Author: desk

  • গোদাগাড়ীর বিভিন্ন স্থানে  ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

    গোদাগাড়ীর বিভিন্ন স্থানে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

    মোঃ হায়দার আলী গোদাগাড়ী, রাজশাহী থেকে।।সারা দেশের মত রাজশাহীর গোদাগাড়ীতে হাজারো মুসল্লির অংশগ্রহনে বিভিন্ন ইদগাহে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৭ টায় থেকে ৮ টার মধ্যে এসব জামাত অনুষ্ঠিত হয়।

    গোদাগাড়ী বারুইপাড়া রেলবাজার ইদগাহে অনুষ্ঠিত এ জামাতে ইমামতি করেন মাওলানা আনারুল ইসলাম। এ সময় মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করেন মাওলানা সাইদুর রহমান। ঈদের জামায়াত শেষে খুতবা পাঠ করা হয়। এরপর অনুষ্ঠিত হয় দোয়া ও মোনাজাত। মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়। মোনাজাতে সারা বিশ্বের মুসলিম উম্মাহসহ সব মানুষের গুনাহ মাফ চেয়ে দোয়া কামনা করা হয়েছে। যেকোনো বিপদ থেকে দেশকে হেফাজতের জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়েছে।
    নামাজ শেষে পরস্পরের সঙ্গে কোলাকুলি করেন মুসল্লিরা। গত দুই বছর করোনার বিধিনিষেধ না থাকায় পরস্পরের সঙ্গে কোলাকুলি এবং হাতে হাত মেলাতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেছেন মুসল্লিরা। তারা বলেন, ঈদের নামাজের পর প্রধান আনন্দ একে অপরকে আলিঙ্গন করে শুভেচ্ছা বিনিময়ে। বিশেষ করে তাপপ্রবাহ থেকে রক্ষার জন্য মহান আল্লাহর কাছে আকুতি জানানো হয়।

    ঈদুল ফিতরকে অর্থবহ ও তাৎপর্যপূর্ণ করার পাশাপাশি আমাদের উচিত হবে ঈদের সাথে সংশ্লিষ্ট শরয়ী বিধান মেনে চলা ও শিষ্টচারিতা রক্ষা করা। সংক্ষেপে ঈদের সে শরয়ী বিষয়গুলো নিচে তুলে ধরেন তিনি।

    এক: ঈদের আগের দিন সূর্যাস্ত থেকে শুরু করে ঈদের সালাত আদায় করা পর্যন্ত তাকবীর তথা ‘আল্লাহু আকবর’’ বলতে থাকা। এ হচ্ছে বিশ্ববাসীর সামনে মহান আল্লাহর শ্রেষ্ঠত্ব তুলে ধরা। আল্লাহ তা‘আলা বলেন: ‘‘আর যাতে তোমরা সংখ্যাপূর্ণ কর এবং তিনি যে তোমাদেরকে হিদায়াত দিয়েছেন তার জন্য ‘আল্লাহ মহান’ বলে ঘোষণা দাও এবং যাতে তোমরা শোকর কর।’’ [সূরা আল- বাকারাহঃ ১৮৫] তাকবীরের শব্দগুলো হল: ‘‘আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ।’’ পুরুষরা মসজিদে, বাজারে ও ঘরে এ তাকবীর ধ্বনি জোরে দিতে থাকবে। আর মহিলারা তাকবীর বলবে আস্তে।

