Author: desk

  • ক্ষীপ্ত  আর ঘৃণার বসত মাকে হত্যা,ছেলে আটক

    ক্ষীপ্ত আর ঘৃণার বসত মাকে হত্যা,ছেলে আটক

    নাজিম উদ্দিন রানা: মায়ের অনৈতিক কর্মকান্ড সহ্য করতে না পেরে ছেলে সাইফুল ইসলাম রকি তার মাকে হত্যা করেন বলে পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছেন। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় পুলিশ সুপার মো: মাহফুজ্জামান আশরাফ প্রেস কনফারেন্সে বিষয়টি নিশ্চিত করেছেন। রকিকে গ্রেপ্তারের পর পুলিশের কাছে এ স্বীকারোক্তি দেন।

    বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার মজুপুর এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। 

    পুলিশ সুপার জানায়, নিহত মমতাজ বেগম (৫০) লক্ষ্মীপুর সদর উপজেলা কুশাখালী ইউনিয়নের মৃত আব্দুল মতিনের স্ত্রী। তার স্বামী সড়ক বিভাগে চাকরি করতেন। মারা যাওয়ার পর থেকেই তার দুই ছেলে শরিফুল ইসলাম বাপ্পি ও ছোট ছেলে সাইফুল ইসলাম রকিকে নিয়ে সড়ক বিভাগের স্টাফ কোয়ার্টারে বসবাস করছিলেন তিনি। তার স্বামী মারা যাওয়ার পর থেকে বর্তমানে বড় ছেলে বাপ্পি সড়ক বিভাগে মাস্টার রুলে কাজ করছেন। সড়ক বিভাগের স্টাফ কোয়ার্টার থাকাকালিন রকির মা উশৃংখল চলাফেরা করতো। বিষয়টি রকির নজরে আসলে তার মাকে এবিষয়ে বিরত থাকতে বলে। কিন্তু মমতাজ বেগম রকির কথায় কর্নপাত না করে বিভিন্ন সময় অনৈতিক কর্মকান্ড করে বেড়াতো।এতে রকির বিষয়গুলো সহ্য হতো না। তাই মায়ের অনৈতিক কর্মকান্ড সহ্য করতে না পেরে তাকে হত্যা করার সিদ্ধান্ত নেয়।
    সে আলোকে ঘটনার সময় ধারালো চুরি দিয়ে তার মাকে হত্যা করে। পরবর্তীতে মরদেহ থেকে হাত-পা খন্ডিত করে।

    এরআগে মমতাজের মেয়ে রোজি আক্তার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে সদর মডলে থানায় মামলা দায়ের করেন।

  • ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ২ ইটভাটা মালিককে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ৫ লাখ টাকা

    ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ২ ইটভাটা মালিককে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ৫ লাখ টাকা

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।
    স্টাফ রিপোর্টার।।

    ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ১১নং বৈরচুনা ইউনিয়নের ২টি ইটভাটা মালিক কে ৫ লাখ টাকা জড়িমানা করা হয়েছে ভ্রাম্যমাণ আদালতে।জানা যায়,নীতিমালা লংঘন করে ইট পোড়ানোর অপরাধে বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকালে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন অভিযান পরিচালনা করে তাদের এ জরিমানা করেন। পীরগঞ্জ থানার উপ পরিদর্শক সজল বশাক জানান, পরিবেশ অধিদপ্তরের সহকারী উপ-পরিচালক ইউসুফ আলী ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহরিয়ার রহমান স্থানীয় থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় বিকালে উপজেলার বৈরচুনা ইউনিয়নের এস.আর বি এবং এম.এ এস.বি ইট ভাটায় অভিযান চালায়।

    সে সময় নীতিমালা লংঘন করে ভাটায় ইট পোড়ানোর অভিযোগে এস.আর.বি ভাটার মালিক আলতাফ হোসেনকে তিন লাখ অন্য দিকে এম.এ.এস.বি ভাটার মালিক আবু তাহেরকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।এবং সেই সাথে পানি দিয়ে ভাটার আগুন নিভিয়ে দেয়া হয়।

    পরিবেশ অধিদপ্তরের সহকারী উপ-পরিচালক ইউসুফ আলী জানান, জনস্বার্থে পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

  • নীলফামারী জেলা পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায়  গ্রেফতার-২০

    নীলফামারী জেলা পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় গ্রেফতার-২০

