Author: desk

  • মাদক ছেড়ে দেওয়ায় পুলিশের পক্ষ থেকে পুরস্কার ও কর্মসংস্থানের ব্যবস্থা করলেন ওসি কামাল

    মাদক ছেড়ে দেওয়ায় পুলিশের পক্ষ থেকে পুরস্কার ও কর্মসংস্থানের ব্যবস্থা করলেন ওসি কামাল

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহে মাদকসেবন ও মাদকব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসায় ২ মাদকসেবীকে পুনর্বাসনের জন্য কোতোয়ালী মডেল থানা পুলিশের পক্ষ থেকে পুরস্কার ও কর্মসংস্থানের ব্যবস্থা করে দিলেন ওসি শাহ কামাল আকন্দ।

    রবিবার (৩০ এপ্রিল) দুপুরে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ তার কার্যালয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসায় মাদকসেবীদের ধন্যবাদ কৃতজ্ঞতা জানানো শেষে তাদেরকে এ পুরস্কার ও কর্মসংস্থানের প্রয়োজনীয় কাগজপত্র তাদের হাতে তুলে দেন ওসি মোহাম্মদ শাহ কামাল আকন্দ, পিপিএম (বার))। স্বাভাবিক জীবনে ফিরে আসা দুই মাদক সেবী হলেন নগরীর কাচিঝুলি সিদ্দিক মাষ্টার রোডের বাসিন্দা আশরাফ আলীর পুত্র সজিব আহম্মেদ (২৭), সানকিপাড়া নয়ন মনি মার্কেট সংলগ্ন হামিদ মিয়ার পুত্র হুমায়ুন কবির (৩৮)। তারা মাদকাসক্ত থাকা অবস্থায় ওসির সহযোগিতায় মাদক নিরাময় কেন্দ্র হইতে সেবা গ্রহন করে বর্তমানে সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসায় থানা অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ তাহাদের ধন্যবাদ জ্ঞাপন সহ মাদকের কু-ফলতা সম্পর্কে আলোচনা ও সুস্থ্য, সুন্দর স্বাভাবিক জীবন যাপনের জন্য সু-পরামর্শ প্রদান করেন এবং সুস্থ্য জীবনে ফিরে আসায় তাহাদের পুরস্কৃত করা সহ কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়।

    এ সময় কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ বলেন, রেন্জ ডিআইজি এবং পুলিশ সুপারের নিদের্শনায় মাদক থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা ইতোমধ্যে নানা উদ্যোগ নিয়েছি। এর আগে প্রায় অর্ধশত জন মাদকসেবী ও ব্যবসায়ী আনুষ্ঠানিকভাবে সুস্থ জীবনে ফিরে আসতে আগ্রহ দেখালে তাদেরকে পুনর্বাসনে কাজ করে যাচ্ছি এবং রেন্জ ডিআইজি এবং পুলিশ সুপার স্যারের নিদের্শনায় এ উদ‍্যোগ অব‍্যাহত থাকবে।

    তিনি জানান, পুনর্বাসনের এই ২জনকে নজরদারিতে রাখতে স্ব-স্ব বিট অফিসারদের দায়িত্ব দেওয়া হয়েছে।এ সময় থানার অন্যান্য অফিসাররা উপস্থিত ছিলেন।

    এদিকে শাহ কামাল আকন্দের সহযোগিতায় মাদক ছেড়ে মাদকসেবীরা স্বাভাবিক জীবনে ফিরে আসায় উপজেলাব্যাপী সাধারণ মানুষ ওসির প্রশংসায় মেতে উঠেছেন। অনেকেই জানান মাদকমুক্ত আধুনিক সমাজ বিনির্মানে ওসি শাহ কামাল আকন্দই প্রথম এমন উদ্যোগ নিয়েছেন। একাজটি নিশ্চয়ই প্রশংসার দাবী রাখে।

  • মহালছড়িতে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

    মহালছড়িতে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

    (রিপন ওঝা,মহালছড়ি)

    মহালছড়িতেও ২টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২৩ ইং শুরু হয়েছে।

    সারাদেশের ন্যায় খাগড়াছড়ি জেলার মহালছড়িতেও মহালছড়ি সরকারি উচ্চ বিদ‍্যালয় কেন্দ্রে সর্বমোট -৩৭২ জন পরীক্ষার্থী এবং অপর কেন্দ্র মাইসছড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫৭৫ জন পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

