Author: desk

  • ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ২নং কোষারানীগঞ্জ ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ

    ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ২নং কোষারানীগঞ্জ ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।
    স্টাফ রিপোর্টার।।
    ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ২ নং কোষারানীগঞ্জ ইউনিয়ন পরিষদে মঙ্গলবার দিন ব্যাপী আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ করেন ২ নং কোষারানীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মোঃগোলাম মোস্তফা।

    সে সময় অত্র ইউনিয়নের সকল সদস্য গণ উপস্থিত ছিলেন।উক্ত চাল বিতরণ অনুষ্ঠানে অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।এ সময় ৫০ কেজি চাউলের বস্তা ৫জন লোকের মাঝে তুলে দেন ২ নং কোষারানীগঞ্জ ইউনিয়ন পরিষদের ২ বারের সফল চেয়ারম্যান মোঃগোলাম মোস্তফা।

    উক্ত চাউল বিতরণ অনুষ্ঠান সঠিক মাফ যোগে চাউল বিতরণ করতে দেখা যায়।এ সময় ২ নং কোষারানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃগোলাম মোস্তফা তার ইউনিয়নের সকল জনগণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

    গীতি গমন চন্দ্র রায় গীতি
    স্টাফ রিপোর্টার।

  • টুঙ্গিপাড়ায় সেনাবাহিনীর ঈদ উপহার পেল ৯শ দরিদ্র মানুষ

    টুঙ্গিপাড়ায় সেনাবাহিনীর ঈদ উপহার পেল ৯শ দরিদ্র মানুষ

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ৯০০ দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

    আজ বুধবার (১৯ এপ্রিল) বেলা ১১ টায় উপজেলার জি.টি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের পক্ষে এসব ঈদ উপহার বিতরণ করা হয়।

    জিওসি, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার যশোরের মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দরিদ্র মানুষের হাতে ঈদ উপহার তুলে দেন। ঈদ উপহার প্যাকেটের মধ্য ছিল পোলাওর চাল, সাধারণ চাল, লাচ্ছা সেমাই, চিনি, ডাল এবং তেল।

    এসময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-মামুন, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, লেঃ কর্নেল মোজাম্মেল হক, পাটগাতী ইউপি চেয়ারম্যান শেখ শুকুর আহম্মেদ, ডুমুরিয়া ইউপি চেয়ারম্যান আলী আহম্মেদ, আওয়ামী নেতা জাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

    মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ বলেন, জাতির পিতার স্মৃতিধন্য বিদ্যালয়ে এসে সেনাপ্রধানের পক্ষে উপজেলার ৯শ মানুষের মাঝে ঈদ উপহার তুলে দিতে পেরেছি। আশা করি এই ঈদ উপহারের মাধ্যমে মানুষের ঈদ আরো কাটবে। #

  • মুকসুদপুরে প্রতীকি মূলৌ ঈদ সামগ্রী বিতরণ

    মুকসুদপুরে প্রতীকি মূলৌ ঈদ সামগ্রী বিতরণ

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে শতাধিক পরিবারের মাঝে প্রতীকি মূল্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

    আজ বুধবার (১৯ এপ্রিল) সকালে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের শ্রীনিবাসকাঠী গ্রামে বেসরকারী সংস্থা রিসার্চ ইভ্যালুয়েশন এন্ড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (রেডি) এর আয়োজনে এসব অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এসময় শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, তৈল, চিনি, সেমাইসহ বিভিন্ন উপকরন বিতরণ করা হয় ৫ থেকে ১০ টাকার প্রতীকি মূল্যে।

    এ সময় উপস্থিত ছিলেন সংস্থার পরিচালক নজরুল ইসলাম, গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান ওবাইদুল ইসলাম, মুকসুদপুর সংবাদ সম্পাদক হায়দার হোসেন, সাবেক প্রধান শিক্ষক মতিয়ার রহমান, মোতাচ্ছের হোসেন, মুকসুদপুর সমাজ সেবা দপ্তরের ফিল্ড সুপার ভাইজার আলাউদ্দীন আল আজাদ, ইউপি সদস্য হারেজ মোল্লা প্রমুখ। #

  • গোপালগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

    গোপালগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে সুজন মোল্লা (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৯ এপ্রিল) দুপুরে জেলা শহরের আরামবাগ এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

    গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাবেদ মাসুদ বিষযটি নিশ্চিত করেছেন।

    নিহত সুজন মোল্লা গোপালগঞ্জ সদর উপজেলার দূর্গাপুর গ্রামের ইসলাম মোল্লার ছেলে।

    ওসি মো: জাবেদ মাসুদ জানান, জেলা শহরের আরামবাগ এলাকার একটি বাসায় বিদ্যুতের কাজ করছিল সুজন মোল্লা। এসময় অসাবধানবশতঃ বিদ্যুতের তারে জড়িয়ে পড়লে মারাত্মক আহত হন।

    পরে তাকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহতের মরদেহ পরিবারের সদস্যরা নিয়ে গেছে বলেও জানান তিনি। #

  • ভারতে নৃত্য পরিবেশন করে সম্মাননা পেয়েছেন গোপালগঞ্জে নৃত্যশিল্পী সম্রাট হাজরা

    ভারতে নৃত্য পরিবেশন করে সম্মাননা পেয়েছেন গোপালগঞ্জে নৃত্যশিল্পী সম্রাট হাজরা

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : ভারতের তিনটি উৎসবে নৃত্য পরিবেশন করে সম্মাননা পেয়েছেন গোপালগঞ্জে গুনী নৃত্য শিল্পী মো: সম্রাট হাজরা। এতে গোপালগঞ্জে শিল্পাঙ্গণকে আন্তর্জাতির পযার্য়ে পৌঁছে দিলেন তিনি। এতে খুশি গোপালগঞ্জের নৃত্য শিল্পীরা।

    নৃত্য শিল্পী মো: সম্রাট হাজার জানান, ভারতের নৃত্যশিল্পী সুমন মন্ডল আমাকে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহনের জন্য আমন্ত্রণ জানান। পরে আমি গত ২ এপ্রিল ভারতের উরিষ্যার কটকে পৌঁছাই। সেখানে ৩ তারিখে নৃত্য সঙ্গীত কালা মন্দির আয়োজিত কালা ভিকাশ কেন্দ্রে অনুষ্ঠিত আন্তর্জাতিক নাচ ও গান উৎসবে যোগদান করি। সেখানে আমি নৃত্য পরিবেশন করি। পরে অনুষ্ঠান শেষ সম্মাননা হিসাবে আমাকে এ্যাওয়ার্ড, উত্তরীও এবং মানপত্র প্রদান করে। এতে স্থানয়ি এমএলএ, মেয়র ও কমিশনারগণ উপস্থিত ছিলেন।

    এরপর ৫ এপ্রিল পশ্চিমবঙ্গের বগুলায় বঙ্গীয় হরি-গুরুচাঁদ আম্বেদকর চেতনামঞ্চের আয়োজনে মতুয়া ধর্ম দর্শন শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়ে নৃত্য পরিবশেন করি। সেখানেও আমাকে মানপত্র প্রদান করে সম্মানিত করা হয়েছে।

    তিনি আরো জানান, দার্জিলিং-এর ৮ এপ্রিল থেকে ১০ এপ্রিল তিন দিনব্যাপী শৈলারাণী মহোৎসব”_আন্তর্জাতিক প্রতিযোগিতা ও উৎসব অনুষ্ঠিত হয়। গোর্খা রংমঞ্চ ভবনে (ভানু মঞ্চে) মাটিগারাং নৃত্যমহল ড্যান্স একাডেমী এ প্রতিযোগিতা ও উৎসবের আয়োজন করে। উৎসব পরিচালনা করেন নৃত্য শিল্পী শ্রীমতি সায়ন্তনী দত্ত। সেখানে আমি ছাড়াও ভারত, নেপাল ও ভূটানের শিল্পীরা অংশ নেন। অনুষ্ঠানে শেষ দিন ১০ এপ্রিল সেখানে নৃত্য পরিবেশন করি। পরে আমাকে এ্যাওয়ার্ড, উত্তরীও এবং মানপত্র প্রদান করা হয়। এ অনুষ্ঠানটি স্থানীয় চ্যানেলে প্রচার করে এবং আমার সাক্ষাৎকার ও নৃত্য প্রচার করে।

