Author: desk

  • র‍্যাবের অভিযানে জয়পুরহাটে ট্যাম্পেন্ডল ট্যাবলেটসহ এক মাদক কারবারী আটক

    র‍্যাবের অভিযানে জয়পুরহাটে ট্যাম্পেন্ডল ট্যাবলেটসহ এক মাদক কারবারী আটক

    স্টাফ রিপোর্টার:- নিরেন দাস

    র‍্যাব প্রতিষ্ঠাকাল থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে । জঙ্গি, সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক, হত্যা এবং ধর্ষণ মামলার আসামিসহ সকল অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

    এরই ধারাবাহিকতায় র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল (ভারপ্রাপ্ত) কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে ২৮ এপ্রিল ২০২৩ ইং তারিখ ১২:০০ ঘটিকায় জয়পুরহাট জেলার সদর থানাধীন চক জয়কৃষ্ণপুর এলাকা হতে ক।ট্যাম্পেন্ডল ট্যাবলেট ৩১০ পিস,খ। নগদ অর্থ-৫১০ (পাঁচশত দশ) টাকা সহ অভিযুক্ত মাদক কারবারী মোঃ মামুনুর রশীদ (৩৯), পিতা- মৃত আব্দুল করিম, সাং-চক জয়কৃষ্ণপুর, থানা-জয়পুরহাট, জেলা-জয়পুরহাটকে হাতেনাতে আটক করা হয়। উল্লেখ্য যে, অভিযুক্ত মোঃ মামুনুর রশীদ (৩৯) চক জয়কৃষ্ণপুর এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত। গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫, সিপিসি-৩ (জয়পুরহাট) এর একটি চৌকশ অপারেশন দল চক জয়কৃষ্ণপুর এলাকায় অভিযান চালিয়ে নেশা জাতীয় ট্যাবলেটসহ আসামীকে আটক করে।

    পরবর্তীতে ধৃত আসাডমীদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

  • এনটিআরসির মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ হচ্ছে বলে মেধাবীরা নিয়োগ পাচ্ছেন -আমির হোসেন আমু এমপি

    এনটিআরসির মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ হচ্ছে বলে মেধাবীরা নিয়োগ পাচ্ছেন -আমির হোসেন আমু এমপি

    ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে শনিবার( ২৯ এপ্রিল) দুপুরে এনটিআরসিএ কর্তৃক উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নিয়োগকৃত শিক্ষকদের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু (এমপি)। উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

    এসময় শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, এনটিআরসির মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ হচ্ছে বলে মেধাবীরা নিয়োগ পাচ্ছেন। এসব কিছুই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছায় সম্ভব হয়েছে। শিক্ষর্থীদেরকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষার প্রসার ও শিক্ষার হার শতভাগ করার জন্য এ সরকার কাজ করছে ।

    তিনি আরও বলেন, পুঁথিগত বিদ্যাই সবকিছু নয় দেশে যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে। ডিজিটাল বাংলাদেশ থেকে এগিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এ সরকার শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

    উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা নাহিদের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লা পনির , নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সিদ্দকুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি তছলিম উদ্দিন চৌধূরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল বাশার, নতুন নিয়োগপ্রাপ্ত কলেজ শিক্ষক আ. কাদের, স্কুল শিক্ষক রিয়াজ রহমান ও মুক্তা রানী প্রমুখ। পরে উপজেলার সরকারি কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও সুধি সমাজের সঙ্গে ইদ পুণর্মিলনী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।

  • লক্ষ্মীপুরে নোমান-রাকিব হত্যায়, ফুঁসে উঠছে যুবলীগ

    লক্ষ্মীপুরে নোমান-রাকিব হত্যায়, ফুঁসে উঠছে যুবলীগ

    নাজিম উদ্দিন রানাঃ
    লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ আল নোমান ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব ইমাম হত্যার প্রতিবাদে খুনিদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে ফুঁসে উঠেছে যুবলীগের প্রতিটি ইউনিটের নেতাকর্মীরা।