    আজ এসএসসি ও সমমান পরীক্ষার উভয়কেন্দ্র উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবাইদা আক্তার ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাঈনুল ইসলাম পরিদর্শন করেন।

    এ সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবাইদা আক্তার বলেন পরীক্ষার উভয়কেন্দ্র সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ ও সুশৃংখল পরিবেশে নকলমুক্ত ভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং পরবর্তী পরীক্ষাসমূহ অনুষ্ঠিত হওয়ার প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে।

    প্রতিদিনের ন্যায় আজ সকাল ১০.০০টা থেকে শুরু হয়ে দুপুর ১.০০টা পর্যন্ত চলবে। আজ বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে,পরবর্তী পরীক্ষা রুটিন অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।

  • জয়পুরহাটে পুকুরে ডুবে এক কন্যা শিশুর মৃত্যু

    জয়পুরহাটে পুকুরে ডুবে এক কন্যা শিশুর মৃত্যু

    স্টাফ রিপোর্টার:- নিরেন দাস

    জয়পুরহাটে পুকুরের পানিতে ডুবে সিদরাতুল মুনতাহা নামে ৩ বছরের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। রোববার(৩০ এপ্রিল) বিকেলে কালাই উপজেলার পাঁচগ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু সিদরাতুল মুনতাহা কালাই উপজেলার পাঁচ গ্রামের মাহমুদুল হাসান সুমনের মেয়ে।

    এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, শিশু সিদরাতু মুনতাহা সকালে বাড়ির উঠোনে খেলা করছিল। এক পর্যাযে সকলের অগোচরে সে নিজ বাড়ির পাশের পুকুরে পানিতে পড়ে ডুবে যায়। কিছুক্ষণ পর তার পরিবার শিশুটিকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর পুকুরে ভাসতে দেখে, পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালাই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটি’কে মৃত ঘোষণা করেন।

    কালাই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা.রোকেয়া খানম জানান, সিদরাতু মুনতাহা নামে তিন বছরের এক কন্যা শিশুকে বিকেলে জরুরি বিভাগে আনা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

    কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনউদ্দীন এ ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

  • পানছড়িতে স্ত্রীকে উত্যক্ত করার প্রতিবাদে স্বামী জুয়েলের উপর হামলা করে আবু তাহের

    পানছড়িতে স্ত্রীকে উত্যক্ত করার প্রতিবাদে স্বামী জুয়েলের উপর হামলা করে আবু তাহের

    খাগড়াছড়ি প্রতিনিধি।

    খাগড়াছড়ির পানছড়ির উপজেলার ফাতেমা এলাকায় মোঃজুয়েলকে সেগুন কাঠ দিয়ে মাথায় আঘাত করে একই এলাকার আনসার ফারুক এর ছেলে আবু তাহের।

    বৃহঃ (২৭ এপ্রিল) সকাল ৯ টার দিকে ফাতেমা নগর এলাকায় নিজ বাড়ি থেকে মোঃজুয়েল ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে আবু তাহের লোকজন নিয়ে এসে কাঠ দিয়ে সজোরে মাথায় বারি মারে।তৎক্ষনাৎ সে সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে।তারপর স্থানীয় লোকজনের সহায়তায় আহত জুয়েলকে পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থা ভয়ানক হওয়ায় তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে রেফার করা হয়।

    জানা যায়, স্বামী মোঃ জুয়েল ঢাকায় গার্মেন্টসে চাকরি করার কারণে তার স্ত্রী সুমি আক্তারকে প্রতিনিয়ত উত্যক্তে করে আসছিল আনসার ফারুক এর ছেলে মোঃআবু তাহের।দীর্ঘদিন আত্মসম্মানের ভয়ে বিষয়টি কাউকে জানাইনি সুমি আক্তার। গত ১৫ তারিখ স্বামী ঢাকা থেকে বাড়ি আসলে স্ত্রী সুমি তাকে সব খুলে বলে। এরপর জুয়েল তালুকদার ও স্ত্রী সুমি এলাকার মোঃ ফোরকান ও মোঃ নবী নামের কয়েকজন মুরব্বিদের বিষয়টি জানায় এবং বিচার দেই। এই বিষয়টিকে কেন্দ্র করে মোঃআবু তাহের জুয়েল তালুকদারকে তার বাড়ির সামনে হামলা করে পালিয়ে যায়।

    স্ত্রী সুমি আক্তার জানান, আবু তাহের মোবাইলে কল দিয়ে এবং আমার বাড়িতে এসে প্রায় বিরক্ত করতো।এবং বাজে প্রস্তাব দিত। আমি প্রতিবাদ করায় সে ঐদিন আমার গালেও থাপ্পড় মারে।এখন আমরা আইনের কাছে এর সঠিক বিচার চাই ।

