Author: desk

  • আগৈলঝাড়ায় নাছিমা বেগমের  দীর্ঘশ্বাস ‘বৃষ্টির পানিতে আর ভিজতে ভালো লাগে না

    আগৈলঝাড়ায় নাছিমা বেগমের দীর্ঘশ্বাস ‘বৃষ্টির পানিতে আর ভিজতে ভালো লাগে না

    বি এম মনির হোসেনঃ-

    “বাবা বৃষ্টির পানিতে আর ভিজতে ভালো লাগে না, আমারে একটা ঘর কইরা দেন, আমি মারা যাবার পর আবার আপনেরা ঘরখান খুইলা নিয়েন।”- নাছিমা বেগম।উপরের কথাগুলই বলছিলেন বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার চেংঙ্গুটিয়া গ্রামের হতদরিদ্র নাছিমা বেগম। স্বামী বাক প্রতিবন্ধী মোঃ মোতালেব হাওলাদার। স্বামী মোতালেব হাওলাদার পাঁচ বছর যাবৎ নিখোঁজ। দুটি কণ্যা সন্তান বিবাহ হয়েছে, তাদের আর্থিক অবস্থা ও খুব একটা ভালো না। ছোট্ট জরাজীর্ণ ঘরে নাছিমা বেগম একাই বসবাস করেন। কিন্তু ঘরখানি খুবই নড়বড়ে টিনের চালে রয়েছে অসংখ্য ছিদ্র। বৃষ্টি হলে তাঁর ঘর বিছানা সবই ভিজে যায়। ঘরের চালের সাথে ছোট বড় অসংখ্য পাতিল ঝুলিয়ে চেষ্টা করেন বৃষ্টি থেকে বিছানা শুকনা রাখতে। নাছিমা বেগম তাঁর ঘরটি মেরামতের জন্য সমাজের বিত্তবানদের সহযোগীতা চেয়েছেন।

  • গোপালগঞ্জে গৃহবধু শান্তা হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন

    গোপালগঞ্জে গৃহবধু শান্তা হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে মেধাবী ছাত্রী ও গৃহবধু শান্তা ইসলামের হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ফ্রেন্ডস ফাউন্ডেশন-১৭ এবং গোবিন্দপুর গ্রামবাসীর এ কর্মসূচীর আয়োজন করে।

    আজ মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলার গোবিন্দপুর বাজারের খান্দারপাড়া-বাথানডাঙ্গা সড়কের উপর দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচীর পালন করা হয়। এর আগে বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে মামনবন্ধন স্থলে গিয়ে জড়ো হন মানববন্ধনকারীরা।

    মানববন্ধন চলাকালে নিহত শান্তা ইসলামের মা ফিরোজা বেগম, চাচা বাদল ফকির, গোবিন্দপুর ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেন্টু মুন্সি, সোহাগ শেখ বক্তব্য রাখেন।

    নিহত শান্তা ইসলামের মা ফিরোজা বেগম বলেন, আমার মেয়েকে পরিকল্পিত ভাবে হত্যা করছে শ্বশুড়বাড়ীর লোকজন। আমার মেয়েকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেবার চেষ্টা করেছে। আমি দ্রুত আমার মেয়ের হত্যার বিচার চাই।

    নিহত শান্তা ইসলামের চাচা বাদল ফকির বলেন, হত্যাকারী স্বামী রিয়াজুল ইসলাম ও তার পরিবারের দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবি জানাই। দ্রুত বিচারের জন্য পিবিআই-এর সুষ্ঠু তদন্ত কামনা করেন তিনি।

    প্রসঙ্গত, ৭ বছর আগে মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ভাকুড়ী গ্রামের হাফিজুর রহমানের ছেলে রিয়াজুল ইসলামের সাথে একই উপজেলার গোবিন্দপুর গ্রামের মো: ওহিদ ফকিরের মেয়ে শান্তা ইসলামের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এসময় শান্ত ইসলাম অষ্টম শ্রেনীতে পড়ত। দীর্ঘ ৭ বছর প্রেমের সম্পর্কের পর ২০২৩ সালের ১০ ফেব্রুয়ারী দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে শান্তা ভাকুড়ী গ্রামের শ্বশুর বাড়ীতে বসবাস করে আসছিলেন।