    এমন সম্মামনা পেয়ে খুশি জানিয়ে নৃত্যশিল্পী মো: সম্রাট হাজরা বলেন, অনুষ্ঠানে আমাকে সম্মানিত করা জন্য অনুষ্ঠানের কমিটিকে অনেক অনেক ধন্যবাদ জানাই। বিশেষ করে সুমন মন্ডল দাদা ও দিভাই সৃজিতা সরকারের জন্য এই সম্মান ও ভালবাসা পেয়েছি। তাই আমি তাকে প্রণাম ও ভালবাসা জানাই।

    বিশিষ্ট কবি ও সাংবাদিক এবং সুজনের সভাপতি রবীন্দ্রনাথ অধিকারী বলেন, গোপালগঞ্জের নৃত্যশিল্পী মোঃ সম্রাট হাজরা ভারতের তিন তিনটি স্থানে নৃত্য পরিবেশন করে সম্মাননা পেয়েছে এটা আমাদের জন্য গর্বের বিষয়। গোপালগঞ্জে সাংস্কৃতির অঙ্গণকে আন্তর্জাতিক পয্যায়ে তুলে ধরতে সক্ষম হযেছে। আশা করি তার হাত ধরে জেলায় অনেক প্রতিভাবান শিল্পী বের হয়ে আসবে। #

  • গোপালগঞ্জে স্কুল ছাত্রী ধর্ষনের শিকার ২ দিন পর সুযোগ পেলো চিকিৎসার, ৩ দিন পর মামলা

    গোপালগঞ্জে স্কুল ছাত্রী ধর্ষনের শিকার ২ দিন পর সুযোগ পেলো চিকিৎসার, ৩ দিন পর মামলা

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক স্কুল শিক্ষার্থী ধর্ষনের শিকার হয়েছে। এর ঘটনার দুই দিন পর ওই শিশুকে চিকিসার জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিস্ট জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে। আর এ ঘটনার ৩ দিন পর আজ বুধবার (১৯ এপ্রিল) দুপুরে কোটালীপাড়ায় থানায় মামলা হয়েছে।

    ধর্ষক বিকাশ হালদার স্থানীয় রাধাগঞ্জ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার ও প্রভাবশালী মৃণাল হালদারের ছোট ভাই হওয়ায় ওই শিশুটি চিকিৎসা নিতে পারছিলো না। তার খালা খবর পেয়ে পার্শ্ববর্তি জেলা মাদারীপুরের রাজৈর উপজেলা থেকে এসে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

    গত রোববার (১৬ এপ্রিল) বিকেলে কোটালীপাড়া উপজেলার দিঘলিয়া গ্রামে ধর্ষণের ঘটনা ঘটে। ওই শিশু ১৭৩ নং দক্ষিণ দিঘলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪র্থ শ্রেনীতে পড়ে।

    ধর্ষিতা ও ধর্ষিতার খালা এবং স্থানীয় সূত্রে জানাগেছে, ঘটনার দিন বিকেলে ৪টার দিকে শিশুটি বাড়ির উঠানে খেলছিলো। তখন প্রতিবেশী ও সম্পর্কে চাচা বিকাশ হালদার তাকে ঘর থেকে ডাক দেয়। শিশুটি ঘরের গেলে দরজা বন্ধ করে তাকে ধর্ষণ করে। এতে শিশুটির রক্তক্ষরণ হলেও ওই মেম্বার ও ধর্ষকের বাঁধার কারণে চিকিৎসা করাতে পারছিল না পরিবার। শিশুটির মা জর্ডান প্রবাসি এবং ঘটনার সময় তার বাবাও বাড়ীতে ছিলো না। এই সুযোগকে কাজে লাগিয়ে ধর্ষক অপকর্মটি করে।

    গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিস্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা: অসিত কুমার মল্লিক বলেন, ধর্ষনের শিকার হয়েছে এমন এক শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। আমরা তার স্যাম্পল সঙগ্রহ করেছি। পরবর্তী ব্যবস্থা পুলিমী নির্দশনা আসলে করা হবে।

    কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানিয়েছেন, এ ঘটনায় আজ বুধবার দুপুরে কোটালীপাড়া থানায় মামলা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।

