ফুলবাড়িয়া প্রতিনিধি: প্রতি বছরের ন্যায় এবছরও ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা রাধাকানাই ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রঘুনাথপুর উচ্চ বিদ্যালয় এর ২০১৭ সালের এস.এস.সি ব্যাচের ছাত্রদের উদ্যোগে পবিত্র রমজান মাসে উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । ইফতারির পর পুরোনো স্মৃতিকে ঘিরে জমে উঠে আড্ডা। নানা ব্যস্ততার আর যান্ত্রিকতার ভিড়েও পরও ভাই, ছোট ভাই ও বন্ধুরা একসাথে মিলিত হয়ে অতীতের স্মৃতি স্মরণ করে নেয়। স্কুল জীবনের ইতি ঘটলেও সবাই যেন এক পরিবারের সদস্য, সে প্রত্যয় নিয়ে আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যত গড়তে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন সাবেক শিক্ষার্থীরা।
উল্লেখ যে, ২০১৭ সালে ৫৫ জন ছাত্র ও ৮০ জন ছাত্রী এস.এস.সি পরিক্ষায় উত্তীর্ণ হয়ে বিভিন্ন ইউনিভার্সিটি ও কর্মসংস্থানের সাথে যুক্ত আছে। প্রতি বছর ধারাবাহিকতায় এই বছরেও পবিত্র মাহে রমজানের ২৯ তারিখ বন্ধু নিয়ে ইফতার মাহফিল ও পূর্ণ মিলনী আয়োজন করি।
Author: desk
-

প্রাক্তন ছাত্রদের ইফতার মাহফিল ও পূনর্মিলনী
-

শান্তিপূর্ণ ও সৌহার্দ্যময় সমাজ গঠনে ঈদুল ফিতরের আবেদন চিরন্তন- বিরোধীদলীয় নেতা
প্রেস বিজ্ঞপ্তি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি।
শুক্রবার (২১ এপ্রিল) বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব,মো: মামুন হাসান,শুভেচ্ছা বার্তায় বিরোধীদলীয় নেতা বলেন,শান্তিপূর্ণ ও সৌহার্দ্যময় সমাজগঠনে ঈদুল ফিতরের আবেদন চিরন্তন।একমাস সিয়াম সাধনার মধ্য দিয়ে বিদায় নিতে যাচ্ছে পবিত্র কোরআন নাজিলের মাস মাহে রমজান।
তিনি বলেন,এবার রোজার শেষের দশকে বাংলাদেশে মরুভূমির আবহাওয়া তথা তাপমাত্রা বিরাজমান। রোজাদারগণ তীব্র তাপদাহে সিয়াম পালন করছে। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হলো ঈদুল ফিতর।আর ঈদুল ফিতর উদযাপনে বাংলাদেশি মুসলমানদের তীব্র গরমে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উৎসব পালনের আহ্বান জানান তিনি।
বিরোধীদলীয় নেতা বলেন ইসলাম শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের ওপর সর্বাধিক গুরুত্ব দেয়।দুঃখজনক হলেও সত্য রাজনৈতিক ও সামাজিক জীবনে আনন্দ ও সম্প্রীতির বড়ই অভাব।ব্যক্তিগত,সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে ত্যাগের অনুপম দৃষ্টান্ত স্হাপন করতে পারলে তা হবে সবার জন্য কল্যানকর।
বিরোধীদলীয় নেতা আরও বলেন মানুষের দুঃখ-কষ্ট ও বিপদাপদে পাশে দাঁড়ানো ইসলামের শিক্ষা।মানুষের মাঝে ইসলামের অহিংসা, ক্ষমা,সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের শিক্ষা জাগরিত হলে সকল মানবিক দুর্বিপাক,কষ্ট ও যাতনার অবসান হবে।সবার মাঝে প্রকৃত ধর্ম ও মূল্যবোধ,প্রীতি,সহানুভূতি সংহত হোক। ঈদের আনন্দ কেবল একা ভোগের নয়, গরীব-দুঃখী মানুষকে তাতে শামিল করতে হয়।এটিও ইসলামের শিক্ষা।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বিরোধীদলীয় নেতা বিত্তবানদের গরীব,অসহায় ও দুস্হদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।আসন্ন পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও সমৃদ্ধি এ প্রত্যাশা করেন বিরোধীদলীয় নেতা ।
-