    গত বুধবার (১৯ এপ্রিল) রিয়াজুল ছুটিতে বাড়ীতে আসেন। ওই দিনই ইফতারি করার পর শান্তা গলায় ফাঁস দেয় বলে শান্তার স্বামী রিয়াজুল তার শ্বশুর বাড়ীর লোকজনদের মোবাইল ফোনে জানান। শান্তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

  • নড়াইলে এসপি সাদিরা খাতুনের সহায়তায় মায়ের কোলে ফিরল শিশু তসফিয়া

    নড়াইলে এসপি সাদিরা খাতুনের সহায়তায় মায়ের কোলে ফিরল শিশু তসফিয়া

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
    নড়াইলে এসপি সাদিরা খাতুনের সহায়তায় মায়ের কোলে ফিরল ১৫ মাসের শিশু তসফিয়া।
    পারিবারিক কলহের কারণে দীর্ঘদিন যাবৎ শিশুটি তার মায়ের আদর বঞ্চিত ছিল। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, তসফিয়া খাতুন নামের ঐ শিশুটি নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের আফরা গ্রামের মোঃ টারজার মোল্যার মেয়ে। অসহায় মা কোন উপায় না পেয়ে থানা পুলিশের শরণাপন্ন হলে পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন নির্দেশনায় নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ ওবাইদুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) টিপু সুলতান শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয়। (২৪ এপ্রিল সোমবার) নড়াইল জেলা পুলিশ সুপার নির্দেশনায় কোমলমতি ঐ শিশুটিকে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়।
    শিশু তসফিয়ার মা স্বপ্না বেগম তার আদরের একমাত্র সন্তানকে ফিরে পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন এবং মানবিক এই সহযোগিতার জন্য অশ্রুবিজড়িত কণ্ঠে নড়াইল জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

  • তেঁতুলিয়ায় কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা অনুষ্ঠিত

    তেঁতুলিয়ায় কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা অনুষ্ঠিত

    মুহম্মদ তরিকুল ইসলাম, প গড় প্রতিনিধিঃ প গড়ের তেঁতুলিয়ায় বিভিন্ন বিদ্যালয়ের ২০২২ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট দেয়া হয়েছে।
    সোমবার (২৪ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চেয়ারম্যানের সৌজন্যে উপজেলা পরিষদ হল রুমে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কৃতি শিক্ষার্থীদের মাঝে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

    উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহার সভাপতিত্বে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলু।
    এ সময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ ইউনুস আলী, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মোস্তাফজুর রহমান, কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর অধ্যক্ষ মোঃ ইমদাদুল হক প্রমূখ।
    এছাড়াও বিভিন্ন পাবলিক বিশ্ব বিদ্যালয়ে অধ্যয়নরত কৃতি শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

    প্রধান অতিথির বক্তব্যে কাজী মাহমুদুর রহমান ডাবলু বলেন, শিক্ষার্থীদের কৃতিত্বের মূল্যায়ন করলে তারা বেশি বেশি উৎসাহ পায় এবং আরও উদ্যমী হয়ে ওঠে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে সফলতাকে আরও বেগবান করতে আজকের এই আয়োজন। তিনি বলেন, আজকের শিক্ষার্থী আগামী দিনের ভবিষ্যৎ।