    মোঃ হামিদার রহমান নীলফামারী প্রতিনিধিঃ
    গত ২৪ ঘন্টায় জেলা পুলিশ নীলফামারী বিভিন্ন থানা কর্তৃক বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে সর্বমোট-২০ জন আসামী গ্রেফতার করতে সক্ষম হয়।
    নীলফামারী থানা‌ঃ নিয়মিত মামলায় গ্রেফতার-০২ জন; জি আর মামলায় গ্রেফতার-০২ জন; সি আর মামলায় গ্রেফতার-০১ জন।
    জলঢাকা থানাঃ নিয়মিত মামলায় গ্রেফতার-০৯ জন; জি আর মামলায় গ্রেফতার-০১ জন।
    ডোমার থানাঃ নিয়মিত মামলায় গ্রেফতার-০২ জন।
    ডিমলা থানাঃ সি আর মামলায় গ্রেফতার-০২ জন।
    কিশোরগঞ্জ থানাঃ সি আর মামলায় গ্রেফতার-০১ জন।

  • হাবিবুর রহমান”পুলিশ কর্মকর্তা” বাংলাদেশ এর পুলিশ কর্মকর্তা-পর্ব-১

    হাবিবুর রহমান”পুলিশ কর্মকর্তা” বাংলাদেশ এর পুলিশ কর্মকর্তা-পর্ব-১

    স্টাফ রিপোর্টার:- নিরেন দাস

    একই নামের অন্যান্য ব্যক্তিবর্গের জন্য, হাবিবুর রহমান (দ্ব্যর্থতা নিরসন) দেখুন।

    হাবিবুর রহমান(জন্ম ১ জানুয়ারি ১৯৬৭) বাংলাদেশ পুলিশের এর একজন কর্মকর্তা। বর্তমানে তিনি টুরিষ্ট পুলিশের প্রধান (অতিরিক্ত আইজিপি) হিসেবে বাংলাদেশ পুলিশে দায়িত্বরত রয়েছেন।[৫][৬][৭][৮] এর পুর্বে তিনি ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে কর্মরত ছিলেন।

    এছাড়াও ঢাকাস্থ সদরদপ্তরে উপ- মহাপরিদর্শক (প্রশাসন-ডিসিপ্লিন) হিসেবে দায়িত্বরত ছিলেন।[৯][১০][১১] পুলিশি দায়িত্ব পালনের পাশাপাশি সমাজ ও মানুষের জন্য কাজ করা ব্যতিক্রমধর্মী চিন্তা ও ভূমিকা তাকে দিয়েছে বিশেষ খ্যাতি।[১২][১৩] তিনি বাংলাদেশ কাবাডি ফেডারেশান এর সাধারণ সম্পাদক [১৪] এবং এশিয়ান কাবাডি ফেডারেশান এর সহ-সভাপতি।[১৫][১৬][১৭][১৮][১৯] দ্বিতীয় পর্বে তার গুণাবলি প্রকাশ করা হইবে।

  • রামপালে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

    রামপালে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

    এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি || রামপালে আইন শৃঙ্খলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, ভাইস চেয়ারম্যান শেখ নূরুল হক লিপন, ওসি (তদন্ত) রাধেশ্যাম, মৎস্য কর্মকর্তা অঞ্জন বিশ্বাস, কৃষি কর্মকর্তা কৃষ্ণা রানী মন্ডল, ইউপি চেয়ারম্যান তালুকদার সাবির আহমেদ, ইউপি চেয়ারম্যান তপন কুমার গোলদার, ইউপি চেয়ারম্যান ফকির আব্দুল্লাহ, সদর ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দীন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিখিল মন্ডল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ওলিয়ার রহমান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হাজি আকবর হোসেন, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা প্রমুখ। সভায় অবৈধভাবে নদী খালে বাঁধ, নেটপাটা দিয়ে স্রোতের প্রবাহ বন্ধ রাখা ও ভূগর্ভ থেকে বালি উত্তোলনের বিষয়সহ মাদক ও জুয়ার বিষয়ে আলোচনা হয়। এগুলো বন্ধে যথাযথ কার্যকর ব্যবস্থা গ্রহনে পদক্ষেপ নেয়া হবে বলে সভাকে অবহিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সভায় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।#

  • পঞ্চগড়ে প্রথমবার আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত

    পঞ্চগড়ে প্রথমবার আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত

    মুহম্মদ তরিকুল ইসলাম, তেতুলিয়া প্রতিনিধিঃ ‘সুরক্ষিত শ্রবণ সুরক্ষিত জীবন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে প গড়ে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস-২০২৩ পালিত হয়েছে।

