Author: desk

  • ডিমলায় অতিরিক্ত বিভাগীয় কমিশনারের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

    ডিমলায় অতিরিক্ত বিভাগীয় কমিশনারের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

    মোঃ হামিদার রহমান নীলফামারীঃ নীলফামারী জেলার ডিমলা উপজেলা ১৬ এপ্রিল ২০২৩, রোজ রোববার সকাল ১১. ৩০ টার সময় উপজেলা পরিষদ হল রুমে রংপুর বিভাগীয় অতিরিক্ত কমিশনার সার্বিক আবু জাফর, জনপ্রতিনিধি, সরকারি সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দু, সুশীল সমাজের প্রতিনিধিসহ সুধীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
    উক্ত আনুষ্ঠানিক কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার – ডিমলার উন্নয়নের উজ্জ্বল নক্ষত্র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার মাননীয় সংসদ সদস্য নীলফামারী-১,উপজেলা পরিষদ চেয়ারম্যান তবিবুল ইসলাম, নির্বাহী অফিসার বেলায়েত হোসেন, অফিসার ইনচার্জ লাইছুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের ডিমলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, ১০ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, জনপ্রতিনিধিসহ সুশীল সমাজের সুধীজন উপস্থিত ছিলেন।
    উপস্থিত উক্ত আনুষ্ঠানিক আলোচনা সভায় বক্তব্যরা ডিমলা উপজেলার বিভিন্ন সামাজিক, অর্থনীতিক,শিক্ষা, যানজট, ইউনিয়ন ভিত্তিক গ্রামীণ জনপদের রাস্তাগুলোর উন্নয়ন সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন।
    পরিশেষে অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক আবু জাফর উপস্থিত সকলের বক্তব্য শুনেন এবং উপজেলা ভিত্তিক যে যে সমস্যাগুলি বিদ্যমান আছে তা দ্রুত সমাধানের প্রতিশ্রুতি দেন।

  • গোপালগঞ্জে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

    গোপালগঞ্জে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তাঁর নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় দুঃস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

    আজ রোববার (১৬ এপ্রিল) দুপুরে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কায্যালয়ে প্রধানমন্ত্রীর পক্ষে সাড়ে ১৪ হাজার দুঃস্থ মানুষের মাঝে শাড়ী, লুঙ্গি ও পাঞ্জাবী বিতরণ করেন প্রধান অতিথি বাগেরহাট-০১ সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন।

    এ সময় প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার উন্নয়ন প্রতিনিধি শহীদ উল্লা খন্দকার, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, প্রধানমন্ত্রী ব্যক্তিগত সহকারি-২ গাজী হাফিজুর রহমান লেকু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক এম বদরুল আলম বদর, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বাশার খায়ের, সাধারন সম্পাদক মো.বাবুল শেখ, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারন সম্পাদক আয়নার হোসেন শেখ, পৌর মেয়র মতিয়ার রহমান হাজরাসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    এদিকে, নিজের সম্মানীর টাকা থেকে পৌর এলাকার ১৬৮ টি মসজিদের ঈমাম ও মোয়াজ্জিনকে ঈদ উপহার প্রদান করলেন গোপালগঞ্জ পৌরসভার মেয়র শেখ রকিব হোসেন।

    আজ রোববার (১৬ এপ্রিল) সকাল ১১ টায় পৌর সভার শেখ সেলিম মিলনায়তনে ৩৩৬ জন ঈমাম ও মোয়াজ্জিনকে ২ হাজার টাকা করে মোট ৬ লক্ষ ৭২ হাজার টাকা ঈদ উপহার প্রদান করেন। এ সময় পৌরসভার নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান সহ কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন। ঈদের আগে পৌর মেয়রের কাছ থেকে ঈদ উপহার পেয়ে খুশি ঈমাম মোয়াজ্জেনগণ।

    এরআগে, গত ১২ এপ্রিল পৌর মেয়র শেখ রকিব হোসেন পৌরসভার স্বল্প বেতনের ১২৪ জন পরিচ্ছন্নতা কর্মিকে ৫ হাজার টাকা করে মোট ৬ লক্ষ ২০ হাজার প্রদান করেন ঈদ উদযাপনের জন্যে। এ নিয়ে তিনি মোট ১২ লক্ষ ৯২ হাজার টাকা ঈদ উপহার প্রদান করলেন। #

