Author: desk

  • গোদাগাড়ীতে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

    গোদাগাড়ীতে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

    নিজস্ব প্রতিবেদক, রাজশহীঃ আজ (১৭ এপ্রিল ২০২৩) ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার সকাল সাড়ে ১১ টার সময় রাজশাহীর গোদাগাড়ী উপজেলা পরিষষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ দুলাল আলম, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার অশোক কুমার চৌধুরী, মাও দুরুল হোদা,

    সহকারি কমিশনার ( ভূমি) মোঃ সবুজ হাসানের সঞ্চলনায় উপস্থিত ছিলেন, বীর ‍মুক্তিযোদ্ধা, সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণসহ সুধিজন উপস্থিত ছিলেন।

    মোঃ হায়দার আলী,
    রাজশাহী।

  • আদীতমারীতে পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্তসহ তিনজন গ্রেফতার

    আদীতমারীতে পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্তসহ তিনজন গ্রেফতার

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।

    লালমনিরহাটের আদিতমারী থানার পৃথক পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে জুয়বরু ও ওয়ারেন্টভুক্ত আসামীদের কে গ্রেফতার করেন আদিতমারী থানার পুলিশ।

    লালমনিরহাট জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, এর দিকনির্দেশনায় আদিতমারী থানার অফিসার ইনচার্জ ওসি মোজাম্মেল হক, এর নেতৃত্বে এসআই/কমল কিশোর ঘোষ, এসআই/আবু বক্কর সিদ্দিক , এসআই/হামিদুল, এসআই/ফরমান আলী, এসআই হামিদুল ইসলাম, এএসআই/গোপাল, এএসআই/সামাদ, এএসআই/তপন এএসআই বিজয় কামার, ও সঙ্গীয় ফোর্সসহ আদিতমারী থানার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ১৭ এপ্রিল/২০২৩ ইং আদিতমারী থানাধীন ৪নং সারপুকুর ইউনিয়নের তালুক হরিদাস মৌজাস্থ গ্রামের জনৈক রঞ্জিত (৪৫) , পিতা- মৃত অনন্ত কুমার, এর বসত বাড়ীর উত্তর পাশে অনুমান ৫০ গজ দুরে জামালের শসা ক্ষেতের মধ্যে জুয়া খেলা অবস্থায় খেলার সরঞ্জামাদিসহ ১ জন জুয়ারি কে আটক করে আটককৃত জুয়ারি হলেন টিপার বাজার গ্রামের মৃত নুর মোহাম্মদ আলীর পুত্র মোঃ আকতার @মজমুল (৩৮)।

    পরবর্তীতে উক্ত জুয়াড়িকে উপজেলা নির্বাহী কর্মকর্তার ভ্রাম্যমান আদালতে সোপর্দ করে আদিতমারী থানা পুলিশ, পরে জনাব জি আর সরোয়ার বিজ্ঞ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আদিতমারী লালমনিরহাট জুয়ারি কে ০৩ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়।

    ওয়ারেন্টভুক্ত মোট ০২ জন আসামী গ্রেফতার
    ১। পারিডিং ৬/২৩ মুল পারিডিং ৩৯/২১ সংক্রান্তে আসামী মোঃ আনোয়ার হোসেন (২৪), পিতা- আবুল কাশেম, সাং চন্দনপাট,
    ২। জিআর ১২৪/২০ সংক্রান্তে আসামী মো: রুবেল (২২), পিতা- ফজলুল সাং- বড় কমলাবাড়ী হাজিগঞ্জ, উভয় থানা আদিতমারী, জেলা- লালমনিরহাটদেরকে গ্রেফতার করতঃ অদ্য ১৭/০৪/২৩ খ্রিঃ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

    লালমনিরহাটের আদিতমারী থানার অফিসার ইনচার্জ ওসি মোজাম্মেল হক, জানান গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের কে গ্রেফতার করেন আদিতমারী থানার পুলিশ।