  • নীলফামারীতে  অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    নীলফামারীতে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    মোঃ হামিদার রহমান নীলফামারীঃ
    নীলফামারীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার বিকালে পুলিশ লাইন্সে নীলফামারী পুলিশ নারী কল্যাণ সমিতির আয়োজনে দুস্থের জনের মাঝে সেমাই, চিনি, দুধ,ডাল,তেল কিসমিস বিতরণ করা হয়।
    পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভানেত্রীমৌসুমী ওয়াদুদ চাঁদনী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় ও দুস্থদের হাতে ঈদ সামগ্রী তুলে দেন নীলফামারী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম।
    এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিরুল ইসলাম (প্রশাসন ও অর্থ),অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস্),পুনাকের সহ সভানেত্রী ফাতেমা জ্যােতি প্রমুখ।

  • উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    রিদয় হোসেন,আক্কেলপুর(জয়পুরহাট) প্রতিনিধি:

    প্রতিষ্ঠালগ্ন হতে প্রতি বছরের ন্যায় এ বছরেও জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলসহ প্রয়াত সভাপতি সুনামধন্য প্রবীণ সিনিয়র সাংবাদিক শ্রী বিরেন চন্দ্র দাস এর স্মৃতি চারণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার আক্কেলপুর মেইন রেলগেট সংলগ্ন উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে বিকেল ৫.৩০ মিনিটে উপজেলা প্রেসক্লাবের সভাপতি মীর মোঃ আতিকুজ্জামান মুন এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ও আমাদের মুক্তকণ্ঠের রিপোর্টার নিরেন দাস এর সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলসহ প্রয়াত সভাপতি বিশিষ্ট প্রবীণ সিনিয়র সাংবাদিক শ্রী বিরেন চন্দ্র দাস এর প্রতিভা জানা অজানা অনেক কিছু তুলেধরে তার স্মৃতি চারণে এক আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত আলোচনা সভায় প্রয়াত প্রবীণ সাংবাদিক শ্রী বিরেন চন্দ্র দাসের বিভিন্ন গুণাবলি তুলেধরে তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন উপস্থিত অতিথিবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

    ইফতার ও দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আক্কেলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ, পৌর মেয়র শহিদুল আলম চৌধূরী, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ ফিরোজ হোসেন,আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দীক, জাতীয় সংসদের মাননীয় হুইপ,কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জয়পুরহাট-২ আসনের সাংসদ আবু সাঈদ আল মাহমুদ স্বপন-এমপি,একান্ত সহকারী (পিএস) এস ইমরুল হাসান সৈকত।

    প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ও উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গের উদ্দেশ্যে পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও ফজিলত নিয়ে ইফতার পূর্ব আলোচনা ও বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন অতিথিবৃন্দরা। আলোচনা পর্ব শেষে দেশ ও জাতীর কল্যাণে পবিত্র কুরআন থেকে তেলোয়াত ও মোনাজাত করা হয়।

    এসময় আরো উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রাশেদুল ইসলাম সবুজ,বীর মুক্তিযোদ্ধা আঃ হাই,বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক ছাত্রনেতা হাবিবুল্লা বাহাদুর শিশির,উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি উত্তম কুমার, সহ-সভাপতি ও উপজেলা যুবলীগের সভাপতি মো.রানা চৌধুরী, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আবু রায়হান,যুগ্ম সাধারণ সম্পাদক চৈতন্য চ্যাটার্জী,আইন বিষয়ক সম্পাদক এ্যাড.সাক্কু চৌধুরী,উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক কাজী মুরাদ হোসেন শাকিল,উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মোঃ খাদেমুল ইসলাম,সাংবাদিক দেব্রত মন্ডল, জামাল উদ্দীন, আমিনুর রহমান,কাজী নূর আলম রিপন,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ফরহাদ আহমেদ আকন্দ পাপ্পু,শিক্ষক রুবেল চৌধুরী,শিক্ষক উৎপল চৌধুরীসহ জেলা ও উপজেলার প্রিন্ট-ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

  • ১৫ শতাধিক অসহায় নারী-পুরুষ পেলেন স্বাচিপ নেতা  ডাঃ এম এ আজিজ এর  ঈদ উপহার

    ১৫ শতাধিক অসহায় নারী-পুরুষ পেলেন স্বাচিপ নেতা ডাঃ এম এ আজিজ এর ঈদ উপহার

    ষ্টাফ রিপোর্টারঃ

    ১৫ শতাদিক অসহায়, দরিদ্র নারী-পুরুষকে ঈদের শাড়ি-লুঙ্গী উপহার দিয়েছেন নয়মনসিংহ-৪ সদর আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর সাবেক মহাসচিব অধ্যাপক ডাঃ এম এ আজিজ। ঈদে নতুন শাড়ি-লুঙ্গী পেয়ে হাসি ফুটেছে এসব অসহাস ও দুঃস্ত নর-নারীদের মুখে।

