Author: desk

  • তেঁতুলিয়ায় আশ্রয়ণ প্রকল্পে পুনর্বাসিতদের মাঝে সনদ বিতরণ

    তেঁতুলিয়ায় আশ্রয়ণ প্রকল্পে পুনর্বাসিতদের মাঝে সনদ বিতরণ

    মুহম্মদ তরিকুল ইসলাম, তেতুলিয়া প্রতিনিধিঃ তেঁতুলিয়ায় আশ্রয়ণ প্রকল্পে পুনর্বাসিতদের মাঝে দশ দিনব্যাপী আয়বর্ধকমূলক ও পেশাভিত্তিক প্রশিক্ষণে সনদ বিতরণ করা হয়েছে।

    বুধবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার ভজনপুর ইউনিয়নের ভদ্রেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্লক, বটিক ও হস্তশিল্প বিষয়ের ৩তম ব্যাচের ৩৮ জন প্রশিক্ষণার্থীদের মাঝে এই সনদ বিতরণ করা হয়। সনদ বিতরণের সময় প্রত্যেককে দেড় হাজার টাকা করে দেয়া হয়েছে।
    প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা।

    এ সময় ভজনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মসলিম উদ্দীন, গ্রাম পুলিশ সেকেন্দারসহ সকল প্রশিক্ষণার্থীগণ উপস্থিত ছিলেন।

    জানা যায়, এই প্রশিক্ষণ কর্মসূচি প্রধানমন্ত্রীর কার্যালয় হতে পরিচালিত আশ্রয়ণ-২ (দারিদ্র বিমোচন ও পুনর্বাসন) প্রকল্প বাংলাদেশ সরকারের অন্যতম দারিদ্র বিমোচন প্রকল্প। এ প্রকল্পে পুনর্বাসিত পরিবারবর্গ সমবায় সমিতি গঠনের মাধ্যমে দলভুক্ত হবে এবং সমবায় বিভাগে নিবন্ধিত হবে। সমিতির সদস্য ও তাদের পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যদেরকে বিভিন্ন বিষয়ের উপর ১০ দিনের পেশাভিত্তিক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে উপকারভোগীদের দক্ষ জনশক্তি ও সাবলম্বী হিসেবে গড়ে তোলার পাশাপাশি বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টি করা এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য।

    মুহম্মদ তরিকুল ইসলাম

  • গাজীপুরে দুস্থদের মাঝে গরীবের বন্ধু যুব সংগঠনের ঈদ বস্ত্র বিতরণ

    গাজীপুরে দুস্থদের মাঝে গরীবের বন্ধু যুব সংগঠনের ঈদ বস্ত্র বিতরণ

    গাজীপুর জেলা প্রতিনিধিঃ
    এসো হাতে হাত ধরি গরীব দু:খীদের সেবা করি এ স্লোগানে গরীবের বন্ধু যুব সংগঠনের ১ বছর পূর্তি উপলক্ষে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে।

    গত মঙ্গলবার ১৮ এপ্রিল গাজীপুর নগরীর ২২নং ওয়ার্ডের বাংলা বাজার এ গরীবের বন্ধু যুব সংগঠনের কার্যালয়ে ঈদ বস্ত্র বিতরন করা হয়,

    এসময় গরীব দুস্থ ও অসহায় নারী ও পুরুষদের মাঝে দুইশত কাপর ও একশত লুঙ্গী বিতরণ করা হয়েছে।

    এসময় বাহার উদ্দিন বেপারীর সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম দীপ, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেম্বার আ:রহমান বিশেষ অতিথি ছিলেন,আলহাজ্ব ছবদের হাসান সাবেক কাউন্সিলর ২২নং ওয়ার্ড,নজরুল মল্লিক সদস্য সচিব ২২নং ওয়ার্ড আওয়ামীলীগ, রফিকুল ইসলাম মন্ডল, কাউন্সিলর প্রার্থী ২২নং ওয়ার্ড, আফসানা আক্তার সংরক্ষিত কাউন্সিলর ২২.২৩.২৪ নং ওয়ার্ড, মাও:কফিল উদ্দিন বেপারী চেয়ারম্যান, কাজীমুদ্দিন জেনারেল হাসপাতাল, গরিবের বন্ধু যুব সংগঠনের প্রতিষ্ঠাতা মো:রিয়াজুল ইসলাম জীবন,সাধারণ সম্পাদক কামরুল হাসান শুভ প্রমুখ।