    এলাকার মেম্বার মোঃআবদুল কাদের জানান: এই ছেলেটির বিরুদ্ধে আগেও অনেক অভিযোগ ছিলো।সে এলাকায় বিশৃঙ্খলা করতো।গত ২৭ তারিখ ঘটনাটি শুনার সাথে সাথে আমি ঘটনাস্থলে যায়।তার মধ্যে আহত জুয়েল তালুকদারকে হাসপাতাল নেওয়া হয়।এর সঠিক বিচার করা হবে।।

    পানছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃহারুনর রশীদ জানান : ঘটনাটি শুনার সাথে সাথে পুলিশ টিম পাঠানো হয়েছে।তারা এখন হাসপাতাল রয়েছে। এই বিষয়ে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • পানছড়িতে প্রথম দিনে এসএসসিতে বাংলা পরীক্ষায়  ১ হাজার ১ শত ২৩ জন শিক্ষার্থী  অংশ নিয়েছে

    পানছড়িতে প্রথম দিনে এসএসসিতে বাংলা পরীক্ষায় ১ হাজার ১ শত ২৩ জন শিক্ষার্থী অংশ নিয়েছে

    মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধি

    সারাদেশের ন্যায় খাগড়াছড়ির পানছড়িতে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে আজ থেকে।

    র‌বিবার (৩০ এপ্রিল ) পানছড়ি উপজেলায় ২০২৩ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষায় ৪টি কেন্দ্রে এসএসসি, দাখিল ও ভোকেশনালে ১ হাজার ১শত ২৮জন পরীক্ষার্থী ছিলো।যার মধ্যে অনুপস্থিত ছিলো ৫ জন শিক্ষার্থী।

    ৪টি কেন্দ্রের মধ্যে পূঁজগাঙ মুখ উচ্চ বিদ্যালয়ে মোট ৩৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলো ২ জন ছাত্র। পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে ২৭৫ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলো ২ জন।পানছড়ি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ভোকেশনাল সহ ৩৮১ জন এবং অনুপস্থিত ১ জন।পানছড়ি ইসলমিয়া সিনিয়র মাদরাসায় ৮৭ জন।

    সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে নকলমুক্তহীন ভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে জানান পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজ।

    সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলে প্রথম দিনের বাংলা পরীক্ষা।

  • ময়মনসিংহের বাঁশবাড়ী কলোনীতে গুলাগুলির ঘটনায়   গ্রেফতার-১

    ময়মনসিংহের বাঁশবাড়ী কলোনীতে গুলাগুলির ঘটনায় গ্রেফতার-১

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহের নগরীর বাঁশবাড়ী কলোনীতে গুলাগুলি ও মারামারি’র ঘটনায় কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে আসামী গোপাল গ্রেফতার। জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশক্রমে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ কামাল আকন্দ পিপিএম (বার) এর দিক-নির্দেশনায় কোতোয়ালী মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। তারি ধারাবাহিকতা নগরীর বাশবাড়ি কলোনীর ২৯ এপ্রিল ২০২৩ শনিবার কোতোয়ালী মডেল থানার ইন্সপেক্টর তদন্ত মোঃ ফারুক হোসেন এর নেতৃত্বে সংগীয় এসআই (নিঃ) শাহজালাল এর নেতৃত্বে কোতোয়ালী থানা পুলিশের একটি চৌকস টীম দুপুরে নগরীর বাঁশবাড়ী কলোনী এলাকার মন্টু সাহা ওরফে (মন্টু)এর পুত্র গোপাল ওরফে সুমন (৩৫),কে গাজীপুর জেলা হইতে গ্রেফতার করে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামী তাহার সহযোগী আসামীদের নিয়ে গত ২৮ এপ্রিল সন্ধ্যা অনুমান ৭.৩০ ঘটিকার সময় কোতোয়ালী মডেল থানাধীন বাঁশবাড়ি কলোনী মোড়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর ১৩নং ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসেন ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর আনিসুর রহমানের যৌথ উদ্যোগে একটি সালিশ বৈঠক চলাকালীন সময়ে উভয় পক্ষ উত্তেজিত হয়ে মারাত্মক আগ্নেয়াস্ত্রসহ সজ্জিত হয়ে দুই গ্রুপের মধ্যে মারামারি চলাকালীন অন্ততপক্ষে ১০ জন আহত হয়। তাদের মধ্যে বাদীর ছেলে মাহমুদুল হাসান জয় (২২) সহ বাদীর ভাইয়ের ছেলে আছমন (২০) কে হত্যার উদ্দেশ্যে গুলি করিয়া গুরুতর রক্তাক্ত জখম করে। উক্ত গুলাগুলি ও মারামারির ঘটনায় আহতদের চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয় । এ ঘটনায় কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ কামাল আকন্দ পিপিএম (বার) জানান, গ্রেফতারকৃত আসামী গোপাল ওরফে সুমন (৩৫) কে গ্রেফতার করে রিমান্ডের জন্য বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে। উল্লেখ্য যে, এ আসামীর বিরুদ্ধে ইতিপূর্বেও একাধিক মামলা রয়েছে।