    বুধবার সকালে স্বাচিপ নেতা বিএমডিসির চেয়ারম্যান অধ্যাপক ডাঃ এম এ আজিজ ময়মনসিংহস্থ তার নিজ এলাকা জন্মস্থান ৬নং চরঈশ্বরদিয়া ইউনিয়নের আলালপুর গ্রামে নিজ বাড়ির সামনে শাড়ি-লুঙ্গী বিতরণ শুরু হয়। ভোর থেকেই উপজেলার পরানগঞ্জ,সিরতা,চরনিলক্ষিয়া ইউনিয়নসহ কয়েকটি ইউনিয়নের নারী পুরুষরা এসে ঈদ উপহার শাড়ি-লুঙ্গী নিতে জড়ো হন। পরে স্বাচিপ নেতা , তার ছোট ভাই এইচ এম ফারুক সহ উপজেলা আওয়ামী লীগ ও স্বাচিপ এর নেতারা তাদের হাতে শাড়ি-লুঙ্গী তুলে দেন।

    অধ্যাপক ডাঃ এম এ আজিজ বলেন, নেতা হওয়ার আগে থেকেই এলাকার হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহারের শাড়ি-লুঙ্গী বিতরণ করে আসছি। আমার মা-বাবাও ঈদ আসলে মানুষকে ঈদে শাড়ী-লুঙ্গী দেওয়াসহ বিভিন্ন উপহার দিতেন। ঈদ আসলে গরীবদের পাশে থাকার মাধ্যমে তিনি ও তার পরিবারের সদস্যরা ঈদের প্রকৃত আনন্দ উপভোগ করেন।

    তার তার ছোট ভাই জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এইচ এম ফারুক বলেন, এলাকার হতদরিদ্র মানুষগুলোর প্রত্যাশা থাকে ঈদ উপহারের। আমাদেরও ভালো লাগে উপহার দিতে। সেই ভাললাগা থেকেই আমরা পরিবারের পক্ষ থেকে উপহার তুলে দেই।

    এদিকে শাড়ি নিয়ে হাসিমুখে দলে দলে বাড়ী ফিরে গেছেন নারী-পুরুষরা। শামীমা খাতুন নামের এক নারী উপহার পেয়ে বলেন, নতুন শাড়ি পেয়ে খুবই ভাল লাগছে।

    এসময় উপস্হিত ছিলেন জেলা স্বাচীপ সাধারন সম্পাদক ডাঃ হোসাইন গোলন্দাজ তারা, জেলা যুবলীগ যুগ্মআহবায়ক এইচ এম ফারুক, যুবলীগ নেতা এসকে শান্ত, রাজিব, এ কে আকাশ, আক্কেল সহ অন্যান্য নেতাকর্মী।

  • নলছিটিতে এম খান গ্রুপের আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত

    নলছিটিতে এম খান গ্রুপের আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত

    ঝালকাঠি জেলা প্রতিনিধি: মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে দক্ষিন বঙ্গের স্বনামধন্য ব্যাবসায়িক প্রতিষ্ঠান এম খান গ্রুপের আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৭ রমজান উপজেলার মল্লিকপুরে অবস্থিত এম খান ট্রেডিং সেন্টারে এ আয়োজন করা হয়। ইফতার ও দোয়ায় বিপুল সংখ্যক মুসল্লী অংশ নেন।

    এ সময় উপস্থিত ছিলেন এম খান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী মাহফুজ খান,এম খান গ্রুপের পরিচালক ইঞ্জিনিয়ার রাফসান খান রাফি, ব্যবসায়ী মোস্তাক খান,মহিদুল চুন্নু,নাসির খান প্রমুখ।

    দোয়া মোনাজাতে এম খান গ্রুপ ও জাতির কল্যান কামনা করে সর্বশক্তিমান আল্লাহতায়ালার দরবারে দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন পুরানবাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবদুল কুদ্দুস ।