Author: desk

  • জাতীয় শ্রমিকলীগের কর্মী সমাবেশ খাগড়াছড়িতে

    জাতীয় শ্রমিকলীগের কর্মী সমাবেশ খাগড়াছড়িতে

    রিপন ওঝা,খাগড়াছড়ি

    খাগড়াছড়িতে কদমতলী, জেলা পরিষদ রেস্ট হাউজের কক্ষে জাতীয় শ্রমিকলীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    উক্ত সমাবেশে বাংলার মেহনতি মানুষ এক হও, দুনিয়ার মজদুর এক হও স্লোগানে জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব কে এম আযম খসরু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

    বিশেষ অতিথি হিসেবে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের দপ্তর বিষয়ক সম্পাদক চন্দন কুমার দে, উপদপ্তর বিষয়ক সম্পাদক মোঃ নুরুল আযম খান, সদস্য অ্যাড. মোঃ নুরুল্লাহ হিরু, সদস্য মোঃ শামীম চৌধুরী, পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ জাবেদ হোসেন বক্তব্য রাখেন।

    এই কর্মী সমাবেশে পৌর শ্রমিকলীগ, সদর উপজেলা শ্রমিকলীগ, সহ সকল উপজেলা শ্রমিকলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ স্থানীয় নেতাকর্মী এবং মিডিয়াকর্মীগণ উপস্থিত ছিলেন।

    উক্ত সমাবেশে সঞ্চালনায় ছিলেন জেলা শ্রমিক লীগের সদস্য মোঃ নজরুল ইসলাম ও বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগ, খাগড়াছড়ি জেলা শাখার সম্মানিত আহ্বায়ক মোঃ জানু শিকদার সভাপতিত্ব করেন।

    আগত উপজেলা শ্রমিকলীগের কর্মী সমাবেশে বক্তব্য বলেন বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন্নেছা মুজিবকে। সেই সাথে আরো স্মরণ করছি ১৯৭৫সালে ১৫আগস্ট জাতির পিতার সপরিবারের সকল সদস্যদের ও জাতীয় ৪নেতা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব স্বাধীনতার তরে অকাতরে ৩০লক্ষ বীর মুক্তিযোদ্ধা ও ২লক্ষ মা বোনদের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীনতা। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবৃতান্ত সহ দীর্ঘ জীবনের ইতিহাস ঐতিহ্যে তুলে ধরেন। তিনি আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার রয়েছে৷ বর্তমান সরকার, আওয়ামী লীগ সরকার, আমরা ক্ষমতায় রয়েছি। বর্তমান সরকার শ্রমিক বান্ধব সরকার, কৃষি বান্ধব সরকার, উন্নয়নের সরকার। আগামীতেও সরকার গঠনে আপনারা খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরার পরামর্শে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে থেকে রাজনৈতিক ময়দানে কার্যক্রমে এগিয়ে নিয়ে যেতে উপস্থিত সকল শ্রমিকলীগের নেতাকর্মীদের প্রতি দিকনির্দেশনামূলক আহ্বান জানান।

  • পাঁচবিবিতে ১৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক

    পাঁচবিবিতে ১৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক

    স্টাফ রিপোর্টার:- নিরেন দাস

    জয়পুরহাটে ১৬ কেজি গাঁজাসহ বুলবুল মন্ডল নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার গভীর রাতে পাঁচবিবি উপজেলার আটুল এলাকা থেকে তাকে আটক করা হয়।

    আটককৃত বুলবুল মন্ডল পাঁচবিবি উপজেলার সোনারপাড়া জলআটুল গ্রামের ইউসুফ আলী মন্ডলের ছেলে।

    পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ(ওসি) জাহিদুল হক জানান, বুলবুল মন্ডল দীর্ঘদিন ধরে মাদকের কারবার চালিয়ে আসছিলেন। পাঁচবিবি উপজেলার আটুল এলাকায় মাদকের বেচাকেনা হচ্ছে, এমন গোপন সংবাদে অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। সে মাদক সংগ্রহ করে জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও উঠতি বয়সী তরুণদের কাছে সরবরাহ করে আসছিলেন।

    পরবর্তীতে তাঁর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনের মামলার পর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

  • উজিরপুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মেলেনি সাবরেজিস্টার বাদল কৃষ্ণ  বিশ্বাসের

    উজিরপুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মেলেনি সাবরেজিস্টার বাদল কৃষ্ণ বিশ্বাসের

    কে এম সোহেব জুয়েল : উজিরপুরে নিখোঁজের তিন দিনেও সাবরেজিস্টার বাদল কৃষ্ণ বিশ্বাস ৬০ এর সন্ধান মিলাতে না পেরে হতশায় দিন কাটাচ্ছেন পরিবারের লোকজন।।

    বাদল -বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের কারফা গ্রামের মৃত অনিল কুমারের পুত্র।
    গত বৃহস্পতিবার ২০ এপ্রিল ২০২৩ ইং রহস্য জনিত কারনে রাত আনুমানিক ৯ :৩০ ঘটিকায় নিজবাড়ি থেকে নিখোঁজ হন বলে তার পারিবারিক সুত্র জানায়।

    তিনি (বাদল) সাতক্ষিরা জেলায় সাব- রেজিস্ট্রার হিসাবে দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে কাজ করে আসছেন। ঈদুল ফিতরের ছুটিতে তিনি নিজ গ্রামের বাড়ি কারফাতে বেড়াতে আসেন।

    নিখোঁজের রহস্য তার পরিবারের লোকজন বোধগম্য নয় বলে জানিয়েছেন । এ ব্যাপারে উজিরপুর থানায় লেখিত অভিযোগ দায়েরের কথাও পরিবার সুত্রে জানা গেছে। তাই অতি দ্রুত সাবরেজিস্টার বাদল বিশ্বাসকে খুঁজে পেতে প্রশাসনের সর্বচ্ছ সহোযোগিতা কামনা করছেন পরিবারের লোকজন।।

  • গোপালগঞ্জে আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতির দাফন সম্পন

    গোপালগঞ্জে আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতির দাফন সম্পন

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, প্রবীন ও বর্ষীয়ান রাজনীতিবিদ রাজা মিয়া বাটুর (৯৮) নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

    আজ সোমবার (২৪ এপ্রিল) সকাল ১১ টায় জেলা শহরের সরকারি বঙ্গবন্ধু কলেজ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে শহরের গেটপাড়া কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। জানাজার নামাজে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবকলীগ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    তার মৃত্যুতে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী-২ গাজী হাফিজুর রহমান লিকু, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান ও সাধারন সম্পাদক জি এম শাহাবুদ্দিন আজম গভীর শোক জানিয়েছেন।

    গত রোববার বিকালে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিস্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাহি রাজিউন)। মৃত্যুকালে স্ত্রী, ৪ ছেলে, ৬ মেয়ে, অসংখ্য আত্মীয়-স্বজন ও রাজনৈতিক সহযোদ্ধা রেখে গেছেন। #

  • পঞ্চগড়ে দাম্পত্য কলহে চিকিৎসকের আত্মহত্যা

    পঞ্চগড়ে দাম্পত্য কলহে চিকিৎসকের আত্মহত্যা

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড়:
    পঞ্চগড়ে রিয়াজুল ইসলাম শুভ (২৭) নামে এক চিকিৎসক আত্মহত্যা করেছেন। রোববার (২৩ এপ্রিল) বিকাল সাড়ে ৪টায় পরিবারের লোকজন পুলিশের সহায়তায় ঘরের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় চিকিৎসকের লাশ উদ্ধার করেন।

    ডা. শুভ পঞ্চগড় জেলা দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী হাফিজুর রহমানের দ্বিতীয় পুত্র পৌরসভার কায়েতপাড়া এলাকার বাসিন্দা।

