Author: desk

  • আমাকে বিএনপির লোক বলে অপপ্রচারে, সংবাদ সম্মেলন

    আমাকে বিএনপির লোক বলে অপপ্রচারে, সংবাদ সম্মেলন

    রতন দে,মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের ডাসার উপজেলার ডাসার উপজেলা প্রেসক্লাবের কার্যলয়ে আমাকে ও আমার পরিবারকে বিএনপির লোক বলে অপপ্রচারে সংবাদ সম্মেলনের করেন মোঃহাবিব তলুকদার।
    গত রবিবার (১৬.০৪.২৩) তারিখ রাতে এই সংবাদ সম্মেলন করেন।
    এসময় হাবিব তালুকদার বলেন আমি এবং আমার পরিবারের কোনো সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)এবং এর কোনো অঙ্গ সংগঠনের সাথে কোন রুপ সংশ্লিষ্টতা ইতি পূর্বে ছিলো না এবং বর্তমানেও নাই।কিন্তু কিছু দিন যাবত আমার ও আমার পরিবারকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করিবার উদ্দেশ্যে ও রাজনৈতিক সুবিধা হাসিলের উদ্দেশ্যে কতিপয় লোক আমাকে ও আমার পরিবারকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সাথে সম্পৃক্ত আছে বলিয়া অপ প্রচার চালাইয়া আসিতেছে। যদি কেহ আমার ও আমার পরিবারের কাহারও নাম বিএনপি ও তাহার অঙ্গ সংগঠনের সাথে সম্পৃক্ত করে থাকে তাহা আমি ও আমার পরিবারের কেহ অবগত নাই এবং অবগত ছিলাম না।

    যদি কোন সংগঠনে আমার ও আমার পরিবারের কাহারও নাম থেকে থাকে তাহা বিএনপি উদ্দেশ্য প্রনোদিত হইয়া করিয়া থাকিবে এবং এব্যপারে আমার ও আমার পরিবারের কাহারও মতামত নিয়া করে নাই।
    অদ্য হইতে আমাদের পরিবার ১০০% বিএনপি ও তাহার অঙ্গ সংগঠেনের সংশ্লিষ্টতা মুক্ত বলিয়া আমি আমার পরিবারে পক্ষ হইতে ঘোষনা করিলাম।

  • ময়মনসিংহর কুষ্টিয়া ইউনিয়ন জাতীয় পার্টির উদ্যোগে মতবিনিময়,দোয়া ও ইফতার মাহফিল

    ময়মনসিংহর কুষ্টিয়া ইউনিয়ন জাতীয় পার্টির উদ্যোগে মতবিনিময়,দোয়া ও ইফতার মাহফিল

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহঃ জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রনায়ক হুসেইন মুহম্মদ এরশাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও ময়মনসিংহ সদর আসনের জাতীয় সংসদ সদস্য বেগম রওশন এরশাদ এমপি’র সুস্থতা কামনায় কুষ্টিয়া ইউনিয়ন জাতীয় পার্টির উদ্যোগে মিলাদ,দোয়া ও ইফতার মাহফিল এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (১৭এপ্রিল) বিকেল ৫টায় ময়মনসিংহ সদর উপজেলার উপজেলার ২নং কুষ্টিয়া ইউনিয়নের বিদ্যাগঞ্জ রাণী রাজবালা বহুমুখী উচ্চ বিদ্যালয় মিলনায়নে উক্ত মত বিনিময়,মিলাদ,দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক সাবেক কাউন্সিলর আব্বাস উদ্দীন তালুকদার।প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সদর উপজেলা সদস্য সচিব আবজাল হোসেন হারুন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক সাব্বির হোসেন বিল্লাল, ,সদর উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক মোশারফ হোসেন, কাউসার আহমেদ প্রমুখ।

    জাতীয় পার্টি কুষ্টিয়া ইউনিয়ন শাখার শাখার আহবায়ক আজিজুর রহমান দুলালের
    সভাপতিত্বে ও সদস্য সচিব হাসান মাহমুদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময়ে অন্যান্যদের মাঝে যুব সংহতির নেতা জালাল উদ্দিন সহ কুষ্টিয়া ইউনিয়ন জাতীয় পার্টির ও বিভিন্ন অঙ্গসংগঠনেরনেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • জয়পুরহাটে সাইক্লিং প্রতিযোগিতায় সমাপনী সনদ বিতরণ