    দুই: যাকাতুল ফিতর প্রদান করা, রোযাদারের যে ভুল-বিভ্রান্তি ও পাপ হয়েছে তা মোচন করার জন্য এবং মিসকীনদের খাদ্য যোগানের উদ্দেশ্যে যাকাতুল ফিতর দেয়ার বিধান দেয়া হয়েছে। যাকাতুল ফিতর ঈদের একদিন বা দুইদিন আগেও দেয়া যায়। তবে সালাতুল ঈদের পর পর্যন্ত বিলম্ব করা যাবে না, আগেই আদায় করতে হবে।
    তিন: ঈদের দিন সকালে গোসল করা ও সুন্দর পোষাক পরিধান করা এবং ঈদের সালাতে যাওয়ার প্রাক্কালে পুরুষদের খোশবু ব্যবহার করা উত্তম। মেয়েদের জন্যও সুন্নাত হলো পর্দার সাথে ও খোশবু ব্যবহার না করে ঈদগাহে এসে ঈদের আনন্দ ও সালাতে শরীক হওয়া।
    চার: ঈদগাহে যাওয়ার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসরণ করে তিনটি বা পাঁচটি করে বেজোড় সংখ্যক খেজুর খাওয়া।পাঁচ: ঈদের জামাতে শামিল হওয়া এবং পুরো খুতবা শোনা। ইমাম ইবনু তাইমিয়া সহ আরো অনেক মুহাক্কিক আলেমের মতে ঈদের সালাত ওয়াজিব, কোন ওজর ছাড়া ত্যাগ করা যাবে না। এমনকি হায়েযরতা মহিলাগণ পর্যন্ত ঈদগাহে আসবেন এবং সালাতে অংশ না নিয়ে একপ্রান্তে অবস্থান করবেন।ছয়: রাসূলুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করে এক রাস্তা দিয়ে ঈদগাহে যাওয়া এবং অন্য রাস্তা দিয়ে ফেরা।

    সাত: ঈদের অভিভাদন জানাতে গিয়ে, ‘‘তাকাব্বালাল্লাহু মিন্না ওয়ামিনকা’’ অর্থাৎ ‘আল্লাহ আমাদের ও আপনার পক্ষ থেকে কবুল করুন’ বলা ভাল। এছাড়া সুন্দর সুন্দর দোয়ার মাধ্যমে শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলি করাতে কোন অসুবিধা নেই। বরং এতে পারস্পারিক সম্পর্ক অনেক মধুর হয়ে উঠে।
    আট: ঈদ উৎসবকে উপলক্ষ করে সকল প্রকার পাপাচার ও অশ্লীলতায় নিমজ্জিত হওয়া থেকে নিজেকে ও পরিবারকে রক্ষা করা। সর্বশেষে বলবো- সিয়াম সাধানার পবিত্র মাস রামাদানুল মুবারক ছিল মূলত: আমাদের জন্য তাকওয়া অর্জনের প্রশিক্ষণ লাভের মাস, সর্বপ্রকার ইবাদাতে অভ্যস্থ হওয়ার মাস, ঈমান মযবুত করার মাস, প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে মহান চরিত্রে বিভূষিত হওয়ার মাস, কুরানের মর্ম উপলব্ধি করে জীবনের সর্বক্ষেত্রে কুরআনমুখী হওয়ার মাস, মুসলিম জাতির জেগে উঠার মাস এবং সকল প্রকার অনাহুত শক্তির বলয় থেকে মুক্ত হয়ে হক প্রতিষ্ঠার প্রতিজ্ঞাকে সুদৃঢ় করার মাস। একটি মাস ধরে আমরা যারা নিজেদেরকে এভাবে প্রস্তুত করেছি, মাসটি অতিবাহিত হওয়ার সাথে সাথে যদি তা ভুলে যাই এবং আল্লাহর ইবাদাত ও আনুগত্য থেকে দুরে সরে যাই, তাহলে তা কুতটুকু সঙ্গত হবে? মূলত: যারা ভাবে যে, রমাদান মাসে ইবাদাত করাই যথেষ্ট, তাদের সে ভাবনা অসঙ্গত ও ভুল। এদিকে ইঙ্গিত করে এক মুসলিম মনিষী বলেছিলেন: ‘‘সে সকল ব্যক্তিবর্গ কতই না মন্দ, যারা রামাদান ছাড়া আল্লাহকে চেনে না।’’ তাছাড়া আল্লাহ পবিত্র কুরআনে বলেন: ‘‘মৃত্যু আসা পর্যন্ত তোমার রবের ইবাদাত করতে থাক’’। [সূরা আল-হিজর:৯৯]

    মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল, সারা বিশ্বের মুসলিম উম্মাহসহ সব মানুষের গুনাহ মাফ চেয়ে দোয়া কামনা করে অনুরুপ ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে, মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে, মাদারপুর ইদগাহে, মহিশালবাড়ী পুরাতন জামে মসজিদে, হেলিপ্যাড মাঠে, গোদাগাড়ী উপজেলা মাঠে, চাঁইপাড়া হানাফিয়া ইদগাহে, পিরিজপুর ইদগাহে, রাজবাড়ী হাট উচ্চ বিদ্যালয় মাঠসহ গোদাগাড়ী উপজেলা ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

    মোঃ হায়দার আলী
    গোদাগাড়ী, রাজশাহী।

  • পাইকগাছার শিববাটি ব্রীজে টোলের ১০টাকা নিয়ে শ্রমিকদের মারপিটে ৫ বিশ্ববিদ্যালয় ছাত্র জখম; আটক-৪

    পাইকগাছার শিববাটি ব্রীজে টোলের ১০টাকা নিয়ে শ্রমিকদের মারপিটে ৫ বিশ্ববিদ্যালয় ছাত্র জখম; আটক-৪

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছার শিববাটি ব্রীজের টোল কর্মচারীদের বেধড়ক পিটুনীতে ৫ বিশ্ববিদ্যালয়ের ছাত্র রক্তাক্ত জখম হয়েছে। আহতরা হলেন,রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাষ্টার্সের ছাত্র রাকিব হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের মাষ্টার্সের ছাত্র হাসিবুর রহমান ( লক্মীখোলা), খুলনা বি,এল,কলেজ ছাত্র শামিম রেজা,হাবিবুর রহমান ও ইমরান হোসেন,( আলমতল)। টোল কর্মচারীদের বেধড়ক পিটুনীতে আতহদের মাথা,হাত-পা ,পিটে জখমের ঘটনা ঘটেছে। পুলিশ অভিযান চালিয়ে ৪ জনকে আটক করেছেন। জানা গেছে,শুক্রবার দুপুরের দিকে টোল প্লাজায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রের মটরসাইকেলের ১০ টাকার টোল নিয়ে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে খুলনা-৬’র এমপি মোঃ আক্তারুজ্জামান বাবু, উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু ও ওসি মোঃ রফিকুল ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌছে আহতদের খোজ খবর নিয়েছেন। স্থানীয়দের আংশঙ্কা এ নিয়ে যে কোন মুহুর্তে বড় ধরনের সংঘাত সৃষ্টি হতে পারে।
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোঃ হাসিবুর রহমান জানান, ঈদের পর ঢাকায় যেতে অগ্রিম টিকিট কাটতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র বন্ধু রাকিবকে সাথে নিয়ে মটরবাইকে ঢাকা পরিবহন কাউন্টারের উদ্দেশ্যে রওনা করি। এক পর্যায়ে ব্রীজের টোল প্লাজায় পৌছে সামান্য ত্রুটি’র ১০টাকা টোল দিলে কর্মচারীরা এ টাকা নিতে অস্বীকৃতি জানায়। কাছে খুচরা কোন টাকা না থাকায় এ টাকা নিতে শ্রমিকদের বুঝানোর চেষ্টা করি। এ সময় দু’পক্ষই তর্কে জড়িয়ে পড়ে।
    দু’ছাত্রদের অভিযোগ এ পর্যায়ে টোল কর্মচারীরা বাজে ব্যবহার করে জামার কলার ধরে টেনে হেছড়ে লাি ত করে। এ খবরটি জানাজানি হলে ঈদ ফেরৎ কলেজ এ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ঘটনাস্থলে পৌছালে দু’পক্ষের মধ্যে উত্তেজনা বাক বিতন্ডা ও মারপিটের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও আহতদের পরিবারের অভিযোগ মিনারুল ইসলামের টোল কর্মচারীরা এ ঘটনা ঘটিয়েছে। সংঘর্ষে শ্রমিককদের বেপরোয়া মারপিটে ৫ ছাত্র জখম হয় ও তাদের ব্যবহৃত মোটরসাইকেল ভাংচুরের ঘটনা ঘটে।
    এদিকে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে এমপি মোঃ আক্তারুজ্জামান বাবু আহতদের চিকিৎসার্থে প্রয়োজনীয় ব্যবস্থাসহ মারপিটের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। এ বিষয়ে ওসি মোঃ রফিকুল ইসলাম জানান,বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রের সাথে টোল নিয়ে মারপিটের ঘটনায় জড়িত এ পর্যন্ত ৪ জনকে আটক করা হয়েছে এবং অন্যদের ধরতে পুলিশী অভিযান চলছে।

    ইমদাদুল হক,
    পাইকগাছা, খুলনা।

  • সুজানগরের অসহায় মানুষদের মাঝে আব্দুল ওহাবের ঈদ উপহার বিতরণ

    সুজানগরের অসহায় মানুষদের মাঝে আব্দুল ওহাবের ঈদ উপহার বিতরণ

    নিজস্ব প্রতিবেদক,সুজানগর ঃ পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে পাবনার সুজানগর উপজেলার দুই হাজারের অধিক গরীব,দুঃস্থ ও অসহায় মানুষদের মাঝে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল ওহাবের ব্যক্তিগত উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শুক্রবার উপজেলার ভায়না ইউনিয়নের মথুরাপুর উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে হতদরিদ্র ,দুঃস্থ ও অসহায় মানুষদের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ,শাড়ী ও লুঙ্গি বিতরণ করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল ওহাব। এ সময় উপজেলা আ.লীগের সাবেক দপ্তর সম্পাদক আজিজুর রহমান, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ মিলন, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ প্রমুখ উপস্থিত ছিলেন। ঈদ উপহার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল ওহাব বলেন,অতীতের মতো বর্তমানেও সাধারণ জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনেও উপস্থিত সকলকে নৌকায় ভোট দেবার আহ্বান জানান।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

  • নড়াইলের মিঠাপুর-চাকুলিয়ায় হিন্দু সম্প্রদায়ের বসতবাড়ি জোরপূর্বক দখলের চেষ্টা, ১৪৪ধারা জারি

    নড়াইলের মিঠাপুর-চাকুলিয়ায় হিন্দু সম্প্রদায়ের বসতবাড়ি জোরপূর্বক দখলের চেষ্টা, ১৪৪ধারা জারি

