Author: desk

  • দৈনিক সময়ের কন্ঠ পত্রিকার পরিবারের আয়োজনে মাহে রমজানের  ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    দৈনিক সময়ের কন্ঠ পত্রিকার পরিবারের আয়োজনে মাহে রমজানের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    মোঃ শহিদুল ইসলাম
    সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

    পবিত্র মাহে রমজান এর তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত, গত শনিবার ১৫ ই এপ্রিল বিকাল ৩ টায় বাংলাদেশ শিশু কল্যান পরিষদ কনফারেন্স হল রুমে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এম নাজিম উদ্দিন আল আজাদ সাবেক ধর্মমন্ত্রী বাংলাদেশ সরকার,সভাপতিত্ব করেন বোরহান হাওলাদার জসিম সম্পাদক প্রকাশক দৈনিক সময়ের কন্ঠ,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাইদুর রহমান রিমন অনুসন্ধানী প্রতিবেদক বাংলাদেশ প্রতিদিন, নুর হাকিম সম্পাদক ও প্রকাশক দৈনিক সকালের সময় এবং উপদেষ্টা জাতীয় সংবাদ সংস্থা, জাহাঙ্গীর আলম খাঁন চেয়ারম্যান বাংলাদেশ স্বাস্থ এন্ড পরিবেশ মানবাধিকার সাংবাদিক সোসাইটি,আনোয়ার হোসেন আকাশ সম্পাদক ও প্রকাশক দৈনিক সাধিন সংবাদ,খন্দকার মাসুদুর রহমান দিপু মহাসচিব জাতীয় সংবাদ সংস্থা ও সম্পাদক দৈনিক অপরাধ রিপোর্ট,ফারুক আহম্মেদ সম্পাদক ও প্রকাশক দৈনিক রুপবানী, যুবরাজ খাঁন সদস্য উপকমিটি বাংলাদেশ আওয়ামীলীগ,ফারুক তালুকদার সম্পাদক ও প্রকাশক দৈনিক আলোর জগত,আবুল বাশার মজুমদার সভাপতি বাংলাদেশ সাংবাদিক সংস্থা,এবং বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত প্রতিনিধিরা ও এলাকার মুসল্লীরা উপস্থিত ছিলেন।
    এ সময় সভাপতির বক্তব্যে বোরহান হাওলাদার জসিম বলেন,সাংবাদিক হলো জাতির বিবেক আর এই বিবেক বিক্রি করবেন না,মনে রাখবেন বাজারে আলু পটল বিক্রি হয়, মানুষের বিবেক নয়। এসময় বাংলাদে প্রতিদিনের অনুসন্ধান প্রতিনিধি সাইদুর রহমান রিমন বলেন,সাংবাদিক এর সত্রু সাংবাদিক যার ফলে মুল ধারার সাংবাদিক বিলুপ্তির পথে,এসময় সংবাদকর্মীদের উৎসাহ দিতে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় দৈনিক সময়ের কন্ঠ পত্রিকার অতিরিক্ত মফস্বল সম্পাদক আকরাম হোসেন ও স্টাফ রিপোর্টার জামাল আহম্মদ সহ একঝাক গণমাধ্যমকর্মীদের বিশেষ ক্রেস্ট পুরুস্কারে ভূষিত করেন,পরিশেষে দোয়া ও মোনাজাত পাঠ করে ইফতার ও রাতের খাবারের মধ্যদিয়ে অনুষ্ঠানটির পরিসমাপ্তি ঘোষনা করেন।

