Author: desk

  • পানছড়িতে শতাধিক দরিদ্র পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করেন মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা

    পানছড়িতে শতাধিক দরিদ্র পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করেন মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা

    মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধি

    পবিত্র ঈদুল ফিতর ও বৈশাখ উপলক্ষে খাগড়াছড়ির পানছড়িতে শতাধিক দরিদ্র মুসলিম ও চাকমা সম্প্রদায়ের পরিবারের মাঝে বস্ত্র (শাডি,লুঙ্গী) বিতরণ করা হয়।

    মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল ১০ টার সময় পানছড়ি সূতর্কম্মা পাড়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ে এই ঈদ ও বৈশাখী উপহার বস্ত্র বিতরণ করা হয়।

    এতে বক্তব্যে রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা,সাবেক উল্টাছড়ি ইউপি চেয়ারম্যান সুব্রত চাকমা,ইউপি সদস্য হিরামতি বড়ুয়া।

    মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা বলেন: বক্তব্যে বলেন আমি আমার নিজস্ব অর্থ দিয়ে আপনারদের জন‍্য সামান্য কিছু উপহার দিতে পেরে ভাল লাগলো। আপনারা আমার জন‍্য আশির্বাদ করবেন আগামীতেও যাতে আপনারদের পাশে থেকে সেবা করতে পারি ।

  • শবে কদর মুসলিম উম্মাহর নিকট অত‌্যন্ত ফজিলতপূর্ণ:বিরোধীদলীয় নেতা

    শবে কদর মুসলিম উম্মাহর নিকট অত‌্যন্ত ফজিলতপূর্ণ:বিরোধীদলীয় নেতা

    প্রেস বিজ্ঞপ্তিঃ
    পবিত্র শবে কদর উপলক্ষ্যে দেশবাসীসহ বিশ্বের মুসলমানদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি।

    শবে কদর উপলক্ষ্যে মঙ্গলবার (১৮এপ্রিল)
    বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব,মো: মামুন হাসান প্রেরিত এক বাণীতে বিরোধীদলীয় নেতা বলেন,মহান আল্লাহতায়ালা শবে কদরের রাতকে অনন্য মর্যাদা দিয়েছেন। হাজার মাসের ইবাদতের চেয়েও এ রাতের ইবাদত উত্তম। এই রাতে আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয়।

    তিনি বলেন, শবে কদরের এ রাতে আল্লাহর প্রেমে সিক্ত হওয়া, জাহান্নাম থেকে মুক্তি ও জান্নাত অর্জনের এক বিশেষ সুযোগ রয়েছে। পবিত্র কোরআনে এ রাতকে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রাত ঘোষণা করেছেন মহান আল্লাহ। মাহে রমজানের এ রাতেই মানবজাতির জন্য সার্বিক দিকনির্দেশনা, কল্যাণ ও তাদের পূর্ণাঙ্গ জীবনবিধান হিসেবে আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাজিল করেছেন। তাই শবে কদর মুসলিম উম্মাহর নিকট গুরুত্ব, তাৎপর্য ও ফজিলত অনেক বেশি।

    বিরোধীদলীয় নেতা বলেন,পবিত্র এই রাতে ইবাদত-বন্দেগীর মাধ্যমে আমরা যেন মহান আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। অর্জন করতে পারি তাঁর অসীম রহমত, নাজাত, বরকত ও মাগফেরাত। দেশ, জনগণ ও বিশ্ব মুসলিমের কল্যাণ ও সমৃদ্ধির জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা জানান তিনি।

    তিনি শবে কদরের গুরুত্ব অনুধাবন করে সবাইকে মানুষের কল্যাণ ও দেশ প্রেমে উদ্ধুদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

  • বেতাগীতে প্রতিবন্ধী ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ, সাংবাদিকদের সাথে মতবিনিময়

    বেতাগীতে প্রতিবন্ধী ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ, সাংবাদিকদের সাথে মতবিনিময়