গোপালগঞ্জে কখন কোথায় ঈদের জামাত
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে ব্যতিক্রমী নকশা ও আধুনিক স্থাপত্য শৈলীতে নির্মিত কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে। এছাড়া জেলার বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
জেলা প্রশাসন সূত্রে জানাগেছে, ঈদের দিন শনিবার (২২ এপ্রিল) সকাল ৮ টায় কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। ঈদের প্রধান এ জামাতের ইমামতি করবেন কেন্দ্রীয় কোর্ট মসজিদ ইমাম মাওলানা শেখ হাফিজুর রহমান।
ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮ টায় থানাপাড়া জামে মসজিদে এবং তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে গোপালগঞ্জ ছালেহিয়া আলিয়া মাদ্রাসা জামে মসজিদে সকাল ৯ টায়। তবে, আবহাওয়া প্রতিকূলে থাকলে প্রধান জামাত কেন্দ্রীয় কোর্ট মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।
এছাড়া আধা ঘন্টা পরপর বেদগ্রাম জামে মসজিদ, গেটপাড়া জামে মসজিদ, মোহাম্মদপাড়া জামে মসজিদসহ জেলার বিভিন্ন মসজিদে সুবিধামত সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এদিকে জেলার মুকসুদপুর, কাশিয়ানী, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলায়ও একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
এদিকে, এবছরও জেলা প্রশাসন ও গোপালগঞ্জ পৌরসভার উদ্যোগে নারীদের জন্য ঈদগাহ ময়দানে ধর্মীয় নিয়ম-কানুন মেনে নামাজের ব্যবস্থা করা হয়েছে। প্রধান ঈদের জামাতকে কেন্দ্র করে কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে সকল প্রস্তুতি শেষ করে পৌর কর্তৃপক্ষ।
এ ঈদ জামাতে জেলা প্রশাসক কাজী মাহবুবল আলমসহ জেলার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারন মুসল্লীরা অংশ নিবেন। পরে জামাতে দেশ ও জাতির কল্যাণ চেয়ে মোনাজাত করা হবে।
জেলা প্রশাসক কাজী মাহাবুবুল আলম বলেন, গোপালগঞ্জে একটি আন্তর্জাতিক মানের ঈদগাহ নির্মাণ করা হয়েছে। বিভিন্ন দেশে নারীদের জন্য আলাদাভাবে ঈদের নামাজ পড়ার ব্যবস্থা আছে। ইতিমধ্যে সকল প্রস্তুতি শেষ হয়েছে। #
-

মামাতো বোনকে ধর্ষণ চেষ্টায় হত্যা, ফুফাতো ভাই আটক
পঞ্চগড় হতে মোহাম্মদ বাবুল হোসেন ;
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ৭ বছরের মামাতো বোনকে ধর্ষণ চেষ্টায় হত্যার অভিযোগ উঠেছে হাবিবুল্লাহ (১৩) নামের এক কিশোরের বিরুদ্ধে। এ ঘটনায় হাবিবুল্লাহকে আটক করে থানা হেফযতে নিয়েছে পুলিশ।বুধবার (১৯ এপ্রিল) দিনগত রাতে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন। এর আগে বিকেল থেকে দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের পেরালবাড়ি গুচ্ছগ্রামে নিহত ওই শিশু নিখোঁজ থাকলে আটক হাবিবুল্লার দেয়া তথ্যে রাতে একটি ভূট্টাক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনার পর মৃত্যুর মূল কারণ জানতে মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
আটক অভিযুক্ত হাবিবুল্লাহ দন্ডপাল ইউনিয়নের শ্মশান কালী গ্রামের আব্দুর রশিদের ছেলে। সে বাবা-মায়ের সাথে ঢাকা থাকতো। ঈদের আগে গ্রামের বাড়িতে আসায় নানার বাড়িতে বেড়াতে আসে বলে জানায় স্থানীয়রা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেল থেকে নিখোঁজ থাকায় ওই শিশুকে পরিবারের লোকেরা অনেক খোঁজাখুজি করে। এর পর ইফতারের পরেও তার কোন খবর না পাওয়ায় স্থানীয়দের তথ্যে হাবিবুল্লাহকে বাড়িতে জিজ্ঞাসাবাদ করে হাবিবুল্লার নানা বাড়ির সদস্যরা। পরে তার দেয়া তথ্যমতে ভূট্টাক্ষেতে ছুটে দিয়ে মৃত অবস্থায় শিশুটিকে পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানায় পুলিশ।
-

