Author: desk

  • কোটালীপাড়ায় ভিজিএফের চাল বিতরণে টাকা আদায়ের অভিযোগ, তদন্ত কমিটি গঠন

    কোটালীপাড়ায় ভিজিএফের চাল বিতরণে টাকা আদায়ের অভিযোগ, তদন্ত কমিটি গঠন

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নে ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ ও অতি দরিদ্রদের মাঝে ভিজিএফের চাল বিতরণে টাকা আদায়ের অভিযোগ উঠেছে।

    এই ঘটনা তদন্তে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ।

    জানাগেছে, সোমবার (১৭ এপ্রিল) উপজেলার কুশলা ইউনিয়নে ঈদুল ফিতর উপলক্ষে ১ হাজার ৯৩০ জন দুস্থ ও অতি দরিদ্রদের মাঝে ভিজিএফের চাল বিতরন করা হয়। প্রতি সুফল ভোগীকে ১০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও সাড়ে ৯ কেজি চাল বিতরনের অভিযোগ রয়েছে। এছাড়া চাল দেয়া বাবদ প্রতিজনের কাছ থেকে ২০ টাকা করে আদায় করার অভিযোগ রয়েছে মেম্বারদের বিরুদ্ধে।

    ভিজিএফের সুফল ভোগী কুশলা ইউনিয়নের লাকিরপাড় গ্রামের গৃহবধূ পারভীন বেগম (৪৫), লিপি বেগম (৪০) ও বিধবা মর্জিণা বেগম (৫০) অভিযোগ করে বলেন, আমাদের ১০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও দেয়া হয়েছে সাড়ে ৯ কেজি করে। এছাড়া চাল দেয়া বাবদ প্রতিজনের কাছ থেকে ২০ টাকা করে আদায় করেছে।

    কুশলা ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী আসনের সদস্য আসমা বেগম চাল বিতরণে ২০ টাকা করে আদায় করার কথা স্বীকার করে বলেন, কুশলা ইউপি চেয়ারম্যান চৌধুরী সুলতান মাহমুদ কালু চাউল বিতরণে প্রত্যেকের কাছ থেকে ২০ টাকা করে আদায় করতে বলেছেন। সেই কারণে আমরা চাল বিতরণের সময় ২০ টাকা করে আদায় করেছি।

    এ বিষয়ে কুশলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চৌধুরী সুলতান মাহমুদ কালু বলেন, এই চাউল প্যাকেট করতে খরচ আছে। এই চাউল প্যাকেট করতে অবলম্বন নামের ব্যাগ ফ্যাক্টরী থেকে একটি ব্যাগ ১৫ টাকা দিয়ে কিনতে হয়েছে। তাই ইউ.পি মেম্বরদের ২০ টাকা আদায় করতে বলেছি। এই চাউল বিতরণে আমাদের পকেট থেকে অন্ততঃ ১৫/২০ হাজার টাকা খরচ হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকা কোটালীপাড়ার কুশলা ইউনিয়নে চাল বিতরণে কোন অনিয়ম বা দুর্নীতি করা হয়নি। এমনকি চাল ওজনে কম দেওয়া হয়নি বলে জানান ওই জনপ্রতিনিধি।

    এ ব্যাপারে কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ বলেন, বিষয়টি জানার পর সোমবার রাতে উপজেলা কৃষি অফিসার নিটুল রায়কে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে তদন্ত কমিটিকে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলেছি। তদন্ত প্রতিবেদন পাওয়ার পরে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে। #

  • স্বপ্না খন্দকারের উপহারে  ঈদের আমেজ ফিরেছে ময়মনসিংহের দরিদ্র ৭৫০ পরিবারর

    স্বপ্না খন্দকারের উপহারে ঈদের আমেজ ফিরেছে ময়মনসিংহের দরিদ্র ৭৫০ পরিবারর

    ষ্টাফ রিপোর্টারঃ
    পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে এম্বুলেন্স চালক ,ডিফেন্স পার্টির সদস্যসহ ৭৫০ অসহায়, খেটে-খাওয়া, সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন জেলা যুব মহিলা লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক ও মানবাধিকার কর্মী স্বপ্না খন্দকার।

