Author: desk

  • প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব পেল নওগাঁর আত্রাই উপজেলার ১৮০ জন মেধাবী শিক্ষার্থী

    প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব পেল নওগাঁর আত্রাই উপজেলার ১৮০ জন মেধাবী শিক্ষার্থী

    নওগাঁ প্রতিনিধিঃ-প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ট্যাব (ট্যাবলেট) পেল নওগাঁ জেলার আত্রাই উপজেলার সরকারী,এমপিওভূক্ত স্কুল ও সমমানের নবম ও দশম শ্রেনীর মেধাবী শিক্ষার্থীরা। গৃহগণনা ও জনশুমারি প্রকল্পের আওতায় ক্রয়কৃত এসব ট্যাব মাধ্যমিক স্তরের অধ্যায়নরত মেধাবী শিক্ষাথীদের মাঝে বিতরণ করা হয়। নবম ও দশম শ্রেণীর যাদের রোল নম্বর এক থেকে তিন শুধু তারাই এ ট্যাবলেট উপহার পেয়েছে। এ উপলক্ষে মঙ্গলবর সকাল এগারো টায় আত্রাই উপজেলা অডিটরিয়াম হল রুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই-রাণীনগর আসনের সংসদ সদস্য আলহাজ মোঃ আনোয়ার হোসেন হেলাল।আত্রাই উপেজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম এর সভাপতিত্বে ট্যাব বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক, ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান, আত্রাই উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক কামাল উদ্দিন টগর,আত্রাই আত্রাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার(চঃদাঃ) সুদরানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক
    শ্রী অমেলেন্দু নাথ সাহা রনি, আত্রাই পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজিমুদ্দিনসহ উপজেলার সমমানের মাধ্যমিক স্তরের প্রধান শিক্ষক ও প্রতিষ্ঠান প্রধনগন।ট্যাবলেট বিতরণ অনুষ্ঠানটি সঞ্চলনা করেন উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ সাইফুল ইসলাম।

    রওশন আরা শিলা
    নওগাঁ জেলা প্রতিনিধি

  • নড়াইল মতুয়া মিশনের পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা

    নড়াইল মতুয়া মিশনের পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি \

    নড়াইল জেলা মতুয়া মিশনের পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসক
    মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়েছে।
    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, মঙ্গলবার সকাল
    সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে ফুলেল শুভেচ্ছা জানান মতুয়া
    মিশন নড়াইল জেলা কমিটির সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক
    সম্পাদক বিশিষ্ট মতুয়া সংগঠক অসীম পাল, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক
    বাসুদেব পাল, অর্থ বিষয়ক সম্পাদক অসিত মজুমদার, প্রচার সম্পাদক অশোক
    বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক বিকাশ সরকার, মতুয়া নেপাল গোসাই, উপদেষ্টা
    অধ্যাপক রমেশ অধিকারী, সুরঞ্জন গুপ্ত, শেখহাটি ইউনিয়ন সভাপতি মতুয়া দীপক
    অধিকারী, শিঙ্গাশোলপুর ইউনিয়ন সভাপতি বরুণ কুমার বালা, নড়াইল পৌর সভাপতি
    বিজন বিশ্বাস প্রমূখ।
    নড়াইল জেলা মতুয়া মিশনের সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক
    সম্পাদক বিশিষ্ট মতুয়া অসীম পাল বলেন,বাংলাদেশে হিন্দু-মুসলিম সম্প্রদায়
    সবসময় সম্প্রীতি অক্ষুন্ন রেখে চলেছে। দেশের বিভিন্ন অঞ্চলের হিন্দু
    সমাজের বড় অংশীদার হচ্ছে মতুয়া সম্প্রদায়।সমাজ থেকে কুসংস্কার,অবিচার,
    হিংসা দূরীকরণে মতুয়া মিশনের লোকজন কাজ করে যাচ্ছে। মতুয়ারা সামাজিক
    উন্নয়নে এবং ভালো কাজে সবসময় অংশীদার হতে চায় বলে জেলা প্রশাসককে অবহিত
    করেন তিনি।