    বুধবার (২৬ এপ্রিল) সকালে পরিবেশ অধিদপ্তরের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পে’র আওতায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার সেখানে ফিরে আসে।

    পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও শোভাযাত্রাতে স্কাউট, রোভার স্কাউট সদস্য ও সরকারি কর্মকর্তারা অংশ নেন।

    স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আজাদ জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ইউসুফ আলী।

    সভায় অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার এস এম শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল কাদের, উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহীদুল ইসলাম, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার আফজাল হোসেন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জামিল চৌধুরী ডলার, জ্যেষ্ঠ সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ বক্তব্য দেন।
    পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা সেন্টার ফর হেয়ারিং অ্যান্ড কমিউনিকেশন ১৯৯৬ সাল থেকে উচ্চ শব্দ নিয়ে বৈশ্বিক প্রচারণা শুরু করে। ওই বছর থেকে এপ্রিল মাসের শেষ বুধবার দিবসটি পালিত হয়ে আসছে। সে অনুযায়ী এবার ২৬ এপ্রিল হচ্ছে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস। তারই ধারাবাহিকতায় প গড়ে এবারই প্রথমবারের মতো আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত হয়েছে।

    আলোচনা সভায় বক্তারা বলেন, শব্দ দূষণ মানব দেহে মারত্মক ক্ষতিকর প্রভাব ফেলে। শব্দদূষণ মানব দেহের কান দিয়ে প্রবেশ করে মস্তিস্কে প্রবেশ করে ফলে মানুষ বিশেষ করে শিশুরা বধির হয়ে পড়ে। এ থেকে সকলকে সতর্ক হতে হবে।
    বক্তারা আরোও বলেন, শব্দ দূষণের ক্ষতির কথা বলে শেষ করা যাবে না। শুধু সচেতন হতে হবে। আমাদের সংস্কৃতিগত পরিবর্তন দরকার, যার মধ্য দিয়ে আমরা শব্দ-সন্ত্রাসকে রুখে দিতে পারব। অহেতুক উচ্চ শব্দ করা এড়াতে হবে। অনুমতি ব্যতীত সভা-সমাবেশ-সামাজিক অনুষ্ঠানে মাইক বাজানো নিষিদ্ধ করা, জেনারেটর ও সকল প্রকার যন্ত্রের মানমাত্রা নির্ধারণ করা, শব্দ দূষণ বিধিমালা, ২০০৬ বাস্তবায়ন করার দাবি জানাই।

    মুহম্মদ তরিকুল ইসলাম।।

  • পাইকগাছায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে

    পাইকগাছায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে

    ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা।।
    পাইকগাছায় বোরো মৌসুমে ধানের বাম্পার ফলন হয়েছে। ধান ও বিচুলীর দাম বেশী থাকায় কৃষকরা খুশি। উপজেলায় পুরাদমে আমন ধান কর্তন চলছে। উঁচু ক্ষেতের আমন ধান কর্তন শেষ হয়েছে। তবে নিচু ও মৎস্য লিজ ঘেরে আমন ক্ষেতের ধান কাঁটা ও মাড়াই চলছে। আগামী ১০/১৫ দিনের মধ্যে পুরা জমির ধান কাটা সম্পন্ন হবে বলে কৃষকরা জানিয়েছে। আবহাওয়া জনিত কারণ ও মৎস্য লিজ ঘের গুলোতে দেরিতে আমনের আবাদ করা হয়। সে জন্য আমন কাটাও দেরিতে শুরু হয়। নতুন আমন ধান আশানারূপ দামে বিক্রি হচ্ছে। নতুন বোরো ধান মন প্রতি ্এক হাজার ৫ শত থেকে ১১শত টাকা দরে বিক্রি হচ্ছে। তবে ধানের থেকে বিচুলীর চাহিদা ও মুল্য বেশী থাকায় কৃষকরা লাভবান হচ্ছে।
    উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এ মৌসুমে উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৫হাজার ৬শত ৬৫ হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে। উঁচু ক্ষেত্রের ধান কাঁটা শেষ হয়েছে। মৎস্য লিজ ঘেরের ধান কাটা চলছে। প্রায় ৪০ ভাগ ক্ষেতের ধান কাটা সম্পন্ন হয়েছে,৪০ ভাগ কর্তন চলছে আর ২০ ভাগ এখনও কাচা রয়েছে। হেক্টর প্রতি ফলন হাইব্রীড ৬.০৯ মেট্রিকটন, উফশী ৫.৫০ মেট্রিকটন হারে ফলন পাওয়া যাচ্ছে। আবহাওয়া অনুকুলে থাকায় ফলন আশানারূপ হয়েছে। উপজেলার গদাইপুর ইউনিয়নের পুরাইকাটী কৃষক ফারুক হোসেন জানান,ক্ষেতের দুএকটি শীষে ব্লাস্ট আক্রান্ত হয়েছে। তারপরও তার ৫ বিঘা জমিতে গত বারের তুলনায় এ বছর ফলন ভালো হয়েছে। তোকিয়ার কৃষক শফিকুল জানায়, বোরো আবাদে খরচ বেশি হয। ধানের দাম ভালো ও অধিক দামে বিচুলী বিক্রি হওয়ায় খরচ পুসিয়ে যাচ্ছে। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম জানান, চলতি মৌসুমে বোরোর ফলন ভাল হয়েছে। আবহাওয়া অনুকুলে থাকায় ও ক্ষেত সঠিক ভাবে পরিচর্যা করায বোরোর ফলন ভাল হয়েছে। কৃষকরা ধান ও বিচুলীতে অধিক দাম পাওয়ায় বোরো চাষে তাদের আগ্রহ বেড়েছে।

