মোঃ বাবুল হোসেন পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মনিরুল ইসলাম মোল্লা। প্রতিবছরের মত এবারও তিনি ব্যক্তি উদ্যোগে দরিদ্র ও নিম্নআয়ের মানুষের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেছেন।
মনিরুল ইসলাম মোল্লার বাড়ি সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের ঘটবর ঠুনিরডাঙ্গা এলাকায়।
রোববার (১৬ এপ্রিল) বিকেলে তার এলাকার কয়েকশ’ পরিবারকে আনুষ্ঠানিকভাবে উপহারস্বরূপ এই ঈদসামগ্রী দেন।
অনুষ্ঠানের আয়োজন করেন স্থানীয় শান্তি সংঘ ক্লাব।সভাপতিত্ব করেন মনিরুল ইসলাম মোল্লা নিজেই। এতে প্রধান অতিথি ছিলেন পঞ্চগড় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল ইসলাম।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল প্রধান, সদর থানার উপ-পরিদর্শক আব্দুল কাইয়ুম, ইউনিয়ন আ. লীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক জালাল উদ্দীন, আইনজীবি সাইদুর রহমান, ইউপি সদস্য রবিউল ইসলাম, নুর ইসলাম, নুর বানু বেগম প্রমূখ।
মনিরুল ইসলাম মোল্লা বলেন, সাধ্য অনুযায়ী বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের চেষ্টা করি। সেই ধারাবাহিকতায় সমাজের নিম্নআয়ের মানুষদের মাঝে আমার এই ঈদ উপহার। এ ধরণের কর্মকাণ্ড অব্যাহত রাখবেন বলেও জানান তিনি।
Author: desk
-

ব্যবসায়ীর ব্যক্তি উদ্যোগে ঈদসামগ্রী বিতরণ
-

বরগুনায় নেতা কর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন সংসদ সদস্য সুলতানা নাদিরার
বেতাগী বরগুনা প্রতিনিধঃ
বরগুনায় ঈদ উপহার পেলো আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ঈদ উপলক্ষে বরগুনা ২ আসনের বিভিন্ন উপজেলার নেতা কর্মীদের হাতে ব্যাক্তিগত উদ্যোগে ঈদ উপহার তুলে দেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সুলতানা নাদিরার পক্ষ হতে ছোট মেয়ে ব্যারিস্টার হাসসানা নাদিরা তিয়াশা।
দুপুর ১২ টার দিকে উপজেলা ডাক বাংলোয় বরগুনার বেতাগী উপজেলার নেতা কর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। এর আগে বামনা ও পাথরঘাটায় ঈদ উপহার বিতরণ করেন এমপি।
এ বিষয়ে সংরক্ষিত আসনের সংসদ সদস্যের ছোট মেয়েব্যারিস্টার হাসসানা নাদিরা তিয়াশা বলেন, ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতেই নিজ দলীয় নেতা-কর্মীদের মাধ্যমে তিন উপজেলার জনসাধারণের মাঝে ঈদ উপহার বিতরণ করা হচ্ছে। বরগুনার সংসদীয় দুই আসনের তিনটি উপজেলায় ইউনিয়ন, ওয়ার্ড, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ ও যুবলীগের নেতা কর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। এসব সংগঠনের সভাপতি ও সাধারন সম্পাদককে ঈদ সামগ্রীসহ নগদ দুই হাজার টাকা উপহার দেয়া হয়। তাছাড়া ছাত্রলীগের এক হাজার পাঁচ’শ জন নেতাকর্মীদের পাঞ্জাবী বিতরণ করা হয়। দলের জন্য যারা দির্ঘদিন ধরে কাজ করছেন তাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই প্রায় দুই হাজার নেতা কর্মীদের মাঝে এ ঈদ সামগ্রী ও নগদ টাকা উপহার হিসেবে বিতরণ করা হয়েছে। -

