আল আমিন মোল্লা
জীবননগর থানা পুলিশ কর্তৃক অভিযানে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ০১টি মোটর সাইকেল ও ছিনতাইকৃত নগদ ৩৯,৮২০/- টাকাসহ গ্রেফতার ০২ জন।
চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব আবদুল্লাহ্ আল মামুনের নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ আবু তারেকের সার্বিক তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জ জনাব মোঃ নাসির উদ্দিন মৃধার নেতৃত্বে জীবননগর থানার অফিসার ও ফোর্স বিশেষ অভিযান ডিউটি করাকালে ইং-১৯/০৪/২৩ তারিখ আনুমানিক ১১.৫০ ঘটিকার সময় জীবননগর থানাধীন পাতরার মাঠস্থ জনৈক টোটন মেম্বারের পুকুরের পশ্চিমপার্শ্বে কাঁচা রাস্তার উপর হতে ছিনতাইকালে আসামী ১. মোঃ রানা (৩১), পিতা-জসিম মোল্লা, সাং-পাথিলা মাঝপাড়া, থানা-জীবননগর, জেলা-চুয়াডাঙ্গা, বর্তমান ঠিকানাঃ শ্বশুর মৃত আব্দুর রাজ্জাক, সাং-বাঁকা পূর্বপাড়া, থানা-জীবননগর, জেলা-চুয়াডাঙ্গাকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি TVS Metro Plus 100 সিসি মোটর সাইকেল এবং ছিনতাইকৃত নগদ ৩৯,৮২০/- টাকা সহ গ্রেফতার করে। বর্নিত বিষয়ে জীবননগর থানায় দ্রুত বিচার আইনে নিয়মিত মামলা রুজু করা হয়।
Author: desk
-

জীবননগর থানা পুলিশ কর্তৃক অভিযানে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটর সাইকেল ও টাকা সহ গ্রেফতার ০২ জন
-

সিরতায় ভিজিএফ বিতরণ করলেন ইউপি চেয়ারম্যান আবু সাঈদ
আরিফ রববানী,ময়মনসিংহ : ময়মনসিংহের সদর উপজেলার সিরতা ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় দরিদ্র মানুষের জন্য ক্ষুধা হবে নিরুদ্দেশ, শেখ হাসিনার বাংলাদেশ এই শ্লোগান বাস্তবায়নে মানবিক প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে ঈদের বিশেষ উপহার ভিজিএফ কর্মসূচির আওতায় জনপ্রতি ১০ কেজি করে চাউল বিতরণ কর্মসুচীর উদ্ভোধন করা হয়েছে।
বুধবার (১৯এপ্রিল) সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের সহায়তায়, ত্রাণ দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সহযোগিতায়,উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এবং ইউনিয়ন পরিষদের আয়োজনে চেয়ারম্যান আলহাজ্ব আবু সাঈদ এর সুষ্ঠু ব্যাবস্থাপনায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বরাদ্দকৃত ইউনিয়নের ২৭৯২টি (২হাজার ৭শত ৯২টি অসহায় দরিদ্র উপকারভোগী পরিবারের মাঝে প্রতি পরিবারকে ১০ কেজি করে মোট ২৭৯২০ কেজি চাউল বিতরণ করা হয়। সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে ওয়ার্ড ভিত্তিক এ চাউল বিতরণ কর্মসুচীর উদ্ভোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু সাঈদ । ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার উক্ত চাউল বিতরণ কর্মসুচীর সার্বক্ষণিক তদারকি করেন।
ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু সাঈদ বলেন, অসহায় দরিদ্র পরিবারকে ভিজিএফ চাউল দেওয়াসহ যেকোন সহযোগিতা প্রদানে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সরকারের নির্দেশনা মোতাবেক সবসময় পাশে আছি এবং থাকবো। শেখ হাসিনার সরকার যতদিন থাকবে, জনগণ কিছু না কিছু পাবেন। এরই ধারাবাহিকতায় ইউনিয়নের ২ হাজার ৭শ ৯২জন অসহায় দরিদ্র পরিবারের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ প্রকল্পের আওতায় ১০ কেজি করে চাউল সহায়তা প্রদান প্রদান করা হয়েছে।
