Author: desk

  • ডিবি পুলিশের অভিযানে একাধিক মামলার দুইজন আসামী হেরোইন ও ইয়াবাসহ আটক

    ডিবি পুলিশের অভিযানে একাধিক মামলার দুইজন আসামী হেরোইন ও ইয়াবাসহ আটক

    স্টাফ রিপোর্টার:- নিরেন দাস

    জয়পুরহাটের কালাইয়ে ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদকদ্রব্য হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ একাধিক মামলার দুইজন আসামীকে মাদক হাতেনাতে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা(ডিবি)পুলিশের সদস্যরা।

    বুধবার (২৬ এপ্রিল) জয়পুরহাটের কালাই উপজেলায় জেলা পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম এর নির্দেশে ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ওসি শাহেদ আল মামুনের দিকনির্দেশনায়(ডিবি)পুলিশের এসআই আমিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার ও মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাত্রাই ইউপির বানদিঘী এলাকায় অভিযান চালিয়ে ৫০ (পঞ্চাশ) গ্রাম হেরোইন এবং ১ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তাদের হাতেনাতে আটক করা হয়৷

    আটককৃতরা হলেন,মাত্রাই ইউপির বানদিঘী মন্ডলবাড়ী, গ্রামের মৃত ছফির উদ্দীনের ছেলে ,মাহবুবুর রহমান মাহবুব(৪৪) ও একই ইউপির ভাটাহার গ্রামের আবেদ আলীর ছেলে ইসলাম ওরফে কারেন্ট (৪২)।

    এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন জানান, আসামিদের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। উল্লেখ্য যে, ধৃত আসামী মাহাবুবুর রহমান এর বিরুদ্ধে পূর্বের ৩টি অস্ত্র মামলা ও ১২টি মাদক মামলাসহ মোট ১৫ টি মামলা বিভিন্ন আদালতে বিচারাধীন রয়েছে এবং অপর আসামী শহিদুল ইসলাম ওরফে কারেন্ট এর বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, চুরিসহ পূর্বের মোট ১৫ টি মামলা বিভিন্ন আদালতে বিচারাধীন রয়েছে।

  • গোদাগাড়ীতে জমিতে সেচের পানি না পেয়ে বিষ পান করা কৃষককে খাদ্য সহায়তা প্রদান।  ঘটনার পুনঃরায়  তদন্তের নির্দেশ।

    গোদাগাড়ীতে জমিতে সেচের পানি না পেয়ে বিষ পান করা কৃষককে খাদ্য সহায়তা প্রদান। ঘটনার পুনঃরায় তদন্তের নির্দেশ।

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের বর্ষাপাড়া গ্রামের বিষপানে আত্মহত্যার চেষ্টাকারি মুকুল সরেনের স্বাস্থ্যগত অবস্থার খোঁজ খবর নিয়েছেন এবং তার হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন ইউএনও। বুধবার সকাল ১০ টার দিকে তার বাড়ী গিয়ে খোঁজ নেন এবং তার হতে চাল, ডাল ও তেল সহ কিছু শুকনো খাবার তুলে দেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার সঞ্জয় কুমার মহন্ত।

    এ সময় উপস্থিত ছিলেন, ভূমি কমিশনার ( ভূমি) মোঃ সবুজ হাসান, দেওপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ বেলাল উদ্দীন সোহেল

    এদিকে বোরো ধানের জমিতে সেচের পানি না পাওয়াকে কেন্দ্র করে বিষ পানের বিষয়ে রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ গত ১৬ এপ্রিল উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার, সংশ্লিষ্ট দেওপাড়া ইউপি চেয়ারম্যানসহ তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটিকে পুনঃরায় সঠিক ভাবে তদন্ত ৭ কর্ম দিবসের রিপোর্ট দাখিল করতে বলা হয়েছে।

    দেওপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ বেলাল উদ্দীন সোহেল এ ব্যপারে পুনঃরায় তদন্ত কমিটি গঠন করার বিষয়টি স্বীকার করে বলেন, তদন্ত চলছে, আমরা তদন্ত করে যথাসময়ে প্রতিবেদনের কাজ শেষ হবে। তিনি আরও বলেন, কৃষকদের সচেতেন হতে হবে। জমিতে সেচের পানি না পেলে, ইউএনও, ওসি, আমার নিকট অভিযোগ করবেন। আমরা বিষয়টি দেখবো। এজন্য কেউ যেন বিষ পান না করে সে পরামার্শ দেন এ মানবিক চেয়ারম্যান।

    মোঃ হায়দার আলী
    নিজস্ব প্রতিবেদক,
    রাজশাহী।

  • নাচোলে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক  সমিতির কমিটি গঠন   জনাব আলী সভাপতি, ফজলুল হক সম্পাদক নির্বাচিত

    নাচোলে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন জনাব আলী সভাপতি, ফজলুল হক সম্পাদক নির্বাচিত

    মোঃ মনিরুল ইসলাম,নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে জনাব আলী সভাপতি ও ফজলুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

    সমিতির অন্যান্যরা হলেন, আব্দুল বারী নির্বাহী সভাপতি, জাহিরুল ইসলাম সিনিয়র সভাপতি-১,আনোয়ারুল ইসলাম সিনিয়র সভাপতি-২.আলিয়ারা খাতুন সিনিয়র মহিলা সভাপতি, নুরুল ইসলাম সহ-সভাপতি-১ আব্দুল বাশির সহ-সভাপতি-২.গিরীশ নাথ সরকার, সহ-সভাপতি-৩,আজিজুর রহমান, সহ-সভাপতি-৪, খালেদা খাতুন সহ-সভাপতি মহিলা, রফিকুল ইসলাম, নির্বাহী সম্পাদক,আব্দুল্লাহ আল মামুন সিনিয়র যুগ্ম সম্পাদক-১, রাশেদা খাতুন সিনিয়র যুগ্ম সম্পাদক-২, বানিজা খাতুন যুগ্ম সম্পাদক-১, জোহরুল ইসলাম যুগ্ম সম্পাদক-২, জুলেখা খাতুন যুগ্ম সম্পাদক-৩, হাফিজুর রহমান সাংগঠনিক সম্পাদক, ,আব্দুল হক সহ-সাংগঠনিক সম্পাদক, তরিকুল ইসলাম সহ-সম্পাদক-১, সুচেন্দ্রে নাথ মাহাতো সহ-সম্পাদক,-২, মাহমুদা সহ-সম্পাদক-৩, মাহাবুবা খাতুন সহ-মহিলা সম্পাদক, লাভলী ইয়াসমিন মহিলা সম্পাদক, আতাউর রহমান অর্থ সম্পাদক, শামীম আখতার জাহান, সহ-অর্থ সম্পাদক, আব্দুল মান্নান, দপ্তর সম্পাদক, রোজিনা খাতুন শিক্ষা সম্পাদক, স্বদেশ চন্দ্র বর্মন, সাহিত্য বিষয়ক সম্পাদক ও আহম্মেদ মনোয়ার আল শহীদকে ধর্ম বিষয়ক সম্পাদকসহ আরো ১০ জনকে নির্বাহী সদস্য করে ৩ বছরের জন্য একটি উপজেলা পর্যায়ে কমিটি গঠন করা হয়। আজ বুধবার সকাল ১০ টায় নাচোল পৌর এলাকার ইসলামপুর সরকারী প্রাঃ বিদ্যালয় চত্বরে ভুজইল সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাইর রহমান এর সভাপতিত্বে কন্ঠ ভোটের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের।