    পারিবারিক সূত্র জানায়, ডা. রিয়াজুল ইসলাম শুভ ২০২১ সালে রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। ২০২২ সালে ইন্টার্ন শেষ করে রংপুর প্রাইম মেডিকেলে চাকরি নেন। এ সময়ে রংপুর মেডিকেলের পঞ্চম বর্ষের এক শিক্ষার্থীর সঙ্গে প্রেমের পরিচয়ে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। তবে বিয়ের পর তাদের সম্পর্কের অবনতি ঘটে। ছেলের পরিবারের সঙ্গে মেয়ের পরিবারের সম্পর্ক ভালো ছিল না।

    সোমবার সকাল পর্যন্ত লাশ দাফন না করে পরিবারের কাছেই ছিল লাশ। পুলিশ জানিয়েছে, মেয়ে ও মেয়ের পরিবারের লোকজন না আসা পর্যন্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করা যাচ্ছে না।

    পঞ্চগড় থানার পরিদর্শক (তদন্ত) মো. দুলাল উদ্দিন জানান, এটা আত্মহত্যা বলে প্রতীয়মান হচ্ছে। তদন্ত চলছে। পরিবারের আপত্তি না থাকলে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পাশাপাশি মেয়ের পরিবারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।

    এদিকে খবর পেয়ে জেলা ও দায়রা জজ শরীফ হোসেন হায়দার ও সদর উপজেলার নির্বাহী অফিসার মাসুদুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

  • গোপালগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রান সহায়তা প্রদান

    গোপালগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রান সহায়তা প্রদান

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ঘাঘর বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ঘর মালিক ও ভাড়াটিয়া ব্যবসায়ীদের সহায়তা করা হয়েছে। দূয্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে জেলা প্রশাসস এ সহায়তা প্রদান করে।

    আজ সোমবার (২৪ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ক্ষতিগ্রস্থ ২৫ জন দোকান ঘর মালিক ও ২০ জন ভাড়াটিয়া দোকানীদের হাতে সাহায্যের ৩ লক্ষ ৭৫ হাজার টাকার চেক, ৭৫ বান্ডিল ঢেউটিন ও খাদ্য সহায়তা তুলে দেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।

    ক্ষতিগ্রস্থ প্রত্যেক দোকান মালিকে তিন বান্ডিল ঢেউটিন, নগদ ৯ হাজার টাকা ও একটি খাদ্য সহায়তা প্যাকেট এবং ভাড়াটিয়া দোকানীর প্রত্যেককে নগদ সাড়ে সাত হাজার টাকা ও সম পরিমান একটি খাদ্যা সহায়তা প্যাকেট দেয়া হয়।

    ত্রাণ ও সহায়তা অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদ, ডিডিএলজি মো: আজাহারুল ইসলাম, ডিআরআরও আশরাফুল হকসহ স্থানীয় গণমাধ্যম কর্মিরা উপস্থিত ছিলেন।

    এ সময় জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বলেন, সহায়তা দিয়ে ক্ষতিপূরণ করা সম্ভব হয়। তারপরেও সামান্য এ সহায়তা দিয়ে আপনার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবেন। ক্ষতিগ্রস্থদের তালিকা প্রধানমন্ত্রীর শেখ হাসিনার কাছে পাঠানো হয়েছে। আশা করি আপনার সহায়তা পাবেন। এ ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী চার দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। আমরা তদন্ত করে দেখছি এটা শানকতা কিনা।

    প্রসঙ্গত, ঈদের দিন শনিবার (২২ এপ্রিল) রাতে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ঘাঘর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৩৪টি দোকান পুড়ে যায়। এতে অন্তত ১০ কোটি টাকার ক্ষতিগ্রস্থ হয়। #

  • পঞ্চগড়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    পঞ্চগড়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় ;
    পঞ্চগড় সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২০০ জন শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়েছে। সোমবার (২৪ এপ্রিল) সকালে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মুহাম্মদ জাকির হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা, জেলা শিক্ষা অফিসার মো. শাহীন আকতার, সাবেক প্রধান শিক্ষক রেখা রানী দেবী, মো. মাহমুদুল হকসহ বিভিন্ন শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