  • তারাকান্দা বাসীর সুখে ও দুঃখের সাথী হয়ে থাকতে চাই- নজরুল ইসলাম নয়ন

    তারাকান্দা বাসীর সুখে ও দুঃখের সাথী হয়ে থাকতে চাই- নজরুল ইসলাম নয়ন

    ষ্টাফ রিপোর্টারঃ
    আরিফ রববানী, ময়মনসিংহ:: ময়মনসিংহের তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে উপজেলাব্যাপী ভোটারদের সাথে প্রতিদিনই শুভেচ্ছা বিনিময়, মতবিনিময় ও দোয়া চেয়ে প্রচার–প্রচারণা চালাচ্ছেন,বিশিষ্ট শিক্ষানুরাগী ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বর্তমান ভাইস চেয়ারম্যান ও তরুণ রাজনীতিবিদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম নয়ন।

    প্রচারণার অংশ হিসেবে শনিবার বিকেলে তারাকান্দা বাজারে বিভিন্ন দোকানদার ও বাজারে আসা লোকজনের সাথে কৌশল বিনিময় ও ভোট প্রার্থনা করেন তিনি। এসময় আধুনিক,স্মাট,নিরাপদও মডেল তারাকান্দা উপজেলা গড়তে সবার সহযোগিতা চেয়ে আবারও ভাইস চেয়ারম্যান পদে সকলের দোয়া ও সহযোগীতা চেয়ে বিভিন্ন গ্রামে – গঞ্জের ভোটারদের দ্বারেদ্বারে গিয়ে দোয়া প্রত্যাশা করেন উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান, সাবেক ছাত্রনেতা ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম নয়ন।

    ইতোমধ্যে ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসাবে উপজেলাব্যাপী ভোটারদের মুখে মুখে আলোচনায় চলে এসেছেন তিনি। জনপ্রিয় এই ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী দীর্ঘদিন থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের, সাধারণ অসহায়, খেটে খাওয়া হত–দরিদ্র মানুষের সুখ–দুঃখের সাথী হয়ে বিভিন্ন সময় সহযোগিতা নিয়ে পাশে দাড়িয়েছেন। নজরুল ইসলাম নয়ন ছাত্র জীবন থেকে ছাত্রলীগের কর্মী হিসেবে কাজ করেছেন। বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত থেকে দায়িত্ব পালন করছেন।

    উপজেলার সবার সাথে সু–সম্পর্ক বজায় রেখে সেবামূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন এবং দীর্ঘদিন থেকে নির্বাচনী প্রচারে রয়েছেন। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলার বিভিন্ন উনিয়নের বিভিন্ন ওয়ার্ডে, গ্রামে, পাড়া, মহল্লায় ও মোড়ে মোড়ে ভোটারদের কাছে দোয়া ও ভোট প্রার্থনা করে যাচ্ছেন। এর আগে তিনি দায়িত্বে থেকে কাঁচা রাস্তা সংস্কার, করোনা কালে খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ সহ বিভিন্ন পূজায় মন্দির পরিদর্শন ও আর্থিক সহায়তা দিয়েছেন।

    নজরুল ইসলাম নয়ন বলেন,বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ এগিয়ে যাচ্ছে। দেশরত্ন শেখ হাসিনার দিক নির্দেশনা মেনে সবসময় উপজেলার সাধারণ মানুষের পাশে থেকে সেবামূলক কাজে অংশগ্রহণ করে যাচ্ছি। আগামীতেও করতে চাই।