    বেতাগী (বরগুনা) প্রতিনিধি

    দেশের উপক‚লীয় জনপদ বরগুনার বেতাগীতে লন্ডন ভিত্তিক বে-সরকারি সামাজিক প্রতিষ্ঠান আলজাইমার্স ডেমেনশিয়া কেয়ার লিমিটেড সমাজের প্রতিবন্ধী, বিধবা ও অসহায় গরীব দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ এবং গণমাধ্যম কর্মিদের সম্মানে মতবিনিময়ের আয়োজন করে।
    মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুর আড়াইটায় পবিত্র রমজান‘২০২৩ উপলক্ষে বেতাগী প্রেসক্লাব কার্যালয় ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাপ্তাহিক বিষখালী পত্রিকার সম্পাদক আব্দুস সালাম সিদ্দিকী, বেতাগী প্রেসক্লাবের সভাপতি সাইদুল ইসলাম মন্টু, সাধারণ সম্পাদক মো: মহসীন খান। অনুষ্ঠানে শতাধিক প্রতিবন্ধী ও অসহায়দের হাতে হাতে ঈদ সামগ্রী তুলে দেওয়া হয় এবং গণমাধ্যম কর্মিদের সম্মানে মতবিনিময়ের আয়োজন এবং এসময় তাদের মাঝে ইফতার বিতরণ করা হয়। ঈদ সামগ্রী হাতে পাওয়া বেতাগী পৌর সভার বাসিন্দা শারীরিক প্রতিবন্ধী মো: আজমল হোসেন, উপজেলার কিসমত করুনা গ্রামের অসহায় আব্দুল হাকিম, কেওড়াবুনিয়ার বিধবা নূরী বেগম বিধবা ও সদর ইউনিয়নের রানীপুর গ্রামের মো: বেল্লাল হোসেন তাদের প্রতিক্রিয়ায় বলেন, ‘ আমরা ঈদ সামগ্রী হাতে পাওয়ায় উপকৃত ও ভীষন খুশী হয়েছি।’

  • চট্টগ্রামে বাল্যবিবাহ নিরোধ আইন বিধিমালা ও পরিকল্পনা প্রণয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

    চট্টগ্রামে বাল্যবিবাহ নিরোধ আইন বিধিমালা ও পরিকল্পনা প্রণয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

    মোঃ শহিদুল ইসলাম
    সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

    আর নয় বাল্যবিয়ে, এগিয়ে যাবে স্বপ্ন নিয়ে’ প্রতিপাদ্যকে সামনে রেখে
    ইপসা ‘র উদ্যোগে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ ও বিধিমালা ২০১৮ বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বাল্যবিবাহ হল সামাজিক ব্যাধি।মূলধারার মিডিয়া,সোশ্যাল মিডিয়া ও সামাজিক আন্দোলনসহ ভালোভাবে তুলে ধরতে সাংবাদিকদের আহবান জানান।

    ১৭ এপ্রিল -২০২৩, জেলা প্রশাসন চট্টগ্রাম, সম্মেলন কক্ষে স্থায়িত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইপসা COMBATING EARLY MARRIAGE IN BANGLADESH (CEMB) UNDER CYCDP প্রকল্পের উদ্যোগে চট্টগ্রাম জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার প্রতিনিধিবৃন্দের উপস্থিতিতে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ ও বিধিমালা ২০১৮ বিষয়ক ওরিয়েন্টেশন প্রদান করা হয়।

    ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোঃ ফখরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা ও শিশু অধিদপ্তরের উপ পরিচালক মিসেস মাধবী বড়ুয়া,ইপসার পরিচালক (সামাজিক উন্নয়ন) মিসেস নাসিম বানু,পোগ্রাম ম্যানেজার ফারহানা ইদ্রিস প্রমূখ। প্রধান অতিথি আবুল বাশার মোঃ ফখরুজ্জামান বলেন, আমাদের দেশে বিশেষ করে প্রান্তিক পর্যায়ে ব্যাপকভাবে সামাজিক বৈষম্য বিরাজ করছে।