    জেলা প্রশাসক বলেন, শিক্ষার্থীদের কৃতিত্বের মূল্যায়ন করলে তারা বেশি বেশি উৎসাহ পায় এবং আরও উদ্যমী হয়ে ওঠে। শিক্ষর্থীদের ভবিষ্যৎ জীবনে সফলতাকে আরও বেগবান করতে আজকের আয়োজন। তিনি বলেন, আজকের শিক্ষার্থী আগামী দিনের ভবিষ্যৎ। শিক্ষার্থীদের মেধা মননে যথাযথ বিকাশের জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগী হতে হবে। খেয়াল রাখতে হবে মানসম্মত শিক্ষক ছাড়া মানসম্মত শিক্ষার্থী গড়ে তোলা সম্ভব না।

    জ্যেষ্ঠ শিক্ষক মো. শহিদুল ইসলামের সঞ্চালনায় পবিত্র কোরান তেলওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। শিক্ষার্থীরা নাচ গান ও কবিতা আবৃতি করে।

    উল্লেখ ২০২২ সালে বিদ্যালয়টি থেকে ২৩৯ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। ২০০ জন জিপিএ-৫ সহ শতভাগ পাশ করে জেলার সেরা বিদ্যালয় হিসেবে স্থান করে নেয়।

  • আগামী বুধবার (২৬ এপ্রিল) টুঙ্গিপাড়ায় যাচ্ছেন নব নির্বাচিত রাষ্ট্রপতি

    আগামী বুধবার (২৬ এপ্রিল) টুঙ্গিপাড়ায় যাচ্ছেন নব নির্বাচিত রাষ্ট্রপতি

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আগামী বুধবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন বাংলাদেশের নবনির্বাচিত ২২-তম রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন। রাষ্ট্রপতির এ সফর উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়েছে।

    গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

    রাষ্ট্রপতির এ সফরকে ঘিরে জাতির পিতার সমাধি সৌধ কমপ্লেক্সে ধোয়া-মোছাসহ উন্নয়নমূলক কাজ ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। সমাধি সৌধ কমপ্লেক্সসহ আশপাশের এলাকায় নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।

    জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম জানিয়েছেন, আগামী বুধবার (২৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টায় নবনির্বাচিত রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন জাতির পিতার সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসবেন।

    এরপর রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাবেন। পরে তিনি বঙ্গবন্ধু ও ১৯৭৫ সালের ১৫ আগষ্ট তাঁর পরিবারের শহীদ সদস্যদের রূহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ, দোয়া ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন। এ সময় রাষ্ট্রপতিকে তিন বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হবে।

    শ্রদ্ধা নিবেদন শেষে সমাধি কমপ্লেক্সে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করবেন। মহামান্য রাষ্ট্রপতির এ সফরকে সুষ্ঠু ও সুন্দর করার জন্য সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে বলে জেলা প্রশাসক জানান।

    তিনি আরো জানান, জেলাবাসী উৎসাহের সাথে অধীর আগ্রহে রাষ্ট্রপতিকে বরণ করতে অপেক্ষা করছেন। সকল রাষ্ট্রীয় কর্মসূচি শেষে মহামান্য রাষ্ট্রপতি ওই দিন বিকেলেই ঢাকায় ফিরে যাবেন বলেও জানান তিনি। #

  • গোপালগঞ্জে আপন ভাইদের হামলায় অপর ভাই আহত, জীবন বাঁচাতে ৯৯৯-এ ফোন করে সহায়তা

    গোপালগঞ্জে আপন ভাইদের হামলায় অপর ভাই আহত, জীবন বাঁচাতে ৯৯৯-এ ফোন করে সহায়তা

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে পৈত্রিক সম্পত্তির বিরোধের জের ধরে আপন ভাইদের হামলায় নারীসহ একই পরিবারের তিন সদস্য আহত হয়েছে। এসময় বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। পরে তারা জীবন বাঁচাতে জাতীয় সহায়তা কেন্দ্র ৯৯৯ ফোন দিলে মুকসুদপুর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

