Author: desk

  • মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে মাই টিভির১৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

    মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে মাই টিভির১৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

    মোঃতরিকুল ইসলাম তরুন,কুমিল্লা থেকে।

    সারা দেশের মতো কুমিল্লার মুরাদনগরেও মাইটিভির ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমূখর পরিবেশে পালিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার স্থানীয় একটি পার্টি সেন্টারে ইফতার পূর্বে এক আলোচনা সভা মাইটিভির মুরাদনগর প্রতিনিধি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম উপজেলা শাখার সভাপতি আবদুল কাইয়ুম পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

    এতে বক্তব্য রাখেন, মুরাদনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান, জাতীয় সাংবাদিক সংস্থার কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তরুন,
    বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম চৌধুরী, কুমিল্লা উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ রাজিব আহাম্মদ,
    কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগের সদস্য হেলাল উদ্দিন চৌধুরী,
    জাতীয় সাংবাদিক সংস্থার মুরাদনগর উপজেলা শাখার সভাপতি এমকেআই জাবেদ ও সাধারণ সম্পাদক রায়হান চৌধুরী।

    বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবুবকর সবুজের উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, এশিয়ান টিভির সাংবাদিক নেছার উদ্দিন, উপজেলা প্রেসক্লাবের প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক সাজ্জাদ হোসেন, সাংবাদিক নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক বিল্লাল হোসেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সহ-সভাপতি আনোয়ার পাশা, জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম মজুমদার, সদস্য মাজহারুল ইসলাম, আক্তার হোসেন ও সুজন মুন্সী প্রমুখ।

    ইফতার পূর্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, কুড়াখাল কুরুন্ডী দাখিল মাদরাসার সুপার মাওলানা আ ন ম জসিম উদ্দিন মোল্লা।

  • রাসিক নির্বাচনে আবারো আ”লীগের মনোনয়ন পেলেন খায়রুজ্জামান লিটন

    রাসিক নির্বাচনে আবারো আ”লীগের মনোনয়ন পেলেন খায়রুজ্জামান লিটন

    স্টাফ রিপোর্টারঃ- নিরেন দাস

    আসছে আগামী আসন্ন ২১ জুন ২০২৩ রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে আবারো বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও বর্তমান সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। শনিবার গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    এদিকে দলীয় মনোনয়ন পাওয়ায় বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ বর্তমান রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

    নিরেন দাস,জয়পুুরহাট

  • প্রেসক্লাব ক্ষেতলাল এর উদ্যোগে সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

    প্রেসক্লাব ক্ষেতলাল এর উদ্যোগে সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

    এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধি প্রতিনিধিঃ
    ঈদের আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দিতে সাংবাদিক সংগঠন ‘প্রেসক্লাব ক্ষেতলাল’ এর উদ্দ্যোগে উপজেলার বিভিন্ন গ্রামে মানুষের বাড়ি বাড়ি গিয়ে ও প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে শনিবার (১৫ এপ্রিল) দুপুরে স্বল্প পরিসরে উপজেলার প্রায় দুই’শ সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
    আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সমকাল ও করতোয়ার ক্ষেতলাল উপজেলা প্রতিনিধি নজরুল ইসলাম আকন্দ, সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজের ক্ষেতলাল উপজেলা প্রতিনিধি আখতারুজ্জামান তালুকদার।
    এ সময় উপস্থিত ছিলেন- প্রেসক্লাব ক্ষেতলাল এর সভাপতি এস কে মুকুল হোসেন, সাধারণ সম্পাদক এস এম ওয়াকিল আহমেদ, সহ-সভাপতি এস এম মিলন, সাংস্কৃতিক সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ।
    সপ্তাহ ব্যাপী ক্ষেতলাল পৌরসভা ও উপজেলা পর্যায়ে সুবিধা বঞ্চিত পরিবারকে ঈদ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
    অতিথিরা বক্তব্যে বলেন, এমন একটি মহতী কাজে সম্পৃক্ত থাকতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। প্রেসক্লাবের এমন মহতী উদ্যোগ অব্যাহত থাকবে এমন প্রত্যাশা রাখেন।
    আগামী বছর থেকে আমরা প্রেসক্লাব ক্ষেতলাল এর পক্ষ থেকে আরও বড় পরিসরে অসহায় পরিবারকে সাহায্যে এগিয়ে আসতে চাই বলে আশাবাদ ব্যক্ত করেন প্রেসক্লাবের সদস্যগণ।
    ওই প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, আমাদের মূল লক্ষ্য ‘মানবতা প্রাণের সেবায়’ স্লোগানকে সামনে রেখে মানবতার সেবা করা। ঈদ মানে আনন্দ কিন্তু আমাদের আশেপাশে এমন কিছু মানুষ আছে যারা এই আনন্দ উপভোগ করতে পারে না। তাই এই ঈদে তাদের ঈদ আনন্দে শরীক হতেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমরা আশা করি ভবিষ্যতেও আমাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে।