    হাসমত উল্লাহ।।

  • আগৈলঝাড়ায় ৫টি ইউনিয়নে পবিত্র ঈদ-উল ফিতর পালনে ১৩হাজার ২শ ৭টি পরিবারের মধ্যে চাল বিতরণ শুরু

    আগৈলঝাড়ায় ৫টি ইউনিয়নে পবিত্র ঈদ-উল ফিতর পালনে ১৩হাজার ২শ ৭টি পরিবারের মধ্যে চাল বিতরণ শুরু

    বি এম মনির হোসেনঃ-

    বরিশালের আগৈলঝাড়ায় পবিত্র ঈদ-উল-ফিতর পালনের জন্য সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের বরাদ্দকৃত চাল উপজেলার ৫টি ইউনিয়নের ১৩ হাজার ২শ ৭টি অসহায় ও দুঃস্থদের পরিবারের মধ্যে ১০ কেজি করে বিতরণ শুরু হয়েছে। ১৭ এপ্রিল সোমবার দুপুরে উপজেলার রাজিহার ইউনিয়নে বিশেষ ভিজিএফ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার। এসময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার ও উপজেলা একাডেমীক সুপারভাইজার প্রান কুমার ঘটক, ইউপি সচিব গৌতম পালসহ ইউপি সদস্যরা।উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মোশারেফ হোসেন জানান, ২০২২-২০২৩ অর্থ বছরে পবিত্র ঈদ-ইল-ফিতর পালনের জন্য অতি দরিদ্র ও দুঃস্থদের ঈদ সহায়তার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় থেকে ১৩ হাজার ২শ ৭টি দুঃস্থ পরিবারের জন্য ১০ কেজি হারে ১৩২.০৭০ মেট্টিক টন বিশেষ ভিজিএফ চাল বরাদ্দ করেছে। প্রতি প্ররিবার ১০ করে চাল পাবে।সূত্র মতে, রাজিহার ইউনিয়নে ২৭০৭ পরিবার, বাকাল ইউনিয়নে ২৩১৯ পরিবার, বাগধা ইউনিয়নে ২৫৬৩ পরিবার, গৈলা ইউনিয়নে ২২২০ পরিবার ও রত্নপুর ইউনিয়নে ২২৯১ পরিবারসহ পাঁচটি ইউনিয়নে মোট ১৩ হাজার ২শ ৭টি পরিবার এই চাল সহায়তা পাচ্ছেন।

  • ঠাকুরগাঁওয়ে সমলয় পদ্ধতিতে বোরো চাষ

    ঠাকুরগাঁওয়ে সমলয় পদ্ধতিতে বোরো চাষ

    ঠাকুরগাঁও প্রতিনিধি॥ শিল্পায়নে অনুন্নত হলেও কৃষিতে উন্নত ও স্বনির্ভর দেশের উত্তরের জেলা ঠাকুরগাঁও। এ জেলায় উল্লেখযোগ্য তেমন কোন শিল্প প্রতিষ্ঠান গড়ে না উঠলেও এখানকার কৃষির মান ও উৎপাদনের হারের কারনে অন্যান্য জেলা গুলির তুলনায় সহজেই আলাদা করা যায় ঠাকুরগাঁওকে। কৃষি নির্ভর হওয়ায় তাই এ জেলার কুষিতে প্রতিনিয়ত আসছে যুগোপযোগী নানা পরিবর্তন।

    দেশের বিভিন্ন জেলায় এ সমলয় পদ্ধতিতে পরীক্ষামূলক চাষাবাদ করা হলেও দেশের সর্ববৃহৎ সমলয় পদ্ধতিতে বোরো চাষ হচ্ছে ঠাকুরগাঁওয়ে। কৃষি বিভাগের সহযোগীতায় জেলার রাণীশংকৈল উপজেলার নেকমরদ গ্রামের ৭ জন কৃষকের ১১০ একর জমিতে সমলয় পদ্ধতিতে চাষ করা হচ্ছে বোর ধান। কৃষিতে যান্ত্রিকীকরণ, কম সময়ে, কম খরচে অধিক উৎপাদন ও শ্রমিক সংকট নিরশনের লক্ষ্যে এ পদ্ধতিতে চাষাবাদে সুফল পেতে শুরু করেছেন কৃষকরা।

    এছাড়াও ফসল কাটার সময় শ্রমিক সংকট এখন বাংলাদেশে নিত্যবছরের সমস্যা। শিল্পায়নের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাবে কয়েক দশক ধরে মানুষ শহরমুখী। তাই প্রতিনিয়ত কমছে কৃষি শ্রমিক। সামনে এ সংকট আরও বাড়বে। এর একটা সমাধান হতে পারে কৃষি যান্ত্রিকীকরণ ও সমলয় চায়।

    বর্তমান সরকার কৃষিকে আধুনিক ও লাভজনক করতে টেকসই যান্ত্রিকীকরণের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। যার একটি হচ্ছে সমবায়ভিত্তিক সমলয় চাষাবাদ পদ্ধতি। অপরদিকে কৃষকরা অভিযোগ করেন যে ধান চাষ লাভজনক নয়। এটিকে লাভজনক করার অন্যতম উপায় হলো উৎপাদন ব্যয় হ্রাস করা। আর উৎপাদন ব্যয় হ্রাস করতে হলে বিকল্প নেই সমলয় চাষের । চারা উৎপাদন থেকে কর্তন পর্যন্ত ফসল উৎপাদনের প্রতিটি পদক্ষেপেই রয়েছে মেশিনের ব্যবহার। সিড সোইং মেশিনের সাহায্যে ট্রেতে ধানের বীজের মাধ্যমে চারা উৎপাদন করা হয়। এরপর রাইস ট্রান্স প্লান্টার মেশিনের সাহায্যে সেই চারা জমিতে বপন করা হয। এতে সনাতন পদ্ধতিতে একর প্রতি খরচ হতো ২০০০ থেকে ২২০০ টাকা। মেশিনের মাধ্যমে চারা রোপন করায় খরচ হচ্ছে আর ৭০০ থেকে ৮০০ টাকা। জমিতে সেচের মাত্রা পরিমাপের জন্য লাগানো হয়েছে ইউ ডি পাইপ। এতে পাঁচটি সেচের খরচ কমেছে বলে জানান কৃষক। এই পদ্ধতিতে ধান কাটা হবে কম্বাইন্ড হারভেস্টার মেশিনের মাধ্যমে যেখানে কর্তন ও মারাই একই সাথে করা হবে। সমলয় পদ্ধতিতে ধান চাষের পাশাপাশি জমির আইলে লাগানো হয়েছে লাউ, ঝিঙ্গা ও কুমড়ার গাছ। এতে পূরণ হোচ্ছে পারিবারিক সবজির পুষ্টি চাহিদাও । সমলয় পদ্ধতিতে চাষাবাদের ফলে একই জমিতে বোরো আউশ আমন তিনটি ফসল উৎপাদন করা যাচ্ছে ফলে খাদ্যশস্যের উৎপাদন বাড়ার পাশাপাশি বাড়ছে কৃষি জমির নিবিরতা । ফসলের পোকামাকড়ের উপদ্রব কম হওয়ায় কমছে কীটনাশক খরচ।

    সমলয় পদ্ধতিতে চাষ করা কৃষক অখলাক হোসেন, মজিবর রহমান, মাহফুজুর রহমান জানান, আমরা আগে এ পদ্ধতি সম্পর্কে কিছুই জানতামনা। আমরা যে যার মত আলাদাভাবে চাষাবাদ করতাম। উপজেলা কৃষি কর্মকর্তার মাধ্যমে আমরা এ পদ্ধতি সম্পর্কে জানতে পেরে আগ্রহ প্রকাশ করি। সমলয় পদ্ধতিতে চাষ করে একদিকে আমাদের যেমন কৃষি শ্রমিকের সংকট নিরশন সহ সেচ খরচ কমেছে , অন্যদিকে আমরা একই সময়ে ফসল ঘরে তুলতে পারবো এবং উৎপাদনও অন্যান্য মৌসুমের তুলনায় বেশি হবে আশা করছি। ফলে দামও পাবো ভালো। এছাড়াও এ পদ্ধতিতে আমরা ফসলের মাঠের আইলে লাউ, ঝিঙা, কুমড়া সহ নানা বাড়তি ফসল ও সবজির চাষ করে একটা বাড়তি আয়েরও ব্যবস্থা হয়েছে। উপজেলা কৃষি অফিস থেকেও আমরা সার ও বীজে ভালো ধরনের সহযোগীতা পেয়েছি।

    রানীসংকৈল উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ জানান,কৃষিতে যান্ত্রিকিকরন ও কম সময়ে অল্প করচে অতিরিক্ত খাদ্য উৎপাদনের লক্ষ্যে সরকার যে প্রোজেক্ট গ্রহণ করেছে তাতে আমাদের এ প্রোচেষ্টা একটা বড় ভ’মিকা রাখবে বলে অঅমি মনে করি। কারন আমাদের এটিই দেশের সর্ববৃহৎ সমলয় পদ্ধতিতে চাষের মাঠ। বর্তমান সরকার কৃষিকাজে যন্ত্রের ব্যবহার বাড়িয়ে কৃষিকে আধুনিক ও লাভজনক করতে নিরলস কাজ করছে। কৃষি যান্ত্রিকীকরণে অত্যন্ত গুরুত্ব দিয়ে নেয়া হয়েছে নানা প্রকল্প। পাশাপাশি কৃষি যান্ত্রিকীকরণ ত্বরান্বিত করতে দক্ষ জনবল তৈরিতে এরই মধ্যে মাঠপর্যায়ে কৃষি প্রকৌশলীর ২৮৪টি পদ সৃজন করা হয়েছে। ফলে আমাদের কৃষি যান্ত্রিকীকরণের দিকেই যাচ্ছে। ‘সমলয়’ পদ্ধতিতে চাষ করলে যন্ত্রের ব্যবহার সহজতর হবে। কৃষকের সময়, শ্রম ও খরচ কমবে। কৃষক লাভবান হবেন। এতে বাঁচবে কৃষক,বাঁচবে দেশ।

    গৌতম চন্দ্র বর্মন
    ঠাকুরগাঁও

  • আগৈলঝাড়ায় আওয়ামী লীগ ও প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক মুজিব নগর দিবস পালিত

    আগৈলঝাড়ায় আওয়ামী লীগ ও প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক মুজিব নগর দিবস পালিত

    বি এম মনির হোসেনঃ-

    বরিশালের আগৈলঝাড়া উপজেলা প্রশাসন এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক মুজিব নগর দিবস পালিত হয়েছে।
    দিবসটি পালন উপলক্ষে ১৭ এপ্রিল সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। আলোচনা সভায় ভাইস চেয়ারম্যানগনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।এদিকে আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, শহীদদের স্মরণে নীরবতা পালনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরহাদ তালুকদারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক (অব) লিয়াকত আলী হাওলাদার। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান
    রফিকুল ইসলাম তালুকদার, মলিনা রানী রায়,উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মোঃ ইলিয়াস তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইদুল সরদার, অনিমেষ মন্ডল, যুবলীগের সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম তালুকদার, সেচ্ছাসেবকলীগ সভাপতি ফিরোজ সিকদার, সাধারণ সম্পাদক গোলাম নবী সেরনিয়াবাত, ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাতসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংগঠনের নেতা-কর্মীরা।

  • নলছিটিতে নিজাম গ্রুপ অব কোম্পানির  উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

    নলছিটিতে নিজাম গ্রুপ অব কোম্পানির উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

    ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে নিজাম গ্রুপ অব কোম্পানির উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলার দপদপিয়া ইউনিয়নের নিজাম উদ্দিন ফাউন্ডেশন কমপ্লেক্সে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
    এতে অংশ নেন নিজাম গ্রুপ অব কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. নিজাম উদ্দিন (সিআইপি), নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান, দপদপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছোহরাব হোসেন বাবুল মৃধা, উপজেলা যুবলীগ নেতা মামুন তালুকদার,নলছিটি প্রেস ক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক মিলন কান্তি দাস,ঝালকাঠি প্রেস ক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক কেএম সবুজ সহ বিভিন্ন শ্রেণি পেশার অসংখ্য মানুষ।
    দোয়া মোনাজাত পরিচালনা করেন তিমিরকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মাওলানা তরিকুল ইসলাম হাই।

  • সিএমপি স্কুল এন্ড কলেজের ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

    সিএমপি স্কুল এন্ড কলেজের ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

    মোঃ শহিদুল ইসলাম
    সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

    আজ ১৭ এপ্রিল, ২০২৩ সিএমপি স্কুল এন্ড কলেজের ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দামপাড়াস্থ মাল্টিপারপাস শেডে অনুষ্ঠিত হয়।

    উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়,বিপিএম (বার),পিপিএম (বার)

    সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ, পিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আ স ম মাহতাব উদ্দিন, পিপিএম-সেবা; উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ আব্দুল ওয়ারীশসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সিএমপি স্কুল এন্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএমপি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম।

    অনুষ্ঠানে প্রধান অতিথি মহোদয় তাঁর বক্তব্যে স্কুলের বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং বিভিন্ন ধরনের দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষার প্রবেশ পত্র ও উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ বছর সিএমপি স্কুল এন্ড কলেজের ২৪০ জন শিক্ষার্থী এস এস সি পরীক্ষায় অংশগ্রহণ করছে। এদের মধ্যে বিজ্ঞান শাখা হতে ১৩০ জন ও ব্যবসায় শাখা হতে ১১০ জন পরীক্ষার্থী রয়েছে।

  • নাচোলে সরকারী ডিউটি বেয়ারারদের সাথে অংশগ্রহনমূলক পলিসি ডায়ালগ অনুষ্ঠিত

    নাচোলে সরকারী ডিউটি বেয়ারারদের সাথে অংশগ্রহনমূলক পলিসি ডায়ালগ অনুষ্ঠিত

    মোঃ মনিরুল ইসলাম, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সরকারী ডিউটি বেয়ারারদের সাথে অংশগ্রহনমূলক পলিসি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে।

    আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলার পল্লী উন্নয়ন বোর্ড প্রশিক্ষণ হল রুমে ডাসকো ফাউন্ডেশন রিভাইভ প্রকল্প কর্তৃক আয়োজিত
    প্রকল্পভূক্ত উপকারভোগীদের স্বাস্থ্য, শিক্ষা ,কৃষি, সরকারী সামাজিক সুরক্ষা সুবিধা পানি ও পয়:নিস্কাশন সহ নানাবিধ সুবিধা বৃদ্ধির জন্য
    উপজেলার সরকারী ডিউটি বেয়ারারদের সাথে অংশগ্রহনমূলক পলিসি ডায়ালগ অনুষ্ঠিত হয়।

    উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীনের সভাপতিত্বে প্রধান অথিতির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের।
    বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার বুলবুল আহমেদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন আর রশিদ প্রমুখ।
    এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন্ সরকারী দপ্তরের কর্মকর্তাগণ ও ডাসকো ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী নারায়ন চন্দ্র রায়, প্রকল্প কর্মকর্তা মো: আলতাফুর রহমান, বিনয় টুডু, প্রহল্লাদ চন্দ্র রায় ও প্রকল্পের কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজার বৃন্দ।