প্রসবের পরই সন্তানকে গলায় রশি পেঁচিয়ে হত্যা করলেন মা, মাকে গ্রেপ্তার
বি এম মনির হোসেনঃ-
বরিশালের আগৈলঝাড়ায় নবজাতকের গলায় রশি পেঁচিয়ে শ্বাস রোধ করে হত্যা করেছেন এক প্রসূতি। এ অভিযোগে স্বামী বাদী হয়ে থানায় মামলা করার পর ওই নারীকে গ্রেপ্তার করেছে আগৈলঝাড়া থানা পুলিশ। তবে তাঁর আচরণ দেখে মনোরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।
২০ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে নবজাতকের মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে পাঠানো হয়। মাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।আজ ভোরে আগৈলঝাড়ায় ওই নারীর শ্বশুরবাড়িতে এ ঘটনা ঘটে। সকালে স্ত্রীর বিরুদ্ধে মামলা করেন তাঁর স্বামী। অভিযুক্ত নারী রুমা খানম (২৪)। তিনি উপজেলার বাকাল ইউনিয়নের পূর্বপয়সা গ্রামের মিলন বখতিয়ারের (৩০) স্ত্রী।
মামলার পর রুমাকে গ্রেপ্তার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পুলিশ।এ বিষয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ফারহানা ইসলাম সাংবাদিক দের বলেন, ‘ডেলিভারিতে তাঁর কোনো সমস্যা আমরা পাইনি। শারীরিকভাবে তিনি সুস্থ রয়েছেন। তবে তাঁর এমন আচরণ অস্বাভাবিক মনে হচ্ছে। তাই তাঁকে বরিশালে কোনো মানসিক চিকিৎসককে দেখানোর পরামর্শ দেওয়া হয়েছে।’ অভিযুক্ত রুমা খানম স্বাস্থ্য কমপ্লেক্সে থাকার সময় সাংবাদিক দের বলেন, ‘আমি নিজেই আমার বাচ্চাকে মেরে ফেলছি। আমার সেন্স ছিল না। এইটা কীভাবে হইছে বলতে পারি না। কিছুই বুঝতে পারি নাই। তা ছাড়া একটা মানুষ কেউ ইচ্ছা করে তার বাচ্চাকে মারে না!’ রুমা খানমের স্বামী মিলন বখতিয়ার একজন দিনমজুর সাংবাদিক দের জানান সাত বছর আগে তাঁরা ভালোবেসে বিয়ে করেন। পরে পরিবার মেনে নেয়। সুখী দাম্পত্য জীবনে দুটি মেয়েসন্তানের জন্ম হয়। এটি ছিল তৃতীয়বার। এবারও কন্যাসন্তান হয়েছে। তৃতীয়বারও কন্যাসন্তান হওয়ায় রুমা এমন কাণ্ড ঘটিয়ে থাকতে পারেন বলে মিলনের ধারণা। আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম ছরোয়ার দৈনিক হিরন্ময় পত্রিকার প্রতিনিধি বি এম মনির হোসেনকে বলেন, ‘উপজেলার বাকাল ইউনিয়নের পূর্বপয়সা গ্রামের মিলন বখতিয়ার ও রুমা খানমের পাঁচ ও দেড় বছর বয়সী দুটি কন্যা সন্তান রয়েছে। বৃহস্পতিবার ভোরে রুমা খানম আরেকটি কন্যা সন্তানের জন্ম দেন। সন্তান জন্মের দুই ঘণ্টা পর নবজাতকের গলায় রশি পেঁচিয়ে হত্যা করেন তিনি। এক প্রতিবেশী সদ্য ভূমিষ্ঠ শিশুকে দেখতে গেলে শিশুটিকে অচেতন অবস্থায় দেখেন। তখনই মৃত্যুর বিষয়টি প্রকাশ পায়।’ আগৈলঝাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম দৈনিক হিরন্ময় পত্রিকার প্রতিনিধি বি এম মনির হোসেনকে জানান ঘটনাস্থলে পৌঁছে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে রুমা খানম নিজেই তাঁর সন্তানকে হত্যা করেছেন বলে স্বীকার করেছেন। -

