Author: desk

  • পত্নীতলা ব্যটালিয়ন ১৪ বিজিবি দু’টি অভিযানে ৭ গ্রাম ওজনের ৬ টি স্বর্নের বারসহ এক চোরাকারবারি আটক

    পত্নীতলা ব্যটালিয়ন ১৪ বিজিবি দু’টি অভিযানে ৭ গ্রাম ওজনের ৬ টি স্বর্নের বারসহ এক চোরাকারবারি আটক

    নওগাঁ প্রতিনিধি : জেলার ধামইরহাট উপজেলায় ভারতে পাচারের সময় প্রায় ৭শ গ্রাম ওজনের ৬টি স্বর্নের বারসহ একজন স্বর্ন চোরাকারবারীকে আটক করেছে পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি। বৃহষ্পতিবার রাত সাড়ে ৯টায় ধামইরহাট উপজেলার চকিলম সীমান্ত এলাকা থেকে মোঃ গোলাম কিবরিয়া নামের ঐ স্বর্ন চোরাকারবারীকে আটক করা হয়েছে।

    শুক্রবার দুপুর ১২টায় পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি’র হেড কোযার্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিং -এ এই তথ্য প্রধান করা হয়েছে। পত্লীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ হামিদ উদ্দিন, পিএসসি সাংবাদিকদের এসব তুলে ধরেন।

    তিনি জানান ধামইরহাট উপজেলার চকিলম সীমান্ত দিয়ে সীমান্ত দিয়ে স্বর্ন পাচার হচ্ছ এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৯টা থেকে ঐ এলাকায় বিজিবি’র স্পেশাল অপারেশন টীম অভিযান শুরু করে।

    এ সময় সন্দেহভাজনভাবে গোলাম কিবরিয়া মোটর সাইকেলোযগে ধামইরহাট থেকে সীমান্তের দিকে যাচ্ছিল। স্পেশাল অপারেশন টীমের জওয়ানরা তাকে চ্যালেঞ্জ করলে সে মোটরসাইকেল ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিজিবি সদস্যরা তাকে আটক করে। তার শরীরে তল্লাশী চালিয়ে বাঁম পায়ের হাঁটুর নিচে এ্যাঙ্কলেট দিয়ে বিশেষ অভিনব কায়দায় বেঁধে রাখা অবস্থায় ৬টি স্বর্নের বার উদ্ধার করা হয়। নজিপুর জুয়েলারি সমিতি কর্তৃক পরীক্ষা নিরীক্ষা করে জানা গেছে স্বর্নের বারগুলো খাঁটি এবং ২৪ ক্যারেটের। ৬৯৯.৪৮ গ্রাম ওজনের ঐ স্বর্নের বরাতমান বাজার মূল্য ৫৩ লক্ষ ১৩ লক্ষ ২৩১ টাকা।

    ধামইরহাট থানায় মামলা দায়েরসহ আসামীকে পুলিশের নিকট হস্তান্তর এবং উদ্ধারকৃত স্বর্ন জেলা প্রশাসকের ট্রেজরীতে জমা দেয়া হয়েছে।

    অপরদিকে একইদিনে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধভাবে পাচার হয়ে আসা প্রসাধনী ও শিশু খাদ্য আটক করেছে পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি’ সদস্যরা। আটক প্রসাধনী ও শিশু খাদ্যের মূল্য প্রায় ৮ লক্ষ টাকা বলে জানানো হয়েছে।