  • টাঙ্গাইলের মধুপুরে স্হাপিত হচ্ছে পুলিশের চেকপোস্ট

    টাঙ্গাইলের মধুপুরে স্হাপিত হচ্ছে পুলিশের চেকপোস্ট

    আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
    মহাসড়কে ডাকাতি রোধ ও যাত্রিদের নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য রক্তিপাড়া-নরকোনার মধ্যবর্তী স্থানে চেকপোস্ট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। টাঙ্গাইলের পুলিশ প্রশাসন এই উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল আমিনবিপিএম।
    জানা যায়, টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইল উপজেলার দেউলাবাড়ী থেকে মধুপুর পৌরশহরের নরকোনা পর্যন্ত ফাঁকা জায়াগাগুলোতে মাঝে মধ্যেই ডাকাতি সংঘটিত হয়ে থাকে। ওই ডাকাতি রোধ করার জন্য চেকপোস্ট স্থাপনের উদ্যোগ নেয় জেলা পুলিশ। শনিবার দুপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে চেকপোস্ট স্থাপনের জন্য প্রস্তাবিত স্থান পরিদর্শন করেছেন টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।
    এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শরফুদ্দিন, সহকারি পুলিশ সুপার (মধুপুর সার্কেল) ফারহানা আফরোজ জেমি, মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজনছরোয়ার আলম খান আবু, মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল আমিন বিপিএম, পরিদর্শক (তদন্ত) মুরাদ হোসেন প্রমূখ।

  • পটিয়ার শান্তির হাটে খাজা ক্রোকারীজ এন্ড সুপার শপের শুভ উদ্বোধন

    পটিয়ার শান্তির হাটে খাজা ক্রোকারীজ এন্ড সুপার শপের শুভ উদ্বোধন

    নিজস্ব প্রতিনিধিঃ
    চট্টগ্রামের পটিয়ায় শান্তির হাটে খাজা ক্রোকারীজ এন্ড সুপার শপের শুভ
    উদ্বোধন করেন কুসুমপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া ডালিম ও মৌলনা হাসান রেজা আল কাদেরী, এসয় উপস্থিত ছিলেন মীর সুপার মার্কেটের সভাপতি জাহাঙ্গীর মেম্বার, শান্তির হাট ব্যবসায়ী
    সমিতির সভাপতি নুরুল আলম সওদাগর, সাধারন সম্পাদক জামাল উদ্দীন চৌধুরী, আবু তৌহিদ,
    নুরু মেম্বার,খাজা ক্রোকারিজের পরিচালক মোহাম্মদ ইলিয়াস
    কামরুজ্জামান, হারিস উদ্দীন,নজরুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

  • সুন্দরগঞ্জে ঈদ উপহার বিতরণ করলেন  সৈয়দা মাসুদা খাজা

    সুন্দরগঞ্জে ঈদ উপহার বিতরণ করলেন সৈয়দা মাসুদা খাজা

    মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক-নির্দেশনায় বিগত বছরের ন‍্যায় এবারও গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভার গরীব অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ী লুঙ্গি বিতরণ করা হয়।
    শনিবার উপজেলার চন্ডিপুর, কঞ্চিবাড়ী ও শান্তিরাম ইউনিয়নের ৫ শতাধিক গবীর অসহায় ও দুস্থ‍্য মানুষের মাঝে শাড়ী লুঙ্গি বিতরণ করেন সৈয়দা মাসুদা খাজার পক্ষে তার সুযোগ‍্য সন্তান সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ মশিউর রাব্বানী আপেল। এসময় সৈয়দ মশিউর রাব্বানী আপেল বলেন,আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দিক নির্দেশনা অনুযায়ী আমার মা গাইবান্ধা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দা মাসুদা খাজা প্রতি বছরের মত এবছরও নিজ অর্থায়নে সাধ্যমত সাধারণ খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। আপনারা জানেন, মাননীয় প্রধানমন্ত্রী প্রতিনিধি হয়ে আমার বাবা মরহুম বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল হোসেন খাজাকে ২০০১ সালে সুন্দরগঞ্জ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত করেছিলেন। তিনি সব সময় সুন্দরগঞ্জের খেটে খাওয়া মানুষের পাশে ছিলেন তারই ধারাবাহিকতায় তার যোগ‍্য সহধর্মীনি সৈয়দা মাসুদা খাজা মানুষের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।
    এতে উপস্থিল ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী মোস্তফা মাসুম, চন্ডীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলার রহমান,সাধারন সম্পাদক কেশি বাবু,আওয়ামীলগ নেতা রেজাউল ইসলাম,সানোয়ার হোসেন বকুল,মতিয়ার রহমান,যুবলীগ নেতা স্বপন রাম রায়,শরিফুল ইসলাম লিটন, ছাত্রলীগ নেতা রিপন মিয়াসহ বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ,যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।

