Author: desk

  • আশুলিয়ার জামগড়ায় বিমল মন্ডলকে কে কুপিয়ে হত্যা-পুলিশ ও র‍্যাবের অভিযান চলমান

    আশুলিয়ার জামগড়ায় বিমল মন্ডলকে কে কুপিয়ে হত্যা-পুলিশ ও র‍্যাবের অভিযান চলমান

    বিশেষ প্রতিনিধিঃ ঢাকার আশুলিয়ার জামগড়ার মনির মার্কেট মসজিদের সামনে আবু ভুঁইয়ার ৫ম তলা ভবনের ৩য় তলার ভাড়াটিয়া শ্রী বিমল কুমার মন্ডল (৫০) কে সিজার দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

    রবিবার (১৬ এপ্রিল ২০২৩) সন্ধ্যা ৭ টায় আশুলিয়া থানা পুলিশ ভিকটিম বিমল মন্ডলের লাশ উদ্ধার করেছেন। আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের জামগড়া মনির মার্কেট এলাকা থেকে ভিকটিমের লাশ উদ্ধার করে।

    স্থানীয়রা জানায়, ঘটনাস্থলের বাড়ির মালিক ও তার দুই ছেলে এই হত্যাকান্ডের ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করেন, অনেকেই জানায় বিকেল ৩-৪ টার মধ্যে এই হত্যার ঘটনা ঘটার পর বাহিরের লোকজন ও গণমাধ্যম কর্মীদেরকে ওই বাসায় ডুকতে দেয়া হয়নি। ঘটনার পর বাড়ির মালিক ও তার ছেলে জাহিদ ও শুভ পলাতক ছিলেন।

    আশুলিয়া থানার (এসআই) নুরুল হক বলেন, ভিকটিম বিমল মন্ডলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে, ময়নাতদন্তের পর এ হত্যার বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। পুলিশ ও র‍্যাব জানায়, এ হত্যার ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে। আমাদের অভিযান অব্যাহত আছে বলে তারা জানান। ধারাবাহিক-পর্ব-১

  • মুহাম্মদ বদিউল আলম এর সুস্থতা কামনায় পটিয়া জগন্নাথ মন্দিরে প্রার্থনা

    মুহাম্মদ বদিউল আলম এর সুস্থতা কামনায় পটিয়া জগন্নাথ মন্দিরে প্রার্থনা

    মহিউদ্দীন চৌধুরী, ষ্টাফ রিপোর্টারঃ
    সড়ক দুর্ঘটনায় আহত বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক, চট্টগ্রাম ১২ পটিয়া আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী জননেতা মুহাম্মদ বদিউল আলম এর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা রবিবার (১৬ই এপ্রিল) বাদে মাগরিব পটিয়ার পৌরসভা ২নং ওয়ার্ড শ্রী শ্রী জগন্নাথ মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে শ্রী শ্রী জগন্নাথ মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

    এসময় উপস্থিত ছিলেন মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও প্রবীন আওয়ামী লীগ নেতা বাবু স্বপন বিশ্বাস, মন্দিরের পুরোহিত নারায়নানন্দ পুরী মহারাজ, আওয়ামী লীগ নেতা বাবুল চক্রবর্তী, সমীর চৌধুরী, উজ্জ্বল ঘোষ, টিপু বিশ্বাস, ছোটন আচার্য্য, রিপন দাশ, ছাত্রলীগ নেতা জয় চৌধুরী, আকাশ দেব সহ নেতৃবৃন্দ।

  • নওগাঁয় ৩০০ দুঃস্থ পরিবারের মধ্যে খাদ্য সহায়তা বিতরন

    নওগাঁয় ৩০০ দুঃস্থ পরিবারের মধ্যে খাদ্য সহায়তা বিতরন

    নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় ৩০০ পরিবারের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। শনিবার সকাল সাড়ে দশটা থেকে প্রকৃতি ও জীবন ক্লাব নওগাঁ শাখার উদ্যোগে দুঃস্থ্য অসহায় পরিবারের মধ্যে এসব খাদ্য সহায়তা বিতরণ করা হয়।

    নওগাঁ জেলা প্রেসক্লাব মিলনায়তনে খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ ইব্রাহিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। । এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপদেষ্টা মন্ডলীর সদস্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খান, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ হামিদুল হক, প্রফেসর আব্দুল খালেক, অ্যাডভোকেট শেখ আনোয়ার হোসেন, এস এম শামসুল আলম, রফিকুদ্দৌলা রাব্বি, পারুল আক্তার এবং সমন্বয়ক ইমরুল কায়েস উপস্থিত ছিলেন।

