Author: desk

  • নাটোরের নলডাঙ্গায় মুজিবনগর দিবস পালন বিশেষ দোওয়া ও ইফতার মাহফিল

    নাটোরের নলডাঙ্গায় মুজিবনগর দিবস পালন বিশেষ দোওয়া ও ইফতার মাহফিল

    এ,কে,এম,খোরশেদ আলম

    নাটোর জেলা প্রতিনিধি

    আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস। নাটোরের নলডাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তার সেমিনার কক্ষে বিকেল পাঁচ ঘটিকায় আলোচনা দোওয়া ও ইফতার মাহফিল আনুষ্ঠিত হয়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজিনা আক্তারের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ।

    বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে অনন্য দিন। একাত্তরের এই দিনে স্বাধীন বাংলাদেশ সরকারের শপথ গ্রহণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ ও সরকার পরিচালনা প্রাতিষ্ঠানিক রূপ পায়।

    দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালনে সরকারিভাবে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

    মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। পরে এই বৈদ্যনাথতলাকেই ঐতিহাসিক মুজিবনগর নামকরণ করা হয়।

    একই বছরের ১০ এপ্রিল স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সরকার গঠিত হয়। মুজিবনগর সরকারের নেতৃত্বে ৯ মাসের সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে একাত্তরের ১৬ ডিসেম্বর বিশ্বের মানচিত্রে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে। এ দিন গণপ্রজাতন্ত্ররূপে বাংলাদেশের প্রতিষ্ঠার ঘোষণাপত্রে ২৬ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণাকে দৃঢ়ভাবে সমর্থন ও অনুমোদন করা হয়।

    সংবিধান প্রণীত না হওয়া পর্যন্ত শেখ মুজিবুর রহমানকে প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি ও সৈয়দ নজরুল ইসলামকে উপ-রাষ্ট্রপতি ঘোষণা করা হয়। এছাড়া তাজউদ্দীন আহমদ অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী, ক্যাপ্টেন এম মনসুর আলী অর্থ, শিল্প ও বাণিজ্যমন্ত্রী, খন্দকার মোশতাক আহমেদ পররাষ্ট্র ও আইনমন্ত্রী এবং এএইচএম কামরুজ্জামান স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী নিযুক্ত হন।

    জেনারেল আতাউল গনি ওসমানী অস্থায়ী সরকারের মুক্তিবাহিনীর প্রধান কমান্ডার এবং মেজর জেনারেল আবদুর রব চিফ অব স্টাফ নিযুক্ত হন। মুজিবনগর সরকারের শপথের দিন ১২ জন আনসার সদস্য ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে গার্ড অব অনার প্রদান করেন। পর দিন ১১ এপ্রিল বাংলাদেশের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ দেশবাসীর উদ্দেশে বেতারে ভাষণ দেন। তার এই ভাষণ আকাশবাণী থেকে একাধিকবার প্রচার হয়।

    ওই ভাষণে দেশব্যাপী পরিচালিত প্রতিরোধ যুদ্ধের বিস্তারিত বিবরণ তুলে ধরেন তাজউদ্দীন। এছাড়া ১৭ এপ্রিল মন্ত্রিসভার শপথ গ্রহণের তারিখ নির্ধারিত হয়। তাজউদ্দীনের ভাষণের মধ্য দিয়েই দেশ-বিদেশের মানুষ জানতে পারেন বাংলাদেশের মুক্তি সংগ্রাম পরিচালনার লক্ষ্যে একটি আইনানুগ সরকার গঠিত হয়েছে। এরই পথপরিক্রমায় ১৭ এপ্রিল সকালে মুজিবনগরে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রতিষ্ঠা লাভ করে।১৯৭০ সালের সাধারণ নির্বাচনের পর তৎকালীন পাকিস্তানের শাসকচক্র নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকৃতি জানায় এবং বেআইনিভাবে জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে।পরে একাত্তরের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি সেনাবাহিনী নিরস্ত্র বাঙালির ওপর ন্যায়-নীতি বর্হিভূত এবং বিশ্বাস ঘাতকতামূলক যুদ্ধ শুরু করলে ২৬ মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওয়ারলেসে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।তারই ধারাবাহিকতায় ১০ এপ্রিল মেহেরপুরের সীমান্তবর্তী এলাকার মুক্তাঞ্চলে নির্বাচিত জাতীয় পরিষদে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ নির্বাচিত প্রতিনিধিরা এক বিশেষ অধিবেশনে মিলিত হন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠন করেন।১৭ এপ্রিল মুজিবনগর সরকারের আনুষ্ঠানিকতা শেষ হওয়ায় দুই ঘণ্টার মধ্যেই পাকিস্তান বিমানবাহিনী বোমাবর্ষণ ও আক্রমণ চালিয়ে মেহেরপুর দখল করে। ফলে, অস্থায়ী সরকার ভারতে আশ্রয় নিতে বাধ্য হয় এবং সেখান থেকে কার্যক্রম চালাতে থাকে। ১৮ এপ্রিল মন্ত্রী পরিষদের প্রথম সভায় মন্ত্রীদের দফতর বন্টন করা হয়। মুজিব নগর সরকারের সফল নেতৃত্বে ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিজয় অর্জনের মধ্য দিয়ে স্বাধীনতা লাভ করে।

    উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলার সরকারি সকল প্রতিষ্ঠানের প্রধানগণ, নলডাঙ্গা রিপোর্টর্স ইউনিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, থানা প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    এ,কে,এম,খোরশেদ আলম
    নাটোর।

  • সৈয়দপুর পিসি পোল তৈরিতে নিম্নমানের পাথর সরবরাহের অভিযোগ

    সৈয়দপুর পিসি পোল তৈরিতে নিম্নমানের পাথর সরবরাহের অভিযোগ

    মোঃ হামিদার রহমান নীলফামারীঃ
    নীলফামারীর সৈয়দপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পিসি পোল নির্মাণ প্লান্টে নিন্ম মানের পাথর সরবরাহের অভিযোগ উঠেছে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে। সোমবার (১৭ এপ্রিল) সরেজমিনে গিয়ে দেখা যায় পিসি পোল তৈরির জন্য নিন্ম মানের পাথর গাড়ী থেকে আনলোড করে শ্রমিকেরা। আনলোডকৃত পাথরের গুণগত মান নিম্ন শ্রেণীর। অভিযোগ উঠেছে পিসি পোল তৈরির জন্য যেসব পাথর ব্যবহার করার কথা তার থেকে নিম্ন মানের পাথর সরবরাহ করছে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স সাজেদা এন্ড কোম্পানী । পাথর সরবরাহের ওয়ার্ক ওর্ডার ও স্টিমেটে কি পাথর উল্লেখ আছে সে বিষয়ে পিসি পোল নির্বাহী প্রকৌশলীর কাছে জানতে চাইলে তিনি তা জানাতে অস্বীকৃতি জানায়।
    নাম প্রকাশ না করার শর্তে আনলোডকারী একাধিক শ্রমিক জানান,‘আনলোডকৃত পাথরগুলোতে অধিকাংশ দেশীয় পাথর মিশ্রিত। যেখানে দরপত্র অনুযায়ী ভুটানের মানসম্মত তোষা পাথর থাকার কথা। পাথরগুলোর মধ্যে প্রায় ৭৫ শতাংশ কালো পাথর আর ২৫ শতাংশ ভুটানের তোষা পাথর মিশ্রিত রয়েছে। যার কারণে এই পাথর গুলো দিয়ে মানসম্মত পিসি পোল তৈরি হবে না বলে জানান তারা।’
    অভিযোগের বিষয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স সাজেদা এন্ড কোম্পানী এর প্রতিনিধির সাথে কথা হলে ওয়ার্ক ওর্ডারে যা আছে সেই পাথরই সরবরাহ করা হচ্ছে বলে জানিয়ে তিনি বিষয়টি এড়িয়ে যান।
    অভিযোগের বিষয়ে সৈয়দপুর পিসি পোল নির্মাণ প্লান্টের নির্বাহী প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম বলেন,‘কোথাকার পাথর ব্যবহার করা হচ্ছে সেটা বিষয় না। পাথরের গুণগত মান কেমন সেটাই মুখ্য বিষয়। আমরা পাথরের স্যাম্পল টেস্টের জন্য বুয়েটে পাঠিয়েছি। পাথর মানসম্মত হলে ব্যবহার করা হবে অন্যথায় ওই পাথরগুলো ফেরত দেওয়া হবে।’

  • বানারীপাড়া এনপিপির ইফতার ও দোয়া মাহফিল  অনুষ্ঠিত

    বানারীপাড়া এনপিপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    বিশেষ প্রতিনিধি।

    ন্যাশনাল পিপলস্ পার্টি এনপিপি বানারীপাড়া উজিরপুর উপজেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    অদ্য ১৭ই এপ্রিল রোজ সোমবার এনপিপির বানারীপাড়া পার্টি অফিসে বাদ আসর আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সৈয়দ অলিউল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাঃ শামিমা নাসরীন ভাইস চেয়ারম্যান ও সভাপতি রবিশাল জেলা এনপিপি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এমাদুল হক রানা যুগ্ম মহাসচিব কেন্দ্রীয় কমিটি, সাহেব আলী হাওলাদার রনি সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি, আনোয়ার হোসেন সহ শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় কমিটি, ফোরকান আহম্মেদ কার্যনির্বাহী সদস্য কেন্দ্রীয় কমিটি, তনিমা পারভীন কার্যনির্বাহীর সদস্য কেন্দ্রীয় কমিটি, শাহ আহম্মেদ হাওলাদার সাধারণ সম্পাদক উজিরপুর উপজেলা এনপিপি এবং বানারীপাড়া উজিরপুর উপজেলার নেতৃবৃন্দ।

    এ সময় সুমন তালুকদার এর সঞ্চালনায় বক্তারা বলেন, প্রধান অতিথি বলেন, সরকার দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে ব্যার্থ পৃথিবীর অন্যান্য দেশে রমজান মাসে দ্রব্য মূল্য কম থাকে অথচ আমাদের দেশে তার উল্টো চিত্র ব্যাবসায়ীরা সিন্ডিকেট করে দ্রব্য মূল্য বাড়িয়ে দেয় বেশি মুনফা লাভের আশায়। বিশেষ অতিথি বলেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নাই। ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি ও গণতন্ত্র বিকাশমঞ্চ জোট আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিন’শ আসনে প্রার্থী দিবে।তিনি বক্তারা আরো বলেন, তাই ছালাউদ্দিন ছালুর হাতকে শক্তিশালী করতে বানারীপাড়া উজিরপুরের এনপিপিকে সাংগঠনিক দিক আরো শক্তিশালি করার জন্য ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করার উদাত্ত আহ্বান জানান।
    অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন, হাফেজ মোহাম্মদ কাইউম।

  • সিএমপির পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বিভাগ আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠিত

    সিএমপির পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বিভাগ আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠিত

    মোঃ শহিদুল ইসলাম
    সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

    চট্টগ্রাম নগরীর মনছুরাবাদ পুলিশ লাইন্সে সিএমপির পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বিভাগের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত।

    উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার)।

    এছাড়া ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ, পিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আ স ম মাহতাব উদ্দিন, পিপিএম-সেবা; উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ আব্দুল ওয়ারীশসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সকল স্তরেের পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

  • তানোরে কলমা ইউপি সেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

    তানোরে কলমা ইউপি সেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোেরের কলমা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আয়োজন করা হয়েছে।
    জানা গেছে, গত ১৫ এপ্রিল শনিবার কলমা ইউপি স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ও আহবায়ক আবু জাফর মাহমুদ আপেলের সভাপতিত্বে বিল্লী স্কুল মাঠে আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শামসুল আলম এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব রামিল হাসান সুইট। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সম্পাদক প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, উপজেলা কৃষক লীগের সাধার সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু বাক্কার, বিশিষ্ট সমাজসেবক তরুণ শিল্পপতি
    আলহাজ্ব আবুল বাসার সুজন ও সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল বারীপ্রমূখ। সভায় সর্বসম্মতিক্রমে তানভির রেজাকে সভাপতি, আবু জাফর মাহমুদ আপেলকে সম্পাদক ও দিনারকে সাংগঠনিক সম্পাদক করে ইউপি স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়। এদিকে সম্মেলনে নেতা ও কর্মী-সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ স্বরণকালের সর্ববৃহৎ জনসভায় রুপ নেয়। একই দিন কলমা ইউপি কার্যালয়ে এবং মালবান্ধা স্কুল চত্ত্বরে আওয়ামী লীগের পৃথক কর্মসূচি দেযার পরেও স্বেচ্ছাসেবক লীগের কাউন্সিল অধিবেশনে নেতা ও কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আওয়ামী লীগের সহযোগী কোনো সংগঠনের এতো বড় সভা এর আগে বিল্লীর মাঠে হয়নি।প্রত্যক্ষদর্শীরা জানান, আজিজপুর, দরগাডাঙা, লিজানী বাজার ও কলমায় নানা অজুহাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করেও স্বেচ্ছাসেবক লীগের কাউন্সিলে জনশ্রুোত ঠেকানো যায়নি।#

  • নড়াইলে এসপি সাদিরা খাতুন’র সভাপতিত্বে মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

    নড়াইলে এসপি সাদিরা খাতুন’র সভাপতিত্বে মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইলে এসপি সাদিরা খাতুন’র সভাপতিত্বে মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। নড়াইল জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইনস্ ড্রিলশেডে ১৬ এপ্রিল (রবিবার) সকাল ১০.টায়। মার্চ/২০২৩ ইং মাসের কল্যাণ সভা এবং পরবর্তীতে ১২.টার সময় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, উক্ত সভায় সভাপতিত্ব করেন মোসা: সাদিরা খাতুন, পুলিশ সুপার, নড়াইল। কল্যাণ সভায় পুলিশ সুপার পুলিশ সদস্যেদের কল্যাণ নিশ্চিত করতে নিয়মমাফিক ছুটি, আবাসন ব্যবস্থা, পরিস্কার-পরিচ্ছন্নতা, চিকিৎসা, মানসম্মত খাবারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে গঠনমূলক আলোচনা করেন।
    তিনি কল্যাণ সভায় অবসরজনিত কারণে বিদায়ী পুলিশ সদস্যদের সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করেন। এছাড়া তিনি বিভিন্ন পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন এবং ভালো কাজের স্বীকৃতি স্বরূপ পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান করেন।
    অন্যদিকে, অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার মামলা তদন্ত, অপরাধ নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নতকরণ, ওয়ারেন্ট তামিল, মামলার রহস্য উদঘাটন, অবৈধ অস্ত্র উদ্ধার, অপরাধীদের গ্রেফতারসহ পুলিশের পেশাদারিত্ব ও দায়বদ্ধতা প্রসঙ্গে আলোচনা করেন এবং ওপেন হাউজ ডে, বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণের জন্য সকলকে নির্দেশনা প্রদান করেন।
    এ সময় মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), মোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল), নড়াইল; সকল থানার অফিসার ইনচার্জ, গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক, ট্রাফিক ইন্সপেক্টর ও কোর্ট ইন্সপেক্টরসহ সকল পুলিশ তদন্ত কেন্দ্র ও পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপস্থিত ছিলেন।

  • ত্রিশালের বইলরে  সুষ্ঠুভাবে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ পেয়ে খুশী ১৬৭৫জন ভুক্তভোগীরা

    ত্রিশালের বইলরে সুষ্ঠুভাবে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ পেয়ে খুশী ১৬৭৫জন ভুক্তভোগীরা

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বইলর ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর -২০২৩ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে
    বইলর ইউনিয়নের দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর প্রতি পরিবারের মাঝে বরাদ্দকৃত ১০কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

    রবিবার (১৮এপ্রিল)সকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম মোঃ শামসুউদ্দিন ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার মশিউর রহমান শাহানশাহ ইউনিয়নের ৯টি ওয়ার্ডে সর্বমোট ১৬৭৫ জন অসহায় দুঃস্থ পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্ভোধন করেন। উক্ত ভিজিএফ কর্মসূচীর আওতায় সুষ্ঠু ভাবে ইউনিয়নের দুস্থ প্রত্যেক কার্ডধারীকে জনপ্রতি ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়।

    এসময় চাউল নিতে আসা সকলের উদ্দেশ্যে ইউনিয়নের চেয়ারম্যান খন্দকার মশিউর রহমান শাহানশাহ বলেন- আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, আমি দায়িত্বে বসার পর থেকেই সার্বক্ষণিক নানা ভাবে আপনাদের জনসেবার নিয়োজিত থাকার চেষ্টা করে যাচ্ছি । আপনাদের সেবায় আমি আগামী দিনেও নিয়োজিত রাখবো। জাতির পিতার স্বপ্নের সুখী সমৃদ্ধ সোনার বাংলার অংশ হিসেবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বইলর ইউনিয়ন কে একটি আধুনিক এলাকা হিসাবে গড়তে আমি আপনাদের সার্বিক সহযোগীতা চাই।

    এসময় উপস্হিত ছিলেন ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার উপজেলার সহকারী উপজেলা শিক্ষা অফিসার আশীষ তরফদার,ইউপি সচিব জাহাঙ্গীর আলম সহ ইউনিয়ন পরিষদের সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

  • মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে মাই টিভির১৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

    মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে মাই টিভির১৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

    মোঃতরিকুল ইসলাম তরুন,কুমিল্লা থেকে।

    সারা দেশের মতো কুমিল্লার মুরাদনগরেও মাইটিভির ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমূখর পরিবেশে পালিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার স্থানীয় একটি পার্টি সেন্টারে ইফতার পূর্বে এক আলোচনা সভা মাইটিভির মুরাদনগর প্রতিনিধি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম উপজেলা শাখার সভাপতি আবদুল কাইয়ুম পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

    এতে বক্তব্য রাখেন, মুরাদনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান, জাতীয় সাংবাদিক সংস্থার কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তরুন,
    বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম চৌধুরী, কুমিল্লা উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ রাজিব আহাম্মদ,
    কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগের সদস্য হেলাল উদ্দিন চৌধুরী,
    জাতীয় সাংবাদিক সংস্থার মুরাদনগর উপজেলা শাখার সভাপতি এমকেআই জাবেদ ও সাধারণ সম্পাদক রায়হান চৌধুরী।

    বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবুবকর সবুজের উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, এশিয়ান টিভির সাংবাদিক নেছার উদ্দিন, উপজেলা প্রেসক্লাবের প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক সাজ্জাদ হোসেন, সাংবাদিক নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক বিল্লাল হোসেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সহ-সভাপতি আনোয়ার পাশা, জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম মজুমদার, সদস্য মাজহারুল ইসলাম, আক্তার হোসেন ও সুজন মুন্সী প্রমুখ।

    ইফতার পূর্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, কুড়াখাল কুরুন্ডী দাখিল মাদরাসার সুপার মাওলানা আ ন ম জসিম উদ্দিন মোল্লা,

  • তারাকান্দায় ইউপি চেয়ারম্যান, সদস্য ও সচিবদের মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন

    তারাকান্দায় ইউপি চেয়ারম্যান, সদস্য ও সচিবদের মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন

    আরিফ রববানী ময়মনসিংহ।

    স্থানীয় পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠা ও সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড জনগনের মাঝে পৌঁছে দেওয়ার
    লক্ষে ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ইউপি চেয়ারম্যান, সদস্য ও সচিবদের মাঝে ইউনিয়ন পরিষদ সম্পর্কিত মৌলিক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে।
    বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এন আই এলজি)আয়োজনে উপজেলা প্রশাসনের বাস্তবায়নে অনলাইনের মাধ্যমে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান।

    উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত এর সভাপতিত্বে সভায় জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান বলেন, স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধিদের বিভিন্ন কর্মকান্ড সঠিকভাবে পালন করতে হবে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব ও মেম্বারদের সরকারের নির্দেশনা অনুযায়ী করণীয় নিয়ে দীর্ঘসময় আলোচনা করেন তিনি।

    উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত বলেন-স্থানীয় পর্যায়ে তৃর্ণমুলে প্রতিটি মানুষের মাঝে সুশাসন প্রতিষ্ঠা ও সরকারের সকল প্রকার উন্নয়ন কর্মকাণ্ডকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দেওয়ার একমাত্র মাধ্যমে ইউনিয়ন পরিষদ।তাই তিনি স্থানীয় পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠা ও সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড জনগনের মাঝে
    স্বচ্ছ ও দুর্ণীতিমুক্ত পরিবেশে পৌঁছে দেওয়ার জন্য
    ইউপি চেয়ারম্যান, মেম্বার ও সচিবদের প্রতি আহবান জানান। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান এড ফজলুল হক, ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন,মহিলা ভাইস চেয়ারম্যান সালামা আক্তার কাকনী
    সহ উপজেলার ১০টি ইউনিয়নের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ সদস্য, ইউনিয়ন পরিষদ সচিবগণ প্রশিক্ষণে উপস্থিত ছিলেন। তিন দিনব্যাপী অনুষ্ঠিত এই প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, ইউপি সদস্য ও সংরক্ষিত নারী আসনের সদস্যবৃন্দ।

  • ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে যানজট নিরসনে রাস্তায় পুলিশ

    ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে যানজট নিরসনে রাস্তায় পুলিশ

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে যানজট নিরসনে রাস্তায় নেমেছে কোতোয়ালি মডেল থানার পুলিশ।

    রবিবাার দুপুরে উত্তপ্ত রোদে শহরের ষ্টেশন রোড,গাঙ্গিনার পাড়,ব্রীজ মোড়ে যানজট নিরসনে টহল চালান কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দের নেতৃত্বে কোতোয়ালী পুলিশের টিম।

    পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শহরে ব্যস্ততম জায়গা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে যানজট লেগেই থাকে। যা নিরসনে হিমশিম খায় ট্রাফিক পুলিশ। তাই যানযট নিরসনে দাপ্তরিক কাজে পাশাপাশি ওই স্থানগুলো টহল দেন ওসি শাহ কামাল আকন্দ। এ সময় মানুষের এই দুর্ভোগের চিত্র দেখে রিকশা, ভ্যান চালক, অটোরিকশা চালকদের যানজট এড়াতে সাবধানে চলাচল করার পরামর্শ দেন। তার পরামর্শে
    গাঙ্গিনার থেকে তাজমহল পর্যন্ত রাস্তা যেকোন সময়ের তুলনায় পরিচ্ছন্ন,যানজোটমুক্ত ফুটপাত মুক্ত।

    এছাড়াও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে যানযট নিরসনে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা পুলিশ সুপারের নির্দেশনাক্রমে কোতোয়ালি মডেল থানা পুলিশ। জেলার সড়ক-মহাসড়ক থেকে শুরু করে বিভিন্ন রাস্তার মোড়, গুরুত্বপূর্ণ স্থানসমূহে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের কার্যকর ব্যবস্থার ফলে রবিবার বিকেল পর্যন্ত ময়মনসিংহে যানজটমুক্ত পরিবেশে যানবাহন চলাচল করেছে। ওসি শাহ কামাল আকন্দ সাংবাদিকদের জানান, ময়মনসিংহ বিভাগের ৪টি জেলার প্রায় ১০-১২টি রোডের যানবাহন ময়মনসিংহের উপর দিয়ে যাতয়াত করে থাকে। এসব মহাসড়কগুলোতে যানজট নিরসনে প্রায় শতাধিক পুলিশ রাস্তায় কাজ করছে। তিনি আরো জানান, ময়মনসিংহের দিঘারকান্দা ঢাকা বাইপাস থেকে ব্রীজ মোড়,আকুয়া বাইপাস,চড়পাড়া মোড়,টাউন হল মোড়সহ বিভিন্ন রাস্তার দুই পাশের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্ত করা হয়েছে । রাস্তার পাশে কোনো দোকানপাট বসতে দেয়া হচ্ছে না। এছাড়া সড়কে কোনো প্রকার চাঁদাবাজি হচ্ছে না বলে দাবি করেন তিনি।যদি কারো বিরুদ্ধে কোনো চাঁদাবাজির প্রমাণ পাওয়া যায়। তবে তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। জেলা পুলিশ সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষ্যে সড়কের যানজট নিরসনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পুলিশের পক্ষ থেকে নেয়া ব্যাপক পরিকল্পনা নেয়া হয়েছে। জেলা পুলিশসহ শতাধিক কমিউনিটি পুলিশ যানজট নিয়ন্ত্রণে ২৪ ঘন্টা রাস্তায় কাজ করছে। এছাড়া যানজট ব্যবস্থা মনিটরিং করতে দিঘারকান্দা বাইপাস ও ব্রীজ মোড়ে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। ওয়াচ টাওয়ার থেকে পর্যবেক্ষণসহ মোটরসাইকেল টহলও জোরদার করা হয়েছে বলেও জানান ওসি শাহ কামাল আকন্দ।