বানারীপাড়ায় জাসদ নেতা হত্যা মামলার চার্জশীটভূক্ত আসামী চাখারের ইউপি চেয়ারম্যান টুকু বরখাস্ত
এস মিজানুল ইসলাম, বিশেষ সংবাদদাতা।। বানারীপাড়ায় জাসদ নেতা হুমায়ুন কবীর হত্যা মামলার চার্জশীটভূক্ত আসামী চাখারের ইউপি চেয়ারম্যান সৈয়দ মুজিবুল ইসলাম টুকুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
তাকে ১ নম্বর আসামী করে চাঞ্চল্যকর এ হত্যা মামলায় আদালতে পুলিশের অভিযোগপত্র (চার্জশীট ) দাখিলের প্রায় ১০ বছর পরে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়।
মঙ্গলবার১৮ এপ্রিল স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারি সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত এ সংক্রান্ত এক পত্র বরিশাল জেলা প্রশাসক ও বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার বরাবরে ইমেইলে পাঠানো হয়েছে।
এ প্রসঙ্গে ১৯ এপ্রিল বুধবার বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরীন তন্বী বিষয়টি নিশ্চিত করেছেন।
ওই পত্রে উল্লেখ করা হয় ইউপি চেয়ারম্যান টুকর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র গৃহীত হওয়ায় তার দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টি কোনে সমীচীন নয় মর্মে সরকার মনে করে। সেহেতু বানারীপাড়ার চাখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকুর বিরুদ্ধে সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় বরিশাল জেলা প্রশাসকের সুপারিশে স্থানীয় সরকার আইনের ৩৪’র (১) ধারায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়।উল্লেখ্য ২০১৩ সালের ১৯ জুলাই শুক্রবার জুমার নামাজ আদায় করতে যাওয়ার পথে উপজেলা জাসদের তৎকালীন সাংগঠনিক সম্পাদক রোজাদার সৈয়দ হুমায়ুন কবিরকে নৃশংসভাবে হত্যার অভিযোগে চাখার ইউপি চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকুকে ১ নম্বর আসামী করে ১০ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করা হয়।
সম্প্রতি চাখার ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও উপজেলা যুবলীগ নেতা মেজবাহ্ উদ্দিন সোহেল এ ব্যপারে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের মন্ত্রী এবং সচিবের বরাবরে লিখিত অভিযোগ করেন।
এজন্য ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ মজিবুল ইসলাম টুকু ইউপি সদস্য মেজবাহ্ উদ্দিন সোহেলের ওপর ক্ষিপ্ত হয়ে গত ১৪ এপ্রিল ইউনিয়ন পরিষদের সামনে তাকে হত্যা ও লাশ গুমের হুমকি দেওয়ায় জীবনের নিরাপত্তা চেয়ে ইউপি সদস্য মেজবাহ্ উদ্দিন সোহেল ১৫ এপ্রিল দুপুরে বানারীপাড়া থানায় সাধারণ ডাযেরী করেন।#
-

আগৈলঝাড়ায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ -এর ইফতার মাহফিল অনুষ্ঠিত
বি এম মনির হোসেনঃ-
অদ্য ২০শে এপ্রিল রোজ বৃহস্পতিবার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আগৈলঝাড়া উপজেলা শাখা এর উদ্যোগে সাবেক ও বর্তমান দ্বায়িত্বশীলদের নিয়ে বিশাল এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিল অনুষ্ঠানে আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়ন এর খাজুরিয়া গ্রামের কৃতি সন্তান আরটিভিতে অনুষ্ঠিত আলোকিত কুরান এর জাতীয় হিফযুল কুরান প্রতিযোগিতায় ৩য় স্থান অধিকারী মোঃ হামিম সরদারকে ইসলামী ছাত্র আন্দোলন এর পক্ষ থেকে সম্মানতা স্মারক প্রদান করা হয়। উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীর সাহেব চরমোনাই (রহ.) এর মনোনীত বরিশাল ১ আসন (গৌরনদী আগৈলঝাড়া) এর সংসদ সদস্য প্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ আগৈলঝাড়া উপজেলা এর সভাপতি মোঃ রাসেল সরদার মেহেদি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা সাইফুল্লাহ আল খালিদ, গোলাম মাহমুদ হাওলাদার, মুহা. নাছির উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানটির পরিচালনা ও সভাপতিত্বে ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আগৈলঝাড়া উপজেলা এর সভাপতি এই এম আবু ইউসুফ।
-