  • আনসার ভিডিপির রংপুর রেঞ্জের উদ্দ্যেগে ঈদ উপহার সামগ্রী বিতরণ

    আনসার ভিডিপির রংপুর রেঞ্জের উদ্দ্যেগে ঈদ উপহার সামগ্রী বিতরণ

    ।।জি এম রাঙ্গা।।

    ১৮ এপ্রিল সকাল ১১ টায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জ ও জেলা কার্যালয়ের আয়োজনে বাহিনীর জেলা প্রশিক্ষণ কেন্দ্র, মাহিগঞ্জ, রংপুরে ১০০ জন অসহায় ও দুস্থ মানুষের মধ্যে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

    রংপুর রেঞ্জের পরিচালক মোঃ আব্দুস সামাদ বিভিএম, পিভিএমএস প্রধান অতিথি হিসেবে এই উপহার সামগ্রী বিতরণ করেন।

    অসহায় ও দুস্থ মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য এই ক্ষুদ্র আয়োজন। ঈদ উপহার সামগ্রী হিসেবে এসময় ১০০ জন অসহায় ও দুস্থ মানুষের প্রতিজনকে ১ কেজি পোলাও-এর চাল, ১ কেজি চিনি, ১ লিটার সোয়াবিন তেল, ২ পাকেট বনফুল লাচ্চা সেমাই, বাদাম, কিসমিস ইত্যাদি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

    প্রধান অতিথি এসময় ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত, অপরাধমুক্ত স্বপ্নের উন্নত স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য কাধে কাধ মিলিয়ে কাজ করার জন্য এবং সরকারের উন্নয়নের গতিকে অব্যহত ও আরোও গতিশীল রাখতে সরকারের ধারাবাহিকতা অব্যহত রাখতে সকলকে নিবেদিত হয়ে কাজ করার আহবান জানান।

    ঈদ উপহার সামগ্রী বিতরণ কালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর আনসার ও ভিডিপ‘র জেলা কমান্ড্যান্ট মুয়াম্মার হাফিজ আল গাদ্দাফী, রেঞ্জ দপ্তরের সহকারী পরিচালক মোঃ আছাদুজ্জামান, রংপুর জেলা দপ্তরের সার্কেল এ্যাডজুটান্ট রাসেল আহমেদ, রংপুর সদরের উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ সেকান্দর আলী, রংপুর সদরের উপজেলা প্রশিক্ষক মনিরুজ্জামান, মনিটরিং মাঠকর্মী, গণসংযোগ সহকারী ও বিভিন্ন পদবীর ব্যাটালিয়ন আনসার সদস্যবৃন্দ ও কর্মচারীবৃন্দ।

  • রাজশাহীতে   ২০ টাকার তরমুজ এক লাফে ৮০ টাকা, ১৫ টাকা খিরা ৮৫ টাকা

    রাজশাহীতে ২০ টাকার তরমুজ এক লাফে ৮০ টাকা, ১৫ টাকা খিরা ৮৫ টাকা

    মোঃ হায়দার আলী রাজশাহী থেকে।। রমজান মাসে ইফতারিতে বাহারি ফলের সমাহারের মধ্যে তরমুজ অন্যতম। এক টুকরা তরমুজ রোজদারদের মাঝে এনে দেয় তৃপ্তি। তার উপর তীব্র গরমে মানুষ অতিষ্ঠ। এই গরমে মানুষের শরীরের পানির চাহিদা মেটাতে খাবারেও খোঁজে তরল-পানীয়। তরমুজ তার মধ্যে অন্যতম। এবার গরম আর রোজায় গোদাগাড়ীসহ রাজশাহীতের তরমুজ হয়ে উঠেছে বিলাসবহুল ফল। যেখানে মাত্র সপ্তাহ আগেও ২৫/৩০ টাকা কেজি দরে বিক্রি হতো এখন বিক্রি হচ্ছে ৬০/৭০ টাকা কেজি দরে।