  • তারাগঞ্জে শিশু ধর্ষণ মামলায় ধর্ষক নুর ইসলাম গ্রেফতার

    তারাগঞ্জে শিশু ধর্ষণ মামলায় ধর্ষক নুর ইসলাম গ্রেফতার

    খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধিঃ

    ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় ধর্ষক নূর ইসলামকে (৫২) গ্রেফতার করা হয়েছে । গোপন সংবাদের ভিত্তিতে তারাগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম শুক্রবার (১৪ এপ্রিল) রাতে সিরাজগঞ্জের বেলকুচি থানার বড়ধুল ইউনিয়নের যমুনার চর থেকে অভিনব কায়দায় তাকে গ্রেফতার করে থানায় আনে ।

    গত শনিবার (৮ এপ্রিল) বিকেলে উপজেলার সয়ার ইউনিয়নের কামারপাড়ার মজিদুল ইসলাম ও মোছাঃ সোহাগী বেগমের নামে বরাদ্দ দেওয়া আশ্রয়ন প্রকল্পের ঘরে আলমপুর ইউনিয়নের মহিষখোলা গ্রামের নূর ইসলাম ৬ বছর বয়সী একটি কন্যা শিশুকে ধর্ষণ করে । থানা পুলিশ শিশুটিকে উদ্ধার করে প্রথমে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরবর্তীতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায় । ঘটনার পর থেকেই ধর্ষক নূর ইসলাম গা ঢাকা দিয়েছিল । ওই শিশুটির বাবা বাদী হয়ে তারাগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

    পুলিশ সূত্রে জানা যায়, অতিঃ পুলিশ সুপার এ সার্কেলের দিকনির্দেশনায় অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশ পরিদর্শক জহুরুল হকের তত্ত্বাবধানে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আজমল ইসলাম , এএসআই রায়হান সরকার সঙ্গীও ফোর্স যমুনার চর থেকে অভিনব কায়দায় নূর ইসলামকে গ্রেফতার করে ।

    তারাগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, অপরাধী যেই হোক না কেনো পুলিশ তাদের আইনের আওতায় আনবেই । তারাগঞ্জ থানা পুলিশ যেকোন নারী ও শিশু নির্যাতনের ঘটনায় সফলতার সাথে পদক্ষেপ নিয়েছে আসছে । এরই ধারাবাহিকতায় শনিবার শিশু ধর্ষণ মামলার আসামি নূর ইসলামকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

  • বানারীপাড়া প্রেসক্লাব সহ-সভাপতি  প্রভাষক মামুন আহমেদের মা জায়েদা বেগমের ইন্তেকাল

    বানারীপাড়া প্রেসক্লাব সহ-সভাপতি প্রভাষক মামুন আহমেদের মা জায়েদা বেগমের ইন্তেকাল