    এক্ষেত্রে সংশ্লিষ্ট মহলের পাশাপাশি নারীরা যদি নিজেরা সচেতন হয়ে বাল্যবিবাহ প্রতিরোধে এগিয়ে না আসে এবং ভুক্তভোগী নিজেরাই যদি বাল্যবিবাহ করতে অস্বীকৃতি না জানাই সেক্ষেত্রে বাল্যবিবাহ পুরোপুরি বন্ধ করা যাবেনা। তিনি এটিকে সামাজিক ব্যাধি আখ্যায়িত করে মূলধারার মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় ভালোভাবে তুলে ধরতে সাংবাদিকদের আহবান জানান।

    পাশাপাশি ইপসার এই মহতি উদ্যোগ কে তিনি সাধুবাদ জানান। জেলা মহিলা ও শিশু অধিদপ্তরের উপ পরিচালক মাধবী বড়ুয়া বলেন বাংলাদেশ সরকার বাল্যবিবাহ বন্ধে ব্যাপকভাবে কাজ করছে।বিভিন্ন ভাবে প্রচারণাও চালিয়ে যাচ্ছে। আইনের সংস্কার সহ যা যা করণীয় করছে। তিনি সাংবাদিকদের দায়িত্বশীল হয়ে বাল্যবিবাহ প্রতিরোধে আরো ব্যাপকভাবে এগিয়ে আসতে অনুরোধ করেন।

    ওরিয়েন্টেশন এর শুরুতে সাংবাদিকদের চারটি ভাগে বিভক্ত করে গ্রুপ ওয়ার্ক করানো হয়, সাংবাদিকদের পক্ষে গ্রুপ ভিত্তিক প্রেজেন্টেশন উপস্থাপন করেন সাংবাদিক সৈয়দ আবরার, হামিদ উল্ল্যাহ, শারমীন রিমা এবং ইশতিয়াক শান।
    ওরিয়েন্টশন পরিচালনা করেন প্রকল্পের জেলা সমন্বয়ক মুহাম্মদ মহিন উদ্দিন।

  • আগৈলঝাড়ায় দুঃস্থদের মাঝে ঈদের চাল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

    আগৈলঝাড়ায় দুঃস্থদের মাঝে ঈদের চাল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

    বি এম মনির হোসেনঃ-

    বরিশালের আগৈলঝাড়ায় পবিত্র ঈদ-উল-ফিতর পালনে খাদ্য সহায়তার জন্য ১৩হাজার ২শ ৭টি অসহায় ও দুঃস্থ পরিবারের মধ্যে ১০কেজি করে বিতরণ উদ্বোধন করা হয়েছে।
    ১৮ এপ্রিল মঙ্গলবার সকালে উপজেলার গৈলা মডেল ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়ন পরিষদ চত্তরে ১০কেজি করে ২৫২৪ পরিবারের মধ্যে সরকারী কর্মকর্তার উপস্থিতিতে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।২০২২-২০২৩অর্থ বছরে পবিত্র ঈদ-উল-ফিতর পালনে অতিদরিদ্র ও দুঃস্থদের জন্য খাদ্য সহায়তা দিতে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে এমপি আবুল হাসানাত আবদুল্লাহ’র কোটার বরাদ্দকৃত চাল বিতরণে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, গৈলা মডেল ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুল হোসেন টিটু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হালিমুজ্জামান হালিমসহ ইউপি সদস্যগন।উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মোশারেফ হোসেন জানান, পবিত্র ঈদ-উল-ফিতর পালন করতে অতিদরিদ্র ও দুঃস্থদের ঈদে খাদ্য সহায়তা প্রদানের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় থেকে উপজেলার পাঁচটি ইউনিয়নে ১৩ হাজার ২শ ৭টি দুঃস্থ পরিবারের জন্য ১০কেজি হারে ১৩২.০৭০মেট্টিক টন বিশেষ ভিজিএফ চাল বরাদ্দ করেছে।এদিকে একই দিন সকালে বাকাল ইউনিয়নের উদ্যোগে ইউনিয়ন পরিষদ চত্তরে ঈদের চাল বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। সেখানেও সরকারী কর্মকর্তার উপস্থিতিতে ২৩১৯পরিবারের মধ্যে চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বাকল ইউপি চেয়ারম্যান বিপুল দাসসহ পরিষদের সদস্যরা।এর আগে সোমবার ২৭০৭পরিবারের মধ্যে রাজিহার ইউনিয়নে ঈদের চাল বিতরণ শুরু করা হয়। অন্যান্য ইউনিয়নেও ঈদের আগেই বরাদ্দকৃত চাল বিতরণ করা হবে বলেও জানিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মোশারেফ হোসেন।