    পিস হিসেবে তরমুজ বিক্রি হওয়ার কথা থাকলেও দেদারসে বিক্রি হচ্ছে কেজি দরে দেখার যেন কেউ নেই। এমন দামে ক্রেতারা আক্ষেপ করে বলছেন, তরমুজ এবার যেন বড় লোকের ফল। তরমুজের সাথে পাল্লা দিয়ে বড়ছে খিরার দাম। কোন কারণ ছাড়াই ১৫ টাকার খিরা বিক্রি হচ্ছে ৮০/৮৫ টাকা। রোজার আগে যে আগে যে খিরা ১২/১৫ টাকা কেজি দরে বিক্রি হয়েছে সে খিরা এখন সেঞ্চুরি ছুঁই ছুঁই।

    মঙ্গলবার গোদাগাড়ী উপজেলার ও পৌরসভার মহিশালবাড়ী, গোদাগাড়ী, রেলগেট, কদমহাজির মোড়, পিরিজপুর, বিদিরপুর, প্রেমতলী, কুমুরপুর, রাজাবাড়ী, আলিমগঞ্জ, সুলতানগঞ্জ, কামারপাড়া, বাসুদেবপুর, বালিয়াঘাটা, কাঁকনহাট, গোগ্রাম, বাজার ঘুরে এমন চিত্রই দেখা গেছে।

    জানা গেছে, রমজান মাসের পূর্বে গোদাগাড়ীতে তরমুজের দাম তেমন বেশি ছিল না, চাহিদাও ছিলো কম। ছোট সাইজের একটি তরমুজ ১৭/২০ টাকা কেজি দরে মধ্যম সাইজের ২০-২২ টাকা কেজি দরে, আর বড় সাইজের তরমুজ ২৫/৩০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। রোজা শুরু ও গরম বাড়তে থাকায় ফল ব্যবসায়ীরা তরমুজের দাম বাড়িয়ে দেন প্রায় কয়েকগুণ। শুরুতে তরমুজ ২০/২৫ টাকা কেজি দরে বিক্রি বিক্রি করলেও হঠাৎ করে তারা এখন ৬৫/৭৫ টাকা কেজি হিসেবে বিক্রি শুরু করেছেন । বর্তমানে তরমুজের আকাশচুম্বী দামে ক্রেতারা একবারে দিশেহারা! মঙ্গলবার দুপুরে গোদাগাড়ী বাজারে তরমুজের দোকানে তরমুজ কিনতে আসেন শিক্ষক রেদওয়ান ফেরদোস সাহেব কিন্তু তরমুজের এমন আগুনে দাম শুনে তার মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়েছে। তাই ছোট একটি তরমুজ কিনে বাড়ী ফিরেছেন।
    তিনি বলেন, এই গরমে এক টুকরো তরমুজ একটু তৃপ্তি দেয়। তাই কিনি।

    রিকশা চালক রুবেল বলেন, লাগামহীন মূল্য বৃদ্ধির কারণে এ রসালো ফল তরমুজ কেনা সম্ভাব হলো না। কিন্তু এই দামের কারণে সেই তৃপ্তি আর পূরণ করা গেলো না বলেন তিনি।

    মহিশালবাড়ী বাজারে তরমুজ কিনতে আসা আজিজ বলেন, হঠাৎ মূল্য বৃদ্ধির কারণে গোটা তরমুজ কেনা সম্ভাব হচ্ছে না তাই আলম ও আমি ভাগে তরমুজ কিনলাম।

    মহিশালবাড়ী এলাকার গৃহবধু মোসাঃ জোহরুন নেসা জানান, তরমুজ ছাড়া আমি আমার ইফতারিতে তৃপ্তি পাই না। সে তৃপ্তি মেটাতে তরমুজ আমার চাই চাই, আমার ছোট ছেলে জীম তরমুজ খেতে ভাল বাসে তাই ১০০ টাকা কেজি হলেও আর কয়েকটি রোজাতে তরমুজ কিনতে হবে।

    সচেতন মহল বলেন, বিক্রেতেরা পিস হিসেবে কিনে আনলেও বিক্রি করছে কেজি হিসেবে। প্রতি কেজি ৭০ টাকা দরে।

    তারা বলেন, বাজার মনিটরিং এর অভাবে ব্যবসায়ীরা এই সিন্ডিকেট তৈরি করে তরমুজ বিক্রি করছেন গোদাগাড়ী উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সাধারণ মানুষের জন্য আপনাদের যদি কিছু করার থাকে, তাহলে করুন। কারণ সিন্ডিকেট ব্যবসায়ীরা যাই করুক, দোষ কিন্তু সাধারণ মানুষ ব্যবসায়ীদেরকে দিবেনা, দিবে সরকারকে। আর প্রশাসনতো সরকারেরই অংশ।

    আর ব্যবসায়ীগণ বলছেন, আমরা বেশি দাম দিয়ে কিনে আনছি, তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে। এ সময় তার কাছে তরমুজ কেনার রশিদ দেখতে চাইলে তিনি বলেন, রশিদ সাথে নেই বাসায় আছে পরে দেখাতে পারবো।

    তরমুজ রফিক বলেন, আমরা তরমুজ আনি ঢাকা, বরিশাল গাজীপুর থেকে। তরমুজের দাম বেশি বলেই আমাদেরকে বেশি দামে কিনতে হয়। তরমুজ কিনে গোদাগাড়ী বাজার পর্যন্ত আনতে আমাদের খরচ হয় কেজিতে ২২-২৫ টাকা। প্রতিদিনই ৫-৭টা তরমুজ নষ্ট হয়ে যায়। যার জন্য আমাদেরকে বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। উল্লেখ্য, তরমুজের দাম নিয়ে ফেসবুকে ব্যাপক সমালোচনার হচ্ছে কিন্তু ভ্রাম্যমাণ আদালত কোন অভিযান পরিচালনা করছেন না।

    এদিকে মাত্র কয়েক দিন আগেও রাজশাহীর বাজারে ২০ থেকে ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল তরমুজ। তবে কোনো কারণ ছাড়ায় সেই তরমুজ রাতারাতি বিক্রি হচ্ছে ৬৫ টাকা ৮০ টাকা কেজি দরে। ৭ দিনের ব্যবধানে প্রতি কেজি তরমুজের দাম বেড়েছে থেকে ৫০ থেকে ৬০ টাকা।

    বর্তমানে বাজারে খুচরায় তরমুজ বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকা কেজি দরে। হঠাৎ করে তরমুজের দাম বৃদ্ধিতে ক্রেতাদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। ফলে দাম নিয়ে বাগবিতণ্ডায় জড়াচ্ছেন ক্রেতা-বিক্রেতারা।

    তবে বিক্রেতারা বলছেন, বৃষ্টির কারণে বরিশাল, দিনাজপুর, চুয়াডাঙ্গা, পটুয়াখালীর তরমুজ দ্রুত সময়ের মধ্যে নষ্ট হয়ে গেছে। কিন্তু বাজারে চাহিদা কমেনি। এখন বাজারে তরমুজের চাহিদা থাকায় বেশি দামে বিক্রি হচ্ছে।
    গত মঙ্গলবার রাজশাহী নগরীর শালবাগানে আড়তগুলোতে পাইকারে তরমুজ বিক্রি হয়েছে প্রতি কেজি ৬৫ টাকা দরে। খুচরায় তরমুজ ক্রেতা সম্রাট করিম বলেন, গত শনিবার তরমুজ কিনেছিলাম প্রতি কেজি ৫০ টাকা দরে। তরমুজ আকারে ছোট ছিল। বড়গুলো ৫৫ টাকা প্রতি কেজি চাচ্ছিল। পাশেই ছোট আকারের বাহানের (মাচায় ঝুলন্ত) তরমুজ বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকা কেজিতে। তরমুজের এতো দাম বেশি হলে মানুষ কিনে খাবে কীভাবে।

    শফিক ইসলাম নামের একজন জানান, এ বছর তরমুজ দ্রুত সময়ের মধ্যে শেষ হয়ে গেল বলে মনে হচ্ছে। কয়েকদিন আগে সব জায়গায় তরমুজ বিক্রি করতে দেখা গেল। কিন্তু এখন সেইভাবে চোখে পড়ছে না। তিনি বলেন দুদিন আগেও ২০ টাকা দরে তরমুজ কিনেছেন তিনি। তবে এখন সেই তরমুজের দাম ৮০ টাকা।

    রাজশাহীর ফল বিক্রেতা খন্দাকার মনিরুজ্জামান মিনার বলেন, সাধারণত রাজশাহীতে বরিশাল, পটুয়াখালী থেকে তরমুজ নিয়ে আসেন ব্যবসায়ী ও চাষিরা। প্রতিদিন গড়ে ১৫ থেকে ২০টি ট্রাকে তরমুজগুলো আনা হতো। কিন্তু সেখানে বৃষ্টির কারণে আগেই নষ্ট হয়ে গেছে তরমুজ। ফলে সেই জায়গাগুলো থেকে তরমুজ আসছে না। তবে এখন খুলনা, দিনাজপুর ও জয়পুরহাট থেকে রাজশাহীতে তরমুজ আসছে। তিনি বলেন, রাজশাহীতে তরমুজের চাহিদা ভালো আছে। তবে তরমুজ কম। প্রতিদিন দুই থেকে তিন ট্রাক তরমুজ রাজশাহীতে নিয়ে আসা হচ্ছে। চাহিদা বেশি থাকায় ট্রাক থামার পরেই বিক্রি হয়ে যাচ্ছে তরমুজগুলো।

    খুচরা বিক্রেতা শমসের আলী বলেন, ৮০ টাকা দরে তরমুজ অনেকেই কিনছেন। আবার অনেকেই দাম শুনে চলে যাচ্ছেন। রাজশাহী ফল ব্যবসায়ী উন্নয়ন সংস্থার সভাপতি শাহিন হোসেন কালু জানান, বাজারে তরমুজ অল্প। তার উপরে চাহিদা বেশি। এখন দাম বেশি চাষি পর্যায়ে। তাই গ্রাহক পর্যায়ে ভ্রাম্যমাণ বিক্রেতারা তরমুজ বিক্রি করছে ৭০ থেকে ৮০ টাকা দরে।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • ঈদ উপহার সামগ্রী পেল সুজানগরের সরকারী কর্মকর্তা-কর্মচারীরা

    ঈদ উপহার সামগ্রী পেল সুজানগরের সরকারী কর্মকর্তা-কর্মচারীরা

    এম এ আলিম রিপন,সুজানগর ঃ ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে সুজানগর উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন এবং উপজেলা রাজস্ব প্রশাসনের সরকারী কর্মকর্তা-কর্মচারীদের মাঝে ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে কর্মকর্তা-কর্মচারীদের মাঝে এসকল ঈদ সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলামের সভাপতিত্বে ঈদ উপহার সামগ্রী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন । অনুষ্ঠানে সুজানগর পৌর মেয়র রেজাউল করিম রেজা,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • নড়াইলে গাঁজা সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে বৃদ্ধার ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

    নড়াইলে গাঁজা সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে বৃদ্ধার ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
    নড়াইলে গাঁজা সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে বৃদ্ধার ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড।
    নড়াইলের লোহাগড়া থানা এলাকায় (গাঁজা) সেবনের দায়ে এক বৃদ্ধকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, ১৭ এপ্রিল রাতে নড়াইলের লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আজগর আলী এ রায় দেন। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল ডিবি’র পুলিশ পরিদর্শক মোঃ সাজেদুল ইসলামের তত্ত্বাবধানে এসআই (নিঃ) সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ
    নড়াইলের লোহাগড়া মাইটকুমড়া আবাসন এলাকায় অভিযান চালিয়ে মান্দার কাজী (৫৫)কে (গাঁজা) সেবনরত অবস্থায় আটক করে। সে অত্র এলাকার মৃত বকু কাজীর ছেলে। পুলিশ সুপার নির্দেশনায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে জেলা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

  • বিরামপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ

    বিরামপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ

    জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

    দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়ক উপহার হিসেবে ট্যাব বিতরণ করা হয়েছে।

    মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকারের সভাপতিত্বে, উপজেলার ৩১টি এমপিওভুক্ত মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণির ১৬৪ জন কৃতী শিক্ষার্থীর হাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর উপহার ট্যাব তুলে দেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির অন্যতম সদস্য মো. শিবলী সাদিক।

    এ সময় সংসদ সদস্য শিবলী সাদিক তার বক্তব্যে বলেন, কোমলমতি শিক্ষার্থীদেরকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তাদেরকে মুক্তিযোদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী যে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছেন সেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তাদেরকে জ্ঞান অর্জন করতে হবে এবং অর্জিত জ্ঞানকে দেশের কল্যাণে নিয়োগ করতে হবে। এ সময় তিনি শিক্ষার্থীদেরকে শ্রেণীতে প্রথম হওয়ার পাশাপাশি একজন ভালো মানুষ হওয়ার উপর গুরুত্ব আরোপ করেন।

    একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায়, আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, ভাইস-চেয়ারম্যান মেজবাউল ইসলাম, ওসি সুমন কুমার মহন্ত, প্রেসক্লাব সভাপতি মোরশেদ মানিক, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ প্রমুখ।

    জাকিরুল ইসলাম জাকির
    বিরামপুর, দিনাজপুর।

  • ঝিনাইদহে বৃষ্টির জন্য  ইস্তেসকার নামাজ আদায়

    ঝিনাইদহে বৃষ্টির জন্য ইস্তেসকার নামাজ আদায়

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    চারদিকে তাপদাহে নাভিশ্বাস হয়ে উঠেছে জনজীবন । কমছেই না তাপমাত্রার পারদ। দিনের দিন বেড়েই চলেছে গরম আর তাপদাহ। স্বস্তির বৃষ্টির আশায় প্রহর গুনছে মানুষ। এ অবস্থায় বৃষ্টির আশায় নামাজ আদায় করেছেন ঝিনাইদহের মুসল্লীরা। সকালে শহরের ওয়াজির আলী স্কুল মাঠ প্রাঙ্গণে জেলা ইমাম পরিষদের আয়োজনে সালাতুল ইস্তেসকার নামাজ আদায় করা হয়। এতে শহরের বিভিন্ন এলাকার কয়েকশ’ মুসল্লীগণ অংশ নেয়। নামাজের ইমামতি করেন শহরের কেন্দ্রীয় জামে মসজিদের খতিব শায়েখ মোহাম্মদ সাইদুর রহমান। নামাজ শেষে বৃষ্টির আশায় বিশেষ মোনাজাত করা হয়।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান

  • র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জের সলঙ্গায় ১৯৫ বোতল ফেন্সিডিলসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

    র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জের সলঙ্গায় ১৯৫ বোতল ফেন্সিডিলসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

    প্রেস বিজ্ঞপ্তি

    ১। র‌্যাব-১২ সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় ১৭ এপ্রিল ২০২৩ খ্রিঃ সন্ধ্যা ৬.৫০ ঘটিকায় র‌্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন বগুড়া টু ঢাকা গামী মহাসড়কের হাটিকুমরুল ইউনিয়নের রাধানগর গ্রামস্থ বাংলা-এ্যালুমিনিয়াম ফ্যাক্টরীর পূর্বপার্শ্বে পাঁকা রাস্তার উপর একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৯৫ বোতল ফেন্সিডিলসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এছাড়াও তাদের সাথে থাকা মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০৩ টি মোবাইল জব্দ করা হয়।

    ২। গ্রেফতারকৃত আসামীঃ ১। নবী চাঁন হৃদয় (৩৩) পিতা-মোঃ সিরাজুল ইসলাম, সাং-মাগুরাটা, ইউপি-গালা, থানা-টাঙ্গাইল সদর, জেলা-টাঙ্গাইল বর্তমান সাং-৫৫১ মফিজের বাড়ী, বারেন্ডা ওয়ার্ড নং-০৩, পোঃ কাশিমপুর, গাজীপুর সদর গাজীপুর ২। মোঃ মনিজ্জামান মিঠু (৩২) পিতা-মোঃ ইব্রাহিম হোসেন, সাং-সুরাবাড়ী, ওয়ার্ড নং-০৫, ইউপি+থানা-কাশিমপুর, জেলা-গাজীপুর ৩। মোঃ কামরুজ্জামান লিটন (২৮) পিতা-মোঃ খতিম উদ্দিন, সাং-বড় মনিপুর, ওয়ার্ড নং-০৮ , ইউপি-৮নং সঙ্গরপুর, থানা-কোতয়ালী, জেলা-দিনাজপুর।

    ৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীরা দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলো।

    ৪। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলার দায়ের করত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

    এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

    র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

    বিশেষ দ্রষ্টব্যঃ উপরোক্ত সংবাদ বিজ্ঞপ্তিটি ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়াতে প্রদর্শনের জন্য অনুরোধ করা হলো। যে কোন প্রয়োজনে ফোন করুন মোবাইল নং- ০১৭৭৭-৭১১২৪৩ (মিডিয়া সেল)

    স্বাক্ষরিত…….

    মোঃ আবুল হাসেম সবুজ

    লেফটেন্যান্ট কমান্ডার বিএন

    কোম্পানী কমান্ডার

    র‌্যাব-১২,সিপিএসসি,সিরাজগঞ্জ

    ফোন-০২-৫৮৮৮৩১৮৫৯(অফিস)

  • বানারীপাড়ায় ভিক্ষাবৃত্তি নিরুৎসাহিত জন্য সহায়ক  উপকরণ বিতরণ

    বানারীপাড়ায় ভিক্ষাবৃত্তি নিরুৎসাহিত জন্য সহায়ক উপকরণ বিতরণ

    বিশেষ সংবাদদাতা: মঙ্গলবার ১৮ এপ্রিল বেলি ১১ টায় উপজেলা চত্ত্বরে উপজেলা প্রশাসন ও সমাজ সেবা কল্যাণ পরিষদের উদ্যোগে নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বী’র সভাপতিত্বে ভিক্ষুকদের মধ্যে সহায়ক উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল -০২ আসনের এমপি মোঃ শাহে আলম। এ সময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হুদা, সমাজ সেবা কর্মকর্তা পার্থ সারথী দেউড়ি, উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা সদস্য ডাক্তার খোরশেদ আলম সেলিম, সহ সভাপতি এটিএম মোস্তফা সরদার, যুগ্ম সম্পাদক সুব্রত লাল কুন্ড, তথ্য ও গবেষণা সম্পাদক এস মিজানুল ইসলাম। এসময় ২০ ভিক্ষুককে ২ টি ছাগল, ঘর এবং খাবার বিতরণকরা হয়।

    একই দিন উপজেলা ইলিশ সম্পদ উন্নয়ন ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বিকল্প কর্ম সংস্থানের জন্য জেলেদের মধ্যে ২০ টি বকনা গরু ২০ জনকে দেয়া হয়।এ সময় উপজেলা মৎস কর্মকর্তা নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।

    উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে ধান মারাই মেশিন বিতরণ করা হয়। এসময় উপজেলা কৃষি অফিসার মোঃ মুস্তাফিজুর রমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তনয় সিংহ উপস্হিত ছিলেন।#