    জয়পুরহাটে সাইক্লিং প্রতিযোগিতায় সমাপনী সনদ বিতরণ

    স্টাফ রিপোর্টার:- নিরেন দাস

    জয়পুরহাটে তৃনমূল পর্যায়ে অনূর্ধ্ব -১৬ ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচির সাইক্লিং বালক-বালিকা সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১৭ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের সম্বেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,জয়পুরহাট জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, অতিরিক্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর অতিরিক্ত পুলিশ সুপার মামুন খান চিশতী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, জাতীয় সাইক্লিং প্রশিক্ষক সাহিদুর রহমান, জেলা সাইক্লিং কোচ আমানুল্লাহ আমান সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

    জেলায় ১০ দিন ব্যাপী ১৬ অনূর্ধ্ব বছর বয়সী ১০০ জন বালক বালিকার মধ্যে ১৬ জন সাইক্লিং প্রতিযোগিতা জাতীয় পর্যায়ে প্রশিক্ষনের সুযোগ পেয়েছেন। তাদের হাতে আনুষ্ঠানিক ভাবে সনদ তুলে দেন অতিথি বৃন্দরা।

  • জালিয়াতি করে  পাসপোর্ট তৈরির মাধ্যমে বিদেশ  যাওয়ার আগেই ১ আশ্রিত রোহিঙ্গা গ্রেফতার

    জালিয়াতি করে পাসপোর্ট তৈরির মাধ্যমে বিদেশ যাওয়ার আগেই ১ আশ্রিত রোহিঙ্গা গ্রেফতার

    মোঃ শহিদুল ইসলাম
    সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

    মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ানের সার্বিক দিক নির্দেশনায়,অতিঃ উপ-পুলিশ কমিশনার মোঃ সোনাহর আলীর তত্বাবধানে, পুলিশ পরিদর্শক (নিঃ) এস.এম. দিদারুল ইসলাম সিকদার এর নের্তৃত্বে, টিম-২২ এর সদস্যরা গত ১৬/০৪/২০২৩ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে নগরীর পাঁচলাইশ মডেল থানাধীন চকবাজার মোড় কাপাসগোলা রোড এলাকা থেকে ১টি বাংলাদেশী পাসপোর্ট ,১টি সৌদিআরবের ওমরা ভিসার অনলাইন কপি,১টি ঢাকা টু জেদ্দা গামী আন্তর্জাতিক এয়ার টিকেট, ১টি চট্টগ্রাম টু ঢাকা গামী অভ্যন্তরীণ এয়ার টিকেট ও ১টি পুরাতন টাচ মোবাইল সহ নূর মোস্তফাকে গ্রেফতার করেন।

    গ্রেফতারকৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে একজন মায়ানমারের রোহিঙ্গা নাগরিক হিসেবে বাংলাদেশের আশ্রিত রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। সে অপরাপর অজ্ঞাতনামা ব্যক্তিদের সহযোগিতায় মোটা অংকের টাকার বিনিময়ে জাল-জালায়াতির মাধ্যমে ভুয়া ঠিকানা ব্যবহার করে বাংলাদেশী পাসপোর্ট তৈরি করে সৌদিআরব যাওয়ার জন্য বণির্ত ঘটনাস্থলে অবস্থান করছিলো,

  • সেনাজোনের মাইসছড়ি বাজারে অগ্নি নির্বাপণ মহড়া

    সেনাজোনের মাইসছড়ি বাজারে অগ্নি নির্বাপণ মহড়া

    (রিপন ওঝা,মহালছড়ি)

    আজ ১৭এপ্রিল রবিবার সকাল ১০.৩০ ঘটিকায় আসন্ন শুষ্ক মৌসুমকে সামনে রেখে খাগড়াছড়ির জেলার মহালছড়ি থানার মাইসছড়ি বাজারে দুর্ঘটনাজনিত অগ্নিকাণ্ড নিরসন এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক যৌথ অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়।

