মহিউদ্দীন চৌধুরী, ষ্টাফ রিপোর্টারঃ
পটিয়ায় আলমদার পাড়া শাহ জব্বারিয়া তরুণ সংঘ, শাহ জব্বারিয়া ব্লাড ব্যাংক ও শাহ জব্বারিয়া স্পোর্টস ক্লাবের ঈদ পূর্ণমিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
শাহ জব্বারিয়া তরুণ সংঘের সভাপতি রাশেদ ফারুক আলমদারের সভাপতিত্বে ও সিনিয়র সহ সভাপতি আলমগীর হোসেন বাবুর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ইকবাল হোসেন চৌধুরী মাসুম,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া সমিতি ঢাকার সদস্য মামুনুর রশিদ রাসেল,বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন আলমদার পাড়া বাইতুশ শরফ কমপ্লেক্সের সাধারণ সম্পাদক মাকসুদ আলমদার, আলমদার পাড়া বাইতুশ শরফ জামে মসজিদের খতিব মুফতি মাওলানা রহিম,বিশিষ্ট রাজনীতিবিদ মনজুর আলমদার,সমাজ সেবক রহমতুল্লাহ চৌধুরী। আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির, সিনিয়র সহ সভাপতি কাজী নয়ন,যুগ্ম সম্পাদক মোহাম্মদ রেজা, ফরমান,মাসুম জসিম,হাসান, জনি, বেলাল, মাহিন প্রমুখ।
উক্ত ঈদপূর্নমিলনীতে সংগঠনের সদস্যবৃন্দ ঈদের শুভেচ্ছা বিনিময় ও বিগত কমিটির কার্যক্রম পর্যালোচনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।।
Author: desk
-

আলমদার পাড়া শাহ জব্বারিয়া তরুণ সংঘের ঈদ পূর্ণমিলনী ও সাধারণ সভা
-

পঞ্চগড়ে প্রাক্তন শিক্ষার্থীদের অন্যরকম ঈদ আনন্দ
মোঃ বাবুল হোসেন পঞ্চগড়: দেশের বিভিন্ন প্রান্তে কর্মব্যস্ত ঘরে ফেরা প্রাক্তন শিক্ষার্থীরা ঈদের আনন্দকে ভাগাভাগি করতে পঞ্চগড় সদর উপজেলার হাজী খামির উদ্দীন প্রধান আলিম মাদ্রাসার ১৯৯৬ থেকে ২০২২ সাল পর্যন্ত দাখিল ও আলিম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা নিয়েছে ব্যতিক্রমী উদ্যোগ।
দিনব্যাপী মাদরাসা মাঠে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া বেশ কিছু খেলাধূলার আয়োজন করে ঈদের আনন্দকে বর্ণিল করে তুলে। গ্রামীণ বিলুপ্তপ্রায় এসব খেলা দেখতে আশপাশের কয়েক গ্রামের মানুষ ভীর করে। গ্রামীণ খেলাগুলোর মধ্যে ছিলো হাড়িভাঙ্গা, রশি টান, কোমরে রশি বেধে শক্তি পরীক্ষা, বালিশ খেলা, বেলুন ফুটানো ইত্যাদি। খেলা শেষে বিকেলে মাদরাসার হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মাদরাসার সভাপতি বীর মুক্তিযোদ্ধা জফির উদ্দীন, অধ্যক্ষ এআর এম শহিদুল ইসলাম, উপাধ্যক্ষ মো. আনসারুল হক সহ শিক্ষক, কর্মচারী ও প্রাক্তন শিক্ষার্থীরা।
-

পঞ্চগড়ে ‘প্রাক্তন বন্ধন’র খাদ্য সামগ্রী বিতরণ
মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :
গরীব, দুস্থ্য ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠণ ‘প্রাক্তন বন্ধন’।
বিদ্যালয়ের হল কক্ষে শতাধিক পরিবারকে নগদ অর্থসহ এই ঈদ উপহার বিতরণ করের সংগঠণটি।
এতে প্রধান অতিথি হয়ে উপস্থিত থেকে অসহায় পরিবারের হাতে এই উপহার তুলে দেন পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ জাকির হোসেন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রাক্তন প্রধান শিক্ষক মাহমুদুল ইসলাম, সহ-শিক্ষক শহিদুল ইসলাম, আফরোজা সুলতানা, প্রাক্তন শিক্ষার্থী মোত্তাকিয়া আক্তার জাহান মুক্তা, ফেরদৌসি আক্তার কিনি, রিতিকা আক্তার, শাহীনা ফেরদৌস, আনিকা তাবাসসুম, মাফরুহা, শ্যামলী বণিক প্রমূখ। -