  • গার্মেন্টস শ্রমিকদের এটিএম কার্ড প্রতারণায় টাকা আত্মসাতের মূল আসামি রেশমী বেগম গ্রেফতার

    গার্মেন্টস শ্রমিকদের এটিএম কার্ড প্রতারণায় টাকা আত্মসাতের মূল আসামি রেশমী বেগম গ্রেফতার

    মোঃ শহিদুল ইসলাম
    সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

    চট্টগ্রাম নগরীর ইপিজেড থানা এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র গার্মেন্টস শ্রমিকদের এটিএম কার্ড প্রতারণায় টাকা আত্মসাতের ঘটনায় জড়িত একজন কে আত্মসাৎকৃত নগদ ১৫,০০০(পনের হাজার) টাকা সহ গ্রেফতার করেছে পুলিশ।
    গত ১২এপ্রিল রাত অনুমান ৮টার সময় মোছাঃ বিলকিছ আক্তার(২২), জন্ম নিবন্ধন কার্ড ন-১৯৯৭১৯১৭২৮৭০২২০৫১, পিতা-আলী আক্কাস,সাং-৭৪ আতাকড়া, পোঃ রায় গোবিন্দপুর, উত্তরদা, কুমিল্লা, বর্তমানে-ব্যাংক কলোনী(আমির সাধু রোড)ইপিজেড,চট্টগ্রাম ।
    আটক আসামি ইপিজেডের চৌধুরী মার্কেটের পাশে গ্রান্ড ব্রীজ ভবনের নিচ তলায় ডাচ্ বাংলা ব্যাংকের বুথে যায়। ঐসময় বুথের ভিতরে পূর্ব হতে উৎ পেতে থাকা জনৈকা মহিলা আসামী রেশমী বেগম প্রকাশ তুফান(৩৪), স্বামী-মোঃ ফারুক প্রকাশ রুবেল, পিতা-মৃত আবুল কাশেম, সাং- বড় বাজার(মোল্লাবাড়ী), থানা-বোরহান উদ্দিন, জেলা-ভোলা, বর্তমানে-ঈদগাহ বড় পুকুর থানা-পাহাড়তলী,চট্টগ্রাম(ভাসমান) দাঁড়ানো ছিল।
    ঐসময় মহিলা ডাচ্ বাংলা ব্যাংকের কার্ড ও পাসওয়ার্ড নাম্বার তাকে বলে দিলে সে টাকা উত্তোলন করে দিতে পারবে। জনৈক মহিলা বাদীনির নিকট থেকে কার্ড নিয়ে নিজে বুথের ভিতর কার্ডটি প্রবেশ করায়। তখন জনৈকা মহিলা তাহার কার্ডটি বুথের ভিতরে প্রবেশ করিয়া কোন টাকা উত্তোলন না করে কার্ডটি বুথ থেকে বের করে তাহাকে জানায় ইন্টারনেটের সমস্যার কারণে টাকা বের হচ্ছে না। জনৈকা মহিলা বাদীনিকে পুনরায় চেষ্টা করতে বলে একটি কার্ড হাতে দিয়ে বুথ থেকে চলে যায়। জনৈক মহিলা চলে যাওয়ার পর বাদীনি টাকা উত্তোলন করার জন্য পুনরায় বুথে কার্ডটি প্রবেশ করিয়ে তাহার ব্যবহৃত পাসওয়ার্ড দিলে ভুল পাসওয়ার্ড বলে কার্ডটি লক হয়ে যায়। বাদীনি টাকা উত্তোলন করতে না পেরে বুথ থেকে বের হলে ঐদিন অনুমান ১০ মিনিট পর তাহার ব্যবহৃত মোবাইলে ডাচ্ বাংলা ব্যাংক হতে টাকা উত্তোলনের তিনটি ম্যাসেজ আসে। উক্ত ম্যাসেজের মধ্যে ১ম ম্যাসেজে ২০,০০০/-(বিশ হাজার) টাকা, ২য় ম্যাসেজে ৪,০০০/-(চার হাজার) এবং ৩য় ম্যাসেজে ৫০০/-(পাঁচশত) টাকা উত্তোলন করা হয়েছে। ইহাতে বাদীনির ধারণা হয় যে, সে চৌধুরী মার্কেটের পাশে গ্রান্ড ব্রীজ ভবনের নিচ তলায় ডাচ্ বাংলা ব্যাংকের বুথে টাকা উত্তোলন করার সময় তাহার পাশে থাকা জনৈকা মহিলা বাদীনির কার্ডের পাসওয়াড আয়ত্ব করে।বাদীনি মোবাইলে ম্যাসেজ পেয়ে কান্নাকাটি করে এবং ঘটনার বিষয়টি টহল পুলিশকে অবহিত করে। টহল পুলিশ উক্ত ঘটনার বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করার কথা বলেন।