    এসময় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি বলেন,আমাদের মূল লক্ষ্য ,সংগঠনের মাধ্যমে গরীব অসহায়, ও দুস্থ দের সহযোগীতা করা,ঈদ আসলে শাড়ী,লুঙ্গী ও নগত অর্থ দেওয়া,কারো মেয়ে বিয়ে দিতে পারছে না,এমন খবর পেলে সহযোগীতা করা,আমরা যতটুকু পারবো তা দিয়েই অসহায়দের সহযোগীতা করবো,
    তিনি আরো বলেন, সমাজে যারা ধনীব্যক্তি আছে তারা আমাদের মত অসহায়দের পাশে দাঁড়ালে কোন দুস্থ মানুষ খাবার ও বস্ত্র থেকে বাদ যাবে না,সকলের উচিৎ অল্প করে হলেও অসহায়দের পাশে দাঁড়ানো।

    রাসেল শেখ
    গাজীপুর

  • বেতাগী প্রেসক্লাবের আলোচনা ও ইফতার

    বেতাগী প্রেসক্লাবের আলোচনা ও ইফতার

    বেতাগী (বরগুনা) প্রতিনিধি

    বরগুনার বেতাগীতে গণমাধ্যম কর্মিদের সম্মানে প্রেসক্লাব ‘রমজানের তাৎপর্য’ শীর্ষক এক আলোচনা ও ইফতার মাহফিলের আয়োজন করে। মঙ্গলবার সন্ধ্যায় লন্ডন ভিত্তিক বে-সরকারি সামাজিক প্রতিষ্ঠান আলজাইমার্স ডেমেনশিয়া কেয়ার লিমিটেডের সহযেগিতায় বেতাগী পৌর শহরস্থ বিসমিল্লাহ রেস্তরায় বেতাগী প্রেসক্লাবের সভাপতি সাইদুল ইসলাম মন্টুর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, সাপ্তাহিক বিষখালী পত্রিকার সম্পাদক আব্দুস সালাম সিদ্দিকী, প্রেসক্লাবের সাবেক সভাপতি আসাদুল ইসলাম চিনু, খাইরুল ইসলাম বিশ্বাস, আবিদুর রহমান ফরিদ, সাবেক সম্পাদক হাফেজ আলা উদ্দিন, বর্তমান সাধারণ সম্পাদক মো: মহসীন খান, প্রভাষক আবুল বাসার খান, আব্দুর রহিম সিকদার,অলি আহম্মেদ, প্রভাষক আব্দুল কাইউম সিকদার, প্রভাষক মো. আশ্রাফুল ইসলাম লিটন, নিপু রানী দাস, মো. সুজন, মো. ফোরকান ইসলাম ইসমরাত, আরিফ সুজন, খাইরুল ইসলাম মুন্না ও মো. সুমন মিয়া। এর আগে একই আয়োজনে প্রেসক্লাব কার্যালয় শতাধিক প্রতিবন্ধী, বিধবা ও অসহায়দের হাতে ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়।

  • রাজশাহী জেলা ডিবির অভিযানে এক কেজি হেরোইনসহ গ্রেপ্তার ১

    রাজশাহী জেলা ডিবির অভিযানে এক কেজি হেরোইনসহ গ্রেপ্তার ১

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীর গোদাগাড়ীতে জেলা ডিবির অভিযানে ১ কেজি হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গত মঙ্গলবার তাকে গ্রেপ্তার করে জেলা ডিবি পুলিশ। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যে এ তথ্য জানান জেলা পুলিশ।

    আরো জানান, রাজশাহী পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সনাতন চক্রবর্তী দিক নির্দেশনায় ওসি ডিবি আব্দুল হাই, পিপিএম এর নেতৃত্বে এসআই ইনামুল ইসলাম ও এসআই নাছিম উদ্দিন সহ সঙ্গীয় অফিসার ফোর্স এর সহায়তায় মঙ্গলবার ১৮ এপ্রিল গোদাগাড়ী থানা কুঠিপাড়া গ্রামস্থ কুঠিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবনের মেইন গেটের সামনে পাঁকা রাস্তার উপরে অভিযান চালায়।