    তিনি আরোও বলেন, জনগনের ভোটের মাধ্যমে ইনশাআল্লাহ দ্বিতীয় মেয়াদে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলে বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার গ্রামকে শহরে রূপান্তরিত করার ও স্মার্ট বাংলাদেশ বিনির্মানের যে প্রচেষ্টা রয়েছে তা বাস্তবায়নে কাজ করবো।গ্রামে উন্নয়নের ছোয়া পৌঁছে দিয়ে দুঃখ, দুর্দশা, ক্ষুধা ও দারিদ্রমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখবো। আমি কখনোই নিজের উন্নয়নে নয় বরং উপজেলা বাসীর উন্নয়নে কাজ করেছি- আগামীতেও করবো। অতীতে যেভাবে সকলের বিপদে ঝাঁপিয়ে পড়ে সহযোগিতার হাত বাড়িয়েছি – ঠিক তেমনি ভাবে মানুষের পাশে থাকবো। সাধারণ মানুষের সম্ভাবনাময় স্বপ্নকে বাস্তবে রুপ দেয়ার জন্যই তৃণমূলের মানুষের দোয়া ও সমর্থন প্রত্যাশী। আমার মূল লক্ষ্যই হচ্ছে জনগণের ঘরে ঘরে নাগরিক সেবা পৌঁছে দেওয়া। অত্র উপজেলাকে দুর্নীতি, মাদক ও সন্ত্রাসমুক্ত একটি মডেল উপজেলা হিসাবে তারাকান্দাসীকে উপহার দিবো।

    নজরুল ইসলাম নয়ন বলেন– আমি আপনাদের এলাকার সন্তান। আমি আপনাদের সুখ ও দুঃখের সাথী হয়ে থাকতে চাই। আপনাদের সমর্থন চাই। উপজেলা পরিষদে আপনাদের প্রতিনিধিত্ব করতে চাই।

    অতীতেও উপজেলার বিভিন্ন সমাজ উন্নয়ন জনহিতকর কাজে নিজেকে নিয়োজিত রেখেছি। আপনাদের সবার ভালেবাসা ও সমর্থনের মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়ন, লেখাপড়া ও খেলাধুলার মান আরো সমৃদ্ধ করতে কাজ করে যেতে চাই।এজন্য আপনাদের সবার দোয়া ভালোবাসা সমর্থন একান্ত কামনা করছি

  • পঞ্চগড় আন্তর্জাতিক নৃত্য দিবস পালিত

    পঞ্চগড় আন্তর্জাতিক নৃত্য দিবস পালিত

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড়;
    ২৯ এপ্রিল ‘আন্তর্জাতিক নৃত্য দিবস’, মহান নৃত্যশিল্পী জিন-জর্জেস নাভারের জন্মদিন স্মরণে প্রতি বছর ২৯ এপ্রিল আন্তর্জাতিক নৃত্য দিবস হিসাবে পালিত হয়। ১৯৮২ সালের ২৯ এপ্রিল ইউনেস্কোর আন্তর্জাতিক নাট্য সংস্থার আন্তর্জাতিক নৃত্য কমিটি ঘোষণা করে যে ২৯ এপ্রিল আন্তর্জাতিক নৃত্য দিবস হিসাবে পালিত হবে। সেই থেকে দিবসটি পালিত হয়ে আসছে।

    দিবসটি উদযাপন উপলক্ষে পঞ্চগড় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নৃত্যানুষ্ঠান ‘নৃত্যানন্দ’ পরিবেশন করে। এর আগে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আজাদ জাহান প্রধান অতিথি হিসেবে দিবসটির উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, আন্তর্জাতিক নৃত্য দিবসের উদ্দেশ্য শুধুমাত্র বিশ্বের সমস্ত নৃত্যশিল্পীদের প্রচার করা নয় বরং সকল প্রকার নৃত্য সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়া। এটি নৃত্যের সার্বজনীন ভাষার একটি আনন্দময় উদযাপন। ১৯৮২ সালে ইন্টারন্যাশনাল ড্যান্স কাউন্সিল (ওউঈ) দ্বারা সূচিত এই বৈশ্বিক ইভেন্টের লক্ষ্য হল সংস্কৃতির সেতুবন্ধন, মানুকে সংযুক্ত করা এবং আবেগ প্রকাশে নৃত্যের শিল্প এবং এর রূপান্তরকারী শক্তিকে উন্নীত করা।