ব্যবসায়ীর ব্যক্তি উদ্যোগে ঈদসামগ্রী বিতরণ
মোঃ বাবুল হোসেন পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মনিরুল ইসলাম মোল্লা। প্রতিবছরের মত এবারও তিনি ব্যক্তি উদ্যোগে দরিদ্র ও নিম্নআয়ের মানুষের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেছেন।
মনিরুল ইসলাম মোল্লার বাড়ি সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের ঘটবর ঠুনিরডাঙ্গা এলাকায়।
রোববার (১৬ এপ্রিল) বিকেলে তার এলাকার কয়েকশ’ পরিবারকে আনুষ্ঠানিকভাবে উপহারস্বরূপ এই ঈদসামগ্রী দেন।
অনুষ্ঠানের আয়োজন করেন স্থানীয় শান্তি সংঘ ক্লাব।সভাপতিত্ব করেন মনিরুল ইসলাম মোল্লা নিজেই। এতে প্রধান অতিথি ছিলেন পঞ্চগড় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল ইসলাম।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল প্রধান, সদর থানার উপ-পরিদর্শক আব্দুল কাইয়ুম, ইউনিয়ন আ. লীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক জালাল উদ্দীন, আইনজীবি সাইদুর রহমান, ইউপি সদস্য রবিউল ইসলাম, নুর ইসলাম, নুর বানু বেগম প্রমূখ।
মনিরুল ইসলাম মোল্লা বলেন, সাধ্য অনুযায়ী বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের চেষ্টা করি। সেই ধারাবাহিকতায় সমাজের নিম্নআয়ের মানুষদের মাঝে আমার এই ঈদ উপহার। এ ধরণের কর্মকাণ্ড অব্যাহত রাখবেন বলেও জানান তিনি। -

আন্তঃজেলা অটোভ্যান ছিনতাই চক্রের ০৩ (তিন) জন কুখ্যাত ছিনতাইকারী গ্রেফতার ও ছিনতাইকৃত অটো ভ্যান উদ্ধার সংক্রান্তে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
মোঃ হামিদার রহমান নীলফামারীঃ
অদ্য ২০ এপ্রিল২০২৩ খ্রিষ্টাব্দ নীলফামারী পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে আন্তঃজেলা অটোভ্যান ছিনতাই চক্রের ০৩ (তিন) জন কুখ্যাত ছিনতাইকারী গ্রেফতার সংক্রান্তে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।উক্ত সংবাদ সম্মেলনে মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম, পুলিশ সুপার, নীলফামারী অটো ভ্যান ছিনতাই, ছিনতাইকৃত অটো ভ্যান উদ্ধার, ও আসামি গ্রেফতারের বিষয়ে সাংবাদিকদের বিবৃতি প্রদান করেন এবং নীলফামারী জেলাকে চুরি, মাদক, জুয়া ও সন্ত্রাসমুক্ত করে তোলার জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নীলফামারী; মোস্তফা মঞ্জুর পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) নীলফামারী; জয়ন্ত কুমার সেন, সহকারি পুলিশ সুপার (শিক্ষানবিশ) নীলফামারী; মুক্তারুল ইসলাম, অফিসার ইনচার্জ, নীলফামারী থানা, নীলফামারী; তাহমিন হক ববি, সভাপতি, প্রেসক্লাব, নীলফামারী ও প্রেসক্লাব নীলফামারীর অন্যান্য নেতৃবৃন্দ সহ নীলফামারী জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
-

দোয়ারাবাজার প্রেসক্লাবের সহসভাপতি সাংবাদিক কামাল পারভেজ আর নেই, জানাজা শুক্রবার সকাল ১১ টায়
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি :: দোয়ারাবাজার প্রেসক্লাবের সহসভাপতি দৈনিক কালবেলা পত্রিকার উপজেলা প্রতিনিধি কামাল পারভেজ (৪৮) আর নেই (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না… রাজেউন) বৃহষ্পতিবার বিকেলে হার্টঅ্যাটাক করে তিনি ইন্তেকাল করেন। শুক্রবার সকাল ১১ টায় উপজেলা সদরের পরমেশ্বরী জামে মসজিদ মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
কামাল পারভেজ দোয়ারাবাজার উপজেলার সদর ইউনিয়নের পরমেশ্বরী পুর গ্রামের প্রয়াত ডা: আব্দুল গফুর চতুর্থ পুত্র। মৃত্যুকালে মা, ২ পুত্র ১ মেয়ে এবং স্ত্রী এবং অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
উল্লেখ্য সাংবাদিক কামাল পারভেজ দীর্ঘ একযুগেরও বেশি সময় ধরে বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখী টিভি’র ক্যামেরা পার্সন হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তীতে তিনি উপজেলায় সাংবাদিকতা পেশায় মনোনিবেশ করেন। তিনি দৈনিক মানবকণ্ঠ, কালবেলা, সংবাদ সারাবেলা পত্রিকার উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। সাংবাদিক কামাল পারভেজের মৃত্যুতে ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান তানভীর আশরাফী চৌধুরী বাবু, জেলা পরিষদ সদস্য আব্দুল খালেক, উপজেলা আ’লীগের আহবায়ক অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহজাহান মাস্টার, উপজেলা আ’লীগের আহবায়ক ফরিদ আহমদ তারেক, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ও উপজেলা জাপার সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আলম, সাবেক জেলা পরিষদ সদস্য অ্যাড. আব্দুল আজাদ রুমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফ মুরশেদ মিশু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ, দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর, দোয়ারাবাজার প্রেসক্লাব সভাপতি মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী, সাধারণ সম্পাদক আশিক মিয়াসহ উপজেলার সর্বস্তরের সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
-