    এসময় আয়েন উদ্দিন ওরফে এন্দাদুল আলী (৫০) কে ১ কেজি হেরোইনসহ হাতে নাতে গ্রেপ্তার করে। এ সময় শরিফুল ইসলাম নামে আরেক জন পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত আয়েন চাঁপাইনবাবগঞ্জ চর আলাতলী মধ্য চর এলাকার মোহাম্মদ আলীর ছেলে। এ সংক্রান্তে আসামীদের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মামলা হয়েছে। ডিবি পুলিশ জানান, মাদককারবারি করে স্বল্প সময়ে কালো সম্পদের পাহাড় গড়ে তুলেছে।

    নিজস্ব প্রতিবেদক,
    রাজশাহী।

  • ঘাগড়ায়  সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে ভিজিএফ বিতরণ করলেন ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান

    ঘাগড়ায় সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে ভিজিএফ বিতরণ করলেন ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান

    আরিফ রববানী,ময়মনসিংহ : ময়মনসিংহের সদর উপজেলার ঘাগড়া ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় দরিদ্র মানুষের জন্য ক্ষুধা হবে নিরুদ্দেশ, শেখ হাসিনার বাংলাদেশ এই শ্লোগান বাস্তবায়নে মানবিক প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে ঈদের বিশেষ উপহার ভিজিএফ কর্মসূচির আওতায় জনপ্রতি ১০ কেজি করে চাউল বিতরণ কর্মসুচীর উদ্ভোধন করা হয়েছে।

    সোমবার (১৭এপ্রিল) সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের সহায়তায়, ত্রাণ দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সহযোগিতায়,উপজেলা প্রশাসনের বাস্তায়নে এবং ইউনিয়ন পরিষদের আয়োজনে চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান এর সুষ্ঠু ব্যাবস্থাপনায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইউনিয়নের ৩৪৬১টি (৩হাজার ৪শত ৬১টি অসহায় দরিদ্র উপকারভোগী পরিবারের মাঝে প্রতি পরিবারকে ১০ কেজি করে মোট ৩৪৬১০ কেজি চাউল বিতরণ করা হয়। সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে ওয়ার্ড ভিত্তিক এ চাউল বিতরণ কর্মসুচীর উদ্ভোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান। ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক সিরাজুম মনিরা উক্ত চাউল বিতরণ কর্মসুচীর সার্বক্ষণিক তদারকি করেন।

    ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান বলেন, অসহায় দরিদ্র পরিবারকে ভিজিএফ চাউল দেওয়াসহ যেকোন সহযোগিতা প্রদানে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সরকারের নির্দেশনা মোতাবেক সবসময় পাশে আছি এবং থাকবো। শেখ হাসিনার সরকার যতদিন থাকবে, জনগণ কিছু না কিছু পাবেন। এরই ধারাবাহিকতায় ইউনিয়নের ৩ হাজার ৪শ ৬১টি অসহায় দরিদ্র পরিবারের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ প্রকল্পের আওতায় ১০ কেজি করে চাউল সহায়তা প্রদান প্রদান করা হয়েছে।

    ভূক্তভেগীরা জানায়-চেয়ারম্যান সাইদুর রহমান এর সুষ্ঠু ব্যবস্থাপনায় চাল নিতে তাদের কোন সমস্যা হয়নি। এদিকে রুবেল নামের একজন চাউল বিতরণ নিয়ে প্রশ্ন তুললেও তারা এর নিন্দা জানান। চেয়ারম্যান সাইদুর রহমান জানান- রবেল প্রতিবার কার্ড নিয়ে ব্যবসা করে,এসব কারণে এবার তাকে কার্ড দেওয়া হয়নি বিধায় সে চাউল বিতরণ নিয়ে মন্তব্য করছে।

    এসময় উপস্থিত ছিলেন-ঘাগড়া ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাবুল,সচিব মুনিরা ইয়াসমিন, ইউপি সদস্য- মোছাঃ জাহান,মর্জিনা আক্তার,মোবারক হোসেন,কামাল হোসেন,মোবারক হোসেন,সাইদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

  • মহালছড়িতে কৃষকলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নানা আয়োজন

    মহালছড়িতে কৃষকলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নানা আয়োজন

    (রিপন ওঝা,মহালছড়ি)

    মহালছড়ি উপজেলা কৃষকলীগ কর্তৃক অস্থায়ী প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্যে দিয়ে নানা কর্মসূচি গ্রহনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