    রওশন আরা শিলঅ
    নওগাঁ জেলা প্রতিনিধি

  • রাজশাহীর তানোরে অঞ্চলে বোরো কাটা-মাড়াই শুরু

    রাজশাহীর তানোরে অঞ্চলে বোরো কাটা-মাড়াই শুরু

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরসহ বরেন্দ্র অঞ্চলে বোরো ধান কাটা-মাড়াইয়ের কাজ শুরু হয়েছে। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। কৃষি বিভাগ বলছে রাজশাহী অঞ্চলে বোরো ধান আবাদের যে লক্ষ্য মাত্রানির্ধারণ করা হয়েছিলো তা ছাড়িয়ে গেছে এবং ফলনও বেশ ভালো হচ্ছে। রাজশাহী কৃষি সম্প্রসারণ অফিস সুত্রে জানা গেছে, রাজশাহী জেলায় চলতি মৌসুমে বোরো চাষাআবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিলো ৬৫ হাজার ৩০০ হেক্টর। কিন্ত্ত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ হয়েছে ৬৮ হাজার ৬০০ হেক্টর। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৩০০ হেক্টর বেশী। রাজশাহীর তানোরে চলতি মৌসুমে বোরো চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১২ হাজার ৪৫০ হেক্টর এবং ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল প্রায় ৭০ হাজার মেট্রিকটন।কিন্ত্ত লক্ষ্যমাত্রা থেকে বেশী জমিতে বোরো চাষ হয়েছে।বিগত প্রায় ১০ বছরের মধ্যে বোরোর এমন ফলন হয়নি। গোদাগাড়ী উপজেলায় চলতি মৌসুমে বোরো দের লক্ষ্য মাত্রা ধরা হয়েছিলো ১৬ হাজার ৩২০ হেক্টর জমিতে। কিন্ত্ত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গিয়ে আবাদ হয়েছে ১৬ হাজার ৫৬০ হেক্টর জমিতে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ১৪০ হেক্টর বেশী। বোরো চাষি কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, চলতি বোরো মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় ধানের ফলন আশা করা যাচ্ছে বেশ ভালই হবে। তবে ঈদের আগের তাপদাহের কারণে জমিতে বেশী পরিমাণ সেচ দিতে হয়েছে। এতে খরচ কিছুটা বেশী হয়েছে গভীর নলকুপ গুলোতে পানি কম উঠায় কৃষকদের দিনরাত জেগে পানি দিতে হচ্ছে। গোদাগাড়ী উপজেলার গোগ্রাম, রিশিকুল ইউনিয়ন(ইউপি) ও কাঁকনহাট পৌরসভার বেশ কিছু এলাকায় ইদ পরবর্তী সময়ে শিলা বৃষ্টিতে আম, লিচু ও ধানের ফলন কমে যাওয়ায় আশঙ্কা প্রকাশ করছেন কৃষকরা। অপরদিকে সব ধরণের সারের দাম বস্তাপ্রতি ২৫০ টাকা বেড়ে যাওয়ায় ধানের আবাদের খরচ বেড়েছে ধান চাষে এবার কৃষকরা তেমন লাভবান হবেন না বলে জানান।এছাড়াও এবার ধানের যে দাম তা নিয়েও খুশি নন কৃষকরা। তানোর পৌর এলাকার কৃষক আনারুল ইসলাম বলেন, এবার তিনি ৮ বিঘা জমিতে ব্রি-২৮ ও জিরা শাইল জাতের ধান আবাদ করেছেন। বিঘাপ্রতি ৭-৮ হাজার টাকা খরচ হয়েছে। আবহাওয়া ভালো থাকায় ধানের ফলন বেশ ভালই হবে বলে আশা প্রকাশ করেন। তিনি বলেন, আশা করছি বিঘাপ্রতি ধানের ফলন ২০-২২ মণ হবে। তবে ধানের যে দাম, তা থাকলে তেমন ভাবে লাভবান হবেন না বলে জানান। গোদাগাড়ী উপজেলার গোগ্রাম
    ইউনিয়নের (ইউপি) কৃষক আদিল হোসেন বলেন, বোরো ধানের ফলন বেশ ভালই হবেই বলে আশায় ছিলাম কিন্তু ঈদের পরে যে শিলাবৃষ্টি হলো তাতে এই ইউনিয়নের, ধাতমা, বরশিপাড়া, বলিয়াডাইংসহ বেশ কিছু এলাকায় শিলা বৃষ্টিতে ধানের ক্ষতি হয়েছে। এতে ধানের ফলন কমে যাবে। তবে বিঘাপ্রতি এবার ধানের ফলন হচ্ছে ১৮ থেকে ২২ মণ। মোহনপুর উপজেলার ঘাষিগ্রাম
    ইউনিয়নের (ইউপি) কৃষক আব্দুল কাদের জানান, ব্রি-৮৮ জাতের ধান ৭ বিঘা জমিতে লাগিয়েছেন। বিঘা প্রতি খরচ হয়েছে ৮ থেকে সাড়ে ৯ হাজার টাকা। প্রতিবিঘায় ধানের ফলন হচ্ছে ১৮ থেকে ২০ মনের মধ্যে। তবে ধানের যে বর্তমান বাজার মূল্য মণ প্রতি সাড়ে ১১শ’ থেকে ১২শ’ টাকা। এই মূল্য নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করে বলেন, আমন ধানের দাম ১৩শ’ টাকা মণ আমরা পেয়েছি। বোরো ধানের আবাদে খরচ বেশী এর দাম ১২শ’ টাকা মণ যদি হয় তাহলে আমাদের চলবে না। এছাড়াও হঠাৎ করে সারসহ কৃষি উপকরণের দাম বৃদ্ধিতে আগামী আবাদে খরচ বেড়ে যাবে এবং দাম কম পেলে কৃষক ধান চাষে আগ্রহ হারাবে।
    প্রসঙ্গত, গত ১৮ এপ্রিল গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের (ইউপি) কদমশহর এলাকায় বোরো ধানের কাটা-মাড়াইয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোজদার হোসেন। এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল ও কৃষি কর্মকর্তা মরিয়ম আহম্মেদপ্রমুখ। এবিষয়ে গোদাগাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ বলেন, ইতোমধ্যে গোদাগাড়ীতে বোরো ধান কাটা-মাড়াইয়ের কাজ শুরু হয়েগেছে। এখন পর্যন্ত প্রায় ৪০ ভাগ ধান কাটা হয়েছে। ধান কাটার আগের মুহূর্তে ধানের জমিতে সেচের জন্য কিছুটা বেগ পেতে হয়েছে। প্রচন্ড তাপদাহের কারণে জমিতে পানি বেশী লেগেছে। গভীর নলকুপগুলোতে পানি কম উঠায় কৃষকরা সমস্যায় পড়ে। তবে তিনি বলেন, ধানের ফলন বেশ ভালই হয়েছে। আশা করা যায় কৃষকরা যথাসময়ে তাদের ফসল ঘরে তুলতে পারবেন।#