    এ সময় জেলা শিল্পকলা একাডেমির সহসভাপতি সাবদারুল ইসলাম মুক্তা, সম্পাদক আবু তোয়বুর রহমান, যুগ্ম সম্পাদক আকতারুন নাহার সাকী, নূরনবী মজুমদার ও সদস্য শহীদুল ইসলাম শহীদ উপস্থিত ছিলেন।
    পরে নৃত্যানন্দ অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করে।

  • সুজানগরে বজ্রপাতে প্রাণ হারালেন ২ কৃষক

    সুজানগরে বজ্রপাতে প্রাণ হারালেন ২ কৃষক

    এম এ আলিম রিপন ঃ পাবনার সুজানগরে মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে মো.মনিরুজ্জামান জলম(৪২) ও মো.রফিকুল ইসলাম(৪০) নামে ২ কৃষক নিহত হয়েছেন। শনিবার সুজানগর উপজেলা ও আমিনপুর থানার অন্তর্গত আহম্মদপুর ইউনিয়নের চরগোবিন্দপুর মমিনপাড়া গ্রামে এবং রাণীনগর ইউনিয়নের টাকিগরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মো. মনিরুজ্জামান জলম আহম্মদপুর ইউনিয়নের চরগোবিন্দপুর মমিনপাড়া গ্রামের মৃত আকবর হোসেনের ছেলে এবং অপরজন উপজেলার রাণীনগর ইউনিয়নের টাকিগরা গ্রামের মৃত সায়াতুল্লাহ হোসেনের ছেলে। আহম্মদপুর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার দুপুর তিনটার দিকে মনিরুজ্জামান জলম বাড়ির পাশে মাঠে ঘাস কাটতে যান । এ সময় বৃষ্টির সাথে আকস্মিক প্রচন্ড শব্দে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মনিরুজ্জামান নিহত হন।অপরদিকে রাণীনগর ইউপি সদস্য ওমর আলী জানান, এদিন বিকাল ৪টার দিকে রফিকুল ইসলাম মাঠে কাজ করা অবস্থায় হঠাৎ বজ্রপাতের ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন। আমিনপুর থানার ওসি আনিসুজ্জামান জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু(ইউডি) মামলা হয়েছে। সুজানগর উপজেলা নির্বার্হী অফিসার মো.তরিকুল ইসলাম জানান, নিহতদের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হবে।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • গাজীপুর সিটি নির্বাচনে মেয়র প্রার্থী ১২জন-নৌকা মার্কা আজমত উল্লা খান জনমতে এগিয়ে

    গাজীপুর সিটি নির্বাচনে মেয়র প্রার্থী ১২জন-নৌকা মার্কা আজমত উল্লা খান জনমতে এগিয়ে

    হেলাল শেখ।
    বিশেষ প্রতিনিধি-হেলাল শেখঃ গাজীপুর সিটি নির্বাচনে মেয়র পদে ১২জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন বৃহস্পতিবার ২৭ এপ্রিল। মনোনয়ন প্রত্যাহার ৮ মে, প্রতীক বরাদ্দ ৯ মে, ভোট গ্রহণ ২৫ মে ২০২৩ইং তারিখ। মোট ভোটার সংখ্যা-১১, ৮৫, ০৯৭ জন। ওয়ার্ড সংখ্যা-৫৭টি, সংরক্ষিতমহিলা ওয়ার্ড সংখ্যা-১৯টি, মোট ভোট কেন্দ্র-৪৭৫টি, মোট বুথ সংখ্যা-৩০০০টি। সূত্র জানায়, আগামী ২৫ মে গাজীপুর সিটি কর্পোরেশন (গাসিক) নির্বাচন অনুষ্ঠিত হবে। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে এইবার ভোট হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম।
    বাংলাদেশ আওয়ামী লীগর মনোনীত নৌকা মার্কার প্রার্থী হয়েছেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডঃ আজমত উল্লা খাঁন সাহেব । নৌকা মার্কার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অবস্থান নিয়েছেন আওয়ামীলীগ থেকে বহিস্কার হওয়া সাবেক মেয়র এড. মোঃ জাহাঙ্গীর আলম। এদিকে গাজীপুর সিটি নির্বাচনে দিন রাত চলছে নৌকা মার্কার ভোট চেয়ে প্রচারণা। সরেজমিনে গিয়ে জানা গেছে, গাজীপুর সিটি নির্বাচনে জনমতে এগিয়ে আছেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডঃ আজমত উল্লা খাঁন সাহেব নৌকা মার্কা প্রতীক। নেতা কর্মীরাও চাচ্ছেন আজমত উল্লা খান সাহেব যেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র হন। সরেজমিনে অনুসন্ধানী প্রতিবেদনের পর্ব-১।
    জানা গছে, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কার্যকরি কমিটির সদস্য ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সফল সভাপতি বীর মুক্তিযোদ্ধা, এডভোকেট, আলহাজ্ব আজমত উল্লা খাঁন সাহেবকে গাজীপুর সিটি নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী করা হয়েছে। সেখানে মেয়র পদে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমসহ ১২জন মনোনয়নপত্র জমা দিয়েছন। সরেজমিনে গিয়ে গাজীপুর থেকে বিভিন্ন সূত্রে জানা গেছ, গাজীপুর সিটি নির্বাচনে জনমতে এগিয়ে আছেন আলহাজ্ব আজমত উল্লা খাঁন নৌকা মার্কা। শনিবার সকাল থেকে নির্বাচনী এলাকা কাশিমপুর ৬নং ওয়ার্ডসহ বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে কর্মী সভায় উপস্থিত হয়ে জোর প্রচারণা চালিয়ে যাচ্ছেন নৌকা মার্কার প্রার্থী জনাব আলহাজ্ব আজমত উল্লা খাঁন সাহেব, তিনি জনগণের কাছে গিয়ে সবার কাছে দোয়া চাচ্ছেন এবং তিনি শতভাগ আশাবাদী নৌকা মার্কা বিপুল ভোটে বিজয়ী হবে ইনশাআল্লাহ।
    সূত্র জানায়, ১৯৫৫ সালের ১ জানুয়ারি গাজীপুর জেলা সদরের টঙ্গী খাঁন পরিবারে জন্মগ্রহণ করেন আজমত উল্লা খাঁন। তাঁর পিতা মৃত ইউসুফ খাঁন ও মাতা ফাতেমা খানম। আজমত উল্লা খাঁন বিশিষ্ট ব্যবসায়ী পরিবারের সন্তান হয়েও নিজের মেধা ও যোগ্যতা দিয়ে শিক্ষা এবং রাজনৈতিক পরিমন্ডলে গুরুত্বপূর্ণ স্থান অর্জন করেছেন। আইন পেশায় নিয়োজিত হয়েই এডভোকেট আজমত উল্লা খাঁন সমাজের গরীব-দুঃখী ও তার দলের রাজনৈতিক নেতাকর্মীদের বিনা পারিশ্রমিকে আইনী সহায়তা দিয়ে আসছেন।
    বিশেষ করে ১৯৬৯ সালে টঙ্গী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক থেকে আজমত উল্লা খাঁন তার রাজনৈতিক হাতেখড়ি। এরপর ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার ঘটনার পর সেই হত্যাকারী ষড়যন্ত্রের সাথে জড়িতদের বিরুদ্ধে প্রতিটি আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ রাজনৈতিক আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন তিনি। আজমত উল্লা খাঁন পৌর চেয়ারম্যান ও মেয়রের দায়িত্ব পালনকালীন সময়ে স্থানীয় সরকারে বিশেষ অবদান রাখায় তিনি বিভিন্ন দেশের বিভিন্ন সংস্থার পক্ষ থেকে একাধিক বিশেষ পুরুস্কারে ভুষিত হন। এ ছাড়াও দেশ মাতৃকার সংকটময় কালে তিনি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে বিশেষ অবদান রাখেন। শিক্ষাজীবনঃ আজমত উল্লা খাঁন আজিমপুর সরকারি প্রাইমারী স্কুল থেকে প ম শ্রেণি পাস করে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হন নবাব হাবিবুল্লাহ মডেল উচ্চ বিদ্যালয়ে। পরে সেখান থেকেই তিনি কৃতিত্বের সাথে এসএসসি পাস করেন। কলেজ জীবনে প্রতিবাদী ছিলেন আজমত উল্লা খাঁন। তিনি এইচএসসি ও ডিগ্রি পাস করেন শহীদ সোহরাওয়ার্দী মহাবিদ্যালয় থেকে। তিনি বাস্তব জীবনে সততার সাথে জীবন সংগ্রাম করেই আজ তিনি আজমত উল্লা খাঁন সফল নেতা হয়েছেন। দুঃখের বিষয় হলো তিনি দ্বিতীয় শ্রেণিতে পড়া অবস্থায় তার বাবা ইউসুফ খাঁন পরলোক গমণ করেন। পিতা মৃত্যুর পর তার পিতার অবর্তমানে বড় ভাই আব্দুর রহমান সাহেব তাকে আগলে রেখে লেখাপড়া করিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ এলএলএম ডিগ্রি অর্জনের মাধ্যমে শিক্ষাজীবন শেষ করান। তিনি লেখাপড়া শেষ করে আইনজীবি হিসেবে কর্মজীবনে পা রাখেন, তখন থেকেই পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি রাজনীতি ও বিভিন্ন সামাজিক কর্মকান্ডে নিজেকে সক্রিয় রেখেছেন।
    রাজনৈতিক জীবনঃ আজমত উল্লা খাঁন রাজনীতিতে আসার পর বিভিন্ন প্রতিকুলতার মধ্যদিয়ে রাজনীতি করতে হয়েছে তাকে রাজনীতিতে তার দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিলো অনেক শক্ত। অন্য দলের প্রতিপক্ষ তো আছেই। আজমত উল্লা খাঁন ১৯৬৯ সালে তৎকালীন টঙ্গী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন থেকে যদিও তার রাজনৈতিক জীবন শুরু, কিন্তু ১৯৭১ সালে মুক্তিযোদ্ধের পর, ১৯৭২ সালে ভাওয়াল গড় জেলা ছাত্রলীগের প্রকাশনা সম্পাদক ছিলেন। ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন পরিষদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও “১৯৭৮ সালে শ্রমিকলীগ টঙ্গী আ লিক কমিটির আহ্বায়ক এবং সাধারণ সম্পাদক ভাওয়াল গড় ছাত্রলীগ। ১৯৭৯ সাল থেকে ‘১৯৯০ সাল পর্যন্ত এক টানা টঙ্গী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন”। ‘১৯৯১ সালে জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক, ১৯৯৬ ও ২০০৩ সালে পরপর দুইবার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। ২০০১ সালে বাংলাদেশ আওয়ামী আইনজীবি পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ন-সাধারণ সম্পাদক, ২০১৫ সালে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি ও ২০১৮ সালে কেন্দ্রীয় নির্বাহী সদস্য পদ লাভ করেন।
    উক্ত আজমত উল্লা খাঁন বর্তমানে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির আইন ও বিধি উপ-কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে দলের গুরুত্বপূর্ণ পদে থেকে সততার সাথে কাজ করেন আজমত উল্লা খান। আরো অনেক পদে আছেন এবং মানবতার কল্যাণে কাজ করার কারণে গোয়েন্দা রিপোর্ট ও দলীয় নেতাকর্মীদের তথ্যমতে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র দলীয় মনোনয়ন নৌকা মার্কা মনোনীত হয়েছেন আজমত উল্লা খাঁন। অনেকেই বলছেন যে, শুধু নৌকা মার্কা পেলেই হবে না, এটা ভোটের লড়াই হবে গাজীপুর সিটি নির্বাচনে, কে হবেন গাজীপুর সিটি মেয়র? সাবেক মেয়র জাহাঙ্গীর আলম ও আজমত উল্লা খানের ভোটের মূলত লড়াই হবে বলে অনেকেই অভিমত প্রকাশ করেন। গত শনিবার সকাল থেকে গাজীপুর সিটি নির্বাচনী এলাকা কাশিমপুর ৬নং ওয়ার্ডসহ প্রতিটি ওয়ার্ডে গিয়ে প্রচারণা চালাতে দেখা যায় জনাব আলহাজ্ব আজমত উল্লা খাঁনকে।
    বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এডঃ আলহাজ্ব আজমত উল্লা খান সাহেব বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক,আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা মার্কা উপহার দিয়েছেন এতে আমি ধন্য, নৌকা মার্কার বিজয়ের লক্ষ্যে আমি সবার সহযোগীতা চাই। বাংলাদেশ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, জাতীয় শ্রমিক লীগসহ আওয়ামী সহযোগী সংগঠনের সকল নেতা কর্মীর কাছে একটাই দাবি-আপনাদের মার্কা-নৌকা মার্কা, তাই নৌকা মার্কার বিজয়ের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অনুরোধ করছি। বঙ্গবন্ধুর মার্কা-নৌকা মার্কা, আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র মার্কা-নৌকা মার্কা, তাই সবার কাছে নৌকা মার্কায় ভোট চেয়ে সকলের কাছে দোয়া কামনা করেন নৌকার মাঝি জনাব আলহাজ্ব আজমত উল্লা খান সাহেব। গাজীপুর সিটি নির্বাচনী এলাকা থেকে অনুসন্ধানী প্রতিবেদনের পর্ব-১।