  • একজন সফল জনবান্ধব ইউপি সদস্য ঈশা খান

    একজন সফল জনবান্ধব ইউপি সদস্য ঈশা খান

    নিজস্ব প্রতিবেদক
    ময়মনসিংহ জেলার সদর উপজেলার ১২নং ভাবখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য ঈশা খান। তিনি একজন জনপ্রতিনিধি হিসেবে অধিক গুণে গুনান্বিত। ব্যক্তিগত জীবনে সৎ, নির্ভীক, জনদরদী এবং এলাকার গরীব দুঃখী মানুষের বন্ধু হিসেবে পরিচিত।।তিনি ২নং ওয়ার্ডের জনগনের ভোটে নির্বাচিত একজন সফল মেম্বার। ইউপি সদস্যর পাশাপাশি তিনি একজন সমাজসেবক ও ব্যবসায়ী। মোঃ ঈশা খান করোনাকালীন সময়েও নিজস্ব অর্থায়নে ওয়ার্ডবাসীর জন্য যে উন্নয়নমুলক কার্যক্রম চালিয়েছেন তা সত্যিই প্রশংসার দাবি রেখে একজন নিঃস্বার্থ মানবতার ফেরিওয়ালা হয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে বলে এলাকাবাসীরা জানান। মানবিক কর্মকান্ডের জন্য ২নং ওয়ার্ড বাসীর হৃদয়ে তার স্হান দখল করে নিয়েছেন।

    ইউপি সদস্য হিসেবে ওয়ার্ডবাসীর উন্নয়নে কি ভুমিকা পালন করেছেন এমন প্রশ্ন করা হলে ঈশা খান জানান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের দিক নির্দেশনা অনুযায়ী ২নং ওয়ার্ডে রাস্তাঘাট, কালভার্ট, মক্তব, মসজিদের কাজ প্রায় ৮০ভাগ সম্পন্ন হয়েছে। এসকল উন্নয়মুলক কার্যক্রমের একমাত্র অনুপ্রেরণা যুগিয়েছে ১২নং ভাবখালী ইউপি চেয়ারম্যান আব্দুস ছাত্তার সোহেল।

    স্থানীয়রা আরো জানান, শুধু তাই নয় ২নং ওয়ার্ডে স্কুল, মাদ্রাসা, গরীব মেয়ের বিয়ে পর্যন্ত সামাজিক ভাবে অনুদান দিয়েও বিভিন্ন ভাবে সহযোগীতার হাত বাড়িয়ে দেন মেম্বার ঈশা খান । করোনাকালীন সময়ে নিজস্ব অর্থায়নে ত্রান, সাবান, হ্যান্ডস্যানিটাইজার, মাস্ক সহ নগদ টাকা বিভিন্ন পর্যায়ে অনুদান দিয়ে ঘরমুখো মানুষের পাশে রয়েছেন তিনি।

    ২নং ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ে সাধারণ জনগন জানান, একজন মানবিক, একজন সফল ওয়ার্ড মেম্বার মোঃ ঈশা খান।তার বিভিন্ন মানবিক কর্মকাণ্ডের কারণে তিনি একজন জনপ্রিয় ওয়ার্ডবাসীর কাছে মানবিক ইউপি সদস্য হিসেবে মানুষের হৃদয়ে ঠাঁই করে নিয়েছেন। এভাবেই গরীব অসহায় মানুষের কল্যাণে কাজ করে তিনি ওয়ার্ডবাসীর হৃদয়ে হাজার হাজার বছর বেঁচে থাকবেন এমনটাই আশাবাদ ব্যাক্ত করেন ২নং ওয়ার্ডের সর্বস্তরের জনগন।