    শনিবার (২৯ এপ্রিল) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত লক্ষ্মীপুর প্রেসক্লাব প্রাঙ্গণে নোমান-রাকিব হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন- লক্ষ্মীপুর সদর পশ্চিম, লক্ষ্মীপুর পৌর, রায়পুর, রামগঞ্জ, কমলনগর ও রামগতি উপজেলা যুবলীগের শীর্ষ পর্যায়ের নেতারা।

    সদর পশ্চিম যুবলীগের আহ্বায়ক তাফাজ্জল হোসেন টিটু চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক মাহবুবুল হক মাহবুবের সঞ্চালনায় এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- যুবলীগ নেতা আব্দুল জব্বার লাভলু, শেখ জামান রিপন, রাকিব হোসেন লোটাস, ভিপি হেলাল, মেজবাহ উদ্দিন বাপ্পি, ওমর ফারুক সাগর, আমির হোসেন আমু, মমিন উল্লাহ সবুজ, মো. তফসির আহম্মেদ, কামরুল সরকার, রেজাউল করিম রিয়াজ, তারেক আজিজ জনিসহ প্রমুখ।

    বক্তরা বলেন- যুবলীগের নোমান ও ছাত্রলীগের রাকিব ইমামকে সন্ত্রাসীরা নৃশংসভাবে গুলি করে হত্যা করে। পুলিশ ইতিমধ্যে ৪ আসামিকে গ্রেপ্তার করছে। এখনো অন্য আসামীরা পালিয়ে বেড়াচ্ছে। তাদেরকে গ্রেপ্তার না করা পর্যন্ত আমাদের কর্মসূচী অব্যাহত থাকবে। আমরা আশাকরি আইনশৃঙ্খলা বাহিনী এ হত্যা কান্ডের রহস্য উদঘাটন করে প্রকৃত আসামিদের ও আইনের আওতায় আনবে।

    উল্লেখ্য, মঙ্গলবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ৯ টার দিকে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পোদ্দার বাজার এলাকায় দূর্বৃত্তদের গুলিতে নিহত হন যুবলীগ নেতা নোমান ও ছাত্রলীগ নেতা রাকিব। এসময় তাদের ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল নিয়ে যায় দূর্বৃত্তরা। গুলির শব্দ শুনে ঘটনাস্থল গিয়ে স্থানীয় লোকজন গুলিবিদ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা নোমানকে মৃত ঘোষনা করেন। ছাত্রলীগ নেতা রাকিবকে সংকটাপন্ন অবস্থায় ঢাকায় নেয়ার পথে মারা যান তিনিও।

  • যেসব ডিলার নিন্মমানের বীজ দিয়েছে তাদের লাইসেন্স বালিত করা হবে-কৃষি সচিব

    যেসব ডিলার নিন্মমানের বীজ দিয়েছে তাদের লাইসেন্স বালিত করা হবে-কৃষি সচিব

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : কৃষকদের বীজ সংরক্ষণের আহবান জানিয়ে কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার বলেছেন, পরবর্তী বছরের জন্য বীজ সংরক্ষণ করবেন, যাতে অন্য কারো কাছে যেতে না হয়। বিআরডিসি যে গমের বীজ দিয়েছে তা অঙ্কুরিত হয়নি এমন অভিযোগ উঠেছে। পরবর্তীতে এমন কোন ঘটনা ঘটলে কেউ ছাড় পাবে না। যেসব ডিলার এসব নিন্মমানের বীজ দিয়েছে তাদের লাইসেন্স বালিত করা হবে। তারা কৃষি মন্ত্রণালয়ের সাথে কাজ করতে পারবে না।

    আজ শনিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাঠ পয্যায়ে খামারি মোবাইল অ্যাপের কাযর্কারিত যাচাই ও বঙ্গবন্ধু ধান-১০০ এর প্রদর্শনী ট্রায়ালের মাঠ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    সচিব আরো বলেন, কৃষি একটি পবিত্র জাগয়া। কৃষিতে কোন দুই নাম্বারি চলবে না। যুদ্ধের মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার কিনেছে। ৩৫০ ডলারের সার ১১৫০ ডলার দিয়ে কিনতে হয়েছে। তারপরেও আমরা সারের দাম বাড়াইনি। জন্মশত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর ঋণ কিছুটা শোধ করার জন্য বঙ্গবন্ধু-১০০ নামে ধানের নাম রেখেছি। এই ধান জিংক সম্মৃদ্ধ। এই ধানের ভাত খেলে পুষ্টি চাহিদা পূরণ হবে।