ভূক্তভেগীরা জানায়-চেয়ারম্যান আবু সাঈদ এর সুষ্ঠু ব্যবস্থাপনায় চাল নিতে তাদের কোন সমস্যা হয়নি। সিরতা ইউনিয়নের চাউল বিতরণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়ার বিষয়ে তারা নিন্দা জানান।
এসময় উপস্থিত ছিলেন-সিরতা ইউনিয়ন পরিষদের সকল সদস্য আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
-

পানছড়িতে অসহায় ও হত দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন বাংলাদেশ সেনাবাহিনী
মিঠুন সাহা,খাগড়াছড়ি প্রতিনিধি
ঈদ মানে খুশি। ঈদ মানে আনন্দ ভাগাভাগি করে নেওয়া। এই আনন্দকে সবার মাঝে বিলিয়ে দেওয়ার অংশ হিসেবে খাগড়াছড়ির পানছড়িতে খাগড়াছড়ি রিজিয়ন এর ব্যবস্থাপনায় পবিত্র ঈদ উপলক্ষে অসহায় ও দরিদ্র পরিবারের পাশে ঈদ উপহার সামগ্রী ও বস্ত্র বিতরণ করলেন ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়ন।
বুধবার (১৯ এপ্রিল) সকাল ১১টার সময় পানছড়ি আর্মি ক্যাম্পে তিন শতাধিক স্থানীয় লোকজনের মাঝে ঈদ শুভেচ্ছা সামগ্রী বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিজিয়ন কমান্ডার,খাগড়াছড়ি রিজিয়ন, ব্রিগেডিয়ার জেনারেল ড. গোলাম মহিউদ্দিন আহমেল, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি এবং আরো ছিলেন জোন কমান্ডার, খাগড়াছড়ি জোন, লেঃ কর্ণেল আবুল হাসনাত, পিএসসি। এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি জয়নাথ দেব,সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উচিত মনি চাকমা, উল্টাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহির উদ্দিনসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ ।
রিজিয়ন কমান্ডার বলেন, পার্বত্য চট্টগ্রামে সম্প্রীতির নিদর্শন স্বরূপ খাগড়াছড়ি রিজিয়ন কর্তৃক এই ধরনের কার্যক্রম পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রম অব্যহত রাখবে। ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে আমরা এক সাথে থাকবো এবং একে অপরকে সহায়তা করবো। ঈদের আগ মুহুর্তে খাগড়াছড়ি রিজিয়নের এই পদক্ষেপে স্থানীয়রা অত্যন্ত আনন্দিত।
-

কালীগঞ্জে রমাদান ইফতার বিতরণ পি এফ এর
মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দলগ্রাম দাখিল মাদ্রাসা মাঠে প্রফিট ফাউন্ডেশন ( পি এফ) এর আয়োজনে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে রমাদান ইফতার খাদ্য বিতরন।
কালীগঞ্জের বেসরকারী সংস্থা প্রফিট ফাউন্ডেশন ( পি এফ) এর আয়োজনে এবং আন্তর্জাতিক সংস্থা কাতার চ্যারিটি বাংলাদেশ অফিস এর অর্থায়নে,দুঃস্থ, দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে রমাদান ইফতার খাদ্য বিতরন কর্মসূচী ২০২৩ ইং দলগ্রাম দাখিল মাদ্রাসা মাঠে, গত ১৮ এপ্রিল অনুষ্ঠিত হয়।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জহির ইমাম এর সভাপতিত্বে উক্ত রমাদান ইফতার খাদ্য বিতরন কর্মসূচীর লক্ষ্য, উদ্দেশ্য ও বরাদ্দপ্রাপ্তির উপর গুরুত্বারোপ করে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রধান অতিথি লালমনিরহাট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) টি এম এ মোমিন,বিশেষ অতিথি রিপোর্টাস ক্লাব কালীগঞ্জ সভাপতি মোকলেছুর রহমান টুকু,স্বাগত বক্তব্য রাখেন