ঈদে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে কোতোয়ালি পুলিশ
ষ্টাফ রিপোর্টারঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে স্বজনদের সাথে ঈদ আনন্দ উদযাপন করতে ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করণে রাস্তায় সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানার পুলিশ। ঘরে ফেরা মানুষের যেন কোন প্রকার ছিনতাই,যানযট আর অজ্ঞানপার্টির খপ্পরে পরতে না হয় সেজন্য চালক ও যাত্রীদের দেওয়া হচ্ছে বিভিন্ন নির্দেশনা।কেতোয়ালী মডেল থানা পুলিশের অফুসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ বলেছেন, ঈদে সড়ক, রেলপথে ঘরমুখী মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করার লক্ষ্যে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২০এপ্রিল) রাতে নগরীর দিঘারকান্দা বাইপাস মোড়ে যানযট নিরসনে পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এ সময় পুলিশ পরিদর্শক তদন্তসহ কোতোয়ালি মডেল থানানপুলিশের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ওসি শাহ কামাল আকন্দ বলেন, ঈদের ছুটিতে বিভিন্ন ট্যুরিস্ট স্পটে জনসমাগম হয়। তাদের নিরাপত্তার কথাও বিবেচনায় রেখে আমরা আমাদের নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করছি।
তিনি বলেন, ময়মনসিংহ শহরসহ নগরীর বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ পয়েন্টে কন্ট্রোল রুম, সাব কন্ট্রোল রুম স্থাপন করে নিরাপত্তা ব্যবস্থা মনিটরিং করা হচ্ছে, যাতে যাত্রীরা নিরাপদে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারেন।
থানা প্রধান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় দেশ আজ উন্নয়নের মহাসড়কে । সড়কের অবস্থাও আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। তিনি বলেন, ইতোমধ্যে সরকারি ছুটি বাড়ানো হয়েছে।
তিনি বলেন, বিভিন্ন বাস কাউন্টারে কথা বলে জানা গেছে, যাত্রীদের চাপ বেড়েছে। তাই যাত্রীদের চাপ বাড়ছে।
ঈদের জামাতস্থলের প্রসঙ্গে ওসি শাহ কামাল আকন্দ বলেন, আমরা ঈদ জামাতস্থলেও কঠোর নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছি।
তিনি যাত্রীদের প্রতি অনুরোধ জানিয়ে ওসি বলেন, যাত্রাপথে সহযাত্রীদের দেওয়া কোনো খাবার বা পানীয় গ্রহণ থেকে বিরত থাকবেন। কারণ, এতে অজ্ঞান পার্টি, মলম পার্টির খপ্পরে পড়ার আশঙ্কা রয়েছে।
ওসি বলেন, ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। তিনি সতর্কভাবে গাড়ি চালানোর জন্য চালকদের প্রতি অনুরোধ জানান।
বিভিন্ন মার্কেটে অগ্নিকাণ্ডের সাবধানতার জবাবে ওসি বলেন, বিভিন্ন সৃথানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তাই আমরা এব্যাপারেও সতর্কতা অবলম্বনে ইতিমধ্যে মার্কেটগুলোর অগ্নিনির্বাপক যন্ত্র পরিদর্শন করা হয়েছে নাশকতার কোনো প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরে তিনি নগরীর বিভিন্ন বাস টার্মিনাল পরিদর্শন করেন। তিনি যাত্রী,গাড়ীর মালিক, চালক ও শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন স্টেশন পরিদর্শন করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।
-

আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির সরকার পাঁচ শতাধিক মানুষকে দিলেন ঈদ উপহার
হেলাল শেখঃ ঢাকা জেলার আশুলিয়া থানা যুবলীগের সফল আহ্বায়ক ও সভাপতি প্রার্থী-বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক জনগণের প্রিয় ভাই বন্ধু জনাব মোঃ কবির হোসেন সরকার পাঁচ শতাধিক পিছিয়ে পড়া মানুষকে দিলেন ঈদ উপহার, সেই সাথে সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন এই যুবলীগ নেতা কবির সরকার।
বৃহস্পতিবার (২০ এপ্রিল ২০২৩ইং) দুপুরে ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ নুরুল আমিন সরকারের অফিসে আশুলিয়া থানা যুবলীগের সফল আহ্বায়ক ও আশুলিয়া থানা কমিটির সভাপতি প্রার্থী মোঃ কবির হোসেন সরকারের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সমাজের পিছিয়ে পড়া পাঁচ শতাধিক পরিবারের মাঝে দুধ, চিনি, সেমাই, পোলার চাল ও নগদ অর্থসহ ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান, ঢাকা-১৯ আসনের এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা যুবলীগের সাবেক সভাপতি মোঃ মিজানুর রহমান (মিজান), আশুলিয়া থানা যুবলীগের সফল আহ্বায়ক মোঃ কবির হোসেন সরকার, ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সফল সভাপতি মোঃ নুরুল আমিন সরকার, থানা যুবলীগের অন্যতম সদস্য কাওসার ভুঁইয়া, ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সোহেল মোল্লা, ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ সোহেল সরকার ও যুবলীগ নেতা আমিনুল ইসলাম সরকার, আব্দুস সালাম, পবিত্র দাস, ইয়ারপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আসলাম আলীসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও আওয়ামী সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী ও নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
আশুলিয়া থানা যুববলীগের সফল আহ্বায়ক জনাব মোঃ কবির হোসেন সরকার বলেন, আশুলিয়া থানা যুবলীগের নেতৃবৃন্দ আমরা সবাই ঐক্যবদ্ধভাবে জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছি, সমাজের পিছিয়ে পড়া মানুষের সাহায্য সহযোগিতা করে আসছি, আমাদের পক্ষ থেকে ঈদ উপহার দেয়া চলমান আছে। তিনি আরো বলেন, আসন্ন “পবিত্র ঈদ বয়ে আনুক সবার জীবনে অনাবিল সুখ-শান্তি ও আন্তরিক ভালোবাসা। বাংলাদেশ আওয়ামী যুবলীগের “আশুলিয়া থানা কমিটির পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের ঈদের শুভেচ্ছা। তিনি আরো বলেন, ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার জীবন। ত্যাগ ও সিয়াম সাধনার মহান আদর্শে পরিচালিত হোক সবার সারাটা জীবন। সকলের প্রিয় ভাই বন্ধু ও নিজ পরিবার নিয়ে আনন্দঘন মুহুর্তে ঈদ উদযাপন করাই ঈদের স্বার্থকতা। তিনি আরও বলেন, ঈদের দিন সবাই পরিবারকে নিয়ে সময় দিবেন, সকল দুঃখ, বেদনা, হিংসা, বিবাদ ভুলে গিয়ে ঈদের দিনে প্রিয়জনদেরকে উপহার দিন, সবাই হাসি-খুশি থাকবেন, আবারও সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-“ঈদ মোবারক” ঈদ মোবারক” ঈদ মোবারক”। এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান ঢাকা-১৯ আসনের এমপি’র বক্তব্যে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাই নৌকা মার্কায় ভোট দিবেন। তিনি নৌকা মার্কায় ভোট চেয়েছেন এবং সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান। -

আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা’র পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা-ঈদ মোবারক
বিশেষ প্রতিনিধিঃ আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা’র ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ) এর পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।
বিশেষ করে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা’র ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক ও “আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাব” এর সভাপতি এবং সরকারি তালিকাভুক্ত জাতীয় দৈনিক চৌকস পত্রিকা’র বিশেষ প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ) বলেন, আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার চেয়ারম্যান ও জাতীয় দৈনিক চৌকস পত্রিকার প্রকাশক-সম্পাদক এস. এম নজরুল ইসলামসহ সংস্থার সকল সদস্য এবং দৈনিক চৌকস পত্রিকার সংশ্লিষ্ট সবাইকে ঈদের শুভেচ্ছা-“ঈদ মোবারক”।
পাবনার কৃতি সন্তান সাংবাদিক হেলাল শেখ বলেন,পবিত্র ঈদুল ফিতরের ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ-শান্তি ও সমৃদ্ধির বার্তা-দেশে-বিদেশে অবস্থানরত সর্বস্তরের মানুষকে জানাই ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন-“ঈদ মোবারক”। সর্বোপুরি পবিত্র ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ ও হাসি খুশি। তিনি আরও বলেন, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মানবতার কল্যাণে কাজ করি, সকল হিংসা-বিদ্বেষ অহংকার ভুলে গিয়ে ঈদের আনন্দ উপভোগ করি, আবারও আন্তরিকভাবে আমি সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি-“ঈদ মোবারক”-“ঈদ মোবারক”। এই ভাবেই এখন আমরা মানবাধিকার কর্মী ও সাংবাদিক যারা সংশ্লিষ্ট কর্মরত আছি, তারাও খুব শিঘ্রই অন্যদের মত অন্য জেলা উপজেলায় কাজ করতে যাবো এবং অবশ্যম্ভাবী ভাবে খুব শিঘ্রই সাবেক হয়ে যাবো, হয়তো চিরতরে চলে যেতে পারি। কঠিন সত্য একসময় পৃথিবী থেকে চিরতরে বিদায় নিয়ে কালের আবর্তে হারিয়ে যাবো, কেউ হয়তো আমাদেরকে মনেও রাখবেন না। সঙ্গে যাবে শুধু মাত্র সেবা প্রত্যাশিদের উত্তম সেবার স্মৃতিটুকো বা কর্মফল ও আমলনামা। এই চিরন্তন সত্যটি আমরা ভুল করে ভুলে যাই। যাক-আমরা কেউ মনে কষ্ট নিবো না, সবাইকে আবারও আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা’র পক্ষ থেকে পবিত্র ঈদের শুভেচ্ছা-“ঈদ মোবারক, “ঈদ মোবারক”। -

সুজানগরের গরীব,দুঃস্থ ও অসহায় মানুষেরা পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার
এম এ আলিম রিপন,সুজানগর ঃ আসন্ন ঈদ উৎসবের আনন্দে রাঙিয়ে দিতে সুজানগর উপজেলার এক হাজারের অধিক দরিদ্র মানুষ পেলেন মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার ঈদ উপহার । প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে শাড়ি,লুঙ্গি,চাল,ডাল,সেমাই,চিনি,দুধ,তেলসহ বিভিন্ন খাদ্যসামগ্রী দরিদ্র মানুষদের হাতে তুলে দিয়ে বৃহস্পতিবার সকালে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলামের সভাপতিত্বে ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে গরীব,দুঃস্থ ও অসহায় মানুষদের মাঝে এ ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও পৌর মেয়র রেজাউল করিম রেজা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ সবসময়ই সাধারণ জনগণের পাশে থাকে । অতীতের মতো বর্তমানেও সাধারণ জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।। -

সুজানগরের দরিদ্র মানুষেরা পেলেন উপজেলা চেয়ারম্যানের ঈদ উপহার
এম এ আলিম রিপন,সুজানগর ঃ সুজানগর উপজেলার দুই হাজারের অধিক গরীব,দুঃস্থ ও অসহায় মানুষদের মাঝে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীনের পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে দরিদ্র ও সুবিধাবি ত মানুষদের হাতে ঈদ উপহার তুলে দিয়ে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। বিতরণ অনুষ্ঠানে সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন, উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম, পৌর মেয়র রেজাউল করিম রেজা সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি। -

সুজানগরের অসহায় মানুষদের পাশে মানবতার দেয়াল
এম এ আলিম রিপন,সুজানগর ঃ সুজানগর উপজেলার আহম্মদপুর ইউনিয়নের গরীব,দুঃস্থ ও অসহায় মানুষদের মাঝে মানবতার দেয়াল(সবার জন্য মানবিক সংগঠন) এর উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। অত্র সংগঠনের সভাপতি আজিজুল কায়সারের সভাপতিত্বে দরিদ্র মানুষদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। প্রধান বক্তা ছিলেন বিসেফ ফাউন্ডেশনের সভাপতি কৃষি বিজ্ঞানী ড.মোহাম্মদ জয়নুল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন সাবেক সচিব ড. মোঃ মজিবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা স্মৃতি পরিষদ জেলা শাখার সভাপতি আব্দুর রাজ্জাক মিয়া ও সাবেক সহকারী অধ্যাপক খোন্দকার মোসাদ্দেক হোসেন মান্নান। পরিচালনায় ছিলেন হুমায়ন কবির ও কাজী সুমন মাহমুদ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কাজী আলামিন ও আমিনুল ইসলাম আশিক।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি