

  • ত্রিশালের ফাতেমা নগর উচ্চ বিদ্যালয়ে বর্ষবরণ ও মঙ্গল শোভাযাত্রা আলোচনা সভা অনুষ্ঠিত

    ত্রিশালের ফাতেমা নগর উচ্চ বিদ্যালয়ে বর্ষবরণ ও মঙ্গল শোভাযাত্রা আলোচনা সভা অনুষ্ঠিত

    ময়মনসিংহ প্রতিনিধি।।

    বাংলা বর্ষপঞ্জির প্রথম মাস বৈশাখের প্রথম দিনে বাংলা নতুন বছরকে স্বাগতম জানানোর জন্য অনুষ্ঠিত হয় বর্ষবরণ উৎসব । ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যায় বাংলা নববর্ষকে বরণ করে নেওয়ার নানা আয়োজন ৷

    দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে শুক্রবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে সকালে ত্রিশাল উপজেলার ঐতিহ্যবাহী ফাতেমা নগর উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বর্ষবরণ ও মঙ্গল শোভাযাত্রা আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রাটি উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জন কুমার তরফদার।

    মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন বিদ্যালায়ের শিক্ষক শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য, রাজনৈতিক, সামাজিক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গরা ।

    মঙ্গল শোভাযাত্রা নিয়ে স্থানীয় কালীর বাজারসহ বিভিন্ন প্রদক্ষিন করে বিদ্যালয় মিলনায়তনে শেষ করা হয়। পরে সেখানে নববর্ষের আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়। শোভাযাত্রায় বাঙালীর নানা ঢংয়ের পোষাক পড়ে এবং নানা রঙের ব্যানার-ফ্যাস্টুন বহন করা হয়।

  • ময়মনসিংহের সিরতায় টিসিবির পণ্য বিতরণ করলেন  চেয়ারম্যান সাঈদ

    ময়মনসিংহের সিরতায় টিসিবির পণ্য বিতরণ করলেন চেয়ারম্যান সাঈদ

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। ময়মনসিংহের সদর উপজেলার সিরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবলীগ নেতা আলহাজ্ব আবু সাঈদ শুক্রবার (১৪এপ্রিল) সিরতা ইউনিয়ন পরিষদের চত্বরে ইউনিয়নের গরীব অসহায় মানুষের মাঝে বিভিন্ন স্পটে ৪৭০ টাকা প্যাকেজে মোট ১হাজার আটশত সাতচল্লিশ জনের কাছে টিসিবি পণ্য বিক্রির এই। কার্যক্রমের উদ্বোধন করেন তিনি । শুধু উদ্বোধনই নয় দিনভর ৩টি স্পষ্টে তদারকি করে সঠিক মত পণ্যগুলো ভুক্তভোগীদের কাছে বিক্রি হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করেন চেয়ারম্যান আলহাজ্ব আবু সাঈদ।

    এসময় চেয়ারম্যান আলহাজ্ব আবু সাঈদ বলেন, ‘রমজান মাসের আগেই এক কোটি পরিবারকে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য পৌঁছে দিয়েছে গণতন্ত্রের মানসকন্যা দেশরত্ন শেখ হাসিনার সরকার। ৩০ মার্চ পর্যন্ত টিসিবির পণ্য বিক্রি করা হবে। কার্ডধারীরা যেন পণ্য পায় সেটা নিশ্চিত করা হবে বলে জানিয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের জন্য কাজ করছেন। বিশ্ববাজারে জিনিসপত্রের দাম বাড়ায় দেশেও এর প্রভাব পড়েছে। স্বল্প আয়ের মানুষের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী সাশ্রয়ী মূল্যে খাবার দেয়ার চেষ্টা করছেন। সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।’

    অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ডের মেম্বার ও স্থানীয় বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য- মাহে রমজান উপলক্ষে স্বল্পমুল্যে নির্ধারিত ৪৭০ টাকার প্যাকেজে ভিতরে রয়েছে, ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি, ২ কেজি মুশুরি ডাল ও এক কেজি ছোলা বুট।

  • কুমিল্লায় সিআইপি আবুল আয়েছ খানের নিজেস্ব তহবিল থেকে  দুই ইউপিতে ২০০০ হতদরিদ্রের মাঝে  নগদ অর্থ বিতরণ

    কুমিল্লায় সিআইপি আবুল আয়েছ খানের নিজেস্ব তহবিল থেকে দুই ইউপিতে ২০০০ হতদরিদ্রের মাঝে নগদ অর্থ বিতরণ

    মোঃতরিকুল ইসলাম তরুন, কুমিল্লা থেকে,

    কুমিল্লার মুরাদনগর উপজেলার কামাল্লা গ্রামের প্রয়াত সাবেক চেয়ারম্যান ফিরোজ খানের পুত্র সিআইপি আবুল আয়েছ খানের নিজেস্ব তহবিল থেকে মুরাদনগর উপজেলার

    বাবুটি পাড়া ও জাহাপুর
    ইউনিয়নে অন্যান্য ইউনিয়নের ন্যায় জন প্রতি ১০০০ টাকা করে মোট ২৪০০ জন কে নগদ অর্থ প্রদান করেন।

    শুক্রবার জুম্মা আগে বাবুটিপাড়া ইউনিয়ন আর বাদ জুম্মা জাহাপুর ইউনিয়নের বইড়াকুড়ি চেয়ারম্যান বাড়িতে চব্বিশ শত জনগনের উপস্থিতিতে নগদ অর্থ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    এতে জাহাপুর ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ শওকত আহমেদ
    সভাপতিত্বে ছাত্র নেতা রিফাতের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শিল্প পতি ও সিআইপি আবুল আয়েছ খান,
    বিশেষ অতিথি ছিলেন কামাল্লা ইউনিয়নের চেয়ারম্যান আবুল বাসার মাষ্টার, পাহাপুর ইউনিয়নের চেয়ারম্যান হাজী আবদুল সামাদ মাঝি, বাবুটিপাড়ার চেয়ার ম্যান আরমান, দারোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন,

    ,জেলা পরিষদের মহিলা সদস্য মিসেস মমতাজ বেগম,
    কামাল্লা ইউনিয়নের ইউপি সদস্য আনোয়ার হোসেন,জজমিয়া,, দেলোয়ার হোসেন, নজরুল ইসলাম,সাবেক মেম্বার আলহাজ্ব
    আঃমতিন,এছাড়া ও উপস্থিত ছিলেন অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে

    কার্ডধারী ব্যাতিত অনেক দরিদ্রজনগোষ্ঠীর মাঝে বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি বলেন মুরাদনগরের প্রত্যাকটি ইউনিয়নে দেয়ার আশা প্রকাশ করেন।সমাজে ধন্যাঢ্য ব্যাক্তিরা যদি এভাবে এগিয়ে আসতো তাহলে দরিদ্র লাগব হতো।