প্রফিট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নুরুজ্জামান আহমেদ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন পি এফ এর পাকিয়া জাহান ও স্বাধীন ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে কালীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ, দলগ্রাম দাখিল মাদ্রাসার সুপার নূরুল ইসলাম উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মোট ২০০ পরিবারের মাঝে, প্রতিটি পরিবারে ২৫ কে জি চাল,৫ কে জি সোয়াবিন তেল, ৩ কে জি ছোলা বুট, ৩ কে জি মসুর ডাল, ৩ কে জি খেজুর, ২ কে জি চিনি ও ১ কে জি লবন মোট ৪২ কে জি করে ইফতারের খাদ্য বিতরন করা হয়।
হাসমত উল্লাহ।
-

ঈদ উপহার সামগ্রী পেল সুজানগরের সরকারী কর্মকর্তা-কর্মচারীরা
এম এ আলিম রিপন,সুজানগর(পাবনা) ঃ ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে সুজানগর উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন এবং উপজেলা রাজস্ব প্রশাসনের সরকারী কর্মকর্তা-কর্মচারীদের মাঝে ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে কর্মকর্তা-কর্মচারীদের মাঝে এসকল ঈদ সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলামের সভাপতিত্বে ঈদ উপহার সামগ্রী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন । অনুষ্ঠানে সুজানগর পৌর মেয়র রেজাউল করিম রেজা,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।। -

সুজানগর পৌরসভার উদ্যোগে নি¤œ আয়ের মানুষদের মাঝে চাল বিতরণ
এম এ আলিম রিপন,সুজানগর(পাবনা) ঃ ২০২২-২৩ অর্থ বছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সুজানগর পৌরসভার উদ্যোগে অসহায়,দরিদ্র ও নি¤œ আয়ের মানুষদের মাঝে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য(চাল) বিতরণ করা হয়েছে। পৌরসভার আওতাধীন ৪৬২১ জন ব্যক্তির মাঝে এ চাল বিতরণ করা হয়। সুজানগর পৌর মেয়র রেজাউল করিম রেজার সভাপতিত্বে ও পৌরসভার নির্বাহী কর্মকর্তা গোলাম নবীর স ালনায় অসহায় মানুষদের মাঝে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।এ সময় আ.লীগ নেতা মাহমুদ্দুজ্জামান মানিক,পৌর কাউন্সিলর জাকির হোসেন,আব্দুল্লাহ আল মামুন,আব্দুর রহিম,জায়দুল হক জনি, পৌরসভার স্যানেটারী ইনস্পেক্টর আমিরুল ইসলাম সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।। -

সুজানগরে ইলিশ আহরণে নিয়েজিত ১৫ জেলে পেল বকনা বাছুর
এম এ আলিম রিপন,সুজানগর(পাবনা)ঃ ২০২২-২৩ অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতাধীন সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সহায়ক উপকরণ হিসেবে (বকনা বাছুর) বিতরণ করা হয়েছে। উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে ইলিশ আহরণে নিয়েজিত মোট ১৫ জন জেলের মাঝে এ বকনা বাছুর বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলামের সভাপতিত্বে বিকল্প কর্মসংস্থান সহায়ক উপকরণ হিসেবে (বকনা বাছুর) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদেও চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, পৌর মেয়র রেজাউল করিম রেজা, উপজেলা পরিষদেও ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোলও থানা অফিসার ইনচার্জ আব্দুল হাননান। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, পৌর আ.লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি। -