    এব্যাপারে মেম্বার ঈশা খান বলেন, আমি নির্বাচিত হবার পর থেকে চেষ্টা করেছি আমার ওয়ার্ডের প্রতিটি রাস্তাঘাটের উন্নয়নে কাজ করার জন্য। আমার ওয়ার্ডের জনগণের নাগরিকত্ব সুবিধা নিশ্চিত করতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পাঠানো বয়স্ক ভাতা, বিধবা ভাতা, ভিজিটি কার্ড সুষ্ঠুভাবে বিতরণ করেছি। নতুন ভোটারদের স্মার্ট কার্ড সুষ্ঠুভাবে দিতে চেষ্টা করেছি। আমাদের অভিভাবক ভাবখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছাত্তার সোহেলের নির্দেশনা অনুযায়ী উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাচ্ছি। করোনার সময় আমার ওয়ার্ডের জনগণকে সচেতন করতে কাজ করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো খাদ্য সামগ্রী উপহার এর পাশাপাশি নিজস্ব অর্থায়নে ও খাদ্য সামগ্রী বিতরণ করেছি। আমি চুড়খাই আনসার ভিডিপি ক্লাবের কোষাধ্যক্ষ ছিলাম,আমার ওয়ার্ডটি কে মাদকমুক্ত, ইভটিজিংমুক্ত, কিশোর গ্যাংসহ অপরাধমুক্ত করতে বিট পুলিশিং এর মাধ্যমে মিটিং করে যাচ্ছি। এলাকার যুব সমাজকে খেলাধুলায় উৎসাহিত করার জন্য কাজ করে যাচ্ছি । আমার ২নং ওয়ার্ডকে একটি আধুনিক পরিচ্ছন্ন ওয়ার্ড গড়তে কাজ করে যাচ্ছি। সামনে যে সময় আছে আল্লাহর রহমতে আমার ওয়ার্ডবাসীর দোয়া ও ভালবাসায় সে সময়ের মধ্যেই আমি ওয়ার্ডের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করব ইনশাআল্লাহ।

  • দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে রাজশাহী ১ নির্বাচনী এলাকায় আ.লীগ নেতার শোডাউন

    দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে রাজশাহী ১ নির্বাচনী এলাকায় আ.লীগ নেতার শোডাউন

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের আম মাত্র কয়েক মাস বাকী। সরকারী দলের সাংসদ সহ অনেক মনোনয়ন প্রত্যাশী নেতারা মাঠ গোছাতে নেমে শুরু করেছেন। তবে প্রধান বিরোধী দল বিএনপির নেতারা অনেকটা নিরব ভুমিকায় রয়েছে। ফলে ফাঁকা মাঠে গোল দেয়ার জন্য আওয়ামীলীগের প্রার্থীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে

    রাজশাহীর -১ তানোর-গোদাগাড়ী সংসদীয় আসন-৫২। এ আসনে বর্তমান তিন বারের নির্বাচিত আওয়ামীলীগের সংসদ সদস্য রয়েছেন ওমর ফারুক চৌধুরী। তিন একবার শিল্প প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

    এ আসনে ওমর ফারুক চৌধুরীর পাসাপাশি তানোর উপজেলা আওয়ামীলীগের সভাপতি থাকা অবস্থায় ২০১৪ সালের সংসদ নির্বাচন থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন গোলাম রাব্বানী। তবে সে বছর ওমর ফারুক চৌধুরী পুণরাই মনোনয়ন পেয়ে সংসদ নির্বাচিত হন।

    আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে এবারও বেশ জোরেসরে মাঠ গোছানো শুরু করেছেন গোলাম রাব্বানী। গোলাম রাব্বানী তানোর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও মুন্ডুমালা পৌরসভার সাবেক মেয়র।
    এর ধারাবাহিগতায় বুধবার সকাল হতে সন্ধা পর্যন্ত প্রায় দুই হাজার মোটর বাইক নিয়ে তানোর-গোদাগাড়ী বিশাল শোডাউন ও কয়েকটি পথসভা করেছেন মনোনয়ন প্রত্যাশী গোলাম রাব্বানী।