    প্রত্যেককে ৬ কে জি চাল, দেড় কেজি মশুর ডাল এবং ১ লিটার সয়াবিন তেল দেয়া হয়।

    রওশন আরা শিলা
    নওগাঁ জেলা প্রতিনিধি।।

  • সান্তাহার রেলওয়ে থানা,পাকশী রেলওয়ে জেলা উদ্যোগে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ নিয়ে বিট পুলিশিং

    সান্তাহার রেলওয়ে থানা,পাকশী রেলওয়ে জেলা উদ্যোগে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ নিয়ে বিট পুলিশিং

    নওগাঁ প্রতিনিধিঃ-সিনিয়র সহকারী পুলিশ সুপার রেলওয়ে পাকশী জেলার ফিরোজ আহম্মেদ এর দিক নির্দেশনা অনুযায়ী পনর এপ্রিল শনিবার বিকালে সান্তাহার রেলওয়ে থানা কর্তৃক আহসানগঞ্জ রেলওয়ে ষ্টেশান চত্বর এলাকায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধ সংক্রান্ত জনসচেতনতা মুলক বিট পুলিশিং কার্যক্রম সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবগ,গনমাধ্যমসংবাদকর্মী উপস্থিত ছিলেন।
    সভায় সভাপতিত্ব করেন সান্তাহার রেলওয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ মোক্তার হোসেন, সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক কামাল উদ্দিন টগর,এসআই নরেশ চন্দ্র দাস,আহসানগঞ্জ রেলওয়ে ষ্টেশন মাষ্টার সুব্রত কুমার দাস। সভায় সিনিয়র সহকারী পুলিশ সুপার রেলওয়ে পাকশী ফিরোজ আহম্মেদ, বলেন,চলন্ত ট্রেনে যদি কেউ পাথর নিক্ষেপ করে সে যেই হোক না কেন তাকে আইনের আওতায় আসতে হবে। সিনিয়র সহকারী পুলিশ সুপারের কঠোর নির্দ্দেশনা কাউকে ছাড় দেয়া হবে না চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপকারীকে সর্বোচ্চ শাস্তি পেতে হবে। আমি সকলের সন্মিলিত ও সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি।#

    রওশন আরা শিলা
    নওগাঁ জেলা প্রতিনিধি।।

  • নড়াইলে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের সচিবের ১০ হাজার মানুষকে ঈদ সামগ্রী বিতরন করবেন

    নড়াইলে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের সচিবের ১০ হাজার মানুষকে ঈদ সামগ্রী বিতরন করবেন

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি
    নড়াইলে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের সচিবের ঈদ সামগ্রী বিতরন। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, শনিবার ১৫এপ্রিল বেলা ১১টায় কালিয়া পৌরসভার ও কলাবাড়িয়া ইউনিয়নে এসব ঈদ শুভেচ্ছা বিতরন করেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের সচিব খাজা মিয়া।
    এ সময় উপস্থিত ছিলেন কালিয়া পৌরসভার মেয়র ওয়াহিদুজ্জামান হিরা,্উপজেলা নির্বাহী অফিসার রুনু সাহা, কালিয়া উপজেলা চেয়ারম্যান ও কালিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কৃষ্ণপদ ঘোষ, কালিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ হারুনুর রশিদ,সালামাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামিম আহম্¥েদ চাঁচুড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম হিরক, কালিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এফ এম সোহাগ মোঃ ফসিয়ার রহমান মোল্যা প্রমূখ।
    সচিব খাজা মিয়া জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে ব্যক্তি উদ্যোগে এবারের ঈদে ১০হাজার মানুষকে.চাল,ডাল,সেমাই,দুধ,চিনি,তেল ঈদ শুভেচ্ছা দেওয়ার ব্যবস্থা করেছি। আমি এলাকার উপকার করতে পেরে নিজেকে ধন্য মনে করি।

  • নড়াইলের বেনাহাটিতে চৈত্র সংক্রান্তি মেলা উপলক্ষে শিবপূজা,রামায়ন গান বাউল সংগীত ও আলোচনা সভা অনুষ্ঠিত

    নড়াইলের বেনাহাটিতে চৈত্র সংক্রান্তি মেলা উপলক্ষে শিবপূজা,রামায়ন গান বাউল সংগীত ও আলোচনা সভা অনুষ্ঠিত