  • রাজশাহীর  গোদাগাড়ীতে ধান কাটা-মাড়াই শুরু, কৃষক ও কৃষি শ্রমিকগণ ব্যস্ত সময় পার করছেন

    রাজশাহীর গোদাগাড়ীতে ধান কাটা-মাড়াই শুরু, কৃষক ও কৃষি শ্রমিকগণ ব্যস্ত সময় পার করছেন

    মোঃ হায়দার আলী, গোদাগাড়ী, রাজশাহী থেকেঃ শস্য ভান্ডার হিসেবে খ্যাত রাজশাহীর গোদাগাড়ী উপজেলা। এই উপজেলায় চলতি মৌসুমে আগাম ইরি-বোরো ধান কাটা শুরু হয়েছে। একদিকে তাপদাহ অন্যদিকে অতিরিক্ত গরমে কৃষকদের কষ্ট হলেও ধান কেটে মাড়াই কাজ করছেন তারা। পাশাপাশি বসে নেই কৃষাণীরাও। তারাও মনের আনন্দে ধান শুকিয়ে কুঠি, গোলায় তোলার কাজে সহযোগিতা করছেন। আগাম বোরো ধান কাটা শুরু হলেও আগামী সপ্তাহে পুরো দমে ধান কাটা শুরু হবে বলে জানান কৃষকরা।

    চলতি মৌসুমে এ উপজেলার কৃষকরা রোদ বৃষ্টি মাথায় নিয়ে হাল চাষ দিয়ে বোরো ধান আবাদ করেন। বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং কারণে কৃষকরা জমিতে সঠিক সময় পর্যাপ্ত পানি দিতে পারে নি। তবে কৃষি অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা মাঠপর্যায়ে থেকে কৃষকদের সব রকম পরামর্শ প্রদান, পর্যাপ্ত সার পাওয়ায় এবার কোনো কিছুতেই কৃষকদের বেগ পেতে হয়নি।