নারী শ্রমিককে কুপিয়ে হত্যা ও বাড়িওয়ালার ছেলে কর্তৃক ভাড়াটিয়াকে খুন-‘ডেথ জোন আশুলিয়া’
হেলাল শেখ,
বিশেষ প্রতিনিধিঃ ঢাকার সাভার উপজেলার আশুলিয়া থানাধীন জামগড়া বঙ্গমার্কেটের পিছনে মিস কুইন নামে এক নারী পোশাক শ্রমিককে ছুরি দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছ। এর আগে জামগড়া মনির মার্কেট এলাকায় ভাড়া বাসায় নিজ রুমে প্যারালাইজড শ্রী বিমল মন্ডল নামের এক ব্যক্তিকে মুখে কাঁচি ঢুকিয়ে কুপিয় হত্যার ঘটনা ঘটেছে। জানা গেছে, আশুলিয়া “ডেথ জোন ও আতঙ্কের জনপদ” হিসেবে পরিচিত, কিশোর গ্যাং মাদক সন্ত্রাসীসহ অপরাধীরা নির্বিঘœ জীবনযাপন করছে, অনেক অপরাধমূলক কর্মকান্ড পুলিশ জানেই না, সেই সাথে মোটা অংকের টাকার বিনিময়ে ধামাচাপা দেয়া হয় ধর্ষণ ও হত্যার মতো ঘটনা।
জানা গেছে, বুধবার (১৯ এপ্রিল ২০২৩ইং) সকাল সাড়ে ৬টার দিকে এনভয় গার্মেন্টস এর নারী পোশাক শ্রমিক বাসা থেকে কর্মস্থলে ডিউটিতে যাওয়ার সময় জামগড়া নিউ বঙ্গ মার্কেটের পিছনে আসামাত্রই তাকে ছুরি দিয়ে পিছনে কুপিয়ে এবং পেটে ছুরি ঢুকিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে খুনি পালিয়ে যায়। এসময় ভিকটিমকে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। ভিকটিম মিস কুইন (২৫) পিতা মোঃ কুদ্দুস, গ্রাম ফতেপুর, থানা উপজেলা নওগাঁ। বর্তমান ঠিকানা আশুলিয়ার জামগড়া চিত্রশাইল এলাকার মোঃ ফিরোজ কবিরের বাড়ির ভাড়াটিয়া। ভিকটিম এনভয় গার্মেন্টসের সুইং অপারেটর হিসেবে কাজ করতেন। ভিকটিমের স্বামী মোঃ আজাদ (৩৫) নেশাখোর হওয়ায় ৬ মাস আগে তাকে ডিভোর্স দেন ভিকটিম। এ ঘটনার পর সিসিটিভি দেখে বুঝা যায়, ভিকটিমকে তার সাবেক স্বামী আজাদ তাকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়েছে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ হাসপাতাল থেক ভিকটিমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন। আশুলিয়া থানার (এসআই) নোমান ছিদ্দিক বলেন, ভিকটিমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং হত্যাকারীকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।
জানা গেছে, এর আগে গত রবিবার (১৬ এপ্রিল ২০২৩ইং) ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড জামগড়া উত্তর পাড়া মনির মার্কেট মসজিদের সামনে আবুল হোসেন ওরফে আবু ভুঁইয়া’র ৫ম তলা ভবনের ৩য় তলায় শ্রী বিমল মন্ডল (৫০) কে কাঁচি দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে। নিহত বিমল মন্ডল রাজবাড়ি জেলার পাংশা থানার নওরা বনগ্রাম এলাকার মৃত খিতিস মন্ডলের ছেলে। ভিকটিম তার স্ত্রী ও মেয়েকে নিয়ে ভাড়া বাসায় থেকে কাজ কর্ম করতেন পরিবারের সবাই। নিহতের স্ত্রী ও মেয়ে পোশাক শ্রমিক, বিকেল ৫টার দিকে অফিস ছুটির পর প্রথমে বাসায় আসেন, দরজা বাহির থেকে লাগানো ছিলো, দরজা খুলে বিমল মন্ডলের মেয়ে, এরপর দেখতে পায় তার বাবা খাঁটের বিছানার উপর পড়ে আছেন মুখের ভেতরে কাঁচি মরদেহ পড়ে আছে। পরে তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন। রহস্য হলো, এই হত্যাকান্ডের পর ওই বাড়ির মালিক আবু ভুঁইয়া ও তার ছেলে জাহিদ হাসান বাবু (২৫), শুভ হাসান (২৩) বিষয়টি ধামাচাপা দিতে তাদের বাড়িতে কাউকে ঢুকতে দেননি, এমনকি ঘটনাস্থলের ওই বাড়ির ভাড়াটিয়াদের হুমকি প্রদান করে মুখ খুলতে