    বাদীনি মানসিকভাবে ভেঙ্গে পড়ায় ঐদিন থানায় অভিযোগ করে নাই। পরের দিন অর্থাৎ ১৩/০৪/২০২৩ইং তারিখ বাদীনি ডাচ্ বাংলা ব্যাংকে গিয়ে তাহার কার্ড হতে টাকা উত্তোলন ও কার্ড লক হয়ে যাওয়ার বিষয়ে অবহিত করিলে ডাচ্ বাংলা ব্যাংক হতে বাদীনিকে জানায় ,তাহার কার্ড ব্যবহার করে অত্র থানাধীন ২নং মাইলের মাথা ডাচ্ বাংলা ব্যাংকের বুথ থেকে ১ম বারে ২০,০০০/-(বিশ হাজার) টাকা, ২য় বারে ৪,০০০/-(চার হাজার) এবং ৩য় বারে ৫০০/-(পাঁচশত) টাকাসহ সর্বমোট ২৪,৫০০/-(চব্বিশ হাজার পাঁচশত) টাকা উত্তোলন করে।
    গত ১৪/০৪/২০২৩ইং তারিখ বিবাদী পূর্বের ন্যায় অত্র থানাধীন চৌধুরী মার্কেটের পাশে গ্রান্ড ব্রীজ ভবনের নিচ তলায় ডাচ্ বাংলা ব্যাংক এটিএম বুথের পাশে সন্দেহজনকভাবে ঘুরাফেরাকরাকালে টহল পুলিশ তাকে সন্দেহ জনক ভাবে টহল পুলিশ আটক করে থানায় নিয়ে আসে।
    আটকের সংবাদ পেয়ে থানায় এসে বিবাদীকে সনাক্ত করে এবং ধৃত বিবাদীকে জিজ্ঞাসাবাদে সে উক্ত ঘটনার সাথে জড়িত ছিল মর্মে সত্যতা স্বীকার করে।
    সে গার্মেন্টস কর্মীদের টার্গেট করে ইপিজেড-পতেংগা ও বন্দর এলাকায় বিভিন্ন এটিএম বুথের সামনে অপেক্ষায় থেকে দীর্ঘদিন যাবত প্রতারণার মাধ্যমে টাকা উত্তোলন পূর্বক আত্মসাৎ করে আসছে বলে জানায়।
    বিবাদী ও তাহার সহযোগী অজ্ঞাতনামা ২/৩ জন বিবাদী পরস্পর যোগসাজসে বাদীনির সরল বিশ্বাসের সুযোগ নিয়ে বাদীনির সাথে প্রতারণামূলকভাবে তাহার কার্ডের পাসওয়ার্ড মুখস্থ করে তাহার কার্ড দিয়ে গত ১২/০৪/২০২৩ইং তারিখ রাত অনুমান ০৮.১০ ঘটিকায় অত্র থানাধীন ২নং মাইলের মাথা ডাচ্ বাংলা ব্যাংকের বুথ থেকে ১ম বারে ২০,০০০/-(বিশ হাজার) টাকা, ২য় বারে ৪,০০০/-(চার হাজার) এবং ৩য় বারে ৫০০/-(পাঁচশত) টাকাসহ সর্বমোট ২৪,৫০০/-(চব্বিশ হাজার পাঁচশত) টাকা উত্তোলন করিয়া আত্মসাৎ করেছে।
    এই সংক্রান্তে ইপিজেড থানার মামলা নং-১১,তাং১৫/০৪/২০২৩ইং, ধারা-৪০৬/৪২০/৩৪ পেনাল কোড রুজু করা হয়েছে।ধৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল করিম। তিনি আরো জানান, এই সংক্রান্ত অন্যান্য অভিযুক্ত আসামিদের ধরার চেষ্টা অব্যাহত রয়েছে।