    তবে শুরুতেই কালবৈশাখী হানা, দেখা দিয়েছে শ্রমিক সংকট। ধান কাটা ও মাড়াইয়ের শ্রমিক পাওয়া যাচ্ছে না বলে জানাচ্ছেন চাষিরা। তবে কৃষি বিভাগ বলছে, এখনও ধান কাটা পুরোদমে শুরু হয়নি। তবে মাত্র ঈদ শেষ হলো তাই শ্রমিকেরা কাজ শুরু করেনি। ধান পুরোপুরি কাটা শুরু হলে শ্রমিক সংকট থাকবে না। তবে এ অঞ্চলের কৃষকরা ঝড়ো হাওয়া ও শিলা বৃষ্টিতে ধানের ক্ষতির আশঙ্কা করছে।
    এদিকে গত বুধবার কাঁকনহাট, চব্বিশনগর, মান্ডইলসহ কয়েকটি এলাকায় ঝড়ো হাওয়া ও শিলা বৃষ্টিতে পাঁকা ধান, আম, সবজির ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ওই এলাকার কৃষকরা।

    এছাড়াও ঈদের দুই দিন পরে গোদাগাড়ীর ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ো হাওয়া ও বৃষ্টি, আবার আদারপাড়া, ধাতমা, বরশিপাড়া, বলিয়াডাইং, মধুমাঠসহ বেশ কিছু এলাকায় শিলা বৃষ্টিতে এ অঞ্চলে মাঠে পাঁকা ধানের ক্ষতি হয়েছে বলে কৃষকরা জানিয়েছে।

    গোদাগাড়ী উপজেলা কৃষি বিভাগের তথ্যমতে, উপজেলায় এ বছর ১৬ হাজার ৫৬০ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। কিছু কিছু জমির ধান কাটা শুরু হয়েছে এক সপ্তাহ ধরেই। গড়ে ফলন হচ্ছে বিঘা প্রতি ২২ থেকে ২৩ মণ। এখন পর্যন্ত প্রায় ২০ ভাগ ধান কাটা হয়েছে বলে জানিয়েছে কৃষি অফিস।
    ঝড়ো হাওয়া ও বৃষ্টিতে পাঁকা ধানের ক্ষতির কথা কৃষকরা জানালেও কৃষি অফিস বলছে ধানের ক্ষতি হয়নি। গভীর নলকুপ থেকে ঠিকমত পানি পাচ্ছে না কৃষকরা। ডিপটিউবল গুলি পানি কম উঠায় সেচচার্জ বৃদ্ধি পেয়েছে, যে সকল জমিতে ধানের নরম দানা রয়েছে সেই জমিতে বৃষ্টির পানিতে বেশ উপকার হয়েছে।

    গোদাগাড়ী উপজেলার কৃষকদের সাথে কথা বলে জানা যায়, এই বোরো মৌসুমে আবহাওয়া অনুকুলে থাকায় ধানের ফলন আশা করা যাচ্ছে বেশ ভালই হবে। তবে তাপদাহের কারণে জমিতে বেশী পরিমাণ সেচ দিতে হয়েছে। একদিন সেচ দিলে ৭/১২ দিন পর আবার জমিতে সেচ দিতে পেরেছে কৃষকগন, পানি না পেয়ে আবারো বিষ পান করেছেন এক আদিবাসী কৃষক । ধানের জমিতে পানি ধরে রাখতে পারছে না।

    গোদাগাড়ী পৌরসভার কৃষক আলহাজ্ব আব্দুল মাতিন বলেন, ঝড়ো হাওয়া ও বৃষ্টিতে আমার ক্ষেতের পাঁকা ধানের কিছু ঝড়ে গেছে ও ধান গাছ মাটিতে পড়ে গেছে। ধান কাটতে সময় লাগছে ৯ বিঘা জমির মধ্যে ৪ বিঘা জমির ধান কাটা হয়েছে। দ্রুত ধান উঠানে তুলতে না পারলে ক্ষেতের ধান ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
    ভাজনপুর এলাকার কৃষক দুলুদেব বলেন, কালবৈশাখী ঝড় ও বৃষ্টি নিয়ে আতঙ্কে আছি, ধান কাটা ও মাড়াই না হওয়া পর্যন্ত শান্তি নেই।