    উজ্জ্বল রায, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
    নড়াইলের মিঠাপুর-চাকুলিয়ায় হিন্দু সম্প্রদায়ের বসতবাড়ি জোরপূর্বক দখলের চেষ্টা,১৪৪ধারা জারি।
    নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের
    মিঠাপুর-চাকুলিয়ায় বাড়ির মালিক অবসরপ্রাপ্ত শিক্ষক পরশ মনি বিশ্বাস ওরফে
    মন্টু ও তার মাকে মারপিট করে ও ভয়ভীতি প্রদর্শন করে বসতবাড়ি জোরপূর্বক
    দখলের চেষ্টা করেছে প্রতিপক্ষ জিয়াউর রহমান, তার বেপরোয়া স্ত্রী সালমা
    খানমসহ কতিপয় সন্ত্রাসী।ঘটনা উল্লেখ করে জমির মালিক পরশ মনি বিশ্বাস ওরফে
    মন্টু গত ১৮ এপ্রিল অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ফৌ:কা:বি:১৪৪/১৪৫
    ধারায় মামলা করেন। উজ্জ্বল রায, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, মামলার বিবরণে জানা যায়,মতুয়া মিশনের সাবেক যুগ্ন মহাসচিব ও হরিগুরুচাঁদ
    শিক্ষা সংস্কৃতি গবেষনা পরিষদের কেন্দ্রীয় সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক পরশ
    মনি বিশ্বাস ওরফে মন্টু মিঠাপুর মৌজার চাকুলিয়া গ্রামে কবলা দলিলমূলে
    ক্রয়কৃত নালিশী ৩৩৯২ দাগের ২৩শতক জমিতে ৭৫ বছরের বৃদ্ধা মা গৌরি রানী
    বিশ্বাসকে নিয়ে দীর্ঘদিন যাবত বসবাস ও ভোগদখল করে আসছেন। ওই জমিতে পরশ
    মনি বিশ্বাসের বাড়ির জমির পূর্ব পার্শ্বে পশ্চিম মূখি বসত ঘর, মৃত বাবা
    শিরিষ চন্দ্র বিশ্বাসের সমাধি,উত্তর পোতায় রান্নাঘর, হরিগুরুচাঁদ শিক্ষা
    সংস্কৃতি কেন্দ্র, একটি হরিমন্দির,তুলশি মন্দিরসহ ফলজ ও বনজ গাছপালা
    রয়েছে।গত ১৭ এপ্রিল বিকাল ৪ঘটিকার সময় নালিশী জমির উত্তর পার্শে বসবাসরত
    জিয়াউর রহমান,তার স্ত্রী সালমা খানম ও ছেলে জাহিদ হোসেনসহ ৬/৭ জন
    সংঘবদ্ধভাবে দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র ও লাঠিশোঠা নিয়ে পরশ মনি
    বিশ্বাসের বাড়িতে প্রবেশ করে জোরপূর্বক বাড়ি দখলের চেষ্টা চালায়।বাড়ি
    দখলের এ অপচেষ্টা ঠেকাতে পরশ মনি বিশ্বাস তার বৃদ্ধা গৌরি রানী বিশ্বাস,
    প্রতিবেশী দীন ইসলাম,তার স্ত্রী হালিমা এবং দীন ইসলামের বৃদ্ধা মা কুলসুম
    বেগম (৬৫) এগিয়ে আসলে তাদেরকে বেধড়ক মারপিট করে এবং রান্নার চুলা ভেঙ্গে
    দেয় চিহ্নিত ওই জবরদখলকারীরা ও তাদের লোকজন।স্থানীয় এক জনপ্রতিনিধির
    প্রত্যক্ষ মদদে একপর্যায়ে তারা জোরপূর্বক পরশ মনির উঠানের মাঝখানে টিনের
    বেড়া দিয়ে ঘিরে দেয় বলে প্রত্যক্ষদর্শী লোকজন জানান।তাদের আর্তচিৎকারে
    প্রতিবেশী অন্যান্য লোকজন এগিয়ে আসলে বাড়ি দখলকারীরা চলে যায়।চলে যাবার
    সময় বাড়ির জমি দখলকারীরা এই মর্মে হুমকি দেয় যে,অচিরেই তারা এ বাড়িতে
    প্রবেশ করে বাড়িঘর ও জমি-জমা দখল করিবে।
    গত ১৮ এপ্রিল নড়াইলের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে
    ফৌ:কা:বি:১৪৪/১৪৫ ধারায় মামলা দায়ের হলে বিজ্ঞ বিচারক ওই দিনের আদেশে
    বলেন নলিশী জমিতে শান্তি শৃংখলার জন্য ১৪৪ধারা জারি করা হলো।তিনি
    (বিচারক) লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা
    গ্রহণের জন্য নির্দেশ দেন।এছাড়া লোহাগড়া উপজেলার সহকারি কমিশনারকে
    (এসিল্যান্ড) দখল বিষয়ক তদন্ত প্রতিবেদন প্রদান ও ২য় পক্ষকে কারণ
    দর্শানোর নোটিশ প্রদান করেন।
    মামলার বাদী পরশ মনি জানান, আদালতের ১৪৪ ধারা ভঙ্গ করে প্রতিপক্ষরা আমার
    জমিতে টিনের বেড়া দিয়েছে।আমাকেসহ বৃদ্ধা মাকে মারপিট করেছে, মায়ের
    রান্নার চুলা নষ্ট করেছে এবং বাড়ি দখলের হুমকি অব্যাহত রেখেছে।
    লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাসির উদ্দিন জানান,নালিশী
    জমিতে ১৪৪ধারা জারির পর দুইপক্ষকে সংযত থাকার জন্য বলা হয়েছে।কেউ ১৪৪ধারা
    ভঙ্গ করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    Pls Check

