Author: desk

  • ঠাকুরগাঁওয়ের হরিপুরে জাতীয় আইন সহায়তা দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

    ঠাকুরগাঁওয়ের হরিপুরে জাতীয় আইন সহায়তা দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।
    স্টাফ রিপোর্টার।।
    ঠাকুরগাঁওয়ের হরিপুরে শুক্রবার ২৮শে এপ্রিল ২০২৩ জাতীয় আইন সহায়তা দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    জানা যায়”বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ,বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন”এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (২৮ এপ্রিল) সকালে হরিপুর উপজেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে উপজেলা চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুল,উপজেলা নির্বাহী অফিসার একেএম শরীফুল হক,বীরমুক্তিযোদ্ধা নগেন কুমার পাল, বীরমুক্তিযোদ্ধা বুবুল তালুকদার,সদর ইউনিয়ন চেয়ারম্যান রফিকুল ইসলামসহ সুধী সমাজের ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।

    সে সময় বক্তারা বলেন,সমাজের নিম্ন মধ্যবিত্ত ও নিম্নবিত্তের বেশিরভাগ মানুষেরা রাষ্ট্রের প্রতি তাদের অধিকার ও আইন সম্পর্কে জানেনা। অধিকাংশ মানুষই লিগ্যাল এইড সম্পর্কে জানেনা তাই তারা দিনের পর দিন বিভিন্ন ভাবে হয়রানির শিকার হচ্ছেন।লিগ্যাল এইড সম্পর্কে জানলে মানুষের অনেক হয়রানি কমে যাবে।সুবিধাবঞ্চিত মানুষের জন্য লিগ্যাল এইড কমিটি কাজ করে যাচ্ছে।আর্থিক অসচ্ছলতার কারণে যারা মামলা চালাতে পারেনা শুধু তাদের জন্য না,সকলের জন্যই লিগ্যাল এইড।লিগ্যাল এইড সম্পর্কে আইনগত সহায়তা পেতে সকলের দ্বারপ্রান্তে পৌছে দিতে প্রচার প্রচারনার জন্য আহ্বান জানিয়েছেন উক্ত অনুষ্ঠানে।

  • শার্শায় প্রাইভেটকার চাপায় শিশু নিহত

    শার্শায় প্রাইভেটকার চাপায় শিশু নিহত

    আজিজুল ইসলাম : যশোরের শার্শায় প্রাইবেট কারের চাপায় মেহেদী হাসান (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার শার্শা-কাশিপুর সড়কের ডিহি ইউনিয়নের বাউন্ডারি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। মেহেদী হাসান ডিহি ইউনিয়নের বটতলা গ্রামের মিলন হোসেনের ছেলে।

    স্থানীয়রা জানান, শুক্রবার বিকাল সাড়ে ৪ টার দিকে মেহেদী হাসান নিজবাড়ি থেকে বাই সাইকেল যোগে পাকশিয়া বাজারে যাওয়ার পথে পেছন থেকে একটি প্রাইবেট কার তাকে ধাক্কা দিলে বাইসাইকেল সহ শিশুটি কারের নিচে চাপা পড়ে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে পাকশিয়া বাজারের একটি গ্রাম্য চিকিৎসকের নিকট নেন। পরে অবস্থা খারাপ হলে স্বজনরা তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে সন্ধ্যা ৬ টার দিকে তার মৃত্যু হয়। শিশুটির মা আগেই মারা গেছেন আর তার বাবা দীর্ঘদিন অসুস্থ হয়ে নিজ বাড়িতে শয্যাশায়ি রয়েছেন। নিহত মেহেদী হাসান পাকশীয়া বাজারের একটি হোটেলে হোটেল বয়ের কাজ করতো।

    এ বিষয়ে শার্শা থানা ওসি তদন্ত শাহাদত হোসেন বলেন ডিহিতে সড়ক দূর্ঘটনায় শিশু মৃত্যর ঘটনা আমার জানা নেই।

  • জাতীয় আইন সহায়তা দিবসে জয়পুরহাটে সেরা প্যানেলে আইনজীবী নির্বাচিত এ্যাডঃ আরাফাত হোসেন মুন