    মুহম্মদ তরিকুল ইসলাম।।

  • আমরা সুজানগরবাসী ফেসবুক গ্রুপের উদ্যোগে পুরস্কার বিতরণী

    আমরা সুজানগরবাসী ফেসবুক গ্রুপের উদ্যোগে পুরস্কার বিতরণী

    এম এ আলিম রিপন সুজানগর ঃ আমরা সুজানগরবাসী ফেসবুক গ্রুপের উদ্যোগে ইসলামী সংগীত,কবিতা আবৃত্তি ও দর্শনীয় ছবির প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী ও মিলনমেলা -২০২৩ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সাতবাড়ীয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে এ পুরস্কার বিতরণী ও মিলনমেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা জেলা পরিষদের সদস্য আহমেদ ফররুখ কবির বাবু। বিশেষ অতিথি ছিলেন সাতবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, সহকারী শিক্ষক অজয় সরকার ও বিশিষ্ট ব্যবসায়ী আফজাল হোসেন। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন ও যায়যায়দিন প্রতিনিধি এম মনিরুজ্জামান। আয়োজকদের মধ্যে আমরা সুজানগরবাসী গ্রুপের এডমিন সেলিম রেজা,আসাদুজ্জামান আসাদ,নাজমুল খান টিটু,শারমিন মুন্নী প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আমরা সুজানগরবাসী গ্রুপের সকল সদস্যসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিবৃন্দ আমরা সুজানগরবাসী ফেসবুক গ্রুপের এ ধরণের ভাল উদ্যোগকে সাধুবাদ জানান। উল্লেখ্য দ্রুত সময়ের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠা আমরা সুজানগরবাসী ফেসবুক গ্রুপটি বিভিন্ন দূর্যোগের সময় অসহায় মানুষদের পাশে দাঁড়ানো,সাধারণ মানুষের সেবায় বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম বাস্তবায়ন করা, শীতকালে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করাসহ হতদরিদ্র ও দুঃস্থদের কল্যাণে তারা তাদের সাধ্যমত সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। এ বিষয়ে আমরা সুজানগরবাসী ফেসবুক গ্রুপের এডমিন সেলিম রেজা, আসাদুজ্জামান আসাদ ও নাজমুল খান টিটু জানান, এ ধরণের কার্যক্রম অতীত এবং বর্তমানের ন্যায় আগামীতেও অব্যাহত থাকবে ইনশআল্লাহ। আর এ জন্য সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন ।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

  • নাগেশ্বরীতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক-কে বিধিভঙ্গ করে অব্যাহতি

    নাগেশ্বরীতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক-কে বিধিভঙ্গ করে অব্যাহতি

    এম এস সাগর,
    কুড়িগ্রাম প্রতিনিধি:

    নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সোহরাব হোসেন কে বিধি বহির্ভুত করে অব্যাহতি। অতঃপর দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড কর্তৃক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদ বহাল রেখে একটি নির্দেশনাপত্র দেয়ার পরেও সে নির্দেশনা মানছে না ম্যানেজিং কমিটির সভাপতি।

    লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, রায়গঞ্জ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. সোহরাব হোসেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছে। অত্র প্রতিষ্ঠানে প্রধান শিক্ষকসহ পাচঁ জন চতুর্থ শ্রেণির কর্মচারীর পদশূন্য। ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল হক সরকার স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোহরাব হোসেন কে গোপনে নিয়োগ দিতে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে আসছে। কিন্তু ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিধিভঙ্গ করে নিয়োগ দিতে রাজি না হওয়ায় সভাপতি ও কমিটির কয়েকজন সদস্য বিধি বহির্ভুতভাবে গত ২১মার্চ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোহরাব হোসেন কে অব্যাহতি প্রদান করে এবং গত ২৩মার্চ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে সহকারী শিক্ষক এস এম গোলাম মোস্তফা কে দায়িত্ব দেয়। দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে গত ১২এপ্রিল এ বিষয়ে সোহরাব হোসেন আবেদন করে। এরই পরিপ্রেক্ষিতে গত ১৩এপ্রিল তাকে এই পদে বহাল রেখে সেখান থেকে একটি নির্দেশনাপত্র দেয়া হয়। সেই নির্দেশনাপত্র সভাপতি আব্দুল হক সরকার অমান্য করে ও দায়িত্ব নিতেও বাধা দেয়।

    বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হক সরকার বলেন, শূন্যপদে নিয়োগ সংক্রান্তে কমিটির সিদ্ধান্তে গত ২২মার্চ সহকারী প্রধান শিক্ষক সোহরাব হোসেনকে ভারপ্রাপ্ত প্রধানের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে এবং সহকারী শিক্ষক এস এম গোলাম মোস্তফাকে দায়িত্ব দেয়া হয়। দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদ বহাল রেখে একটি নির্দেশনাপত্র দেয়ার বিষয়ে জানতে চাওয়ায় তিনি কথা বলতে অস্বীকৃতি জানান।

    সহকারী শিক্ষক এস এম গোলাম মোস্তফা (ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক) বলেন, আমিও সাংবাদিকতা করি। আমি এসব সব বুঝি। ম্যানেজিং কমিটির সভাপতির নির্দেশে গত ২৩মার্চ থেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছি। নিয়োগ সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এসব সভাপতির কাছ থেকে জেনে নেন।

    ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোহরাব হোসেন বলেন, ম্যানেজিং কমিটি নিয়োগ বাণিজ্যর পায়তারা করতে না পারায় গত ২১মার্চ বিধিমালা অমান্য করে আমাকে গোপনে অব্যাহতি প্রদান করে এবং গত ২৩মার্চ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে সহকারী শিক্ষক এস এম গোলাম মোস্তফা কে দায়িত্ব দেয়। দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে গত ১২এপ্রিল এ বিষয়ে আবেদন করি। এরই পরিপ্রেক্ষিতে গত ১৩এপ্রিল আমাকে এই পদে বহাল রেখে সেখান থেকে একটি নির্দেশনাপত্র দেয়া হয়। সেই নির্দেশনাপত্র সভাপতি আব্দুল হক সরকার অমান্য করে ও দায়িত্ব নিতেও বাধা দেয়। এমনকি সভাপতি ও অবৈধ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তফা চলতি বছরের বকেয়া বেতন ফেব্রুয়ারি থেকে এপ্রিল ও উৎসব ভাতা, ঈদ বোনাস বন্ধ করে দিয়েছে। এতে আমি ও আমার পরিবার পবিত্র ঈদুল ফিতর থেকে বঞ্চিত।

    উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে জেলা শিক্ষা অফিসারের সাথে কথা হয়েছে। দু’পক্ষকেই কাগজপত্র নিয়ে কার্যালয়ে ডাকা হয়েছে। তবে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদ বহাল রেখে একটি নির্দেশনাপত্র দিয়েছে সেটি বহাল থাকবে।

    কুড়িগ্রাম জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.শামছুল আলম বলেন, দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে সোহরাব হোসেন বহাল থাকলে। ম্যানেজিং কমিটির সভাপতি বোর্ডের নির্দেশনা অমান্য করলে বোর্ড ব্যবস্থাসহ কমিটি ভেঙে দিবেন। আমাদের দপ্তর থেকেও ব্যবস্থা নেয়া হবে।

    দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মোঃ আবু হেনা মোস্তফা কামাল এর মুঠোফোনে কথা হলে তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র অনুসারে সোহরাব হোসেনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদ বহাল রেখে একটি নির্দেশনাপত্র স্থানীয় শিক্ষা অফিস ও প্রতিষ্ঠানের সভাপতি কে দেয়া হয়েছে। নির্দেশনাপত্র অমান্য করা হলে পরবর্তীতে কমিটির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। ১৬এপ্রিল সভাপতির নেতৃত্বে চার জন বোর্ডে এসে অভিযোগ করেন কিন্তু অভিযোগের কোন ভিত্তি নেই। শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র অনুসারে শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম চলবে।

  • সুবিধা বঞ্চিত একঝাঁক শিশু পুলিশ কমিশনারের জামা পরেই তারা ঈদের  আনন্দে মেতে ওঠেন