  • মামাতো বোনকে ধর্ষণ চেষ্টায় হত্যা, ফুফাতো ভাই আটক

    মামাতো বোনকে ধর্ষণ চেষ্টায় হত্যা, ফুফাতো ভাই আটক

    পঞ্চগড় হতে মোহাম্মদ বাবুল হোসেন ;
    পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ৭ বছরের মামাতো বোনকে ধর্ষণ চেষ্টায় হত্যার অভিযোগ উঠেছে হাবিবুল্লাহ (১৩) নামের এক কিশোরের বিরুদ্ধে। এ ঘটনায় হাবিবুল্লাহকে আটক করে থানা হেফযতে নিয়েছে পুলিশ।

    বুধবার (১৯ এপ্রিল) দিনগত রাতে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন। এর আগে বিকেল থেকে দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের পেরালবাড়ি গুচ্ছগ্রামে নিহত ওই শিশু নিখোঁজ থাকলে আটক হাবিবুল্লার দেয়া তথ্যে রাতে একটি ভূট্টাক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনার পর মৃত্যুর মূল কারণ জানতে মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

    আটক অভিযুক্ত হাবিবুল্লাহ দন্ডপাল ইউনিয়নের শ্মশান কালী গ্রামের আব্দুর রশিদের ছেলে। সে বাবা-মায়ের সাথে ঢাকা থাকতো। ঈদের আগে গ্রামের বাড়িতে আসায় নানার বাড়িতে বেড়াতে আসে বলে জানায় স্থানীয়রা।

    পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেল থেকে নিখোঁজ থাকায় ওই শিশুকে পরিবারের লোকেরা অনেক খোঁজাখুজি করে। এর পর ইফতারের পরেও তার কোন খবর না পাওয়ায় স্থানীয়দের তথ্যে হাবিবুল্লাহকে বাড়িতে জিজ্ঞাসাবাদ করে হাবিবুল্লার নানা বাড়ির সদস্যরা। পরে তার দেয়া তথ্যমতে ভূট্টাক্ষেতে ছুটে দিয়ে মৃত অবস্থায় শিশুটিকে পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানায় পুলিশ।

  • সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঝিনাইদহের পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

    সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঝিনাইদহের পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঝিনাইদহের বিভিন্ন স্থানে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ এপ্রিল) সকাল ৮টায় হরিণাকুন্ডু উপজেলা মোড়ের গোলাম হযরতের মিল চত্বরসহ জেলার বিভিন্ন এলাকায় এসব ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিভিন্ন এলাকার প্রায় শতাধিক মুসল্লি। আয়োজকরা জানান, সৌদি আরবের সঙ্গে মিলে রেখে তারা কয়েক বছর ধরে ঈদ জামায়াতের আয়োজন করে থাকেন। এখানে ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা, হরিণাকুন্ডু উপজেলার কুলবাড়ীয়া, নারায়নকান্দি, বৈঠাপাড়া, বোয়ালিয়া, চটকাবাড়ীয়া, ফলসী, পায়রাডাঙ্গা, নিত্যানন্দরপুর, শৈলকুপা উপজেলার ভাটই ও চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলা থেকে মুসল্লীরা ঈদের নামাজ আদায় করেন।ইমাম মাওলানা রেজাউল ইসলাম বলেন, সহি হাদিসের আলোকে বিগত ১৪ বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে হরিণাকুন্ডুতে ঈদ জামায়াত করছি। এই জামায়াতে ঝিনাইদহ সদর, হরিণাকুন্ডু , শৈলকুপা ও আলমডাঙ্গা উপজেলা ৩ শতাধিক মুসল্লি একই সঙ্গে নামাজ পড়তেন। তিনি বলেন, এখন হরিণাকুন্ডুর কয়েকটি স্থানে এই জামায়াত অনুষ্ঠিত হয়। যার কারণে উপজেলা মোড়ে মুসল্লি সংখ্যা কমে গেছে। ঈদ জামাত কমিটির সভাপতি মো. বজলুর রহমান বলেন, ওআইসিসহ সব সুমলিম উম্মা আজকে ঈদের নামাজ আদায় করছে। সে কারণে আমরা ঈদের নামাজ আদায় করেছি।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান

  • পানছড়িতে মানবসেবা ও শিক্ষা কল্যাণ ফাউন্ডেশন এর পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ

    পানছড়িতে মানবসেবা ও শিক্ষা কল্যাণ ফাউন্ডেশন এর পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ

    মিঠুন সাহা,খাগড়াছড়ি প্রতিনিধি।

    আগামীকাল শনিবার মুসলিম সম্প্রদায়ের পবিত্র ঈদুল ফিতর ২০২৩ উপলক্ষে খাগড়াছড়ির পানছড়িতে সামাজিক ও মানবিক সংগঠন মানবসেবা ও শিক্ষা কল্যাণ ফাউন্ডেশন এর পক্ষ থেকে ২৬ জন দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী (লাচ্ছা সেমাই, বাংলা সেমাই,চিনি,সয়াবিন তেল,কিসমিস,বাদাম,নুডুস,ট্যাং,চিপস,দুধের প্যাকেট) বিতরণ করা হয়েছে।

    শুক্রবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১১ টার সময় অস্থায়ী কার্যালয় অনির্বাণ শিল্পীগোষ্ঠী ভবন থেকে এই ঈদ উপহার দেওয়া হয়।

    এই সময় সংগঠন এর সাধারণ সম্পাদক মিঠুন সাহার সঞ্চালনায় ও সভাপতি মতিউর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠন এর প্রধান উপদেষ্টা ও পানছড়ি সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ সমীর দত্ত চাকমা।

    এই সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সংগঠন এর উপদেষ্টা মন্ডলির সদস্য বিজয় কুমার দেব।

    এই সময় উপস্থিত ছিলেন সংগঠন এর সহ সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান,উপদেষ্টা মন্ডলির সদস্য বীর মুক্তিযোদ্ধা আলী আকবর,সংগঠন এর সদস্য আছিয়া বেগম, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম,শিক্ষা ও মানবসেবা বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, সদস্য ইমতিয়াজ উদ্দিন হেলাল,আক্তার হোসেনসহ প্রমুখ।

    এই সময় অতিথিরবৃন্দ এমন সুন্দর উদ্যোগ এর জন্য সংগঠন এর সকল সদস্যবৃন্দদের আন্তরিক ধন্যবাদ জানান।এবং সবাইকে ঈদের শুভেচ্ছা জানান।

  • গলাচিপায় জনসেবা সংগঠনের উদ্যোগে দুঃস্থদের মাঝে শাড়ী বিতরণ

    গলাচিপায় জনসেবা সংগঠনের উদ্যোগে দুঃস্থদের মাঝে শাড়ী বিতরণ

    মোহাম্মদ মুনতাসীর মামুন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:

    পটুয়াখালী জেলার গলাচিপায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুঃস্থ মহিলাদের মাঝে ঈদ উপহার হিসেবে প্রায় এক হাজার শাড়ি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার সময় উপজেলার আমখোলা ইউনিয়নের পুর্ব বাঁশ বুনিয়ার মুদির হাট মাদ্রাসা ময়দান ও মরহুম ওয়াহেদ আলী হাওলাদারের বাড়ীর সামনে জনসেবা সংগঠন এর পক্ষ থেকে এসব শাড়ি বিতরণ করা হয়।