  • লক্ষ্মীপুরে নষ্ট  মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা

    লক্ষ্মীপুরে নষ্ট মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা

    লক্ষ্মীপুর প্রতিনিধি:
    লক্ষ্মীপুরে নষ্ট গরুর মাংস বিক্রির দায়ে মো. হেলাল উদ্দিন নামে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর পৌর মাংস বাজারে অভিযান চালিয়ে এ অর্থদণ্ড দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম সিরাজুল সালেহীন। এসময় মুরগি বাজারে ওজনে কম দেওয়ায় কয়েকজন ব্যবসায়ীকে সর্তক করা হয়েছে।
    অভিযানে উপস্থিত ছিলেন, পৌরসভার স্যানেটারি ইন্সেপেষ্টর তাজুল ইসলামসহ বিভিন্ন কর্মকর্তারা।
    ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম সিরাজুল সালেহীন জানান, জাতীয নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে মেজবান গোস্তের দোকানের মালিক মো. হেলাল উদ্দিনকে নষ্ট পঁচা ও বাসি মাংস রাখার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারা অনুযায়ী এই অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া মুরগি বাজারে ওজনে কম দেওয়ায় কয়েকজনকে সর্তক করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

  • সরকারি শতাধিক গাছ কাটলেন আ.লীগ নেতা

    সরকারি শতাধিক গাছ কাটলেন আ.লীগ নেতা

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড়:
    পঞ্চগড়ে সরকারি শতাধিক কাঁঠালগাছ কাটা হয়েছে। কোন প্রয়োজন ছাড়াই গাছগুলো কাটায় স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে। কামাত কাজলদিঘী ইউনিয়ন সমাজ কল্যাণ ফেডারেশন প্রায় ৩০ বছর আগে গাছগুলো রোপন করেছিল।

    অভিযোগ উঠেছে, কামাত কাজলদিঘী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অরুন চন্দ্র সরকার গাছগুলো কেটেছেন।

    এদিকে এসব গাছ জব্দের পাশাপাশি এ ঘটনায় মামলা করা হবে বলে জানিয়েছেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার মো.মাসুদুল হক।

    স্থানীয়রা জানান, নিজের লোকজন দিয়ে কয়েকদিন ধরে তড়িঘড়ি করে গাছগুলো কেটে নিয়েছে অরুন চন্দ্র। কারণ জানতে চাইলে অরুন চন্দ্র বলেন, টেন্ডারের আওতায় গাছ কাটা হয়েছে। কেটে নেওয়া গাছ টুনিরহাট-কালিয়াগঞ্জ সড়কে অরুনের মিল মাঠে রাখা হয়েছে।

    আ.লীগ অরুন চন্দ্র সরকার জানান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বারসহ মসজিদ কমিটির লোকজন আমাকে গাছ কাটতে বলছে। এছাড়াও উপজেলা প্রশাসন থেকে নেওয়া একটি টেন্ডারে গাছ কম থাকায় সেখান থেকে কিছু গাছ কাটা হয়েছে।

    ইউনিয়ন সমাজ কল্যাণ ফেডারেশনের সাধারন সম্পাদক আইবুল হক জানান, বোয়ালমারী মসজিদের জন্য তাকে ৩০ টি গাছ কাটার অনুমোদন দিয়েছে ফেডারেশন ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এর থেকে বেশি কাটছে কি না, সেটা জানা নেই।