    আজ সোমবার (২৪ এপ্রিল) সকালে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দাসেরহাট গ্রামে এ ঘটনা ঘটে।

    অভিযোগ সূত্রে জানাগেছে, পৈত্রিক সম্পত্তি নিয়ে আলমগীর গাজীর আপন ভাই নুরু গাজীর গাথে বিরোধ চলে আসছিল। পৈত্রিক সম্পত্তি বুঝে নিতে চাইলেই আলমগীর গাজী ও তার ছেলে এবং তার স্ত্রীকে পিটিয়ে আহত করে। এসময তার বাড়ি ঘর ভাংচুর করে নগদ টাকা ও স্বর্ণ লুট করে। এসময় তারা জীবন বাঁচাতে জাতীয় সহায়তা কেন্দ্র ৯৯৯ কল দিলে মুকসুদপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

    হামলার শিকার আলমগীর গাজী জানায়, আমাদের পৈত্রিক সম্পত্তি ভাইদের কাছে বুঝে নিতে চাইলেই তারা আমাকে মারধর করে। এর আগেও কয়েকবার মারধর করেছে। এই ঘটনায় আমি বাদী হয়ে একই গ্রামের নুরু গাজী, হাফিজুর গাজী ও রহিমা বেগমকে আসামী করে মুকসুদপুর থানায় অভিযোগ দায়ের করেছি। আমি দেশের আইনের কাছে আমাকে নির্যাতনের বিচার দাবি জানাচ্ছি।

    এই ঘটনায় অভিযুক্ত নুরু গাজী জানায়, সকালে জমিজমা নিয়ে বাক-বিতন্ডার সৃষ্টি হয়। পরে আমার ছোট ভাই হাফিজুর গাজী ক্ষিপ্ত হয়ে বড় ভাই আলমগীর গাজীদের মারধর ও তার ঘর ভাংচুর করেছে।

    মুকসুদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সজিব মন্ডল জানান, জাতীয় সহায়তা কেন্দ্র ৯৯৯ কল পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আমি। ভিকটিম অভিযোগ দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। #

  • আগৈলঝাড়া উপজেলায় ও বাশাইলসহ অর্ধশত স্থানে আগৈলঝাড়ায় পবিত্র ঈদ-উল-ফিতর পালিত

    আগৈলঝাড়া উপজেলায় ও বাশাইলসহ অর্ধশত স্থানে আগৈলঝাড়ায় পবিত্র ঈদ-উল-ফিতর পালিত

    বি এম মনির হোসেনঃ-

    ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাব গাম্ভির্যের মধ্যদিয়ে মুসলমান ধর্মাবলম্বীদের প্রধান ও অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-ফিতর ২২ এপ্রিল শনিবার যথাযোগ্য মর্যাদায় আগৈলঝাড়া উপজেলাসহ অর্ধশত স্থানে পালিত হয়েছে। উপজেলার প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল আটটায় আগৈলঝাড়া হ্যালিপ্যাড ঈদ গাঁ ময়দানে। হ্যালিপ্যাড ঈদ গাঁ ময়দানে ঈদের নামাজ আদায় করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেনসহ সরকারী কর্মকর্তাগন ও স্থানীয় মুসুল্লীরা।উপজেলার দ্বিতীয় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল সাড়ে আটটায় উপজেলা মডেল মসজিদে এবং বাশাইল কেন্দ্রীয় ঈদ গাঁ ময়দানে সকাল আটটায় বৃহত্তম ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। বাশাইল কেন্দ্রীয় ঈদ গাঁ ময়দানে ঈদের নামাজের আগে মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ্ ও তার পরিবারের জন্য দোয়া চাইলেন সাবেক উপজেলা যুবলীগ সভাপতি ও উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইদুল সরদার এবং নামাজ সেসে মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ্ ও তার পরিবারসহ উপস্হিত মুসুল্লি এবং দে-শ ও দেশের মানুষের জন্য দোয়া করেন। এছাড়াও আগৈলঝাড়া উপজেলার অর্ধশত স্থানে শান্তি পূর্ণ ভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।