    ইমদাদুল হক,
    পাইকগাছা, খুলনা।

  • নড়াইল জেলা বিশেষ শাখা বার্ষিক পরিদর্শন ও জেন্ডার রেসপন্সিভ পুলিশিং বিষয়ক আলোচনা সভায় স্পেশাল ব্রাঞ্চের ডিআইজি আমেনা বেগম

    নড়াইল জেলা বিশেষ শাখা বার্ষিক পরিদর্শন ও জেন্ডার রেসপন্সিভ পুলিশিং বিষয়ক আলোচনা সভায় স্পেশাল ব্রাঞ্চের ডিআইজি আমেনা বেগম

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে
    নড়াইল জেলা বিশেষ শাখা (ডিএসবি) বার্ষিক পরিদর্শন করেন আমেনা বেগম, বিপিএম, ডিআইজি, স্পেশাল ব্রাঞ্চ, বাংলাদেশ পুলিশ মহোদয়। সম্মানিত ডিআইজিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান নড়াইল জেলার পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন। অতঃপর জেলা পুলিশের একটি চৌকস টিম ডিআইজি মহোদয়কে সালাম প্রদর্শন করেন। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, (২৫ এপ্রিল বুধবার) সালাম গ্রহণ শেষে তিনি নড়াইল জেলা বিশেষ শাখার বিভিন্ন দাপ্তরিক কার্যক্রম ও রেজিস্টার সমূহ পর্যবেক্ষণ করেন এবং অগ্রিম তথ্য সংগ্রহ ও নজরদারির (surveillance) মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ে অফিসার ও ওয়াচারদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এ সময় নড়াইল জেলা বিশেষ শাখা (ডিএসবি) ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
    অতঃপর তিনি অপরাহ্নে পুলিশ লাইনস্ ড্রিলশডে নারী পুলিশ সদস্যদের পেশাদারিত্বের পূর্ণবিকাশ, কর্মদক্ষতা বৃদ্ধি, স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও নারীবান্ধব কর্মপরিবেশ গড়ার লক্ষ্যে নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোসাঃ সাদিরা খাতুন মহোদয়ের সভাপতিত্বে “জেন্ডার রেসপন্সিভ পুলিশিং” বিষয়ক আলোচনা সভায় অংশগ্রহণ করেন। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি বলেন, “জেন্ডার বৈষম্য হ্রাসে নারী ও পুরুষের চিন্তা-ভাবনার পরিবর্তন আনতে হবে। পারিবারিক এবং অনাকাঙ্ক্ষিত যৌন হয়রানি প্রতিরোধে নারীদের সাহসী ভূমিকা পালন করতে হবে। পুলিশিং-এ নারী পুলিশ সদস্যদের প্রতিনিধিত্ব ও অপরাধ নিয়ন্ত্রণে যেকোন চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় সম্পর্কে তিনি দিক-নির্দেশনা প্রদান করেন। এছাড়া তিনি জেন্ডার সমতা অর্জন ও স্মার্ট পুলিশিং-এর মাধ্যমে এসডিজি’র লক্ষ্য অর্জনে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।
    নড়াইল জেলা পুলিশ সুপার সম্মানিত ডিআইজি আমেনা বেগম, বিপিএম, স্পেশাল ব্রাঞ্চ, বাংলাদেশ পুলিশ ও সভাপতি, বিপিডব্লিউএনকে বাংলাদেশ নারী পুলিশ সদস্যদের আইকন ও অন্যতম অগ্রদূত হিসেবে উল্লেখ করেন। তিনি বিপিডব্লিউএন এর সভাপতি মহোদয়ের দিক-নির্দেশনা এবং মাননীয় আইজিপি নেতৃত্বে সততা, নিষ্ঠা ও কর্মদক্ষতার মাধ্যমে স্মার্ট পুলিশিং ব্যবস্থা বিনির্মাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
    আলোচনা সভায় মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও, টিআই, বিপিডব্লিউএন, নড়াইল ফোকাল পয়েন্ট অফিসার, বিভিন্ন থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী ডেস্কে কর্মরত নারী অফিসারগণ, নড়াইল জেলায় কর্মরত অন্যান্য নারী পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
    অত:পর ডিআইজি সুলতান সংগ্রহশালা পরিদর্শন করেন এবং পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