    বুধবার বেলা সকাল ৯টা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকায় হতে নেতাকর্মীররা মোটরসাইকেল নিয়ে তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভা ভবনের সামনে উপস্থিত হন। সেখানে হতে তানোর গোলাপাড়া হাটের মাঠে পথ সভা করে। এরপর চান্দুরিয়া হতে গোদাগাড়ীর বিভিন্ন সড়ক প্রদক্ষ শেষে সরমংলা একটি পথা সভা করেন। পরে পুনোরাই শোডাউন করে মুন্ডুমালা বাজারে এসে শেষ হয়।

    এমপি মনোয়ন প্রত্যাশী রাব্বানী মোটরবাইকের বহরে ছিলেন মুন্ডুমালা পৌর সভার মেয়র সাইদুর রহমান তানোর পৌর মেয়র ইমরুল হক ও কাকনহাট পৌর মেয়র আতাউর রহমান সহ দুই উপজেলার কয়েক হাজার আওয়ামীলীগের নেতাকর্মী ও সমার্থক।

    মুন্ডুমালা পৌর মেয়র সাইদুর রহমান বলেন, গোলাম রাব্বানী একজন ক্লিন এমেজের মানুষ। সবার কাছে তার গ্রহণ যোগ্যতা রয়েছে প্রধানমন্ত্রী এমন ক্লিন এমেজের ব্যাক্তি আগামী নির্বাচনের মনোনয়ন দিবেন এটাই সবাই প্রত্যাশ।

    মেয়র সাইদুর রহমান আরো বলেন,স্থানীয় এমপি ওমর ফারুক চৌধুরী কয়েকটি ঘটনার বির্তক কর্মকান্ড কারণে মিডিয়াতে বেশ আলোচিত হয়। এসব কর্মকান্ডের কারণ সরকারকে বেশ বিব্রত অবস্থায় পড়তে হয় তেমনি স্থানীয় নেতাকর্মীর নানা প্রশ্নের মুখামুখি হতে হয়েছে। এছাড়া তিনি নেত্কার্মীর সাথে ভাল আচারণ করেনা। তাই তাকে এবার মনোনয়ন দিলে নেতাকর্মীরা তা মেনে নিবেনা।

    মনোনয়ন প্রত্যাশী গোলাম রাব্বানী বলেন,আমরা শত বছরের রাজনীতি পরিবারের সদস্য। আমি নিজে ২০ বছর জনপ্রতিনিধিত করেছি। টানা ১৮ বছর উপজেলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব ছিলাম। সে থেকে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছে আমার বেশ সুনাম রয়েছে। তাই দলের কাছে আমার আশা রাজশাহী-১ তানোর-গোদাগাড়ী আসনে আমাকে মানোনয়ন দিয়ে এ আসন আমি বিপুল ভোটে বিজয়ী হয়ে প্রধানমন্ত্রী সিটটি উপহার দিতে পারবো ইনশাল্লাহ।
    নিজস্ব প্রতিবেদক,
    রাজশাহী।

  • বরগুনার তালতলীতে ম্যাজিস্ট্রেট দেখে পালালেন বর, ঘটকসহ ৩ জনের কারাদণ্ড

    বরগুনার তালতলীতে ম্যাজিস্ট্রেট দেখে পালালেন বর, ঘটকসহ ৩ জনের কারাদণ্ড

    মংচিন থান বরগুনা প্রতিনিধি।।
    বরগুনার তালতলীতে বাল্যবিয়ের প্রস্তুতির সময় ঘটকসহ তিনজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৫ এপ্রিল) রাত দুইটার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা এ আদেশ দেন।

    ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের তাতিপাড়া গ্রামের মো. সরোয়ার খানের মেয়ের সঙ্গে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার আক্কেলপুর এলাকার নিজাম নাজিরের ছেলে রাব্বির (২২) সঙ্গে ঘটক সেন্টু মৃধার বাড়িতে বিয়ের আয়োজন চলছিল।

    গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালান। আদালতের উপস্থিতি টের পেয়ে বরসহ আয়োজকেরা পালিয়ে যান। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ কনের বাবা, ছেলের ভাই ও ঘটককে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ঘটক সেন্টুকে এক মাস, মেয়ের বাবা সরোয়ার খান ও ছেলের ভাই ছাব্বিরকে সাতদিন করে কারাদণ্ড দেন। একই সঙ্গে হরিণখোলা দাখিল মাদরাসার শিক্ষক আবুল কাশেমকে বিয়ে পড়ানোর দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

    তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, বুধবার সকালে দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।

    এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা বলেন, বাল্যবিয়ে আয়োজনের খবর পেয়ে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। পরে আটক ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

  • বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন নাঙ্গলকোট শাখার কমিটি প্রকাশ

    বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন নাঙ্গলকোট শাখার কমিটি প্রকাশ

    নিজস্ব প্রতিবেদক :
    বাংলাদেশ সরকার অনুমোদিত বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে)র কুমিল্লা নাঙ্গলকোট শাখার কমিটি আগামী দুই বছরের জন্য অনুমোদন দেয়া হয়েছে।
    আজ ২৬ এপ্রিল কেন্দ্রীয় কমিটির সভাপতি সোহেল আহমেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক শিবলী সাদিক খানের সাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে দৈনিক সকালের সময়’র তাজুল ইসলাম মিয়াজী কে সভাপতি, দৈনিক লাল সবুজের দেশ’র মোঃআব্দুর রহিম বাবলু কে সাধারণ সম্পাদক, যুগান্তর’র মহিবুল ইসলাম কে সাংগঠনিক সম্পাদক করে আগামী ২বছরের জন্য বিএমইউজে কুমিল্লা নাঙ্গলকোট শাখার কমিটি অনুমোদন দেওয়া হয়।

    কমিটি অন্যান্যরা হলেন উপদেষ্টা সমাজকন্ঠ’র এ.এইস.এম আবুলখায়ের ও ভোরের ডাকের রতন মজুমদার, আইন উপদেষ্টা এডভোকেট ওমর ফারুক নিজামী,যুগ্ম-সাধারণ সম্পাদক দৈনিক ভোরের কলাম’র সাইফুল ইসলাম, প্রচার-প্রকাশনা সম্পাদক অগ্রযাত্রা’র নাঈম উদ্দিন , অর্থ সম্পাদক আজকের বসুন্ধরা’র মোঃবসির আহমেদ, সদস্য নয়াআলো.কম’র খোরশেদ আলম চৌধুরী, আলোর দিশারীর শামিমুর রহমান, আমাদের নাঙ্গলকোট’র আব্দুল হান্নান, বাংলাদেশ বার্তা বিডি’র মোঃ ইউসুফ আলী।

  • ঝালকাঠিতে প্রতিবন্ধী নারীর রহস্যজনক মৃত্যু

    ঝালকাঠিতে প্রতিবন্ধী নারীর রহস্যজনক মৃত্যু

    ঝালকাঠি জেলা প্রতিনিধি: মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটি উপজেলায় স্মৃতি আক্তার(৩৫) নামের এক মানুষিক প্রতিবন্ধী নারীর রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার সকালে উপজেলার মোল্লারহাট ইউনিয়নের পশ্চিম কামদেবপুর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ঐ এলাকার বাসিন্দা ছিলেন। তার পিতা মৃত মতিউর রহমান মোল্লা।

    স্থানীয় বাসিন্দা আল আরাফাত নিজাম জানান, সকালে গরু চড়াতে গিয়ে একটি লাশ সড়কের পাশে মাঠে দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে। আরও জানান,নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এছাড়া মাথার পিছনে একটি ক্ষত চিহ্ন দেখা গেছে।

    নিহতদের ছোট বোন মুক্তা আক্তার জানান,আমরা ঈদের আগে কয়েকটি স্বর্নের অলংকার ক্রয় করি। সেগুলো পাচ্ছি না। তাই বোঝা যাচ্ছে চোর এসে সেগুলো নেওয়ার সময় সে দেখে ফেলায় তাকে ওরা মেরে ফেলেছে। আমাদের বসতঘরের কয়েকটি বৈদ্যুতিক বাতিও ভেঙে ফেলা হয়েছে। তিনিও আরও বলেন,তার একটু মানুষিক সমস্যা থাকলেও সে সবকিছু বুঝতে পারতো এসব বলে তিনি কান্নায় ভেঙে পরেন।

    ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার আফজুরুল হক টুটুল ও নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মু. আতাউর রহমান জানান।

    জেলা পুলিশ সুপার আফজুরুল হক টুটুল বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। তাই এখনই কিছু বলা যাচ্ছে না। তদন্ত শেষে সবকিছু জানানো হবে।

  • জমি নিয়ে বিরোধ; অন্তঃসত্ত্বা নারীসহ তিনজনকে মারধর

    জমি নিয়ে বিরোধ; অন্তঃসত্ত্বা নারীসহ তিনজনকে মারধর

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সাত মাসের অন্তসত্ত্বা নারীসহ একই পরিবারের তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।

    আজ বুধবার (২৬ এপ্রিল) সকালে উপজেলার রাতইল ইউনিয়নের চরভাটপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

    আহতরা হলেন উপজেলা চরভাটপাড়া গ্রামের মফিজুর রহমান শেখ (৪৫) তার স্ত্রী সাত মাসের অন্তসত্ত্বা রুমা বেগম (৩৫) এবং তার ভাই সজল শেথ(২৭)।

    এলাকাবাসী সূত্রে জানা গেছে, ১৯ শতাংশ জমি নিয়ে ওই গ্রামের দীর্ঘদিন ধরে আবু তালেব শেখের ছেলেদের সাথে প্রতিবেশি সিরাজ শেখের বিরোধ চলছিল। বিরোধ নিরসনে বুধবার জমি পরিমাপের দিন নির্ধারণ করা হয়। কিন্তু সিরাজ ও তার পরিবারের সদস্যরা জমি মাপতে রাজি না হওয়ায় দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায় সিরাজ ও তার ছেলে ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়। এতে ৭ মাসের অন্তসত্ত্বা নারীসহ একই পরিবারের তিনজন আহত হয়েছেন। পরে তাদেরকে কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়।

    কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফিরোজ আলম বলেন, এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

  • কোটালীপাড়ায় ধর্ষণের শিকার স্কুল ছাত্রী

    কোটালীপাড়ায় ধর্ষণের শিকার স্কুল ছাত্রী

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

    মঙ্গলবার (২৫ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার শুয়াগ্রাম ইউনিয়নের ডুমরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

    ওই স্কুল ছাত্রী স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়ে।

    ওই স্কুল ছাত্রীর পিতা জানান, ঘটনার দিন রাত ৯ টার দিকে ওই স্কুল ছাত্রী পাশের বাড়ির একটি ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিল। এ সময় পূর্ব থেকে ওত পেতে থাকা ডুমরিয়া গ্রামের মহেন্দ্র ভাবুকের ছেলে মিথুন ভাবুক (২৬) ও সচীন পান্ডের ছেলে সত্য পান্ডে (২৪) ওই ছাত্রীর মুখে ওড়না পেচিয়ে একটি মাছের ঘেরপাড় নিয়ে দু’জনে মিলে ধর্ষন করে। এতে ওই স্কুল ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাকে ফেলে রেখে বখাটেরা পালিয়ে যায়।

    এরপর ওই স্কুল ছাত্রী সুস্থ হয়ে বাড়ি ফিরে এসে এ ঘটনা তার মা-বাবাকে জানায়। তিনি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।

    কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জিল্লুর রহমান বলেন, এ ঘটনায় দুইজনকে আসামী করে মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।