উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে
নড়াইল জেলা পুলিশ সুপার (এসপি) মোসাঃ সাদিরা খাতুন’র নির্দেশনায় রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি প্রতিরোধে বাজার মনিটরিং ও আইনশৃঙ্খলা রক্ষায় সর্বদা তৎপর রয়েছে জেলা পুলিশ। এরই অংশ হিসেবে উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, (১৯ এপ্রিল) ডিবি’র পুলিশ পরিদর্শক মোঃ সাজেদুল ইসলামের তত্ত্বাবধানে ঈদ-উল-ফিতর উপলক্ষে জনমনে স্বস্তি ফেরাতে নড়াইলের কালিয়া উপজেলার চাচুড়ী, রঘুনাথপুর, বারইপাড়া, পুরুলিয়া মোড়সহ বিভিন্ন বাজার মনিটরিং করাসহ উপস্থিত ক্রেতা-বিক্রেতাদের সাথে মতবিনিময় করে ডিবি পুলিশ।
Author: desk
-

নড়াইলের এসপি সাদিরা খাতুন’র নির্দেশনায় জনমনে স্বস্তি ফেরাতে বাজার মনিটরিং-এ ডিবি পুলিশ
-

নড়াইলে সাজাপ্রাপ্ত একাধিক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত আসামি গ্রেপ্তার
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
নড়াইলে সাজাপ্রাপ্ত একাধিক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত আসামি গ্রেপ্তার। নড়াইলে মাদক মামলায় ৬ মাসের কারাদণ্ডপ্রাপ্ত ও একাধিক গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত আসামি কাওছার মোল্যাকে গ্রেপ্তার করেছে নড়াইলের
লোহাগড়া থানা পুলিশ। সে নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা মধ্যপাড়া গ্রামের মৃত আঃ হক মোল্যার ছেলে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে (১৯ এপ্রিল) রাতে নড়াইলের লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিনের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ আসামির নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। নড়াইল জেলার পুলিশ সুপার নির্দেশনায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ সর্বদা নিয়োজিত রয়েছে। -

খাগড়াছড়ি রিজিয়নের সহায়তায় সামাজিক সংগঠন স্বপ্নীল বাঙালীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
মিঠুন সাহা,খাগড়াছড়ি প্রতিনিধি।
আসুন দেশ ও মানবতার কল্যাণে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পবিত্র ঈদ উপলক্ষে খাগড়াছড়ি রিজিয়ন এর সার্বিক সহযোগিতায় ৫০ জন অসহায় ও দরিদ্র পরিবারের ঈদ উপহার ঈদ সামগ্রী বিতরণ করেন স্বপ্নীল বাঙালী নামের একটি সামাজিক সংগঠন এর নেতৃবৃন্দ।
গতকাল বুধবার (১৯ এপ্রিল) বিকাল ৪ টার সময় খাগড়াছড়ি সদরের বিভিন্ন এলাকার বাডি বাড়ি গিয়ে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে এ ঈদ উপহার পৌঁছে দেন স্বপ্নীল বাঙালী খাগড়াছড়ি টিমের আর্তমানবতার সদস্যবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন স্বপ্নীল বাঙালী খাগড়াছড়ি জেলার সভাপতি গোলাম আল মুদাচ্ছের, কেন্দ্রীয় সদস্য তানভির হোসেন, জেলার সহ-সভাপতি সাবিনা, জয়েন সেক্রেটারি অয়ন, অর্থ সম্পাদক বোরহান হোসেন, নির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম, মাহী, তুহি, রাজ, অঙ্কিতা সহ প্রমুখ সদস্যবৃন্দ।
-

মহালছড়িতে অদম্য সাতান্ন কর্তৃক ঈদ উপহার
(রিপন ওঝা, মহালছড়ি)
মহালছড়ি সেনা জোনের অদম্য ৫৭কর্তৃক চার শতাধিক গরিব অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে।
খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন মহালছড়ি জোন নিজ দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনায়। পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সম্প্রীতি উন্নয়ন এর পাশাপাশি পবিত্র মাহে রমজান মাসব্যাপী ৬০০ পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ ব্যাপারে মহালছড়ি জোনের কমান্ডার বলেন মানবিক সহায়তায় বাংলাদেশ সেনাবাহিনী সব সময় চলমান রয়েছে, ভবিষ্যতেও থাকবে।
ঈদ উপহার সামগ্রী পেয়ে সাধারণ মানুষ সেনাবাহিনী তথা মহালছড়ি জোনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
আজ ২০ এপ্রিল বৃহস্পতিবার সকাল থেকে জোনের দায়িত্বপূর্ণ এলাকায় ঈদ উপহার পৌছে দেয়া হয়।
-