    সুবিধা বঞ্চিত একঝাঁক শিশু পুলিশ কমিশনারের জামা পরেই তারা ঈদের আনন্দে মেতে ওঠেন

    মোঃ শহিদুল ইসলাম
    সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

    সুবিধা বঞ্চিত একঝাঁক শিশুদের সঙ্গে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়।

    ‘বাপি, ঈদে আপনার দেওয়া লাল জামাটা পরেছি। এই ঈদে এটাই আমার সবচেয়ে প্রিয় জামা’- চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়কে কাছে পেয়ে এভাবেই নিজেদের খুশির কথা জানাচ্ছিলেন সুবিধা বঞ্চিত এক ঝাঁক কন্যা শিশু।

    পুলিশ কমিশনারের জামা পরেই তারা ঈদের দিন আনন্দে মেতে ওঠেন। ঈদের আগে এই শিশুদের নতুন জামা দিয়ে যান কৃষ্ণপদ রায়। সেদিন কোমলমতি শিশুদের তিনি কথা দিয়েছিলেন ঈদের দিন আবার তাদের কাছে আসবেন। ঈদ আনন্দ ভাগাভাগি করবেন। কিছু সময়ের জন্য গল্প আড্ডায় মেতে উঠবেন শিশুদের সঙ্গে। পুলিশ কমিশনার কথা রেখেছেন। তাই শিশুদের মাঝে ঈদের খুশির মাত্রাও বেশি।

    ঈদুল ফিতরের দিন দুপুরে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গি বাজারের উপলব্ধির সুবিধা বঞ্চিত শিশুদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে কেক নিয়ে হাজির হন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়। পুলিশ কমিশনার আসছেন এই খবরে শিশুদের সবাই সেজেছিলো হলুদ আর লাল জামা পরে।

    পুলিশ কমিশনারকে কাছে পেয়ে শিশুরা তাকে মধ্যমণি করে কেক কাটেন। ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন। কোন কোন শিশু পুলিশ কমিশনারকে জড়িয়ে ধরে নিজেদের উচ্ছাস প্রকাশ করেন।

    পুলিশ কমিশনারের দেওয়া পোশাকই যে এবারের ঈদে তাদের বড় উপহার তা প্রকাশ করতে শিশুদের কেউ ‘কমিশনার স্যার’ আবার কেউ বা ‘বাপি’ ডেকে জানান নিজেদের খুশির কথা।

    এ সময় সেখানে সিএমপির পক্ষে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ এম এ মাসুদ; উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আব্দুল ওয়ারীশসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

  • কালকিনিতে বাহাউদ্দিন নাছিমের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়ে নেতাকর্মীদের ঢল

    কালকিনিতে বাহাউদ্দিন নাছিমের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়ে নেতাকর্মীদের ঢল

    মোঃমিজানুর রহমান,নিজস্ব প্রতিবেদক:

    মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম রবিবার (২৩ এপ্রিল) সকালে কালকিনির নিজ বাড়িতে আসেন । তার আগমনের খবর বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পরে আওয়ামীলীগ ও সহযোগি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দদের কাছে। প্রিয় নেতার সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে কালকিনি ও ডাসার উপজেলার পাড়া মহল্লা গ্রাম থেকে ছুটে আসে হাজার হাজার নেতাকর্মী সমর্থকরা। মূহুর্তেই কালকিনির রাজপথ আওয়ামীলীগ ও সহযোগি অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পদচারনায় পরিপূর্ণ হয়ে ওঠে।
    ঈদ শুভেচ্ছা বিনিময় করতে আসা নেতাকর্মীদের উদ্দেশ্যে কর্মীবান্ধব নেতা আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম জননেত্রী শেখ হাসিনা ও তার পরিবারের জন্য দোয়া চান। তার বক্তব্যে তিনি বলেন ‘ জননেত্রী শেখ হাসিনা সুস্থ্য থাকলে ও ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। দেশের মানুষের উন্নয়ন হয়। দেশের মানুষ ভাল থাকে। তাই বাংলাদেশের জন্য জননেত্রী শেখ হাসিনা খুব দরকার।’ কর্মীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন ‘দেশের সাধারন মানুষের কাছে আওয়ামীলীগ ক্ষমতায় আসার পরে যে উন্নয়ন হয়েছে তার সঠিক তথ্য তুলে ধরতে হবে। একই সাথে জামায়াত বিএনপি’র ষড়যন্ত্রের প্রতি সজাগ দৃষ্টি রাখতে হবে। কারন তারা দেশকে ধ্বংষের জন্য ষড়যন্ত্র করছে। তারা ষড়যন্ত্র করে ক্ষমতায় আসতে চায়।’
    এসময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি সাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা, সাধারন সম্পাদক কাজল কৃষ্ণ দে, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি তাহমিনা বেগম , সাধারন সম্পাদক তৌফিকুজ্জামান শাহীন, মাদারীপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি খায়রুল আলম খোকন বেপারী, সাংগঠনিক সম্পাদক নাইরুল ইসলাম দুলাল চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক গোলাম রাব্বানী, কালকিনি পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এনায়েত হোসেন হাওলাদার, মাদারীপুর জেলা পরিষদ সদস্য আওয়ামীলীগ নেতা মীর মামুন অর-রশীদ ও রফিকুল ইসলাম, ডাসার উপজেলা কৃষকলীগের আহ্বায়ক সাহাবুদ্দিন ফকির মিঠু, কালকিনি উপজেলা কৃষকলীগের আহ্বায়ক এমদাদুল হক সরদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মশিউর রহমান সবুজ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ ফরিদ সরদার, কালকিনি উপজেলা কৃষকলীগের সদস্য সচিব মোঃ ইকবাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান বাকামিন খান সহ কালকিনি ও ডাসার উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামীলীগ সহ সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

  • নাটোর জেলার নলডাঙ্গা উপজেলায় ভয়াবহ  অগ্নিকান্ডে ২৪টি বাড়ি পুড়ে ছাই

    নাটোর জেলার নলডাঙ্গা উপজেলায় ভয়াবহ অগ্নিকান্ডে ২৪টি বাড়ি পুড়ে ছাই

    এ,কে,এম,খোরশেদ আলম
    নাটোর জেলা প্রতিনিধি

    নাটোরের নলডাঙ্গা উপজেলার বাঁশিলা গ্রামের উত্তরপাড়ায় ভয়াবহ এই অগ্নিকাণ্ডে প্রায় ২৪ টি বাড়ি পুড়ে ভস্মীভূত হয়েছে । আজ রবিবার আনুমানিক বিকাল ৫:১৫ ঘটিকার সময় রান্নাঘর হতে ভয়াবহ এই অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে।এলাকাবাসী জানায় রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত । প্রথমে এলাকাবাসী তাদের নিজস্ব প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করতে থাকে এবং পরবর্তীতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় ২.৩০মিঃ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।নাটোরের ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্সর উপসহকারী পরিচালক একে এম মোরশেদ ও এলাকাবাসী জানান উপজেলা বাসিলা উত্তর পাড়া গ্রামের কৃষক খলিলের বাড়ি রান্নার সোলার আগুন থেকে ঘরে আগুন ধরে পরে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশেপাশে প্রায় ২৪টি বাড়ি পুড়ে যায় এবং চব্বিশটি বাড়িতে থাকা আসবাবপত্র কৃষিপণ্য খাদ্যদ্রব্যপুড়ে ভস্মীভূত হয়ে যায়।পরে ফায়ার সার্ভিসে খবর দেয় এবং আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে নাটোর থেকে আসা ফায়ার সার্ভিসের সদস্য প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে ভয়াবহ এই অগ্নিকাণ্ডে ১। উজির ২। নাজির ৩। হাকিম ৪। মুক্তার ৫। খলিল ৬। আনসার ৭। সেফাত ৮। হাতেম ৯। আফসার ১০। হাবিল সহ প্রায় ২৪ জনের বাড়ি ও বাড়িতে থাকা সমস্ত কিছু সম্পূর্ণরূপে পুড়ে গিয়েছে।এ বিষয়ে ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তার বলেন ক্ষতির বিষয় এখন বলা সম্ভবনা আমরা আগামীকাল বিষয়টা তদন্ত সাপেক্ষে বলতে পারবো। তিনি আরো বলেন ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হবে।