  • প্রধানমন্ত্রী চান বরিশাল সিটি করপোরেশন আধুনিক নগর হিসাবে গড়ে উঠুক-বরিশাল সিটি আ: লীগ মেয়র প্রার্থী

    প্রধানমন্ত্রী চান বরিশাল সিটি করপোরেশন আধুনিক নগর হিসাবে গড়ে উঠুক-বরিশাল সিটি আ: লীগ মেয়র প্রার্থী

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : আসন্ন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশালকে উপলদ্ধি করেছেন। তিনি চান বরিশাল সিটি করপোরেশন আধুনিক নগর হিসাবে গড়ে উঠুক। এই বরিশালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনেক স্মৃতি রয়েছে। বরিশালের প্রতি, মানুষের প্রতি তার একটি আন্তরিক সম্পর্ক রয়েছে।

    আজ রোববার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

    আওয়ামী লীগের মেয়র প্রার্থী আরো বলেন, বরিশালের মানুষের প্রতি আমার অনেক দায়িত্ব ও কর্তব্য রয়েছে। মানুষকে সর্বচ্চ সেবা দিতে আওয়ামী লীগ সরকার অঙ্গীকারবদ্ধ। সেই লক্ষ্যে প্রধানমন্ত্রী আমাকে নমিনেশন দিয়েছেন। এ জন্য আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই।

    এর আগে তিনি বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্রদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এসময় আগেরহাট-১ আসনের এমপি শেখ হেলাল উদ্দিন, প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার উন্নয়ন প্রতিনিধি শহীদ উল্লা খন্দকার, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, প্রধানমন্ত্রী ব্যক্তিগত সহকারি-২ গাজী হাফিজুর রহমান লেকুসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। #

  • আগৈলঝাড়া আস্কর নতুন কালিবাড়ী হাটের খাজনা মুক্ত ও টলঘর ওয়াস ব্লোক রাস্তার নির্মাণ

    আগৈলঝাড়া আস্কর নতুন কালিবাড়ী হাটের খাজনা মুক্ত ও টলঘর ওয়াস ব্লোক রাস্তার নির্মাণ

    বি এম মনির হোসেনঃ-

    বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর নতুন কালিবাড়ী হাট-বাজার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) জলবায়ু সহনশীল গ্রামীন অবকাঠামো প্রকল্প ২০২১-২২ অর্থ বছর পয়ত্রিশ লক্ষ আটান্ন হাজার ছয়শত চুয়াল্লিশ টাকার উন্নয়কাজ টলঘর, ওয়াস ব্লোক, রাস্তার নির্মাণ ও সর্ব সাধারনের জন্যে খাজনা অবমুক্তকরন করা সভা অনুষ্ঠিত হয়। উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর নতুন কালিবাড়ী হাট টলঘরে বাগধা ইউনিয়ন পরিষদ চেয়াম্যান ও হাটের সভাপতি মোঃ আমিনুল ইসলাম বাবুল ভাট্টির সভাপতিত্বে আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ্’র-এমপির পক্ষ্যে সর্ব সাধারনের জন্যে হাটের খাজনা অবমুক্তকরন ও টলঘর, ওয়াস ব্লোক, রাস্তার উদ্বোধন করেন আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত। বক্তারা বলেন, স্থানীয় ব্যবসায়ীদের ও সর্ব সাধারনের জন্যে সাবেক ছাত্রলীগ নেতা তরুন সমাজ সেবক মিঠুন বিশ্বাস হাটের ইজার টাকা এককালিন সরকারে কোষাগারে জমাদিয়ে আস্কর নতুন কালিবাড়ী হাট ও সর্ব সাধারনের জন্যে খাজনা মুক্ত করে দেয়। সভা শেষে মোনাজাতের মধ্যেদিয়ে বাজারের ও নতুন রাস্তার উদ্বোধন করা হয়।
    এসময় অলোচনা সভায় বক্তব্য রাখে, আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, প্রবীন আওয়ামীলগি নেতা আবুল বাশার হাওলাদার, বাগধা ইউনিয়র আওয়ামী লীগ সভাপতি মোঃ ইউনুস আলী মিয়া, সাধারণ সম্পাদক বজলুল হক হাওলাদার, সভাপরিচালনা করেন স্থানীয় বাগধা ইউনিয় পরিষদ সদস্য কমল।

  • ডোমারে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদ নিয়ে দ্বন্দ্ব –  বিপাকে কর্মীরা

    ডোমারে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদ নিয়ে দ্বন্দ্ব – বিপাকে কর্মীরা

    মোঃ হামিদার রহমান নীলফামারী প্রতিনিধিঃ:নীলফামারীর ডোমার উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দাবী করছেন দুই নেতা। এতে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে সংগঠনটি। এতে ক্ষুব্ধ সাধারন কর্মীরা। তারা দ্রুত সমস্যার সমাধান করে গঠনতন্ত্র অনুযায়ী সভাপতি ঘোষনার দাবী করেছেন ।
    জানা গেছে, গত বছরের ৩০ জুলাই উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মালেক সরকার জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারন সম্পাদক বরাবর পদত্যাগ পত্র জমা দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ ডোমার উপজেলা শাখার কাউন্সিলে সাধারন সম্পাদক পদে প্রতিদন্দিতা করেন। জেলা আওয়ামী লীগের সভাপতি কামরুল ইসলাম তা গৃহীতও করেন। গত ৩১ জুলাই উপজেলা আওয়ামী লীগের কাউন্সিলে যুগ্ন-সাধারণ সম্পাদক নির্বাচিত হন তিনি। এরমধ্যে উপজেলা স্বেচ্ছোসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি জাবেদুল ইসলাম সানবিমকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দিয়ে একটি চিঠি দেয় জেলা স্বেচ্ছোসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। আওয়ামী লীগের কাউন্সিলে কাঙ্খিত সাধারণ সম্পাদক পদ না পেয়ে আব্দুল মালেক সরকার পুনরায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদে ফিরতে লবিং শুরু করলে সংগঠনে গ্রুপিং সৃষ্টি হয়।
    স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক মোঃ আজাহারুল ইসলাম (টুনু) অভিযোগ করে বলেন, আমাদের আগের সভাপতি আব্দুল মালেক সরকার পদত্যাগ করে আওয়ামী লীগে চলে গেছে। এখন আবার তিনি নিজেকে সভাপতি হিসাবে দাবী করায় সংগঠনে বিশৃংখলা দেখা দিয়েছে।
    উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাবেদুল ইসলাম সানবিম জানান, মালেক ভাই নয় মাস আগে সভাপতির পদ হতে পদত্যাগ করে উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক হিসাবে যোগদান করেছে। জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক আমাকে ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে দায়িত্ব দিলে আমি সেই দায়িত্ব পালন করছি। এখন তিনি পুনরায় সভাপতির পদ ফেরত চেয়ে দলে বিশৃংখলা সৃষ্টি করছেন।
    এ বিষয়ে আব্দুল মালেক সরকারের সেলফোনে প্রশ্ন করা হলে তিনি কোন মন্তব্য না করে ফোন কেটে দেন। পরে আর ফোন ধরেন নি।
    জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক দীপক চক্রবর্তী জানান, আব্দুল মালেক সরকার পদত্যাগ করায় সহ-সভাপতি জাবেদুল ইসলাম সানবিমকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। তবে মালেক সরকার সম্মানজনক একটি বিদায় চাওয়ায় গত ১৫ এপ্রিল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানটি তার সভাপতিত্বে করা হয়েছে। বর্তমানে গঠনতন্ত্র অনুযায়ী সানবিম ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, এ সমস্যা সমাধানে কেন্দ্রীয় কমিটি আমাদের দায়িত্ব দিয়েছেন।
    এ বিষয়ে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও নীলফামারী জেলার দায়িত্বপ্রাপ্ত রফিকুল ইসলাম আবুল জানান, বিষয়টি সমাধানে সংসদ সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পদককে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা ঈদের পর সাত দিনের মধ্যে বিষয়টির সমাধান করবেন।

  • বিএসএফের মহাপরিচালকের বাংলাবান্ধা-ফুলবাড়ি ইমিগ্রেশন পরিদর্শন

    বিএসএফের মহাপরিচালকের বাংলাবান্ধা-ফুলবাড়ি ইমিগ্রেশন পরিদর্শন

    মোহাম্মদ বাবুল হোসেন পঞ্চগড় প্রতিনিধি:

    পঞ্চগড়ের বাংলাবান্ধা-ফুলবাড়ি ইমিগ্রেশন চেকপোস্ট ও বাংলাবান্ধা জিরো পয়েন্ট পরিদর্শন করেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মহাপরিচালক ড. এস এল থাউসেন। দুপুরে ফুলবাড়ি সীমান্ত ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে বাংলাবান্ধায় প্রবেশ করেন থাউসেন।

    পরিদর্শনকালে বিএসএফের মহাপরিচালক বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সুসম্পর্ক রয়েছে। সীমান্তে দুই দেশের মধ্যে সু-সম্পর্ক বজায় থাকবে। পাশাপাশি ভারত ও বাংলাদেশের বন্ধুত্ব সবসময় অটুট থাকবে।

    উভয় দেশের সীমান্তে হত্যা, চোরাচালান, মাদক নিয়ন্ত্রণ, অবৈধ পারাপারসহ বিভিন্ন বিষয়ে বিএসএফ প্রধানের সাথে বিজিবির উর্ধ্বতন কর্মকর্তাদের কথা হয় পরিদর্শনকালে।

    এ সময় বিএসএফের নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি শ্রী অজয় সিং, ঠাকুরগাঁও সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল এমএইচ হাফিজুর রহমান, পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জোবায়েদ হাসান, সহকারি পরিচালক হাচানুর রহমানসহ বিজিবি ও বিএসএফের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    এর আগে সকালে বিএসএফের মহাপরিচালক বাংলাবান্ধায় প্রবেশ করলে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বর্ডার গার্ড বাংলাদেশের অতিরিক্ত মহাপরিচালক ও উত্তর-পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোরশেদ আলম। পরে বিজিবির পক্ষ থেকে বিএসএফের মহাপরিচালককে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর বিজিবি ও বিএসএফ পরস্পরকে ফল, মিষ্টি ও ক্রেস্ট প্রদান করেন।

  • প্রধানমন্ত্রীর নামে কলেজটি নিউজে বেশী হাইলাইট বেশী হওয়ায় ইউএনওর ক্ষোভ

    প্রধানমন্ত্রীর নামে কলেজটি নিউজে বেশী হাইলাইট বেশী হওয়ায় ইউএনওর ক্ষোভ

    রতন দে,মাদারীপুর প্রতিনিধিঃ
    মাদারীপুরের কালকিনিতে শিক্ষার আলো শিরোনামে দেশের প্রথম শ্রেনীর জাতীয় দৈনিক“প্রতিদিনের সংবাদ”সহ কয়েকটি জাতীয় পত্রিকায় নিউজ প্রকাশ হওয়ায় ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াছমীন ফোন করে ক্ষোভ।
    মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলার দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার প্রতিনিধি ও ডাসার উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ আতিকুর রহমান আজাদ,গত ৫ এপ্রিল বুধবার জাতীয় দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার শেষ পাতায় “কালকিনিতে শিক্ষার আলো শিরোনামে একটি নিউজ প্রকাশিত হয়।
    সেখানে মাদারীপুর-৩ আসনের সাবেক চারবারের সংসদ সদস্য সাবেক যোগাযোগ মন্ত্রী আলহাজ্ব সৈয়দ আবুল হোসেন,একজন শিক্ষা উদ্যোক্তা হিসেবে সৈয়দ আবুল হোসেনের নাম শুধু মাদারীপুর জেলা জুড়েই নয়। শিক্ষাক্ষেত্রে তার অবদান জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত।
    নিজস্ব অর্থায়নে নিজ এলাকা মাদারীপুরে ৬টি কলেজ প্রতিষ্ঠা করেন। এর মধ্যে ৪টি বিশ্ববিদ্যালয় কলেজ। প্রতিষ্ঠা করেন অসংখ্য মাধ্যমিক বিদ্যালয়সহ ১৫০টি প্রাথমিক বিদ্যালয়। পরে সরকারিকরণ করা হয় ওইসব স্কুল। তার মধ্যে সবচেয়ে বেশি সুনাম কুড়িয়েছে প্রধানমন্ত্রীর নামে প্রতিষ্ঠা করা সরকারি শেখ হাসিনা একাডেমী অ্যান্ড উইমেন্স কলেজ ও তার বাবার নামে করা ডি. কে আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমী এন্ড কলেজ। যা সৈয়দ আবুল হোসেনের
    বাড়ি সংলগ্ন ও তার প্রিয় দুটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান দুটিকে সাফল্যের দ্বারে পৌছে দিতে তার ছিল যোগ্যতা সম্পন্ন অধ্যক্ষ নির্বাচন। যা তিনি সঠিকভাবে করতে পেরেছেন বলেই সফলতার মুখ দেখেছে প্রতিষ্ঠান দুটি। তার মধ্যে শেখ হাসিনা একাডেমী অ্যান্ড উইমেন্স কলেজটি সরকারী করন করা হয় গুনের বিচারে। সৈয়দ আবুল হোসেনের দিক নির্দেশনায়ও সরকারী শেখ হাসিনা একাডেমি অ্যান্ড উইমেন্স কলেজের অধ্যক্ষ জাকিয়া সুলতানার নেতৃত্বে কলেজটি জেলার অন্যতম বিদ্যাপিঠে পরিনত হয়েছে।। শুধু শিক্ষা প্রতিষ্ঠানই নয় সামাজিক ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি অবহেলিত মানুষের জন্য কাজ করছেন অবিরত।
    সাবেক মন্ত্রীর আরও উন্নয়ন ও সরকারি শেখ হাসিনা একাডেমী অ্যান্ড উইমেন্স কলেজের অধ্যক্ষের যোগ্যতা টেনে নিউজ প্রকাশিত হলে,গত ৫ এপ্রিল সকাল আনুঃ ১১ পরে নিউজ প্রতিবেদক সাংবাদিক মোঃ আতিকুর রহমান আজাদ এর ০১৭১৫৯৬৩১৮১.(ওয়াসআপ) ফোন করে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, নিউজ লিখছেন ঠিক আছে,কালকিনিতে শিক্ষার আলো লিখলেন কেন। তখন আমি বলি স্যার, সৈয়দ আবুল হোসেনের শিক্ষাপ্রতিষ্ঠান মাদারীপুর,কালকিনিও ডাসার জুরে এবং আমি কালকিনি ও ডাসার প্রতিনিধি তাই,কালকিনিতে শিক্ষার আলো লিখছি। তিনি বলেন ও কালকিনি শব্দ আসলো কেন,ওনাকে হাইলাইট করেছেন ভাল কথা,কালকিনিতে শিক্ষার আলো কেন।কালকিনির কোন প্রতিষ্ঠানকে হাইালাইট করা হয় নাই। হাইলাইট করা হয়েছে সরকারি শেখ হাসিনা উইমেন্স কলেজকে।
    সরকারি শেখ হাসিনা একাডেমি এন্ড উইমেন্স কলেজের ব্যাপারে কোন অনিহার আছে কিনা জানতে চাইলে বলেন, আমার কোন অনিহা নাই,আমার যা বলার ছিল বলে দিয়েছি,এখন মন্ত্রণালয় থেকে যা করার তারা করবে।

  • বেতাগীতে শিশু সংগঠন এনসিটিএফ এর রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার

    বেতাগীতে শিশু সংগঠন এনসিটিএফ এর রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার

    বেতাগী বরগুনা প্রতিনিধি।

    আজ ১৬ এপ্রিল রবিবার সন্ধ্যায় বেতাগী টেকনিক্যাল কলেজ মিলনায়তনে ন্যাশনাল চিল্ড্রেন টাস্ক ফোর্স (এনসিটিএফ) বেতাগী উপজেলা শাখার আয়োজন রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়।

    ন্যাশনাল চিল্ড্রেন টাস্ক ফোর্স(এনসিটিএফ) বেতাগী উপজেলা শাখার সভাপতি মোঃ খাইরুল ইসলাম মুন্না সভাপতিত্বে ইফতার মাহফিল অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগী সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর
    সভাপতি সাইদুল ইসলাম মন্টু,বেতাগী প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল সালাম সিদ্দিকী, বেতাগী নাগরিক ফোরামের সভাপতি লায়ন মোঃ শামীম সিকদার।

    অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা এনসিটিএফ এর সহ-সভাপতি মো: ইমরান হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সুমন মিয়া,সাংগঠনিক সম্পাদক হাসান মাহামুদ পিয়লা, সাবেক সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস বৃষ্টি, পৌর এনসিটিএফ এর সহ-সভাপতি ইমা।

    বক্তারা বলেন, শিশুদের দ্বারা গঠিত এবং পরিচালিত একটি অরাজনৈতিক সংগঠন এনসিটিএফ শিশুদের অধিকার প্রতিষ্ঠায় অনন্য উদাহরণ সৃষ্টি করেছে তারা। তাদের কার্যক্রম শুরুর পর থেকে বেতাগীর প্রত্যেকটি জায়গায় শিশুদের অধিকার নিশ্চিত করতে চেষ্টা করছে আমরা সবাই তাদের সহযোগিতা করছি একই সাথে বেতাগী উপজেলায় একটি বাল্যবিবাহ ইফটিজিং মুক্ত এলাকা হিসেবে ঘোষণা করতে পারবো ইনশাআল্লাহ।

  • রংপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে একক ইসলামি  সাংস্কৃতিক অনুষ্ঠান ও ইফতার মাহফিল  অনুষ্ঠিত

    রংপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে একক ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    রংপুর থেকে বিভাগীয় প্রধান আবু নাসের সিদ্দিক তুহিন। —

    পবিত্র মাহে রমজান উপলক্ষে শরীফ আহমাদের শান্তি টিভির আয়োজনে, রংপুর সুরছন্দ একাডেমির পরিবেশনায় গতকাল রংপুরের বিশিষ্ট কবি,লেখক, গীতিকার, সুরকার শিক্ষানুরাগী শরীফ আহমাদ রচিত একক সঙ্গীতানুষ্ঠান, কবিতা আবৃত্তি ও ইফতার মাহফিল একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

    বক্তব্য রাখেন সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার, বাংলাদেশ এর কেন্দ্রীয় নির্বাহী সভাপতি কবি শরীফ আহমাদ,কবি লেখক এটিএম মোর্শেদ, সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর সাধারণ সম্পাদক কবি লেখক সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন,সঙ্গীত শিল্পী শাজিয়া নওরীন,একাডেমির সভাপতি বিশিষ্ট সঙ্গীত শিল্পী,আবৃত্তিশিল্পী সামসুজ্জামান ভানু প্রমুখ।

    সঙ্গীত ও কবিতা আবৃত্তি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন রাজশ্রী রায় তৃষ্ণা, নাহিদ,প্রিয়ন্তী,মাহিন,প্রিয়াংকা, শাজিয়া নওরীন,শরীফ আহমাদ প্রমুখ।
    অনুষ্ঠান পরিচালনা করেন রংপুর সুরছন্দ একাডেমির পরিচালক সঙ্গীত শিল্পী লামিয়া আকতার।

  • সুন্দরগঞ্জে মাঠ পরিদর্শনে কৃষি অধিদপ্তরের ব্যাপক তৎপরতা

    সুন্দরগঞ্জে মাঠ পরিদর্শনে কৃষি অধিদপ্তরের ব্যাপক তৎপরতা

    মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ
    গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বোরো ক্ষেতের মাঠ পরিদর্শনে কৃষি অধিদপ্তরের ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে।
    জানা গেছে, ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় উপজেলা কৃষি অধিদপ্তর উঠতি বোরোধান গাছে ব্লাস্ট রোগসহ বিভিন্ন রোগ প্রতিরোধে পরামর্শ দেয়ার জন্য মাঠে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছেন। বিশেষ করে ব্রি-ধান ২৮ ক্ষেতের চাষীকে ব্লাস্ট রোগ প্রতিরোধে পরামর্শ প্রদানে ছুটে যাচ্ছেন কৃষি অফিসারগণ। যাতে করে কৃষকদের কোন প্রকার লোকসান গুনতে না হয়। এ কারণে কৃষকদের আগাম সর্তক বার্তা দিতেই কৃষি অধিদপ্তরের এমন তৎপরতা বলে জানা গেছে। কেন না সময় মত ব্যবস্থা নেয়া হলে এই রোগ সহজেই প্রতিরোধ করা যায়। এব্যাপারে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাশিদুল কবিরের সাথে কথা হলে তিনি বলেন, যে ব্লাস্ট রোগ একটি ছত্রাকনাশক রোগ। তাই প্রতি মাসে জমিতে নিয়মিত স্প্রে করলে এ রোগ ভাল হয়। এছাড়া তিনি কৃষকদের ব্রিধান ২৮ জাতের পরিবর্তে উন্নত ৮৮ জাতের ধান লাগানোর পরামর্শ দেন। পাশাপাশি কৃষকদের যে কোনো সমস্যায় উপজেলা কৃষি অধিদপ্তরের সাথে সময় মত যোগাযোগ করার জন্য অনুরোধ জানান।