ঈদ উপহার দিলো ফেসবুক গ্রুপ নলছিটি পরিবার
ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক
ঝালকাঠির নলছিটিতে নলছিটি পরিবার গ্রুপের পক্ষ থেকে বৃহস্পতিবার (২০ এপ্রিল) উপহারসামগ্রী বিতরণ করেছেন। এদিন উপজেলার তিনশতাধিক পরিবারের মধ্যে ঈদ সামগ্রী তুলে দেয়া হয়। সকাল ১০টায় উপজেলা শহরের নলছিটি পরিবারের অস্থায়ী কার্যালয় থেকে বিভিন্ন ইউনিয়নে নিযুক্ত মডারেটর ও ভলানটিয়ারদের মধ্যে উপহারের প্যাকেট তুলে দেন আয়োজকরা। এসময় ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন গ্রুপ ক্রিয়েটর এবং নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ের এনডিসি মো: মেহেদী হাসান। পরে নলছিটি উপজেলার প্রতিবন্ধী ব্যক্তি, বিধবা, ভিক্ষুক, রিকশাচালক, দিনমজুর, গৃহকর্মী, হকারসহ তিনশতাধিক অসহায় মানুষ বৃহস্পিতবার সকালে ফেসবুক গ্রুপ নলছিটি পরিবারের দেওয়া ঈদ উপহার সামগ্রী পেয়েছেন। প্রতিটি প্যাকেটে ছিল সেমাই, চিনি, দুধ, নুডুস, ট্যাংক ও পোলাউ চাল । ঈদের আগ পর্যন্ত এ কার্যক্রম বিতরণ অব্যহত রাখার চেস্টা করবে বলে জানিয়েছেন আয়োজকরা।
উপহারসামগ্রী পেয়ে বৈচন্ডী গ্রামের প্রতিবন্ধি আবদুল মান্নান ফকির বলেন, দ্রব্যেমূল্য উর্দ্ধগতি ও প্রচন্ড তাপদাহ ল্যাইগা মানুষের কাজকাম তেমন নাই। পোলা-মাইয়া নিয়া কোনো রকম ডাল-ভাত খাইয়া সংসার চলতেছে। আপনাগো দেওয়া খাবার পাইয়া মনে হইতাছে এবারের ঈদটা ভালোই কাটব। ’
এই সহায়তা পেয়ে তারা সবাই যেমন খুশি, তেমনি নলছিটি পরিবারের সবাইকে প্রাণভরে দোয়া করেছেন।নলছিটি পরিবার মডারেটর হাসান আবেদুর রেজা সুজন বলেন, ‘আর্তমানবতার সেবায় নলছিটি পরিবার গ্রুপ সব সময় এগিয়ে। বিগত ২০২০ সালে করোনা শুরুর সময় সবার আগে নলছিটি পরিবার গ্রুপ এগিয়ে এসে অসহায়দের ঈদ উপহার দিয়েছে।এবার চতুর্থবারের মত এ ধারা অব্যহত রাখা হয়েছে।
শীতের সময় মানবতার দেয়াল নির্মাণের উদ্যোগ নিয়েছে। এছাড়া বৃক্ষরোপন, চিকিৎসা সেবায় ডিসকাউন্টন কার্ড সরবারহ, বেকারদের কর্মস্থানের সুযোগসৃষ্টিসহ জনকল্যানমুলক নানা কর্মসুচি বাস্তবায়ন করছে।
মডারেটর তুহিন মিত্র বলেন, ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হচ্ছে নলছিটির জনগণের জন্য। এজন্য পরিবারের সদস্য ও নগদ অর্থদিয়ে সহায়তাকারী সদস্যদের অনেক অনেক ধন্যবাদ। নলছিটি পরিবারে দানকারীদের মতো যদি সমাজের উচ্চবিত্তরা এগিয়ে আসত, তবে আমাদের দেশে অভাব বলে কিছু থাকত না।
অপর মডারেটর ফয়সাল আব্দুল্লাহ বলেন, ‘নলছিটি পরিবার বারবার আমাদের উপজেলার জনগণের পাশে এসে দাঁড়িয়েছে। অভাবী লোকগুলোর মুখে হাসি ফুটিয়ে চলেছে। আজ ঈদ উপহারে যেসব দিয়েছে, এ রকম খাদ্যসামগ্রী অভাবী এই মানুষগুলো অনেক দিন খায়নি। ঈদটা তাদের ভালোই যাবে। ধন্যবাদ নলছিটি পরিবার সদস্যদের। ’
এ আয়োজনে সার্বিক সহযোগিতা করেন গ্রুপ এডমিন মো: মেহেদি হাসান, মডারেটর হাসান আরেফিন, ফয়সাল আব্দুল্লাহ, হাসান আবেদুর রেজা সুজন, তুহিন মিত্র, রুহুল আমিন প্রমুখ।
-