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
    নড়াইলের বেনাহাটিতে চৈত্র সংক্রান্তি মেলা উপলক্ষে শিবপূজা,রামায়ন গান
    বাউল সংগীত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, বিকালে বেনাহাটি গ্রামবাসীর আয়োজনে সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের বেনাহাটি
    হাজরাতলার শতবর্ষী বটগাছ তলায় এসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
    অনুষ্ঠানে বেনাহাটি গ্রামের কৃতি সন্তান মাগুরা বনশ্রী রবিন্দ্র স্বরনী
    কলেজের প্রভাষক কৃষ্ণপদ দত্ত সভাপতিত্ব করেন। স্বার্বিক সহযোগিতা করেন
    গ্রামের কৃতি সন্তান বাংলাদেশ টেলিভিশনের ও বাংলাদেশ বেতারের শিল্পী
    সুব্রত কুমার দত্ত, যশোর তালবাড়িয়া ডিগ্রি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের
    সহকারী অধ্যাপক শ্যামল কুমার গোশ্বামী, সর্বেশ্বর গোশ্বামী,ধীরেন গুপ্ত
    প্রমূখ।
    সম্মানিত অতিথী ছিলেন,তুলারামপুর ইউনিয়নের চেয়ারম্যান টিপু
    সুলতান,শেখহাটি ইউনিয়নের চেয়ারম্যান গোলক বিশ্বাস,খুলনার মতুয়া মহাসংঘের
    সভাপতি প্রশান্ত কুমার হালদার,মতুয়া মহসংঘের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি
    রতন কুমার মিত্র, ডাঃ সুদেব মন্ডল,ডাঃ সুকুমার বিশ্বাস, জিপিও খুলনার
    হিসাব রক্ষক প্রশান্ত হালদার, খুলনার মতুয়া মহাসংঘের সাধারন সম্পাদক ও
    ইংরেজি বিভাগের সহযোগি অধ্যাপক অনুপম টিকাদার,খুলনার মতুয়া মহাসংঘের
    সাংগঠনিক সম্পাদক ও বাংলা বিভাগের সহযোগি অধ্যাপক বাবু অংশপতি,খুলনার
    সরকারী বি এল কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক সৌমিত বিশ্বাস,অবঃ
    ব্যাংক কর্মকর্তা ঘনশ্যাম মজুমদার, খুলনার মতুয়া মহাসংঘের জয়ন্ত
    বালা,বাবু রমেশ অধিকারী,মুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিহির
    কান্তি বিশ্বাস সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
    আলোচনা শেষে শিবপূজা,রামায়ন গান ও বাউল সংগিত অনুষ্ঠিত হয়। দিনরাতব্যাপি
    এসব অনুষ্ঠান উপভোগ করতে হাজারো নারী পুরুষ শিশু কিশোর বৃদ্ধরা উপস্থিত
    হন।