    মঙ্গলবার ময়মনসিংহ সিটি করপোরেশন এর অন্তর্গত চড়পাড়া আল বারাকাহ কমিউনিটি সেন্টারে আয়োজিত উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ উপহার তথা, খাদ্য সামগ্রী শাড়ি এবং লুঙ্গি বিতরণ করেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি ইকরামুল হক টিটু।

    প্রধান অতিথির বক্তব্যে এ সময় মেয়র ইকরামুল হক টিটু বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সবসময়ই সাধারণ জনগণের পাশে থাকে। অতীতের মতো বর্তমানেও সাধারণ জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী। শেখ হাসিনার একজন মানবিক নেত্রী,আর মানবিক নেত্রী শেখ হাসিনার নির্দেশনামোতাবেক স্বপ্না খন্দকারের পক্ষ থেকে আপনাদের জন্য এই উপহার।

    এ সময় আগামী সংসদ নির্বাচনেও বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে নৌকায় ভোট দিয়ে চলমান উন্নয়ন কর্মকাণ্ডকে আরো এগিয়ে নিতে সহযোগীতা করা জন্য আহবান জানান মেয়র টিটু।

    অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে-ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সফল করায় সকলকে ধন্যবাদ জানান তরুণ আওয়ামী লীগ নেত্রী স্বপ্না খন্দকার।

    ঈদ উপহার বিতরণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ময়মনসিংহ সিটি করপোরেশনের প্যানেল মেয়র-৩ শামীমা আক্তার,কাউন্সিলর ফজলুল হক,মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হক রিপন,১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহ জালাল হ্রদয়,সহ সভাপতি মাসুম আহমেদ, ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডাঃ আব্দুল্লাহ আল হাসান,ইমরান জামান বাবুসহ ময়মনসিংহ এম্বুলেন্স চালক সমিতি,ডিফেন্স পার্টি ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

  • মাদারীপুরে সি.এস.এস-এর উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প

    মাদারীপুরে সি.এস.এস-এর উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প

    আরিফুর রহমান মাদারীপুর :
    আজ মঙ্গলবার ১৮ এপ্রিল সকাল দশটায় মাদারীপুর জেলা শহরের পানি ছত্র এলাকায় এ.আর,হাওলাদার ইসলামিয়া ব্যাংক হাসপাতালে সি.এস.এস-এর আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্পেন অনুষ্ঠিত হয়েছে।

    এসময় মেডিকেল ক্যাম্প এর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি : জনাব শাজাহান খান, সভাপতি মাদারীপুর প্রেসক্লাব।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মো: কাজী গোলাম কুদ্দুস, এছাড়া অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সি.এস.এস মাদারীপুর অঞ্চলের আঞ্চলিক প্রধান মি. মধুসূদন সরকার, এই অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন ব্রাঞ্চ ম্যানেজার মি. সুরজিৎ মল্লিক এবং সহকারী ব্রাঞ্চ ম্যানেজার মো: মিজানুর রহমানসহ প্রতিষ্ঠানের সকল ব্যক্তিবর্গ।

    ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় শতাধিক বিভিন্ন ধরনের রোগীকে ফ্রি চিকিৎসা ব্যবস্থা দেয়া হয়।

    এসময় ক্যাম্পের প্রধান চিকিৎসক হিসেবে উপস্থিত থেকে চিকিৎসা সেবাদেন ডাক্তার আঁখি রায় বিপাশা
    এম,বি,বি,এস ঢাকা সোনোলজিস্ট ও মাও শিশু রোগে অভিজ্ঞ।

    আরিফুর রহমান মাদারীপুর

  • শ্রী বিমল মন্ডলকে কুপিয়ে হত্যা-মুখে কাঁচি, ‘ডেথ জোন’ এক আতঙ্কের জনপদ আশুলিয়া

    শ্রী বিমল মন্ডলকে কুপিয়ে হত্যা-মুখে কাঁচি, ‘ডেথ জোন’ এক আতঙ্কের জনপদ আশুলিয়া

    হেলাল শেখ,
    বিশেষ প্রতিনিধিঃ ঢাকার সাভার উপজেলার আশুলিয়া থানাধীন জামগড়া এলাকায় ভাড়া বাসায় নিজ রুমে প্যারালাইজড শ্রী বিমল মন্ডল নামের এক ব্যক্তিকে মুখে কাঁচি ঢুকিয়ে কুপিয় হত্যার ঘটনা ঘটেছে। আশুলিয়া “ডেথ জোন ও আতঙ্কের জনপদ” হিসেবে পরিচিত, কিশোর গ্যাং মাদক সন্ত্রাসী অপরাধীদের নির্বিঘœ জীবনযাপন, অনেক অপরাধমূলক কর্মকান্ড পুলিশ জানেই না, মোটা অংকের টাকার বিনিময়ে ধামাচাপা দেয়া হয় ধর্ষণ ও হত্যার মতো ঘটনা।
    জানা গেছে, গতকাল রবিবার (১৬ এপ্রিল ২০২৩ইং) ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড জামগড়া উত্তর পাড়া মনির মার্কেট মসজিদের সামনে আবুল হোসেন ওরফে আবু ভুঁইয়া’র ৫ম তলা ভবনের ৩য় তলায় শ্রী বিমল মন্ডল (৫০) কে নির্মমভাবে হত্যা করেছে খুনি সন্ত্রাসীরা। নিহত বিমল মন্ডল রাজবাড়ি জেলার পাংশা থানার নওরা বনগ্রাম এলাকার মৃত খিতিস মন্ডলের ছেলে। ভিকটিম তার স্ত্রী ও মেয়েকে নিয়ে ভাড়া বাসায় থেকে কাজ কর্ম করতেন পরিবারের সবাই। নিহতের স্ত্রী ও মেয়ে পোশাক শ্রমিক, বিকেল ৫টার দিকে অফিস ছুটির পর প্রথমে বাসায় আসেন, দরজা বাহির থেকে লাগানো ছিলো, দরজা খুলে বিমল মন্ডলের মেয়ে, এরপর দেখতে পায় তার বাবা খাঁটের বিছানার উপর পড়ে আছেন মুখের ভেতরে কাঁচি মরদেহ পড়ে আছে। পরে তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন। রহস্য হলো, এই হত্যাকান্ডের পর ওই বাড়ির মালিক আবু ভুঁইয়া ও তার ছেলে জাহিদ হাসান বাবু (২৫), শুভ হাসান (২৩) বিষয়টি ধামাচাপা দিতে তাদের বাড়িতে কাউকে ঢুকতে দেননি, এমনকি ঘটনাস্থলের ওই বাড়ির ভাড়াটিয়াদের হুমকি প্রদান করে মুখ খুলতে দেয়া হয়নি। তারা থানা পুলিশ প্রশাসনকে জানায়নি, ভিকটিম নিহতের প্রায় ৩-৪ ঘন্টা পর লোকজন জানাজানি হলে, বাড়ির মালিক ও তার দুই ছেলেসহ পরিবারের লোকজন পলাতক থাকে, এরপর লোকজন আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে রাত ৮টার দিকে পুলিশ এসে ভিকটিমের লাশ উদ্ধার করেন। একই দিনগত রাতে আশুলিয়া থানাধীন ভাদাইল উত্তর পাড়া মোঃ কাদির হাজীর বাড়ির ভাড়াটিয়া মোঃ শফিকুল ইসলাম ওরফে শফি সুমন (২৩) এর ফাঁসি দেয়া অবস্থায় লাশ উদ্ধার করে থানা পুলিশ।
    জানা গেছে, এর আগে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৬নং ওয়ার্ড ভাদাইল ক্রাইম জোন এলাকার সাদেক হোসেন ভুঁইয়া মেম্বারের বড় ছেলে মোঃ দেলোয়ার হোসেন ভুঁইয়ার ভাদাইলের নতুন একটি বাড়ির ৪র্থ তলা ভবনের ২য় তলায় গাড়ি চালক রাকিব হোসেনের স্ত্রী মোছাঃ রিপা আক্তার (১৮) এর রহস্যজনক মৃত্যু হয়। স্থানীয় সরকার মার্কেট নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র থেকে নিহত রিপা আক্তারের লাশ উদ্ধার করেন আশুলিয়া থানার এসআই সুব্রত রায়। এর আগে গত (১৬ সেপ্টেম্বর ২০২২ইং) সকাল ১০টার দিকে আশুলিয়ার জামগড়া রূপায়ন আবাসন-১ এর ১নং গেটের পাশে কফিল উদ্দিনের ৪র্থ তলার ছাদের সিঁড়ির উপর ঝুলন্ত এক নারীর লাশ উদ্ধার করে আশুলিয়া থানার এসআই রাজু মন্ডল। জানা গেছে, এই বাড়ির মালিক কফিল উদ্দিনের দ্বিতীয় স্ত্রী ঘটনার দিন তার বাবার বাড়ি লালমনিরহাট ছিলেন। এদিকে কফিল উদ্দিন তার বাসায় ২য় তলায় রাতে একা ছিলেন, ৪র্থ তলার ১নং রুমের ভাড়াটিয়া ওই নারীর সাথে ওই বাসার কার কি হয়েছে? তার কারণে ভিকটিম ছাদের সিঁড়ির উপরে ফাঁসির ঘটনা ঘটে। এর আগে ওই নারীর স্বামীসহ একই বাড়ির টিনসেট ঘরের পকেট রুমে ভাড়া ছিলেন। হঠাৎ করে ৪র্থ তলার ১নং রুমে তাদেরকে আশ্রয় দেন বাড়ির মালিক কফিল উদ্দিন। স্থানীয়রা জানান, মেয়েটি কেন ফাঁসি নিবে? কেন তাকে পকেট রুম থেকে ৪র্থ তলায় স্থান পরিবর্তন করা হলো?। পুলিশ ও র‌্যাব উক্ত ঘটনাস্থল পরিদর্শন করেন। আশুলিয়া এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই, অপহরণ, চাঁদাবাজি, ফিটিংবাজি, খুনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকা- করছে অপরাধীরা। সেই সাথে নারী ও শিশু নির্যাতন-ধর্ষণ ও গণধর্ষণের শিকার হচ্ছেন অনেক নারী ও শিশু।
    জানা গেছে, (গত ২৪ অক্টোবর ২০২২ইং) রাত ১২ টার দিকে আশুলিয়ার জামগড়া মীর বাড়ি এলাকার মোঃ নাজিম উদ্দিন ওরফে গ্যাস নাজিম এর বাড়ির ভাড়াটিয়া মোঃ শাহজাহান (২৫) কে চুরির অপবাদ দিয়ে পরিকল্পিত ভাবে পিটিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। অনুসন্ধানে জানা যায়, নিহতের স্ত্রী মোছাঃ রোকেয়া আক্তার ওরফে রোমানা, ওরফে শিমু আক্তার পরকীয়া প্রেম করে এমন ঘটনা তার স্বামী জানতে পারায় তাদের স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ সৃষ্টি হয়। এক পর্যায়ে ঘটনার দিন রাত ১২ টার দিকে পরকিয়া স্ত্রীর ভাই রোমান, জাহাঙ্গীর, বাড়ির মালিক নাজিম উদ্দিনসহ ৫-৬ জন কৌশল করে একটি স্বর্ণের চেইন ও মোবাইল চুরির অপবাদ দিয়ে শাহজাহানকে নাজিমের বাড়ি থেকে মারপিট শুরু করে এবং রাস্তায় নিয়ে এসে বাটাম দিয়ে পিটিয়ে তাকে হত্যা করেছে বলে এলাকাবাসী জানায়।
    গত (১৪ আগস্ট ২০২২ইং) সকাল ৯ টার দিকে ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নিশ্চিন্তপুরের মৃত ওয়াজ উদ্দিনের ছেলে মোঃ দিলু মন্ডল তার চাচাতো ভাই হাজী জমত আলী মন্ডল (৬৫) এর সাথে সরকারি রাস্তা ও এক ফিট জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়, এক পর্যায়ে হাতাহাতি হলে এ সময় দিলু জমত আলীকে কিলঘুসি মারেন এবং ইট দিয়ে নাকে ও বুকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহতের ছোট ভাই জয়নাল ও দিলু হোসেনের ছোট ভাই নজরুল ইসলাম মন্ডলের সাথে সরকারি রাস্তা ও জমি নিয়ে আগে থেকেই বিরোধ চলছিলো, এর এক পর্যায়ে তাদের এই বিরোধের জের ধরেই এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। অন্যদিকে ঘোষবাগ ৪ বছরের শিশু কন্যার ধর্ষণের চেষ্টা মামলা করে এক নারী নিরাপত্তাহীনতায় রয়েছে বলে অভিযোগ রয়েছে। পুলিশ ও র‌্যাব জানায়, উক্ত ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। এদিকে অনেকেই অভিমত প্রকাশ করেন যে, আশুলিয়ায় নিরাপদ “ক্রাইম জোন”-এ পরিণত হয়েছে, রাজধানীর নিকটবর্তী শিল্পা ল আশুলিয়া থানা। এখানে খুন, ধর্ষণ, চাঁদাবাজি-সন্ত্রাস আর মাদক ব্যবসা যেন অনেকটাই স্বাভাবিক ঘটনা আশুলিয়াবাসীর কাছে। এ এলাকায় প্রায় প্রতিদিনই লাশ উদ্ধার হয়। অনেক দিন আগে ৯জানুয়ারি ২০১৭ইং একটি অনুসন্ধানী রিপোর্টে পাওয়া যায়, আশুলিয়া থেকে ১১ মাসে ১২৩টি লাশ উদ্ধার। তাই উক্ত আশুলিয়াকে ডেথ জোন ও আতঙ্কের জনপদ বলা হয়, বর্তমানে কিশোর গ্যাং মাদক সন্ত্রাসীরা আশুলিয়ায় আরও এক আতঙ্কের নাম।
    আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নরুল বলেন, খবর পেয়ে শ্রী বিমল মন্ডলের লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। কি কারণে এই হত্যাকান্ডটি ঘটিয়েছে তা তদন্ত শেষে নিশ্চিত ভাবে জানা যাবে বলে তিনি জানান। পুলিশ ও র‌্যাব-৪ এর একটি বিশেষ দল জানান, এই হত্যাকান্ডের বিষয়ে তদন্ত চলছে এবং এই হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে। ধারাবাহিক পর্ব-২।

  • পাইকগাছায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

    পাইকগাছায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।। পাইকগাছায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত মুজিবনগর দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বক্তব্য রাখেন, মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, নবাগত ওসি রফিকুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা টিপু সুলতান ও প্রেসক্লাবর সহ-সভাপতি আব্দুল আজিজ। উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

    ইমদাদুল হক,
    পাইকগাছা, খুলনা।

  • পাইকগাছা উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

    পাইকগাছা উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছা উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন, মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, নবাগত ওসি রফিকুল ইসলাম। উপ¯িত ছিলেন, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কেএম আরিফুজ্জামান তুহিন, কওছার আলী জোয়াদ্দার, রিপন কুমার মন্ডল, আব্দুল মান্নান গাজী, জিএম আব্দুস সালাম কেরু, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা টিপু সুলতান, কৃষি অফিসার জাহাঙ্গীর আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাজান আলী শেখ, শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুন, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ , অধ্যক্ষ আজহার আলী, ইউআরসি ইন্সট্যাক্টর ঈমান উদ্দিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাজিবুল হাসান, পরিসংখ্যান কর্মকর্তা কবিরুল ইসলাম, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, দারিদ্র বিমোচন কর্মকর্তা বিপ্লব কান্তি বৈদ্য, আনসার ও ভিডিপি কর্মকর্তা মৌলুদা খাতুন, নির্বাচন কর্মকর্তা কামাল উদ্দীন আহমদ, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, সমবায় কর্মকর্তা জাকারিয়া, জেলা আওয়ামী লীগনেতা শেখ আনিছুর রহমান মুক্ত, প্যানেল চেয়ারম্যান শংকর বিশ^াস, সাংবাদিক আব্দুল আজিজ ও এম মোসলেম উদ্দীন আহমদ। সভায় ঈদকে সামনে রেখে সড়কে শৃংখলা বজায় রাখা, যানজট নিরসন করা, বেপরোয়া মটর সাইকেল চালানো বন্ধ, বিপন বিতান গুলোতে নিরাপত্তা জোরদার করা, তরমুজ পরিবহন চাঁদাবাজি বন্ধ, সরকারি খাল উদ্ধার, মৎস্য আড়ৎদারী সমবায় সমিতির ইজারা আদায় প্রতিবন্ধকতা দূর করা, থানার সামনে বঙ্গবন্ধু চত্বরর স্থাপনা উচ্ছেদ, চুরি ও মাদক প্রতিরোধ গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়।

  • পাইকগাছায় তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন; আছে লোডশেডিং

    পাইকগাছায় তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন; আছে লোডশেডিং

    ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা।।
    চৈত্রের শেষ, বৈশাখের শুরুতে আরো তেতে উঠছে সূর্য। কয়েক দিন ধরে দেশের বড় অংশজুড়ে প্রচ- গরম পড়েছে। দিনে আগুনে রোদ ও গরমে খাঁ খাঁ করে চারদিক। রাতেও তাপমাত্রা কমে না। আর সেই সাথে লোডশেড়র্িং ও তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। গরমের কারণে বাড়ছে হিট স্ট্রোকের মতো স্বাস্থ্যঝুঁকি। ডায়রিয়ায়ও আক্রান্ত হচ্ছেন অনেকে।
    পাইকগাছার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, তীব্র গরমে নাজেহাল অবস্থা প্রতিটি শ্রেণি-পেশার মানুষের। বিশেষ করে শ্রমজীবী ও কর্মজীবীদের জীবন যেন বেরিয়ে যাওয়ার উপক্রম। তারপরও জীবন-জীবিকার তাগিদে ঘাম ঝরিয়ে ছুটতে হচ্ছে তাদের।
    সাধারণত কোনো এলাকার তাপমাত্রা সর্বোচ্চ ৩৬ ডিগ্রি সেলসিয়াস হলে সেখানে মৃদু তাপদাহ বয়ে যাচ্ছে বলে ধরা হয়। তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস হলে সেখানে মাঝারি তাপদাহ এবং ৪০ ডিগ্রি সেলসিয়াসে উঠলে তীব্র তাপদাহ চলছে বলে ধরা হয়। খুলনায় ৪০.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হযেছে। তবে উপকূল এলাকা পাইকগাছায় ৪১-৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠানামা করছে।
    বৈশাখ মাসের তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে পড়েছে। পাইকগাছার সাধারণ মানুষসহ খেটে খাওয়া শ্রমজীবী মানুষের জনজীবন গত কয়েকদিন ধরে সূর্যের প্রখর তাপদাহে সাধারণ মানুষের পাশাপাশি গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে প্রাণিকুল। উপজেলার বোয়ালিয়া ফার্মের সেচ পাম্পের পানিতে ও সেচের ড্রেনে প্রচন্ড তাপদাহে অতিষ্ট হয়ে এক দল শিশু গরম থেকে বাচতে ড্রেনেই হাবু-ডুবু খেতে দেখা গেছে।
    এ উপজেলা প্রচন্ড তাপমাত্রা বেড়ে যাওয়ায় মানুষে জনজীবন অনেকটা বিপর্যস্ত হয়ে পড়েছে। একদিকে রোধের প্রখর তাপ অন্যদিকে বিদ্যুতের ঘন ঘন তেলেশমাতি মানুষের জনজীবনে দুর্ভোগের নতুন মাত্রা সৃষ্টি হয়েছে। প্রচন্ড রোদের গরমে সাধারণ হতদরিদ্র মানুষরা জীবিকা নির্বাহের জন্য রাস্তায় বের হতে পারেনা। দুপুর হলে রাস্তাঘাটে লোকজনের সংখ্যা একেবারে কমে যায়। তীব্র গরমের কারণে দিনমজুর শ্রমিকরাও সহজে কাজে যেতে চায়না। পৌরশহরের ফজলু মিয়া, রোজা রেখে এই তীব্র গরমে মাঠে কাজ করতে ইচ্ছে হচ্ছেনা। মনে হচ্ছে শরীরে আগুন লেগেছে। গোপালপুর গ্রামের ভ্যান চালক নুর ইসলাম বলেন, বেশি তাপের কারণে দুই-তিন ঘন্টার বেশি ভ্যান চালাতে পারছি না। রাস্তা থেকে গরম তাপ এসে যেন মুখে লাগছে।তাপ ও রৌদ্রের কারণে রাস্তায় বেশিক্ষণ থাকতে পারি না।
    প্রচন্ড গরমের কারণে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে রোগীদের সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ নিতিশ চন্দ্র গোলদার বলেন, গরমে শিশুদের ডায়রিয়া, টাইফয়েড, শরীরে ঘাম বসে নিউমোনিয়া, ঠান্ডা, সর্দি, কাশি, জ্বর ও প্রস্রাবে সংক্রমণ দেখা দিচ্ছে। এসব রোগ নিয়েই হাসপাতালে চিকিৎসা নিতে আসছে রোগীরা। আমরা শিশুকে ঘরের বাইরে বের হতে না দেয়ার পরামর্শ দিচ্ছি অভিভাবকদের। সেই সঙ্গে বিশুদ্ধ পানি ও টাটকা খাবার খাওয়াতে ও ফ্যানের নিচে রাখতে বলছি।
    উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: জাহাঙ্গীর আলম জানান, বিভিন্ন সবজি তরমুজ, করলা,কুমড়া ক্ষেতে কৃষকদের পানি দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। তবে বৃষ্টির অভাবে আম, লিচু, কাঁঠালের মতো মৌসুমি ফলগুলোরও ক্ষতি করতে পারে বলে তিনি মনে করছেন। আর বৃষ্টি না হলেও এ উপজেলায় বোরো আবাদসহ অন্যান্য ফসল উৎপাদনে বিরূপ প্রভাব পড়বে না।