আশ্রয়ণের বাসিন্দাদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন ইউএনও পরিমল সরকার
জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষে বিরামপুর উপজেলার বিভিন্ন
আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী পরিবারগুলো ঈদে কেমন আছে দেখতে এবং উপকারভোগী পরিবারগুলোর খোঁজ খবর ও সুবিধাভোগীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকার।শনিবার সকাল ১১টায় উপজেলার বিভিন্ন আশ্রয়ণ প্রকল্পে জেলা প্রশাসনের পক্ষে খাদ্যসামগ্রী, মিষ্টি বিতরণ এবং ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় তাকে দেখে চমকে যান আশ্রয়ণের বাসিন্দারা। পরে তিনি আশ্রয়ণের বাসিন্দাদের মিষ্টিমুখ করান এবং শিশুদেরকে ঈদ সেলামি প্রদান করেন।
জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার বলেন, প্রধানমন্ত্রীর দেওয়া ঘরে ওনারা কেমন ঈদ পালন করছেন, আমি দেখতে এসেছি। নবাগত জেলা প্রশাসক স্যারের নির্দেশনায় আমি তাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় ও কুশল বিনিময় করলাম। ঈদের এমন আনন্দের দিনে আশ্রয়ণের বাসিন্দাদের মাঝে আসতে পেরে আমি সত্যিই আনন্দিত।
জাকিরুল ইসলাম জাকির
বিরামপুর, দিনাজপুর। -

কালাইয়ে সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্র নিহত
স্টাফ রিপোর্টার:- নিরেন দাস
জয়পুরহাটের কালাইয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে বিল্পব হোসেন (১৮) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছেন।
শনিবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় মোলামগাড়ী টু দুপচাঁচিয়া আঞ্চলিক মহাসড়কে মহেশপুর বুড়িপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে৷
নিহত বিল্পব হোসেন কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের হাজিপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে। সে উপজেলার মোলামগাড়ীহাট এস এ ক্যাডেট স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলো।
এবিষয়ে কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন গণমাধ্যম কর্মীদের বলেন, নিহতের পরিবারের পক্ষে থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিরেন দাস,জয়পুুরহাট
-

ডাসারে বাঙ্গালীদের অন্যতম উৎসব চড়ক পূজা অনুষ্ঠিত
রতন দে,মাদারীপুর প্রতিনিধিঃ বাংলা বছর শুরু হয় পয়লা বৈশাখ থেকে আর বাংলা বছরের শেষ হয় সংক্রান্তির মাধ্যমে। পয়লা বৈশাখের আগের দিন থাকে চৈত্র সংক্রান্তি। এই দিন হয় চড়ক পূজা বাংঙ্গালীদের অন্যতম উৎসব। চড়ক পূজার ঠিক আগের দিন থাকে নীল ষষ্ঠী। নতুন বছরের প্রথম কয়েকদিন চড়ক পূজার উৎসব চলতে থাকে। দুই শত (২০০)বছর ধরে মাদারীপুর ডাসারের নবগ্রামের ইউনিয়নের দক্ষিণ শশিকরে প্রতি বছরের নেয় কালি বাড়ির মাঠে তিন দিন ব্যপি চড়ক পূজা উপলক্ষে মেলা অনুষ্ঠিত হচ্ছে। এই মেলার ঐতিহ্য পিঠে বরশী ফুঁরে চড়ক গাছ ঘুরানো হয়। এই চড়ক গাছ ঘুরানো দেখতে মেলায় হাজার হাজার দর্শনার্থী উপস্থিত হন। মেলার সার্বিক পরিচালনা করেন নবগ্রাম ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান দুলাল তালুকদার । মেলা কমিটির সভাপতি নবগ্রাম ইউনিয়ন পরিষদের সদস্য বিভাস সরকার, সাধারণত সম্পাদক অপুর্ব হালদার।
-

মধুপুরে অটোবাইক চালক কিশোরকে খুন করে অটো ছিনতাই
আঃ হামিদ মধুপুর প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে অটোবাইক চালক কিশোরকে খুন করে অটো ছিনতাই করার অভিযোগ পাওয়া গেছে। অটোবাইক চালকের মরদেহ ফেলে অটোবাইক নিয়ে গেছে ছিনতাইকারীরা। উপজেলার মধুপুর পৌরসভার কাইতকাই এলাকার ঢাকা-জামালপুর মহাসড়কের গোলাবাড়ী নামক সেতুর পাশে বেগুন ক্ষেত থেকে এ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ২২ এপ্রিল শনিবার সন্ধ্যায় ।
পুলিশ ও এলাকাবাসী জানায়, স্থানীয়রা রবিবার সকালে বেগুন ক্ষেতে কাজ করতে গিয়ে একটি মর দেহ পড়ে থাকতে দেখে প্রতিবেশীদের জানালে তারা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ খবর পেয়ে সকাল আটটারদিকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতেরর নাম মনি (১৪) সে জামালপুর জেলার সরিষাবাড়ির পুগলদীঘি গ্রামের রফিক মিয়ার ছেলে।
নিহতের বড় ভাই রবিন জানান, সে গতকাল শনিবার ঈদের দিন বিকেল ৩ টার দিকে অটোবাইক নিয়ে বের হয়। বাড়ী ফিরতে দেরি হওয়ায় ফোনে যোগাযোগ করলে তার ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ দেখায়। পরে চারদিকে খোজাখুজি করতে থাকে। এক পর্যায়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে মরদেহের ছবি দেখে তারা মধুপুর চলে আসে। মধুপুর থানায় গিয়ে মরদেহ দেখে নিহতের স্বজনরা সনাক্ত করে।
এই নিহত স্বজনদের ধারণা অটোবাইক ছিনতাই করে তাকে খুন করা হয়েছে।
উদ্ধাকৃত মরদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানায়।
মধুপুর থানা অফির্সাস ইনচার্জ মাজহারুল আমিন বিপিএম জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণের ব্যাবস্হা নেয়া হচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। -

হুইপ সামশুল হক চৌধুরীর সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়
নিজস্ব প্রতিনিধিঃ
পটিয়া-১২আসন’র সম্মানিত এমপি এবং মাননীয় হুইপ জনাব আলহাজ্ব শামসুল হক চৌধুরী এমপি মহোদয় এর সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন ABETS পরিবারের সম্মানিত প্রতিষ্টাতা জায়দুল হক চৌধুরী তপু,জসীম উদ্দীন বাবু,আবু তাহের ইমু,সাইফুল ইসলাম সাইফু সভাপতি এম.ইদ্রিচ চৌধুরী অপু সহ-সভাপতি হাশেম বাদুল সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নিলয় সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন জীবন অর্থ সম্পাদক আজিজুল হক ক্রীড়া সম্পাদক মামুন উদ্দীন জীবন উন্নয়ন সম্পাদক রায়হান চৌধুরী বোরহান, জিসান,নাঈম,শহিদ,আয়ফুর, সোনিয়া প্রমূখ। -