  • কোটচাঁদপুরে টাকা ধার দিয়ে হেনস্থার শিকার এক ব্যবসায়ী থানায় অভিযোগ

    কোটচাঁদপুরে টাকা ধার দিয়ে হেনস্থার শিকার এক ব্যবসায়ী থানায় অভিযোগ

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    হুন্ডি কাজলের মতো ব্যবসা করতে চেয়েছিল সাইদুর রহমান মিলন। এ জন্য তিনি বহু মানুষের কাছ থেকে টাকাও নিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি প্রতারণার আশ্রয় গ্রহন করেন। ব্যবসার জন্য টাকা ধার নিয়ে উল্টো পাওয়ানাদারের বিরুদ্ধে মামলা করেন। পাওয়নাদারকে সুদে ব্যবসায়ী আখ্যা দিয়ে হেনস্তা করতে থাকেন। ঘটনাটি ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার। কোটচাঁদপুর থানায় দায়েরকৃত অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার গাবতলাপাড়ার শরিফুল ইসলামের ছেলে সাইদুর রহমান মিলন প্রতিবেশি হওয়ায় সুযোগ নিয়ে ঠিকাদার ও ব্যবসায়ী মোঃ বাকেরুজ্জামান সরকারের কাছ থেকে ২০১৯ সালে ১৭ লাখ টাকা ধার নেন। কথা ছিল ৬ মাসের মধ্যে উক্ত টাকা পরিশোধ করে দিবেন। কিন্তু তিনি টাকা পরিশোধ না করে প্রতারণা ও ছলচাতুরির আশ্রয় গ্রহন করেন। একই ভাবে এই সাইদুর রহমান মিলন আদর্শপাড়ার শাহজাহান আলী, মেইন বাসস্ট্যান্ডের চায়ের দোকানদার আবদুল আজিজ ও রূপালি ব্যাংকের এক ম্যানেজারসহ বহু ব্যক্তির কাছ থেকে টাকা ধার নেয়। সবার টাকা পরিশোধ করলেও একান্তু প্রতিবেশি হওয়ায় বাকেরুজ্জামান সরকারের টাকা পরিশোধ না করে টালবাহানা করতে থাকেন। টাকা না পেয়ে আদালতের দারস্থ হন বাকের। মামলাটি বিচারের শেষ পর্যায়ে রয়েছে। তথ্য নিয়ে জানা গেছে, এ নিয়ে বহু সালিশ দরবারও হয়েছে। স্থানীয় সংসদ সদস্য এ্যাড শফিকুল আজম খান চঞ্চল ও উপজেলা চেয়ারম্যান শরিফুন্নেছা মিকির কাছে বাকেরুজ্জামানের বিরুদ্ধে সাইদুর রহমান মিলন অভিযোগ করেন। তাদের কাছে পাত্তা না পেয়ে মিলন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ও মিথ্যা কাহিনী ছড়িয়ে দেন। বাকের অভিযোগ করেন, টাকার জন্য মামলা করায় বিবাদী মিলন সামাজিকভাবে হেয় করার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছেন। তিনি আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্থ করিবার উদ্দেশ্যে আমার বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট কনটেন্ট প্রচার করছেন। এ ঘটনায় বাকের কোটচাঁদপুর মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগটি তদন্তের জন্য থানার এসআই শামছুল ইসলামকে দায়িত্ব দিয়েছেন বলে বাকের জানান। এ বিষয়ে কোটচাঁদপুর মডেল থানার ওসি মোঃ মঈন উদ্দীন জানান, স্থানীয় সংসদ সদস্য মহোদয় বিষয়টি মিমাংশার জন্য আমার মাধ্যমে বাকেরুজ্জামানকে সংবাদ দিয়েছিলেন। কিন্তু এখন কি পর্যায়ে আছে তা আমি জানি না। তবে বাকেরুজ্জামান একটি অভিযোগ দিয়েছেন, যা তদন্তাধীন আছে।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান।।

  • বিরামপুরে কোচ-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ২ চালক নিহত, আহত-১২

    বিরামপুরে কোচ-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ২ চালক নিহত, আহত-১২

    জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

    দিনাজপুরের বিরামপুরে নাবিল পরিবহন নামের নৈশ কোচের সঙ্গে বিপরীত মুখি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কোচ চালক গোলাম রব্বানী (৩৫) ও ট্রাক চালক আজাদ (৩২) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এতে ১২ জন আহত হয়েছেন, এদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক।

    ঘটনাটি ঘটেছে, রবিবার (১৬ এপ্রিল) আনুমানিক সকাল ৬টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিরামপুর উপজেলার দিওড় বটতলি নামক এলাকায়। নিহত কোচ চালক গোলাম রব্বানী জেলার বীরগঞ্জ উপজেলার কবিরাজ হাট এলাকার আব্বাস আলীর ছেলে এবং ট্রাক চালক আজাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়।

    প্রত্যক্ষদশী এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুর গামী নাবিল পরিবহন নামের যাত্রীবাহী বাসটি দিনাজপুর যাওয়ার পথে বিরামপুর উপজেলার দিওড় বটতলি ও বিজুল বাজারের মাঝখান এলাকায় আসলে অপরদিক থেকে আসা সবজি বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বাস ও ট্রাকটি দুমড়েমুচড়ে যায়। এসময় বাস চালক রব্বানী ও ট্রাক চালক আজাদের ঘটনাস্থলেই মৃত্যু হয়।

    খরব পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে ওই দুইটি মরদেহ উদ্ধারসহ আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ সময় কর্তব্যরত চিকিৎসক বাসচালক ও ট্রাক চালককে মৃত ঘোষণা করেন। এতে গুরুত্বর আহত কোচের পাঁচজন যাত্রীকে দিনাজপুর এম. আবদুর রহিম মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করা হয়। অপর অহত যাত্রীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

    বিরামপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মমিনুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রীয়াধীন।

    জাকিরুল ইসলাম জাকির
    বিরামপুর, দিনাজপুর।

  • বানারীপাড়ায় ইউপি চেয়ারম্যান ইউপি সদস্যকে হত্যা ও লাশ গুমের হুমকি।। থানায় সাধারণ ডায়েরি

    বানারীপাড়ায় ইউপি চেয়ারম্যান ইউপি সদস্যকে হত্যা ও লাশ গুমের হুমকি।। থানায় সাধারণ ডায়েরি

    এস মিজানুল ইসলাম, বিশেষ সংবাদদাতা।। বরিশালের বানারীপাড়ায় চাখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকুর বিরুদ্ধে এক ইউপি সদস্যকে হত্যা ও লাশ গুমের হুমকির অভিযোগ পাওয়া গেছে।

    এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে চাখার ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও উপজেলা যুবলীগ নেতা মেজবাহ উদ্দিন সোহেল শনিবার ১৫ এপ্রিল দুপুরে বানারীপাড়া থানায় সাধারণ ডায়েরি করেছেন।

    এ বিষয়ে শুক্রবার ১৪ এপ্রিল বেলা সাড়ে ১১টায় চাখার ইউনিয়ন পরিষদের সামনের রাস্তায় ইউপি সদস্য মেজবাহ্ উদ্দিন সোহেল ইউপি চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকুর কাছে কেন তার দেওয়া জেলে কার্ডের নাম বাদ দেওয়া হয়েছে জানতে চান। এতে রাগান্বিত হয়ে ইউপি চেয়ারম্যান টুকু ইউপি সদস্য সোহেলকে হত্যা ও লাশ গুম করা হবে বলে হুমকি দেওয়া হয়। শনিবার দুপুরে ১৫ এপ্রিল ইউপি সদস্য সোহেল ইউপি চেয়ারম্যান টুকুর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করেন।

    এ বিষয়ে ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ মজিবুল ইসলাম টুকু জানান, ইউপি সদস্য মেজবাহ্ উদ্দিন সোহেলের সঙ্গে তার দেখাই হয়নি তাহলে কিভাবে তাকে হুমকি দিলাম। এছাড়া জেলে তালিকায় যাদের নাম নেই তাদের বাদ দিয়ে প্রকৃত জেলেদের মধ্যে চাল বিতরণ করা হয়েছে বলে তিনি দাবি করেন।

    এ ব্যাপারে ইউপি সদস্য মেজবাহ্ উদ্দিন সোহেল বলেন, এক সময়ের ছাত্রদল নেতা ও বর্তমানে নৌকার ইউপি চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু একাধিক হত্যা মামলার আসামি। তিনি জাসদ নেতা সৈয়দ হুমায়ুন কবিরের মতো আমাকেও হত্যার হুমকি দেয়ায় পরিবার পরিজন নিয়ে আমি চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিনাতিপাত করছি।

    এ ব্যপারে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ এসএম মাসুদ আলম চৌধুরী বলেন, তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।#

  • বলৎকারের পর শিশু হত্যা ঝিনাইদহে একজনের ফাঁসির আদেশ

    বলৎকারের পর শিশু হত্যা ঝিনাইদহে একজনের ফাঁসির আদেশ

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কাপাশহাটিয়া গ্রামে ৭ বছরের শিশু আসাদকে শ্বাসরোধ করে হত্যার দায়ে একজনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। রোববার দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক আব্দুল মতিন এ দন্ডাদেশ প্রদাণ করেন। দন্ডিত ব্যাক্তি কাপাশহাটিয়া গ্রামের আরিফুল হক’র ছেলে আসাদুল ইসলাম (৩৫)। মামলায় রাষ্ট্রপক্ষের সহকারী পিপি অজিত কুমার বিশ^াস জানান, ২০১৩ সালের ১২ জুলাই কাপাশহাটিয়া গ্রামের দুলাল হোসেনের ছেলে আসাদ বাড়ির পাশের বাগানে খেলা করছিলো। এরপর আর সে বাড়িতে ফেরেনি। ঘটনার ৬ দিন পর গ্রামের পাটক্ষেত থেকে তার অর্ধ-গলিত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের মা আরজিনা খাতুন বাদি হয়ে পরদিন ১৯ জুলায় ৫ জনকে সন্দেহজনক আসামী করে হরিণাকুন্ডু থানায় একটি মামলা দায়ের করে। পুলিশ তদন্ত চলাকালে আসাদুল ইসলামকে গ্রেফতার করে। সে আদালতে শিশুকে শ^াসরোধ করে হত্যার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী প্রদাণ করেন। তদন্ত কর্মকর্তা নিরব হোসেন ২০১৪ সালের ১৭ জানুয়ারি আসামী আসাদুলের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। সন্দেহজনক আসামীদের বাদ দেওয়া হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শষে বিজ্ঞ আদালত আসাদুলকে মৃত্যুদন্ডের আদেশ ও ২০ হাজার টাকা জরিমানা করে। মামলায় রাষ্ট্রপক্ষের সহকারী পিপি অজিত কুমার বিশ^াস জানান, শিশু আসাদকে বলৎকারের উদ্দেশ্যে ফুসলিয়ে পাটক্ষেতে নিয়ে গিয়ে শ^াসরোধ করে হত্যা করে দন্ডিত আসাদুল।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান