Author: desk

  • মধুপুরে পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    মধুপুরে পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
    টাঙ্গাইলের মধুপুরে পৌর বিএনপির উদ্যোগে বুধবার পৌর এলাকার চাড়ালজানী পৌর বিএনপির কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার ও দোয়া মাহফিলে পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম সিদ্দিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী ভাবে যুক্তহন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন। ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, মোঃ ,নাছির উদ্দিন,পৌর বিএনপির সাবেক সাধারণ
    সম্পাদক আব্দুল লতিফ প্রিন্স, সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুজ্জামান রবিন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক, ,
    মো: নাজিম উদ্দিন পৌর যুবদলের সাবেক আহবায়ক, মিনজুর রহমান নান্নু। এসময় উপজেলা, বিএনপি ও পৌর বিএনপি, যুবদল, মহিলা দল সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।
    অনুষ্ঠান সঞ্চালনা করেন মধুপুর পৌর বিএনপির
    সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন।

  • জাতীয় সাংবাদিক সংস্থা মুরাদনগর উপজেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

    জাতীয় সাংবাদিক সংস্থা মুরাদনগর উপজেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

    (কুমিল্লা) প্রতিনিধি,
    মোঃতরিকুল ইসলাম তরুন,

    কুমিল্লার মুরাদনগর উপজেলা শাখা জাতীয় সাংবাদিক সংস্থার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
    বুধবার সন্ধ্যায় উপজেলার কোম্পানীগঞ্জে

    একটি রেস্টুরেন্টে জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম কে আই জাবেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে দৈনিক আমাদের কুমিল্লার প্রতিনিধি এম মুরাদের সঞ্চালনায়
    প্রধান অতিথির বক্তব্য কুমিল্লা জেলা জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি রবিউল বাশার খান। বিশেষ
    অতিথির বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম তরুণ,
    মুরাদনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান, মুরাদনগর প্রেস ক্লাবের সাবেক সভাপতি আজিজুর রহমান রনি, বাংলাদেশ মাফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম চৌধুরী। অন্যানের মধ্যে আরো বক্তব্য রাখেন উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহেদুল আলম শাহেদ, জাতীয় সাংবাদিক সংস্থা মুরাদনগর শাখার সিনিয়র সহ-সভাপতি পাপিয়া সরকার, দেবিদ্বার উপজেলার সভাপতি ভিপি ময়নাল হোসেন,

    সাধারণ সম্পাদক মোঃ রায়হান চৌধুরী, কোম্পানীগঞ্জ বাজার বনিক সমিতির আহবায়ক চন্দন বনিক, সাংবাদিক মোঃ নজরুল ইসলাম প্রমূখ।

    অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন: মফস্বল সাংবাদিক ফোরাম মুরাদনগর শাখার সভাপতি কাইয়ুম পাটোয়ারী, জাতীয় সাংবাদিক সংস্থা দেবীদ্বার শাখার সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম সাগর, মুরাদনগর শাখার সহ-সভাপতি জহির উদ্দিন শাহিন, সাংগঠনিক সম্পাদক হাফেজ নজরুল ইসলাম, অর্থ সম্পাদক আলম সামস্, সাংবাদিক মমিন মোল্লা, ফয়সাল আহমেদ, সাজ্জাদ হোসেন, আক্তার হোসেন .,সাংবাদিক ইউসুফ,ব্যাবসায়ী আবদুল হান্নানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

  • জয়পুুরহাটে পাঁচ হাজার মানুষকে ঈদ উপহার দিলেন পৌর মেয়র-মোস্তাক

    জয়পুুরহাটে পাঁচ হাজার মানুষকে ঈদ উপহার দিলেন পৌর মেয়র-মোস্তাক

    স্টাফ রিপোর্টার:- নিরেন দাস

    ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। ঈদের খুশি সবার মাঝে ছড়িয়ে দিতে প্রতি বছরের ন্যায় এবারও জয়পুরহাট পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক ঈদ উপহার বিতরণ করেছেন।

    বুধবার (১৯ এপ্রিল) জয়পুরহাটের পাঁচবিবির শেখ রাসেল মিনি স্টেডিয়ামে তিনি নিজে পাঁচ হাজার মানুষের মধ্যে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।

    এসময় জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান আলী,পাঁচবিবি উপজেলা পরিষদের চেয়ারম্যান মুনিরুল শহীদ মুন্না,পাঁচবিবি পৌর সভার মেয়র হাবিবুর রহমান হাবিব,জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু সাঈদ আল মাহবুব চন্দন, পুরানাপৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম সৈকত, বালিঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল দেওয়ান মিলন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গোলাম মোর্শেদ, জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া হোসেন রাজা, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন উপস্থিত ছিলেন।

    পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন,প্রধানমন্ত্রীর নির্দেশ ইফতার পার্টি না করে মানুষের মাঝে ঈদ উপহার ও সামগ্রী বিতরণ করতে। আমাদের নেত্রীর নির্দেশে আজকের এ আয়োজন। এতে মানুষের মুখে হাসি ফুটেছে। এই মানুষগুলোর কথা চিন্তা করে তাদের পাশে দাঁড়ানো একজন বিবেকবান মানুষের কর্তব্য বলে আমি করি।

  • ঠাকুরগাঁওয়ের হরিপুরে ভাতুরিয়া ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ অনুষ্ঠিত

    ঠাকুরগাঁওয়ের হরিপুরে ভাতুরিয়া ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ অনুষ্ঠিত

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।
    স্টাফ রিপোর্টার।।

    ঠাকুরগাঁওয়ের হরিপুরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ উপহার ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

    গত ১৯ এপ্রিল-২০২৩ বুধবার ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়ন পরিষদে ভিজিএফ চাল বিতরণ অনুষ্ঠিত হয়।উক্ত চাল নিম্ন আয়ের গরীব দুঃখী মানুষের মাঝে সুষ্ঠু ভাবে বিতরণ করা হয়।

    উক্ত চাল বিতরণকালে ট্যাগ অফিসার এস এম করিম,ইউপি সদস্যগণ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।ইউপি চেয়ারম্যান শাহাজান সরকার জানান,পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার হিসাবে আমার ইউনিয়নে ১হাজার ৯শ জন অসহায় গরীব দু:খী মানুষের প্রতিজনের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

    উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম করিম বলেন,পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে হরিপুর উপজেলায় গরীব দুঃখী অসহায় মানুষের মধ্যে ভিজিএফ তালিকা ভুক্তদের মাঝে চাল বিতরণ করা হয়।তবে ভাতুরিয়া ইউনিয়নে ১ হাজার ৯শ জন তালিকা ভুক্ত কে যাদের প্রত্যেকেই ১০ কেজি করে চাল প্রদান করা হয়েছে।

  • মহালছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ইফতার পার্টি ও দোয়া মাহফিল

    মহালছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ইফতার পার্টি ও দোয়া মাহফিল

    (রিপন ওঝা,মহালছড়ি)

    খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কর্তৃক উপজেলা ক্যান্টিনে আজ ১৯এপ্রিল রোজ বুধবার পবিত্র মাহে রমযানে ইফতার পার্টি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

    এই সময়ে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের খাগড়াছড়ি জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব এস এম মাসুম রানা ও সম্মানিত সদস্য জনাব শাহাদাৎ হোসেন এবং মহালছড়ি উপজেলা নাগরিক পরিষদ এর সভাপতি মোঃ বেলাল হোসেন, সাধারণ সম্পাদক মহাবুব আলম এবং পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ মহালছড়ি উপজেলা শাখার সভাপতি মোঃ ফারুক আহমেদ রানা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুর রহমান সহ অন্যান্য নেতাকর্মী এবং গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

    উক্ত ইফতার ও দোয়া মাহফিলে হাফেজ মোঃ ইউসুফ আলী দেশের সকল মানুষের ও পরিষদের সকল পর্যায়ের নেতৃবৃন্দদের দীর্ঘায়ু ও সফলতা কামনা করে মোনাজাত করা হয়েছে।

  • ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কৃষক লীগের ৫১তম বর্ষ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

    ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কৃষক লীগের ৫১তম বর্ষ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।
    স্টাফ রিপোর্টার।।
    ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল বাংলাদেশ কৃষক লীগের রানীশংকৈল উপজেলা শাখার ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে রাণীশংকৈল উপজেলা কৃষক লীগ।

    জানা যায় ১৯ শে এপ্রিল ২০২৩ বিকাল ৫ ঘটিকার সময় রাণীশংকৈল উপজেলা আওয়ামী লীগ অফিসে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়

    সে সময় প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সেলিনা জাহান লিটা,রাণীশংকৈল উপজেলা কৃষকলীগের সভাপতি জনাব বাবর আলী,সাধারণ সম্পাদক দিগেন্দ্র নাথ রায় সহ সকল ইউনিয়নের সভাপতি সম্পাদক ও অন্যান্য সদস্যরা প্রমুখ উপস্থিত ছিলেন।

    উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভায় রাণীশংকৈল উপজেলা কৃষক লীগকে আরো সু-সংগঠিত করতে সকলের প্রয়োজনীয় পদক্ষেপ ও সু পরামর্শ গ্রহণ করা হয়।এবং সেইসাথে বাংলাদেশ কৃষকলীগ রাণীশংকৈল উপজেলা শাখা সুসংগঠিত করার মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগকে একটি শক্তিশালী সংগঠনে পরিণত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

  • দশ দিন বন্ধ বাংলাবান্ধা স্থল বন্দর

    দশ দিন বন্ধ বাংলাবান্ধা স্থল বন্দর

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড়;
    আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ১০ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম। গত ১২ই এপ্রিল বাংলাবান্ধা সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম সাক্ষরিত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

    চিঠিতে বলা হয়, পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বাংলাবান্ধা সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশন ও বাংলাবান্ধা আমদানি রপ্তানিকারক গ্রুপের সিদ্ধান্ত মোতাবেক আজ বুধবার (১৯ ই এপ্রিল) সকাল ৯টা থেকে আগামী ২৮ এপ্রিল (শুক্রবার) বিকাল ৬টা পর্যন্ত পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর ও ভারতের ফুলবাড়ি স্থলবন্দর দিয়ে সব ধরনের পন্য আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

    তবে আগামী ২৯ এপ্রিল (শনিবার) সকাল ৯টা থেকে বন্দরের কার্যক্রম পূর্বের ন্যায় চালু হবে।

  • স্কুলের বিজ্ঞানাগারের যন্ত্রপাতি আগুনে পুড়লো জনমনে নানা প্রশ্ন চাঞ্চল্যের সৃষ্টি

    স্কুলের বিজ্ঞানাগারের যন্ত্রপাতি আগুনে পুড়লো জনমনে নানা প্রশ্ন চাঞ্চল্যের সৃষ্টি

    মোহাম্মদ বাবুল হোসেন পঞ্চগড় ;
    ৮ বছর আগে পাওয়া বিজ্ঞানাগারের মূল্যবান যন্ত্রপাতি এতদিন ছিল প্রধান শিক্ষকের বাড়িতে। বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারের পর সেগুলো এনে রাখা হয় স্কুলের অফিস কক্ষের পাশের একটি পরিত্যক্ত ঘরে। আর ওই পরিত্যক্ত ঘরে রহস্যজনক আগুন লাগে সোমবার রাতে। ওই আগুনে বিজ্ঞানাগারের মূল্যবান যন্ত্রপাতি পুড়ে সম্পুর্ণ নষ্ট হয়ে গেছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পঞ্চগড় সদর উপজেলার কাজীপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে।

    শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীদের ধারণা বিজ্ঞানাগারের যন্ত্রপাতি দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের বাড়িতে পড়ে থেকে এখন তা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। খোয়া গেছে মূল্যবান অনেক যন্ত্রপাতি। কয়েকটি গণমাধ্যমে“ বিজ্ঞানাগারের যন্ত্রপাতি ৮ বছর ধরে প্রধান শিক্ষকের বাড়িতে” শীর্ষক সংবাদ প্রকাশের পর সেগুলো স্কুলের অফিস কক্ষের পাশের একটি রুমে এনে রাখার পরই ঘটল আগুনের ঘটনা। রহস্যজনক এই আগুন প্রধান শিক্ষককেরই কারসাজি বলে দাবি তাদের।
    ফায়ার সার্ভিস ও এলাকাবাসীরা জানিয়েছে, সোমবার রাতে তারাবি নামাজের সময় লোকজন চিৎকার করতে থাকে কাজীপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে আগুন লেগেছে। এসময় পাশের মসজিদে তারাবির নামাজ আদায় করছিলেন ওই স্কুলের প্রধান শিক্ষক তোমকিন আলম মুকুল। বাইরে চিৎকার শুনে তিনি মুসল্লিদের নিয়ে স্কুলে গিয়ে দেখেন স্কুলের অফিস কক্ষের পাশের বিজ্ঞান বিভাগের যন্ত্রপাতিগুলো যে কক্ষে রাখা হয়েছে সে কক্ষে আগুন জ্বলছে। ঘটনাটি স্থানীয় ফায়ার সার্ভিসকে জানালে তারা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। গতকাল মঙ্গলবার দুপুরে ওই স্কুল পরিদর্শনে গিয়ে দেখা যায়, আগুনে শুধুমাত্র কক্ষে রাখা বিজ্ঞানাগারের যন্ত্রপাতি পুড়ে নষ্ট হয়েছে। ঘরের সিলিং ও টিনের চালা রয়েছে অক্ষত। প্লাস্টিকের সিলিংটি লাঠি বা কিছু দিয়ে গুতো দিয়ে সেগুলো ফেলে দেয়া হয়েছে। আগুনের কিছু অংশ ঢুকেছে পাশের অফিস কক্ষে। তবে সেখানে তেমন একটা ক্ষয়ক্ষতি হয়নি।
    এ নিয়ে ওই স্কুলের প্রধান শিক্ষক তোমকিন আলম মুকুলের সাথে কথা বললে তিনি জানান, সোমবার রাতে তারাবির নামাজের সময় স্কুলে আগুন লাগলে আমি এলাকার লোকজন নিয়ে স্কুলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করি। বিষয়টি ফায়ার সার্ভিসকে জানালে তারা এনে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে শুধু বিজ্ঞানের যন্ত্রপাতি নষ্ট হয়েছে ঘরের কোন ক্ষতি হয়নি বিষয়টি রহস্যজনক প্রশ্ন করা হলে প্রধান শিক্ষক বলেন বিষয়টি সত্যি রহস্যজনক। আমি এ বিষয়ে থানায় অভিযোগ করবো।

    পঞ্চগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ব্যবস্থাপক তুষার কান্তি রায় জানান, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। কিন্তু এলাকাবাসি এর আগেই আগুন নিয়ন্ত্রণে আনে।

    পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল লতিফ মিঞা বলেন, আগুনের খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। আমরা মৌখিকভাবে অভিযোগ পেয়েছি। এখনও লিখিত অভিযোগ পাইনি। তবে আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।
    জেলা শিক্ষা কর্মকর্তা শাহীন আকতার বলেন, আগুনের খবর পেয়েছি। বিজ্ঞানাগারের যন্ত্রপাতি প্রধান শিক্ষকের বাড়িতে পড়ে থেকে নষ্ট হচ্ছে এমন অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করার জন্য সদর উপজেলা মধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দেই। তিনি ইতোমধ্যে আমাকে প্রতিবেদন জমা দিয়েছেন। তবে তদন্ত প্রতিবেদনটি সব কিছু ফুটে না ওঠায় ঈদের পর আমি নিজেই স্কুলে গিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের সাথে কথা বলে ব্যবস্থা গ্রহণ করবো।

    উল্লেখ্য, পঞ্চগড় সদর উপজেলার কাজীপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ২০১৬ সালে বিজ্ঞানাগারের মূল্যবান যন্ত্রপাতি সরবরাহ করা হয়। স্কুলে বিজ্ঞানাগার না থাকার অজুহাত দেখিয়ে ওই স্কুলের প্রধান শিক্ষক এসব জিনিসপত্র নিজের বাড়িতে নিয়ে একটি কক্ষে তালাবন্ধ করে রাখেন। তারপর পেরিয়ে গেছে প্রায় ৮ বছর। এসময়ে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা না পেয়েছে কোন কিছু শিখতে না পেরেছে জিনিসগুলো দেখতে। কোনদিন তা বিদ্যালয়ে এনে শিক্ষার্থীদের পাঠদানের কাজে লাগানোর উদ্যোগ নেয়া হয়নি। বিদ্যালয় প্রধানের এমন দায়িত্বহীন কর্মকাণ্ডে ক্ষুব্ধ স্থানীয়রা। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচারের পর জেলা শিক্ষা কর্মকর্তা বিষয়টি তদন্ত করার জন্য সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব প্রদান করেন। এরই মধ্যে মাধ্যমিক শিক্ষা অফিসার একটি দায়সারা প্রতিবেদন জেলা শিক্ষা অফিসারকে প্রদান করেছেন। সেখানে প্রধান শিক্ষকের কাছ থেকে নেয়া লিখিত বক্তব্যটিই হুবহু তুলে ধরা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে স্কুলে জায়গা না থাকায় প্রধান শিক্ষক বিজ্ঞানাগারের যন্ত্রপাতি তার বাসায় রেখেছিলেন। এখন সেগুলো স্কুলের একটি কক্ষে এনে রাখা হয়েছে। গত সোমবার রাতে স্কুলে আগুন লেগে বিজ্ঞানাগারের সকল যন্ত্রপাতি পুড়ে নষ্ট হয়ে যায়।

  • ঈদ উপহার নিয়ে এতিম শিশুদের পাশে সুজানগর যুগান্তর স্বজন সমাবেশ

    ঈদ উপহার নিয়ে এতিম শিশুদের পাশে সুজানগর যুগান্তর স্বজন সমাবেশ

    সুজানগর(পাবনা)প্রতিনিধি ঃ আসন্ন ঈদ উৎসবের আনন্দে রাঙিয়ে দিতে সুজানগরের এতিম শিশুদের মাঝে যুগান্তর স্বজন সমাবেশের পক্ষ থেকে ঈদ উপহার প্রদান করা হয়েছে। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। নতুন কিছু ছাড়া ঈদের খুশি আর আনন্দে যেন অনেকটা অপূর্ণতা থেকে যায়,তাই এবারের ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে উপজেলার তাতীবন্দ আব্দুল হাই সিদ্দিকী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার এতিম শিশুদের মাঝে মঙ্গলবার ঈদ উপহার হিসেবে পাঞ্জাবি ও পায়জামা প্রদান করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এতিম শিশুদের মাঝে এসকল ঈদ উপহার তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম। এ সময় অত্র মাদ্রাসার সুপার মাওলানা আবুল হোসেন, যুগান্তর স্বজন সমাবেশের উপদেষ্টা ও যুগান্তরের সুজানগর উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন, যায়যায়দিনের উপজেলা প্রতিনিধি এম মনিরুজ্জামান, যুগান্তর স্বজন সমাবেশের সদস্য জাহিদুল হাসান রোজ, আতিকুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ঈদ উপহার বিতরণকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন বলেন, এতিম শিশুদের যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে নতুন পোশাক দেওয়া হচ্ছে। এটি অত্যন্ত শুভ উদ্যোগ। ঈদের নতুন পোষাক পেয়ে এই এতিম শিশুদের মুখে যে খুশির হাসি দেখছি, তার মূল্য অনেক। পবিত্র রমজানে শিশুদের প্রতি ভালোবাসার শিক্ষা নিতে হবে। শিশুদের কল্যাণে আমাদের সবার একসাথে কাজ করতে হবে। উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম বলেন, ইসলাম ধর্মসহ সব ধর্মে এতিম ও সুবিধাবি ত শিশুদের কল্যাণের কথা বলা হয়েছে। শিশুর শিক্ষা ও উন্নত জীবনের জন্য সরকারের পাশাপাশি নিকটাআত্মীয়,বেসরকারি সংগঠন ও সমাজের বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসতে হবে। আমরা সবাই যদি শিশুর কল্যাণে এগিয়ে আসি, তাহলে দেশের কোন শিশু তার অধিকার থেকে বি ত হবেনা। যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি অধ্যক্ষ নাদের হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল বাছেত বাচ্চু জানান, এ ধরণের মানবিক কর্মকান্ড আগামীতেও অব্যাহত থাকবে।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • তেঁতুলিয়ায় প্রধানমন্ত্রীর পক্ষে ঈদ উপহার বিতরণ করলেন মজাহারুল হক এমপি

    তেঁতুলিয়ায় প্রধানমন্ত্রীর পক্ষে ঈদ উপহার বিতরণ করলেন মজাহারুল হক এমপি

    মুহম্মদ তরিকুল ইসলাম,তেতুলিয়া প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষে প গড়ের তেঁতুলিয়ায় ঈদ উপহার বিতরণ করেছে প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য প গড়-১ ও সিনিয়র সহ-সভাপতি জেলা আওয়ামী লীগ প গড় আলহাজ্ব মোঃ মজাহারুল হক প্রধান এমপি। মঙ্গলবার (১৮ এপ্রিল) উপজেলা আওয়ামীলীগের আয়োজনে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের নাওয়াপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন উপলক্ষে গরীব, অসহায় ও দরিদ্র লোকজনের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

    এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প গড় সদর পৌরসভা মেয়র জাকিয়া খাতুন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারন সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী মন্ডল, ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মোঃ নজরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ইউসুফ আলী প্রমূখ।

    ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে শাড়ী, সেমাই, চিনি, সয়াবিন তেল, চিনিগুড়ার চাল।

    উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ইচ্ছে অনুযায়ী আমরা সাধ্যমতো সাধারণ খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আমাদের নেত্রীর কথা হচ্ছে মানুষের মৌলিক অধিকার অন্ন, বস্ত্র এবং বাসস্থানের অভাবে কেউ থাকবে না। ইতিমধ্যে আমাদের সরকার গরিব মানুষের পাশে আছে। আপনারা জানেন, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে ইতিপূর্বেও আমি সামর্থ্য অনুযায়ী এ এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে ছিলাম, আবারও থাকার সুযোগ পেয়েছি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও আপনাদের পাশে থাকবো।

    মুহম্মদ তরিকুল ইসলাম