    তবে গোদাগাড়ীর কয়েকজন চাষি জানিয়েছেন, শ্রমিক সংকট কিছুটা হলেও যদি ঝড়ো হাওয়া ও শিলা বৃষ্টি হয় তাহলে পাঁকা ধানের ব্যাপক ক্ষতি হবে।
    এ অঞ্চলে ধান লাগানো থেকে কাটা-মাড়াইয়ের বেশিরভাগ শ্রমিকই ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শ্রমিকরা এখন ধান লাগানো থেকে কাটা-মাড়াই ছেড়ে দিয়ে অন্য কাজের সন্ধানে ছুটছে। কারন হিসাবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শ্রমিকরা বলছে ধান লাগানো থেকে কাটা-মাড়াইয়ে যে মজুরি পাওয়া যায় তার চাইতে অন্য কাজে বেশী মজুরি পাওয়া যাচ্ছে।

    গোদাগাড়ী উপজেলা কৃষি অফিসার মরিয়ম আহমেদ বলেন, ইতোমধ্যে গোদাগাড়ীতে বোরো ধান কাটা-মাড়াইয়ের কাজ শুরু হয়ে গেছে। এখন পর্যন্ত প্রায় ২০ভাগ ধান কাটা হয়েছে। এবার ধানে কোন প্রকার রোগ ও পোকামাকড় না থাকায় এবার কৃষকরা ধানের আশানারুপ ফলন পাচ্ছে। সাথে দামও ভাল পাচ্ছে। আশা করা যায় কৃষকরা যথাসময়ে তাদের ফলস ঘরে তুলতে পারবে।

    মোঃ হায়দার আলী
    গোদাগাড়ী, রাজশাহী।

  • সিরাজগঞ্জের সয়দাবাদ হতে ২৩ কেজি ৪২০ গ্রাম গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১২

    সিরাজগঞ্জের সয়দাবাদ হতে ২৩ কেজি ৪২০ গ্রাম গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১২

    প্রেস বিজ্ঞপ্তি

    ১। র‌্যাব-১২ সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় ২৭ এপ্রিল ২০২৩ খ্রিঃ বিকাল ০৩.৫০ ঘটিকায় র‌্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরজাগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন সয়দাবাদ সাকিনস্থ গোলচত্তরের দক্ষিণ পার্শ্বে ঢাকা টু সিরাজগঞ্জ গামী মহাসড়কে পাকা রাস্তার উপর একটি ভাড়ায় চালিত প্রাইভেট কারে তল্লাশী চালিয়ে ২৩ কেজি ৪২০ গ্রাম গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এছাড়াও তাদের সাথে থাকা মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০২ টি মোবাইল জব্দ করা হয়।

    ২। গ্রেফতারকৃত আসামীঃ ১। মোঃ বিল্লাল হোসেন(৩৫), পিতা-মৃত চারু মিয়া, গ্রাম-রতনপুর বাজার (ধর্মপুর), পোঃ- বিজয়পুর, থানা- লালমাই, জেলা-কুমিল্লা, ২। মোঃ লিটন মিয়া (২২), পিতা-মোঃ মানিক মিয়া, গ্রাম-কান্দিগাঁও ছড়ারপার, ওয়ার্ড নং-৬, পোঃ মঙ্গলকাটা, থানা ও জেলা-সুনামগঞ্জ।

    ৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীরা দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলো।

    ৪। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।

    এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

    র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

    স্বাক্ষরিত…….

    মোঃ আবুল হাসেম সবুজ

    লেফটেন্যান্ট কমান্ডার বিএন

    কোম্পানী কমান্ডার

    র‌্যাব-১২, সিপিএসসি, সিরাজগঞ্জ

    ফোন-০২-৫৮৮৮৩১৮৫৯(অফিস)