  • ময়মনসিংহর অষ্টধার ইউনিয়ন জাতীয় পার্টির উদ্যোগে মতবিনিময়,দোয়া ও ইফতার মাহফিল

    ময়মনসিংহর অষ্টধার ইউনিয়ন জাতীয় পার্টির উদ্যোগে মতবিনিময়,দোয়া ও ইফতার মাহফিল

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহঃ জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রনায়ক হুসেইন মুহম্মদ এরশাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও ময়মনসিংহ সদর আসনের জাতীয় সংসদ সদস্য বেগম রওশন এরশাদ এমপি’র সুস্থতা কামনায় ময়মনসিংহ সদর উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক মোশারফ হোসেন এর আয়োজনে মিলাদ,দোয়া ও ইফতার মাহফিল এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (১৫শে এপ্রিল) বিকেল ৫টায় ময়মনসিংহ সদর উপজেলার ১নং অষ্টধার ইউনিয়ন জাতীয় পার্টির উদ্ঢ়োগে অষ্টধার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত উক্ত মত বিনিময়,মিলাদ,দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

    মিলাদ,দোয়া ও ইফতার পুর্ববর্তী সংক্ষিপ্ত বিনিময় সভায় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উপস্থিত সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করে দলকে সাংগঠনিক ভাবে এগিয়ে নিতে দলীয় নেতাকর্মীদের আহবান জানান জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও সদর আসনের জাতীয় সংসদ সদস্য বেগম রওশন এরশাদ এমপি। পরে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্নের সুখী-সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মানে অষ্টধার ইউনিয়ন জাতীয় পার্টির সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক সাবেক কাউন্সিলর আব্বাস উদ্দীন তালুকদার। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সদর উপজেলা সদস্য সচিব আবজাল হোসেন হারুন।

    উক্ত মতবিনিময়, দোয়া ও ইফতার মাহফিলে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক সাব্বির হোসেন বিল্লাল, অষ্টধার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক আরমান,সদর উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক কাউসার আহমেদ প্রমুখ।

    জাতীয় পার্টি অষ্টধার ইউনিয়ন শাখার শাখার আহবায়ক বিল্লাল উদ্দিন মেম্বারের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ আনোয়ার হোসেন স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময়ে অন্যান্যদের মাঝে যুব সংহতির নেতা মোস্তাফিজুর রহমান মিন্টু সহ অষ্টধার ইউনিয়ন জাতীয় পার্টির ও বিভিন্ন অঙ্গসংগঠনেরনেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    পরে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রনায়ক হুসেইন মুহম্মদ এরশাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও ময়মনসিংহ সদর আসনের জাতীয় সংসদ সদস্য বেগম রওশন এরশাদ এমপি’র সুস্থতা কামনায় মিলাদ ও মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে মাহে রমজান এর পবিত্রতা রক্ষায় ইফতার বিতরণ করা হয়।

  • পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    মোঃ মোঃ বাবুল হোসেন পঞ্চগড় ;