    তারই ধারাবাহিকতায় আজ ১৯এপ্রিল বুধবার
    বাংলাদেশ কৃষকলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে মহালছড়ি উপজেলা কৃষকলীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের কার্যালয়ের স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অস্থায়ী প্রতিকৃতিতে সকালে ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

    এসময়ে উপজেলা কৃষকলীগ সভাপতি মোঃ ফরিদ, সাধারণ সম্পাদক রিপন ওঝা, যুগ্ম সাধারণ সম্পাদক জয় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ধনঞ্জয় চৌধুরী জয়, অর্থ সম্পাদক বাপ্পা মহাজন, স্বাস্থ্য ও পরিবার বিষয়ক সম্পাদক চংকু আচার্য্য,পানি সেচ ও বিদ্যুৎ বিষয়ক সম্পাদক মোঃ মুজিবুর রহমান,দেবু দে, সৌরভ বিশ্বাস, মোঃ রবিউল ইসলাম, সমির বণিক সহ অনেকে উপস্থিত ছিলেন।

    আজ সন্ধ্যা ৬.৩০ঘটিকায় উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগ সভাপতি রতন কুমার শীল ও বিশেষ অতিথি হিসেবে সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন ও অন্যান্য সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকগণসহ সাবেক নেতাকর্মীগণ উপস্থিতিতে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।.

  • ঝালকাঠিতে এজেন্ট ব্যাংকিং শাখায় চুরির সময় আটক-২

    ঝালকাঠিতে এজেন্ট ব্যাংকিং শাখায় চুরির সময় আটক-২

    ঝালকাঠি জেলা প্রতিনিধি: মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে ইসলামি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখায় চুরির করার সময় পুলিশের হাতে দুজন আটক হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার জিরোপয়েন্ট এলাকায় ইসলামি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার জানালার গ্রিল কেটে ভিতরে ঢুকলে তারা ধৃত হয়।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে এগারোটার দিকে জিরোপয়েন্টে অবস্থিত ইসলামি ব্যাংকের এজেন্ট শাখার পিছন দিকের জানালার গ্রীল কেটে দুই চোর ভিতরে ঢুকে। বিষয়টি এজেন্ট ব্যাংক মালিক সহিদ খান সিসিটিভিতে বাসায় বসে দেখতে পেয়ে দ্রুত সেখানে আসেন।পরবর্তীতে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় তাদের ধৃত করা হয়।

    আটককৃতরা হলেন নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার মৃত আলাউদ্দিনের ছেলে মোহাম্মদ আলী (৫০) ও মুন্সিগঞ্জ জেলার টংগিবাড়ী থানার মৃত দীন মোহাম্মদের ছেলে মোহাম্মদ ইউসুফ (৪৮)

    এ ব্যাপারে নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আতাউর রহমান জানান, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে । এরা সংঘবদ্ধ চোরচক্র তাই এর সাথে আরও কেউ জরিত আছে কিনা তা খতিয়ে দেখা হবে।

  • দাপুনিয়ায় জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল

    দাপুনিয়ায় জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহের সদর উপজেলা দাপুনিয়া ইউনিয়ন জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র মাহে রমজান মাস উপলক্ষ্যে মঙ্গলবার এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    উক্ত ইফতার মাহফিলে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক সাবেক কাউন্সিলর আব্বাস আলী তালুকদার। প্রধান বক্তা ছিলেন সদর জাতীয় পার্টির সদস্য সচিব আবজাল হোসেন হারুন।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক সাব্বির হোসেন বিল্লাল,সদর উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক কাউসার আহমেদ। এছাড়াও দাপুনিয়া ইউনিয়ন জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম মাষ্টার,রফিকুল ইসলাম মিশু,জামান মিয়া,আব্দুল মোমেন,কাজল মিয়া,বাক্কা মিয়া,সোলাইমান আকন্দ কবির,নিলু মাষ্টার সহ ইউনিয়নের বিভিন্ন এলাকার জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা স্বতস্ফুর্তভাবে এ ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

    এ ইফতার ও দোয়া মাহফিলে ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক সিরাজুল ইসলাম সুরুজ এর সভাপতিত্বে ও ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব আবুল হোসেন এর সঞ্চালনায় প্রধান বক্তা সদর উপজেলার সদস্য সচিব আবজাল হোসেন হারুন তার বক্তব্যে বলেন, মাহে রমজান মাসের রোজা আমাদের আত্মসংযম ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। রোজাদারদের জন্য এ ইফতারের আয়োজন করায় এবং তাদেরকে দুমুঠো খাওয়াতে পারায় তিনি ইউনিয়ন জাতীয় পার্টির নেতাকর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