  • বানারীপাড়ায় বিপ্লবীনেতা কুমুদ বিহারী গুহ  ঠাকুরতার মৃত্যু বার্ষিকী পালন

    বানারীপাড়ায় বিপ্লবীনেতা কুমুদ বিহারী গুহ ঠাকুরতার মৃত্যু বার্ষিকী পালন

    এস মিজানুল ইসলাম, বিশেষ প্রতিনিধি।। বানারীপাড়ায় বিপ্লবীনেতা, মুক্তিযোদ্ধের সংগঠক, প্রগতিশীল গণতান্ত্রিক আন্দোলনের নেতা কুমুদ বিহারী গুহ ঠাকুরতার (কুমুদা) ৪৯তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়। শুক্রবার ২৮ এপ্রিল সকাল ৮ টায় বানারীপাড়া পাবলিক লাইব্রেরীর পাশে তাঁর স্মৃতি স্তম্ভে পুষ্পগুচ্ছ প্রদান করা হয়।
    এ সময় কাউন্সিলর গৌতম সমাদ্দারের সভাপতিত্বে আলোচনা করেন নতুনমুখ সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন মানিক। উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি দেবাষীশ দাস, নতুনমুখ সম্পাদক মোঃ শাজাহান, সাংবাদিক এস মিজানুল ইসলাম, সাবেক শিক্ষক হরে কৃঞ্চ বিশ্বাস, সাবে শিক্ষক আষীশ রঞ্জণ ঘোষ, হিন্দু বৌদ্ধ খৃীস্টান ঐক্য পরিষদের সম্পাদক দেব কুমার সরকার, পৌর আওয়ামীলীগের ক্রীড়া সম্পাদক রিপন বনিক প্রমূখ। এসময় কুমুদা আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।
    কুমুদ বিহারী গুহ ঠাকুরতার ছিলেন ব্রিটিশ বিরোধী সহ বিভিন্ন আন্দোলন ২৭ বার কারা বরণ করেছিলেন।#

  • নাচোলে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

    নাচোলে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

    মোঃ মনিরুল ইসলাম,নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।

    আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র‌্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে মিলিত হয়।
    পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আইনগত সহায়তা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের। দিবসটির তাৎপর্য তুলে ধরে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাচোল সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা বুলবুল আহম্মেদ, উপজেলা আইনগত সহায়তা কমিটির সদস্য ও নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান।

    এসময় নাচোল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক কাবুল হোসেন, ইউপি সদস্য শফিকুল আলম, উপজেলা, পৌর ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের সদস্যরা উপস্থিত ছিলেন। দেশের প্রতিটি জেলা জজ আদালতে সরকারী খরচে গরীব-অসহায়দের আইনগত সহায়তা প্রদান করা হয়ে থাকে এটির ব্যাপক প্রচার-প্রচারনা প্রয়োজন বলে বক্তাগণ উল্লেখ করেন।

  • জয়পুরহাটে যাত্রীবাহি বাস উল্টে ২৯ জন যাত্রী আহত

    জয়পুরহাটে যাত্রীবাহি বাস উল্টে ২৯ জন যাত্রী আহত

    স্টাফ রিপোর্টার:- নিরেন দাস

    জয়পুরহাট সদর উপজেলার গতন শহর এলাকায় রাস্তার উপরে যাত্রীবাহি বাস নিয়ন্ত্রন হারিয়ে রাস্তায় উল্টে আহত হয়েছেন ২৯ জন যাত্রী। শুক্রবার(২৮ এপ্রিল)ভোর রাতে পাঁচবিবি-জয়পুরহাট সড়কে এ দূর্ঘটনা ঘটে। আহত যাত্রীদের সকলেই পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুরের বিভিন্ন এলাকার যাত্রী বলে জানা গেছে।

    জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সিরাজুল ইসলাম জানান, ঈদের ছুটি শেষে ‘আনাছ পরিবহন’ নামের যাত্রীবাহি বাসটি পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুরের বিভিন্ন এলাকার যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল। পথে জয়পুরহাট সদর উপজেলার গতন শহর এলাকায় এসে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার উপরেই উল্টে গেলে ২৯ জন যাত্রী আহত হন।

    স্থানীয়দের খবরে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা আহতদের উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করিয়ে দেন। আহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে বলেও জানান ওসি।

  • পানছড়িতে ইউপিডিএফ (মূল) এর চাঁদা আদায়কারীকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার

    পানছড়িতে ইউপিডিএফ (মূল) এর চাঁদা আদায়কারীকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার

    মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধি

    গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার আলীচাঁন কার্বারী পাড়া হতে নবদ্বীপ চাকমার ছেলে নয়ন্ত চাকমাকে (২৫) একটি ৭.৬২ এমএম বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড তাজ এ্যামোনিশনসহ আটক করা হয়েছে।