ময়মনসিংহে ঈদের দিনে পৃথক দুই খুনের রহস্য উদঘাটন- ৮ ঘন্টায় গ্রেফতার ৩
ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহে পৃথকভাবে অটোচালক ও রিক্সাচালক দুই খুনের ঘটনার রহস্য উদঘাটন করেছে কোতোয়ালি পুলিশ।এই ঘটনায় জড়িত তিনজনকে
৮ ঘন্টার মধ্যে গ্রেফতার করা হয়েছে। তারা পেশায় ছিনতাইকারী। পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা রবিবার দুপুরে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।পুলিশ সুপার জানান, ঈদের দিন ভোরে ময়মনসিংহ নগরীর ডি এন চক্রবর্তী রোডে রিক্সার উপর অজ্ঞাতনামা এক ব্যক্তির রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখা যায়। এর কিছুক্ষণ পর গোহাইলকান্দি পশ্চিমপাড়া রাস্তার উপর রিক্সার পাশে আরেক অনের রক্তাক্ত মৃত দেহ পড়ে থাকতে দেখা যায়।খবর পেয়ে তাৎক্ষণিক কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ফারুক হোসেন, এসআই নিরুপম সাপ, এসআই শাহ মিনহাজ উদ্দিন, এএসআই সুজন চন্দ্র সাহা, কং/৪৮০ জোবায়েদ হোসেন উপস্থিত হয়ে ক্রাইমসিন পর্যবেক্ষন, আলামত জব্দসহ প্রাসঙ্গিক কার্যক্রম সম্পন্ন করেন। এ খবর পেয়ে পুলিশ সুপার নিজে অতিরিক্ত পুলিশ সুপারগণকে সাথে নিয়ে ঘটনাস্থলদ্বয় পরিদর্শন করেন এবং ঘটনার রহস্য উদঘাটনসহ খুনের সাথে জড়িতদের গ্রেফতারের নির্দেশ দেন।
পুলিশ সুপারের নির্দেশে কোতোয়ালি মডেল থানা পুলিশ
তথ্য প্রযুক্তির মাধ্যমে ভিকটিমঘয়ের পরিচয় সনাক্ত করেন। এর মাঝে একজন নিহত হাবিবুর রহমান। তার বাড়ি সদরের ভাটি বাড়েরার পাড় এবং অপরজন সালেক মিয়া। তার বাড়ি শষ্যমালা। তারা পেশায় পেশায় একজন অটোচালক ও অপরজন রিক্সাচালক।পুলিশ সুপার আরো বলেন, দুটি হত্যাকান্ডের ক্রাইমসিন পরিদর্শন, তথ্য প্রযুক্তি ও ঘটনার মোটিভ পর্যবেক্ষন করে পুলিশ নিশ্চিত হয় যে, ঘটনা দুটি একই গ্রুপ কর্তৃক সংগঠিত হয়েছে। পরবর্তীতে ঘটনার রহস্য উদঘাটনে তথ্য প্রযুক্তি ব্যবহার করে শনিবার বিকেলে নগরীর গোহাইকান্দি জামতলা ও কাশর তিন কোনা পুকুরপাড় থেকে পৃথক দুটি হত্যাকান্ডের ৮ ঘন্টার মধ্যে জড়িত তিনজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো, অনন্ত কুমার দে, মামুন ও কাজী মোঃ মাহিন বাদশা। এদের মাঝে অনন্ত ময়মনসিংহের শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ ও মামুন কমার্স কলেজের ছাত্র। এদের মাঝে অনন্তের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানার মামলা নং- ২০ তাং- ০৯-১২-২০২০, ধারা- ১৯৭৮ সালের অস্ত্র আইনের ১৯ এ ধারার অস্ত্র মামলা চলমান রয়েছে। অন্য দুই আসামীর বিরুদ্ধেও স্থানীয়ভাবে বিরুপ তথ্য পাওয়া যায় এবং তারা নেশাগ্রস্ত। গ্রেফতারকৃরদের দেয়া তথ্য মতে, হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু এবং তাদের পরিধেয় কাপড়ে লেগে থাকা রক্ত মাখা জামা কাপড় উদ্ধারপূর্বক জব্দ করা হয়েছে বলে পুলিশ সুপার জানান।
তারা উভয় হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের বরাত দিয়ে পুলিশ সুপার আরো বলেন,
ছিনতাইয়ের উদ্দেশ্যে আসামীগণ পূর্বপরিকল্পনা অনুসারে রিক্সা ভাড়া করে কৌশলে তাদের কাঙ্খিত স্থানে নিয়ে একই ছুরি দিয়ে অটোচালক ও রিক্সাচালক দুইজনকে হত্যা করে তাদের সাথে থাকা টাকা পয়সা ছিনিয়ে নিয়ে যায় বলে প্রাথমিকভাবে জানা যায়। তাদের বিরুদ্ধে পৃথক দুটি হত্যা মামলা দায়ের হয়েছে। প্রেস ব্রিফিংয়ে এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার মোহাঃ রায়হানুল ইসলাম, শামীম হোসেন, ফাল্গুনী নন্দী, কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ, পুলিশ পরিদর্শক যানবাহন ( প্রশাসন) সৈয়দ মাহবুবুর রহমান, ডিআই ওয়ান আল মামুন, পুলিশ পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। -