ত্রিশালের মঠবাড়ীতে চেয়ারম্যান কদ্দুস মন্ডলের ঈদ উপহার পেল দুস্থরা
স্টাফ রিপোর্টার ময়মনসিংহ!
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মঠবাড়ী ইউনিয়নের চার হাজার দুস্থ মানুষকে ঈদ উপহার হিসান্বে (শাড়ী-লুঙ্গী) প্রদান করেছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের দুই বারের নির্বাচিত চেয়ারম্যান আব্দুল কদ্দুস মন্ডল।
বৃহস্পতিবার (২০এপ্রিল) ইউনিয়নের পোড়াবাড়িস্থ তার নিজ বাসভবন পাশ্ববর্তী পোড়াবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে জননন্দিত এই চেয়ারম্যান দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন।
ঈদের আগে চেয়ারম্যানের কাছ থেকে উপহারের শাড়ী-লুঙ্গী পেয়ে দুস্থ মানুষগুলোর মুখে হাসি ফুটে উঠে।
চেয়ারম্যান আব্দুল কদ্দুস মন্ডল বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চার হাজার মানুষকে ব্যক্তিগত ভাবে ঈদ উপহার হিসাবে শাড়ী-লুঙ্গী দিয়েছি। এছাড়াও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ১৮শত অসহায় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে আমাদের প্রিয় নেত্রী, মানবিক প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উপহার হিসাবে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল দেয়া হয়েছে। পাশাপাশি ভিজিএফ কার্ডধারীর বাইরেও অনেক দুস্থ মানুষকে ব্যক্তিগত ভাবে নগদ অর্থ দিয়েছি।
উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন মঠবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গরা উপস্থিত।
-