ধুনটে সাহরির সময় রাঁধতে গিয়ে আগুনে পুড়ে গৃহবধুর মৃত্যু
মিজানুর রহমান মিলন,
বগুড়া জেলা প্রতিনিধি :বগুড়ার ধুনটে সাহরির জন্য খাবার রান্না করার সময় অসাবধানতাবসত গ্যাসের চুলার আগুনে পুড়ে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শারমিন আকতার পলি (৩৫) উপজেলা সদরের মাটিকোড়া গ্রামের কামাল হোসেনের স্ত্রী।
মঙ্গলবার (১৮ এপ্রিল ২৩) ভোর ৫টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে ২৫ মার্চ দিবাগত রাত ৩টার দিকে ধুনট পৌর এলাকার অফিসার পাড়ার ভাড়া বাসায় খাবার রান্নার সময় তিনি আগুনে পুড়ে দগ্ধ হন।স্থানীয় সূত্রে জানা যায়, শারমিন আকতার গ্যাসের চুলায় সেহরির জন্য খাবার রান্না করছিলেন। এ সময় গ্যাসের চুলা থেকে তার শরীরে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে শরীরের প্রায় ৫৫ শতাংশ পুড়ে যায়। স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
ধুনট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার হামিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করে। বাসায় ত্রুটিপূর্ণ গ্যাসের চুলায় রান্নার সময় গৃহবধূর শরীর পুড়ে যায়। তবে ওই বাসার অন্য কোনো কিছুর ক্ষয়ক্ষতি হয়নি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
-

কৃষি ও খাদ্যবান্ধব আওয়ামীলীগ সরকার-জসিম উদ্দিন
(রিপন ওঝা,মহালছড়ি)
বাংলাদেশ কৃষকলীগ মহালছড়ি উপজেলা শাখা কর্তৃক ১৯এপ্রিল ২০২৩ বুধবার আয়োজিত ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন বলেছেন যে,বর্তমান আওয়ামী লীগ সরকার কৃষিবান্ধব সরকার, খাদ্যবান্ধব সরকার।
তাই তিনি আরো বলেন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিতে উপস্থিত নেতাকর্মী সহ জনগণের নিকট দারস্থ হয়ে বোঝানোর আহ্বান জানান। সেই সাথে বর্তমান সরকারের প্রয়োজনীয়তা নিয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক তথ্য উপস্থাপন করে তথ্যবহূল বক্তব্য রাখেন।
উপজেলা কৃষকলীগ সভাপতি মোঃ ফরিদ সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক রিপন ওঝা সঞ্চালনায় আলোচনাসভা ও কেককাটার আয়োজনে আজ ১৯এপ্রিল ২০২৩ রোজ বুধবার দলীয় অফিসে আজ সকালে অস্থায়ী প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও সন্ধ্যায় ৬.৩০ঘটিকায় মধ্যে দিয়ে কৃষকলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি পালিত হয়েছে।উক্ত দিবসে বক্তব্যে রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ জিয়াউর রহমান, উপজেলা বর্তমান সভাপতি রনজিৎ দাশ, উপজেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জয় চৌধুরী।
উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মোঃ আব্দুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কুরাইসিন, সাংগঠনিক সম্পাদক ধনঞ্জয় চৌধুরী জয়, অর্থ সম্পাদক বাপ্পা মহাজন, স্বাস্থ্য ও পরিবার বিষয়ক সম্পাদক চংকু আচার্য্য,প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সুভাষ বণিক, কুটির শিল্প বিষয়ক সম্পাদক দিলীপ দাশ খুলু, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অভিরাজ দেবনাথ মান্না, সদর ইউনিয়ন কৃষকলীগ সভাপতি মোঃ মেহেদী হাসান জুয়েল, দেবু দে সহ অনেকে উপস্থিত ছিলেন।