    মহালছড়িতে সেনাজোনের সার্বিক ব্যবস্থাপনায় ও ফায়ার সার্ভিসের বিশেষ ইউনিট, সেচ্ছাসেবকদের অংশগ্রহনে যৌথ অগ্নি নির্বাপনের বিশেষ মহড়া আয়োজন করা হয়।

    উক্ত মহড়ায় মহালছড়ি জোনের ভারপ্রাপ্ত জোন উপ- অধিনায়ক এবং বিজিতলা সাবজোন কমান্ডার মেজর মেহেদী হাসান সরকার,পিএসসি মাইসছড়ি বাজারের সামগ্রিক অগ্নি নিরাপত্তা ব্যবস্থা তদারকির প্রয়োজনীয়তা এবং জরুরি অবস্থায় করণীয় সম্পর্কে বক্তব্য রাখেন।

    চলমান মহড়ার বিশেষ মুহুর্তে মাইসছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বাজার কমিটির সদস্যবৃন্দ, ফায়ার সার্ভিস খাগড়াছড়ির প্রতিনিধি ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় গণমাধ্যম উপস্থিত ছিলেন।

    মহালছড়ি জোনের বিজিতলা আর্মি ক্যাম্পের অগ্নি নির্বাপক দল এবং বাজার স্বেচ্ছাসেবক দল কর্তৃক যৌথভাবে দ্রুততম সময়ে অগ্নি নির্বাপণ এবং অগ্নি নির্বাপক সরঞ্জামাদির সঠিক ব্যবহার ছিল এই মহড়ার মূল উদ্দেশ্য। এছাড়াও, এই মহড়ায় স্থানীয়দের অগ্নি নির্বাপণ প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি জরুরি অবস্থায় করণীয় সম্পর্কে সম্যক ধারণা দেওয়া হয়।

  • মহালছড়িতে বৈসাবিতে ঐতিহ্যবাহী বলিখেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা

    মহালছড়িতে বৈসাবিতে ঐতিহ্যবাহী বলিখেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা

    (রিপন ওঝা,মহালছড়ি)

    মহালছড়ি উপজেলার মুবাছড়ি ইউনিয়নের খ‍্যাংসাপাড়াতে সূর্যমুখী স্পোর্টিং ক্লাব কর্তৃক সাংগ্রাই উদযাপন উপলক্ষে ১৭এপ্রিল ২০২৩ রবিবার ৪.০০ ঘটিকায় বলিখেলা ও সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে।

    উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল শাহরিয়ার শাফকাত ভূইয়া, পিএসসি।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস সুইনুচিং চৌধুরী, মুবাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাপ্পী খীসা,মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল হাসান খান, সাবেক বিআরডিবি চেয়ারম্যান কংজরী চৌধুরী, এছাড়াও খ‍্যাংসাপাড়া সূর্যমুখী স্পোর্টিং ক্লাবের সভাপতি সহ হ‍্যাডম্যান কারবারি সহ এলাকাবাসী উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

    আজকে সন্ধ্যায় খাগড়াছড়ি জেলা ও চট্টগ্রাম হতে আগত শিল্পীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্ট অনুষ্ঠিত হয়েছে।

  • ময়মনসিংহ পুলিশ সুপারের উদ্যোগে গ্রাম পুলিশদের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন ওসি কামাল

    ময়মনসিংহ পুলিশ সুপারের উদ্যোগে গ্রাম পুলিশদের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন ওসি কামাল

    ষ্টাফ রিপোর্টারঃ
    ঈদুল ফিতর উপলক্ষে ময়মনসিংহের সদর উপজেলার শতাধিক গ্রাম পুলিশদের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে থানা প্রাঙ্গনে ঈদের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষে গ্রাম পুলিশদের বিশেষ প্রশিক্ষণ শেষে ঈদ উপহার হিসাবে পাঞ্জাবি সামগ্রী তুলে দেন ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ । উপহার সামগ্রীর মধ্যে ছিল- সেমাই, চিনি, গুঁড়ো দুধ, সাবান।