  • পানছড়িতে তিনশতাধিক পরিবারের মাঝে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করেন জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু

    পানছড়িতে তিনশতাধিক পরিবারের মাঝে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করেন জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু

    মিঠুন সাহা,খাগড়াছড়ি প্রতিনিধি

    পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার তিনশতাধিক দরিদ্র মুসলিম পরিবারের মাঝে বস্ত্র ( শাডি, লুঙ্গী) ও ফাতেমানগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য ঈদ বোনাস নগদ অর্থ বিতরণ করা হয়।

    সোমবার (১৭এপ্রিল) সকাল সাড়ে ১০ টার সময় পানছড়ি সদর ইউনিয়ন পরিষদ হলরুম থেকে এই ঈদ উপহার ( বস্ত্র ও নগদ) টাকা বিতরণ করা হয়।

    এতে পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব এর সঞ্চালনায় ও সভাপতি আবদুল মোমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।

    এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক উৎপল চৌধুরী উজ্জ্বল,সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মোমিন, হারুনর রশীদ, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উচিত মনি চাকমা,সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ওবায়দুল হক আবাদ, সেক্রেটারি মোঃমনির হোসেন
    ,ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন সহ প্রমুখ।

  • ২৬৩ বস্তা সার সহ পঞ্চগড়ের সাবেক চেয়ারম্যান আটক

    ২৬৩ বস্তা সার সহ পঞ্চগড়ের সাবেক চেয়ারম্যান আটক

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অবৈধভাবে মজুদ ২৬৩ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় স্থানীয় বিসিআইসি সার ডিলার ও সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা জামান রাজুকে আটক করা হয়েছে।

    তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি সরকারপাড়া গ্রামের দুইটি স্থান থেকে এসব সার জব্দ করেন উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা।

    উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, বিসিআইসির সার ডিলার মেসার্স রুম্পা ট্রেডার্স এর স্বত্বাধিকারী সাবেক চেয়ারম্যান মোস্তফা জামান রাজুর শিলাইকুঠি বাজারের সা গুদামে সার না রেখে তার চা বাগান এবং এক জনের বাড়িতে অবৈধভাবে সার মজুদ করেছেন। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে বুড়াবুড়ি ইউনিয়নের তার চা বাগানের একটি ঘর থেকে ৯০ বস্তা এবং ফজলুল হক নামে আরেক ব্যক্তির বাড়িতে ১৭৩ বস্তা সার অবৈধ মজুতের অভিযোগে জব্দ করা হয়। অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, তেঁতুলিয়া মডেল থানা পুলিশের ওসি আবু সাঈদ চৌধুরী, বুড়াবুড়ি ইউপি চেয়ারম্যান তারেক হোসেনসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

    এ সময় সার ডিলার ও সাবেক চেয়ারম্যান মোস্তাফা জামান রাজু বলেন, ‘আমি একজন সারের ডিলার। আমি চুরি বা ডাকাতি করিনি। বুধবার ইউরিয়া সারের জন্য টাকা পেমেন্ট করে বাজারে গোডাউন না পাওয়ায় চা বাগানের ঘরে রাখতে হয়েছে। এ বিষয়ে কোন আইন জানা না থাকায় এভাবে রেখেছিলাম।’

    তেঁতুলিয়া মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী বলেন, ‘সার জব্দের ঘটনায় বিসিআইসির ডিলার মেসার্স রুম্পা ট্রেডার্সের মোস্তফা জামান রাজুকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

    তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা বলেন, বিসিআইসির ডিলার মোস্তফা জামান রাজু তার গোডাউনে সার না রেখে বাজারে কৃত্রিম সার সংকট তৈরির চেষ্টা করেন। তিনি বেশি দামে বিক্রির জন্য অবৈধভাবে ২৬৩ বস্তা সার মজুত করে রাখেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা করা হবে। সারের কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।