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

    বরিশালের বানারীপাড়ায় উত্তরকুল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম মো. ইসমাইল ফকিরের স্ত্রী জায়েদা বেগম (৭৫) শুক্রবার (১৪ এপ্রিল) দিবাগত রাত ১১টার দিকে উত্তরকুল গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ট্রোকের কারণে গত তিন মাস ধরে শয্যাশায়ী অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। মরহুমা বানারীপাড়া প্রেস ক্লাবের সহ-সভাপতি ও উপজেলার মসজিদবাড়ি দারুসসুন্নাত আলিম মাদরাসার প্রভাষক এবং দৈনিক আমাদের নতুন সময় ও তারুণ্যের বার্তার উপজেলা প্রতিনিধি ছড়াকার-কবি মামুন আহমেদ এবং উত্তরকুল পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাতা ফকির হুমায়ুন কবিরের মা। মৃত্যুকালে তিনি দুই ছেলে, তিন মেয়ে ও নাতি-নাতনীসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। ১৫ এপ্রিল শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার বাইশারী ইউনিয়নের উত্তরকুল গ্রামের নিজ বাড়িতে জানাজা শেষে তাকে স্বামীর কবরের পাশে চির নিদ্রায় শায়িত করা হয়।
    এদিকে তার মৃত্যুতে বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলম, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুল ইসলাম মণি, বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম ফারুক, পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লা, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট সোহেল সানি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা, যুগ্ম-সাধারণ সম্পাদক সুব্রত লাল কুন্ডু, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা, মসজিদবাড়ি দারুসসুন্নাত আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আতোয়ার রহমান, উজিরপুর মালিকান্দা আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা এনামুল হক, বানারীপাড়া প্রেস ক্লাব সভাপতি রাহাদ সুমন, সহ-সভাপতি কাওসার হোসেন, সাধারণ সম্পাদক সুজন মোল্লা, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, নলশ্রী জালিস মাহমুদিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা আব্দুর রহিম, বানারীপাড়া স্পোর্টিং ক্লাবের সভাপতি রুহুল আমিন শুভ, বানারীপাড়া উপজেলা শাখার শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও সাংবাদিক আব্দুল আউয়াল,প্রেস ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মেদ শাওনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

  • পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    মোঃ মোঃ বাবুল হোসেন পঞ্চগড় ;

    পঞ্চগড় সদর উপজেলায় তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কে অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় আবুল কাশেম (৪৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। আবুল কাশেমের মরদেহ গাড়িতে তুলছেন পুলিশ সদস্যরা।

    শুক্রবার (১৪ এপ্রিল) সকালে সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের মুহুরিজোত এলাকায় তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

    নিহত আবুল কাশেম পঞ্চগড়ের আহমেদনগর এলাকার হাসান আলীর ছেলে।স্থানীয় ও পুলিশ জানায়, সকালে মুহুরিজোত এলাকায় মহাসড়কে দুর্ঘটনার শিকার হয়ে রক্তাক্ত অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। তবে মরদেহ উদ্ধারের পর থেকে ওই ব্যক্তির পরিচয় শনাক্ত হচ্ছিল না। পরে পিবিআই সদস্য ও তদন্ত টিম মরদেহের আঙুলের ছাপ সংগ্রহ করে তার পরিচয় শনাক্ত করে।

    স্থানীয়রা বলছেন, ওই স্থানে সড়কের পাশে ও ওপরে সড়ক ও জনপথের ওজন স্কেল তৈরি করার বালু রাখায় এ দুর্ঘটনা ঘটতে পারে।

    তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, নিহত ব্যক্তিকে দেখতে কিছুটা ভারসাম্যহীন মনে হচ্ছে। কারণ, তার শরীরে বেশ কয়েকটি কাপড় পরা ছিল এবং পায়ে কোনো জুতা ছিল না। পরিচয় শনাক্তের পর তার পরিবারকে খবর দেয়া।

  • বানারীপাড়া পৌর বি এন পির উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত

    বানারীপাড়া পৌর বি এন পির উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত

    বরিশাল প্রতিনিধি॥
    বরিশালের বানারীপাড়ায় পৌর বি এন পির উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া
    মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। ১৫ এপ্রিল বুধবার আসর নামাজ শেষে বন্দর বাজারে
    দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভা, ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠানের
    ভার্চুয়াল সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (বানারীপাড়া-উজিরপুর)
    বরিশাল-২ আসনের বিএনপির কান্ডারী, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য
    এস সরফুদ্দিন আহম্মেদ সান্টু। পৌর বি এন পির আহবায়ক আহসান কবির নান্না
    হাওলাদার’র সভাপতিত্বে এবং পৌর বি এন পির সিনিয়ার যুগ্ন আহবায়ক আব্দুস
    সালাম ও সদস্য সচিব হাবীবুর রহমান জুয়েল’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে
    বক্তৃতা করেন বানারীপাড়া উপজেলা বি এন পির সদস্য সচিব রিয়াজ মৃধা।
    অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা শ্রমিকদলের আহবায়ক ফকরুল সিদ্দিকী
    সম্রাট তালুকদার, পৌর যুবদলের আহবায়ক কাইয়ুম উদ্দিন ডালিম, বাংলাদেশ
    জামায়াতে ইসলাম বানারীপাড়া শাখার সেক্রেটারী হাফেজ মোজাম্মেল হোসেন, পৌর
    আমির কাওসার হোসেন, বানারীপাড়া উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল হোসেন, পৌর
    ছাত্রদলের আহবায়ক রনি খান প্রমূখ। এসময় বক্তারা বলেন আওয়ামী সরকারে
    দুর্নীতি আর অনিয়মের কারনে নিত্যপণ্যের মুল্য সাধারণ মানুষের নাগালের
    বাহিরে গিয়ে আজ সবাই দিশেহারা। তাই অতীতের সকল দ্বিধাদ্বন্দ ভুলে দলের
    সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এ সরকারের পতন ঘটানোর অঙ্গীকার করেন। অনুষ্ঠিত
    আলোচনা সভা, ইফতার ও দোয়া মোনাজাতে বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন
    পর্যায়ের নেতৃবৃন্দ সহ সাধারন উপস্থিতিতে দোয়া মোনাজাত পরিচালনা করেন
    সাবেক পৌর জামাতের সম্পাদক আব্দুস সালাম।

  • বাবুগঞ্জে বসত ঘড়ে আগুন

    বাবুগঞ্জে বসত ঘড়ে আগুন

    কে এম সোয়েব,

    বাবুগঞ্জ প্রতিনিধি : -বাবুগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে বসত ঘড়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা অভিযোগ করেছে বাবুগঞ্জের বীরশ্রষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের চরউত্তর গ্রামের ঘড় মালিক দিন মজুর জায়দুল চৌকিদার- ৩৫।

    তিনি( জায়দুল) বলেন,আমার স্ত্রী সুলতানা বেগম গত এক সপ্তাহ পুর্বে পাশ্ববর্তী গৌরনদী থানার কুড়ির চরে ছেলে সন্তান নিয়ে তার বাবার বাড়ি বেড়াতে যায়। এবং প্রতিদিনের ন্যায় গতকাল সকালে দিনমজুরের কাজে যায় তিনি( জায়দুল) তারি ধারাবাহিকতায় গতকাল শুক্রুবার (১৪ এপ্রিল) তার অগোচরে বসত ঘরে জমিজমার পূর্বশত্রুতার বিরোধের জের ধরে আগুন দেয় প্রতি পক্ষ একই গ্রামের মৃত নজরুল চৌকিদারের পুত্র রহুল আমিন-৫৫, হাসেম শেখের পুত্র মোসলেম শেখ-৬০, মৃত জয়নাল শেখের পুত্র গিয়াস উদ্দিন -৪০ এমন ধারনা করেন ঘড় মালিক জায়দুল চৌকিদার ও তার পরিবারের লোকজন।
    আগুনের লেলিহান দেখে স্হানিয় নান্নু শেখ, জামাল হোসেন চৌকিদার, ইচাহাক মিরা,দেলোয়ার শেখ,কাওছার শেখ জায়দুলের বসত ঘড়ের আগুন দ্রুত পুকুর থেকে পানি তুলে নিভৃত করেন।