    কৃষি গবেষণা ফাউন্ডেশনের অর্থায়নে ক্রপ জোনিং প্রকল্প, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল ও ধান গবেষণা ইনিস্টিটিউট এ মাঠ দিবসের আয়োজন করে। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে কৃষি গবেষনা ইনস্টিটিউট মহাপরিচালক ড. দেবাশীষ সরকার, বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহা পরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো শাহজাহান কবীর, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল খায়ের, সহ সভাপতি ইলিয়াছ হোসেন, সাধারণ সম্পাদক মো: বাবুল শেখ বক্তব্য রাখেন। এ মাঠ দিবসে কৃষক-কৃষানীরা উপস্থিত ছিলেন। পরে কৃষি মন্ত্রণালযের সচিব ওয়াহিদা আক্তার মাঠ পরিদর্শন করেন।

    এরপর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কৃষি মন্ত্রণালযের সচিব ওয়াহিদা আক্তার। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন। #

  • ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আগুনে পুড়ে ভস্মীভূত সরকার এন্টারপ্রাইজের ৫ লক্ষ টাকার মালামাল

    ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আগুনে পুড়ে ভস্মীভূত সরকার এন্টারপ্রাইজের ৫ লক্ষ টাকার মালামাল

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।
    স্টাফ রিপোর্টার।।
    ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে পৌর শহরের পূর্ব চৌরাস্তার বোচাগঞ্জ রোডের দক্ষিণ পূর্ব পার্শ্বে সরকার এন্টারপ্রাইজ এর দোকানে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুন লেগে সরকার এন্টারপ্রাইজ নামে একটি দোকানের কৃষি যন্ত্রাংশের ৫ লক্ষ টাকার প্রতিষ্ঠানের ৫ লাখ টাকার মালামাল ভস্মীভূত হয়েছে।

    জানা যায়,শুক্রবার ২৮ এপ্রিল ২০২৩ অনুমানিক রাত ১১ ঘটিকার দিকে পৌর শহরের পূর্ব চৌরাস্তাএলাকাকায় সরকার এন্টারপ্রাইজ এর দোকান অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকে।

    এ বিষয়ে সরকার এন্টারপ্রাইজের মালিক সুলতান মোহাম্মদ সরকার বলেন ২৮শে এপ্রিল শুক্রবার রাতে তার ব্যাবসায়ী প্রতিষ্ঠানে আগুনে ১৩ বান্ডিল লতা পাইপ ১ লাখ ৬৯ হাজার টাকা, কিটনাশক ছিটানো মেশিন ৫০ টি ১ লাখ ২৫ হাজার টাকা,মেশিনের কয়েল,বৈদ্যুতিক পাম্প সহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল ভস্মীভূত হয়।এ অগ্নি কান্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিভাত সক্ষম হয়েছে।

  • নাচোলে ঈদ পুনর্মিলনী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

    নাচোলে ঈদ পুনর্মিলনী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

    মোঃ মনিরুল ইসলাম, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ঈদ পুনর্মিলনী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
    ঈদ পুনর্মিলনী উপলক্ষে আজ শনিবার উপজেলার নেজামপুর ইউনিয়নের দোগাচ্ছী গ্রামে দিনব্যাপী মূরগ লড়াই, বালিশ ফাঁকি, যেমন খুশি তেমন সাজো, বল নিক্ষেপ, হাঁড়ি ভাঙ্গাসহ বিভিন্ন খেলাধূলা শেষে সন্ধ্যায় পুরুষ্কার বিতরণ সভা অনুষ্ঠিত হয়।