দেয়া হয়নি। তারা থানা পুলিশ প্রশাসনকে জানায়নি, ভিকটিম নিহতের প্রায় ৩-৪ ঘন্টা পর লোকজন জানাজানি হলে, বাড়ির মালিক ও তার দুই ছেলেসহ পরিবারের লোকজন পলাতক থাকে, এরপর লোকজন আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে রাত ৮টার দিকে পুলিশ এসে ভিকটিমের লাশ উদ্ধার করেন। এই হত্যাকান্ডের ঘটনায় জড়িত থাকায় বাড়িওয়ালার বড় ছেলে জাহিদ হাসানকে গ্রেফতার করেছেন র্যাব-৪ এর চৌকস একটি দল। একই দিনগত রাতে আশুলিয়া থানাধীন ভাদাইল উত্তর পাড়া মোঃ কাদির হাজীর বাড়ির ভাড়াটিয়া মোঃ শফিকুল ইসলাম ওরফে শফি সুমন (২৩) এর ফাঁসি দেয়া অবস্থায় লাশ উদ্ধার করে থানা পুলিশ।
জানা গেছে, এর আগে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৬নং ওয়ার্ড ভাদাইল ক্রাইম জোন এলাকার সাদেক হোসেন ভুঁইয়া মেম্বারের বড় ছেলে মোঃ দেলোয়ার হোসেন ভুঁইয়ার ভাদাইলের নতুন একটি বাড়ির ৪র্থ তলা ভবনের ২য় তলায় গাড়ি চালক রাকিব হোসেনের স্ত্রী মোছাঃ রিপা আক্তার (১৮) এর রহস্যজনক মৃত্যু হয়। স্থানীয় সরকার মার্কেট নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র থেকে নিহত রিপা আক্তারের লাশ উদ্ধার করেন আশুলিয়া থানার এসআই সুব্রত রায়। এর আগে গত (১৬ সেপ্টেম্বর ২০২২ইং) সকাল ১০টার দিকে আশুলিয়ার জামগড়া রূপায়ন আবাসন-১ এর ১নং গেটের পাশে কফিল উদ্দিনের ৪র্থ তলার ছাদের সিঁড়ির উপর ঝুলন্ত এক নারীর লাশ উদ্ধার করে আশুলিয়া থানার এসআই রাজু মন্ডল। জানা গেছে, এই বাড়ির মালিক কফিল উদ্দিনের দ্বিতীয় স্ত্রী ঘটনার দিন তার বাবার বাড়ি লালমনিরহাট ছিলেন। এদিকে কফিল উদ্দিন তার বাসায় ২য় তলায় রাতে একা ছিলেন, ৪র্থ তলার ১নং রুমের ভাড়াটিয়া ওই নারীর সাথে ওই বাসার কার কি হয়েছে? তার কারণে ভিকটিম ছাদের সিঁড়ির উপরে ফাঁসির ঘটনা ঘটে। এর আগে ওই নারীর স্বামীসহ একই বাড়ির টিনসেট ঘরের পকেট রুমে ভাড়া ছিলেন। হঠাৎ করে ৪র্থ তলার ১নং রুমে তাদেরকে আশ্রয় দেন বাড়ির মালিক কফিল উদ্দিন। স্থানীয়রা জানান, মেয়েটি কেন ফাঁসি নিবে? কেন তাকে পকেট রুম থেকে ৪র্থ তলায় স্থান পরিবর্তন করা হলো?। পুলিশ ও র্যাব উক্ত ঘটনাস্থল পরিদর্শন করেন। আশুলিয়া এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই, অপহরণ, চাঁদাবাজি, ফিটিংবাজি, খুনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকা- করছে অপরাধীরা। সেই সাথে নারী ও শিশু নির্যাতন-ধর্ষণ ও গণধর্ষণের শিকার হচ্ছেন অনেক নারী ও শিশু।
জানা গেছে, (গত ২৪ অক্টোবর ২০২২ইং) রাত ১২ টার দিকে আশুলিয়ার জামগড়া মীর বাড়ি এলাকার মোঃ নাজিম উদ্দিন ওরফে গ্যাস নাজিম এর বাড়ির ভাড়াটিয়া মোঃ শাহজাহান (২৫) কে চুরির অপবাদ দিয়ে পরিকল্পিত ভাবে পিটিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। অনুসন্ধানে জানা যায়, নিহতের স্ত্রী মোছাঃ রোকেয়া আক্তার ওরফে রোমানা, ওরফে শিমু আক্তার পরকীয়া প্রেম করে এমন ঘটনা তার স্বামী জানতে পারায় তাদের স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ সৃষ্টি হয়। এক পর্যায়ে ঘটনার দিন রাত ১২ টার দিকে পরকিয়া স্ত্রীর ভাই রোমান, জাহাঙ্গীর, বাড়ির মালিক নাজিম উদ্দিনসহ ৫-৬ জন কৌশল করে একটি স্বর্ণের চেইন ও মোবাইল চুরির অপবাদ দিয়ে শাহজাহানকে নাজিমের বাড়ি থেকে মারপিট শুরু করে এবং রাস্তায় নিয়ে এসে বাটাম দিয়ে পিটিয়ে তাকে হত্যা করেছে বলে এলাকাবাসী জানায়।
গত (১৪ আগস্ট ২০২২ইং) সকাল ৯ টার দিকে ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নিশ্চিন্তপুরের মৃত ওয়াজ উদ্দিনের ছেলে মোঃ দিলু মন্ডল তার চাচাতো ভাই হাজী জমত আলী মন্ডল (৬৫) এর সাথে সরকারি রাস্তা ও এক ফিট জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়, এক পর্যায়ে হাতাহাতি হলে এ সময় দিলু জমত আলীকে কিলঘুসি মারেন এবং ইট দিয়ে নাকে ও বুকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহতের ছোট ভাই জয়নাল ও দিলু হোসেনের ছোট ভাই নজরুল ইসলাম মন্ডলের সাথে সরকারি রাস্তা ও জমি নিয়ে আগে থেকেই বিরোধ চলছিলো, এর এক পর্যায়ে তাদের এই বিরোধের জের ধরেই এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। অন্যদিকে ঘোষবাগ ৪ বছরের শিশু কন্যার ধর্ষণের চেষ্টা মামলা করে এক নারী নিরাপত্তাহীনতায় রয়েছে বলে অভিযোগ রয়েছে। পুলিশ ও র্যাব জানায়, উক্ত ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। এদিকে অনেকেই অভিমত প্রকাশ করেন যে, আশুলিয়ায় নিরাপদ “ক্রাইম জোন”-এ পরিণত হয়েছে, রাজধানীর নিকটবর্তী শিল্পা ল আশুলিয়া থানা। এখানে খুন, ধর্ষণ, চাঁদাবাজি-সন্ত্রাস আর মাদক ব্যবসা যেন অনেকটাই স্বাভাবিক ঘটনা আশুলিয়াবাসীর কাছে। এ এলাকায় প্রায় প্রতিদিনই লাশ উদ্ধার হয়। অনেক দিন আগে ৯জানুয়ারি ২০১৭ইং একটি অনুসন্ধানী রিপোর্টে পাওয়া যায়, আশুলিয়া থেকে ১১ মাসে ১২৩টি লাশ উদ্ধার। তাই উক্ত আশুলিয়াকে ডেথ জোন ও আতঙ্কের জনপদ বলা হয়, বর্তমানে কিশোর গ্যাং মাদক সন্ত্রাসীরা আশুলিয়ায় আরও এক আতঙ্কের নাম।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নরুল বলেন, খবর পেয়ে শ্রী বিমল মন্ডলের লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। কি কারণে এই হত্যাকান্ডটি ঘটিয়েছে তা তদন্ত শেষে নিশ্চিত ভাবে জানা যাবে বলে তিনি জানান। পুলিশ ও র্যাব-৪ এর একটি বিশেষ দল জানান, এই হত্যাকান্ডের বিষয়ে তদন্ত চলছে এবং এই হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে। -

ঐক্যবদ্ধ থাকলে আওয়ামী লীগকে মোকাবিলা করার শক্তি কারো নেই ওমর ফারুক চৌধুরি এমপি
রাজশাহী থেকে মোঃ হায়দার আলীঃ আওয়ামী লীগ সাধারণ মানুষের মানুষের শক্তি নিয়েই ক্ষমতায় এসেছে বলে মন্তব্য করেছেন দলটির রাজশাহী ১ আসনের সংসদ, সাবেক শিল্প প্রতিমন্ত্রী রাজশাহী জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।
আজ বুধবার গোদাগাড়ী উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে ইফতার সামগ্রী বিতরণ ও আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের বধিত সভায় এ সব কথা বলেন তিনি।
ওমর ফারুক চৌধুরী বলেন, ‘জনগণ আমাদের সমর্থন করে। ভোট আমাদের আছে। কিন্তু বারবার নির্বাচনে কারচুপি করে হোক, ষড়যন্ত্র করে হোক, চক্রান্ত করে হোক আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে বাধা দেয়া হয়েছে। তবু মানুষের শক্তি বড় শক্তি। মানুষের শক্তি নিয়েই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে।’
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাবেক প্রতিমন্ত্রী বলেন, ‘রাজাকারের দোসর, খুনি, ১০ ট্রাক অস্ত্র মামলা ও গ্রেনেড হামলার দণ্ডিত আসামি, এতিমের অর্থ আত্মসাতে দণ্ডিত আসামিদের সঙ্গে বামরা কীভাবে মিলে যায়?
আওয়ামী লীগের অপরাধটা কী? আওয়ামী লীগ তো ক্ষমতায় বসে নিজে খাচ্ছে না। দেশের মানুষকে খাবার দিচ্ছে।’ এ প্রসঙ্গে গৃহহীনদের ঘর দেয়া, ঘরে ঘরে বিদ্যুৎ, কৃষির ব্যপক উন্নয়ন, রোগের চিকিৎসা করাসহ বিভিন্ন সরকারি উদ্যোগের কথা তুলে ধরেন তিনি।
‘বিজয় আমরা এনেছি। এ বিজয়ের পতাকা সমুন্নত রেখে চলতে হবে। যাদের আমরা বিচার করেছি, সেই খুনি, যুদ্ধাপরাধীরা যেন দেশটাকে আবার ধ্বংস করতে না পারে, সেদিকে সবাইকে লক্ষ রাখতে হবে।’ আগামী সংসদ নির্বাচনকে বিতর্কিত করতে বিএনপি জামায়াত দেশে বিদেশে চক্রান্ত করছেন। তাদের ব্যপারে সকলকে সর্তক থাকার জন্য নেতা কর্মী সমর্থকদের নির্দেশ দেন। আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনকে চাঙ্গাভাব রাখতে গোদাগাড়ীর ৯ টি ইউনিয়ন ও ২ টি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ইফতার সামগ্রী বিতরণ ও দলীয় বর্ধিত সভা করা হচ্ছে। এসময় উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, গোদাগাড়ী পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, সাধারন সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী, মহিলা ভাইস চেয়ারম্যান সফিয়া খাতুন মিলি, সমাজসেবক মোঃ রবিউল আলম, সাবেক অধ্যক্ষ মোঃ এনামুল হক, কাঁকনহাট পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামীলীগে নেতা আব্দুল মজিদ মাষ্টার প্রমূখ।
মোঃ হায়দার আলী
রাজশাহী। -

নড়াইলে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৫
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে
নড়াইলে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার পাচজন। নড়াইলে বিভিন্ন মামলায় কারাদণ্ডপ্রাপ্ত ও গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত আসামিসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার অফিসার ইনচার্জ ওবাইদুর রহমানের তত্ত্বাবধানে (১৮ এপ্রিল) রাতে এসআই (নিঃ) সুজাত সঙ্গীয় ফোর্সসহ পারিঃ জারিঃ ৩৯/২০১৯ এর ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি আরিফুল ইসলামকে তার নিজ বাড়ি থেকে আটক করে। সে অত্র উপজেলার তাড়াশী গ্রামের জনৈক সামছেল মোল্যার ছেলে। এছাড়া গ্রেপ্তারি পরোয়ানা মূলে নড়াইলের লোহাগড়া থানার রামপুর গ্রামের মোস্তাফিজুর রহমান, নড়াইলের কালিয়া উপজেলার বড়নাল গ্রামের শওকত আলী ও একই উপজেলার পেড়লী গ্রামের লেন্টু শেখ এবং নড়াইলের নড়াগাতি থানাধীন মাউলী গ্রামের মোঃ রিয়াজ শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার নির্দেশনায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।