    পঞ্চগড় সদর উপজেলায় তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কে অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় আবুল কাশেম (৪৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। আবুল কাশেমের মরদেহ গাড়িতে তুলছেন পুলিশ সদস্যরা।

    শুক্রবার (১৪ এপ্রিল) সকালে সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের মুহুরিজোত এলাকায় তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

    নিহত আবুল কাশেম পঞ্চগড়ের আহমেদনগর এলাকার হাসান আলীর ছেলে।স্থানীয় ও পুলিশ জানায়, সকালে মুহুরিজোত এলাকায় মহাসড়কে দুর্ঘটনার শিকার হয়ে রক্তাক্ত অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। তবে মরদেহ উদ্ধারের পর থেকে ওই ব্যক্তির পরিচয় শনাক্ত হচ্ছিল না। পরে পিবিআই সদস্য ও তদন্ত টিম মরদেহের আঙুলের ছাপ সংগ্রহ করে তার পরিচয় শনাক্ত করে।

    স্থানীয়রা বলছেন, ওই স্থানে সড়কের পাশে ও ওপরে সড়ক ও জনপথের ওজন স্কেল তৈরি করার বালু রাখায় এ দুর্ঘটনা ঘটতে পারে।

    তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, নিহত ব্যক্তিকে দেখতে কিছুটা ভারসাম্যহীন মনে হচ্ছে। কারণ, তার শরীরে বেশ কয়েকটি কাপড় পরা ছিল এবং পায়ে কোনো জুতা ছিল না। পরিচয় শনাক্তের পর তার পরিবারকে খবর দেয়া।

  • নড়াইলে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারবর্গকে আইজিপি ঈদ উপহার সামগ্রী হস্তান্তর

    নড়াইলে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারবর্গকে আইজিপি ঈদ উপহার সামগ্রী হস্তান্তর

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
    নড়াইলে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারবর্গকে আইজিপি’র ঈদ উপহার সামগ্রী হস্তান্তর। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারবর্গকে পবিত্র ঈদ-উল ফিতর-২০২৩ উপলক্ষ্যে শুভেচ্ছা উপহার প্রদান করেছেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ। ১৪ এপ্রিল (শুক্রবার) সকালে উক্ত ঈদের শুভেচ্ছা উপহার সামগ্রী ২০২২ সালে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারবর্গের নিকট হস্তান্তর করেন মোসাঃ সাদিরা খাতুন, পুলিশ সুপার, নড়াইল। এ সময় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ এবং অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সাভারে নিজ হাতে গড়া গণস্বাস্থ্য কেন্দ্রে চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা ড. জাফরুল্লাহ

    সাভারে নিজ হাতে গড়া গণস্বাস্থ্য কেন্দ্রে চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা ড. জাফরুল্লাহ