    এ ব্যাপারে আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বাবু সনজিৎ চন্দ্র শীলকে অবগত করা হলে তিনি ( সনজিৎ) তৎক্ষনাৎ তার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনা স্হান পরিদর্শন করেন।

    এ বিষয় আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইন চার্জ বাবু সনজিৎ চন্দ্র শীল বলেন, ঘটনা স্হান ও আগুনের সুত্রপাতের পরিদর্শন চলছে বলে জানিয়েছেন তিনি। তবে তদন্তে প্রকৃত ঘটনা উদঘটন সম্ভব হবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

    ভিন্ন দিকে ঘড় মালিক অসহায় দিনমজুর জায়দুল, প্রকৃত ঘটনা উদঘাটন করে অপরাধীদের আইনের আওতায় আনতে প্রশাসনের সর্বচ্ছ শাস্তির দাবি করেন।

  • দুর্নীতি অনিমের তথ্য সংগ্রহ করতে গিয়ে  পঞ্চগড় সাব রেজিস্ট্রি অফিসে সাংবাদিক লাঞ্চিত মামলা দায়ের

    দুর্নীতি অনিমের তথ্য সংগ্রহ করতে গিয়ে পঞ্চগড় সাব রেজিস্ট্রি অফিসে সাংবাদিক লাঞ্চিত মামলা দায়ের

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারী সাব রেজিস্ট্রার অফিসের দুর্নীতির অভিযোগে তথ্য সংগ্রহ করতে গিয়ে অবরুদ্ধ হয়ে লাঞ্চিত ও হেনস্তার শিকার হয়েছেন দুই সাংবাদিক।

    সাংবাদিক লাঞ্চিতের ঘটনার সাথে জড়িত সাব রেজিস্ট্রার মোঃ মিজানুর রহমানকে প্রধান আসামী করে ৭ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো ৩/৪ জনকে আসামী করে আটোয়ারী থানায় একটি মামলা দায়ের করেছেন লাঞ্চিত হওয়া এটিএন বাংলার সাংবাদিক সিদ্ধার্থ কর্মকার। মামলার বাদী সিদ্ধার্থ কর্মকার জানান, গত মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে আটোয়ারী সাব রেজিস্ট্রার অফিসে এ ঘটনাটি ঘটে। তিনি বলেন, আটোয়ারী সাব রেজিস্ট্রার মোঃ মিজানুর রহমানের বিরুদ্ধে ব্যাপক ঘুষ দুর্নীতির অভিযোগ রয়েছে। অভিযোগের প্রেক্ষিতে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হলে বিষয়টি তলিয়ে দেখা দরকার। সাব রেজিস্ট্রারের সাথে কথা বলার জন্য আমরা পাঁচজন সাংবাদিক রেজিস্ট্রি অফিসে যাই। সাংবাদিকদের উপস্থিতি টের পাওয়া মাত্রই সাব রেজিস্ট্রার মিজানুর রহমান দ্রুত সটকে পড়েন। সাংবাদিকরা জানান, তার অদৃশ্য ইশারায় কোন কিছু বুঝে উঠার আগেই এটিএন বাংলার সাংবাদিক সিদ্ধার্থ কর্মকার ও চ্যানেল এস’র সাংবাদিক আব্দুর রউফের উপর হামলা করেন জিয়ারুল, নাসিরুল, গোলাম উদ্দীন, জাহেদুল, রুস্তম, মিনারুল সহ আরো কয়েকজন। দুই সাংবাদিককে তারা ধাক্কাইতে ধাক্কাইতে অফিসের একটি কক্ষে মোবাইল ফোন কেড়ে নিয়ে তালা বন্ধ করে রাখে।