    জাতীয় আইন সহায়তা দিবসে জয়পুরহাটে সেরা প্যানেলে আইনজীবী নির্বাচিত এ্যাডঃ আরাফাত হোসেন মুন

    স্টাফ রিপোর্টার:- নিরেন দাস

    বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন এ স্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্যভাবে জয়পুরহাটে জাতীয় আইন সহায়তা দিবস – ২০২৩ পালিত হয়েছে । শুক্রবার সকালে জেলা জজকোর্ট চত্বরে পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়।

    দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য রেলি শেষে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব মোঃ নুর ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন জয়পুরহাট ০১ আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাডঃ সামছুল আলম দুদু।

    আরো বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ জনাব মোঃ সামিউল ইসলাম, ভারপ্রাপ্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, এ্যাডঃমোমিন আহমেদ চৌধুরী জিপি, এ্যাডঃ নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি, ও আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডঃ মোঃ শাহানুর রহমান শাহিন।

    উক্ত অনুষ্ঠানে দরিদ্র অসহায় নির্যাতিত নিপিড়ীত মানুষের মামলা সফলভাবে পরিচালনার জন্য ২০২৩ সালে জেলায় সেরা প্যানেল আইনজীবী নির্বাচিত করা হয় এ্যাডঃ আরাফাত হোসেন মুনকে। তাকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান, জেলা ও দায়রা জজ মোঃ নূর ইসলাম।

  • সুন্দরগঞ্জে সাংবাদিক পরিবারের নিরাপত্তা চেয়ে থানায় জিডি

    সুন্দরগঞ্জে সাংবাদিক পরিবারের নিরাপত্তা চেয়ে থানায় জিডি

    আনিসুর রহমান আগুন।
    গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
    গাইবান্ধার দৈনিক নতুন বাজার পোর্টাল পত্রিকার জেলা প্রতিনিধি ও একাধিক পত্রিকার উপজেলা প্রতিনিধি আনিসুর রহমান আগুন নিজের নিরাপত্তাসহ তার পরিবারের নিরাপত্তার জন্য থানায় জিডি করেছেন বলে জানা গেছে।

    জিডি ও পারিবারিক সূত্রে জানা গেছে, সাংবাদিক পরিবারের ভোগদখলকৃত জমিতে উপজেলার রামজীবন ইউনিয়নের সূবর্ণদহ গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে জয়নাল মিয়া ও তার বড় বোন সিবাতন তার লোকজনসহ দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে ১৪/০৩/২৩ইং তারিখে আকস্মিক আক্রমণ করে। এতে সাংবাদিক আগুনসহ তার পিতামাতা গুরুতর আহত হলে তাদের সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। স্থানীয়ভাবে মীমাংসার কথা বলে সাংবাদিক ও তার পরিবারকে হয়রানির উদ্দেশ্যে ধূত জয়নাল মিথ্যা মামলা করে। পাশাপাশি সুকৌশলে সাংবাদিক আগুনকে পুলিশকে ধরে দেয়। সাংবাদিক ২৯/০৩২৩ ইং তারিখে জেল হাজতে থেকে ফিরে আসলে তাকে প্রাণে মেরে ফেলার জন্য জয়নালের আত্মীয়-স্বজন ও ভাগি শরিক রাস্তাঘাটে বিভিন্ন ধরনের গালিগালাজসহ ভয়ভীতি প্রদর্শন করে আসছে। এরই ধারাবাহিকতায় ১৮/০৪/২৩ইং তারিখে প্রতিবেশি মজিবর রহমানের ছেলে আবু সাইদ ওরফে সাইদুল জয়নালের পক্ষ হয়ে সাংবাদিকের বসতভিটায় ঢুকে তার বাবামাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিয়ে সাংবাদিকের নাম ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রাণনাশের হুমকি দেয়। যাওয়ার সময় একটি এন্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় সাইদ। সেই সাথে জয়নালের ভাগ্নি জামাই রুবেল ও তার বন্ধু জহুরুল সাংবাদিকের নাম ধরে প্রাণনাশের হুমকি প্রদান করে রাস্তা দিয়ে চলে যায়। এই ঘটনার তিন পর ২১/০৪/২৩ ইং তারিখে জয়নালের নতুন বাড়ির সামনের কাঁচা রাস্তা দিয়ে যাওয়ার সময় জয়নাল ও সিবাতন তার লোকজন নিয়ে সাংবাদিকের উপর হামলা করার চেষ্টা করে। এসব ঘটনায় সাংবাদিক ২৮/০৪/২৩ইং তারিখে উল্লেখি ব্যক্তিদের বিরুদ্ধে থানায় জিডি করেন। জিডি নং-১৪১০। এব্যাপারে সাংবাদিক আগুন ও তার পরিবার পুলিশ প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।