বেতাগীতে ঈদের আনন্দ নেই ৬২ জেলে পরিবারে
বেতাগী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার বেতাগীতে ঈদের আনন্দ নেই ৬২টি জেলে পরিবারে। মোকামিয়া ইউনিয়নের ২, ৪, ৬ এবং ৮নং ওয়ার্ডের এসব পরিবারগুলো এখন মানবেতর দিন কাটাচ্ছেন। ঈদের আগে তাদের বরাদ্ধকৃত পরিবার প্রতি ৮০ কেজি চাল ঈদের আগে পাওয়ার সম্ভবনা নেই। অথচ এ ঈদে একটি পরিবার ৮০ কেজি চাল পেলে জেলে পরিবারগুলো লোকজন নিয়ে আনন্দে ঈদ উদযাপন করতে পারতেন। এসব পরিবাব যে টাকা দিয়ে ছেলে মেয়েদের নতুন পোশাক কিনে দিতেন সেই টাকা দিয়ে এখন চাল কিনতে হচ্ছে। তাদের জন্য বরাদ্ধকৃত ১০০ বস্তা চাল বিতরণ না করে পার্শ্ববর্তী বেতাগী সদর ইউনিয়নে জনৈক কবির হাওলাদারের বাসায় মওজুদ করে রাখা হয়। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা মৎস্য কর্মকর্তা সমাপ্তি সাহা অভিযান চালিয়ে উক্ত চাল জব্দ করে উপজেলা পরিষদের গুদামে রাখেন। পরে মৎস্য অফিসের মাঠ সংগঠন সঞ্জয় দেবনাথ বাদী হবে বিশেষ ক্ষমতা আইনে কবির হাওলাদারকে একমাত্র আসমী করে মামলা দায়ের করা হয়। মামলা হওয়ার পর তদন্ত কর্মকর্তা বেতাগী থানার উপ পরিদর্শক মো, আলাউদ্দিন উক্ত চাল উপজেলা পরিষদ গুদাম থেকে মামলার আলামত হিসেবে পুলিশের হেফাজতে থানায় নিয়ে যাওয়া হয়।
জানা গেছে, জাটকা নিষিদ্ধকালীন সময়ের মোকামিয়া ইউনিয়নের জেলেদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের চাল একটি ঘরে মজুদ রাখা হয়েছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার ২ মার্চ রাত সারে ১১ টায় মোকামিয়া ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফারুক হোসেন খোকনের চাচাত ভাই বেতাগী সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কবির হাওলাদারের বাড়িতে অভিযান পরিচালনা করে ১শ বস্তাচাল জব্দ করেন বেতাগী মৎস্য কর্মকর্তা সমাপ্তি সাহা। এ নিয়ে গঠিত তদন্ত কমিটির ৩ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নিদের্শনা থাকলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন প্রতিবেদন পেশ করা হয়নি বলে জানিয়েছেন সংশ্লিস্টরা। তাছাড়া তদন্ত কমিটি নিয়েও রয়েছে ধূম্রজাল ও ধোঁয়াশে। যাকে তদন্ত কমিটির প্রধান করা হয়েছে। তিনিই চাল জব্দকারী তাই তিনি তদন্ত কমিটিতে থাকতে অনাগ্রহ প্রকাশ করেছেন।
২নং ওয়ার্ডের ফরিদ (৫৫) বলেন, পরিবারের ৫ জন সদস্য নিয়ে খুব কষ্টে আছি। যে টাকা দিয়ে ছেলে মেয়েদের নতুন পোশাক কিতে দিতাম সেই টাকা দিয়ে এখন চাল কিনতে হচ্ছে। ঈদের আগে চাল না পেলে ঈদতো দুরের কথা আমাদের না খেয়ে থাকতে হবে।
বেতাগী থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন বলেন, মামলার আলমত হিসেবে উক্ত চাল আমাদের জিম্মায় আছে। আদালতের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।
মোকামিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গাজী জালাল আহমেদ বলেন, চাল নিয়ে যেহেতু মামলা হয়েছে তাই জেলেদের দিতে বিলম্ব হবে। তাদেরকে ঈদের ১০ কেজি করে চাল দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. সুহৃদ সালেহীন বলেন, ঈদের পরে ভূক্তভোগী জেলেদের মধ্যে চাল বিতরণ হবে। ঈদের আগে বিতরণ সম্ভব হচ্ছে না। -

নিম্ন আয়ের মানুষ ও ভিক্ষুকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
বি এম মনির হোসেনঃ-
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বরিশাল জেলা যুব রেড ক্রিসেন্ট আগৈলঝাড়া উপজেলা ইউনিটের নিজ উদ্যোগে নিম্নআয়ের মানুষ ও
ভিক্ষুক এবং দিন মুজুরদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয় রাজিহার, বাকাল, গৈলা, ডুমুরিয়া সহ বিভিন্ন স্থানে। এ সময় উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা দল নেতা মোঃ সালিহিন হোসেন মাসুম, শাহ্ আলম রাঢ়ী, মনিরা আক্তার, ফারজানা খানম, শাহিন, আশরাফুল, মিম আক্তার, আজিজুল হাকিম ফাহিম ফকির, সুমি বাড়ৈ, সহ অন্য সদস্য গন। -

আমার ছেলে মরতে পারেনা,আমাদের শত্রুরা মেরে ফেলেছে
রতন দে,মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের দক্ষিন চলবল গ্রামে প্রশান্ত বাড়ৈ(২৬) নামে এক যুবকের বাড়ির পাশের ধান ক্ষেতে রহস্যজন মৃত হয়েছে। পরিবারের দাবি আমাদের শত্রুরা মেরে ফেলেছে। আজ সকাল আনুঃ ৫ঃ৪০ মিনিটে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ডাসার থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করেন।
পুলিশ ও নিহত পরিবার সুত্রে জানা যায়, মাদারীপুরের ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের দক্ষিন চলবল গ্রামের হরিচাদ বাড়ৈর ছেলে প্রশান্ত বাড়ৈ প্রতিদিনের ন্যায় গতকাল বুধবার বিকেলে বাড়ি থেকে বেড় হয়। কিন্তু রাতে বাড়িতে না আসলে,তার মোবাইলে ফোন করলে বন্ধ পায় ভাই।
আজ বৃহস্পতিবার সকালে একই এলাকার অভিজিৎ বাড়ৈ জমিতে ধান কাটতে গেলে,ধান ক্ষেতে মধ্যে ধান লড়তে দেখে কাছে গিয়ে দেখেন একটি লোক পড়ে আছে। পরে জয়ন্ত বাড়ৈকে ফোন করে বলেন,তোমাদের বাড়ির পাশের ধান ক্ষেতে একটি লোক পড়ে আছে। জয়ন্ত দৌরে কাছে গিয়ে দেখেন তার ছোট ভাই প্রশান্ত বাড়ৈ এবং স্থনীয় লোকের সহায়তায় বাড়ি নিয়ে,বিষ জাতীয়কিছু খায় মনে করে ডিম ও তৈল খাইয়ে দেন এবং পয়সার হাট ক্লিনিকে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
পরে ডাসার থানা পুলিশ খবর পেয়ে ঘটনা স্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরন করেন।
নিহতের বাবা ও মা বলেন, আমার ছেলে ,মরতে পারে না, আমাদের শত্রু আছে,তারা মেরে ফেলেছে।
ডাসার থানার ওসি মোঃ হাসানুজ্জামান বলেন, ঘটনা স্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। -

আক্কেলপুরে প্রকাশ্যে ছুরি আঘাতের অভিযোগে একজন আটক
স্টাফ রিপোর্টার:- নিরেন দাস
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের দিওয়ল গ্রামে প্রকাশ্যে ছুরি আঘাতের অভিযোগে মোঃ সিজার (২৪) নামে এক ব্যাক্তিকে আটক করেছে আক্কেলপুর থানা পুলিশ।
বুধবার (১৯ এপ্রিল) বিকেল সাড়ে ৫ টায় গোপীনাথপুর ইউনিয়নের দিওয়ল গ্রামের ৯ নং ওয়ার্ডে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের দিওয়ল গ্রামের বাসিন্দা মোঃ আজমল হোসেনের কন্যা মোছাঃ আজমেরী আক্তার (১৮) রাস্তায় আসা-যাওয়ার পথে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতো,একই গ্রামের মোঃ মুনাক্কার ছেলে মোঃ সিজার হোসেন (২৪)। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে প্রাই প্রাণনাশ ও ধর্ষণের হুমকি দিত সিজার।
হাসপাতালে চিকিৎসাধীন ওই ভুক্তভোগী জানায়, বুধবার সন্ধ্যায় সে তার নিজ বাড়ি সংলগ্ন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। এ সময় মোঃ সিজার তাকে দাঁড়িয়ে রেখে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে।এবং তাকে অন্যত্বে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
ধস্তাধস্তির একপর্যায়ে সিজার তাকে হত্যার উদ্দেশ্য পকেট থেকে ছুরি বের করে, এবং তার গলায় আঘাতের চেষ্ঠা করে। এ সময় আজমেরী ছুরি ধরার চেষ্টা করলে তার বাম হাতের বেশ কিছু অংশ কেটে যায়। একপর্যায়ে সে চিৎকার করলে তার মা দৌড়ে আসে। এ সময় বখাটে সিজার ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করে রাখে এলাকাবাসী । এবং ভুক্তভোগীকে রাতেই আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
ভুক্তভোগীর মা বলেন, সিজার এলাকায় বখাটে হিসেবে চিহ্নিত। ও আমার মেয়ে হত্যা করার চেষ্টা করেছে। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
বিষয়টি নিশ্চিত করে আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবু বক্কর সিদ্দিক জানান, এ ব্যাপারে নির্যাতিত ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় একটি মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে সিজার নামে একজন আটক করা হয়েছে। আটককের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিজার তার অপরাধ স্বীকার করেছেন।