    বাহিরে থাকা অপর সাংবাদিকেরা থানায় ফোন দিলে আটোয়ারী থানা পুলিশ ঘটনাস্থলে এসে অবরুদ্ধ সাংবাদিকদের উদ্ধার করে। বাহিরে থাকা অন্যান্য সাংবাদিকরা হলেন, সময় টেলিভিশনের সাংবাদিক আব্দুর রহিম, সোহাগ হায়দার, দৈনিক ভোরের আকাশ পত্রিকার প্রতিনিধি নূর হাসান । সিদ্ধার্থ কর্মকার বলেন, পুলিশ আমাদেরকে উদ্ধার করার পর সহকর্মীদের সাথে আলোচনা করে হামলাকারীদের বিরুদ্ধে তাৎক্ষনিক আটোয়ারী থানায় একটি জিডি করেছি। যাহার নং-৪৭৩,তারিখ-১১/০৪/২০২৩ ইং। জিডির বিষয়টি জানাজানি হলে,হামলাকারীরা আরো ক্ষিপ্ত হয়ে উঠে। পরে ঘটনাটি আমার উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করি। যাহার মামলা নং-০৯, তারিখ: ১৩/০৪/২০২৩ ইং। আটোয়ারী থানার ওসি (তদন্ত) মোঃ সোয়েল রানা সাব রেজিস্ট্রি অফিসে অবরুদ্ধ অবস্থায় দুই সাংবাদিককে উদ্ধারের ঘটনা শিকার করে বলেন, সাংবাদিকের মোবাইল ফোন পেয়ে তাৎক্ষনিক এসআই আবু তালেব এর নেতৃত্বে পুলিশ ফোর্স পাঠিয়ে সাব রেজিস্ট্রার অফিসের তালাবদ্ধ একটি কক্ষ থেকে অবরুদ্ধ দুই সাংবাদিকদেরকে উদ্ধার করা হয়েছে। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা বলেন, এটিএন বাংলার সাংবাদিক সিদ্ধার্থ কর্মকার বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। অভিযুক্ত আসামীদের গ্রেফতার করতে পুলিশ তৎপর রয়েছে।
    এদিকে বোদা সাব রেজিস্ট্রি অফিসে সাব রেজিস্টরের একক অধিপত্য ও ক্ষমতার দাপটে কর্মচারীর বিরুদ্ধে মিথ্যা তথ্য নিয়ে একশান ও দাতা গ্রহিতা সাথে অশালীন আচরণ অনিয়মে যেন নিয়ম পরিণত হয়েছে বিস্তারিত প্রতিবেদনে থাকছে এবং নারী সাব রেজিস্টার এর মুখোশ উন্মোচন করা হবে খুব শীঘ্রই চোখ রাখুন।

  • পটিয়ার শান্তির হাটে খাজা ক্রোকারীজ এন্ড সুপার শপের শুভ উদ্বোধন

    পটিয়ার শান্তির হাটে খাজা ক্রোকারীজ এন্ড সুপার শপের শুভ উদ্বোধন

    নিজস্ব প্রতিনিধিঃ
    চট্টগ্রামের পটিয়ায় শান্তির হাটে খাজা ক্রোকারীজ এন্ড সুপার শপের শুভ
    উদ্বোধন করেন কুসুমপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া ডালিম ও মৌলনা হাসান রেজা আল কাদেরী, এসয় উপস্থিত ছিলেন মীর সুপার মার্কেটের সভাপতি জাহাঙ্গীর মেম্বার, শান্তির হাট ব্যবসায়ী
    সমিতির সভাপতি নুরুল আলম সওদাগর, সাধারন সম্পাদক জামাল উদ্দীন চৌধুরী, আবু তৌহিদ,
    নুরু মেম্বার,খাজা ক্রোকারিজের পরিচালক মোহাম্মদ ইলিয়াস
    কামরুজ্জামান, হারিস উদ্দীন,নজরুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।