    মসজিদ কমিটির সভাপতি সাইদুল হক জানান, মসজিদের নির্মাণ কাজের জন্য ১০ হাজার টাকা দিয়েছে পরিষদ ও ফেডারেশন।

    স্থানীয় ইউপি সদস্য রবিউল ইসলাম জানান, এতো বেশি গাছ কাটার বিষয়টি জানি না। ছয়টা গাছ কেটেছে, এটা জানি। এর মধ্যে ঘটবর মসজিদে সাড়ে তিন হাজার,এতিমখানায় চার হাজার টাকা দেন অরুন চন্দ্র।

    কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল প্রধান জানান,কিছু গাছ মসজিদে দিয়েছে বলে শুনেছি।এর থেকে বেশি কিছু জানি না।

  • কালকিনিতে হ‌কি‌স্টিক ও হাতু‌ড়ি দি‌য়ে হাত-পা ভে‌ঙ্গে দেওয়ার অ‌ভি‌যোগ

    কালকিনিতে হ‌কি‌স্টিক ও হাতু‌ড়ি দি‌য়ে হাত-পা ভে‌ঙ্গে দেওয়ার অ‌ভি‌যোগ

    রতন দে,মাদারীপুর প্রতিনিধিঃ
    মাদারীপু‌রের কাল‌কি‌নির পৌরসভার টোল আাদায়করেন জাহাঙ্গীর মোল্লা তাকে হকিস্টিক ও হাতুড়ি দিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার অভিযোগ হাওয়া গেছে।
    ভুক্তভুগী ও পুলিশ সুত্রে জানাজায়, পৌরসভার ১ নং ওয়া‌র্ডের দ‌ক্ষিন রাজদী গ্রামের এসলাম মোল্লার ছে‌লে মোঃ জাহাঙ্গীর মোল্লার কা‌ছে চাঁদা চাওয়ায় চাঁদা না দি‌তে অস্বীকৃ‌তি জানা‌লে গতকাল ১৭এ‌প্রিল সোমবার রা‌ত্রে পৌরসভার পাঙ্গা‌শিয়া গ্রা‌মের হা‌বিব হাওলাদার ও তার ছে‌লে বেল্লাল হাওলাদারসহ দলবল নিয়ে সন্ত্রাসী কায়দার হাতু‌ড়ি ও হ‌কি‌স্টিক দি‌য়ে হামলা করে জাহাঙ্গীর মোল্লার হাত-পা ভে‌ঙ্গে দি‌য়ে‌ছে।
    এ সময় স্থানীয়রা উদ্ধার ক‌রে কাল‌কি‌নি উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে ভ‌র্তি ক‌রে। জাহাঙ্গীর গুরুতর অবস্থায় স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে চি‌কিৎসাধীন আ‌ছে।
    এ ব‌্যাপা‌রে কাল‌কি‌নি থানায় এস.আই মোঃ মিঠু ফ‌কিন ব‌লেন`গুরুতর আহত জাহাঙ্গীর বাদ‌ী হ‌য়ে হামলাকারী হা‌বিব হাওলাদার ও বেল্লাল হাওলাদারসহ ৯জ‌নের বিরু‌দ্ধে এক‌টি মামলা হ‌য়ে‌ছে,আসামী ধরার প্র‌ক্রিয়া চল‌ছে।

  • পঞ্চগড় পুলিশ সার্ভিস এসোসিয়েশনের পক্ষ  ঈদ সামগ্রী বিতরণঃ

    পঞ্চগড় পুলিশ সার্ভিস এসোসিয়েশনের পক্ষ ঈদ সামগ্রী বিতরণঃ

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড়:
    অদ্য ১৮/০৪/২০২৩ খ্রিঃ জেলা পুলিশ, পঞ্চগড়ের আয়োজনে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের পক্ষে পঞ্চগড় পুলিশ লাইন্স ড্রিল শেডে গরীব ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন সম্মানিত পুলিশ সুপার,পঞ্চগড়, এস,এম, সিরাজুল হুদা পিপিএম ।

    শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন বাংলাদেশ পুলিশ তাদের কার্যক্রমের বাইরে এসে সমাজের মানুষের জন্য সেবা মূলক কাজ করে থাকে। তারই ধারাবাহিকতায় আমাদের আজকের এই আয়োজন। তিনি আরো বলেন, জনগণের বিপদে -আপদে আমরা বাংলাদেশ পুলিশ বাহিনী সব সময় পাশে আছি, থাকবো, সেই সাথে জনগণকেও পুলিশের সাথে থাকার আহ্বান জানান।

    এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ রাকিবুল ইসলাম, অফিসার ইনচার্জ পঞ্চগড় সদর থানা মোঃ আব্দুল লতিফ মিঞা পিপিএম, আরআই পুলিশ লাইন্স, পঞ্চগড়, টিআই ( প্রশাসন ও অর্থ) মোঃ জাকির হোসেন, আরও-১ মোঃ মিজানুর রহমান সহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।

  • তীব্র তাপদাহে পুড়ছে গোপালগঞ্জবাসী, চলছে ঘন ঘন লোডশেডিং

    তীব্র তাপদাহে পুড়ছে গোপালগঞ্জবাসী, চলছে ঘন ঘন লোডশেডিং

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে তীব্র তাপদাহে বিপযর্স্ত হয়ে পড়েছে জনজীবন। সেই সাথে মরার উপর খারার ঘা হয়ে দাঁড়িয়েছে ঘনঘন লোডশেডিং। টানা গত কয়েকদিন ধরে জেলায় চলছে এমন তাপদাহ। বৃষ্টি না হওয়া আর প্রচণ্ড রোদে ঘর থেকে বের হতে পারছেন না শ্রমিক, দিনমজুরসহ খেটে খাওয়া সাধারণ মানুষ।

    গোপালগঞ্জ আবহাওয়া অফিস সূত্রে জানাগেছে, সারাদেশের মতো গোপালগঞ্জ জেলায় বৃদ্ধি পেয়েছে তাপমাত্রা। আজ মঙ্গলবার (১৮ এপ্রিল) জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিন ধরে ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠা নামা করছেন। আগামী ২০ এপ্রিল পযর্ন্ত জেলায় তাপদাহ থাকবে। এরপর থেকে কমতে শুরু করতে তাপমাত্রা। এছাড়া ২২ তারিখ থেকে বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে।

    জেলার বিভিন্ন স্থানে গুরে দেখা গেছে, সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে বাড়ছে তীব্র রোদ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এ রোদ যেন আগুনের ফুলকি হয়ে ঝরছে। বিশেষ করে দুপুরের পর আগুন ঝরা রোদের তেজে বাইরে বের হওয়া মুশকিল হয়ে পড়ছে। এ অবস্থা বিরাজ করছে সূর্য না ডোবার আগ পর্যন্ত। ফলে গত কয়েকদিন ধরে জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে এমন তীব্র তাপদাহ। এর ফলে গরমে মানুষের পাশাপশি হাঁসফাঁস করছে প্রাণীকুল। চলমান তাপপ্রবাহে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে খেটে খাওয়া দিনমজুর, রিকশা-ভ্যানচালক ও কৃষকরা। তীব্র রোদে মাঠে টিকতে পারছে না কৃষক ও দিনমজুর। রাস্তায় ভাড়া মারতে পারছে না রিকশা-ভ্যানচালকেরা। পঞ্চাশ টাকার ভাড়া মারার পর গাছের ছায়ায় আধঘন্টা বিশ্রাম নিতে হচ্ছে। তীব্র গরমে রোজাদারদের অবস্থাও কাহিল হয়ে পড়ছে।