    হেলাল শেখঃ বাংলাদেশে নিজ হাতে গড়া প্রতিষ্ঠান সাভারের আশুলিয়ায় অবস্থিত গণস্বাস্থ্য কেন্দ্রে চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা ড. জাফরুল্লাহ চৌধুরী।
    শুক্রবার বাদ জুমা ঢাকার সাভারের আশুলিয়ায় “গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান ফটকের বাম পাশে বীর মুক্তিযোদ্ধা ড. জাফরুল্লাহ চৌধুরীকে সমাহিত করা হয়। এর আগে শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য এই বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর লাশ নেওয়া হয় গণস্বাস্থ্য কেন্দ্রে। সেখানে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও ট্রাষ্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ।
    শুক্রবার (১৪ এপ্রিল ২০২৩ইং) সকাল ১০টার দিকে গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ থেকে গণস্বাস্থ্য পিএইচএ মাঠ প্রাঙ্গণে নেওয়া হয় ড. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ। সেখানে গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ ও গণবিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, পুলিশ, প্রশাসন, স্বেচ্ছাসেবকসহ সর্বস্তরের মানুষ এই বীর মুক্তিযোদ্ধার প্রতি সম্মান ও শ্রদ্ধা জানান। পরে জুমার নামাজ শেষে পিএইচএ মাঠে ড. জাফরুল্লাহ চৌধুরীর সর্বশষ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে সাভার গণস্বাস্থ্য কেন্দ্রেই তার লাশ দাফন করা হয়।
    বৃহস্পতিবার শ্রদ্ধা নিবেদনের জন্য ড. জাফরুল্লাহ চৌধুরীর লাশ রাখা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতাসহ হাজারও মানুষ তার প্রতি শেষ সম্মান ও শ্রদ্ধা জানান। একই দিন-দুপুর ১২টা ৩০ মিনিটে তাকে “গার্ড অব অনার” দেওয়া হয়। প্রসঙ্গত: গত মঙ্গলবার রাত ১১টার দিকে ড. জাফরুল্লাহ চৌধুরী’র ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ডা. জাফরুল্লাহ চৌধুরী দীর্গদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন,করোনার পর তাঁর কিডনি সমস্যার পাশাপাশি তার লিভারের সমস্যাও দেখা দেয় বলে তার চিকিৎসক জানান।
    ড. জাফরুল্লাহ চৌধুরীর জানাজায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ড. এনামুর রহমান ঢাকা-১৯ আসনের এমপি’সহ সাভার উপজেলা আওয়ামীলীগ, আশুলিয়া থানা আওয়ামীলীগ ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ দলীয় নেতা কর্মীগণ এবং সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

  • নড়াইলে উৎসবমূখর পরিবেশে বর্ষবরণ উদযাপিত

    নড়াইলে উৎসবমূখর পরিবেশে বর্ষবরণ উদযাপিত

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
    নড়াইলে উৎসবমূখর পরিবেশে বর্ষবরণ উদযাপিত। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি¯œানে শুচি হোক ধরা’ কবিগুরুর এ পংক্তিকে সামনে রেখে নড়াইলে নানা আয়োজনে চলছে বর্ষবরণ। উৎসবমূখর পরিবেশে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ-১৪৩০। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, এ উপলক্ষে জেলা প্রশাসন ও নববর্ষ উদযাপন পর্ষদের আয়োজনে (শুক্রবার) সকালে সুলতান মঞ্চে অনুষ্ঠিত হয় প্রভাতী সংগীত ও মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যদিয়ে দিবসের শুভসূচনা হয়। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর, পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন, পৌর মেয়র আঞ্জমান আরা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফকরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রিয়াজুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, জেলা কালচারাল কর্মকর্তা মোঃ হামিদুর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোট নড়াইলের সভাপতি মলয় কুমার কুন্ডু, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মিসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
    বর্ষবরণকে ঘিরে নড়াইলে বিভিন্ন আয়োজন শুরু হয়েছে। সম্মিলিত সাংস্কৃতিক জোট, জেলা শিল্পকলা একাডেমী, মূর্ছনা সংগীত নিকেতন, সরগমসহ প্রায় ২০টি সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা সুলতান মঞ্চ ও শিল্পকলা একাডেমী চত্বরে শত কন্ঠে পঞ্চকবির গান,শোভাযাত্রার জন্য মুকুট ও মুখোশ, নান্দনিক অনুষ্ঠান আয়োজন করেছে।
    বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে শিল্পী সুলতান মঞ্চ ও শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে প্রভাতি গানের অনুষ্ঠান, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, বর্ণাঢ্য শোভাযাত্রা, চিত্রাংকন, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা, হাড়ি ভাঙ্গা, লাঠিখেলা ও ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ এবং আলোচনা সভা।
    বৈশি^ক মহামারি করোনার কারণে ১৪২৭ ও ১৪২৮ নড়াইলের সংস্কৃতি প্রেমি মানুষ দু’বছর ঘরবন্দি ছিলেন। ১৪২৯ সনে পবিত্র রমজান মাসের কারণে একদিনের সীমিত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারও পবিত্র রমাজের কারণে বিকেলের মধ্যে অনুষ্ঠান সম্পন্ন করার সিদ্ধান্ত হয়েছে।