  • একটাই স্লোগান, ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, কাশেম জিহাদীর ফাঁসি চাই হত্যাকারীদের  গ্রেপ্তারের দাবিতে উত্তাল বশিকপুর

    একটাই স্লোগান, ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, কাশেম জিহাদীর ফাঁসি চাই হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে উত্তাল বশিকপুর

    নাজিম উদ্দিন রানা।
    লক্ষ্মীপুরে সন্ত্রাসীদের গুলিতে নিহত যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতার হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে উত্তাল বশিকপুর ইউনিয়ন। শুক্রবার (২৮ এপ্রিল) সদর উপজেলার পোদ্দার বাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়। বশিকপুর ইউনিয়ন সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে হাজারো মানুষ উপস্থিত ছিলেন। এসময় সবার মুখে একটাই স্লোগান, ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, কাশেম জিহাদীর ফাঁসি চাই। নোমান-রাকিবের রক্ত, বৃথা যেতে দিবো না।

    বিক্ষোভ মিছিলটি চন্দ্রগঞ্জ থানাধীন পোদ্দার বাজার কেন্দ্রীয় জামে মসজিদ এলাকা থেকে শুরু হয়ে বশিকপুর ইউনিয়ন পরিষদের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশে একত্রিত হয়। এরআগে ওই ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে ছোট ছোট মিছিল নিয়ে আসতে থাকে প্রতিবাদী মানুষগুলো।

    বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, ৭ নং বশিকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন ও সাধারণ সম্পাদক প্রফেসর জাহাঙ্গীর হোসেন। যুবলীগ নেতা নোমানের বড় ভাই ও বশিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান, ছাত্রলীগ নেতা রাকিব ইমামের বাবা রফিক উল্লাহ ও ভাই সাইফুল ইসলাম রুবেলসহ আরো অনেকে।

    প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, আবদুল্লাহ আল নোমান যখন বশিকপুরের সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে অবস্থান নিয়েছে। এখানকার জনগণকে সাথে নিয়ে অপরাধীদের প্রতিহত করছে। বন্ধ করে দিচ্ছে তাদের সকল অপকর্ম। তখনি আবুল কাশের জেহাদী তার বাহিনীর সদস্যদের দিয়ে পরিকল্পিতভাবে নোমানকে গুলি করে হত্যা করে। এসময় নোমানের সঙ্গে থাকা ছাত্রলীগ নেতা রাকিব ইমামকেও হত্যা করা হয়েছে।

    আরো বলেন, বশিকপুরের মানুষ যেই নোমানকে দিয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছে, সেই নোমানের খুনি ও গডফাদারের ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো। তাই প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, নোমান-রাকিব হত্যাকা-ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করুন।

    উল্লেখ্য, গত মঙ্গলবার (২৫ এপ্রিল) জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাকিব ইমামকে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের নাগেরহাট বাজার এলাকায় গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় পরেরদিন রাতে যুবলীগ নেতার বড় ভাই মাহফুজুর রহমান বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় ১৮ জনের নাম উল্লেখ ও ১৫ জনকে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করেন। পরে পুলিশ ৪ জনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছেন। শুক্রবার (২৮ এপ্রিল) আদালত পুলিশের আবেদনের প্রেক্ষিতে প্রত্যেকের ৪ দিন করে রিমা- মঞ্জুর করে।

  • গোপালগঞ্জে বাস ও নসিমনের সংঘর্ষে তিন কাঁচামাল ব্যবসায়ী নিহত

    গোপালগঞ্জে বাস ও নসিমনের সংঘর্ষে তিন কাঁচামাল ব্যবসায়ী নিহত

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাস ও নসিমনের সংঘর্ষে তিন কাঁচামাল ব্যবসায়ী নিহত এবং একজন আহত হয়েছেন। অপরদিকে, মোটর সাইকেল ও ট্রাকের সংঘর্ষে বাব ও ছেলে আহত হয়েছে।

    আজ শুক্রবার (২৮ এপ্রিল) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাশুর ও গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের উত্তর ভেন্নাবাড়ীতে এসব দুর্ঘটনা ঘটে।

    কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ের পুলিশের পরিদর্শক (ওসি) মো: শরিফুল ইসলাম দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

    নিহতরা হলেন, গোপালগঞ্জ সদর উপজেলার আন্দারকোটা গ্রামের দেবু অধিকার ছেলে দীনেশ অধিকারী (৫৫), সন্তোস বৈরাগীর ছেলে সঞ্জয় বৈরাগী (৩৫) ও নরেন বৈরাগীর ছেলে মিহির বৈরাগী (৪৫)।

    আহতরা হলেন, পথিক বৈরাগী (৪০) এবং উত্তর ভেন্নবাড়ী গ্রামের শংকর বালা (৪৫) ও তার ছেলে রুদ্র বালা (৭)। আহতদের গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ের পুলিশের পরিদর্শক (ওসি) মো: শরিফুল ইসলাম জানিয়েছেন, সদর উপজেলার তালা বাজারে কাঁচামাল বিক্রি শেষ করে চার ব্যবসায়ী নছিমনে করে সদর উপজেলার আন্দারকোটা গ্রামের নিজ বাড়িতে ফিরছিলেন।

    এসময় নসিমনটি সোনাশুরে পৌঁছালে বিপরীতমুখী খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ফাল্গুনী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে নছিমনটি ছিটকে মহাসড়কের পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলে ব্যবসায়ী ও নসিমন চালক দিনেশ অধিকারী নিহত হন।

    পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠালে সেখানে অপর ব্যবসায়ী সঞ্জয় বৈরাগী ও মিহির বৈরাগীকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

    এদিকে, গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের উত্তর ভেন্নাবাড়ীতে মোটর সাইকেল ও ট্রাকের সংঘর্ষে মোটরসাইকেলের চালক শংকর বালা (৪৫) ও তার ছেলে রুদ্র বালা (৭) মারাত্মক আহত হয়েছে। তাদেরকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে গোপালগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। #

  • ছাত্রলীগ নেতা কায়ছার হামিদের নেতৃত্বে ধান কেটে দিল বড়লিয়া ইউনিয়ন ছাত্রলীগ

    ছাত্রলীগ নেতা কায়ছার হামিদের নেতৃত্বে ধান কেটে দিল বড়লিয়া ইউনিয়ন ছাত্রলীগ

    মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টারঃ

    কৃষক বাঁচলে, বাঁচবে দেশ,
    শেখ হাসিনার বাংলাদেশ।
    কৃষক রত্না শেখ হাসিনার আহ্বানে, সংকটে, প্রয়োজনে অতীতের ন্যায় করোনা মহামারীতে কৃষকের ধান ঘরে তুলতে কামলা সংকট নিরসনে বাংলাদেশ ছাত্রলীগের আহ্বানে, পটিয়ার গণমানুষের নেতা আলহাজ্ব সামশুল হক চৌধুরী এমপি মহোদয়ের নির্দেশনায়, দীর্ঘ ০৫দিনের ধান কাঁটার কর্মসূচীর মাধ্যমে কৃষকের ধান ঘরে তুলে দিয়েছিল, তৎক্ষালীন বড়লিয়া ইউনিয়ন ছাত্রলীগের পরিচ্ছন্ন, আদর্শিক, কর্মীবান্ধব সফল সভাপতি মোহাম্মদ কায়ছার হামিদ ভাইয়ের নেতৃত্বে বড়লিয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতৃবৃন্দ।