  • সুজানগরে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

    সুজানগরে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

    এম এ আলিম রিপন ঃ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পাবনার সুজানগরে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার(১৭ এপ্রিল) সুজানগর উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলামের সভাপতিত্বে ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। বিশেষ অতিথির বক্তব্য দেন পৌর মেয়র রেজাউল করিম রেজা,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল ও থানা অফিসার ইনচার্জ আব্দুল হাননান। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, দুলাই ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান, তাতীবন্দ ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা, ভায়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন, সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, সাগারকান্দি ইউপি চেয়ারম্যান শাহীন চৌধুরী, রাণীনগর ইউপি চেয়ারম্যান জিএম তৌফিকুল আলম পিযুষ, আহম্মদপুর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন মিয়া, হাটখালী ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমেদসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • সুজানগর পৌরসভার উন্নয়নে ইমাম ও মুয়াজ্জিনদের ভূমিকা  শীর্ষক সভা

    সুজানগর পৌরসভার উন্নয়নে ইমাম ও মুয়াজ্জিনদের ভূমিকা শীর্ষক সভা

    এম এ আলিম রিপন ঃ সুজানগর পৌরসভার আওতাধীন সকল মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সাথে পৌরসভার উন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় পৌরসভার সভা কক্ষে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পৌর মেয়র রেজাউল করিম রেজার সভাপতিত্বে ও পৌরসভার নির্বাহী কর্মকর্তা গোলাম নবীর স ালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম ও থানা অফিসার ইনচার্জ আব্দুল হাননান। অন্যদের মাঝে বক্তব্য রাখেন সুজানগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. রফিকুল ইসলাম । শেষে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে পৌরসভার আওতাধীন সকল মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সুজানগর পৌরসভার পক্ষ্য থেকে উপহার প্রদান করা হয়।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

  • সুজানগর পৌরসভার উদ্যোগে ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে ঈদ উপহার প্রদান

    সুজানগর পৌরসভার উদ্যোগে ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে ঈদ উপহার প্রদান

    এম এ আলিম রিপন ঃ সুজানগর পৌরসভার আওতাধীন সকল মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঈদ উপহার প্রদান করা হয়েছে। সোমবার বেলা ১১টায় পৌরসভার সভা কক্ষে পৌর মেয়র রেজাউল করিম রেজার সভাপতিত্বে ও পৌরসভার নির্বাহী কর্মকর্তা গোলাম নবীর স ালনায় মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম ও থানা অফিসার ইনচার্জ আব্দুল হাননান। অন্যদের মাঝে বক্তব্য রাখেন সুজানগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. রফিকুল ইসলাম।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।