    জেলা পুলিশ সুপারের মহতী উদ্যোগে কোতোয়ালী মডেল থানা পুলিশ ওসি শাহ কামাল আকন্দ পিপিএম (বার) গ্রাম পুলিশদের মাঝে ঈদ উপহার পাঞ্জাবি বিতরণ করেছেন বলে থানা সুত্রে জানা গেছে। শতাধিক গ্রাম পুলিশের মাঝে নতুন পাঞ্জাবি বিতরণ করা হয়। এদিকে উপহার পেয়ে গ্রামপুলিশের কয়েকজন সদস্য জানান- নতুন পাঞ্জাবি পেয়ে খুশিতে আত্মহারা তারা। এ ধরনের উপহার কোনদিন পায়নি তারা।এই সামান্য উপহার তাদের মাঝে কর্মচাঞ্চল্য, অপরাধ নিয়ন্ত্রণে অনেক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

    কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ বলেন, গ্রাম পুলিশের সদস্যরা পুলিশের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করে থাকেন। থানা পুলিশের সঙ্গে গ্রাম পুলিশ বিশেষভাবে সম্পৃক্ত রয়েছে। তারা থানা পুলিশকে বিভিন্নভাবে তথ্য দিয়ে সাহায্য করেন। এজন্যই পুলিশ সুপারের নির্দেশনায় ঈদ উপলক্ষে গ্রাম পুলিশের সদস্যদের উপহার দেওয়ার উদ্যোগ নেয়া হয়েছে।

  • ঝালকাঠি প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    ঝালকাঠি প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠি প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার প্রেস ক্লাবের হলরুমে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, জেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাডভোকেট আনোয়ার হোসেন আনু , প্রেস ক্লাবের দাতা সদস্য অধ্যাপক ডা. অসীম কুমার সাহা, দাতা সদস্য, পৌর কাউন্সিলর কামাল শরীফ। ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

  • নলছিটিতে স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত

    নলছিটিতে স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত

    ঝালকাঠি জেলা প্রতিনিধি: মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৫ রমজান উপজেলার মল্লিকপুরে এ আয়োজন করা হয়।

    এ উপলক্ষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তৌহিদুল আলম মান্না,সিদ্ধকাঠি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আলম গিয়াস প্রমুখ।

    উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন তালুকদার,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইদুল কবির রানা,কাউন্সিলর(সাবেক) জিয়াউল কবির মিঠু,কাউন্সিলর,সাবেক ছাত্র নেতা আসলাম খান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কামরুজ্জামান সুমন,সদস্য সচিব সোহেল খান, উপজোলা ছাত্রদলের সদস্য সচিব সুজন খান,পৌর ছাত্রদলের আহবায়ক রনি তালুকদার,সদস্য সচিব সাব্বির রহমান প্রমুখ।

    দোয়া মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও জাতির কল্যান কামনা করে সর্বশক্তিমান আল্লাহতায়ালার দরবারে দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাইফুল ইসলাম ।

  • মালদ্বীপে  ঐতিহাসিক ‘মুজিবনগর দিবস’ পালন করা হয়েছে

    মালদ্বীপে ঐতিহাসিক ‘মুজিবনগর দিবস’ পালন করা হয়েছে

    মোঃ আবদুল্লাহ কাদের, মালদ্বীপ থেকে ঃ-সোমবার (১৭ এপ্রিল)২০২৩ মালদ্বীপে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ হাইকমিশনের সম্মেলন কক্ষে ঐতিহাসিক ‘মুজিবনগর দিবস’ পালন করা হয়, আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ।

    অনুষ্ঠানে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর বানী পাঠ করেন যথাক্রমে মিশনের কাউন্সেলর (শ্রম) ও দূতালয় প্রধান জনাব মো: সোহেল পারভেজ ও তৃতীয় সচিব জনাব চন্দন কুমার সাহা। এরপর মুজিবনগর ও মুক্তিযুদ্ধের উপর নির্মিত একটি ভিডিও প্রদর্শন করা হয়।

    প্রধান অতিথির বক্তব্যে মান্যবর হাইকমিশনার নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস জানার জন্য আহ্বান জানান। এসময় তিনি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতাকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। এছাড়াও তিনি সকলকে ঐতিহাসিক মুজিবনগর ভ্রমণের জন্য অনুরোধ জানান। পরিশেষে তিনি বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার জন্য সবাই কে একযোগে কাজ করার জন্য অনুরোধ জানান।

    অনুষ্ঠানে হাইকমিশনের সকল কর্মকর্তা-কর্মচারীগন ও উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশী নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।