    প্রতিদিন সেচ দিতে হচ্ছে বোরো ধান ও সবজি ক্ষেতে। এতে হাঁপিয়ে উঠছে কৃষকরা। সূর্যের প্রখর তাপে সাধারণ মানুষের জীবন পুরোপুরিভাবে বিপর্যয় হয়ে পড়েছে।

    এদিকে, তীব্র গরমের পাশাপশি মানুষের অপর ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়ে ঘন ঘন লোডশেডিং। ৩০ মিনিট পরপর আসা যাওয়া করছে বিদ্যুত। ৩০ মিনিট থাকলে লোডশেডিং চলে ঘন্টার পর ঘন্টা। দিন বা রাত বিদ্যুতের আসা যাওয়া নেই কোন ঠিক ঠিকানা।

    ওবায়দুর রহমান নামের পঞ্চাশ বছর বয়সী এক রিকশা চালক বলেন, তীব্র রোদে রিক্সা চালাতে খুব কষ্ট হচ্ছে। একটি ভাড়া টেনে অন্য ভাড়া ধরতে কষ্ট হয়। মাঝে মধ্যে ছায়ার থেকে প্রাণ বাঁচাতে বিশ্রাম নিতে হচ্ছে। কষ্ট হলেও তো কিছু করার নেই সামনে ঈদ, কষ্ট হলেও আয় তো করতে হবে।

    অপর রিক্সা সোলাইমান হোসেন বলেন, সারাদিন যা আয় হয় এ দিয়েই আমাদের সংসার চলে। কিন্তু তীব্র গরমে রোদের ভয়ে ঘরে বসে থাকলে তো আর কেউ দিয়ে যাবে না। ফলে কস্ট হলেও রিক্সা চালাতে হচ্ছে।

    রঘুনাথপুর গ্রামের কৃষক অবনি মন্ডল বলেন, তীব্র রোদে ধানক্ষেতে প্রতিদিন সেচ দেওয়া লাগছে। না দিতে পারলে ক্ষেতে ধান গাছ রোদে পুড়ে নষ্ট হয়ে যাচ্ছে। প্রতিদিন সেচ দিতে গিয়ে খরচের দিক থেকে হাঁপিয়ে উঠছি আমরা। এদিকে রোদের জন্য কৃষকও তেমন পাচ্ছি না।

    গোপালগঞ্জ আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আবু সুফিয়ান বলেন, আজ মঙ্গলবার (১৮ এপ্রিল) জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিন ধরে ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠা নামা করছেন। আগামী ২০ এপ্রিল পযর্ন্ত জেলায় তাপদাহ থাকবে। এরপর থেকে কমতে শুরু করতে তাপমাত্রা। এছাড়া ২২ তারিখ থেকে বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে।

    জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আ: কদের সরদার বলেন, তীব্র রোদে যাতে জমির ধান বা অন্যান্য সবজি নষ্ট না হয় সেজন্য কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে। সকল বিকাল জমিতে সেচ দেয়ার পরামর্শ দেয়া হচ্ছে।

    গোপালগঞ্জ ওয়েস্ট জোন পাওয়ার ড্রিষ্টিবিউশন কোম্পানি লিমিটেডের নির্বাহী প্রকৌশলী মো: মাঈন উদ্দিন বলেন, গোপালগঞ্জে জেলায় ২৭ হাজার গ্রাহক রয়েছে। এসব গ্রাহকের বিপরীতে ১৪ মেগাওয়াট বিদ্যুত প্রয়োজন। কিন্তু চাহিদার তুলায় আমরা বিভিন্ন সময় মাত্র ৮ থেকে ১০ মেগাওয়াট বিদ্যুত পেয়ে থাকি। তবে রামপাল বিদ্যুত কেন্দ্রে কয়লা না থাকায় ৫০০ মেগাওয়াট বিদ্যুত উৎপাদন বন্ধ রয়েছে। ফলে জেলায় বিদ্যুত ঘাটতি দেখা দেয়ায় লোডশেডিং-এর মাত্রা বেড়েছে। #