    দোগাচ্ছী যুব উন্নয়ন সমবায় সমিতির আয়োজনে ও উক্ত সমিতির সভাপতি নাজমুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মশিউর রহমান বাবু, মহিলা ভাইস-চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি, পিয়ারসর্দার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম, বিশিষ্ট সমাজসেবী মনিরুল ইসলাম, যুব উন্নয়নের সাধারণ সম্পাদক রায়হান আলী প্রমুখ।

  • গোপালগঞ্জে মোটর সাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাবা নিহত, শিশু পুত্র আহত

    গোপালগঞ্জে মোটর সাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাবা নিহত, শিশু পুত্র আহত

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে মোটর সাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল চালক শংকর বালা (৪৫) নিহত হয়েছে। এতে তার ৭ বছরের শিশু পুত্র রুদ্র বালা মারাত্মক আহত হয়েছে।

    শুক্রবার (২৮ এপ্রিল) রাতে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের গোপালগঞ্জ সদর উপজেলার উত্তর ভেন্নাবাড়ীতে এ দূর্ঘটনা ঘটে।

    গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাবেদ মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

    নিহত শংকর বালার বাড়ী গোপালগঞ্জ সদর উপজেলার উত্তর ভেন্নাবাড়ী গ্রামে।

    ওসি মো: জাবেদ মাসুদ জানান, শিশু পুত্র রুদ্রকে সাথে নিয়ে মোটর সাইকেলে করে সাতপাড় থেকে নিজ বাড়ী উত্তর ভেন্নাবাড়ী গ্রামে যাচ্ছিলেন। এসময় মোটর সাইকেলটি ঘটনাস্থলে পৌঁছালে টেকেরহাট থেকে ছেড়ে আসা দ্রুতগামী মালবাহী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

    এতে মোটর সাইকেল চালক শংকর বালা ও তার ছেলে রুদ্র বালা মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে শংকর বালা মারা যান। মারাত্মক আহত রুদ্র বালাকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। #

  • গাজীপুর সিটি নির্বাচনে মেয়র পদে ১২ জন-জনমতে এগিয়ে নৌকা মার্কার প্রার্থী আজমত উল্লা খান

    গাজীপুর সিটি নির্বাচনে মেয়র পদে ১২ জন-জনমতে এগিয়ে নৌকা মার্কার প্রার্থী আজমত উল্লা খান

    হেলাল শেখঃ গাজীপুর সিটি নির্বাচনে মেয়র পদে ১২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন বৃহস্পতিবার। বাংলাদেশ আওয়ামী লীগর মনোনীত নৌকা মার্কার প্রার্থী আজমত উল্লা খাঁনের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অবস্থান নিয়েছেন আওয়ামীলীগ থেকে বহিস্কার হওয়া সাবেক মেয়র এড. মোঃ জাহাঙ্গীর আলম। এদিকে গাজীপুর সিটি নির্বাচনে জনমতে এগিয়ে আছেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডঃ আজমত উল্লা খাঁন। অনুসন্ধানী প্রতিবেদন পর্ব-১।
    জানা গছে, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কার্যকরি কমিটির সদস্য ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি জনাব এডভোকেট আজমত উল্লা খাঁনকে গাজীপুর সিটি নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী করা হয়েছে আর সেখানে মেয়র পদে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমসহ ১২ জন মনোনয়নপত্র জমা দিয়েছন। সরেজমিনে গিয়ে বিভিন্ন সূত্রে জানা গেছ, জনমতে এগিয়ে আছেন আজমত উল্লা খাঁন নৌকা মার্কা।
    সূত্র জানায়, ১৯৫৫ সালের ১ জানুয়ারি গাজীপুর জেলা সদরের টঙ্গী খাঁন পরিবারে জন্মগ্রহণ করেন আজমত উল্লা খাঁন। তাঁর পিতা মৃত ইউসুফ খাঁন ও মাতা ফাতেমা খানম। আজমত উল্লা খাঁন বিশিষ্ট ব্যবসায়ী পরিবারের সন্তান হয়েও নিজের মেধা ও যোগ্যতা দিয়ে শিক্ষা এবং রাজনৈতিক পরিমন্ডলে গুরুত্বপূর্ণ স্থান অর্জন করেছেন। আইন পেশায় নিয়োজিত হয়েই এডভোকেট আজমত উল্লা খাঁন সমাজের গরীব-দুঃখী ও তার দলের রাজনৈতিক নেতাকর্মীদের বিনা পারিশ্রমিকে আইনী সহায়তা দিয়ে আসছেন।
    বিশেষ করে ১৯৬৯ সালে টঙ্গী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক থেকে আজমত উল্লা খাঁন তার রাজনৈতিক হাতেখড়ি। এরপর ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার ঘটনার পর সেই হত্যাকারী ষড়যন্ত্রের সাথে জড়িতদের বিরুদ্ধে প্রতিটি আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ রাজনৈতিক আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন তিনি। আজমত উল্লা খাঁন পৌর চেয়ারম্যান ও মেয়রের দায়িত্ব পালনকালীন সময়ে স্থানীয় সরকারে বিশেষ অবদান রাখায় তিনি বিভিন্ন দেশের বিভিন্ন সংস্থার পক্ষ থেকে একাধিক বিশেষ পুরুস্কারে ভুষিত হন। এ ছাড়াও দেশ মাতৃকার সংকটময় কালে তিনি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে বিশেষ অবদান রাখেন। শিক্ষাজীবনঃ আজমত উল্লা খাঁন আজিমপুর সরকারি প্রাইমারী স্কুল থেকে প ম শ্রেণি পাস করে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হন নবাব হাবিবুল্লাহ মডেল উচ্চ বিদ্যালয়ে। পরে সেখান থেকেই তিনি কৃতিত্বের সাথে এসএসসি পাস করেন। কলেজ জীবনে প্রতিবাদী ছিলেন আজমত উল্লা খাঁন। তিনি এইচএসসি ও ডিগ্রি পাস করেন শহীদ সোহরাওয়ার্দী মহাবিদ্যালয় থেকে। তিনি বাস্তব জীবনে সততার সাথে জীবন সংগ্রাম করেই আজ তিনি আজমত উল্লা খাঁন সফল নেতা হয়েছেন। দুঃখের বিষয় হলো তিনি দ্বিতীয় শ্রেণিতে পড়া অবস্থায় তার বাবা ইউসুফ খাঁন পরলোক গমণ করেন। পিতা মৃত্যুর পর তার পিতার অবর্তমানে বড় ভাই আব্দুর রহমান সাহেব তাকে আগলে রেখে লেখাপড়া করিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ এলএলএম ডিগ্রি অর্জনের মাধ্যমে শিক্ষাজীবন শেষ করান। তিনি লেখাপড়া শেষ করে আইনজীবি হিসেবে কর্মজীবনে পা রাখেন, তখন থেকেই পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি রাজনীতি ও বিভিন্ন সামাজিক কর্মকান্ডে নিজেকে সক্রিয় রেখেছেন।
    রাজনৈতিক জীবনঃ আজমত উল্লা খাঁন রাজনীতিতে আসার পর বিভিন্ন প্রতিকুলতার মধ্যদিয়ে রাজনীতি করতে হয়েছে তাকে রাজনীতিতে তার দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিলো অনেক শক্ত। অন্য দলের প্রতিপক্ষ তো আছেই। আজমত উল্লা খাঁন ১৯৬৯ সালে তৎকালীন টঙ্গী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন থেকে যদিও তার রাজনৈতিক জীবন শুরু, কিন্তু ১৯৭১ সালে মুক্তিযোদ্ধের পর, ১৯৭২ সালে ভাওয়াল গড় জেলা ছাত্রলীগের প্রকাশনা সম্পাদক ছিলেন। ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন পরিষদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও “১৯৭৮ সালে শ্রমিকলীগ টঙ্গী আ লিক কমিটির আহ্বায়ক এবং সাধারণ সম্পাদক ভাওয়াল গড় ছাত্রলীগ। ১৯৭৯ সাল থেকে ‘১৯৯০ সাল পর্যন্ত এক টানা টঙ্গী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন”। ‘১৯৯১ সালে জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক, ১৯৯৬ ও ২০০৩ সালে পরপর দুইবার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। ২০০১ সালে বাংলাদেশ আওয়ামী আইনজীবি পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ন-সাধারণ সম্পাদক, ২০১৫ সালে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি ও ২০১৮ সালে কেন্দ্রীয় নির্বাহী সদস্য পদ লাভ করেন।
    উক্ত আজমত উল্লা খাঁন বর্তমানে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির আইন ও বিধি উপ-কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে দলের গুরুত্বপূর্ণ পদে থেকে সততার সাথে কাজ করেন আজমত উল্লা খান। আরো অনেক পদে আছেন এবং মানবতার কল্যাণে কাজ করার কারণে গোয়েন্দা রিপোর্ট ও দলীয় নেতাকর্মীদের তথ্যমতে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র দলীয় মনোনয়ন নৌকা মার্কা মনোনীত হয়েছেন আজমত উল্লা খাঁন। অনেকেই বলছেন যে, শুধু নৌকা মার্কা পেলেই হবে না, এটা ভোটের লড়াই হবে গাজীপুর সিটি নির্বাচনে, কে হবেন গাজীপুর সিটি মেয়র? সাবেক মেয়র জাহাঙ্গীর আলম ও আজমত উল্লা খানের ভোটের মূলত লড়াই হবে বলে অনেকেই অভিমত প্রকাশ করেন। অনুসন্ধানী প্রতিবেদনের পর্ব-১।

  • নওগাঁয় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

    নওগাঁয় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

    নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। নওগাঁ জেলা লিগ্যাল এইড কমিটি কর্তৃক আযোজিত কর্মসূচির মধ্যে ছিল শোভাযাত্রা, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

    শুক্রবার সকাল সোয়া ৯টায় জেলা ও দায়রা জজ আদালত চত্বর থেকে বের করা হয় শোভাযাত্রা। সিনিয়র জেলা ও দায়রা জজ ও লিগ্যাল এইড চেয়ারম্যান মোঃ আবু শামীম আজাদ বেলুন ও ফেষ্টুন উড়িয়ে কর্মসূচীর উদ্বোধন করেন। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা ও দায়রা জজ আদালত চত্বরে এসে শেষ হয়।

    পরে সেখানে জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আবু শামীম আজাদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    আলোচনা সভায় পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, এডিএম মোঃ আব্দুল করিম, নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২ এর বিচারক মেহেদি হাসান তালুকদার, জেলা লিগ্যাল এইড কর্মকর্তা সিনিযর সহকারী জজ মোঃ কুদরাত-ই-খোদা, জেলা বার এ্যাসোসিয়েশনের সভাপতি এ্যাডভোকেট খোদাদাদ খান পিটু, পিপি আব্দুল খালেক, জিপি মোস্তাফিজুর রহমান এবং প্যানেল আইনজীবি ডিএম আব্দুল বারী বক্তব্য রাখেন।#

    রওশন আরা শিলা
    নওগাঁ জেলা প্রতিনিধি।

  • সুজানগরে জাতীয় আইনগত সহায়তা দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও সভা

    সুজানগরে জাতীয় আইনগত সহায়তা দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও সভা

    এম এ আলিম রিপন,সুজানগর ঃ বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ, বিনামূল্যে আইনগত সেবার দ্বার উন্মোচন’ এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে পাবনার সুজানগরে বিভিন্ন কর্মসূচি পালনের মধ্যে দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৩ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে সুজানগর উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয় । র‌্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলামের সভাপতিত্বে জাতীয় আইনগত সহায়তা দিবসের আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, পৌর মেয়র রেজাউল করিম রেজা ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা খাতুন। অন্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মো.জিল্লুর রহমান ও নাজিরগঞ্জ ইউপি চেয়ারম্যান মশিউর রহমান খান। অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগ নেতা সাইদুর রহমান সাইদ,মাহমুদ্দুজ্জামান মানিক, দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন, যায়যায়দিন প্রতিনিধি এম মনিরুজ্জামান,পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।