    এ,কে,এম,খোরশেদ আলম
    নাটোর।

  • নলছিটিতে প্রাণ ফিরে পাচ্ছে পাবলিক লাইব্রেরি ঈদোত্তর সম্মিলন, অতিরিক্ত সচিবকে সংবর্ধনা

    নলছিটিতে প্রাণ ফিরে পাচ্ছে পাবলিক লাইব্রেরি ঈদোত্তর সম্মিলন, অতিরিক্ত সচিবকে সংবর্ধনা

    ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    দীর্ঘদিন কার্যক্রম বন্ধ থাকার পরে নবীন-প্রবীণের সার্বিক ব্যবস্থাপনায় আবারো প্রাণ ফিরে পাচ্ছে ঝালকাঠির নলছিটি পাবলিক লাইব্রেরি। সংগঠনের কার্যক্রম সচল রাখতে ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠিত হয়েছে ঈদোত্তর সম্মিলন ও বরেণ্য ব্যক্তি সংবর্ধনা। এতে অংশ নেন নলছিটির গুণিজনরা। রবিবার সন্ধ্যায় পাবলিক লাইব্রেরিতে নবীন-প্রবীণের মিলন মেলায় পরিনত হয়। গুণিজনদের নানা স্মৃতিবিজড়িত বক্তৃতায় অনুষ্ঠান গড়ায় গভীর রাত পর্যন্ত। অনেক দিন পরে একসঙ্গে মিলিত হতে পেরে এতে অন্যকে জড়িয়ে ধরে আবেগাপ্লুত হয়ে পড়েন। এ অনুষ্ঠানের মধ্য দিয়ে পাবলিক লাইব্রেরি আবার নতুন রূপে যাত্রা শুরু করল।
    অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার ক্যলাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এক সময়ে নলছিটি পাবলিক লাইব্রেরির কার্যক্রমের সঙ্গে মিশে থাকা জাহাঙ্গীর হোসেনকে সংবর্ধনা দেওয়া হয়। তাঁর হাতে ফুল ও ক্রেস্ট তুলে দেন পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠালগ্ন থেকে কাজ করা ব্যক্তিরা। পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক শামছুল আলম খান বাহারের সভাপতিত্বে ঈদোত্তর সম্মিলনে অংশ নিয়ে স্মৃতিচারণ করেন সংবর্ধিত অতিরিক্ত সচিব মো. জাহাঙ্গীর হোসেন, শিল্প মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো. শামসুল আরেফিন খোকন, বীর মুক্তিযোদ্ধা কাউন্সিলর তাজুল ইসলাম দুলাল চৌধুরী, নলছিটি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক পরেশ চন্দ্র রায়, মোস্তাফিজুর রহমান, হৃদয়েশ^র দত্ত, নলছিটি প্রেস ক্লাবের সভাপতি এনায়েত করিম, অ্যাডভোকেট ফণি ভূষন দাস, অ্যাডভোকেট মিজানুর রহমান মোল্লা, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান খান ও প্রভাষক মল্লিক মনিরুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন পূহর্ণন্দু বিকাশ দাস। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মিলন কান্তি দাস, ভোলা নাথ দাস, অ্যাডভোকেট সুভাষ দত্ত, আব্দুস ছত্তার, নাজমুল হায়দার খান, কালা চাঁদ দাস, আলমগীর হোসেন, প্রভাষ দত্ত, তপন কুমার দাস, হুমাউনন কবির, প্রদ্যুৎ দত্ত, এনামুল হক লিটন, সাংবাদিক কে এম সবুজ, এম এইচ প্রিন্স ও মো. আক্তারুজ্জামানসহ আরো অনেকে।