  • নওগাঁয় আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস পালিত হয়েছে

    নওগাঁয় আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস পালিত হয়েছে

    নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

    জেলা প্রশাসন নওগাঁর সহযোগিতায় পরিবেশ অধিদপ্তর নওগাঁ এই কর্মসূচির আয়োজন করে। বুধবার সকাল সাড়ে ৯টায় সার্কিট হাউস চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। শব্দদুষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় এই কর্মসূচির আয়োজন করা হয়। এ বছর দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল ” সুরক্ষিত শ্রবণ, সুরক্ষিত জীবন”।

    পরে সেখানে পরিবেশ অধিদপ্তর নওগাঁর সহকারী পরিচালক মোঃ মলিন মিয়া’র সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মুনির আলী আকন্দ এবং সদর উপজেলা পরিষদের চেযারম্যান আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম।

    অন্যান্যের মধ্যে আলোচনা করেন নওগাঁ সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুল হাসান এবং অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ শরিফুল ইসলাম খান।#

    রওশন আরা শিলা
    নওগাঁ জেলা প্রতিনিধি।

  • সিরাজগঞ্জের কামারখন্দ এলাকা হতে ৯৫ পিচ ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১২

    সিরাজগঞ্জের কামারখন্দ এলাকা হতে ৯৫ পিচ ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১২

    প্রেস বিজ্ঞপ্তি

    ১। র‌্যাব-১২ সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় ২৫ এপ্রিল ২০২৩ খ্রিঃ রাত ০৮.১৫ ঘটিকায় র‌্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানাধীন ডা. মৃত আতাহার আলীর নাতী নাজিম উদ্দিনের বাড়ীর গোয়াল ঘরের সামনে বট গাছের নিচে মাটির রাস্তার উপর অভিযান চালিয়ে ৯৫ পিচ ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এছাড়াও তাহার সাথে থাকা মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১ টি মোবাইল জব্দ করা হয়।

    ২। গ্রেফতারকৃত আসামীঃ মোঃ আলী আশরাফ (৩৪), পিতা-মোঃ আঃ হালিম মন্ডল, মাতা-মোছাঃ হেলেনা বেগম, সাং-জটিবাড়ী (রেল লাইনের পাশে), ইউপি-৪ নং রায় দৌলতপুর, থানা-কামারখন্দ ও জেলা সিরাজগঞ্জ।

    ৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলো।

    ৪। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাকে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানায় হস্তান্তর করা হয়েছে।

    এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

    র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

    বিশেষ দ্রষ্টব্যঃ উপরোক্ত সংবাদ বিজ্ঞপ্তিটি ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়াতে প্রদর্শনের জন্য অনুরোধ করা হলো। যে কোন প্রয়োজনে ফোন করুন মিডিয়া সেল মোবাইল নং- ০১৭৭৭-৭১১২৪৩

    স্বাক্ষরিত…….

    মোঃ আবুল হাসেম সবুজ

    লেফটেন্যান্ট কমান্ডার বিএন

    কোম্পানী কমান্ডার

    র‌্যাব-১২,সিপিএসসি,সিরাজগঞ্জ

    ফোন-০২-৫৮৮৮৩১৮৫৯(অফিস)