    তিনি বলেন, রোজাদারদের সম্মানে যদি সমাজের সচ্ছল ও বিত্তবানরা এভাবে এগিয়ে আসেন তাহলে রোজাদারদের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন আরও অটুট হবে। এ থেকে আমাদের শিক্ষা নেওয়া সহজ হবে। এসময় তিনি বেগম রওশন এরশাদ এমপির নেতৃত্বে জাতীয় পার্টিকে সাংগঠনিক ভাবে আরো এগিয়ে নিতে ও শক্তিশালী করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান তিনি।সংক্ষিপ্ত আলোচনা শেষে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও সদর আসনের জাতীয় সংসদ সদস্য বেগম রওশন এরশাদ এমপির সুস্থতা কামবায় ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

  • গ্রাম পুলিশ ও নিরাপত্তা প্রহরীদের উৎসাহিত করতে বিভিন্ন সামগ্রী বিতরণ করছেন ওসি শাহ কামাল

    গ্রাম পুলিশ ও নিরাপত্তা প্রহরীদের উৎসাহিত করতে বিভিন্ন সামগ্রী বিতরণ করছেন ওসি শাহ কামাল

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    বিভাগীয় নগরী ময়মনসিংহ সহ ময়মনসিংহ সদর এলাকায় আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধসহ ঈদুল ফিতরকে সামনে রেখে ব্যবসায়ী এবং ক্রেতা সাধারণের গন্তব্যে পৌঁছা নিরাপদ ও নিশ্চিত করতে কোতোয়ালি মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। বিভিন্ন এলাকায় পুলিশের পাশাপাশি রয়েছে নিরাপত্তা প্রহরী ও ডিফেন্স পার্টির সদস্যরা। তাদের কার্যক্রমও নিয়মিত তদারকি করতে রাতের আধারে বিভিন্ন হাট-বাজারে ছুটে চলছেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ। প্রয়োজনের চেয়ে কম সংখ্যক পুলিশ সদস্য হওয়ায় কোতোয়ালি মডেল থানার চৌকস ওসি শাহ কামাল আকন্দ পাড়া মহল্লাবাসিদের নিরাপত্তায় গ্রাম পুলিশ ও বিভিন্ন হাট বাজারের ব্যবসায়ীদের জানমালের নিরাপত্তা এবং ক্ষয়ক্ষতি রোধে নিরাপত্তা প্রহরী মোতায়েন জোরদার করেছেন। গ্রাম পুলিশ ও নিরাপত্তা প্রহরীদের উৎসাহিত করতে বিভিন্ন কৌশল ব্যবহার করছেন ওসি শাহ কামাল আকন্দ। গ্রাম পুলিশ ও নিরাপত্তা প্রহরীদের মনোবল বৃদ্ধি করতে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে কোতোয়ালি মডেল থানা পুলিশ গ্রাম পুলিশ ঈদ সামগ্রী ও নিরাপত্তা প্রহরীদেরকে পোষাক, বাঁশি এবং টর্চ লাইট বিতরণ করছেন। সেই ধারাবাহিকতায় সোমবার রাতে তিনি গ্রাম পুলিশ ও নিরাপত্তা প্রহরীদের খোজ নিতে ছুটে চলেন উপজেলার চুড়খাই বাজারে।সেখানে তিনি প্রহরীদের মাঝে পোষাক, বাঁশি এবং টর্চ লাইট বিতরণ করেন।