    তারই ধারাবাহিকতায় কেন্দ্রীয় ছাত্রলীগের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে, পটিয়ার উন্নয়নের রূপকার জাতীয় সংসদের মাননীয় হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরী এমপি মহোদয়ের নির্দেশে >পটিয়া উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি, সাবেক বড়লিয়া ইউনিয়ন ছাত্রলীগ এর সভাপতি সর্বজনপ্রিয় মানবিক ছাত্রনেতা মোহাম্মদ কায়ছার হামিদ ভাইয়ের নেতৃত্বে গত ২৬/০৪/২০২৩ইং তারিখে কৃষক মোহাম্মদ আবুল কাসেম ভাইয়ের ১০ গন্ডা ধান কেটে দেন বড়লিয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতৃবৃন্দ।

    উক্ত মানবিক কাজে অংশগ্রহণ করেনঃ- পটিয়া উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি, সাবেক বড়লিয়া ইউনিয়ন ছাত্রলীগ এর সভাপতি মোহাম্মদ কায়ছার হামিদ, পটিয়া উপজেলা ছাত্রলীগের সহ সম্পাদক, সাবেক বড়লিয়া ইউনিয়ন ছাত্রলীগ এর সহ সভাপতি মোহাম্মদ রায়হা উদ্দীন, যুবনেতা মিজান, কর্তালা বেলখাইন মহাবোধি উচ্চ বিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি, ০১নং ওয়ার্ড বড়লিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ খলিল, ০৮নং ওয়ার্ড বড়লিয়া ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি ইউনিয়ন ছাত্রলীগ নেতা মোহাম্মদ সাইফুল ইসলাম, ০৮নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক ইউনিয়ন ছাত্রলীগ নেতা মোহাম্মদ আকিব, ছাত্রনেতা রাজু ইসলাম, সাবেক ছাত্রনেতা শয়ন শীল, ইউনিয়ন ছাত্রলীগ নেতা এস এ শওকত, ইউনিয়ন ছাত্রলীগ নেতা মোহাম্মদ শওকত ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগ নেতা অনকন শীল, ইউনিয়ন ছাত্রলীগ নেতা অন্তু বড়ুয়া, ইউনিয়ন ছাত্রলীগ নেতা মোহাম্মদ তুহিনসহ নেতৃবৃন্দ।

  • জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‍্যালি ও  আলোচনা সভা অনুষ্ঠিত

    জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

    ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে জাতীয় আইনগত সহায়তা দিবস -২০২৩ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে “বঙ্গবন্ধুর স্বপ্ন পূরন,বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন”।

    এ উপলক্ষে উপজেলা লিগ্যাল এইড কমিটি ও অপরাজেয় বাংলাদেশের যৌথ আয়োজনে শুক্রবার(২৮এপ্রিল) সকালে উপজেলা পরিষদ সম্মুখ থেকে একটি র‍্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষন শেষে একই স্থানে এসে শেষ হয়।

    এরপর উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান।

    আরও বক্তব্য রাখেন, নারী নেত্রী তাহমিনা বেগম, নলছিটি থানার এসআই ইউসুফ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান তালুকদার, মোল্লারহাট ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট কেএম মাহবুবুর রহমান সেন্টু প্রমুখ।

    অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষক ও সাংবাদিক মো. আমির হোসেন। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,বীর মুক্তিযোদ্ধা,এনজিও প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

  • রাজশাহীর  গোদাগাড়ীতে ধান কাটা-মাড়াই শুরু, কৃষক ও কৃষি শ্রমিকগণ ব্যস্ত সময় পার করছেন

    রাজশাহীর গোদাগাড়ীতে ধান কাটা-মাড়াই শুরু, কৃষক ও কৃষি শ্রমিকগণ ব্যস্ত সময় পার করছেন

    মোঃ হায়দার আলী রাজশাহী থেকেঃ শস্য ভান্ডার হিসেবে খ্যাত রাজশাহীর গোদাগাড়ী উপজেলা। এই উপজেলায় চলতি মৌসুমে আগাম ইরি-বোরো ধান কাটা শুরু হয়েছে। একদিকে তাপদাহ অন্যদিকে অতিরিক্ত গরমে কৃষকদের কষ্ট হলেও ধান কেটে মাড়াই কাজ করছেন তারা। পাশাপাশি বসে নেই কৃষাণীরাও। তারাও মনের আনন্দে ধান শুকিয়ে কুঠি, গোলায় তোলার কাজে সহযোগিতা করছেন। আগাম বোরো ধান কাটা শুরু হলেও আগামী সপ্তাহে পুরো দমে ধান কাটা শুরু হবে বলে জানান কৃষকরা।

    চলতি মৌসুমে এ উপজেলার কৃষকরা রোদ বৃষ্টি মাথায় নিয়ে হাল চাষ দিয়ে বোরো ধান আবাদ করেন। বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং কারণে কৃষকরা জমিতে সঠিক সময় পর্যাপ্ত পানি দিতে পারে নি। তবে কৃষি অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা মাঠপর্যায়ে থেকে কৃষকদের সব রকম পরামর্শ প্রদান, পর্যাপ্ত সার পাওয়ায় এবার কোনো কিছুতেই কৃষকদের বেগ পেতে হয়নি।

    তবে শুরুতেই কালবৈশাখী হানা, দেখা দিয়েছে শ্রমিক সংকট। ধান কাটা ও মাড়াইয়ের শ্রমিক পাওয়া যাচ্ছে না বলে জানাচ্ছেন চাষিরা। তবে কৃষি বিভাগ বলছে, এখনও ধান কাটা পুরোদমে শুরু হয়নি। তবে মাত্র ঈদ শেষ হলো তাই শ্রমিকেরা কাজ শুরু করেনি। ধান পুরোপুরি কাটা শুরু হলে শ্রমিক সংকট থাকবে না। তবে এ অঞ্চলের কৃষকরা ঝড়ো হাওয়া ও শিলা বৃষ্টিতে ধানের ক্ষতির আশঙ্কা করছে।
    এদিকে গত বুধবার কাঁকনহাট, চব্বিশনগর, মান্ডইলসহ কয়েকটি এলাকায় ঝড়ো হাওয়া ও শিলা বৃষ্টিতে পাঁকা ধান, আম, সবজির ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ওই এলাকার কৃষকরা।

    এছাড়াও ঈদের দুই দিন পরে গোদাগাড়ীর ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ো হাওয়া ও বৃষ্টি, আবার আদারপাড়া, ধাতমা, বরশিপাড়া, বলিয়াডাইং, মধুমাঠসহ বেশ কিছু এলাকায় শিলা বৃষ্টিতে এ অঞ্চলে মাঠে পাঁকা ধানের ক্ষতি হয়েছে বলে কৃষকরা জানিয়েছে।

    গোদাগাড়ী উপজেলা কৃষি বিভাগের তথ্যমতে, উপজেলায় এ বছর ১৬ হাজার ৫৬০ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। কিছু কিছু জমির ধান কাটা শুরু হয়েছে এক সপ্তাহ ধরেই। গড়ে ফলন হচ্ছে বিঘা প্রতি ২২ থেকে ২৩ মণ। এখন পর্যন্ত প্রায় ২০ ভাগ ধান কাটা হয়েছে বলে জানিয়েছে কৃষি অফিস।
    ঝড়ো হাওয়া ও বৃষ্টিতে পাঁকা ধানের ক্ষতির কথা কৃষকরা জানালেও কৃষি অফিস বলছে ধানের ক্ষতি হয়নি। গভীর নলকুপ থেকে ঠিকমত পানি পাচ্ছে না কৃষকরা। ডিপটিউবল গুলি পানি কম উঠায় সেচচার্জ বৃদ্ধি পেয়েছে, যে সকল জমিতে ধানের নরম দানা রয়েছে সেই জমিতে বৃষ্টির পানিতে বেশ উপকার হয়েছে।