    শুক্রবার (২৮ এপ্রিল) ভোর ৫টা ৩০ মিনিটের সময় খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার আলীচাঁন কার্বারী পাড়া হতে সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ টহল দল অভিযান পরিচালনা করে নয়ন্ত চাকমা (২৫) কে একটি ৭.৬২ এম এম বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড তাজা এ্যামোনিশনসহ হাতেনাতে আটক করে। পানছড়ি সাবজোন কমান্ডার ক্যাপ্টেন মো: সিয়াম-এ-নূর এর নেতৃত্বে একটি বি টাইপ টহল খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার আলীচাঁন কার্বারী পাড়ায় অভিযান পরিচালনা করে। পরে আসামিকে পানছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে থানা সূত্রে জানা যায়।

  • বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে – বাংলাদেশ প্রেসক্লাব নীলফামারী জেলা শাখার আগাম উদ্যোগ

    বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে – বাংলাদেশ প্রেসক্লাব নীলফামারী জেলা শাখার আগাম উদ্যোগ

    নীলফামারী থেকেঃ আসছে আগামী ৩ রা মে, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস এরই ধারাবাহিকতা বাংলাদেশ প্রেসক্লাব নীলফামারী জেলা শাখার সভাপতি আব্দুল বারী ও সাধারণ সম্পাদক হামিদার রহমান এর আহবানে- বাংলাদেশ প্রেসক্লাব সকল উপজেলা শাখার সভাপতি/সাধারণ সম্পাদক। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন প্রসঙ্গে।
    জাতিসংঘ ঘোষিত – নীলফামারী জেলার সকল উপজেলা শাখার সভাপতি/ সাধারণ সম্পাদকের সদয় অবগতি ও পরবর্তী কার্যক্রমের জন্য জানানো যাচ্ছে যে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এবং বাংলাদেশ প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান এর নির্দেশনায় আগামী ৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে নীলফামারী জেলার বাংলাদেশ প্রেসক্লাবের জেলা সহ সকল উপজেলা শাখার উদ্যোগে নীলফামারীতে মানববন্ধন কর্মসূচি পালন করতে হবে। উক্ত মানববন্ধন কর্মসূচিতে উপজেলার সকল সদস্যদের কে উপস্থিত থাকতে হবে।

  • সুন্দরগঞ্জে কৃষকলীগ নেতা উদ্ধার- ৪ অপহরণকারী আটক

    সুন্দরগঞ্জে কৃষকলীগ নেতা উদ্ধার- ৪ অপহরণকারী আটক

    গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
    গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদককে উদ্ধারপৃর্বক ৪ অপহরণকারীকে আটক করেছে।

    মামলা সূত্রে জানা গেছে, উপজেলার পশ্চিম ছাপরহাটি গ্রামের খলিলুর রহমানের ছেলে ও উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক বকুল বিশ্বাসকে পার্শ্ববর্তী সাদুল্লাপুর উপজেলার বৈষ্ণবদাস গ্রামের সেকেন্দার আলীর ছেলে রায়হান মিয়া(২১) এর বাড়িতে অপহরণ করে আটকে রাখে। পরে সুন্দরগঞ্জ থানা পুলিশ খবর পেয়ে শুক্রবার ভোরে তদন্ত ওসি সেরাজুল হকেের নেতৃত্বে এসআই সৈয়দ মামুন হক সঙ্গীয়ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ওই কৃষকলীগ নেতাকে উদ্ধার করে। পাশাপাশি রায়হানসহ রামপুর গ্রামের জহির উদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক(৪৫), দামোদরপুর গ্রামের মৃত মনছুর আলীর ছেলে জাহিদুল ইসলাম(৪৫) ও গোপিনাথপুর গ্রামের মতিয়ার রহমানের কবিরুল ইসলাম (২৮)কে ঘটনাস্থল থেকে পুলিশ গ্রেফতার করে।
    এ ঘটনায় অপহৃত কৃষকলীগ নেতা বকুল বিশ্বাসের ভাই গোলাম আজম বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

    এব্যাপারে থানা অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামানের সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আসামিদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।