    কোতোয়ালি মডেল থানা পুলিশ জানায়, জনসংখ্যার তুলনায় পুলিশের সংখ্যা অনেক। এই কম সংখ্যক পুলিশ সদস্য নিয়ে আইন শৃংখলা বাহিনী জনগনের নিরাপত্তা নিশ্চিত, চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধসহ মামলা মোকদ্দমা তদারকি, জরুরি রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে আসছে। আসছে ঈদুল ফিতরকে সামনে রেখে এ সকল ডিউটি পালনের পাশাপাশি ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্তা, বিভিন্ন মার্কেট, বিপনি বিতানের ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিতে কম সংখ্যক পুলিশ সদস্য নিয়ে দিবারাত্রি টানা ডিউটি করছে পুলিশ। এ অবস্থায় বিভাগীয় নগরীসহ জেলা সদরের বিভিন্ন এলাকা, মহাসড়ক, আন্তঃজেলা সড়ক, গ্রামীন হাটবাজারে সকল শ্রেণীপেশার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে গ্রাম পুলিশ ও নিরাপত্তা প্রহরীদের আরো অধিক দায়িত্বশীল করতে কয়েকদফা পরামর্শ সভা করে কোতোয়ালি পুলিশ। একই সাথে শতাধিক গ্রাম পুলিশের মাঝে ঈদ সামগ্রী পাঞ্জাবি বিতরণ করেন কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ।
    শতাধিক গ্রাম পুলিশের মাঝে নতুন পাঞ্জাবি বিতরণ করা হয়। নতুন পাঞ্জাবি পেয়ে খুশিতে আত্মহারা গ্রাম পুলিশ দল। তারা দাবি করেন এ ধরনের উপহার কোনদিন পায়নি। অপরদিকে চুরখাইবাজারে মোতায়েন নিরাপত্তা প্রহরীদের মাঝে পোশাক, বাঁশী, লাইট সরবরাহ করা হয়েছে। এই সামান্য উপহার তাদের মাঝে কর্মচাঞ্চল্য, অপরাধ নিয়ন্ত্রণে অনেক ভূমিকা রাখবে বলে ওসি শাহ কামাল আকন্দ আশা করেন।

  • বাগআঁচড়ার সংবাদপত্র   ব্যবসায়ী দীপক কুমার দত্তের ঘর ভাংলো দূর্বৃত্তরা

    বাগআঁচড়ার সংবাদপত্র ব্যবসায়ী দীপক কুমার দত্তের ঘর ভাংলো দূর্বৃত্তরা

    আজিজুল ইসলাম: শার্শার বাগআঁচড়ায় সংবাদপত্র এজেন্ট দীপক কুমার দত্তের দোকান ঘর ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। গত ১৬ এপ্রিল রাতে শার্শার বাগআঁচড়া বাজারের রাড়ীপুকুর মৌজায় অবস্থিত দোকানের পিছনের অংশ কে বা কারা ভেঙে দেয়।

    এ ঘটনায় দীপক কুমার দত্ত শার্শা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। দীপক কুমার দত্ত জানান, তার পৈত্রিক সূত্রে পাওয়া রাড়িপুকুর মৌজায় দুই শতক জমিতে একটি মুদিখানা দোকান ছিলো। উক্ত দোকানের জমির মধ্যে তার ওয়ারিশগণ এক শতক জমি গত ২ বছর আগে ইলিয়াস কবীর বকুল এর নিকট বিক্রয় করে দেন। পরবর্তীতে ইলিয়াস কবীর বকুল পুনরায় মো: কুদ্দুস আলী বিশ্বাস নামে অপর এক ব্যাক্তির নিকট বিক্রয় করে।

    বাকি এক শতক জমিতে দীপক দোকানঘর নির্মাণ করে সংবাদপত্রের ব্যাবসা করতে থাকে। বর্তমানে সে এক শতক জমির উপর থাকা পুরাতন দোকান ঘর ভেঙে নতুন করে ঘর নির্মাণ শুরু করে।৷ এমত অবস্থায় গত ১৬ এপ্রিল রাতে উক্ত দোকান ঘরের নির্মাণাধীন দেয়াল কে বা কারা ভেঙে ইট গুলো ছড়িয়ে ছিটিয়ে রাখে। যার ফলে আনুমানিক ৫০ হাজার টাকা ক্ষতি সাধন হয়েছে।

    এবিষয়ে বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের নিকট বিনীত ভাবে আবেদন করেছেন ভুক্তভোগী দীপক কুমার দত্ত।

    এসময় দীপক কুমার দত্ত আরো বলেন, আমি গরীব মানুষ। আমার যে পরিমান ক্ষতি হলো তার খেসারত কে দিবে। যারা আমার এতবড় ক্ষতি করলো আমার সে ক্ষতিপূরণ সহ দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

    এ বিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ আকিকুল ইসলাম জানান, ঘর ভাঙ্গার বিষয়ে দীপক কুমার দত্ত নামে একজন থানায় অভিযোগ দায়ের করেছে। বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। ঘটনাটি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।