    এ সময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে শাড়ি বিতরণ করেন। এতে সার্বিক সহযোগিতায় ছিলেন জনাব,মোঃবশির (প্রবাসী),মোঃ আবুল কাশেম মনির,রবিউল,আরিফ,আহাদুল ইসলাম,মেহেদী হাসান, হেলাল মিয়া,সাগর আহমেদ, ইমরান প্রমুখ,আরও উপস্থিত ছিলেন এলাকার গরীব অসহায় সাধারণ মানুষ।

    মাসব্যপী পবিত্র রমজান মাস শেষে ঈদ উল ফিতর উপলক্ষে জনসেবা সংগঠনের কর্মীদের সহোযোগিতায় শাড়ী বিতরণ কার্যক্রমের টোকেন বাড়ী বাড়ী পৌছে দেওয়া হয়। গত কয়েক বছর ধরেই এলাকার গরীব অসহায় ছিন্নমূল সুবিধাবঞ্চিত ও চিকিৎসা বঞ্চিত মানুষের পার্শে থেকে কাজ করছেন সামাজিক সেবামূলক জনসেবা সংগঠন এতে স্বতস্ফূর্তভাবে এলাকার সাধারণ মানুষের মাঝে কিছুটা হলেও স্বস্তি ফিরিয়ে এনেছে।

  • থানা প্রেস ক্লাব নলডাঙ্গার আয়োজনে ঈদ উপহার বিতরণ

    থানা প্রেস ক্লাব নলডাঙ্গার আয়োজনে ঈদ উপহার বিতরণ

    এ,কে,এম,খোরশেদ আলম
    নাটোর জেলা প্রতিনিধি

    নাটোরে থানা প্রেস ক্লাব
    নলডাঙ্গার আয়োজনে সকল সাংবাদিকগণদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

    শুক্রবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় থানা প্রেস ক্লাব নলডাঙ্গার
    নিজ কার্য্যালয়ে সকল সদস্যদের মাঝে উন্নত মানের পাঞ্জাবি ও ঈদ বোনাস তুলে দেন থানা প্রেস ক্লাবের সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক এ,কে,এম,খোরশেদ আলম সহ প্রমূখ।

    এসময় সভাপতি ও সম্পাদক বলেন, রমজানের সিয়াম সাধনা ত্যাগের বিনিময় মহান আদর্শ নিয়ে পবিত্র ঈদুল ফিতর আমাদের দ্বারে সমাগত।
    পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক সুখ-শান্তি ও সমৃদ্ধি, সমাজে সৃষ্টি হোক সম্প্রীতির বন্ধন, মহান আল্লাহ তালার দরবারে এ প্রার্থনা।
    পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক।

    এ,কে,এম,খোরশেদ আলম
    নাটোর।

  • মাদারীপুর বাহাউদ্দীন নাসিমের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতারণ

    মাদারীপুর বাহাউদ্দীন নাসিমের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতারণ

    মাদারীপুর প্রতিনিধি:বাংলাদেশ আওয়ামিলীগ যুগ্ন সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাসিমের পক্ষ থেকে দুই শতাধিক অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতারণ করছে পল্টন থানা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক রাকিব হোসেন রনি ভুইয়া।

    শুক্রবার (২১এপ্রিল)সকালে করদী সরকারি প্রা: বিদ্যাল্যের মাঠে এ খাদ্য সামগ্রী বিতারণ করা হয়।

    এ সময় প্রধান অতিথি হিসেবে খাদ্য সামগ্রী তুলে দেন বাংলাদেশের আওয়ামীলীগের মাদারীপুর জেলা শাখার আইন বিষয়ক সম্পাদক ও ঘটমাঝি ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট বাবুল আক্তার ।

    খাদ্য সামগ্রী মধ্যে ছিল চাল,ডাল,চিনি,সেমাই,তেল,আলু,পেয়াইজ, লবন ইত্যাদি। খাদ্য সামগ্রী পেয়ে খুশি উপকার ভোগি পরিবার।

    এ সময় আরো উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম তরুণ হাওলাদার,পল্টন থানা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক রাকিব হোসেন রনি ভুইয়া সহ অন্যান্যরা।