তারাকান্দার উন্নয়নে সাংবাদিকদের সহযোগীতা চাইলেন নজরুল ইসলাম নয়ন
আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহের তারাকান্দায় আসন্ন উপজেলা নির্বাচনকে সামনে রেখে চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দ্বিতীয় মেয়াদে আবারও উপজেলার ভাইস চেয়ারম্যান পদে সাংবাদিকদের সহযোগীতা প্রত্যাশা করে মতবিনিময় করেছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন।মতবিনিময় সভায় তিনি বলেন,গত নির্বাচনে বিজয়ী হওয়ার পর থেকে উপজেলার সাধারণ মানুষের প্রত্যাশা পূরনে নিরব ভাবে কাজ করেছি।
পরিশ্রম, সাহস,ইচ্ছাশক্তি, একাগ্রতা এবং প্রতিভার সমন্বয়ে উপজেলার সাধারন মানুষের ভাগ্য উন্নয়নের চেষ্টা করেছি। আমার দায়িত্ব পালন কালে চেষ্টা করেছি সবার সাথে মিলেমিশে করতে। এর মাঝে আমার ভূলত্রুটি থাকতে। আমি সকল ভূলত্রুটির ক্ষমা চেয়ে আপনাদের ভাই-ভাতিজা হিসাবে আবারও ভাইস চেয়ারম্যান পদে আপনাদের দোয়া ও সহযোগীতা প্রত্যাশা করছি।উল্ল্যেখ- নজরুল ইসলাম নয়ন গত ২০১৮ সালে তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হন। তারপর থেকেই উপজেলার এলাকা পাড়া মহল্লায় জনগণের সাথে সম্পর্ক তৈরি করেছেন। মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি আওয়ামী লীগের রাজনৈতিক আদর্শ বাস্তবায়নে,দলীয় সভানেত্রী,জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়ন কর্মকান্ডকে এগিয়ে নিতে উপজেলা চেয়ারম্যান হিসেবে ভিশন ২১ ও ৪১ তৃণমূলে বাস্তবায়নে উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে একজন ক্ষুদ্র অংশিদার হয়ে সক্রিয়ভাবে জড়িত থেকে কাজ করেছেন।
এলাকার গরীব দুঃখী মানুষের পাশে থেকে তিনি সব সময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। সর্বোপরি গরীব মেহনতী মানুষের প্রকৃত জনদরদী হিসেবে তিনি এলাকায় ব্যাপক পরিচিত ও জনপ্রিয়তা লাভ করেছেন
জনবান্ধব সফল ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন। নিঃস্বার্থ ভাবে এলাকার গরীব দুঃখী মানুষের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।মতবিনিময়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি আরও বলেন, আসন্ন উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হতে পারলে,আমি আবারও উপজেলাবাসীর কল্যাণে উন্নয়নে কাজ অব্যাহত রাখতে সবার সহযোগিতা নিয়ে উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। মানুষের প্রত্যাশা থাকে অনেক হয়ত আমি সকল প্রত্যাশা পূরণ করতে পারিনি,সৃষ্টিকর্তা আমাকে তৌফিক দান করুন।
মত বিনিময় সভায় তারাকান্দা প্রেস ক্লাবের সভাপতি এম এ কাশেম সরকার অসুস্থ থাকায় ভিডিও কনফারেন্সে কথা বলেন ভাইস চেয়ারম্যান নজরুল নয়ন।
এসময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত তারাকান্দা মডেল প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক,সাংবাদিক সাগর তালুকদার,সোহেল রানা,শামীম হোসাইন, এস.ইউ সোহান আব্দুর রউফ প্রমুখ।