    গোদাগাড়ী উপজেলার কৃষকদের সাথে কথা বলে জানা যায়, এই বোরো মৌসুমে আবহাওয়া অনুকুলে থাকায় ধানের ফলন আশা করা যাচ্ছে বেশ ভালই হবে। তবে তাপদাহের কারণে জমিতে বেশী পরিমাণ সেচ দিতে হয়েছে। একদিন সেচ দিলে ৭/১২ দিন পর আবার জমিতে সেচ দিতে পেরেছে কৃষকগন, পানি না পেয়ে আবারো বিষ পান করেছেন এক আদিবাসী কৃষক । ধানের জমিতে পানি ধরে রাখতে পারছে না।

    গোদাগাড়ী পৌরসভার কৃষক আলহাজ্ব আব্দুল মাতিন বলেন, ঝড়ো হাওয়া ও বৃষ্টিতে আমার ক্ষেতের পাঁকা ধানের কিছু ঝড়ে গেছে ও ধান গাছ মাটিতে পড়ে গেছে। ধান কাটতে সময় লাগছে ৯ বিঘা জমির মধ্যে ৪ বিঘা জমির ধান কাটা হয়েছে। দ্রুত ধান উঠানে তুলতে না পারলে ক্ষেতের ধান ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
    ভাজনপুর এলাকার কৃষক দুলুদেব বলেন, কালবৈশাখী ঝড় ও বৃষ্টি নিয়ে আতঙ্কে আছি, ধান কাটা ও মাড়াই না হওয়া পর্যন্ত শান্তি নেই।

    তবে গোদাগাড়ীর কয়েকজন চাষি জানিয়েছেন, শ্রমিক সংকট কিছুটা হলেও যদি ঝড়ো হাওয়া ও শিলা বৃষ্টি হয় তাহলে পাঁকা ধানের ব্যাপক ক্ষতি হবে।
    এ অঞ্চলে ধান লাগানো থেকে কাটা-মাড়াইয়ের বেশিরভাগ শ্রমিকই ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শ্রমিকরা এখন ধান লাগানো থেকে কাটা-মাড়াই ছেড়ে দিয়ে অন্য কাজের সন্ধানে ছুটছে। কারন হিসাবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শ্রমিকরা বলছে ধান লাগানো থেকে কাটা-মাড়াইয়ে যে মজুরি পাওয়া যায় তার চাইতে অন্য কাজে বেশী মজুরি পাওয়া যাচ্ছে।

    গোদাগাড়ী উপজেলা কৃষি অফিসার মরিয়ম আহমেদ বলেন, ইতোমধ্যে গোদাগাড়ীতে বোরো ধান কাটা-মাড়াইয়ের কাজ শুরু হয়ে গেছে। এখন পর্যন্ত প্রায় ২০ভাগ ধান কাটা হয়েছে। এবার ধানে কোন প্রকার রোগ ও পোকামাকড় না থাকায় এবার কৃষকরা ধানের আশানারুপ ফলন পাচ্ছে। সাথে দামও ভাল পাচ্ছে। আশা করা যায় কৃষকরা যথাসময়ে তাদের ফলস ঘরে তুলতে পারবে।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • পীরগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও অভিভাবক সমাবেশ

    পীরগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও অভিভাবক সমাবেশ

    পীরগঞ্জ (ঠাকুরগাঁও)প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, অভিভাবক সমাবেশ ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার বিকালে নওডাঙ্গা আদর্শ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের আয়োজনে এই অভিভাবক সমাবেশ, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

    এতে নওডাঙ্গা আদর্শ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের সভাপতি হামিদুর রহমানের সভাপতিত্ত্বে বক্তব্য দেন,উক্ত স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবদুল্লাহ আল মামুন,পল্লী বিদ্যুতের বৈরচুনা অফিসের ইনচার্জ নজরুল ইসলাম,প্রেস ক্লাব পীরগঞ্জের সভাপতি মাহবুবুর রহমান বুলুসহ আরও অনেকে।

    বিদায় অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ শেষে

    এসএসসি পরীক্ষার্থীদের মডেল টেস্ট পরীক্ষায় ভাল চলাফল কারীদের ল্যাপটপ,সাইকেলসহ ১০ জনকে পুরুস্কার বিতরণ করা হয়।